সমাদৃতা চলে গেছে বহুকাল আগে
সে আমার কেউ ছিল না
তোমাদেরও না..
আজও সে ফিরে ফিরে আসে
আকাশের দিগন্তরেখায়
যেখানে নদী তার ঠিকানা হারায়
রক্তিম সূর্যটা বোতামঘরে একাকী দাড়ায় !
এখনো প্রতিবসন্তে ফিরে আসে সমাদৃতা
বাসন্তী শাড়ীতে
হলুদ গাঁদা খোঁপায় জড়িয়ে....
বাতাসে সুরভী ছড়িয়ে চলে যেতে যেতে
ফিরে তাকায়না একবারো!
আজও মন্দিরের ঘন্টা ছুঁয়ে যাবে এক অদৃশ্য মায়াবী হাত
মুঠো মুঠো আলোর ছটা ছড়িয়ে দেয়ালে সিড়িঁতে..
এসময় ভুল করে কেউ
হাতে তুলে দিও না পুষ্প-চরণামৃত ....
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


