নোটিশবোর্ড

ব্লগ প্রসঙ্গে

১৫ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

শেয়ারঃ
0 0 0

বাঁধ ভাঙ্গার আওয়াজ হঠাৎ করে নতুন রূপে আসায় অনেকে খুশি হয়েছেন, অনেক বিরক্ত আবার অনেকে ভীষন বিরক্ত। সবার উদ্দ্যেশ্যে আজকের এই পোস্ট

নতুন কিছু তো আসবেই, তাই না? আর পুরোন ব্লগে বেশ কিছু সমস্যা থাকায় আমরা আর ওদিকে যাই নি, পুরো কোডবেজ একদম নতুন করে লিখে ফেলেছি। এর ফলে আগেকার কিছু বাগ ফিরে এসেছে, আবার অনেক বাগ সেরে গেছে। তবে সবচেয়ে সুবিধা যেটা হয়েছে সেটা হল পুরো ব্লগের সমস্ত কনটেন্ট এখন ইউনিকোডে।

ব্লগারদের প্রতি অসংখ্য ধন্যবাদ পরামর্শ এবং বিরক্তির বিষয় গুলো আমাদের জানানোর জন্য। নিচে আমরা এমন কিছু বিষয়ের উল্লেখ করলাম যা সবচেয়ে দ্রুত ফিক্স করা হবে।

1. একটি কনভার্টার লাগানো হবে যাতে পুরোন আসকি লেখা আপনি এখানেই কনভার্ট করতে পারেন। (মাহবুব মোর্শেদ, আপনার কনভার্টারটি ব্যভার করার প্ল্যান করছি)

2. এই ডিজাইন টি একটি সাময়িক ডিজাইন, জাস্ট 14ই এপ্রিল কে কাভার করার জন্য। খুব শীঘ্রিই আসছে নতুন ডিজাইন, এবং তারচেয়েও বড় কথা হল আসছে টেমপ্লেট। ফলে যে যার পছন্দমত ডিজাইন বাছাই করতে পারবে।

3. পুরোনো সমস্ত কমেন্ট গুলো আমাদের ডেটাবেজে আছে - হারায়নি কিছুই। আমরা কোনোকোন কমেন্ট ডিসপ্লে কেন হচ্ছে না সেই বাগ টি ডিবাগ করার চেষ্টা করছি।

4. গতকাল একটা সমস্যার কারনে অনেকের ড্রাফট পোস্ট গুলো পাবলিশ হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিক ভাবে দূঃখিত। আগামীকাল যার যার ড্রাফট আবার যথাস্থানে চলে যাবে।

5. প্রথম পাতায় যে টপরেটেড পোস্ট সেকশনটি দেখতে পাচ্ছেন তা সাপ্তাহিক টপ রেটেড পোস্ট হিসেবে ঠিক করা হবে।

6. পোস্ট এডিট করলে তা ড্রাফট হিসেবে সেভ হয়ে যাচ্ছে এই বাগটি ফিক্স করা হবে।

7. আসছে গ্রুপব্লগ এবং নিজের ব্লগে অ্যাডভার্টাইজিং এর সুবিধা

8. টেক্সট রেন্ডার করার ক্ষেত্রে কিছু কিছু অক্ষর মাঝে মাঝে ঝামেলা করছে, তা ফিক্স করা হবে।

9. বাংলা লিখতে যাদের ঝামেলা হচ্ছে তাদের জন্য আসছে চমৎকার এবং বিস্তারিত টিউটোরিয়াল।

10. আর এস এস

আপাতত এই - আরো কিছু কিছু বাগ এর মাঝেই ফিক্স করে ফেলা হবে।

আপনাদের মূল্যবান মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০০
আরিফ জেবতিক বলেছেন: ঠিক আছে।


তবে ফন্টগুলো বড়ো ঝামেলা করছে। মাদ্রাসার লিফলেটের মতো দেখা যায়। এই সমস্যার দিকে খেয়াল রাইখেন।
৩. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০২
আরিফ জেবতিক বলেছেন: ড্রাফটকে পোস্ট হিসেবে ধরায় একমাত্র কাউয়া ভাইেয়র উপকার হচ্ছে।
এটা বন্ধ করতে পারলে কইরা ফালাইয়েন। অবশ্য এটা খুব জরুরি বিষয় না।
৪. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০২
আলী বলেছেন: BOSS AMAR VIRTUAL KEYBOARD CHAI PLEASE NAILE ABAR BANGLISH BLOGING SORO HOBE PLEASE
৫. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৩
নোটিশবোর্ড বলেছেন: অনুগ্রহ করে সবার উপরে 'বাংলা লেখা খুবই সহজ' লিঙ্কে ক্লিক করে সাগর ফন্টটি নামিয়ে ইনস্টল করে নিন, তাহলেই ফন্টের প=রবলেম আর থাকবে না।
৮. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৩
মাহবুব মোর্শেদ বলেছেন: তা হলে তো ঠিকই আছে।
কিনতু, এইখানে লগ ইন করার আগে দেখলাম 6 টা মন্তব্য এখন দেখি দুইটা। ব্যাপার কি?
৯. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৪
এক পশলা বৃষ্টি বলেছেন: জেবতিক আরিফ:
ফন্ট ডাউনলোড করে নিন । আপনার সমস্যা আর থাকবে না ।
১০. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৫
আলী বলেছেন: PDF HISABE DEKHON AI OPTION TA ALSO NEED AGAIN
১১. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:১৭
প্রজাপতি বলেছেন: সব সুখবর। অনেক ধন্যবাদ। অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করব, তবে খুব বেশি দেরি না করলে শান্তি পাব। আর, লেখায় রঙ দেয়া এবং বোল্ড, ইটালিক- এই ব্যাপারগুলো ঠিক করা হবে না?
১৩. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৩
আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ। ব্লগের ইউআরএল পরিবর্তনের কারণে অনেকে দেখতে পারছেন না, এ ব্যাপারে এবং ইউনিকোডের ব্যাপারে একটা পোস্ট স্টিকি করে রাখতে পারেন। শু ভ কামনা রইল। ধন্যবাদ।
১৪. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৬
জ্বিনের বাদশা বলেছেন: আশাকরি কয়েকদিনের মধ্যে সব ফিক্স হবে ... সবার কমেন্টগুলো খুব মূল্যবান জিনিস ছিল ...

আর হাসিন, একটা অনুরোধ ...আমার নিকটা 'জিoবনের বাদশা' টাইপের কিছু হয়ে গেছে ... ফিক্স করা যাবে?
১৫. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৭
মোহাম্মদ শহীদ উল্লাহ বলেছেন: somewherein blog এর নতুন ফিচার দেখে ভেবেছিলাম এবার বুঝি সেই বহু আকাংখিত প্রোফাইল আপডেট করা যাবে,কিন্তু না আমার ধারনা ভুল । কিছু কিছু এডিট করা গেলেও আমার নামের বানানে যে ভুলটি রয়েছে তা সংশোধন করার কোন রাস্তা পেলাম না। কৃর্ত পক্ষ জানাবেন কি ,আমার নামের বানানে যে ভুলটি রয়েছে তা কি ভাবে শুদ্ব করতে পারব?
আপনাকে ধন্যবাদ
শহীদ
১৬. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: বহুত বহুত শুকরিয়া ভাই চাহাব !
১৮. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৩৪
দ্রোহী বলেছেন: মাননীয় নোটিশবোর্ড,

আমার নামটি ছিল লাল দ্রোহী [রং=ৎবফ]দ্রোহী[/রং]

ইউনিকোডে আসার কারনে আমার নাম বদলে হয়ে গেছে !@! । এমতাবস্থায় নোটিশবোর্ডের কাছে করজোড়ে আবেদন এই যে, আমাকে আমার লাল রং ফিরিয়ে দেয়া হউক কিংবা আমার নাম হইতে লাল রং সরাইয়া নেয়া হোক।

ধন্যবাদান্তে
দ্রোহী
১৯. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৫২
হযবরল বলেছেন: সব গুলো হলে বেশ ভালোই হবে ।
২০. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:৫৯
রাকিব হাসনাত সুমন বলেছেন: একার েদই এক জায়গায় আর যায় আেরকজায়গায় - এইটা দ্রুত িঠক কেরন।
২৪. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ৯:১৩
আরাফাত রহমান বলেছেন: সাগর ফন্টটি সব পিসিতে সব ব্রাউজারে ঠিক মত দেখা যায় না।
এই ফন্টটি নিয়ে আরো একটু পরীক্ষা নিরীক্ষা করা দরকার।
২৬. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:১৬
ধুসর গোধূলি বলেছেন: আপনার কথাবার্তাই ভালো লাগে না আসলে।
জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। কর্তার ইচ্ছাই কর্ম, পাকা ধানে মঈ! কার কী বলার আছে, থাকলেই বা শুনবেন কেনো?
২৮. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৩
মানচুমাহারা বলেছেন: আমি মোটামুটি ঠান্ডা মাথার মানুষ।
২৯. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৪
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: ধন্যবাদ নোটিশবোর্ড, যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন করেন।
৩০. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৬
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: শুকরিয়া ।
নোবো আপু, ফন্ট এর সাইজ ছোট করেন তাড়াতাড়ি।
এইটা তো এক মিনিট এর কাম হওয়ার কথা ।


ফন্ট এর এই সাইজে আমার কাছে ট্যাবলয়েড দৈনিক মনে হইতাসে।
৩১. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:০২
আরশাদ রহমান বলেছেন: সাম্প্রতিক মন্তব্যে মন্তব্যকারীর নামটা যোগ করুন। লেখকের নাম থাকুক কিন্তু মন্তব্যকারীর নামটা থাকা জরুরী।
৩২. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:০৮
সরোদ বলেছেন: ব্লগে জিপিজি ছবি দেয়া যাচ্ছেনা, ব্যাপারটা একটু দেখবেন।
৩৩. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:১৯
তীরন্দাজ বলেছেন: ধন্যবাদ...! আশাই ভরসা!
৩৪. ১৫ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৪১
আন্ধার রাত বলেছেন: একটা অক্ষর লেখা যাচ্ছেনা, সেটা লিখে বুঝাতে পারছিনা। এটা হচ্ছে ইংরেজীতে মেডিসিন
৩৬. ১৬ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৮
মোহাম্মদ শহীদ উল্লাহ বলেছেন: উপরে উল্লেখিত আমার লেখার কোন উত্তর ফেলাম না।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ