আমার প্রিয় পোস্ট

জলের অহং

এফ এম ব্যান্ড বিকেল

০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪১

শেয়ারঃ
0 0 0

এফ এম ব্যান্ড বিকেল



শব্দতরঙ্গে ভেসে আসে
একরাশ আনকোরা উচ্ছ্বাস..

রকমারি প্রজাপতির দল
আর গন্তব্যহীন ঘাসফড়িং
এফ এম ব্যান্ডে খাবি খাচ্ছে..

এরই মাঝে
অনুরোধের আসরে ঢুকে পড়েছে
ক্ষ্যাপা বাউলের রিমিক্স
সভ্যতার নতুন টিনটেড মোড়কে..

পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
চলো বিকেলটা শুধরে নেই
হরিতকিবনে
দাদরা তালে খোল বাজাই !

 

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৮:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৭
প্রণব আচার্য্য বলেছেন:
"পথভোলা মেঘ
তুমি ফিরে এসো"

লাইন দু'টি স্বতন্ত্র ভাবে ভালো লেগেছে।
০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণবদা !

২. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৫১
অপ্‌সরা বলেছেন: কবিতা!!!!!!!!!
নাম দেখে বুঝিনি বন্ধু!
০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: আরে মেয়ে ...আমি কবিতা আর গল্প ছাড়া তেমন কিছু লিখিনা তেমন!

তোমার সাজুগুজু কেমন চলছে ? আমি ঐ ওফহোয়াইট গোল্ডেন জামদানীটা কিনেছি ! ধন্যবাদ তোমাকে !

৩. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
আমি ও আমরা বলেছেন: ভালো লেগেছে তবে হরিতকিবনে কথাটার চাইতে হরতকিবনের সাথে মনে হয় আমি বেশ পরিচিত। কোনটা সঠিক? জানলে বলিস।

শেষ টা দারুন লাগছে।

কবিতাটায় আরো অনেক কিছু ঢুকানো যেত বা দাবী করছিলো কিন্তু

তুই ২, ৩, ৪, ৫ এর লোভে পরে গেছিস।
০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আমিতো হরিতকি বলে জানি !

আমার ভাইপোর কথা আছে এখানে , কবিতা ভাল না হয়ে কি পারে ? :)

৪. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:০৩
আকাশচুরি বলেছেন: খুব ভালো লেগেছে, নম্রতা:)
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আরে আকাশ যে ! খবর কি ? গল্পবলা কেমন চলছে ?

৫. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৪২
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
নায়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ,
আপনারা শুনছেন রেডিও নরম কাচামরিচ
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: রেডিও মিরচি নয় কাচাঁলঙকাও নয় এ রেডিও ভবের হাট !

৬. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৬
রিফাত হাসান বলেছেন: পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
চলো বিকেলটা শুধরে নেই
হরিতকিবনে
দাদরা তালে খোল বাজাই ! ..

বাহ।
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: রিফাত ভাই স্বাগতম রেডিও আড্ডায়!

৭. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০৪
শিবলী বলেছেন: কমেন্টে কি লিখব??? চিন্তা কর্তেছি ...
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: টেক ইওর টাইম !

৮. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: থিমটা খুবই বাস্তব। আমার খুব পছন্দ হয়েছে।
লেখাটা আর একটু বড় হলেও হতে পারতো।

০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: লেখারা বড় হতে চায় না যে !

৯. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:৪৮
অধর বলেছেন: পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
চলো বিকেলটা শুধরে নেই
হরিতকিবনে
দাদরা তালে খোল বাজাই !
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৮:২৪

লেখক বলেছেন: অধর !

১০. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৩৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বাহ্! অসাধারণ।

"পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
........
হরিতকিবনে..."

আহ্বানটা ভালো লাগলো।
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ কবি নৈঃশব্দ্যের মিছিল।

১১. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩
গায়ত্রী সান্যাল বলেছেন:
ধ্রুপদে প্রত্যাবর্তনের স্বপ্ন অমরতা পাক।
বাগেশ্বরী ভোর আসুক।
++++++++++++++++++++++++
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: প্রণাম দি !

১২. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৮:২২
কঁাকন বলেছেন: পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
চলো বিকেলটা শুধরে নেই
হরিতকিবনে
দাদরা তালে খোল বাজাই !
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: কাঁকন !

১৩. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৩০
অপ্‌সরা বলেছেন: অফহোয়াইট জামদানী কিনেছো খুবি ভালো কথা এইবার মসলিন, কাতান, রাজকোট,বালুচুরী,পন্চমপল্লি যেটাই কিনতে চাও আমাকে বলো।:P
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: তুমিতো দেখি শাড়ি এক্সপার্ট ! :) তুমি লোকেশান বলেনা দিলে অনেক ঘুরতে হতো সেই জামদানি শাড়ি কিনতে। তবে শাড়ি পরা হয়না খুব একটা যে। মেয়ে শোনো ,পন্চমপল্লি আবার কোনটা ? ফতুয়া আর জিন্স এর কারণে ঐসব নাম ভুলতে বসেছি।

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১০
আবু সালেহ বলেছেন:
শিরোনাম দেখে বুঝা যায়নি কবিতা হবে.....অনেকটা বাস্তব..........
ভালো লেখেছে...
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: হুম ! তাই কি !

০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ভাস্করদা !

১৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:৫০
আন্দালীব বলেছেন: আমার ভালো লেগেছে। সবমিলে একটা 'আরবান ব্লেন্ড' পাওয়া যাচ্ছে। তবে বিকেলকে শুধরে নেয়া, হরিতকির বনপথে হাটা আর খোল বাজানো যেন অন্য কিছু বলতে চাইলো, যেগুলো শব্দেরো অধিক।

সেইসব একভাবে দেখলে আসলে নিজের শেকড়েরই দিকে ফেরা।
আর 'রিমিক্স' শব্দটার ভেতরে অল্পে-আস্তে শ্লেষ ভরে দেয়া...

এইসব খুঁটিনাটিগুলো কবিতার নির্মিতির থেকেও বেশী আকর্ষণ করলো আরকি। ভালো থাকবেন।
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: রিমিক্স' এর যুগে শেকড়েরই দিকেই ফিরে তাকাই বার বার।
কবি ..আপনি কবিতার মাঝে যেভাবে ঢুকে পড়েন....সেটা অবাককরা।

অনেক ধন্যবাদ কবি।

১৭. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১:২০
সবাক বলেছেন:
"পথভোলা মেঘ
তুমি ফিরে এসো"
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫৮

লেখক বলেছেন: সবার ভাইয়া

০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান। ভাল আছেনতো ?

০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: বৃষ্টির মত এলোমেলো ! ছায়ার মত রঙহীন ! জলের মত তরল।
'তরল মাছি' ---- আমার নতুন কবিতার নাম।

২০. ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭
আমি ও আমরা বলেছেন: নম্রু তোর কি আর ছাদে পাটি বিছানো হয়না?
০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: হা হা হা ! না দাদা মাদুর পাতা হয়নি !

১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ !

২২. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৮
আরিয়ানা বলেছেন: উমমম ভাল লাগো অনেক।কেমন আছ??
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: আরি ! কেমন আছো ? আমি ভাল ! সিঙ্গাপুরের খবর কি ?

২৩. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪১
গেওর্গে আব্বাস বলেছেন: পথভোলা মেঘ
তুমি ফিরে এসো
চলো বিকেলটা শুধরে নেই
হরিতকিবনে
দাদরা তালে খোল বাজাই !


সুন্দর।




১২ ই জুলাই, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: কবি ! কবি !

২৪. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৭
হিমালয়৭৭৭ বলেছেন: মেকিংটা ভাল লেগেছে, 'মেকিং' বললাম এই সেন্সে যে, প্রথমে বিষয় এবং পরবর্তীতে বক্তব্য.. দুটোর কম্বিনেশনটা মানানসই লাগল।।।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: হিমেল ....কেমন আছেন ? অনেকদিন পর !
কবিতাটা লিখে আমারো ভাল লেগেছে খুব !

২৫. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছিস। তোর কবিতায় এখন নতুন স্বাদ পাচ্ছি। খুব ভাল লাগলো। এভাবেই লিখতে থাক.........
১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: দাদা প্রণাম !

২৬. ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৯
কালপুরুষ বলেছেন: প্রার্থনা ও আশীর্বাদ দুটোই রইলো তোর জন্য।
২৭. ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩
পারভেজ বলেছেন: "চলো বিকেলটা শুধরে নেই"
তবে বদলে যাওয়া বিকেলগুলোও মন্দ নয় হয়তোবা।

 

মোট সময় লেগেছে ১.০৪৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও
খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই