আমার প্রিয় পোস্ট

~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~

০৪ ঠা মে, ২০১০ রাত ১২:৪৭

শেয়ারঃ
0 18 0



অবশেষে রিলিজ হলো বহুল প্রতীক্ষিত “উবুন্টু ১০.০৪” ওরফে “ল্যুসিড লিংক্স”। আগের কারমিক কোয়ালা এতোটাই বাজে হয়েছিল যে হতাশ হয়ে পুরানো ভার্শনে ফিরে গিয়েছিলাম। এবারের লুসিড এতোটাই মুগ্ধ করেছে যে বলতেই হয় লুসিড- ফাটাফাটি, ওসাম এবং জোস!!

একে তো লং টার্ম রিলিজ তারউপর কারমিকের ভরাডুবি এই রিলিজের প্রতি আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। লুসিড আমাদেরকে হতাশ করেনি। আসেন দেখি কি আছে এতে।



বুট টাইমঃ উবুন্টুর এই ভার্সন রিলিজ হওয়ার আগেই ঘোষণা দেয়া হয় যে এর বুট টাইম অস্বাভাবিক রকমের কম হবে, হয়েছেও তাই। অফিসিয়ালি ১০ সেকেন্ডে বুটের কথা বলা থাকলেও আমার ৮ সেকেন্ডে বুট হয়েছে।

মাঝে মাঝে মনে হয় ঠিকমতো লোড হলো তো?

স্টাইলিশঃ আগের ক্ষ্যাত হিউম্যান থিমটা বাদ দিয়ে মোলায়েম বেগুনী (aubergine) থিম কে যুক্ত করা হয়েছে।

দেখলে কেমন জানি প্রশান্তি চলে আসে মনে। পরিবর্তন এসেছে লোগোতে এবং লগইন উইন্ডোতে। সাথে আছে ট্রান্সপারেন্ট টার্মিনাল। আছে আরো অনেক থিম এবং জোস কিছু ওয়ালপেপার। আমার কাছে রেডিয়েন্স থিমটা অসম্ভব ভালো লেগেছে।

সোসাল নেটওয়ার্কিংঃ ডিফল্ট হিসেবে যোগ করা হয়েছে ওপেনসোর্স মাইক্রোব্লগিং ক্লায়েন্ট “গুইবার”।

এখন থেকে টুইটার এবং ফেসবুকের স্ট্যাটাস গুলো একসাথে দেখতে পাবেন, এবং একই উন্ডোতে থেকে ম্যাসেজ পাঠানো থেকে শুরু করে স্ট্যাটাস/টুইটের রিপ্লাইও দিতে পারবেন। আমার মতো যারা ৫মিনিট অন্তর অন্তর নতুন টুইট কিংবা স্ট্যাটাস খুঁজেন তাদের জন্য এটা আশীর্বাদ।

গুডবাই টু গিম্পঃ দুঃখজনক হলেও সত্য গিম্প কে ডিফল্ট হিসেবে দেয়া হয়নি, ডাউনলোড করে নিতে হয়। এর বদলে এসেছে ভিডিও এডিটিং সফটওয়্যার পাইটিভি।

এই প্রথমবারের উবুন্টুতে কোন ডিফল্ট ভিডিও এডিটিং সফটওয়ার যোগ করা হল।

উবুন্টু ওয়ানঃ অনেকটা আইটিউনের মতো করে চালু হলো "উবুন্টু ওয়ান মিউজিক স্টোর"। ফলে উবুন্টু ব্যবহারকারীরা এবার তাদের পিসি থেকেই অনলাইন থেকে পছন্দমত গান কিনতে পারবেন। রিদম বক্সে উবুন্টু ওয়ানের আইকন পাবেন।

মিউজিক স্টোরে লগিন করতে যদিও উবুন্টুওয়ানের এ্যাকাউন্ট লাগবে।

ক্লাউড স্টোরেজঃ

প্রত্যেক উবুন্টু ব্যবহারকারীগণ ২গিগাবাইটের ফ্রী স্টোরেজ পাবেন যেখানে আপনার ডকুমেন্ট, গান, ছবি, ফাইল, বুকমার্ক ইত্যাদি স্টোর করে রাখতে পারবেন। ফলে যারা দৌড়ের উপরে থাকেন তারা যেকোনো মুহুর্তে সেই স্টোরেজ থেকে ফাইল নিয়ে কাজ করতে পারবেন। আপনার মোবিলিটি যতই থাকুক না কেন ক্লাউড স্টোরেজের কল্যানে যেকোনো পিসিতে আপনার সেই ডেক্সটপই ফেরত পাচ্ছেন।

সফটওয়্যার সেন্টারঃ

এটার কথা আর কি বলবো? এককথায় অসাধারণ। সফটওয়্যারের খনি এটা। কি নাই এতে? যখন যেটা দরকার ক্যাটাগরি ওয়াজ পাচ্ছেন অথবা সার্চ দিয়ে ইন্সটল করে নিতে পারছেন। আগের মতো সিনাপ্টিকে গুতাগুতি, কমান্ড লাইনে কমান্ড দেয়া, নেট এ ব্রাউজ করে ইন্সটল করার দিন শ্যাষ। অলমোস্ট সব সফটওয়্যারি পাবেন এখানে।

এপ্লিকেশনন্স->উবুন্টূ সফটওয়ার সেন্টারে গিয়ে আপনার দরকার মতো নিচের সফটওয়ারগুলো ইন্সটল করে নিন-
gimp - like photoshop
gMobileMedia (along with wammu) - Mobile media browser like pc suite
Camera - for digital camera
Phatch photo batch processor - for resizing bulk amount of raw picture from digital camera
Filezilla - Ftp client
Audacity - for audio editing
Arista Transcoder - for converting audio to various format
VLC - the one and only media player
Adobe Acrobat Reader
Adobe Flash Player


সবগুলো সফটওয়ার ইন্সটল হয়ে গেলে ApTon দিয়ে ব্যাকআপ নিয়ে নিন। ফলে, যতোবারি উবুন্টু ইন্সটল করেন না কেন ApTon থেকে সব আবার রিস্টোর করতে পারবেন। নতুন করে ইন্সটল তো করতেই হবে না বরং যাদের নেট এর কানেকশন নেই তারাও ApTon থেকে ইন্সটল করে নিতে পারবেন।
ঐদিন আর বেশী দুরে নাই যেদিন, সিনাপ্টিক রূপকথা হয়ে যাবে।

অভ্রঃ

তুমুল আলোড়ন সৃষ্টিকারী, জব্বার কাকুর ইয়েতে আঙ্গুল দেয়া এবং মিডিয়া কাভারেজ পাওয়া চমৎকার এই সফটওয়ারটি লুসিডেও (১০.০৪) পাচ্ছেন। আমার এই লেখাটি লুসিডে অভ্র দিয়েই লেখা। বিস্তারিত- Click This Link

আইডিএমঃ আইডিএম ভক্ত যারা (আমার মতো) তারা ফায়ারফক্সের এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিলেই আইডিএম এর সুবিধা পাবেন, আমিতো আইডিএমের চেয়েও ভালো স্পীড পাই B-)

ইন্টারনেটঃ আমি কিউবির লাইন ইউজ করছি। কোন কিছু কনফিগার করতে হয় নি। অটো নিয়ে নিয়েছে। নেট স্পীডও ভালো পাচ্ছি।

সবকিছু দেখে মনে হচ্ছে এইবারের উবুন্টু রিলিজ তার আগের সব রিলিজ কে ছাড়িয়ে গেছে। এইবারের রিলিজ এতোটাই পরিপূর্ণ যে যারা এটা দিয়েই বছর খানেক চালিয়ে দেয়া যাবে। যারা এক্সপির সাথে উবুন্টু ব্যবহার করছিলেন, চাইলে উইন্ডোজ কে ফেলে পুরোপুরি উবুন্টুতে চলে আসতে পারেন। আশা করি ব্যবহার করলে বলবেন "This Is My Babe!!" :P

জয় হোক লিনাক্সের, জয় হোক উবুন্টুর, জয় হোক মানবতার!!

অটঃ যারা লিনাক্স সমন্ধে খুব একটা জানেন না, আমার এই লেখাটা পড়ে দেখতে পারেন।

 

প্রকাশ করা হয়েছে: টেকি পোস্ট  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১০ রাত ১২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা মে, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধনিয়া!

২. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:০০
রিফাত হোসেন বলেছেন: কইষ্যা প্লাস

আমি পাংখা

জ্বালা কমান্ড এর লাইন দিতে দিতে আমার হাতের আঙ্গুলের তেড়া বেড়া অবস্থা । ইনশাল্লাহ সব ঠিক হযে যাবে ।

তাই হয়েছে । জয় উবুন্টু দাদার জয় । উবুন্টুর সফট সেন্টার এর রিলিজ দেখে চোখ কপালে উঠেছে
০৪ ঠা মে, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: উবুন্টুর জয় হোক!!

৩. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:০৬
রিফাত হোসেন বলেছেন: # Make sure your current release is the latest and greatest
sudo aptitude update
sudo aptitude safe-upgrade

# Change sources to new release
perl -p -i.karmic -e 's/karmic/lucid/' /etc/apt/sources.list

# Start upgrading to new release
sudo aptitude update
sudo aptitude install dpkg aptitude apt
sudo aptitude safe-upgrade
sudo aptitude full-upgrade

আচ্ছা এভাবে কি আপগ্রেড করা যাবে ? (আমার ইন্টারনেট স্পিড ভাল)
০৪ ঠা মে, ২০১০ রাত ৯:১৬

লেখক বলেছেন: আপগ্রেড এর ব্যাপারটা তো বলতে পারলাম না ভায়া!

০৪ ঠা মে, ২০১০ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ। উবুন্টু কে সবার মাঝে ছড়িয়ে দিন।

৫. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:১২
র হাসান বলেছেন: ডাউনলোড দিছি ঘন্টাদুয়েক আগে। দেখি লিনাক্সের সাথে প্রথম পরিচয়টা কেমন হয়।
০৪ ঠা মে, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: ভালোই হবে। লিনাক্সের জয় হোক!

০৪ ঠা মে, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন: গেম আপনি ওয়াইন দিতে চালাতে পারেন।

৭. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:১৭
রিফাত হোসেন বলেছেন: Not all updates can be installed দেখাচ্ছে আপডেট ম্যানেজার থেকে । বলছে কিছু আপডেট করতে মানে পার্শিয়াল !

বুঝলাম না ।
০৪ ঠা মে, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ফ্রেশ ইন্সটল দেন না ভাই!

৮. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:১৮
মোতাব্বির কাগু বলেছেন: Tab বারটা কি ডানে আনা যায়??

মানে মিনি মাইজ ক্যান্সেল ট্যাবটা???
০৪ ঠা মে, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: পেয়ে গেছেন

৯. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:২০
রিফাত হোসেন বলেছেন: মোতাব্বির কাগু সবই করা যায় শুধু পারলেই হয । তাই তো আমার লিনাক্স ।
০৪ ঠা মে, ২০১০ রাত ১০:৪৩

লেখক বলেছেন: তাই তো আমাদের লিনাক্স!

০৪ ঠা মে, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ লিঙ্কটি শেয়ার করার জন্য!

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: ওয়াইন দিয়ে গেম চালাতে পারবেন!

১২. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:২৭
রিফাত হোসেন বলেছেন: ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন। :D :Dব্যাস বাটন ডানে।
০৪ ঠা মে, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: হুম

০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: অবশ্যই দেখবেন। না দেখলে মিস করবেন।

১৪. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:৫৭
আমি কুমিল্লার পোলা বলেছেন: আমি সিডির জন্য রিকোয়েস্ট করেছি নেটের স্পিড ভালো না।সিডি আসলেই সেটাপ মারুম ।৭ আর উবুন্টু একসাথে চালাতে হবে।
০৫ ই মে, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: কারো কাছ থেকে জোগাড় করে নিতে পারেন, সিডির জন্য অপেক্ষা না করে।

১৫. ০৪ ঠা মে, ২০১০ রাত ২:১১
নষ্ট ছেলে বলেছেন: মোতাব্বির কাগু বলেছেন: Tab বারটা কি ডানে আনা যায়?? মানে মিনি মাইজ ক্যান্সেল ট্যাবটা???
রিফাত হোসেন বলেছেন: ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন। ব্যাস বাটন ডানে।

Theme পরিবর্তন না করেও মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও ক্লোজ বাটন ডানে আনা যায় :)
এখানে দেখুন।
০৫ ই মে, ২০১০ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ!

০৫ ই মে, ২০১০ রাত ৯:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৭. ০৪ ঠা মে, ২০১০ রাত ২:৫৬
রিফাত হোসেন বলেছেন: আমি তো মহাভারত অশুদ্ধের মত কোন পরিবর্তন পেলাম না উপরের বারের । ডান দিক বাম দিক আলোচনা হচ্ছে ? বুঝলাম না ! :-?

আমার ডান দিকের অপশন গুলো আগে যা ছিল তাই আছে । বামে যা ছিল এপলিকেশন প্লেস সিস্টেম সবই একই তো আছে ?
পরবর্তন টা কৈ?

মজার ব্যাপর হল আমি মাত্র ১ ঘন্টায় শিফট হয়েছি আমার নতুন বান্ধবী লুসির দুনিয়ায় !
০৫ ই মে, ২০১০ রাত ৯:২২

লেখক বলেছেন: নতুন বান্ধবী লুসি?ভালোই বলেছেন :)

১৮. ০৪ ঠা মে, ২০১০ রাত ৩:১১
নিঃসঙ্গ বলেছেন: পোষ্টা দেইখা নগদে লগিন মারলাম। এমন পোষ্টে মন্তব্য না করি কেমনে। সোজা ফেবারিটে গেলো।
০৫ ই মে, ২০১০ রাত ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

১৯. ০৪ ঠা মে, ২০১০ রাত ৩:২৯
মতিউর রহমান সাগর বলেছেন: এই যে আপনি কি পাপী০০৭? কিছুইতো বুঝিনা ।

পোষ্ট প্রিয়তে রেখে দিলাম।

+++
০৫ ই মে, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: জ্বী না, আমি পাপী০০৭ না! আমার নিক আগে নরকের পাপী ছিলো, সেটাকে এখন পাপী করেছি। পাপী০০৭ এর অনেক আগে থেকেই আমি ব্লগিং করি।
পোস্টটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ভালো থাকুন।

২০. ০৪ ঠা মে, ২০১০ সকাল ১১:০৮
জানপরী বলেছেন: নিঃসঙ্গ বলেছেন: পোষ্টা দেইখা নগদে লগিন মারলাম। এমন পোষ্টে মন্তব্য না করি কেমনে। সোজা ফেবারিটে গেলো।
০৬ ই মে, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

০৬ ই মে, ২০১০ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ধইন্যা!

০৬ ই মে, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: মোবিডেটা কখনো ব্যবহার করিনি। আপনি এই ঠিকানায় একটা মেইল দিয়ে দেখতে পারেন-

২৩. ০৪ ঠা মে, ২০১০ রাত ৯:৩৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ৮ সেকেন্ডে বুট??? কনফিগারেশন কি আপনার? কাউন্ট করেছেন কতটুকু?

পোস্টে প্লাস। দারুণ রিভিউ।
০৬ ই মে, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ইন্টেল কোর ২, র‌্যাম ২জিবি। গ্রাব আসার পর ডেস্কটপ আসা পর্যন্ত!

০৬ ই মে, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: হুম

০৬ ই মে, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: ওরে রে, ধন্যবাদ আর ধন্যবাদ!

২৬. ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৩০
নির্জন রহমান বলেছেন: রিভিউ টা পছন্দ হইছে। ধন্যবাদ
০৮ ই মে, ২০১০ বিকাল ৫:০২

লেখক বলেছেন: ধন্যবাদ নির্জন রহমান!

২৭. ০৬ ই মে, ২০১০ রাত ১:৫৪
গোবা বলেছেন: কমেন্ট করতে লগিন করলাম! পেলাছ...

ভালো রিভিউ হইছে!
১৪ ই মে, ২০১০ সকাল ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৮. ০৬ ই মে, ২০১০ রাত ২:১৫
গোবা বলেছেন: আমিনুল ইসলাম বলেছেন: লিনাক্সে গেম নাই।

কে কইসে আপনারে! না জাইনা ঠাস কইরা কয়া ফালাইলেন! নীচের লিংক দুইটা দেখেন:
http://www.youtube.com/watch?v=iCkiGB2y1N
http://www.youtube.com/watch?v=Aw1zEaVIZGk
http://www.youtube.com/watch?v=Sr2DZwJujKU&


২৯. ০৭ ই মে, ২০১০ রাত ১২:০০
পারভেজ রবিন বলেছেন: এপটন সিডি বানায় ক্যামনে শিখায় দেন।
০৭ ই মে, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: এপটন টা ইন্সটল করে, বিল্ড সিডি/ডিভিডি তে ক্লিক করেন ব্যাস কমপ্লিট! রাইটার দিয়ে রাইট করে নিন।

৩০. ০৮ ই মে, ২০১০ রাত ১:১৭
মিনহাজ উদ্দিন বলেছেন: “ উবুন্টুতে সাহায্য চাই ”
১. আমি কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করবো ? আমি কি ‘অভ্র’ চালাতে পারবো ? উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য আমাকে কি কি করতে হবে ?
২. এই সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি। উবুন্টুতে কিভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সেটআপ দিব ? আমি আগেরবার অনেক চেষ্টা করেও সেটআপ করতে পারিনি।
৩. উবুন্টুর জন্য সফটওয়ার আমি কোথায় পাবো এবং কিভাবে তা ইনস্টল করবো ও আনইনস্টল করবো ?
৪. উবুন্টুতে কোডেকসহ ভিডিও এবং অডিও ফাইল চালাতে হলে কি কি করতে হবে ?
৫. নিচের বর্ণিত কিছু কাজের জন্য উবুন্টুতে কি কি সফটওয়ার লাগবে ?.................
# আমরা উইন্ডোজ এ ব্রাউজিং এর জন্য জাভা ইনস্টলার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, প্লাগইন এবং একটিভ অ্যাক্স ইনস্টল করে নিই। এক্ষেত্রে উবুন্টুতে আমাকে কি কি করতে হবে ?
# কম্পিউটার এর জাংক ফাইল ডিলিট।
# মুভি এবং ডিভিডি দেখার জন্য।(কোডেকসহ)
# মুভি কনভার্ট করার জন্য।
# গান শোনার জন্য।
# গান কনভার্ট করার জন্য।
# ফাইল ডাউনলোড করার জন্য।
# টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য।
# ফটো দেখার জন্য।
# ফটো কনভার্ট করার জন্য।
# জীপ ফাইল খোলার জন্য ও করার জন্য।
# পিডিএফ ফাইল পড়ার জন্য।
# ইয়াহু এবং লাইভে চ্যাট করার জন্য।
৬. নিচের বর্ণিত সফটওয়ার এর বিপরীতে উবুন্টুতে কি কি সফটওয়ার আছে ? .........
# এডবি ফটোশপ এবং ইলাস্ট্র্যাটর।
# গুগল ক্রোম।
# গোম প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার ক্লাসিক।
# পাওয়ার ডিভিডি প্লেয়ার।
# উইন্যাম্প।

আশা করি যেসব ব্লগার বন্ধুরা উবুন্টু ব্যবহার করছেন এবং এই সমস্যাগুলোর সমাধান জানেন, তারা সাহায্য করবেন।
ভালো থাকবেন। আপনার সমাধানের আশায় রইলাম।
(কপিপেষ্ট)
১৪ ই মে, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন: আপনার প্রশ্নগুলো এই ঠিকানায় মেইল করুন-

আশা করি একদিনের মধ্যেই উত্তর পাবেন।

৩১. ০৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৫
মিনহাজ উদ্দিন বলেছেন: ১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?
৩. লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...

আমার কাছে উইনডোজ ৭ ই সপ্নের অপারেটিং সিস্টেম মনে হয়...
১৪ ই মে, ২০১০ সকাল ১০:৪০

লেখক বলেছেন: আপনার প্রশ্নগুলো এই ঠিকানায় মেইল করুন-

আশা করি একদিনের মধ্যেই উত্তর পাবেন।

৩২. ১০ ই মে, ২০১০ রাত ১:১৪
আমিনুল ইসলাম বলেছেন: @ গোবা, ওয়াইন দিয়ে তো আপনি উইন্ডোজের গেমই চালালেন। উবুন্টুর জন্য কি এসব গেম আছে?

মন্তব্য করার আগে ভেবে নিবেন আশা করি।


উবুন্টুতে কিছু গেম আছে তবে কোনোটাই ভালো লাগেনি।
৩৩. ১২ ই মে, ২০১০ রাত ১:৪০
পেঙ্গুইন বলেছেন: ২ - ৩ বছর পর যখন পাইরেটেড উইন্ডোজ চলব না, তখন ঠিকই উবুন্টুতে এ আসব আর ওপেন সোর্স এর গুণ গান করব।
১৪ ই মে, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ঠিক!

৩৪. ১২ ই মে, ২০১০ রাত ১:৪২
পেঙ্গুইন বলেছেন: সবাই উইন্ডোজ নিয়া লাফালাফি বাদ দিব তখন।
১৪ ই মে, ২০১০ সকাল ১১:২৮

লেখক বলেছেন: ঠিক! ঠিক!

১৪ ই মে, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: একটা সৈয়দ সাহেবিয় ধন্যবাদ ;)

৩৬. ২০ শে মে, ২০১০ রাত ২:০২
মো: নাজমূল হুদা (অনিক) বলেছেন: আমি উবুন্টুর নতুন ইউজার। আমার উবুন্টুতে আমি অভ্রের ডিরেকশন দেখে অভ্র ইনস্টল করতে পারিনি। আমার উইন্ডোতে কোথাও অভ্রের কোন সাইন নেই। কেউ আমাকে ইনস্টলেশন প্রসেসটা বুঝিয়ে দিলে অনেক উপকৃত হতাম...
২৩ শে মে, ২০১০ রাত ৮:৪৩

লেখক বলেছেন: আগে স্কিম ইন্সটল করুন। তারপর স্কিমের আদার'স এ গেলে অভ্র পাবেন। সেখানে অভ্র চালু করার জন্য আপনার হট কি সিলেক্ট করে দিন।
বিস্তারিত-
Click This Link

তাতেও না হলে এখানে মেইল দিতে পারেন-

৩৭. ০৮ ই জুন, ২০১০ সকাল ৮:৪১
প্রেমের কাঙ্গাল বলেছেন: সিডি কই পামু?? একটা সিডি েদন আমারে, প্লিজ।।।।।।।।।
০৯ ই জুন, ২০১০ রাত ৮:৩৬

লেখক বলেছেন: ফ্রীতেই পাবেন। আমার লেখার একটা লিঙ্ক দিয়েছি। ওটা পড়ে দেখেন।

৩৮. ২২ শে জুন, ২০১০ রাত ১১:১৮
নগর সংগীত বলেছেন: ইউন্ডোস ব্যবহারকারীদের জন্য মায়া লাগে, বেচারা
০৮ ই জুলাই, ২০১০ রাত ১০:০৯

লেখক বলেছেন: হা হা হা

৩৯. ০৭ ই জুলাই, ২০১০ রাত ১১:১৫
মুভি পাগল বলেছেন: আমিও তো একটা উবুন্টু আনাইছিলাম বিদেশ থেকে। কিন্তু ওটা তো এটার মত মনে হচ্ছেনা। সমস্যাটা কোথায়?

এটা মনে হয় ওটারও পরে রিলিজ হয়েছে।
০৮ ই জুলাই, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: বলেন কি? কোন ভার্সন ব্যবহার করছেন??

৪০. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৯:৩৭
অ নু বলেছেন: ধইন্যা পাতা।++++++++++
৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২১

লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্যাপাত!

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ!

২০ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৪
ফেরদাউস আল আমিন বলেছেন: ভাল লিখেছেন, উবুন্টু ব্যবহার করার পর জনগনের "জানালায়" থাকার দরকার দেখি না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ঠিক!

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধইন্যা

২৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: ধইন্যা

৪৬. ১৪ ই মার্চ, ২০১১ সকাল ৮:২৫
কাঙাল বলেছেন: কইষা পিলাচ

উবুন্টু ব্যবহার করতে চাই কিন্তু ঢাকায় কোন সাপোর্ট সেন্টার আছে?

প্রিন্টার ড্রাইবার পাওয়া যাইব তো?

গেম চালানো যায় কেমন?

যারা ব্যবহার করছেন ধুমছে তাদের কোন মোবাইল নাম্বর বা ইমেইল কি দেয়া যায় ভাই?

শুধু উবুন্টু চালানো কথা বললেই তো হবে না, আইডিবি ভবন বা এলিফ্যান্ট রোডে একটা দোকানের ঠিকানাও দিতে হবে, যেখানে গেলে সাধারণ সমস্যাগুলার একটা কার্যকর সমাধান পাওয়া যাবে

ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০১১ রাত ১১:০০

লেখক বলেছেন: মেইল করুন -

অথবা ব্রাউক করুন - http://forum.linux.org.bd

 

মোট সময় লেগেছে ১.০৭২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভাঙ্গার জন্যই গড়ি,
গড়ার জন্য ভাঙ্গি ।।
নিয়ম আমার জন্যে না,
আমি নিয়মের জন্যও না ।।

----------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ