আপনারা যারা বিজয়ে লিখে অভ্যস্ত অথবা বিজয়ে লেখা কনটেন্ট সরাসরি কপি করে ব্লগে পোস্ট করতে চান তাদের জন্য একটি প্রয়োজনীয় আপডেট আজকে দেয়া হয়েছে ।
আজকে “নতুন ব্লগ লিখুন” এই পাতায় বিষয়বস্তু বক্সের ঠিক নীচেই “ইউনিকোডে কনভার্ট” এবং “আনডু কনভার্ট” নামে দুটি নতুন বাটন যোগ করা হয়েছে । এখন বিজয় স্টাইলে টাইপ করার পর যদি ‘া’(আ’কার), ‘ি’(ই’কার), ‘ী’(ঈ’কার), ু(উ’কার),ূ (ঊ’কার),ো,ৌ ইত্যাদি সর্টনোটগুলো মূল শব্দ থেকে আলাদা হয়ে যায় অথবা যুক্তাক্ষরে সমস্যা থাকে তাহলে পোস্ট করার আগে "ইউনিকোডে কনভার্ট" এই বাটনটি একবার চাপুন এবং তাতেই আপনার পোস্টটি সঠিক ইউনিকোডে পরিবর্তিত হয়ে যাবে । কনভার্ট করার পর আপনার পোস্ট কনটেন্ট ঠিক থাকলে তখন তা ব্লগে প্রকাশ করুন ।
বিজয়ে লেখা কনটেন্ট কপি করে পোস্ট করতে চাইলে সরাসরি তা বিষয়বস্তু লেখার বক্সে পেস্ট করুন এবং তারপর “ইউনিকোডে কনভার্ট” বাটনটি একবার চাপুন । তাহলেই আপনার বিজয়ে লেখা পোস্ট সেখানেই ইউনিকোডে পরিবর্তিত হয়ে যাবে এবং তারপর তা আপনি ব্লগে প্রকাশ করতে পারবেন ।
কনভার্ট করার পর রেজাল্ট আশানুরূপ না হলে অথবা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে “আনডু কনভার্ট” বাটনটি একবার চাপুন । মনে রাখবেন “আনডু কনভার্ট” শুধুমাত্র আপনার শেষ একটি স্টেপ আনডু করতে পারবে ।
যারা সরাসরি ইউনিকোড কিংবা ফোনেটিকে লিখে থাকেন তাদের “ইউনিকোডে কনভার্ট” এই অংশটি আদৌ ব্যবহার করার প্রয়োজন হবে না ।
আশা করি ইউনিকোডে কনভার্ট এই অংশটি আপনাদের উপকারে আসবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


