somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Maurice: ভিডিওসহ দাবি করা হয় আত্মা ভর করেছিলো এই লোকের উপর

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবিশ্বাস্য ভিডিওসহ একদম হাস্যকর এবং ফালতু পোষ্ট।


প্রাপ্তবয়স্ক Maurice
এই ঘটনাটা হলো ১৯৮৫ সালে আমেরিকার ম্যাসাচুসেটস এর। লোকটার নাম হলো Maurice Theriault। স্ত্রী ন্যান্সিকে নিয়ে ছিলো তার সংসার। তাদের দাবি প্রায় ৪০বছর ধরে নাকি একটি পিশাচ Maurice Theriault এর উপর ভর করে আছে। জীবন অতিষ্ট করে তুলেছে তাদের। সেই পিশাচের কিছু কান্ড শুনুন.......
১। মাঝে মাঝে Maurice Theriault এর পিঠে প্রচন্ড মারের রক্তাক্ত দাগ দেখা যেতে থাকে। সেই দাগ থাকাকালীন সময়ে হঠাৎ হঠাৎ প্রচন্ড খিচুনি দিয়ে মরিস চিৎকার করতে থাকে। তখন দাগগুলো আরো ফুলে উঠে। অনেক মানুষ দেখেছে এই কান্ড।
২। কথাবার্তা ছাড়াই অনেক সময় Maurice রক্তবমি শুরু করতে থাকে। ডাক্তারের কাছে নিয়েও কোন প্রতিকার হয়নি।
৩। সবচেয়ে বেশী যেটা হতো সেটা হলো Maurice তার বাবার কবরের সামনে প্রার্থনা করতে গেলে কে যেন তার মুখে প্রচন্ড চপেটাঘাত করতে থাকতো।

যাইহোক এই পর্যায়ে এসে Maurice এর স্ত্রী বিখ্যাত সাইকিক Warren কে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য। Maurice কে সুস্হ জীবনে ফিরিয়ে দেবার জন্য। সবশুনে Warren বিখ্যাত ফাদার Homer এবং Bishop Timothy কে অনুরোধ করেন Maurice কে সাহায্য করার জন্য।
অবশেষে ১৯৮৫ সালের ৯ই এপ্রিল শহরের সেন্ট পলও ক্যাথলিক গির্জায় ফাদার এবং অন্যান্যরা মিলে Maurice এর উপর আশ্রয় নেয়া পিশাচটিকে তাড়ানোর জন্য সব আয়োজন সম্পন্ন করেন। শহরের অনেক মানুষ সেদিন গির্জায় উপস্হিত ছিলেন এবং পুরো ২ ঘন্টার সেই ঘটনাটি ভিডিও করে রাখা হয়।
বাকিটুকু শুনুন সেখানে উপস্হিত Warren এর মুখ থেকে........

মাঝখানে Maurice কে বসানো হলো। তার চারপাশে আরো কয়েকজন ফাদার এবং আমি তাকে ঘিরে রাখি। ফাদার Homer যখন Maurice এর সামনে এসে দাড়ালেন তখন তার চেহারা ভয়ংকর বিভৎস হয়ে দাড়ায়। সম্পূর্ণ সাদা হয়ে যায় তার মুখ। যেন প্রচন্ড বিস্ময়ে সে হতবাক হয়ে গেছে।
আমরা ভয় পাচ্ছিলাম কোন ভয়ংকর কান্ড না মরিস শুরু করে দেয়!! কারণ অনেক মানুষ সেখানে উপস্হিত ছিলো। কিন্তু আশ্চর্য রকমের শান্ত ছিলো তার আচরণ।

পিশাচ তাড়ানোর সময়ের একটি ছবি
শুধু চেহারাটাই বারবার ভয়ংকর হয়ে উঠছিলো তার।
তারপর ফাদার Homer তার সামনে এসে দাড়ালেন। তখন Maurice তার পাশে থাকা দুজন পুরোহিতদের দিকে হিংস্র চোখে তাকাতে লাগলো।
ফাদার Homer তখন গমগম কন্ঠে হাতে ক্রুশ নিয়ে Maurice কে হুকুম করলেন, ‘
"শয়তান পিশাচ!! তুই যত শক্তিশালী হয়েই থাকিস না কেন তোকে Maurice এর শরীর থেকে চলে যেতে হবে।”"
Maurice তখন হাসতে লাগলো শব্দ করে। হাসতে হাসতে বললো,
"কখনোই না। আমি যাবো না।"
তখন Maurice এর চোখ হঠাৎ করে সম্পূর্ণ সাদা হয়ে গেলো। ফাদার Homer তার সামনে এসে দাড়িয়ে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। আর Maurice চিৎকার করে উঠতে লাগলো।

পুরোহিতদের মাঝে বসে আছে পিশাচ ভর করা Maurice
এমনিভাবে অনেকক্ষণ ফাদারের বিড়বিড় করে বলা এবং Maurice বিভৎস চিৎকার চলতে লাগলো। তারপর হঠাৎ করেই Maurice এর চিৎকার বন্ধ হয়ে গেলো। একদম চুপ হয়ে গেলো সবাই। Maurice তখন কাদতে লাগলো। কিন্তু সবচেয়ে অবাক লাগলো দেখে যে Maurice এর চোখ দিয়ে পানির বদলে অশ্রু হয়ে রক্ত পড়ছে। পুরোহিতরা তার চোখ মুছে দিতে লাগলো।
বেশ কিছুক্ষণ এভাবেই চললো। তারপর Maurice উঠে দাড়ালো এবং সামনে এগিয়ে গিয়ে মুখে হাসি দিয়ে তার প্রিয় স্ত্রী Nancy কে জড়িয়ে ধরলো। দুজনের চোখ দিয়েই তখন পানি পড়ছে।
তারপর Maurice ফাদারের হাত জড়িয়ে তাকে অনেক ধন্যবাদ দিলো এবং এই যন্ত্রনা থেকে মুক্ত করবার জন্য আবারো নিজের কৃতজ্ঞতা জানালো।

সেই পিশাচ তাড়ানোর ঘটনার একটি ভিডিও ফুটেজ

এই কথাগুলো হলো ভিতরের রূমে Maurice এর সাথে থাকা Warren এর। উপস্হিত সবাই এই কথার সাথে নিজের একাত্মতা ঘোষণা করেছে। পুরোটো কাজ শেষ হতে সময় লেগেছিলো মোট ২ঘন্টা। সম্পূর্ণ কার্যকমটিই ভিডিওতে রেকর্ড করে রাখা হয়। যা নিয়ে পরবর্তিতে অনেক ডকুমেন্টারী তৈরী করা হয়েছিলো।

এই ঘটনা ছড়িয়ে পরার পর পুরো দেশ জুড়ে ব্যাপক আলোড়ন শুরু হয়ে যায়। অধিকাংশ মানুষ এই ঘটনাটিকে হাস্যকর বলে উড়িয়ে দিতে লাগলেন।

পৃথিবীতে অলৌকিক বলে কিছুই নেই। প্রমাণসহ সম্পূর্ণ ব্যাখ্যা বের হয়েছিলো এই ঘটনার। এই লোকটি মানসিক ভারসাম্য হারানো অবস্হায় ছিলো অনেকদিন ধরে। তারপর সুস্হ হয়ে যায় ১৯৮৫সালে। কিন্তু শহরের কিছু লোক টাকা এবং খ্যাতির লোভে সবাই একসাথে আলোচনা করে একটি বুদ্ধি বের করে। তারা Maurice এর ব্যাপারে অদ্ভূত সব কথা ছড়াতে থাকে। শহরের কিছু প্রভাবশালী লোক নিজেদের শহরের নাম ফুটাবার জন্য এবং বিখ্যাত হবার জন্য এই সম্পূর্ণ কায়দাটি করেছিলো এবং ঘটনাটি ঘটিয়েছিলো। এমনকি তারা এটির ভিডিও করে রাখে। যাতে সবাইকে দেখাতে পারে। অথচ সম্পূর্ণ ঘটনাটি একদম ভূয়া। যা Maurice অনেকদিন পর সাক্ষাৎকারে স্বীকার করে নেয়।

সূত্র: 'অবিশ্বাস্য সত্য' বই এবং ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×