আমার প্রিয় পোস্ট
- আবারও ঘুরে আসতে পারেন কিশোর বয়সের স্বপ্নের চরিত্রগুলো তিন গোয়েন্দা ও তার মজার দলবলের সাথে - রবিন মিলফোর্ড
- হিমু কালেকশন! সকল হিমু সংক্রান্ত বই একসাথে!! - সজল বস
- ২০১১ সালের ২০ টি মাষ্ট সি মুভি । রিভিউসহ ডাউনলোড লিঙ্ক - দিপ
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
-
ই-বুক মেলা..... আপনার পছন্দেরটি বেছে নিন। একদম ফ্রী
- অন্ধকারের রাজপুএ
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- ফটোগ্রাফারদের উপকারে আসে এমন ১০০র ও বেশি কিছু প্রয়োজনীয় ওয়েব সাইট ----- না দেখলে মিস করবেন

- আর.এইচ.সুমন
- নিজেই তৈরী করুন যে কোন পোর্টেবল সফটওয়্যার - ইভা লুসি সেন
- বাংলা বই ডাউনলোডের জনপ্রিয় কয়েকটি ওয়েব সাইটের বর্ণনা ও ঠিকানা - tapu88
- ছোটবেলায় পড়া কয়েকটা রূপকথা.........পর্ব (১) মাহাদেনা মুত্তা
- বিলুপ্ত বৃশ্চিক
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন - আদনান_ফিরদাউস
- বাংলা ই-বুক এর লিঙ্ক চাই, কেউ কি দিতে পারবেন? - প্রতিভাবান
- বাংলা বই এর বিশাল সংগ্রহশালা-মিস করবেন না কিন্তু - রাযহান
কম্পু নতুন সেটআপ দিলে এই পোস্টটা আপনার কাজে আসতে পারে
একটি হি হি টেকি পোস্ট 

- আহমেদ আরিফ
- আমার প্রিও কিছু সাইট - রিপনজামান
- সকল হিমুরা! - ইমরোজিফিকেশান
- এবারে হ্যাক করুন ESET NOD32 Antivirus 4 এবং আজীবনের জন্য ব্যবহার করুন!! এখন থেকে আপডেট করতে আর কোনদিন Username/Password লাগবে না!! (এ বছরের সেরা উপহার!!!) - দা ডার্ক নাইট
- যারা বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়েছেন বা পড়ছেন তাদের কাছে জিজ্ঞাসা - কাজল আব্দুল্লাহ
- PDF এ animation দিবেন যেভাবে - আবুসু িফয়ান
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
-
প্রিয় বইঃ Test Your Pronunciation (Book + CD)
- রাফি মাহমুদ
- আমার প্রিয় যত পোষ্ঠ। - জীবরান
- মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন......গুরুত্বপূর্ণ ও তথ্যবহূল লিঙ্ক সমূহ - মরু পেঁচা
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- Antivirus সমগ্র - ইভা লুসি সেন
সফট পাগলা...
যে কোন সফটওয়্যারের জন্য বলুন...
পাগলা সেটা হাজির করতে চেষ্টা করবে... - মুনিফ তানজিম সৈকত
- প্রথম ব্লগীয় ফটোগ্রাফী এক্সিবিশন ,২০১১ (গ্যালারী ২)
- আসিফ মুভি পাগলা
- প্রথম ব্লগীয় ফটোগ্রাফী এক্সিবিশন ,২০১১ (গ্যালারী ১)
- আসিফ মুভি পাগলা
- Unit 731: জাপানের অন্ধকার দিক - ইমন জুবায়ের
- অনলাইনে বইয়ের ভুবন - মইনুল১০২
- ৫০(প্লাস) বাংলায় অনুবাদ কৃত বই ফ্রি ফ্রি ডাউনলোড করুন:পার্ট১ - হতভাগা প্রবাসী
- চলচ্চিত্র নিয়ে ই-বুকের জন্য লেখা আহবান - কাঊসার রুশো
- কিছু বাংলা বই - বিনবি
- মুহম্মদ জাফর ইকবালের কিছু বইয়ের ডাউনলোড লিংক ২ - জাওয়াদ হাসান
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- ব্লগীয় সাই-ফাই ইনডেক্স (কল্প-বিজ্ঞান গল্প তালিকা) - সীমানা পেরিয়ে
- এডোবি ফটোশপের ৬টি বই ফ্রি ফ্রি ডাউনলোড করুন! - হতভাগা প্রবাসী
- ২০১০ এর সেরা ১০ মুভিঃ বর্ষশেষ রিভিউ! - বিডি আইডল
- যারা অডিও এবং ভিডিও এডিটিং শিখতে চান: - মুসাফির...
- আমার দেখা প্রিয় কিছু অ্যানিমেশন মুভি ( যে গুলো না দেখলে জীবন বৃথা )
- মেঘেরদেশ
- ২য় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত আমার প্রিয় কিছু মুভির রিভিউ ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- iPhone কে Restore এবং Unlock করা খুবই সোজা!!! - jewelosman
- সর্বকালে সর্বশ্রেষ্ঠ ১০০ মুভি। মৃত্যুর পূর্বে অব্যর্শই এই মুভিগুলো দেখা উচিত। - টনি
- " আমার দেখা সেরা ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি " - নাফিজ মুনতাসির
- ডাউনলোড করুন ৬০টি সেরা "ইংলিশ ইন্সট্রুমেন্টাল সেড মিউজিক"
- না বি ল
- আমার দেখা সেরা ৫ এ্যানিমেশন মুভি ! - হাসান জোবায়ের
- প্রথিবীর সবচেয়ে বড় ইবুক সাইট গিগাপিডিয়াতে এখন সাড়ে ৪ লাখ + ফ্রী বই - স্স্পরসের বাহিরে
- ৬টি মাস্ট সী নন হলিউড মুভি - স্নিগ
- পুরানো দিনের অসাধারন কিছু মুভির ডাউনলোড লিঙ্ক সহ রিভিউ ( পর্ব - ১ ) - নিশাচর ছেলে
- আমার খুব পছন্দের দশটি মুভি। - টিনটিন`
- পথে একদিন (ওরা তাদের থেকেও নিকৃষ্ট)। - বাহারুল ইসলাম বাহার
- শিখে নেই জীবন রক্ষাকারী কিছু পদ্ধতি [১] - দুখী মানব
- বিভিন্ন দেশ ও ভাষার সেরা সকল মুভির সংগ্রহ! - এস.আর.এফ খাঁন
- বাংলাদেশী অভিবাসী যুবক অভিনীত কোরিয়ান সিনেমা “বান্ধবী” উপভোগ করুন!!! সাথে ডাউনলোড লিঙ্ক… - না বি ল
- মিডিয়াফায়ার লিঙ্কে ডাউনলোড করুন জনপ্রিয় ২৫০ টি হাই কোয়ালিটি “ইংলিশ মিউজিক ভিডিও”… এবং ২০০ টি “ইংলিশ এ্যাকশন মুভি” !!!
- না বি ল
- এবং কমেডি মুভি......... - বিডি আইডল
- আমার প্রিয় কিছু ভিন্নস্বাদের ম্যুভি (লিঙ্ক সহ) - ১ - নুভান
- Matt Damon, এক প্রিয় অভিনেতার নতুন মুভি Green Zone - বিডি আইডল
- তিনটা সেইরাম মুভি - নিশাচর ছেলে
- আমার দেখা প্রিয়/সেরা ছবির তালিকা...ডাউনলোড লিংক সহ..
- রিদওয়ান
- Long Weekend Movie লিস্টি! - বিডি আইডল
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- কিছু নয়া মুভি.....আমি নিজেও দেখি নাই এখনও
- বিডি আইডল
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- কাইলকা অফ ডে
_ আজ সারা রাত চলবে ম্যারাথন মুভি দেখা - রকি ভাই
- ছবিঃ কইতে কথা ফুলের সাথে ভোমর হয়ে ফিরি খুঁজে - সজল শর্মা
- মা নিয়ে নির্বাচিত ১০ মুভি - সাইফ সামির
- ফটোশপ শিখুন বাংলায় - মহসিন০৮
- হৃদয় ছুঁয়ে গেছে যে গানগুলো.... - সপ্তর্ষী
- সাম্প্রতিক মুক্তি পাওয়া তিনটা মুভি - স্বাগত.
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- ১৩টি এডাম স্যান্ডলার এর মুভি, সাথে 'হাহাপগে' ফ্রি...... - দ্যা ডক্টর
- "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন... - অতিথি_পথিক_মানুষ
- মুভি প্রেমিকদের চোখে সেরা ১০ টি মুভি - বিডি আইডল
- ৩ টি ফ্যামিলি এনিমেশন মুভি - বিডি আইডল
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- কিছু প্রিয় এ্যানিমেশন মুভি (ডাউনলোড লিঙ্ক সহ) - বর্ণিল আধার
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- আমার প্রিয় কিছু নন হলিউডি ম্যুভি-লিঙ্ক সহ (তৃতীয় পর্ব) - নুভান
- শুভ জন্মদিন নতুন রাজা - ইমন জুবায়ের
- সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- তিনটা ক্লাসিকাল মুভি। - টিনটিন`
- আমার প্রিয় কিছু নন-হলিউডি মুভি - ২ (লিঙ্ক সহ) - নুভান
- যা করলে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া বা তাইওয়ান হতে পারবে - প্রলেতারিয়েত
- আমার প্রিয় কিছু নন-হলিউডি মুভি (লিঙ্ক সহ) - নুভান
- টেকি কিছু পোষ্ট - নতুন রাজা
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
প্রবাসের পথে ... (৭) ইকেবানা...
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০
![]()
জাপানের ফুল... কথাটি বললেই চোখে ভেসে উঠে সেই ফুলদানীতে সাজানো ত্রিভুজ আকৃতির সজ্জা। আজ লিখবো সেই ত্রিভুজ আকৃতির ফুল সজ্জার কথা... ইকেবানা।
ইকেবানা শব্দটির দুইটি অংশ আছে। ইকে এবং বানা। জাপানীজ ভাষায় ইকে অর্থ জীবন্ত এবং বানা অর্থ ফুল। তাই ইকেবানা বলতে যেনতেন ভাবে শুধুমাত্র ফুলদানীতে ফুল রেখে দেয়াকেই বুঝায়না। বরং ফুলদানীতে প্রকৃতিকে জীবন্ত ভাবে তুলে ধরাই ইকেবানার বৈশিষ্ট্য। ইকেবানা তৈরীতে কিছু সুনির্দিষ্ট নিয়ম মানা হয়। তৈরীতে ব্যবহার করা হয় সতেজ ফুল, পাতা, ঘাস, ডাল ইত্যাদি। পেইন্টিং বা ভাস্কর্য-র মতোই এটাও একটা শিল্প।
![]()
জাপানে ইকেবানার ইতিহাস প্রায় ৬০০ বছরেরও বেশি পুরানো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর কৌশল থেকেই ইকেবানার উদ্ভব। পন্চাদশ শতকের মাঝামাঝি জাপানের আধুনিকায়নের সাথে সাথে ইকেবানা একটি শিল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের প্রেক্ষিতে যা আরো প্রসারিত হয়ে আজ এক স্কুল অব আর্টে পরিণত হয়েছে সঙ্গে সঙ্গে সকল প্রকার জাপানীজ সমাজেই সমাদৃত হয়েছে।
এর রয়েছে নানান প্রকারভেদ। এসব প্রকারভেদের বিস্তারিত বলতে গেলে একটি বা দুটি পোষ্টে শেষ করা যাবে না। আমারতো মনে হয় প্রায় ৫০ টি বা তারও অনেক বেশি পোষ্ট লাগবে। তাই শুধুমাত্র একটি প্রকারভেদ, মোরিবানা-এর বেসিক বিষয়টাই আজ আলোচনা করবো। আশা করি আপনারা এই সীমাবদ্ধতাটুকু ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন।
মোরিবানাঃ
ইকেবানার অনেক প্রকারভেদের মধ্যে মোরিবানা সবচেয়ে জনপ্রিয়। মোরিবানা তৈরীর জন্য ফুল, ডাল, ঘাস, পাতার পাশাপাশি যা লাগবে তা হলো সুইবান আর কেনযান। এগুলো জাপানীজ নাম। সুইবান হচ্ছে ছড়ানো পাত্র বা ট্রে-র মতো ফুলদানী। বিভিন্ন আকারের (যেমনঃ গোল, লম্বা, ছড়ানো, উচুঁ) হয় এই সুইবান।
সুইবান -
![]()
![]()
কেনযান হচ্ছে একটুকরো লোহা বা ভারী কোন পাতের গায়ে লাগানো কাটাবিশিষ্ট প্লেট। এটাও বিভিন্ন আকারের হয়।
কেনযান -
![]()
![]()
নিচের ছবিটি খুব ভালো করে দেখুন। এই ছবিটির দুটি অংশ আছে। প্রথম অংশটি পাশ থেকে দেখা এবং পরের অংশটি উপর থেকে দেখা। প্রথম অংশে শুধুমাত্র সুইবানটিই দেখা যাচ্ছে পাশ থেকে। আর পরের অংশে সুইবানের (বড় বৃত্তের) ভিতরে ছোট যে বৃত্ত সেটি কেনযান।
![]()
মোরিবানা তৈরীর জন্য উপরের চিত্রের কৌণিক মাপ বিষয়টি সবচেয়ে গুরুর্ত্বপূর্ণ। আর একটি গুরুর্ত্বপূর্ণ বিষয় হচ্ছে, সুইবানের ভিতরে কেনযানের অবস্থান। নিচের ছবিটি দেখুন।
![]()
উপরের ছবিতে বড় বৃত্তটি হচ্ছে সুইবান। আর ভিতরের ছোট ছোট বৃত্তগুলো হচ্ছে কেনযান-এর বিভিন্ন অবস্থান। পজিশন ১ এবং ২ উলম্ব মোরিবানা তৈরীতে ব্যবহার করা হয়। আর পজিশন ৩ এবং ৪ তির্যক মোরিবানা তৈরীতে ব্যবহার করা হয়। উলম্ব আর তির্যক বিষয়টা নিচের উদাহরণগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
এবার আসি কেনযানের লোহার কাটাতে ফুল বা ডাল গাথাঁর বিষয়ে। নিচের ছবিটি দেখুন।
![]()
কেনযেনকে আপনার সামনে উপরের বৃত্তটির মতো করে ভাবুন। এবার লক্ষ্য করুন তিনটি অবস্থান- সিন, সোই এবং হিকাই। এই তিনটি পজিশনেই আপনার ফুল ও ডাল গাথঁতে হবে।
আগেই আপনারা জেনেছেন ইকেবানা হচ্ছে জীবন্ত ফুল। অর্থাৎ এমন করে ফুল সাজানো হয় যেন জীবন্ত প্রকৃতি ফুটে উঠে। ফুল সাজানোর আগে ফুলটি ভালো করে দেখুন। কোন এঙ্গেল থেকে ফুলটি ভালো দেখা যায় তা ঠিক করুন। অর্থাৎ প্রাকৃতিক রূপ দেয়ার জন্য ফুলের সামনের দিকটা নির্ধারন করুন। এবার ঠিক করুন ফুলের বোটা কতটা বড় রাখবেন। বোটা বেশী বড় থাকলে ছোট করার জন্য যে অংশ থেকে কাটবেন তা পানির মধ্যে চুবিয়ে কাচিঁ দিয়ে তির্যক করে কাটুন। পানির নিচে কাটতে হবে কারণ এতে কাটার সময় চাপে বোটায় বাতাস না ঢুকে পানি ঢুকবে। আর তির্যক করে কাটতে হবে কারণ, এতে ফুলটি পানি শোষনের জন্য বেশী জায়গা পাবে। একই নিয়ম মেনে ডাল, পাতা এগুলোও কেটে নিতে হবে।
এটুকুই সংক্ষেপে ইকেবানার টেকনিক্যাল বিষয়। আর বাকীটা শিখতে নিচের ছবির ধাপগুলো ভালোভাবে খেয়াল করুন এবং প্রাকটিস করুন। আর তারপর ইন্টারনেট তো আছেই।
১) উলম্ব মোরিবানা
![]()
![]()
![]()
![]()
![]()
২) তির্যক মোরিবানা
![]()
![]()
![]()
![]()
![]()
এবার সবশেষে খুবই সহজ একটি ইকেবানা প্রস্তুতিঃ
প্রয়োজনীয় উপকরণঃ ছড়ানো টাইপের ফুলদানী বা ছোট ট্রে, কাট ফ্লাওয়ার (যেমনঃ রজনীগন্ধা, গ্লাডিওলাস), কাচিঁ, টেপ, কিছু গজ, রঙীন পাথরের কুচি।
![]()
প্রস্তুতির ধাপঃ
১) ছবির মতো করে ছড়ানো ফুলদানীতে গজ টেপ দিয়ে আটকাতে হবে।
![]()
২) এবার কাট ফ্লাওয়ারটি ছোট করে কেটতে হবে।
![]()
৩) কাট ফ্লাওয়ারের কাটা অংশটি টেপ দিয়ে লাগানো গজের মধ্যে শক্ত করে গেথেঁ দিতে হবে। পানি দিয়ে গজটি ভিজিয়ে দিতে হবে।
![]()
৪) পাথরের কুচিগুলো ফুলদানীতে বিছিয়ে দিতে হবে।
![]()
ব্যাস হয়ে গেলো ইকেবানা। যারা আরো বেশি জানতে চান তারা এখানে ক্লিক করুন ।
সবাই ভালো থাকবেন।
(তথ্যসূত্রঃ ইন্টারনেট)
(উৎসর্গঃ নতুন রাণী - নীপবন )
======================
আগের পর্বসমূহঃ
প্রবাসের পথে... (১) ওসাকার অলিগলি...
প্রবাসের পথে... (২) জাপানের ঐতিহ্য...
প্রবাসের পথে... (৩) জাপানীজ কিমোনো...
প্রবাসের পথে... (৪) জাপানীজ সুসি...
প্রবাসের পথে... (৫) ফসলের ছবি...
প্রবাসের পথে... (৬) হকুসাই চিত্রকর্ম...
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
এই সিরিজটা শেষ হলে একটা ই-বুক তৈরি করতে চাই। আপনি কি বলেন?
লেখক বলেছেন: ধন্যবাদ। যা ইচ্ছা করো। আমার প্রতিটি লেখা আমি সামুর ব্লগারদের দিয়ে দিয়েছি...
থেসাস বলেছেন:
ধন্যবাদ, জাপানীদের ফুল সাজানো খুব ভালো লাগে।লোহার জালিটা পাওয়া যায় কিনা দেখি
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন আর লোহার জালিটা না পান, তাহলে ভারী কিন্তু পাতলা কোন কাঠের মধ্যে তারকাটা ফুটিয়ে সেটা তৈরী করতে পারেন। কিন্তু তৈরী করতে গিয়ে কোনরূপ আঘাত পেলে তার দায় দায়িত্ব এই লেখকের নয়...![]()
![]()
![]()
ভালো থাকবেন...
মাহিরাহি বলেছেন:
সুন্দর একটি পোস্ট।তবে দ্বিতীয় শব্দটি হবে হানা। হানা শব্দের অর্থ ফুল।
প্রথম শব্দটি যোগ হওয়াতে হা টা বা হয়ে গেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই... আসলে আমিও জানতাম ফুলের আর রক্তের জাপানীজ হচ্ছে হানা। কিন্তু নেটে পেলাম বানা অর্থও ফুল। এখন ক্লিয়ার হলাম। সত্যি বলতে আমি জাপানীজ খুব একটা ভালো পারিনা।
ভালো থাকবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...। কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে...। আপনি এইটা দিয়ে যখন ঘর সাজাবেন, তখন তো আপনার বারবার মনে পরবে আপনি আপনার এই ভাইকে ঈদের দাওয়াত দেননি... ![]()
![]()
![]()
ভালো থাকবেন আপু...
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
Click This Link"নতুন রাজা বলেছেন: শুভেচ্ছা... স্বাগতম...
নীপ ভাইয়ের আগমন...
শুভেচ্ছা... স্বাগতম... "
মিলে না তো।
(উৎসর্গঃ নতুন রাণী - নীপবন ; রেজিষ্ট্রেশনের দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও মোডারেটরদের সুদৃষ্টির এখনো যার উপর পরেনি)
রাণী হলে ভাই হয় কেমনে?
লেখক বলেছেন: চুপ...![]()
![]()
![]()
মনের কিছু কথা বলেছেন:
আপনার ব্লগ আমি দেখেছি , ফ্রন্ট পেইজ এক্সেস এখনও পাইনি তাই আমার ব্লগ দেখার জন্য আপনি এবং আপনারা সাদর আমন্তিত ।আমি একজন নতুন ব্লগার তাই আপনাদের মন্তব্য আমার একান্ত কাম্য .
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই...। আমি আপনার ব্লগ ঘুরে এলাম। কিন্তু খুবই আশ্চর্য হলাম এটা জেনে যে ৯ মাস ১ সপ্তাহ হয়ে যাওয়া স্বত্বেও আপনি ফ্রন্ট পেজ এক্সেস পাননি...!!! এটাও কি করে সম্ভব?
আমি আপনার ব্লগে অবশ্যই কমেন্ট করবো। ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই...
"আমাদের সবার মন হোক ফুলের মত সুন্দর আর পবিত্র।" - খুবই ভালো লাগলো এই কথাটি...
আপনাকে এড করেছি...
ভালো থাকবেন...
নির্ঝরিনী বলেছেন:
চমৎকার পোস্ট...ইকেবানা স্টাইলে ফুল সাজানোর খুব ইচ্ছে আমার...কিন্তু কেনযান মানে কাঁটা লাগানো প্লেটতো ফুলের দোকানে চোখে পড়েনি...কোথায় পাওয়া যায়, জানেন কি?খুব ভালো লাগলো সচিত্র পোস্ট....।
+++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...। আপনি এইটা কোনান, জাসকো-এ রকম চেইন শপগুলোতে পাবেন। আর না পেলে ফুলের দোকানগুলোতে খোঁজ নেবেন...। পেলেন কিনা জানাবেন...
ফড়িংকে আমার আদর দিবেন... ভালো থাকবেন...
নুশেরা বলেছেন:
দারুণ পোস্ট ও ব্লগ আপনার, নতুন রাজা। অভিবাদন গ্রহন করুন। এতোদিন না দেখে ছিলাম তাই আফসোস হচ্ছে।পিনহোল্ডার (কেনযান) এর ছবি দেখে দুঃখের কথা মনে পড়লো। আমার তিনটা ছিলো খুবই শক্তপোক্ত ওজনদার। বাপের বাড়ীতে রেখে এসেছিলাম। একবার বাসায় ডাকাত পড়লো। এরা এগুলো নিয়ে গেলো; হয়তো অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
লেখক বলেছেন: নুশেরা আপু আমার ব্লগে!!! আমি কি করি এখন!!! আপু, আপনাকে আমি কি করে আপ্যায়ন করবো বলেন তো???
এখন মনে হচ্ছে আমার কষ্ট সার্থক হচ্ছে...। আপু, সময় পেলে আমার ব্লগে আপনার সমালোচনা আশা করছি...।
অ.টঃ আপু নীপবন কিন্তু আপনার ভীষন ভক্ত...
ভালো থাকবেন আপু...
তপা বলেছেন:
এক কথায়............... অসাধারণঈদের আগের রাত থেকে পোষ্ট-টি স্টিকি করলে ভাল হতো।
আপাতত প্রিয়-তে..
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...। আমার পোষ্ট ষ্টিকি...!!! লাগবে নারে আপু। আপনাদের ভালো লাগাতেই আমার প্রচেষ্টার সার্থকতারে আপু...।
ভালো থাকবেন...
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই...।
ভালো থাকবেন...
জেমিনি বলেছেন:
দুক্ষিত লেখক বলেছেন: হুমম... ধন্যবাদ আপু...।কার্ড ফাইনাল???
দীপান্বিতা বলেছেন:
জাপানীদের সব কিছুর মধ্যেই একটা শিল্পের ছোঁয়া থাকে!...খুব ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...। কেমন আছেন আপনি???
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু...। আপনার কি এখনো মনে আছে...!!! না ভুলে গেছেন ??? ![]()
![]()
![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই...। ভালো থাকবেন...
জেমিনি বলেছেন:
মনে আছে কিন্তু সময় পাই না তো তাই এই সব নিয়ে কাজ করা হয় না।
লেখক বলেছেন: হুমম...। কার্ড ফাইনালের পর নাকি সবাই আধাপাগল হয়ে যায়। আশা করছি আপনি আধা না হোক অন্ততঃ সিকিভাগ হবেন।
অ.টঃ আপু, আপনার ঘরে কি কঙ্কাল আছে??? রাতের বেলা কঙ্কালটা কি আপনাকে ডাকে???
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু সময় পাইনারে ভাই। একটু সময় পেলেই লিখার চেষ্টা করি। এরপর তো মনে হয় কিছু ফ্লপ পোষ্ট দিবো। জাপানের ইতিহাস নিয়া। দেখি কিছু কিছু এক্সপেরিমেন্ট কইরা।
ভালো থাকবেন...
লেখক বলেছেন: শুভ কামনা রইলো...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















.jpg)


