ব্লগারদের অবগতির জন্য আমরা জানাতে চাই যে, একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে ব্লগে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে । যে সকল ব্লগার এই অস্থিরতা সৃষ্টির ব্যাপারে কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছি । এই বিষয়ে তাদের ই-মেইলে নীতিমালা সহ কারণ দেখানো হয়েছে । আমরা অনুরোধ করবো এই বিষয়ে আর কোন আলোচনায় না গিয়ে ব্লগের সুন্দর পরিবেশ রক্ষায় আপনারা সহযোগিতা করবেন ।
আমরা সকল ব্লগারকে আরো একবার ব্লগ নীতিমালার শেষ অংশের কথা মনে করিয়ে দিতে চাই :-
সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং জাতিয় উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন । শুভ ব্লগীং!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


