ইকবাল হোসেন মজনু : কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের সরকারি কার্প হ্যাচারীর প্রায় চারলাখ টাকার মালামাল উধাও হয়ে গেছে। ফলে দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় এখানকার হাজার হাজার মৎস্য চাষী রেনু পোনা সংগ্রহে চরম দূর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে এখানে ব্যবসায়িক জেনারেটর বসিয়ে এবং আবাসিক ভাড়া দিয়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নাসির উদ্দিন খোন্দকার বলেন, উপজেলার প্রায় ১২ হাজার পুকুর-দীঘি এবং ৭৫টি মৎস্য খামারে পোনার চাহিদা মেটানোর জন্য ১৯৮৬ সালে সরকার প্রায় পাচলাখ টাকা ব্যয়ে এ কার্প হ্যাচারী নির্মাণ করে। বর্তমানে হ্যাচারীর প্রয়োজনীয় প্রায় চারলাখ টাকার মালামাল পাওয়া যাচ্ছে না। তাই হ্যাচারীটি রেনু উৎপাদন অনুপযোগী হয়ে পড়ে আছে। এটাকে রেনু উৎপাদনের উপযোগী করে তুললে উপজেলার ১২ হাজার পুকুর ও মৎস্য খামারের মালিকরা উপকৃত হতো।
জানাগেছে, হ্যাচারীটি দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে ওই অফিসের এমএলএসএস সফিকুল ইসলাম দুলাল বাহিরের লোকজনের কাছে হ্যাচারীটি ভাড়া দিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আসছেন। সরেজমিনে দেখা গেছে, হ্যাচারীর মটর রুমে জনৈক মামুন এবং হ্যাচারী রুমের একপাশে জনৈক ফারুকসহ চারজন ভাড়া থাকেন। এ রুমের আরেক পাশ ভাড়া নিয়ে আবাসিক জেনারেটর বসিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মফিজ ইলেকট্টনিক্সের মফিজ মিয়া। এদের কাছ থেকে প্রতিমাসে ভাড়ার টাকা আদায় করেন এমএলএসএস সফিকুল ইসলাম দুলাল ।
এমএলএসএস সফিকুল ইসলাম দুলালকে জিজ্ঞাসা করা হলে তিনি ভাড়া আদায় করার কথা অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে জেনারেটর বসানো হয়েছে। অন্যদিকে হ্যাচারীটি খালী থাকায় বাহিরের কয়েকজন লোক বসবাস করে বলে তিনি স্বীকার করেন।
এ ব্যাপারে ইউএনও মোঃ মুনির হোসেন খান জেনারেটর বসানোর নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে বলেন, মৎস্য অফিসের হ্যাচারীতে কি হচ্ছে তা সে অফিসই ভালো বলতে পারে।
কোম্পানীগঞ্জে সরকারি মৎস্য হ্যাচারীর চারলাখ টাকার মালামাল উধাও!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।