আমার প্রিয় পোস্ট
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- আমার আবারও আশাহত হওয়া - আশাবাদী!!
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- হাইএন্ড কম্পিউটার কতখানি প্রয়োজনীয়? - আশাবাদী!!
বাংলার জুমলা! প্রেমিক.........এক হও।
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮
আমি এক অফিসে পার্টটাইম কাজ করি। সেখানে আমার উপর দায়িত্ব পড়ছে কয়েকটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তখন খোঁজাখুজি শুরু করলাম। পরিচয় হলো জুমলা!'র সাথে। শুরু করলাম বিগিনার'স ট্রেনিং দিয়ে। ফ্লাশে কিছু ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করলাম। পিডিএফ ফাইল নামিয়ে শুরু করলাম। জুমলা! ইজ গ্রেট.....
ব্লগে অনেকে জুমলা! নিয়ে জানতে আগ্রহী। অনেকে শিখতে চায়। কয়েকজন জুমলা! গুরু ও আছেন। আশা করছি, এই পোস্ট তাদের এক ছাতার নিচে নিয়ে আসবে।
জুমলা!ছাত্রদের বলছি, আসেন আমরা জুমলা! শিখি একসাথে, একজনের সমস্যা হয়তো অন্যজন সমাধান করে দিতে পারেন। সো লেটস্ স্টিক টুগেদার।
জুমলা!গুরু দের বলছি, আপনারা আমাদের গাইড করতে পারেন। ওয়েব লিঙ্ক দিয়ে, উপদেশ দিয়ে, বকা দিয়ে আর আপনার যেভাবে খুশি। সো প্লিজ গাইড আস।
সবশেষে, ওপেন সোর্সের মূল শক্তি হলো শেয়ার করার মাঝে। সো লেটস শেয়ার!
লেখক বলেছেন: আপনি কোন পর্যায়ে আছেন এটা জানান। এরপর আমি হেল্প করতে পারি, যদি আপনি আমার পেছনে থাকেন। আপনার ইমেইল এড্রেস দিন, কিছু জিনিস পাঠাব।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
এটা দেখতে পারেন।Click This Link
আচ্ছা আমি বুঝতে পারিনা কিভাবে জুমলা সার্ভারে ইনস্টল করবো,কেউ বলবেন কি??
লেখক বলেছেন: ধন্যবাদ, লিঙ্কটা কাজে লাগবে।
তবে আপনি বিস্তারিত লিখুন, সময় করে।
because open source matters!
আরিফ থেকে আনা বলেছেন:
@ ভ্রুক্ষেপিত জ্ঞান : জুমলার ওয়েবসাইট থেকে জুমলা ১.৫. tar.gz ফাইলটা ডাওনলোড করে আপনার সার্ভারের html_public/ এই ফোল্ডারে আপলোড করেনে। তারপর আপনার ব্রাউজার থেকে আপনার সাইটের নাম লিখে এন্টার দেন। তাহলে ইন্সটলেশন ধাপ আসবে । এরপর আপনি নিজেই পারবেন।
প্রবাস কন্ঠ বলেছেন:
আরো বিস্তারিত পোষ্ট চাই +
লেখক বলেছেন: বিস্তারিত বলবেন?
েছাটন বলেছেন:
@প্রবাস কণ্ঠ: ঠিক বলছেন,@ আরিফ থেকে আনা: দাদা, একটু বিস্তারিত বলেন, এখানে সবাই এক্কেবারে নতুন ইউজার। আর একটা কোশ্চেন।
আমি আমার পিসির লোকালহোস্টে একটা সাইট বানায়ে সেটা সার্ভারে আপলোডের সিস্টেম নেই?
আরিফ থেকে আনা বলেছেন:
লোকালহোস্টের ব্যাপারটা আমার জানা নেই। তবে নিচের লিংকের বইটা ডাওনলোড করেন । ঐ বইটাতে আছে। আমি যখন প্রথমবার জুমলা ইনস্টল করি তখন কিন্তু ভুলে লোকালহস্টেই ইনস্টল করে ফেলি। বইটার দেওয়া নির্দেশনা অনুযায়ী।
Click This Link
সুপ্ত সবুজ বলেছেন:
মাঝে মাঝে ভাবি কবে আপনাদের মত জ্ঞানী হইতে পারবো কিংবা কখনোই হয়তো নয়। বিকজ, আসলে এইখানে কি নিয়া আলোচনা চলছে আমার মত খগ মার্কা লোকের বুঝার কোন উপায় নাই। তাই না ভাই?
লেখক বলেছেন: ভাই আপনি পোস্ট না পইড়া কমেন্ট করলেন, নাইলে এই কথা কইতে পার্তেন না। আমি নিজেও গত দুই দিন আগে জুমলা কি জানতাম না। এখন জানা শুরু করছি, কারন ইচ্ছা আছে। আপনার ইচ্ছা থাকলেই কেবল আপনি আমাদের দলে আসতে পারেন।
ওপেন সোর্সের মূল কথাই হলো স্বেচ্ছাপ্রনোদনা।
সুদৃষ্টি বলেছেন:
পেটের দায়ে আমাকে মাঝে মাঝে জুমলায় কাজ করতে হয়। আপডেট করার কাজটা দেখাইয়া দিছে আর মুল আদম না বানাইয়া মানে এ্যাডমিন না বানাইয়া 'পিচ্চি' বানাইয়া রাখছে। তাই কাজটা শিখবার পারলে ভালই হয়। এক হাত দেখানো যায় আর কি!
সুদৃষ্টি বলেছেন:
শেষ কথা আমারেও দলে রাইখেন। না হয় 'দুধ-ভাত' বানাইয়াই রাইখেন।
লেখক বলেছেন: অনকে দিন পর দুধ-ভাত টার্মটা শুনলাম। ভাল লাগলো। এক হাত না দুই হাত দেখাতে চাইলে আমাদের সাথে যোগ দিন। আলোচনা করুন। নিজেই জানার চ্ষ্টো করুন। কিছু পেলে অন্যদের জানান। এভাবেই আমরা তাদের দুই হাত দেখাব যারা আমদের মূল আদম না বানিয়ে পিচ্ছি বানিয়ে রাখছে।
আপনি তো সেই কবে আমাদের দলে নাম লেখিয়েছেন......
লেখক বলেছেন: জুমলা(জুমলা!+পাগলা) রাজ্যে স্বাগতম!
জুমলা শেখার জন্য চেষ্টা না করলে ভাগতম!
লুলুপাগলা বলেছেন:
এক কাম করেন, ওয়েব ডিজাইন নামে একটা গ্রুপ খুইল্লা ফালান। তাইলে পোষ্ট দিতে ও পড়তে সুবিধা হইবেক।
েছাটন বলেছেন:
আপনাদের উপর নির্ভর কর্চ্ছে ব্যাপার টা।
সুদৃষ্টি বলেছেন:
বইটা নামলাম একটু আগেই। খানিকটা চেখে মনে হল মাল ভাল। ধ - ন্য - বা - দ। দেখি আমার এই ভয়াবহ দুর্বল মাথায় এই জুমলা সাহেব ঢোকে কিনা। সবাই দল বেধে দোয়া করবেন। আর ওই প্রযুক্তির লেখাটা পড়ে বুঝলাম অনেক কথাই বুঝতে পারছি না।
লেখক বলেছেন: আমরা সবাই সবার মাথায় দল বেধেঁ জুমলা!কে ঢুকিয়ে ছাড়ব.....ইনশাআল্লাহ!
েছাটন বলেছেন:
আমার উবুন্টুতে বাংলা লেখা উল্টা পাল্টা দেখাচ্ছে। সমাধান দিন।
অনির্বান বলেছেন:
ভিডিও টিওটোরি্য়াল এর লিঙ্কটা চাই...
লেখক বলেছেন: ওপেস সোর্স নেটওয়ার্ক Click This Link
কিন্তু পিসি তে ডাউনলোড করে রাখতে চাইলে কিছু টেকনিক ফলো করতে হবে। Click This Link
কতদুর গেলেন আমাকে জানান।
েছাটন বলেছেন:
এই পোস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখুন, অনেক কটা লিঙ্ক আছে। আর joomla.org আছেই!
তারকে বলেছেন:
আমাকেও কিন্তু দলে রাখতে হবে । এক কাজ করা যায় , যারা জুমলা শিখতে আগ্রহী বা জানে তাদের নিয়ে একটা গ্রুপ করা যায় । কি বলেন সবাই ?
তারকে বলেছেন:
েছাটন বলেছেন:
আপাতত সবাই এই পোস্টে নিয়মিত আপডেট দিতে পারেন.....কে কোন পর্যায়ে আছে.....কোন সমস্যা হলে শেয়ার করা ....কোন ট্রিকস পেলে অন্যকে জানিয়ে দেয়া...... যদি সবাই নিজেদের আগ্রহী প্রমান করতে পারে, তবেই গ্রুপ বা আরও বেশি কিছু করা যাবে। সো কাজেই চিড়ে ভিজাতে হবে, অন্য কিছুতে নয়।
সরোদ বলেছেন:
http://biggani.com/content/view/470/64/ এখানে দেখতে পারেন একটা ভিডেও টিউটোরেয়েল দেয়া আছে।
ইবুক আছে এখানে http://biggani.com/content/view/518/149/
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে,মনে হচ্ছে এগুলো সত্যিই হেল্প করবে। আমাদের কি কিছু শর্টকাট টিপস দিতে পারেন? অথবা জুমলা!র স্ট্রাকচার সর্ম্পকে কিছু লেকচার, আপনার ভাষায়, সহজ কথায়। অপেক্ষায় থাকলাম।
ভোরের আলো বলেছেন:
আমিও শেখবার চাই।
লেখক বলেছেন: লাইনে দাড়ান......তয় আমাদের লাইন একজনের পিছনে আরেকজন এরকম না.....আমাদের লাইন........... এই ডট গুলোর মতোই, সবাই সবার পাশে......ওয়েলকাম হোম বাডি!
সরোদ বলেছেন:
ভিডিও টিউটোরিয়ালটা দেখলে জুমলা সম্পর্কে মোটামুটি একটা ধারনা আসবে। জুমলাতে পছন্দমত অনেক কম্পোনেন্ট এবং মডিউল ইনস্টল করা যায় যা পাবেন http://extensions.joomla.org/ এ।জুমলার ফ্রি ট্যাম্লেট পাবেন বিভিন্ন সাইটে তবে ভালো ট্যাপ্লেট টাকায় কিনতে হয়।
টাকা দিয়ে কিনতে না চাইলে এখানে
http://www.joomlawarez.net/ কিছু ভালো মডিউল, টেমপ্লেট ফ্রি পাবেন, বিনা লাইসেন্সে এগুলোর ব্যাবহার অবৈধ আগেভাগে জানিয়ে রাখলাম।
জুমলা সম্পর্কে কোন কিছু জানতে চাইলে জুমলার বাংলাসাইটের ফোরামে গিয়ে আলমগির ভাইকে (বাংলা জুমলার মালিক) প্রশ্ন করতে পারেন।
জুমলা সম্পর্কে আমার প্রাতষ্ঠানিক কোন শিক্ষা নেই তবে যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কে কোন পর্যায়ে আছেন জানাবেন ।
েছাটন বলেছেন:
সরোদ দা হেল্প করেন। আমি আমার পিসিতে লোকাল হোস্টে জুমলা দিয়ে একটা সাইটের প্রথম পৃষ্ঠা তৈরি করেছি। এবং সেই ফোল্ডার মানে পুরো আনজিপ করা জুমলা ফোল্ডার টা একটা সাইটে এফটিপির মাধ্যমে লোড করেছি। কিন্তু পিসিতে যে পেজটা দেখা যেত সেটা এখানে দেখা যাচ্ছে না। কি করবো?
সরোদ বলেছেন:
"ছোটন" আপনার সমস্যাটা ঠিক কোথায় বুজতে পারছিনা, সাইটের লিঙ্ক দেন।আপনি সাইটের প্রথম পৃষ্ঠা কিভাবে তৈরি করেছেন?
যদি জুমলার সাথে দেয়া কোন টেমপ্লেট পরিবর্তন মাধ্যমে নতুন একটা তৈরি করে থাকেন শুধু টেমপ্লেট ফোল্ডারটা এফটিপিতে আপলোড করলেই চলে । তবে ভালো করে দেখুন আপনার css ফাইলে দেয়া লিঙ্কগুলো ঠিক আছে কিনা, তার সাথে ফোল্ডারগুলো যথস্থানে আছে কিনা?
লেখক বলেছেন: প্রথমে আমি জুমলা.অর্গ থেকে জুমলা! ডাউনালোড করে পিসিতে সেভ করি। এরপর কুইক স্টার্টার গাইড পড়ে জানলাম এপাচে ও মাইএসকিউএল লাগবে। তাই এক্সএএমপিপি নামে একটা সফটওয়ার ইন্সটল করলাম। এবার বাউজার থেকে লোকালহোস্ট/জুমলা নামে জুমলাতে ঢুকে জুমলা ইন্সটল করলাম। এর পর ই-বুক পড়ে কিছু কাজ করে প্রথম পৃষ্ঠা তৈরি করলাম।
গতকাল একটা ফ্রি হোস্টিং সাইটএ এফটিপির মাধ্যমে সেই জুমলা ফোল্ডার টা পুরোটা আপলোড করলাম। কিন্তু সেই সাইট টা দেখতে পারছিনা। এরর বলছে মাইএসকিউএল নট ফাউন্ড। সম্ভবত সেই হোস্টিংএ ডাটাবেজ তৈরি করতে হবে। কিভাবে করব?
সরোদ বলেছেন:
এবার বুজতে পেরেছি। জুমলা ব্যাবহার করতে হলে প্রথমে আপনার ইন্টারনেট সার্ভারে ইনস্টল করতে হবে। আপনার সার্ভারে প্রধান ফোল্ডারে (যেমন আমার সর্ভারের প্রধান ফোল্ডারটি হচ্ছে root) জুমলার আনজিপ করা ফোল্ডারগুলো রাখতে হবে, তারপর আপনার ওয়েবসাইটের ঠিকানায় গেলে অটোমেটিকলি জুমলার ইনস্টলকরার প্রোগ্রাম চালু হবে। চারটা ধাপে ইনস্টল শেষ করার পর জুমলা ব্যাবহার করতে হবে। যদি প্রধান ফোল্ডার বাদে অন্য কোন ফোল্ডারে জুমলা ইনস্টল করতে চান তাহলে ঐ ফোল্ডারে জুমলার ফাইলগুলো আপলোড করে ইনস্টল করতে হবে।আর আপনার লোকালহোস্ট সার্ভার থেকে ডাটাবেজগুলো ইন্টারনেট সার্ভারে আপলোড করলেও জুমলা চলার কথা। এর জন্য লোকালহোস্টের পিএইচপি মাইএডমিনে গিয়ে জুমলার ডাটাবেজ এক্সপোর্ট করুন পরে হোস্টিংএর পিএইচপি মাইএডমিনে গিয়ে ইম্পোর্ট করুন।
এই টিউটোরিয়ালটি দেখুন, তাহলে সব পরিস্কার হয়ে যাবে। Click This Link এই সাইটটিতে জুমলার যত রকম ব্যাবহারনিতি আছে সব কিছুর উপর ভিডেও টিউটোরিয়াল আছে।
http://www.wampserver.com/ নিজ কম্পিউটারে ব্যাবহারের জন্য সবচেয়ে ভালো।
েছাটন বলেছেন:
ধন্যবাদ সরোদদা, আমি এবার এভাবে চেষ্টা করে দেখছি। অন্যান্যদের খরবর কি? আপনারা কে কোথায় আছেন আপডেট করেন।
েছাটন বলেছেন:
ভায়েরা, আবারো জুমলা নিয়া হাজির বান্দা....তয় এবার একটা টিউটোরিয়ালের খোঁজ নিয়া আসলাম। জোশ একট টিউটোরিয়াল Click This Link
গিফার বলেছেন:
আমারে পাঠান
েছাটন বলেছেন:
এখানে দেয়া লিংকগুলো ট্রাই করুন। কোন সমস্যায় পড়লে এই পোস্টে পোস্টান। আর চেষ্টা করতেছি পাঠানোর।



















সঙ্গে আছি....