somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দহীন জগত থেকে বলছি - হ্যালো পৃথিবী !

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লগ - ১ || ১১ জানুয়ারি ২০১২ ( পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী )

আমি শব্দহীন জগতের বাসিন্দা । শব্দহীন জগত সম্পর্কে কিছু কথা বলে নেয়া ভাল । আমাদের চিরচেনা এই জগতের সাথে শব্দহীন জগতের সবচেয়ে বড় পার্থক্য সেখানে কোন শব্দ নেই । শব্দ নেই বলেই গান নেই, পাখির কলতান নেই, জোড়ে জোড়ে বাচ্চাদের পড়ার শব্দ নেই । রাস্তায় গাড়ির শব্দ নেই, হর্ণের কানফাটানো আওয়াজ নেই , ক্যানভাসার[ক] একটানা বকবক নেই । বনে গাছের পাতায় পাতায় ঘষা লেগে তৈরি হওয়া ভৌতিক কোন শব্দ নেই, নেই কোন পশুর গর্জন [২] ।

আজব লাগছে না ? আমাদের বিজ্ঞানীরা মাটিতে তৈরি হওয়া কম্পন বিশ্লেষণ করে বহু আগেই বলেছিলেন যদি আমাদের চারপাশে গ্যাসিও[খ] কোন বস্তু থাকত তবে হয়ত আমাদের শোনার ক্ষমতা তৈরি হত । কিছুকাল আগে আমরা পৃথিবীর জ্ঞান ভান্ডারে প্রবেশের সুযোগ হয় , সেখান থেকে জানাগেল ঘটনা সত্যি ।

একটা সার্ভেয়িং টিমের সাথে ভাষা এক্সপার্ট হিসেবে পৃথিবীতে এসেছি কিছুদিন হল , ভাল লাগছে । তাই ভাবলাম পৃথিবীবাসিকে শব্দহীন জগতের কথা জানিয়ে যাই ।

আমাদের শব্দ শোনার ক্ষমতা নেই , মস্তিকের তরঙ্গ ব্যবহার করে আমরা যোগযোগ করি । তবে আমরা লিখতে পারি ।

বাংলাভাষার বর্ণগুলো দেখতে ভালো লেগেছে বলে আগে এটাই শিখলাম, এই ভাষার নাকি অনেক অতীত গৌরব, এমনকি ভাষার জন্য প্রাণ দেয়ার ঘটনাও নাকি আছে ! ওয়েব [৪] ঘেটে দেখলাম সামহোয়্যারইন সবচেয়ে বড় বাংলা ব্লগ , তাই এখানে লিখাটাই ভালো হল - বেশী মানুষজনের সাথে যোগাযোগ করা যাবে । আমার পরিচয়টা দেয়া হয়নি , আমার নাম বাংলায় লিখল হবে - ৎইউনৈ ।

পৃথিবীর মানুষের জন্য পাদটীকাঃ
[১] আমাদের জগতের আসল নাম বলা আপাতত নিষেধ , তাই "শব্দহীন জগত" নামটাই আপাতত ব্যবহার করতে হচ্ছে ।
[২]এই অংশটুকুর জন্য একজন মানুষের সাহায্য লেগেছে, নিরাপত্তাজনিত কারণে তার নাম প্রকাশ করা হচ্ছে না
[৩] "নৈঃশব্দের আর্তনাদ"[গ] নামটা শুনতে ভালো লাগে তাই রেখে ফেলেছি , পরে অর্থ ঘেটে দেখলাম নামটা ঠিক হয়নি ।
[৪] মানুষের তৈরি ওয়েব জিনিসটা ভাল লেগেছে ।

সহকর্মীদের জন্য পাদটিকাঃ
[ক] যে রাস্তায় হেটে হেটে জিনিসপত্র বিক্রি করে ।
[খ] পদার্থের একটা অবস্থা যাতে অনুগুলোর মাঝে আকর্ষণ কম থাকায় তারা দূরে দূরে অবস্থান করে ।
[গ] আর্তনাদ - ব্যাথা বা কোনকিছুতে জোড়ে শব্দ করা ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×