নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সোমবার (১৫ অক্টোবর) তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অনুমানিক ৪৮জন আহত হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের লক্ষ্মীপুর সড়কের কালিকাপুরে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী শাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আল বারাকা পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের আরও ৪৮জন যাত্রী আহত হয়েছে।
অন্যদিকে, বেলা ১২টার দিকে বেগমগঞ্জের একলাসপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ট্রাকের হেল্পার সুমন নিহত হয়।
এছাড়া, বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থেকে সেনবাগ যাওয়ার পথে খন্দকার ইটভাটার কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী রনজিত দাশ ঘটনাস্থলেই মারা যায়।
রনজিত দাশ স্থানীয় পাক্ষিক লোকসংবাদের সাংবাদিক। দুর্ঘটনায় মোটর সাইকেলের আরেক আরোহী জহির গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানান উপ পরিদর্শক রবিউল হোসেন দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অনুমানিক ৪৮জন আহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।