আমার প্রিয় পোস্ট

জলের অহং

জলের আয়নায়

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

শেয়ারঃ
0 0 0

জলের আয়নায়



চোখের কার্নিশ ছুঁয়ে গেছে কিছু নরম রোদ
পুকুরে তখনো সন্ধ্যে নামেনি
তুমি জলের আয়নায় আমায় দেখছো নীরবে
আমি তখন কচুরীপানা সরিয়ে দিচ্ছি আলতো হাতে।

রাঁজহাস দুটি তরঙ্গে জলছবি এঁকে যায়
কোথাও বুঝি পাতার বাঁশি বাজে
তুমি শুনতে পাও কি ?

বাঁশঝাড়ের আলোছায়া-
আকাশকে আড়াল করে যখন সন্ধ্যে নামায়
আমার আগোছালো ভেজা চুলে ছড়িয়ে পরে
তোমার আঙ্গুলের পাপড়িগুলো...

ছেলে, তুমি আঁধার খোঁজো কি ?


ছবি: সাজি'পার সৌজন্যে

 

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪০
উধাও ভাবুক বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।

ভাল থাকুন সর্বদা।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন !

২. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
মেহেদী ইকবাল রমি বলেছেন:
ছেলেরা মনেহয় আঁধারটা একটু বেশিই খোঁজে। ;)Just Kidding!!

অবশ্যই ভালো লাগলো এবং +++....
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: কিছু কথা না বলাই থাক !

৩. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯
পারভেজ বলেছেন: স্নিগ্ধ একটা কবিতা। শব্দের মায়াগুলি খুব ভালো লাগলো।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ আপনাকে।

৪. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: জলের আয়নার প্রতিচ্ছবি নিজেকে দেখার মত।
কবিতায় দেখতে পেলাম.............।

ভালো থাকুন।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: কতটুকু দেখলেন ? :)

কেমন আছেন আজকাল ?

৫. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২০
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
""""""""আমার আগোছালো ভেজা চুলে ছড়িয়ে পরে
তোমার আঙ্গুলের পাপড়িগুলো"""""""""""


দারুন হয়েছে কবিতাটি।

কেমন আছেন?

ভালো থাকুন সারাবেলা।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আপনিও ভাল থাকেন সারাদিন, প্রতিদিন।

৬. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
সুরভিছায়া বলেছেন: নম্রতা ,ভারী সুন্দর কতগুলো শব্দ ব্যবহার করেছো ? শুভেচ্ছা রইল তোমার জন্য ।
০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ছোটবোনটি আমার খবর কি ?

৭. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
চাঙ্কু বলেছেন: ছেলে, তুমি আঁধার খোঁজো কি ?

কইতে পারি নাতো । কবিতা সুন্দর হইছে ।
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ চাঙ্কু !

৮. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯
হিমালয়৭৭৭ বলেছেন: বাঁশঝাড়ের আলোছায়া-
আকাশকে আড়াল করে যখন সন্ধ্যে নামায়
আমার আগোছালো ভেজা চুলে ছড়িয়ে পরে
তোমার আঙ্গুলের পাপড়িগুলো...

ছেলে, তুমি আঁধার খোঁজো কি ?..................
এই লাইনগুলিকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভালোর নির্বাচনে দাঁড় করিয়ে দিলে কেমন হবে ভাবছি।। কারণ আগের লাইনগুলোকে একটু বেশি ভাবালু রোগে আক্রান্ত মনে হচ্ছে, যেখানে ভাবনার উপরে কল্পবিলাসের প্রাধান্য লাগছে।।তাই এই লাইনগুলিকে আমি ঠিক পরের লাইনগুলোর সঙ্গে একমঞ্চে রাখতে পারছিনা।।।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: হিমালয়'দা কবিতা ফাঁসির কাষ্ঠে দাড় করায় শুনেছি , কিন্তু নির্বাচনে এই প্রথম ! :)

আমার কবিতা মঞ্চে আপনার আগমন শুভ হোক !

৯. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩
বরুণা বলেছেন: বাহ বাহ নম্রতা মনি!!!!!!!!!!
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: বরুণা দি কেমন আছেন ?

১০. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
নাজনীন খলিল বলেছেন: রাঁজহাস দুটি তরঙ্গে জলছবি এঁকে যায়
কোথাও বুঝি পাতার বাঁশি বাজে
তুমি শুনতে পাও কি



চমৎকার! অনেক শুভেচ্ছা।
০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: আপা অনেক ধন্যবাদ।

১১. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:২৩
মুক্তি মণ্ডল বলেছেন: সুন্দর অভিনিবেশ কবিতাটিকে জমিয়ে তুলেছে। শেষের ছেলেটির উল্লেখ না করলেও এই কবিতার আবেদন একটুও ক্ষুন্ন হতো না বলে মনে হলো। আরো এর পরিধি বাড়তো।

কবিতাটা ভাল লাগলো।
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: মুক্তি'দা বড় উপকার করলেন। মনে থাকবে কথাগুলো। তবে লেখার সময় ঠিক কি কথা যে চলে আসে তা বলা যায় না , হয়তো অকারনে !

১২. ০৩ রা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৯
নুশেরা বলেছেন: খুব সুন্দর , ছবির মতোন...
০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ছবিতে দেখতে পেয়েছেন যেনে ভাল লাগল।নুশেরা ভাল থাকুন।

১৩. ০৩ রা নভেম্বর, ২০০৮ ভোর ৬:০৬
যাযাবর পাখি বলেছেন: আলো চাই আমার আলো...অনেক আলো
০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা...

১৪. ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
আন্দালীব বলেছেন: পরিপার্শ্বটি বেশ মনোরম করে তৈরী করা হয়েছে। কোমলতা ধরে রাখবার দিকে মনোযোগী ছিলেন কবি, এইটা সফলভাবে করা গেছে বলেই মনে হচ্ছে।

"পুকুরে তখনো সন্ধ্যা নামেনি" তে সময়কে যেভাবে হল্ট করার চেষ্টা আছে, তাতে আপনার সক্ষমতা ধরা পড়ে।

সবমিলে সুখপাঠ্য কবিতা বলা যায়। কবিকে অভিনন্দন।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন: মাস্টার মশাই , অনেক ধন্যবাদ।

১৫. ০৩ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
সুরভিছায়া বলেছেন: অপ্সরা বুদ্ধিমতি আর সুরভি বোকা ,বুঝেছো ?অপ্সরা যেন সুরভির মত না হয় তাই চাই ।ভাল থেকো ।
০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন: বুঝলাম আপাজান ! :)

১৬. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩
ঝুমী বলেছেন: "কোথাও বুঝি পাতার বাঁশি বাজে
তুমি শুনতে পাও কি ?"................চমৎকার! +:)
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ঝুমী ঝুমঝুমী কেমন আছ ?

১৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: "তুমি জলের আয়নায় আমায় দেখছো নীরবে
আমি তখন কচুরীপানা সরিয়ে দিচ্ছি আলতো হাতে।"


সুন্দর।

শুভকামনা।
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: আপনার লেখাও খুব ভাল লাগে আমাদের।

১৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি দারুণ কবিতা ........
ভালো থেকো নম্রতা.....।
এই ছবিটা তোমার জন্য..আগেরটার চেয়ে আরো ভালো হবে মনে হয় কবিতায়।তোমার ইচ্ছা।
শুভেচ্ছা নিও।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: কবিতা প্রান ফিরে পেল সাজি'পা......।

১৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
উধাও ভাবুক বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে। কিন্তু হাস দুইটা তো রাজহাঁস না !
হাহাহাহা !
কেমন আছেন ?
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: মিয়া আগে চোখে চশমা লাগান।

২০. ০৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫
সৈয়দ নাসের বলেছেন: সুন্দর কবিতা - আরো ভালো লিখবেন -ভালো থাকবেন ্


ছেলেরা শুধু আধাঁরই খোজে
মেয়েরা জ্বালায় আলো
মেয়ে আর ছেলে একাকার হলে
ঘর হয় জমকালো ।

--দিলু নাসের
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৪

লেখক বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ। ভালো থাকুন বিলেতবাসী।

০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২২. ০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫
অপ্‌সরা বলেছেন: সুরভিছায়া বলেছেন: অপ্সরা বুদ্ধিমতি আর সুরভি বোকা ,বুঝেছো ?অপ্সরা যেন সুরভির মত না হয় তাই চাই ।ভাল থেকো ।

এ্যাই তোমরা আমার নামে কি বলাবলি করেছিলে শুনি??? হাহাহা

কবিতা দারুন। মন ভরিয়ে দেবার মত!!
২৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
ফারুক আহেমদ রনি বলেছেন: জবাব নেই............ সাজি'পার সৌভাগ্য
ভাল লাগলো
২৪. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৩
কালপুরুষ বলেছেন: বাহ্ ! কী চমৎকার লিখেছো! তোমার লেখার ধারে কাছে আমি নেই। সত্যিই তোমার হাতে জাদু আছে। লিখে যাও এমনি করেই। পড়ে সুখ পাই।
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: দাদা কি যে বলেন ! আপনাদের কাছেই তো লেখা লেখি শেখা ! আপনার আম্মা ভাল আছেনতো ?

০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: আপনি ভাল থাকুন।

২৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
কালপুরুষ বলেছেন: অনেকটা ভাল। আজ আবার চেক-আপ করাতে নিতে হবে।
২৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
কালপুরুষ বলেছেন: একটা কথা জানা হয়নি, তুমি কী ঢাকায় থাকো না কি দেশের বাইরে? জানালে খুশী হবো। একজনের কবিতার মন্তব্যে ঢাকার অলিগলি'র কথা লিখেছো। পুরোন ঢাকার অনেক অলিগলি আজো তেমনই আছে। চার ফুট প্রসস্থ গলির ধারে বহু ৬ তলা ভবন। "লাল মোহন সাহা স্ট্রীট", "নারায়ন দত্ত লেন", "ভজহরি সাহা স্ট্রীট", "শরৎ কুমার সাহা স্ট্রীট", "যোগীনগর লেন" "প্যারী দাস রোড", "পাঁচ ভাই ঘাট লেন" --আরো অনেক অলিগলির মাঝেও মাথা উঁচু করে আছে বিশাল সব অট্টালিকা। অথচ এইসব গলির কোনটিতেই ফায়ার সার্ভিসের গাড়ী যাবার সুযোগ নেই।
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: মনটাতো দেশেই পরে থাকে।

ঢাকার অলি গলিতে। পুরোনো ঢাকার সাথে পরিচিতি আছে আমার। অনেক কথা জমা আছে। হয়ত বলবো একদিন।

২৯. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
নির্ঝরিনী বলেছেন: কি অসম্ভব সুন্দর মায়াবী কবিতা। মনে শান্ত, স্থীরভাব এনে দেয়।

ভালোলাগা রেখে গেলাম।

শুভকামনা ....ভালো থাকবেন...।

৩০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৮
আইরিন সুলতানা বলেছেন: ছবিটা দেখেই সাজি'পুর কথাই মনে হয়েছিল...:)

সাধারণত এরকম আবেগীয় লুকোচুরি অনুভুতিতে বেশীর ভাগ সময় হয়ত প্রশ্নবাচক শব্দের সাথে "মেয়ে" যুক্ত হয়...আপনি তা করেননি."ছেলে" ব্যবহার করেছেন..এবং ওই যায়গাতেই মনোযোগটা দ্বিগুন হয়ে গেল :)
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: :) আইরিন , এটা একটা মেয়েইতো লিখেছে...সুতরাং ....

৩১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
আইরিন সুলতানা বলেছেন: পুনশ্চ : আবৃত্তি কিন্তু বাকি আছে ...:)
৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৫
সবাক বলেছেন: বুঝলাম...

ব্লগে অনেক ভালো লেখা মিস করি।
৩৪. ২৩ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
সমাজ্ঞী বলেছেন: খুব ভাল লাগলো। এবং
খুব ভাল লাগলো।

 

মোট সময় লেগেছে ১.০১৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও
খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই