ফেনী নদীর ভাঙ্গনে বিলিন হতে চলছে দাগনভূঁঞা ও সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ফেনী নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে বিলীন হতে চলেছে ফেনীর দাগনভূঁঞা ও সোনাগাজীর মানচিত্র। ভাঙ্গনের কবলে পড়ে শত শত মানুষ হারিয়েছে বসতবাড়ী এবং তারা আশ্রয় নিয়েছে বেঁড়ি বাঁধের উপর। বসত ভিটা হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। ছেলে সন্তান নিয়ে কোথায় দাঁড়াবে তারা, কাঁদছে হাউমাউ করে। বিস্তির্ন এমন একটি ইউনিয়ন চর চান্দিয়ার চেয়ারম্যান সামসুদ্দিন খোকন জানান, গত এক মাসে ফেনী নদীতে তলিয়ে গেছে সোনাগাজীর দক্ষিন চর চান্দিয়া, চর খোন্দকার, চর নারায়ন, মধ্যম চর চান্দিয়া, উত্তর চর চান্দিয়া, দক্ষিন ধলি, চর খোয়াজ, চর গনেশ, চর ধুমা, সুজাপুর ও সোনাপুর গ্রামের ৪৫টি বাড়ী। এসব বাড়ীর অন্তত ৪ শত ঘর তলিয়ে গেছে। অপরদিকে দাগনভূঁঞা উপজেলার সদর ইউপি'র ফাজিলের ঘাট-তালতলী পাকা সড়কটি ইতোমধ্যে ছোটফেনী নদীতে বিলিন হতে চলেছে, ভাঙ্গন অব্যাহত থাকলে পূর্ব জগতপুর অচীরে নদী গর্ভে বিলিন হয়ে যাবার আশংকা আছে। স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ এম এ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন মহলকে অবহিত করেন এবং জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানান। এলাকাবাসী জানায়, নদীর গতি পরিবর্তনের কারনেই এ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। তাদের ধারনা কাজীরহাট সুইচ গেইট সংস্কার এবং জোয়ার ভাটা বন্ধ না হলে ভাঙ্গনের হাত থেকে রেহায় পাওয়া যাবেনা। এদিকে ভেঁড়ি বাঁধে আশ্রয় নেয়া লোকজন বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন সমস্যায় ভূগছে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে দাগনভূঁঞা ও সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল নদীগর্ভে বিলিন হয়ে যাবে। বিলিন হবে দেশের অন্যতম ধান গবেষনা ইনস্টিটিউট, জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসা সহ বহু সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। এদের মধ্যে ১৯৮৫ সালে প্রায় ৮শত কোটি টাকা ব্যয়ে মুহুরী সেচ প্রকল্প, প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র বায়ু বিদ্যুৎকেন্দ্র অন্যতম। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ৪/৫ বছরে নদীতে বিলীন হয়ে গেছে সোনাগাজীর প্রায় ১০ কিলোমিটার এলাকা। তলিয়ে গেছে হাজার হাজার একর জমি।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।