আমার প্রিয় পোস্ট

ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! !

০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫২

শেয়ারঃ
0 9 0



ফেসবুকে এখন কম বেশী সবাই আসক্ত। আমার আসক্তির পরিমানটা বোধহয় একটু বেশী। ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা ৩০০ এর উপরে। এতো বন্ধু থাকাটা একদিক থেকে সুবিধার আরেকদিক থেকে ঝামেলারও। সুবিধা বলতে অনেকেই অনেক কিছু শেয়ার করে, সেখান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, ভালোলাগাটা শেয়ার করা যায়। অসুবিধা বলতে এতো বেশী স্ট্যাটাস আপডেট আসে যে হিজিবিজি হয়ে যায়। প্রিয়জনদের স্ট্যাটাস আপডেট খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে।
আগে মাঝে মাঝে ভাবতাম, এমন যদি হতো -
-ক্লোজ ফ্রেন্ডদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে পাবো -সামুর বন্ধুদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করে পাবো -অফিসের কলিগদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করা মাত্রই পাবো

জিনিষটা ভাগ ভাগ হয়ে গেলে সবার সাথে যোগাযোগটাও যেমন বৃদ্ধি পেতো আবার অনেক অনাকাঙ্খিত জিনিষও ফিল্টার করা যেত !!

আজকে এই ট্রিকটা নিয়েই লিখছি যে, কিভাবে আপনার বন্ধুদের ফিল্টার করবেন তাদের কে না জানিয়েই ! ! !



ধাপ ১:
হোম এ গিয়ে সর্ববামদিকের প্যানেলের নিচে "Create" এ ক্লিক করুন-



ধাপ ২:
গ্রুপটির একটি নাম দিন, যেমনঃ People I care about or Close Friends or Family or Blog Friends etc
ধরুন নামটা People I care about



ধাপ ৩:
এবার বন্ধু সিলেকশনের পালা। এই গ্রুপে কাকে কাকে রাখতে চাচ্ছেন তা নাম টাইপ করে-



অথবা স্ক্রল করে সিলেক্ট করতে থাকুন-



ধাপ ৪:
সিলেকশন করার পর ওকে করে গ্রুপটি তৈরি হয়ে গেল-



ধাপ ৫:
এবার সেই গ্রুপটিকে ড্র্যাগ করে একদম উপরে নিয়ে আসুন-



এখন থেকে People I care about এর নিউজ ফিডগুলো আসা শুরু করবে এবং বাকীগুলো ফিল্টার হয়ে যাবে।

এভাবে নিচের ছবির মতো বিভিন্ন গ্রুপ করে সেইগুলোতে ক্লিক করুন



গ্রুপ অনুযায়ী ফিড পাবেন।

হ্যাপি ফেসবুকিং ! ! ! ভালো থাকুন, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি !

 

প্রকাশ করা হয়েছে: টেকি পোস্ট  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৫
মারুফ ব্লগ বলেছেন: মাত্র ৩০০ ফ্রেন্ড! ফুঃ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ভাই, আপ্নের কয় লাখ? পার্ট লইলেন মনে হয়? সবার সাথে ঠিকমতো কমিউনিকেট করতে পারেন তো? নাকি এড কইরাই খালাস??

০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ!!

৩. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: থ্যাঙ্কস, আগেই কইরা লাইছি
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম।

৪. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১১
জেনন বলেছেন: কাজে লাগবে। কারন আমার ৫০০+.............পোস্টের জন্য প্লাচাইলাম..........
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: ধইন্যাপাতা।

৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২২
একরামুল হক শামীম বলেছেন: এইটা আগে থেকেই করি। :)
তারপরেও ধইন্যাপাতা :)
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: আপনারেও ধইন্যাপাতা :)

৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৩
আসিফ আহমেদ বলেছেন: কেমন আছেন ভাই?
এটা কি আসলে ট্রিক নাকি একটা অপশন?

ভালো থাকুন।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন? ট্রিক / অপশন যে যেটা ভাবে।

৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৯
টিংকু ট্রাভেলার বলেছেন: কাউকে যদি গ্রুপ চেঞ্ঝ করতে চাই তাহলে তো ঝামেলা হবে না নিশ্চই..... কি বলেন?
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: নাহ, কিসের ঝামেলা। খালি একগ্রুপ থেকে আরেক গ্রুপে নিয়ে যাবেন। যাকে গ্রুপ অনুযায়ী চেঞ্জ করবেন সে কিছুই টের পাবে না।

৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩১
প্রিয়তমেষু বলেছেন: ট্রিক হোক আর অপশন হোক,এই জিনিস্টা কাজের হইসে!!আমি বেশি বেশি বন্ধু বানিয়ে পার্ট নেয়ায় অবিশ্বাসী!!!আমার হাতে গোনা ফ্রেণ্ড!!!বাট তবুও এটা কাজে লাগবে!!ধন্যবাদ!প্লাস ও প্রিওতে
০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: :)

১০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫০
টিংকু ট্রাভেলার বলেছেন: ৩০০ ফ্রেন্ড কে যিনি ফুহহহহ বলেছেন তাকে বলছি....সম্ভবত এই কাল মানুষটার ফেসবুকে বাংলাদেশী হিসেবে সবচে বেশী ফ্রেন্ড। ইংরেজীতে ফেসবুকে তার নামের বানান : Hasan Masood
হয়তো বা আপনার ফ্রেন্ড লিষ্টেও তার ছবি আছে।.....

কাল হইলো জগতের আলো। প্রমান হয়ে গেছে।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন:
হাসান মাসুদের ফেসবুক এড্রেস-
http://www.facebook.com/hasan.masood

১১. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৬
জেবুন বলেছেন: যারা এখনও জানেনা ,তাদের জন্য হেল্পফুল ।থ্যান্কস...........
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১২. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:০৭
টিংকু ট্রাভেলার বলেছেন: আমি বাংলারপথের ট্রাভেল শো এর একটি গ্রুপ খুলেছি চাইলে যোগ দিতে পারেন। Click This Link
০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: আপনার গ্রুপে যোগ দিয়েছি।

০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: টেকনো ভাই খবর কি? কেমন আছেন?অনেক দিন দেখা নাই ! !

০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: :)

১৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
টেকনো বলেছেন: এই তো আছি কোন রকম।
হে অনেকদিন লেখালেখি তেহকে দূরে ছিলাম।
কিন্তু ব্লগ পড়া হত মাঝে মাঝে। আপনি তো প্রফাইল ছবি পরিবর্তন করেছেন। ভাল হইছে নুতন ছবিটা।
এখন আবার লিখা শুরু করবো। আপাতত কিছু আইডিয়া জমাচ্ছি।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: দ্রুত ফিরে আসুন এই কামনা করি।

১৬. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪১
টিংকু ট্রাভেলার বলেছেন: বানাইছি......কাজের জিনিস.........ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: হুমম!

০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: কি ঠিকাছে?

১৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
স্বপ্নরাজ বলেছেন: জটিল হইছে... তবে এই ঝামেলা থেকে বাচার জন্য আমি ফ্রেন্ড এক্সেপ্ট এর ব্যপারে চুজি... অচেনা অনেক রিকোয়েস্ট ফেলে রেখেছি... এখন ভাবছি এই পদ্ধতি কাজে লাগাবো।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: এই পদ্ধতি কাজে লাগান, নেটওয়ার্ক বাড়ান।

১৯. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৪
শিবপ্রিয়া বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। শেয়ার করবার জন্য।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২০. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৬
তানহা তাবাসসুম বলেছেন: ধন্যবাদ ++++++++++++++++++++++++++++++++++++++++++
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ তানহা।

২১. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৩২
কাঙাল মামা বলেছেন: জানতাম, তবে আমার ৬০টা ফেরেন্ডের মধ্যে এডি এপলাই কইরা লাভ নাই। হোমপেজে তেমন কোনো হেরফের হয় না:P

তারপরেও ধইন্নাপাতা :)
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: এখন আর চিন্তা কি কাঙ্গাল মামা, বন্ধু বাড়ান। :)

২২. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৪২
সিউল রায়হান বলেছেন: Hardcore fb user hoate jani eita..... But amar friend matro 57 jon.....So amar eitar proyojon hoina.....

Oneker kaje lagbe eita.....

plus
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: :)

২৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৪৬
ফারযানা বলেছেন: http://apps.facebook.com/bd-gaan/ - এটি আমার তৈরী করা বাংলা গান গিফট - ফেসবুক এপ্লিকেশন। এই এপ্লিকেশন দিয়ে আপনি আপনার পছন্দের বন্ধুকে গান গিফট পাঠাতে পারবেন।
ব্যবহার করে দেখতে পারেন।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: ঠিক আছে। দেখছি।

২৪. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২
লুথা বলেছেন:
আমার তো ২০০ এর কম বন্ধু... আমাকে একটু বলবেন যে কি করে লিমিটেড প্রোফাইল করতে হয় ?? যেখানে লিমিটেড প্রোফাইলের বন্ধুরা আমার সব কিছু দেখতে পারবে না... জেনারেল রা সব দেখতে পারবে যেমন ওয়াল, ছবি কিন্তু লিমিটেডের বন্ধুরা এতো কিছু দেখতে পারবে না...++
০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: এটাতে অনেক ঘাপলা আছে। প্রথম একটা গ্রুপ করুন যাদের কে ঐ গ্রুপে রাখতে চাচ্ছেন। তারপর সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস-প্রোফাইলে ক্লিক করুন। এডিট কাস্টোম সেটিংস থেকে সেই গ্রুপ টা সিলেক্ট করে দিন।

০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: হুমম!!

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: ??

২৭. ১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
রাস্তার ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাদার! সোজা প্রিয়তে।
১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার সমস্যা না থাকলে আপনার ফেসবুক আইডি টা দিতে পারেন। এড করবো আপনাকে।

১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৯. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ফার্মগেটে "ইজি ফেসবুক লার্নিং মেথড" নামে একটা কুচিং সেন্টার খুলেন্গা............
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: বুচ্চি। আফনে এট্রু বেশী বুইজ্জা ফালাইসেন।

১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: স্বাগতম :)

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: হামম!!

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: :)

৩৩. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৩
ছুক্কুরালী বলেছেন: আফনে দেহি ফেস্বুকের নতুন পাবলিক।
১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: কয় কি?

১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৫. ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
স্বপ্ন বালিকা বলেছেন: সতি একটা ভালো কিছু জানলাম. সেজন্য ধণ্যবাদ.
২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৬. ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৪
রন্টি চৌধুরী বলেছেন: করে রেখেছি আগেই। ফ্রেন্ডদের জন্য যা পোষ্ট করি তা মুরুব্বিদের দেখতে দেই না, মুরুব্বিদের জন্য যা করি ফ্রেন্ডসদের দেখতে দেই না।
২২ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: হা হা

৩৭. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২৬
কিংশুক০০৭ বলেছেন:
জটিল হইছে। অনেক ধন্যবাদ আপনাকে। শেয়ার করবার জন্য।
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য!

৩৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩
গিট্টু মিয়া বলেছেন: বোরো ভাই গুড জব
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: ঠ্যাঙ্কু!!

৩৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
অগ্নির বলেছেন: কোনো গ্রুপ ডিলিট করব কিভাবে ?
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ফ্রেন্ডস এ ক্লিক করুন। তারপরে গ্রুপটাতে ক্লিক করুন যেই গ্রুপটা ডিলিট করতে চাচ্ছেন। তারপরে উপরে সর্বডানে ডিলিট লিস্ট এ ক্লিক করুন!!

৪০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ। আপনার লেখাটা আমি Click This Link এ এড করলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ওকে!

৪১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫
দাউদ রনি বলেছেন: হুট করে হাসান মাসুদ আসলো কোত্থেকে েসটাই বুঝলাম না!
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: :)

৪২. ২২ শে মে, ২০১০ বিকাল ৩:০১
সুমন (বিষু) বলেছেন: দারুন একটা বিষয় নির্বাচন করেছেন। খুবই উপকৃত হয়েছি এবং আমরা সবাই।
ধন্যবাদ।
২৩ শে মে, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪৩. ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৮
সাবরিনা সাঈফ আফসারী বলেছেন: ভাই আপনের idea টা চমত্কার, সবি বুঝলাম কিন্তু আপনাকে একটা প্রশ্ন করের ছিল, সেটা হচ্ছে আপনের নাম টা এত অদ্ভুত কেন, i mean পাপী কেন?? সুন্দর একটি নাম কেন বেছে নিচ্ছেন না. please এটাকে উপদেশ মনে করবেন না, শুধু একটা chotto অনুরোধ মাত্র. আর আমি নতুন নতুন বাংলা লিখছি তাই ভুল ত্রুটি হচ্ছে ,দয়ে করে ক্ষমা করে দেবেন
২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: নিজেকে পাপী ভাবি তাই পাপী। নিশ্চয় এটা দোষের কিছু না।

 

মোট সময় লেগেছে ১.০২১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভাঙ্গার জন্যই গড়ি,
গড়ার জন্য ভাঙ্গি ।।
নিয়ম আমার জন্যে না,
আমি নিয়মের জন্যও না ।।

----------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ