এদিকে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সাথে জেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের এক সভায় পূঁজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিদিন সন্ধ্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসনে জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করা হয়েছে।
জেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল দেবনাথ জানান, এবার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূঁজা হবে দ্বীপ উপজেলা হাতিয়ায়। হাতিয়া পৌর এলাকায় সার্বজনীন কালী মন্দির পূঁজা মন্ডপ, চরঈশ্বর শ্রী শ্রী হরি মন্দির পূঁজা মন্ডপসহ এখানে মোট ২৮টি মন্ডপ রয়েছে। এছাড়া জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, অপরূপা, বিজয়া, ত্রিণয়নী, দশভূজাসহ বেগমগঞ্জ উপজেলায় ১৩টি পূঁজা অনুষ্ঠিত হবে। জেলা শহর মাইজদীর রামচন্দ্র দেবের মন্দির মন্ডপ, মালঞ্চ সংঘ মন্ডপসহ সদর উপজেলায় ১৫টি পুঁজা অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে জগন্নাথ মন্দির কমপ্লেক্স মন্ডপ, বিরাহীমপুর জয়কালী মন্দির পূঁজা মন্ডপসহ ১০টি মন্ডপ। সুবর্নচর উপজেলায় চরবাটা রাধা কৃষ্ণ মন্দির পূঁজা মন্ডপ, চর আমান উল্যা রাধা গোবিন্দ সেবাশ্রম পূঁজা মন্ডপসহ ২১টি মন্ডপে। সেনবাগে কল্যান্দী ঠাকুর বাড়ি পূঁজা মন্ডপসহ ১৫টি, কবিরহাটে অমরপুর কালি মন্দির পূঁজা মন্ডপসহ ১১টি, সোনাইমুড়ীতে গদাধর মন্দির, আমিশাপাড়া বারাহী দেবির মন্দিরসহ ৯টি মন্দির, চাটখিলে পৌর এলাকায় গৌর নিতাই আশ্রম, খিলপাড়া কালি মন্দিরসহ ৪টি মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হবে। যেহেতু ঈদের আনন্দ শেষ হবার সাথে সাথেই শুরু হবে পূঁজার আনন্দ তাই সবার দাবি যাতে পূঁজায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের সবচেয়ে ব্যয় বহুল পূঁজা উদযাপনের জন্য জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর ৫টি মন্ডপের প্রতিমাই তৈরী হচ্ছে রাধামাধব জিউর মন্দিরে। প্রতিমায় শেষ তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পিরা। রাধা মাধব মন্দিরের প্যান্ডেলের ইন্টেরিওর ডিজাইনের কাজ চলছে মাটি দিয়ে তৈরী বিভিন্ন নকশা দিয়ে। বুধবার (১৭ অক্টোবর) থেকে পূঁজা শুরু হবে তাই মন্ডপগুলোতে মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে।
পূঁজা নিয়ে সরকারি সহায়তার বিষয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী জানান, জেলার ১২৩টি মন্ডপের জন্য সরকারের পক্ষ থেকে ৮০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। সন্ধ্যার পর মন্ডপগুলোতে যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে তার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



