শাকের আঁটিতে
কবিতা লিখে কি হবে ?
তারচেয়ে বরং গলির মোড়ে আলুপটলের দোকান খুলি
শ্যামবাজারের সব্জির সতেজতা হাতে মেখে
শুরু করি এক একটি সুখকর সকাল....
সমাদৃতা রিপ্সিমিরা কবিতার পাতায় কুচি দিয়ে
ঠোঙ্গায় ঠোঙ্গায় ঘুরে বেড়াবে এবাড়ি ওবাড়ি....
মাঝে মাঝে পাশের দোকানির তুমুল তর্ক থামিয়ে
চায়ের কাপে ঢেলে দেব কিছু পঙক্তিমালা....
ওজন সঠিক হয় নি বলে যে লোকটি দাড়িপাল্লা উল্টে দ্যাখে
বাড়ি ফিরে শাকের আটিতে সে খুঁজে পাবে
একটি অসমাপ্ত কবিতা আমার....
-----------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



