somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~ গুগল ভয়েস! ২০১০ এর টেলিফোনিক সিস্টেম!! ~

২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুগল ভয়েস কল আপনাকে দিবে সকল টেলিফোনিক যোগাযোগের অত্যাধুনিক সুবিধা। ধরুন, আপনার সাথে কোন ফোনই নেই, কিংবা নেটওয়ার্ক দূর্বল কিংবা আপনাকে দিতে হবে ইন্টারন্যাশনাল রোমিং এর চার্জ, অথচ এসব কোন সমস্যাই গুগল ভয়েস কলে নেই, যা পাচ্ছেন ফ্রী তে, জিমেইলের সাথে !

-উপরের কথাগুলো মোটামুটি গুগলের ভাষ্য। তাদের কথা অনুযায়ী নতুন এই প্রোডাক্টে পাচ্ছেন - একটি ইউনিক ফোন নাম্বার যা আপনি সবার সাথে শেয়ার করতে পারেন। নেটওয়ার্কের কোন ঝামেলা নেই। ফ্রী টেক্সট মেসেজ। ভয়েসমেইল সার্ভিস। ফ্রী ইন্টারন্যাশনাল রোমিং। কি নেই?? :D



কেন গুগল ভয়েস আপনার পারফেক্ট ভিওআইপি গেটওয়ে হতে পারে? আসেন দেখি কি আছে এতে-

ভয়েস কলঃ আপনি একটা ইউনিক নাম্বার পাবেন, যে নাম্বারটা ব্যবহার করে আপনি কল করতে পারবেন এবং রিসিভ করতে পারবেন-



আপাতত কানাডা এবং আমেরিকাতে ফ্রীতে কল করার সুবিধা পাওয়া যাচ্ছে। অন্যান্য দেশে খুবি কম চার্জে কথা বলতে পারবেন। কল রেট এখানে দেখুন

টেক্সটঃ জিমেইলের মধ্যে থেকেই টেক্সট মেসেজ পাঠাতে পারছেন-


একটাই নাম্বারঃ একটা স্পেসিফিক নাম্বারকে ডিফল্ট হিসেবে পাবেন আপনি। অথবা নিজের পছন্দ অনুযায়ী নাম্বারও নিতে পারেন (এভেইলিবিলিটি অনুযায়ী)। সেই নাম্বারটা সবার সাথে শেয়ার করুন। আপনার তিনটা সেল ফোন থাকলে আপনি চাইলে তিনটাতেই ওই নাম্বার থেকে আসা কল রিসিভ করতে পারবেন। আপনি যেই ক্যারিয়ারই ব্যবহার করেন না কেন, যেখানেই থাকেন না কেন, কোন সমস্যা নেই। ভিডিও-


মোবাইল এপঃ এডভান্স ভয়েস মেইল সুবিধা পাচ্ছেন ফোনে। মোবাইল এপের সাহায্যে পাবেন আপনার আসা ভয়েস মেইলগুলো পড়ার (ভয়েস মেইল কে টেক্সট এ কনভার্ট করে দিবে) এবং শুনার সুবিধা। ভিডিও-



এছাড়াও থাকছে- কল ব্লক, ভয়েস মেইল, কনফারেন্স কল, ইন্টারন্যাশনাল কল, এসএমএস থেকে ইমেইল ইত্যাদি।

এখনো এটা বেটাতে আছে। ইউএসএ এবং কানাডার জন্য উন্মুক্ত করা হয়েছে। যদিও আমি বাংলাদেশে থেকে কিভাবে পেলাম আমি নিজেও জানি না B-)

যাই হোক, আমার অতো ফিচারের দরকার নাই, আমি USA & CANADA তে ফ্রীতে আত্বীয়-স্বজন কে সেল ফোনে/ল্যান্ড ফোনে কল দিতে পারছি এতেই আমি খুশি :)

বিস্তারিত জানার জন্য এটা দেখতে পারেন-
http://www.google.com/googlevoice/about.html
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×