বার্তাবাহকের সাথে কিছুক্ষণ
বারান্দার রেলিং থেকে লাফিয়ে পড়ছে বেগুনীফুলগুলো।
রোদের ছিটেফোটাও নেই কোথাও !
আবহাওয়া বার্তাবাহিকার ঠোটের কোণে
আগামীকালের ঝকঝকে আকাশ উকিঝুকি দিলেও
আজকের দিনটি টুকরো মেঘের ব্লাসনবেশে
তার চোয়ালে শোভা পাচ্ছে !
আহা মেঘাচ্ছন্ন ইংলিস ওয়েদার !
ছাইরঙাআইসেডোর মত তুমি আছন্ন করে আছো
তার দুটো চোখ আর আমাদের শহর !
আজ কেন সূর্যতীলক ছোয়নি তোমায়, হে সংবাদপাঠিকা ?
শীতদীর্ঘরাতের ভৈরবীসিথিকে অন্ধকার করে দিয়ে
জলবায়ু পরিবর্তনের জন্যে
তুমি কি দায়ী হে সংবাদপাঠিকা ?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



