পাজেরো...
০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের একটা ঘটনা।
দুপুর দুইটার দিকে আমি হোটেল শেরাটনের সামনের রাস্তাটা দিয়ে পার হচ্ছিলাম। উদ্দেশ্য সামনের গলি থেকে রিকসায় করে মগবাজার যাব। মিন্টোরোডের দিকে যে রাস্তাটা গেছে সেটা পার হচ্ছিলাম। সাধারনত এই রাস্তায় দামি গাড়িগুলো চলে, রাস্তার পায়ে হাটা মানুষজনকে তারা ততটা গুরুত্ব দেয় না। সাবধানেই পার হলাম। অপরপাশে গিয়ে আমি ফুটপাতে উঠতে পারছিলাম না। কারন সকালের বৃষ্টির পানি জমেছিলো। দূর থেকে দেখলাম একটা পাজেরো আসছে, বেশ জোরেই। আমি একেবারে রাস্তার সাইড ঘেষে দাড়িয়ে গেলাম। ভাবলাম পাজেরোটা মনে হয় আমাকে পাশ কাটিয়ে চলে যাব। বিধিবাম, গতি একটুও কমলো না এবং পাশ দিয়ে যাবার সময় আমার বাম বাহুতে পাজেরোর বাম পাশের ব্যাকভিউ মিরোরের একটা ধাক্কা খেলাম। প্রচন্ড একটা শব্দ হলো। আশেপাশের লোকজন চমকে উঠলো। পাজেরো আরো জোরে চলে মুহূর্তের মধ্যে হাওয়া। আমি পুরো আহাম্মক! কী হলো? অবাক ব্যাপার যে আমার কিছুই হয়নি...
প্রথম কয়েকটা মুহূর্ত কাটলো ঘোরের মধ্যে। এতটাই কি মূল্যহীন মানুষ আমি? অবাক ব্যাপার, পাজেরোতে চড়লে কি রাস্তার হেটে চলা মানুষগুলোকে কি মানুষ মনে হয় না। এতক্ষন চেষ্টা করেও ঘুমাতে পারলাম না, চোখ বন্ধ করলেই কালো রং-র একটা পাজেরোকে সজোরে আমার দিকে আসতে দেখছি। আমি চিন্তা করছি পাজেরোর ঐ ড্রাইভারটার কথা, তার কি একবারের জন্যেও অনুশোচনা হয়েছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন