আমার প্রিয় পোস্ট
- আমার পছন্দের বিটলসের গান - শূন্য আরণ্যক
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- নীলকাব্যের বয়াত - দেলোয়ার হোসেন মন্জু
- একটি পুরোনো সম্পাদকীয় - প্রণব আচার্য্য
- একটি উপহার এবং মিশ্রিত অনুভূতিমাখা ধন্যবাদ (উৎসর্গ : নম্রতা) - আইরিন সুলতানা
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- তুমি, সম্ভবত একটি পাতা - রিফাত হাসান
- ট্রেকিং, ব্যাগ পেকিং আর হাইকিং, এডভেঞ্চারের সাথে মিশে যান প্রকৃতির সাথে - সৌম্য
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )] - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা) - আবদুর রাজ্জাক শিপন
ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা
২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪
ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা
ওরা আমাকে সাজঘরে নিয়ে গিয়েছিল,
পুরু আস্তরের নিচে ঢেকে দিয়েছে কৃষ্ণআধাঁরের লাবণ্য,
পাউডারের মসৃণ প্রলেপে মুছে নিয়েছে বিনিদ্র রজনী যত..
আমি প্রতিবাদ করিনি....
স্বাস্থ্যবতী চৈনিক রমনীর নির্লিপ্ত চাহনি
হরণ করে নিয়েছে আমার সব উচ্ছ্বলতা,
উলুধ্বনি কানে পৌছনোর আগেই বিলীন হয়েছে
আমার জননীর দেয়া জন্মদাগ...
আমি কাদঁতে পারিনি....
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধূপছায়াফিতের গীট কি করে
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কিছুটা তাই ! এর সাথে জীবনের অনেক কথা ...
ভাল থাকা হয় যেন !
উধাও ভাবুক বলেছেন:
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধুপছায়াফিতের গীট কি করে একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
মারহাবা !!!
মারহাবা !!!
মারহাবা !!!
কেমন আছেন ?
ভাল থাকুন প্রতিটিক্ষন।
লেখক বলেছেন: আপনি কেমন আছেন ? আর লেখারাকি "বাপের বাড়ি" গেছে ?
লেখক বলেছেন: আইরিন ভাল লাগলো আপনাকে দেখে । কথা আছে ! বলবো সময় করে!
লেখক বলেছেন: ছেলেরা এসব একটু কম বোঝে , তাতে কি ! কোন বান্ধবীকে বললেই বুঝিয়ে দেবে ! ![]()
নিবিড় বলেছেন:
আমি যা বুঝেছি তা হয়ে থাকলে অসাধারণ কবিতা
লেখক বলেছেন: নিবিড় অনেক ধন্যবাদ ! আপনার আড্ডার আইডিয়ারা দারুন!
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অকপটে মনের কথাগুলো তুলে আনলেন আপন মহিমায়। ভালো থাকুন।
লেখক বলেছেন: কথার পরেও কথা থাকে আপাজান ! সেটা আজো বলতে পারলাম না !
লেখক বলেছেন: বরুণা কেমন আছেন ?
অক্ষর বলেছেন:
কৈলেন ফ্রেঞ্চ, পরে কৈলেন চৈনিক। কেম্নে কি?আমি ছেলে না, আমি ব্যাটা
আর আমার বান্ধবী বাংলা পর্তে পারে না
লেখক বলেছেন: হা হা হা ! আচ্ছা মশাই বুঝলাম আপনি কি ! আপনার বান্ধবীকে বলেন বাংলা শিখে নিতে
কালপুরুষ বলেছেন:
এক কথায় অসাধারণ! খুব ভাল লাগলো। এই মেয়েটা এতো কম কম লিখে কেন বুঝিনা। খুব বেশী লেখ সেটা বলছিনা, তবে নিয়মিত লেখ। তোমার লেখার হাত দারুন!
লেখক বলেছেন: সময় কোথায় দাদা বলুন ! তবে মনে থাকবে আপনাদের আব্দার !
উধাও ভাবুক বলেছেন:
না লেখা শশুরবাড়ীতে গেছে। তাই আর ফিরতে পারছেনা।
লেখক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন ! দিনতো আমাকে ওর শাশুড়ি আম্মার ঠিকানা ? বলে দিয়েন ওর বরকে আমি ভয় পাইনা ! ![]()
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
দারুণ কথার বুনন!
লেখক বলেছেন: লীনা অনেক ধন্যবাদ।
উধাও ভাবুক বলেছেন:
শাশুড়ি আম্মা শুনলে হয়তো নারীসুলভ স্বভাবে হাতের কাচে যা পাবে তাই নিয়ে আসবে তেড়ে। তবে বরকে ভয় পাওয়ার কিছুই নাই, কারন সারপেন্ট পাওয়ার নিয়েও সে সাপ নয়।
আপনারা সবাই ভাল থাকুন। আমি নেটে আসলেই আপনাদের বাড়ীতে ঢুঁ মেরে যাবো, এতেই শান্তি !!!
ভাল থাকুন।
লেখক বলেছেন: যাক বাবা আপাতত এ বাড়ি ও বাড়ি বেড়ান ..তাতে মনটা ভাল থাকবে !
জয়িতা বলেছেন:
জীবনের কত কথা লুকানো।খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: জয়িতা অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম !
আবু সালেহ বলেছেন:
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধুপছায়াফিতের গীট কি করে
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
মারহাবা......
লেখক বলেছেন: শুধু মারহাবা বল্লে হবে না ....মোহর কই ? ( oppssss আপনিতো রাজা মশাই না) !
অরণ্য আনাম বলেছেন:
ণরধাসাঅ টিকএ তাবিক
লেখক বলেছেন: কনেঅ দবান্যধ !
অরুনাভ বলেছেন:
ভালো লাগছে কবিতাটা......... অন্যরকম...........
লেখক বলেছেন: আপনার নামটা খুব সুন্দর !
মুক্তি মণ্ডল বলেছেন:
দারুণ...
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা !
আন্দালিব পান্থ বলেছেন:
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধুপছায়াফিতের গীট কি করেএকে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।.....................অসাধারণ............তবে বাকি স্তবক গুলো এমন হলে কী হতো???............
লেখক বলেছেন: তাহলে আর কবিতা হতনা ! হয়ে যেতো এই ধরুন.... অতিমাত্রার একটা ভারী কিছু যার ভাব হারিয়ে যেত পথের ধারে...
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
----------------------------------------------------------------
বাহ কি ফিনিশিং। তোমার পর পর ২ টা কবিতা দারুন এলো। এরকম কবিতা লিখলে তো তোমার কবিতার প্রেমে ্পরে যাবোরে ভাই। দাদরার মা তাহলে বাড়ী থেকে বের করে দেবে।
আরো আরো আরো ভালো লিখা আসুক। ভালো থেকো।
লেখক বলেছেন: হায় হায় বলে কি ছেলে ! শুনেন , দাদরা আমাদের জানের টুকরা। ওর জন্য কবিতা লেখা ছেড়ে দেব। আর ভাবীজানতো আরো আপন! শুধু আপনি পর (পরপুরুষ) ! ![]()
অনেক ভাল থাকুন বাপ্পীভাই !
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক অনেক অনেক সুন্দর হয়েছে।
_______________________
শুভভোর, নম্রতা।
_______________________
ওরা আমাকে সাজঘরে নিয়ে গিয়েছিলো,
পুরু আস্তরের নিচে ঢেকে দিয়েছে কৃষ্ণআধাঁরের লাবণ্য,
পাউডারের মসৃণপ্রলেপে মুছে নিয়েছে বিনিদ্ররজনী যতো...
আমি প্রতিবাদ করি নি....
স্বাস্থ্যবতীচৈনিক রমণীর নির্লিপ্তচাহনি
হরণ করে নিয়েছে আমার সব উচ্ছ্বলতা,
উলুধ্বনি কানে পৌঁছনোর আগেই বিলীন হয়েছে
আমার জননীর দেয়া জন্মদাগ...
আমি কাদঁতে পারি নি...
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধূপছায়াফিতের গিট কী করে
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
------------------------------------------------------------------------
এইবার পড়ুন।
লেখক বলেছেন: কবিতারা জেনে গেছে ফ্লেসলাইটের আলোতে আজ রাতে বন্যা হবে .....তাই ছাদে মাদুরপাতা আপাতত বন্ধ ! ![]()
নতুন লেখা , শেয়ার করলাম !
বিষাক্ত মানুষ বলেছেন:
ভাল্লাগছে । +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আমার ব্লগে স্বাগতম !
আশরাফ মাহমুদ বলেছেন:
অনেক ভাললেগেছে। দারুণ।
লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই।
নুশেরা বলেছেন:
খুব খুব খুউব ভাল লাগল। অসাধারণ। ভাল থেক নম্রতা।
লেখক বলেছেন: নুশেরা আরে আপনি ? কেমন আছেন ? মেয়েটা ভালতো ?
মানুষ বলেছেন:
কবিতাটা ভাল হইছে। তবে মেকাপ কোম্পানি ব্যাজার হইতে পারে
লেখক বলেছেন: এটা হলেতো খুব ভাল কথা ! দেখি কি হয় !
মানুষ , আপনাকে ধন্যবাদ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
সাংগাতিক!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মম !
কালপুরুষ বলেছেন:
তোমার খোঁপার জন্য ফুল খুঁজছিলাম-কোন ফুলে তোমায় মানাবে ভাল? খুঁজতে থাকি ফুল-
শাহবাগের ফুল বাগিচায়। কিনে আনি বাহারি সব ফুল।
সদ্যফোটা দোপাটি,
রক্তিম গোলাপ,
স্বর্ণালী চাঁপা,
হলুদ গাঁদা,
শুভ্র বকুল,
আধফোটা বেলী---
নিয়ে এলাম সবই।
খোঁপা থেকে খুলে খুলে পড়ে সব ফুল লজ্জায়-
বলে- অমন খোঁপায় এসব জঞ্জাল কী মানায়?
তোমার অপরূপ খোঁপা,
সব ফুলের সৌন্দর্য্য ম্লান করে দেয়।
লেখক বলেছেন: আমি ভাষাহীন, আমি নিশ্চুপ !
একটা ফুল রেখে দিতে চেয়েছিলাম --"আধফোটা বেলী ", ভোরের আলোয় সবটুকু ফোঁটাবো বলে.....রাখিনি ...ভোরকে জাগাতে চাইনি এত ভোরে ...।
কালপুরুষ বলেছেন:
আধো ঘুম আধো জাগাএইসব ভাল লাগা
থাকবেনা চিরকাল-
আঁধারের চাদরে
ঢেকে নেব আদরে
না দেখা কোন সকাল।
লেখক বলেছেন: কবিতার নাম : কুয়াশার চাদর ! অনেক ধন্যবাদ দাদা ! ভাবীকেও শুভেচ্ছা ( আপনার ভাল দেখাশুনা করার জন্যে ) ! ![]()
লেখক বলেছেন: লাবণ্যদি ....একটু দাড়ান , আমিও যাবো! ![]()
বৃত্তবন্দী বলেছেন:
ভালো লেগেছে সেটা জানালাম...
লেখক বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম ! ভাল থাকুন।
লেখক বলেছেন: হায়রে দুনিয়া !
'লাবণ্যতা' না হয়ে 'লাবণ্য' হওয়া উচিৎ ছিলো বোধহয়, এইটা দেখে নিতে পারেন। শুভেচ্ছা।
লেখক বলেছেন: কবি, আমার এই কবিতাটি শুরু হয়েছিল আপনার এক কবিতা পড়ে ! (আপনার কবিতার সাথে মিল নেই যদিও) মাঝে মাঝে সারাদিনে একটা লাইনও আসেনা ।ভাল লাগছে এই ভেবে যে আপনি পড়েছেন লেখাটা !
আপনি লিখুন , আমি লিখবো "কবিতার জন্যে কবিতা" !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপা !
কামারীয় যন্ত্র সংগীত
-------------------------------
গোধূলীর শেষ লগ্নে হলদেটে লাল
চাদর উড়াউড়ি করে আকাশে--
এযেন দিবসের প্রেক্ষাগৃহের সমাপনী টানসূত্র।
ক্ষনিকবাদেই আঁধারে ঢেকে যাবে কামারপাড়া
কিন্তু, তাদের--
নিত্যকর্মের আবহ সংগীত থেমে নেই,
আঁধারের সাথে সমান্তরালে গাঢ় হয়ে মিশে যাচ্ছে।
সব কামারের রিদম এক
একই স্কেলে হাতুরীর উঠানামা- ধাতব ঘর্ষণ
বাতাসের কাহারবায় লকলকিয়ে বাড়ে আগুন
তাদের শক্ত পেশীগুলো একসাথে নেচে উঠে
নিঃশ্বাস-প্রশ্বাসে একই সংগীত-একই মুখ, একই অন্তরা
এযেন কামারপাড়া নয়--- প্যারেড গ্রাউন্ড
ঈশ্বর মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নেন।
ছন্দের তালে তালে আগুনের স্ফুলিঙ্গ ডানা ঝাপ্টায়
পুরো কামারপাড়া লাল লাল জোনাকীতে ছেয়ে যায়।
--------------------------------------------------------------
বিভাজিত প্রার্থনা
------------------------------
বৃষ্টিটা এসেই গেল- কাম্য ছিলনা;
রাজপথের জম-জমাট মাথাগুলো
খন্ড খন্ড হয়ে ছিটকে পরে
যাত্রী ছাউনিতে, শপিং মলে,
বেনামে গজিয়ে উঠা টং এর নীচে;
আকাশী জলচোখ দ্যাখে--
ভেঁজা নির্লীপ্ত অমসৃন কৃ্ষ্ণের বুক।
আমাদের শরীর জড়িয়ে রাখা
আধুনিল খোলস ভিঁজে
ল্যাপ্টাল্যাপ্টি খেলে ত্বকের সাথে,
ক্রমশঃ বিলীন----
রং হারিয়ে - অভিযোজিত।
অন্তর্বাস বেরিয়ে এলে
লিঙ্গভেদে বিভাজিত হয় প্রার্থনাগুলো।
শিশ্নধারী কামায়িত চোখ ডটপিনে বিঁধে
লটকে থাকে আদিম নোটিশবোর্ডে
মেয়েটি তখন প্রতিমার হাত গুলো ভিক্ষা চায়---------
------------------------------------------------------------
শৈশব স্নান
-----------------------------------------------------------
ঘুম থেকে জেগে উঠা
বালিকার ফোলা ফোলা চোখের মতন বিকেল,
সেই বিকেলের সোনারদ্দুর এসে বসে
প্রৌঢ় বেঞ্চিতে-আমার সাথে কথা কয়,
চোখাচোখি হয়।
তার চোখে দেখি নিলাভ্র মেঘে উম্মুক্ত শৈশবদ্বার
সম্মোহিত আমি, চৌকাঠ পেরুই----
উত্তুরে হাওয়ায় কাঁপে বটপাতা, ধুলোগুলো বেয়ে বেয়ে
হাটুর উপরে চলে আসে, পুরোন স্বরে জেগে উঠে বটতলা
ডাঙ্গায় উঠে আসে কুমীর
প্রাচীন নৌকো সওদাগরি স্বপ্ন নিয়ে খালে ভাসে
জলকে নিমগ্নে প্রনাম করে কাশফুল, সেই নিস্তব্ধতা ভেঙ্গে
ঝাঁপায় আমার শৈশব।
-------------------------------------------------------------
এটা দেখতে পারো যদি তোমরা মেয়েরা অফিস কামাই করে কবি হতে চাও------>>>
যাদুকর কবির কবিতা সন্ধ্যায় একদিন
-------------------------------------------
অফিস পাড়ার আমরা ক'জন,
যারা কবিতাকে ভালবাসি;
সেদিন মিথ্যে অজুহাতে অফিস যাইনি।
সকাল থেকেই সবকিছু স্থবির
সময় যেন থমকে তার প্রতিবিম্ব ফেলেছে
রোদে দেয়া শুকনো আমের আচারে।
দাঁড় টানা মাঝিদের মত বিকেল কে গড়িয়ে আনি
আমরা ফাঁকিবাজ ক'জন।
উম্মোক্ত মঞ্চে যাদুকর কবির
এই মাত্র প্রবেশ, উঠে দাঁড়ায় সবাই।
তিনি হাত দেন তার যাদুর থলেতে--
দুহাতে শুভ্র সুকুমার কবিতার তুলো-
এবং অবশ্যই তুলতুলে,
উড়ে বেড়ায় চারিদিক।
বোধগম্য যাদুটি দেখি স্থূলচোখে আর
সঙ্কুচিত তির্যক দৃষ্টি পড়ে নতুন ছন্দে,
নতুন ভাবনায়, নতুন শব্দের খেলায়।
পরিশেষে-----
তার সাথে হাত মিলিয়ে
বাড়ীমুখো আমরা ক'জন,
সরিসৃ্প আঁধার বেয়ে চলে রাতের বুকে
আমাদের ক'জনের কাঁধে যাদুকরী কবিতার থলে--
দুহাত ভরে আছে শুভ্র কবিতার তুলো,
এবং অবশ্যই তুলতুলে
সেই থেকেই আমরা ক'জন_________________
--------------------------------------------------------------
[এখান থেকে তুমি বেছে নিও যেটা ইচ্ছা---- জেন্ডার হিসেবে এগুলোই খুজে পেলাম]
আর আমার নাম তো জানই--- আল্লাইয়ার।
ভালো থেকো। কবিতা লিখা বন্ধ করোনা। ওটাই আমাদের পরিচয়।
লেখক বলেছেন: বাপ্পীভাই ...দারুন সব কবিতা ! অনেক ধন্যবাদ ! আমি যোগাযোগ করবো আপনার সাথে সিলেক্ট করার সময় !
আর স্কুল, কলেজ , অফিস এসব ফাঁকি দেয়ার মজাই আলাদা ! সারাজীবন আরো ফাঁকিবাজি করবো মনে হয় ! ![]()
---------------
আপনারা যতদিন পড়বেন ততদিন কবিতা লিখে যাবো ! সাহস পেলাম নতুন করে !
একরামুল হক শামীম বলেছেন:
আমি কাদঁতে পারিনি....শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধূপছায়াফিতের গীট কি করে
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
দারুনতো!!!
আপনার পোস্টে এটাই মনে হয় আমার প্রথম কমেন্ট।
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম শামীম ! আবার আসবেন ! ধন্যবাদ !
সবাক বলেছেন:
শিরোণাম পড়েই বুঝেছিলাম এটি একটি জমজমাট কবিতা......
লেখক বলেছেন: জমজমাট কবিতা ?
জোনাকী বাতিটাতি দেখেছেন নাকি কোথাও ?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কবিতারা জেনে গেছে ফ্লেসলাইটের আলোতে আজ রাতে বন্যা হবে ...তাই ছাদে মাদুরপাতা আপাতত বন্ধ!
_________________________________________
এইটা পরিণত হয়ে কবে আসবে? তাড়াতাড়ি পড়তে চাই।
_________________________________________
এতো সুন্দর কবিতা(ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা) র ভিতর বানানভুল থাকলে কষ্ট হতে থাকে।
আমার আগের কমেন্টে(২০) আপনার কবিতাটা মনে হয় পড়ে দেখেন নাই।
----------------------------------------------------------------------------
আর লবণ থেকে লাবণ্য হয়। কিন্তু লাবণ্য থেকে কখনোই লাবণ্যতা হতে পারে না। এইরকম শব্দ নাই। যদি আপনি বানিয়ে থাকেন তবে অবশ্যই এটার অর্থও আপনাকে দান করতে হবে।
---------------------------------------------------------------------------
আমার কথায় যদি বিরক্ত হোন তবে আমি দুঃখিত এবং শঙ্কিত।
-----------------------------------------------------------------------------
পুনশ্চ: আমি সবার কাছে এতো কথা বলি না।
শুভরাতি।
লেখক বলেছেন: এত বকা দিলেতো কেদেঁ ফেলবো !
.... বুঝলাম , শুনলাম , আপডেইট করলাম। প্রথমে খেয়াল করিনি ! নির্ঝর ভাল থাকুন ...দেখা হবে আবারো।
লেখক বলেছেন: সি ইউ দেয়ার !
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
লেখক বলেছেন: অসুবিধা নাই !
মেহবুবা বলেছেন:
একটু কঠিন লেগেছে এটা ,অথবা আমার অক্ষমতা ।
লেখক বলেছেন: মেহবুবা , আমারো তাই মনে হয় ! আচ্ছা ..এরপর সব জলের মত স্বচ্ছ হবে ..।আশা রাখি !
প্রণব আচার্য্য বলেছেন:
ভালো লেগেছে বেশ:
লেখক বলেছেন: আপনার মনে ধরেনি তা আমি বুঝতে পেরেছি দাদা ! ![]()
সাগর চক্রবতী বলেছেন:
দারুন
লেখক বলেছেন: ধন্যবাদ সাগর !
ফাঁকি বাজ বলেছেন:
অসম্ভব ভালো লাগলো রে দিদি।আমার ব্লগেও আসিস কিন্তু সময় করে।
লেখক বলেছেন: ফাঁকি বাজ ! দারুন নামতো আপনার ! নিশ্চয়ই যাব আপনার বাড়ি !
অন্তিম বলেছেন:
নম্রতা,আপনার শিরোনামটা পড়লে আর কবিতা পড়ার দরকার হয় না। শিরোনামটা চমৎকার!
"ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা"---------যদিও একজন মন্তব্যকারী শিরোনামে ফ্রেন্ঞ্চ আর কবিতার ভিতরে চৈনিক বলে প্রশ্ন তুলেছেন তবুও আমি এই শিরোনামের সাথে একমত কারন কবিতার সারমর্মই এই শিরোনামে।
এখানে ফ্রেন্ঞ্চ আর চৈনিক যাই লাগানো যায় না কেন তা কিন্তু বিদেশী সংস্কৃতিরই ধারক। তাই আমি কোন পার্থক্য খুজার পক্ষপাতী নই।
এবার কবিতায় আসি-----------------
১। প্রথম তিনটি লাইনে আপনার বদলে যাওয়া বা আপনাকে সম্পূর্ন চেন্জ করে ফেলা হচ্ছে--------
২। ৪র্থ লাইনে সব বুঝেও নিরব থাকা বা হার মেনে নেয়াকেই বুঝানো হয়েছে।
৩। পরের চার লাইনে আমার সংস্কৃতির শেষ অস্তিত্বও বিলীন হয়ে গেল। এখন নিজের বলতে আপনার আর কোন শব্দ নেই।
৪। এবং শেষ দুটি লাইন দুটোতে একটু হতাশ এই পরিবর্তনের রূপরেখা দেখে!
তবে আপনার কবিতা শ্রেষ্ট লাইন হলো---------------------------------------------"উলুধ্বনি কানে পৌছনোর আগেই বিলীন হয়েছে
আমার জননীর দেয়া জন্মদাগ।"
এই জন্মদাগই আমি ধরে রাখতে চাই মৃত্যুর আগপর্যন্ত। আপনার বেলায় তার উল্টোও হতে পারে!!!!
জানি না আমার এই মন্তব্য কবিমনের কতটুকু ধরতে পেরেছে। তবুও চেষ্টা করতে-তো দোষের কিছু নেই।
ভূল হলে ক্ষমা করে দিবেন।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: অন্তিম, শুভেচ্ছা নিবেন। আপনার মত এমন একজন মনযোগী পাঠককে আমি শুধু ধন্যবাদ দিয়েই শেয করতে চাইনা। আপনারা থাকলে লিখতে ইচ্ছে করবে ....কারন মাঝে মাঝে হারিয়ে ফেলি সবকিছু ... শখ, ইচ্ছে,কবিতার খাতা !
সাজঘরে চৈনিক রমনীরা ফ্রেন্ঞ্চ খোঁপাও বাধে , ছেলেদের এইসব তথ্য নাজানাটাই স্বাভাবিক, ঐ ব্লগার তাদেরই একজন ! তাছাড়া এটা একটি রূপক কবিতা !
ভাল থাকুন !
ফয়সল নোই বলেছেন:
`ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা ' খুব সুন্দর কথা।খুব ভালো লাগলো।যদি নামটির মতো সুন্দর না হয় এই ভয়ে কবিতাটা পড়লাম না।
লেখক বলেছেন: না পড়ে মন্তব্য কেনো ফয়সল ?
পুরু আস্তরের নিচে ঢেকে দিয়েছে কৃষ্ণআধাঁরের লাবণ্য,
পাউডারের মসৃণ প্রলেপে মুছে নিয়েছে বিনিদ্র রজনী যত..
আমি প্রতিবাদ করিনি....
স্বাস্থ্যবতী চৈনিক রমনীর নির্লিপ্ত চাহনি
হরণ করে নিয়েছে আমার সব উচ্ছ্বলতা,
উলুধ্বনি কানে পৌছনোর আগেই বিলীন হয়েছে
আমার জননীর দেয়া জন্মদাগ...
আমি কাদঁতে পারিনি....
শুধু অপলকে চেয়ে দেখেছি সন্ধ্যের ধূপছায়াফিতের গীট কি করে
একে একে খুলে দিচ্ছে রাস্তার নিয়নবাতি।
................................................................................................
অদ্ভূত এক চিনচেনে ব্যথা নেমে গেলো বুকের মাঝখান বরাবরা। বার বার পড়েছি । পড়েছি আর ভেবেছি............অসাধারণ! ভাল থেকো নম্রতা।
লেখক বলেছেন: ধন্যবাদ দিদিমনি ! আজ কেমন আছেন ?
পাপী বলেছেন:
খুবই ভাল লাগলো!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
আপনার কবিতাগুলো কঠিন টাইপের।না বুঝতে পারলে পড়তেই থাকি।একসময় প্রায় মুখস্ত হয়ে যায়, তবুও মনে হয় বুঝিনি।
হয়তো একদিন বুঝ হবে।
কবিতা তবুও পড়বো।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: ~একসময় প্রায় মুখস্ত হয়ে যায় ~ মজা পেলাম কথাটা শুনে !
আপনার বুঝতে কষ্ট হলে আমি হেল্প করবো আপনাকে !
আবার আসবেন ! ভাল থাকুন !
লেখক বলেছেন: প্রণদা অনেক ধন্যবাদ , সত্য বলার জন্যে ![]()
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন!
সৈয়দ নাসের বলেছেন:
কবি -কেমন আছেন ? পরো এক সপ্তার উপরে বাইরে ছিলাম , তাই ব্লগে আসা হয়নি । এ-কদিন সবাই কে খুব মিস করেছি , আজ এসেই সবার ব্লগ ঘুরে বেড়াচ্ছি । আপনার কবিতা পড়লাম ,খুবই চমৎকার । শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।
লেখক বলেছেন: নাসের ভাই, কোথায় বেড়াতে গেলেন ? আপনার লেখালেখি কেমন চলছে ?
লেখক বলেছেন: সমাপ্তি ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান, ভাল থাকুন।
ফাঁকি বাজ বলেছেন:
অন্তিম ভাইয়ের কমেন্ট দেখলাম দারুন অবজারভেসন।কেমন আছিস দিদি?
লেখক বলেছেন: এই ফাঁকি বাজ , আমি ভাল আছি, আপনি ভালতো ?
পরিচয় গুপ্ত বলেছেন:
If I would have any other wordwhich could replace "Thank you"
which could replace "Great"
which could replace "Wonderful"
which could replace "Great"
I would rather say those words only
to explain how lovely your poem is......
Amar Blog'e ghure gechhen dekhe khubE valo laglo, Comment pele aro valo lagto.
Apekhhay railam.
Keno jani Chhata Matha banglay type E hachhe na.
Nij gune maf kare deben.
লেখক বলেছেন: What's up Mr. Gupta ? wow ! I wasn't expecting a english poem ?
Thank you !
Didn't I comment in your blog ? I guess....
Anyway, see you around ! Take care & have a wonderful day !
লেখক বলেছেন: নির্ঝর..আগে দু একবার পড়েছেন বলে মনে হয়েছে .....হঠাৎ প্রিয় হলো কি করে ?
এবারের সাজটা কি একটু কম না বেশী ছিল ?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
উধাও ভাবুক বলেছেন:
নতুন লেখা কৈ ?
লেখক বলেছেন: নতুন লেখা আসিবে .....what about you sir ?
উধাও ভাবুক বলেছেন:
হুমম, ভাল ম্যাম !!!আজকে অফিসের চাপ থেকে ফ্রি হলাম। কালকে আমার একটা বিশেষ দিন। যদিও আমি এই দিনটা নিয়ে মাতামাতি করতে চাইনা।
আর আমি কিন্ত সেই শীতের রাতের গল্পটা পড়ার অপেক্ষায় আছি।
আদৌ কি পাবো ?
লেখক বলেছেন: গল্পটা এতো বড় যে টাইপ করতে সময় লাগবে বেশ !
নববর্ষের শুভেচ্ছা আপনাকে ও পরিবারের সবাইকে ।
লেখক বলেছেন: শুভ নববর্ষ আপনাদের সবাইকে।
অপ্সরা বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো।অনেক অনেক সাফল্যে ও আনন্দে ভরে উঠুক আগামী দিনগুলো। আর অনেক অনেক নতুন শাড়ী কিনো।
লেখক বলেছেন: এই শোনো মেয়ে , মাটির গহনা কোথায় ভাল পাওয়া যায় বলোতো ?
~টক্স~ বলেছেন:
নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ হতে। আপনার সাফল্যে উদ্ভাসিত হয়ে থাকুক আগামীর দিনগুলো।
ভাল থাকবেন সবসময়।
ঝুমী বলেছেন:
শুভ নববর্ষ। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর হোক, আর অনেক অনেক লেখালেখির পোস্ট দিন এই কামনাই করি। +লেখক বলেছেন: আসিতেছে একটি অকবিতা !
ওসব কেইবা পড়বে বলুন ?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কেমন আছেন নম্রতা?
লেখক বলেছেন: অনেকটা ঝিমিয়ে থাকা ঝুমকো লতার মত।
আর আপনি ?
সবাক বলেছেন:
থেমে থাকার কারণ কি?
উধাও ভাবুক বলেছেন:
১৩১ আর আমার এইটা সহ ১৩২ টা মন্তব্য হল। তারপরও থেমে থাকার কারন কি ?
লেখক বলেছেন: অকবিতা হলে চলবে ?
উধাও ভাবুক বলেছেন:
আপনি তো অকবি না, কবি, গল্পকার, আবৃত্তিকার আরও না জানা কতকিছু !!! আইরিনের কবিতাটার আবৃত্তি শুনলাম....চলবে চলবে !!!!
আছেন কেমন ?
লেখক বলেছেন: কাল ছিলাম ঝিমিয়ে থাকা ঝুমকো লতার মত ! আজ ...এই ধরুন ....
সাইবেরিয়ান পাখি ...ব্লগে আসি যাই... আবার আসি ..... শীতের অতিথি হয়ে !
আপনি ভালতো ? বাড়ির সবাই ?
উধাও ভাবুক বলেছেন:
শীতের পাখি হওয়াটাওতো ভাগ্যের ব্যাপার। কারন তাদেরকে একনজর দেখার জন্য মানুষ আকুল হয়ে থাকে।ভাল, কিন্তু ভাবনা আমাকে ছাড়েনা কেন ? বলতে পারেন !
বাড়ীর সবাই ভাল।
আপনারা কেমন কাটাচ্ছেন দিনকাল ?
সুনীল সমুদ্র বলেছেন:
দারুণ !
অসাধারণ সুন্দর কবিতা।
এতোদিন যে পড়া হয়নি, এটাই ভাবতে খারাপ লাগছে !
(আমি অবশ্য ব্লগে খুব অনিয়মিত।
আপনার চমৎকার কবিতাগুলো পড়তে না পারার অন্যতম কারণ এটাই।)
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুনীল ! ব্লগে স্বাগতম।
'লেনিন' বলেছেন:
কবিতাটি বেশ সুন্দর... কিন্তু আমার আগের মন্তব্য কোথায়... এমনও হতে পারে মন্তব্যের বদলে ভালো লাগা রেখে গিয়েছিলাম।
লেখক বলেছেন: আমি কখনো মন্তব্য মুছিনা লেনিন। ধন্যবাদ, আবারো পড়ার জন্যে।
লেখক বলেছেন: ধন্যবাদ হমপগ্র। আমার ব্লগে স্বাগতম।
মানবিক ৩০ বলেছেন:
কবিতাটা একট্ু Sad Type লক্ষ করুন শব্দ চয়ন গুলো .....বিলীন....ধুপছায়া ......সন্ধ্যা..............ভাল লেগেছে Keep going and keep fighting ....remember ..fighting is life
সুবিদ্ বলেছেন:
চমৎকার...
লেখক বলেছেন: বৃষ্টিধারা , ঘনবরিষন ..... !
উধাও ভাবুক বলেছেন:
কেমন আছেন ?
আমজাদ আজাদ বলেছেন:
আপু,কিছুই মাথায় ঢুকল না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























এটা পড়ে তো বিউটি পার্লারে যে উদ্ভট সাজে চেহারা পাল্টে দেওয়া হয় এমনি এক ছবি জাগছে চোখের সামনে।