নাইট্রোগ্লিসারিনে বন্দী জীবন
গতরাতে নাইট্রোগ্লিসারিনের হাতে বন্দী ছিল
যে হৃদয় স্পন্দন,
আমি তার নিশ্চিত মৃত্যু চাই !
এখানেও উৎসব ছিল নবান্নের , ভালোবাসার
কোলাহলে মুখরিত ছিল হৃদয় উঠোন,
তারপর একদিন কুয়াশার ভোরে
ঘোলা হয়ে যায় চশমার জানালা।
ক্রমশঃ পাঁজরে মাকড়সার বাসা
অন্তিম সূর্যাস্তে অনুভূতির কবর।
যে বুলেট প্রহসন মিছিলে গন্তব্যহীন ভাবে ঘোরাফেরা করে
সেগুনের ফ্রেমে হবে তার নিরাপদ আশ্রয়।
গতরাতে নাইট্রোগ্লিসারিনের হাতে বন্দী ছিল
যে হৃদয় স্পন্দন,
আমি তার নিশ্চিত মৃত্যু চাই !
২১/১০/২০০৮
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


