সকল ব্লগারের উদ্দেশ্যে
২০ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
প্রিয় ব্লগার,
গত এক দেড় মাসে আপনাদের আন্তরিক সহযোগিতা আর আমাদের আপ্রাণ প্রচেষ্টায় বাঁধ ভাঙ্গার আওয়াজ বাংলা ব্লগের পরিবেশ লক্ষ্যণীয় প্রাণবন্ত আর সুস্থ্য হয়েছে । আমরা অসংখ্য নতুন ব্লগার পেয়েছি, আমাদের ব্লগপাতা সবচেয়ে বেশি প্রদর্শিত হয়েছে এবং আমরা অনেক ভালো ভালো লেখাও পেয়েছি । আমরা আনন্দিত যে ব্লগ সদস্যরা বাঁধ ভাঙ্গার আওয়াজকে আপন করে নিয়েছেন এবং এর মডারেশন কার্যক্রমকে সহযোগিতা দিয়েছেন ।
বাঁধ ভাঙ্গার আওয়াজের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নীতিমালা আছে যা আমাদের সংস্কৃতি, মেধা মনন, সুরুচিপূর্ণ ও গঠনশীল চিন্তা চেতনারই পক্ষে এবং এর ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টিকারী লেখা, মন্তব্য বা ছবির কারণে প্রথম পাতা/ব্লগ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে সরিয়ে দেবার মত পদক্ষেপ নেয়ায় আমরা দৃঢ় ।
মডারেশনের ক্ষেত্রেও অবশ্যই এ বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি । এখানে ব্যক্তি, দল বা বিশেষ পরিচিতির কোন সুযোগ নেই কখনই ।
কোন ব্লগারকে স্থায়ী বা সাময়িকভাবে ব্যান করার পর একটি নির্দিষ্ট সময়ের পর তার অনুরোধ আমরা বিবেচনা করি । এক্ষেত্রে আমাদের নীতিমালার আওতাভূক্ত/জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগারদের আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই ।
এক্ষেত্রে কারও দ্বিমত/অভিযোগ থাকতেই পারে এবং তা প্রকাশ করার স্বাধীনতাও সবার রয়েছে । এখানে কোনভাবেই হার-জিতের মত হালকা বিষয় নেই এবং তা গ্রহণযোগ্যও নয় । আপনার অভিযোগ/অনুযোগ এবং মতামত "কোন সমস্যা"য় লিখে জানান । এ বিষয়ে যে কোন অভিযোগ/আপত্তিকর পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি ।
বাঁধ ভাঙ্গার আওয়াজে আপনাদের ব্লগিং আরও আনন্দদায়ক হোক ।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে ।
মানুষ বলেছেন:
বাঁধ ভাঙ্গার আওয়াজে আপনাদের ব্লগিং আরও আনন্দদায়ক হোক ।
অমি রহমান পিয়াল বলেছেন:
"বাঁধ ভাঙ্গার আওয়াজের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট নীতিমালা আছে যা আমাদের সংস্কৃতি, মেধা মনন, সুরুচিপূর্ণ ও গঠনশীল চিন্তা চেতনারই পক্ষে এবং এর ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টিকারী লেখা, মন্তব্য বা ছবির কারণে প্রথম পাতা/ব্লগ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে সরিয়ে দেবার মত পদক্ষেপ নেয়ায় আমরা দৃঢ় ।"বিধিটা সিরিয়াসলি মানার অনুরোধ জানাই
কাশেম বিন আবু বকর বলেছেন:
বিধিটা সিরিয়াসলি মানার অনুরোধ জানা। ধন্যবাদ।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
কোন সারমেয় সন্তান এটারে ক রেটিং দেয়
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ক=১
নোটিশবোর্ড বলেছেন:
আপনাদের অনুরোধ আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য । আপনাকে ধন্যবাদ অমি রহমান পিয়াল ।
মানুষ বলেছেন:
ক = ১। যুগান্তকারী এক ইকুয়েশন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
নোটিশবোর্ড আমাকে ফ্রন্ট পেজ এক্সেস দিন পিলিজ। আপনার কারেন্ট কার্যকর্মে আমরা আনন্দিত
স্বরহীন বলেছেন:
কথা ভাল, রাজনীতিবিদদের মতো। তয় এর সব ক্রেডিট ই আমি এটিম -রে দিবার চাই। ব্লগে তারা ই বিপ্লব ঘটাইছি।আপনেরা নিজের ক্ষমতা দেখানোর জন্য উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত হীন অনেক কাজ করেছেন।
এখন ও আপনারা আমারে মেইল করেন নাই, বা কিছু বলেন নাই, কেন আমার পোস্ট মুছছিলেন, আর ঐ পোস্ট আপনি ফেরত দেন নাই।
কেন সাধক এখন ও ব্যান, তাকে কি কারন বলেছেন?সে আমার মতো লেখক না, সে সত্যই লেখক,বাট সে ব্যান প্রথম পাতায়।
শাইরিকে ফ্রন্ট পেজে চান্স দেয়া হোক।
আর আইজুদ্দিনকে দেয়া যেতে পারে, যদি কানে ধরে ১০০ বার উটবস করে বলে যে, 'মাফ কইরা দেন জীবনে আর নোংরা কথা কমু না।'
হাসিব বলেছেন:
সারওয়ারের কিঐছে ?
রাশেদ বলেছেন:
কি যে বলেন ডাক্তার সাব। ওনার যেই নুরানী চেহারা, ওনার মাথায় গুবর আসবে কই থাইকা, খালি আলো আর আলো ওনার মাথায়।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
" উটবস " মানে কি? উটের লেগ বসবাস? সেটা তো আমার কাম না
ভাসমান বলেছেন:
ভাই কাউরে ব্যান কইরেন না। সবাই যখন কোন পোষ্ট নিয়া তর্ক বিতর্ক করে আর একসময় গালিগালাজ শুরু করে তখন আমার জন্য তা দারুণ বিনোদন হয়।
মানুষ বলেছেন:
একমত@ ভাসমান
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
গত এক দেড় মাসে ব্লগের পরিবেশ সত্যিই সুস্থ আর প্রাণবন্ত হয়েছে । ধন্যবাদ আপনাদের ।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
হ ঘর গরম করনের কামে লাগে, ঠান্ডার দেশে তাকি তো
ডঃ আইজউদ্দিন বলেছেন:
না না তোমার মাতার গোবর এনভায়রমেনটালি সেইফ, আমি আবার থিন্ন গ্রীন নীতিতে বিশ্বাসী
রাশেদ বলেছেন:
@ সারওয়ারচৌধুরী...এত তাড়াতাড়ি চইলা গেলেন...ধুর মিয়া। আপনার ডায়লোজ্ঞুলা হেভি মজার হয়। হাসির জন্য উপকারি।
৫।দিলাম
ডঃ আইজউদ্দিন সাহেব মাঝে মাঝে আপনার ভাষায় বড্ড ব্যথা পাই। এমন কিছু বলবেননা যা শুনে আমার মত কচি হৃদয়ের অধিকারী আপনার সন্তান কষ্ট পায়।
নীতিমালা সবার জন্য অটুট থাকবে এটাই আশা করি।
ভাসমান বলেছেন:
২৪ ঘন্টা জাইগা থাকলে ঘুমাইবো কখন ?
রাশেদ বলেছেন:
@ সারওয়ারচৌধুরী...ব্যখ্যা করেন। আপনার তো পরসংসা করছিলাম।
জায়দান বলেছেন:
সকল ব্লগারের উদ্দেশ্যে হবে। ব্লগারদের না। বহুবচন একবার হয়।
সাইমুম বলেছেন:
৫।
জায়দান বলেছেন:
উদ্দ্যেশ্যে বানানও ভুল আছে। হবে উদ্দেশ্যে। এত বুদ্ধি নিয়া জাগলে তো সমস্যা। ব্যান করবেন নিজের ইচ্ছায়, ব্যানমুক্তিও নিজের ইচ্ছায়। ভাল।
সাইমুম বলেছেন:
নোটিশ বোর্ড : 'সকল ব্লগারদের' নয়, 'সকল ব্লগারের' অথবা 'ব্লগারদের উদ্দেশ্যে' হবে।
সাধক শঙ্কু বলেছেন:
আমি কিন্তু আমার অবস্থানে মোটামুটি অনড়। অমি রহমান পিয়ালরে ব্যান করার প্রতিক্রিয়ায় ঐ পোস্ট দিছিলাম। সেখানে যা কইছি সেই প্রসঙ্গে এখনো আমার মত বদলায় নাই। আমার পুরা ব্লগটা ঘুইরা দেখলেই লোকে বুঝবো আমি ব্লগে লিখতে আইছি না গাইলাইতে আইছি। যারে যেই কারণের যেই অবস্থান থিকা গালি দিছি সেই অবস্থানের পরিবর্তন যেহেতু হয় নাই, সুতরাং কারো কাছে লজ্জিত হওয়ারও প্রশ্ন ওঠে না। প্রথম পাতায় আমারে আসতে না দেওয়ায় অন্য নিক দিয়া লগ ইন করছি কয়েকদিন। কিন্তু লিখতে পারি নাই। কারণ একেকটা নিক একেকটা ব্যক্তিত্বরে ধারণ করে। "সাধক শঙ্কু" সেই অর্থে ব্লগ লেখক হিসাবে আমার আইডেন্টিটি।
আমার কনক্লুশান হইলো আমার শেষ পোস্টে লজ্জিত বা দু:খিত হওয়ার মতো কিছু লিখি নাই। লগ ইন যেহেতু করতে পারতেছি, সাধকের লেখা সাধক লেইখা যাইবো। যারা আমারে চিনে তারা দরকার মতো ঠিকই খুইজা বাইর করবো।
সবাই ভালো থাকবেন।
আহমাদ মুজতবা বলেছেন:
গ্রহণযোগ্যও নয় । আপনার অভিযোগ/অনুযোগ এবং মতামত "কোন সমস্যা"য় লিখে জানান । এ বিষয়ে যে কোন অভিযোগ/আপত্তিকর পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি ... এই জন্য আমাকেও মেইল করা হইছে?
এস্কিমো বলেছেন:
এক্ষেত্রে আমাদের নীতিমালার আওতাভূক্ত/জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগারদের আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই । - ধন্যবাদ নোটিশ বোর্ড,
জনপ্রিয় এবং শক্তিশালী ব্লগারস:
১) আইজুদ্দিন
২) হোসেইন
৩) তারেক রহিম
৪) হেজাব
৫) অলৌকিক হাসান
এদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠানো হোক।
অমি রহমান পিয়ালকে দেখা যাচ্ছে...অভিনন্দন এবং ধন্যবাদ নোটিশ বোর্ড।
পাচাঁয়িত হইল!
বিবেক সত্যি বলেছেন:
-নোটিশবোর্ড, ধন্যবাদ..-অাশা করি সবসময় অাপনার মেহমানদের(ব্লগার) প্রতি খেয়াল রাখবেন
-আর মাঝেমাঝে এভাবে ডাইরেক্ট পোষ্ট দিয়ে খোঁজখবর নিবেন
নাসিম আহমেদ বলেছেন:
ডিয়ার নানা: ব্যান ব্লগারদের আরও পর্যবেক্ষন করা উচিৎ। আর প্লিজ খন্ডত 'ৎ' এর একটা ব্যবস্থা করেন।৫
দেবদারু বলেছেন:
শাইরি এবং আইজুদ্দীন - কে প্রথম পাতায় প্রবেশাধিকার দেয়া হোক। তবে আইজুদ্দীন এর প্রতি অনুরোধ থাকবে- যেন বাক্য এবং শব্দ চয়নের সময় শালীনতার দিকে একটু নজর দেন।
উদাসী স্বপ্ন বলেছেন:
@এস্কিমো, আমার নাম কৈ?@ আইজু, ইসরাইল থিকা কবে ফিরলা? অসলুর লিগা কি আনলা?
@নোটিশ বোর্ড, আমি গত এক মাস যাবত ইয়াহূ ম্যাসেন্জ্ঞারের বিভিন্ন রুমে, পজিটিভ বাংলাদেশ গ্রুপ, চুয়েট গ্রুপ, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এই ব্লগের এ্যাড্রেস পাঠাইয়াছি। এছাড়া আমাদের অফিসে বাংলা টাইপিং এর সুবিধার্থে ইহার ব্যাপক ব্যাবহার ছড়াইয়া দিয়াছি। আমার আত্নিয় মহলেও উহা ছড়াইয়া দিয়াছি। এই ক্ষেত্রে আমার অবদানকে উল্লেখ না করিয়া বাট্টু করিয়া দেখা হইয়াছে বিধায় আমি হ্রদয়ে হার্ট খাইলাম! কিছু করেন!
এরশাদ বাদশা বলেছেন:
যাদের ব্যান করা হয়েছে, তারা হয়তো আমাদেরকে ভালো কিছু লেখা উপহার দিতে পারেন। তাই আমিও চাই তাদের ফ্রন্ট পেজে আসতে দেয়া হোক। তবে আর সবার মতো আমিও বলবো, 'প্লিজ, শালীনতা বজায় রাখার চেষ্টা করেন।' ব্লগে এখন বেশ ভালো কিছু লেখক এসছেন। আশা করি, ভালো লেখা দিয়ে তারা ব্লগকে সমৃদ্ধ করবেন। নোটিশ বোর্ড এভাবে মাঝে মাঝে যেন দেখা দেয়।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমি চান্দের এবং মঙ্গল গ্রহের কিছু অধিবাসীদের চিনি, নোটিশবোর্ড উতকোচ দিলে আমি তাদেরকেও উদ্বুদ্ধ করতে পারি! ভাইবা দেইখেন!
আমি কে বলেছেন:
@ উদাসী স্বপ্ন...তা আপ্নে কি এই সৌরমন্ডলের তো?
মুক্তপাখী বলেছেন:
@রাশেদ,আপনি খালি সারওয়ারের চেহারা দেখলেন?আইজুদ্দীনের বানর সদৃশ মাসুম চেহারা কি চোখে পড়ে নাই...
ডঃ আইজউদ্দিন বলেছেন:
গাড়োয়াল ভাই, আফনে কয়লা দুইতে যান ক্যান? আর পোলাপাইন ব্লগে যদি জামাতের সারমেয় ছানা গুলান চুপ চাপ তাকে তাইলে আমি সাহিত্য করি। একমাত্র জামাতের সারমেয় গুলারে ছাড়া আর কিচু হরিদাস পাল ছাড়া কারে কবে গালি দিসি? হিসাব দেন?
আর
ধূসর ছায়া
জল রঙ
চাঁদের শহরে
ব্যান করেছেন এতে অবাক হইনি । আমি কোন আবালরে কোনদিন অনুরোধ করবো না আমারে ব্যানমুক্ত করুক । রূচিতে বাঁধে আমার । কারণ দেবোরা ম্যাডামের অপমানের বদলা নেয়া হয় । কিন্তু রাগ ইমনের না । রাগ ইমনের বিষয়টার কোন ফয়সালা আজও জানা হলো না ।
আমি কে বলেছেন:
@ ডঃ আইজউদ্দিন...হেরা জবাব দিবার পাড়ে না, খালি প্যাচায়।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
পিচ্চি জলরং নোর্টিসবোর্ড একটু আশার আলো দেকাচ্ছে।নীচের নিক গুলান আবেদনের আহবান জানাই ধূসর ছায়া
জল রঙ
চাঁদের শহরে
আমি কে বলেছেন:
ক্যামিকেল বাদ পড়ছে।
আমি কে বলেছেন:
১) আইজুদ্দিন২) হোসেইন
৩) তারেক রহিম
৪) হেজাব
৫) অলৌকিক হাসান
৬) ধূসর ছায়া
৭) জল রঙ
৮) চাঁদের শহরে
৯) ক্যামিকেল আলী
ডঃ আইজউদ্দিন বলেছেন:
হ কেমিকাল আনব্যান করেন।
এস্কিমো বলেছেন:
ওরে বাপ!এতো ব্লগার ব্যান।
ভাই/বোন - মডারেটর...
দয়া করে এদের সবাইকে আনব্যান করুন -
১) আইজুদ্দিন
২) হোসেইন
৩) তারেক রহিম
৪) হেজাব
৫) অলৌকিক হাসান
৬) ধূসর ছায়া
৭) জল রঙ
৮) চাঁদের শহরে
৯) ক্যামিকেল আলী
এস্কিমো বলেছেন:
এরশাদ বাদশাশালীনতার সংজ্ঞা কি?
আমার মতে সবচেয়ে অশালীন হলো একজন খুনী বা তা স্বপক্ষের কোন কথা বলা হয়। আপনি কি একমত?
মামু বলেছেন:
কিছু টিম আছে এইগুলার গালির হাত থেকে যেদিন ব্লগারদের রক্ষা করতে পারবেন সেই দিন নুটিশ বোর্ড ধন্যবাদ পাইবেন।তার আগে পর্যন্ত নুটিশবোর্ড একটু নিজেদের নিয়া ভাবেন। এদের ব্যপারে কি করবেন। নতুবা শুধু শুধু বড় বড় কথা কইয়া কোন লাভ নাই, পাবলিক সব তো আবুল না।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ওরে মামু আসচেন, সেদিন না পথহারার পোষ্টে মণ্গল নামক এক ব্লগারে পুরুষান্গ নিয়া কত রসিকতা করলেন আর আজকা আবার অন্য সুর। হা হা
টানাটানি বলেছেন:
সব শালারে ব্যান করেন - কাউরে ছাইড়েন না।
@ডঃ বাল্মিকীউদ্দিন, জামায়াতরে গাইল দিয়াই হেগো বেশি উপকার করছে ওই মিয়ারা। জামায়াত পাবলিসিটি পাইছে এবং পাবলিকের মনে কিউরিসিটি পয়দা হইছে। এই সহজ সাইকোলজিটা বুঝেন না ক্যান?
ডঃ আইজউদ্দিন বলেছেন:
গাড়োয়াল জামাতরে কত কষ্ট কইরা এ ব্লগে সামন্য লাইনে আনচে এ টীম জানোনা তো , এ লাইগ্গা এরকম একট গাড়লের মত কতা কইয়া
হট্টগোল বলেছেন:
এদেরকে আনব্যান করেন,১) আইজুদ্দিন
২) হোসেইন
৩) তারেক রহিম
৪) হেজাব
৫) অলৌকিক হাসান
৬) ধূসর ছায়া
৭) জল রঙ
৮) চাঁদের শহরে
৯) ক্যামিকেল আলী
এদের সবাইকে প্রথম পাতায় আসতে দেন। কেউ কেউ আছেন, যেমন অলৌকিক হাসান, তিনি কমেন্টও করতে পারেন না। সবাইকে মুক্ত করে দিন।
সোহানের রোজনামচা বলেছেন:
দয়া করে আমাকে কি একটু জানাবেন যে কবে আমি প্রথম পাতায় আমার লেখা দেখতে পারবো?১ ঘন্টা থেকে ২৪ ঘন্টার মধ্যে ডিসিশান কি নিয়ে নেয়া হয়েছে যে আমি প্রথম পাতায় লেখা দিতে পারবোনা? দয়া করে কি জানাবেন?
রিজভী বলেছেন:
৫।
নিরপরাধ বলেছেন:
আমার পুরাতন নিক "বিদ্রোহী" (both "bidrohi" and "bidrohiblog") কে আনব্যান করা হোক। যে কারণে আমাকে ব্যান করা হয়েছিলো তার পুনরাবৃত্তি ঘটবেনা এই মর্মে মুচলেকা দিলাম।ধন্যবাদের সাথে ৫!
ঘোড়ার ডিম বলেছেন:
৫
অন্যরকম বলেছেন:
সবাই ত সব বইলা ফালাইছে.. আমি আর কি কমু???
উদাসী স্বপ্ন বলেছেন:
@টানাটানির ফটুক খানে খালি আমার চক্ষু আটকায়, কি করি?
শুভ ব্লগিং.....
এরশাদ বাদশা বলেছেন:
এস্কিমো, শালীনতা বলতে আমি যা বুঝি- পরিবারের সবাইকে নিয়ে যে ছবিটি দেখা যায়, পরিবারের সবাইকে নিয়ে যে জায়গাটায় যাওয়া যায়, পরিবারের সবাইকে নিয়ে যে ব্যাপারে কথা বলা যায়...., আমি মনে করি ব্লগে আমরা যারা আছি, সবাই পরিবারের মতোই। সুতরাং......,আপনার সাথে একমত, যে খুনীর হয়ে কথা বলে সেও অশালীন।
সনটে বলেছেন:
৭২ ঘন্টায় ওকি আমার পোষ্ট তদারকি করা হয় নাই, এটাকি নিরুৎসাহিত করা নয়। হয়তো আমাকে এই সাইট বর্জন করতে হবে, কতো ধৈর্য ধরা যায়, দেশের সাধারন মানুষেরমতো ধৈর্যের বাধ ভাঙ্গতে বেশি বাকি নাই।
আমি আমার দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ৫
শুভ্র বলেছেন:
বাঁধ ভাঙার আওয়াজ হোক , সুন্দর চিন্তার ও ভাবনার মিলন স্থল। সকল নীতিমালা মেনে চলতে সবসময় কঠোর হন।
জোনাকি বলেছেন:
আমার একটি কথা আছে।নতুন ব্লগাদের লেখা যদি প্রথম পাতাই না দেয়া হয় তাহলে তো তারা ব্লগ লেখার উ?সাহ হারাবে ,যেমনটি আমি হারাচ্ছি।আপনাদের কাছে আমার বিনিত নিবেদন নতুন ব্লগারদের যেন উ?সাহ হারাতে না হয়। আশা করি বিষয়টা ভেবে দেখবেন। ধন্যবাদ আমাদের সুন্দর একটি বাংলা সাইট উপহার দেয়ার জন্য।
খোমেনী ইহসান বলেছেন:
আমি আজ দু'দিন ধরে লেখা পাঠাইতেছি কিন্তু আমার কোন লেখা প্রথম পাতায় ছাপানো হচ্ছে বিষয়টা কী ভাই?
সপ্নীল বলেছেন:
আমি আজই প্রথম ব্লগ লিখলাম কিন্তু লক্ষ্য করলাম একটা নুতন ব্লগ পোষ্ট করে আবার পেইজ রেফ্রস করলে আবার একই ব্লগ পোষ্ট হচ্ছে বার বার... যারা সাইট মেইনটেইন করছেন দয়া করে বিষয়টা দেখবেন...অন্য সবকিছু খুবই ভালো লেগেছে আমার....
মীর আশরাফ-উল-আলাম আশরাফী বলেছেন:
আমার ব্লগ পোষ্টগুলো কেন প্রথম পাতায় যায় না? দয়া পন্থা বলবেন কি? ধন্যবাদ


















