আমার প্রিয় পোস্ট

...

প্রবাসের পথে... (২) জাপানের ঐতিহ্য...

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৬

শেয়ারঃ
0 1 0

আগামী ৯ই আগস্ট... ৬৪ বছর আগে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার আনবিক বোমা বিস্ফোরণের দিন। পর পর দুইবার আনবিক বোমার আঘাতে মুখ থুবড়ে পরার পর আবারো বিশ্বের বুকে নিজ আভায় জ্বলে উঠা জাপানের ঐতিহ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো। গত প্রবাসের পথে... (২) ওসাকার ওলিগলি... নিয়ে দেয়া পোস্টে বলেছিলাম, জাপানীজরা তাদের ধ্বংসস্তুপ থেকে উঠে দাড়াঁনোর সময় শুধুমাত্র আধুনিকতাকেই প্রাধান্য দেয়নি বরং একই সঙ্গে লালন করে চলেছে আপন ঐতিহ্য। তাইতো বিশাল বিশাল অট্টালিকার পাশাপাশি চোখে পরে ঐতিহ্যবাহী জাপানীজ বাড়ী। আজ জাপানের সেই ঐতিহ্যের কিছু অংশ ছবির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে...

ট্রাডিশনাল জাপানীজ বাড়ীগুলো সাধারণত দোচালা হয়। টালি লাগানো বাড়ীগুলোর উচ্চতা প্রায় দোতলা বাড়ীর সমান...

ভিতরটা অবিকল নিচের ছবিটার মতো...

জাপানীজ খাবার খাওয়ার জন্য সাধারণত চপস্টিক (জাপানীজ-এ বলে হাসি) ব্যবহার করে...

জাপানীজদের ভাষায় মূলতঃ ৩ ধরণের বর্ণ ব্যবহার করা হয়- হিরাগানা, কাতাকানা ও কান্জি। সবচেয়ে কঠিন হচ্ছে কান্জি। কান্জিতে ১ থেকে ১০ পর্যন্ত এভাবে লেখা হয়...
জাপানীজ ইয়েন-এর ছবি... (যার পিছনে আমরা সবাই... বুঝে নিয়েন)

দোকানের বাহিরে ঝুলতে থাকে সারিসারি কাগজের বাতি...

বুনরাকু পাপেট - জাপানের বিখ্যাত পাপেট...

ট্রাডিশনাল জাপানীজ কাঠের পুতুল (আপন স্বকীয়তায় উজ্জ্বল)...
অরিগমি - কাগজ ভাঁজ করে বিভিন্ন সেপ তৈরীর এই কৌশল আজো সারা বিশ্বের বিস্ময়...

জাপানে মূলতঃ দুইটি ধর্ম আছে - সিনটো এবং বৌদ্ধ। নিচের ছবিটা একটা সিনটো টেম্পলের...

ইকেবানা - সারা পৃথিবীতে স্থান করে নেয়া ফুল সাজানোর কৌশল (এই কৌশলের মূল বিষয়টা হচ্ছে ত্রিভুজ অর্থাৎ সাজানোর পর অবশ্যই তিনটি কোণা থাকবে)...

বনসাঁই - এটা সম্পর্কে নিশ্চই আর নতুন করে কিছু বলার নাই...

গরম বালিতে গোসল জাপানীজদের অন্যতম ঐতিহ্য...

পাহাড়ের ঢালে ধানচাষ...

সবাইকে অনেক অনেক ধন্যবাদ...



যা মাতা নে...(বাংলায় - পরে আবার দেখা হবে...)

ভালো থাকবেন সবাই...

আগের পোস্ট...
১) প্রবাসের পথে... (১) ওসাকার অলিগলি..

 

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাহ ! অনেক সুন্দর --- এত শিল্প কারখানার ভীড়ে যে এই ঐতিহ্য ধরে রেখেছে তার তুলনা নেই। আগের গুলোও দেখবো এক এক করে ।

ধন্যবাদ পোস্ট টার জন্য ।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ভাই, আপনাকেও ধন্যবাদ...

মাঝে মাঝে খুবই কস্ট লাগে কেন আমরা পাশ্চাত্যকে অনুকরণ করতে গিয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করে ফেলছি...

ভালো থাকবেন...

২. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬
জেমিনি বলেছেন: জাপানী একটা জিনিস আমার খুব প্রিয় আর তা হচ্ছে কিমোনো। :)
০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপু...

ঠিক আছে, আমি এরপর জাপানীজ কিমোনোর উপর একটা পোস্ট দিবো...

ভালো থাকবেন...

৩. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:১১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি সবসময়ই বলি আপনার লেখাটা আমি পড়ার সময় মনে হয় আমি সত্যিই নিজ চোখে জিনিসগুলো দেখছি। এক কথায় অসাধারণ।

আমাদের দেশেও অনেক রকম ঐতিহ্যবাহী শিল্প রয়েছে। যা আমরা বেশিরভাগই সংরক্ষণ করতে ব্যার্থ।

আমাদের উচিত জাপানীদের কাছ থেকে শিক্ষা নেওয়া।

আচ্ছা ভাইয়া আপনার কাছে আমার কিছু জানবার আছে। তা হলঃ

১। আপনি কি কখেনো জাপানী স্টাইলে ঐভাবে দুটো কাঠি দিয়ে
খেয়েছেন ? যদি খেয়ে থাকেন তবে তাতে কেমন অনুভূতি ছিল?

২। পাহাড়ের ঢালে ধান চাষের ছবিটা কি বাস্তব নাকি পেইন্টিং ?

৩। জাপানীদের ব্যবহৃত শোপিসগুলো কি কোন উপায়ে বাংলাদেশে
বসে পাওয়া যায় কিনা ? বা কোন সাইটে গিয়ে কেনা যায় কিনা?

৪। জাপানীরা কেমন অতিথীপরায়ণ ?

৫। জাপনে কোন প্রযুক্তির মোবাইল বেশী ব্যবহৃত হয় ?
(GSM নাকি CDMA)


আর ভাইয়া যদি পারেন তবে জাপানে প্রচলিত "হরিকিরি" এর উপর একটা পোষ্ট দিবেন। আমার খুব জানতে এবং এর ছবিগুলো দেখতে ইচ্ছে করে। কিন্তু ব্লগে এর উপর তেমন কোন পোষ্ট পাই নি। তাই এখন আপনিই ভরসা।...


আর হ্যা এত্ত সুন্দর একটা পোষ্ট দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।..ভাল থাকবেন সবসময়..

আল্লাহ হাফেজ।
০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...

১। আপনি কি কখেনো জাপানী স্টাইলে ঐভাবে দুটো কাঠি দিয়ে খেয়েছেন ? যদি খেয়ে থাকেন তবে তাতে কেমন অনুভূতি ছিল?

- "হাসি" দিয়ে খেয়েছি মাঝে সাঝে পার্টিতে। খুব একটা কস্টের কিছুনা। প্রথম প্রথম একটু সমস্যা হতো, কিন্তু একসময় ঠিক হয়ে যায়। আসলে জাপানীজ খাবারগুলোর প্রকৃতিই এমন যে হাসি সহজেই ব্যবহার করা যায়। যেমন: জাপানীজ রাইস রান্নার পর স্টিকি বা আঠালো থাকে, ফলে হাসি দিয়ে খেতে সমস্যা হয়না। বরং হাত বা চামচ দিয়ে খেতেই বেশী সমস্যা হয়। তেমনি নুড়ুলস, উদোন -এর জন্যও একই কথা...

২। পাহাড়ের ঢালে ধান চাষের ছবিটা কি বাস্তব নাকি পেইন্টিং ?
- এই একই প্রশ্ন আপনার ভাবিও করেছিলো প্রথম ছবিটি দেখে। আসলে আমার পোস্টের সবগুলো ছবিই নেট থেকে সংগ্রহ করা। ছবিটি আমি খুব ভালো করে দেখেছি। ছবিটি বাস্তব, কোন পেইন্টিং নয়।

৩। জাপানীদের ব্যবহৃত শোপিসগুলো কি কোন উপায়ে বাংলাদেশে বসে পাওয়া যায় কিনা ? বা কোন সাইটে গিয়ে কেনা যায় কিনা?
- আসলে এপ্রশ্নের উত্তরটা আমার জন্য একটু কঠিন। বাংলাদেশে থাকাকালীন শুনেছিলাম জাপান-বাংলা ট্রেড ফেয়ার না কি যেনো একটা মেলা ছিলো। আপনি এসর্ম্পকে খোজ নিতে পারেন। আর ওয়েবে তো কেনা যাবেই। কিন্তু দাম সম্ভবতঃ ভালোই পরবে। কারণ, জাপানীজ অর্থ আর আমাদের অর্থর মূল্য এক না।

৪। জাপানীরা কেমন অতিথীপরায়ণ ?
আসলে জাপানীজদের অতিথীপরায়নতা এখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে যে কয়েকবার অতিথি আপ্যায়ন পেয়েছি, সবগুলোই ছিলো রেস্টুরেন্টে। আসলে জাপানীজরা কাউকে বাসার চেয়ে রেস্টুরেন্টেই আপ্যায়ন করতে বেশী পছন্দ করে বলে আমার ধারণা। তবে জাপানীজরা ম্যানারের দিক দিয়ে পৃথিবীতে অদ্বিতীয়... জাপানীজ ম্যানারের উপর আমার ধারাবাহিকের একটা পোস্ট থাকবে...

৫। জাপানে কোন প্রযুক্তির মোবাইল বেশী ব্যবহৃত হয় ? (GSM নাকি CDMA)
- আমি এখন পর্যন্ত বাজারে আউ, সফটব্যাংক এবং ডোকোমো ফোন দেখেছি। এই সবগুলোই CDMA বেসড।

জাপানে প্রচলিত "হরিকিরি" ঠিক বুঝলামনা। আপনি কি হরিকিরি আইরিস গার্ডেন-এর কথা বলছেন? এবিষয়টা আমি ঠিক জানি না। তবে আপনি চাইলে আমি খোজ নেবো...

ভালো থাকবেন...

৪. ০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০১
তপা বলেছেন: খুব ভাল লেগেছে, অপেক্ষায় রইলাম পরের পর্বের...
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই... আপনাদের ভালো লাগাতেই আমার প্রচেস্টার সার্থকতা। পরের পর্ব তাড়াতাড়ি দেয়ার চেস্টা করবো।

ভালো থাকবেন...

৫. ০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৫
নুভান বলেছেন: হরিকিরি সম্ভবত সামুরাইদের আত্মহত্যা করার একটি পন্থাবিশেষ।
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ নুভাই ভাই...। আমি আসলে এবিষয়টা জানিনা। আমি চেস্টা করবো বিষয়টা সম্পর্কে খোঁজ নিতে। কোন ইনফরমেশন পাওয়া মাত্রই আপনাদের জানাবো।

ভালো থাকবেন...

৬. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫২
ইমন জুবায়ের বলেছেন: অসাধারন। প্রিয়তে। ++++++++++
০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই...

আপনার, আপনাদের ভালো লেগেছে, এতেই আমার প্রচেষ্টার সার্থকতা...

ভালো থাকবেন...

৭. ০৯ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০৪
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার পোষ্ট ।


হারাকিরি সামুরাই দের আত্মহত্যার পন্থা । শত্রুদের হাতে ধরা দেয়ার বদলে পেট কেটে মরার রিচুয়াল ।
০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই...

আমি বিষয়টা জানতাম না। আশা রাখি যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নিয়ে আপনাদের জানাবো। আপনার ক্লুর জন্য অনেক অনেক ধন্যবাদ...

ভালো থাকবেন...

৮. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আসলে আমি যতদুর জানি এটা জাপানের একটা বিচার ব্যবস্থার প্রদত্ত শাস্তি।

যেমন আমাদের দেশে মৃত্যুদন্ড দেওয়া হয় তেমনি ঐ দেশে নাকি বলা হয় একটা ছুরি দিয়ে আসামীকে নিজ হাতে নিজের পেটে ঢোকাতে।

এটাই নাকি হরিকিরি। যদি পারেন তবে খোজ নিয়ে আসল ব্যাপারটা জানাবেন।

আমি কিন্তু ভাইয়া আপনার এই পোষ্টটা আবার রিপোষ্ট করেছিলাম
Click This Link

যাতে আরো অনেকে পড়তে পারে।


ভাল থাকবেন ভাইয়া।
আল্লাহ হাফেজ।
১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই... হরিকিরি-র ব্যাপারটা এখনো খোঁজ নিতে পারিনি। খুব ব্যস্ত সময় যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই খোঁজ নিতে পারবো।

আপনার পোস্টটা আমি সেদিনই দেখেছিলাম। অনেক ধন্যবাদ...

ভালো থাকবেন সবসময়...

২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই... আপনাদের ভালো লাগাতেই আমার প্রচেষ্টার সার্থকতা...

ভালো থাকবেন..

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগাতেই প্রচেষ্টার সার্থকতা...

ভালো থাকবেন...

 

মোট সময় লেগেছে ১.০৩৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই