ধুপছায়া মাস ও কার্তিক বছর
আমার ধুপছায়া মাস , কার্তিক বছর সবকিছুই গোগ্রাসে গিলে খাচ্ছো তুমি।
এক একটি দিন তুমি গিলে খাচ্ছো। সময়ের উদরপূর্তি !
আহা ঢাউস পেট ! পোয়াতি বেড়ালের মত।
গতবর্ষায় একশিশি বিষগন্ধা বৃষ্টি তুলে রেখেছি।
ভাবনার ছিপি এটে আমি তুলে রেখেছি ঘরের মাচায়।
দিধান্বিত আমার দুটি শাদা হাত !
প্রসববেদনা থেকে মুক্তি দিতে তোমায় ।
আমি ও কষ্ট কবিরাজ।
অবশেষে আমরাই বুমেরাং ! আত্মহননে !
ঘরশূন্য । একা বেড়াল তুমি।
এ ঘর থেকে অন্য একঘরে ভ্রমনে তুমি ,,,,,
এক একটি দিন তুমি আবারো গিলে খাচ্ছো।
কারো ঘুপছায়া মাস , কার্তিক বছরের পুরোটাই।
পোয়াতি বেড়ালের মত।
হে পথিক !
এ বর্ষায় ছিপি খুলে উবে যাবে কারো তৃষ্ণাধোঁয়া ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



