নোটিশবোর্ড

সামহোয়্যার ইন... ব্লগের সকল ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি

১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪

শেয়ার করুন:                   Facebook

দেশে এখন চলছে চরম দুর্যোগ, এ মুহুর্তে সবাইকে একসাথে দেশের মানুষের জন্য কাজ করার অনুরোধ জানাচ্ছি। প্রথমত এই দুর্যোগময় মুহুর্তে আমাদের নোটিশ পোস্টটি দেরীতে প্রকাশ করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সাইক্লোন সিডর যেদিন ঢাকায় হানা দিয়েছিলো, সে ভয়াল রাতে আমাদের অফিসের গ্লাস ভেঙ্গে অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিলো। আজকে সকালে আমরা আমাদের অফিস পুরোপুরি ভাবে চালু করতে সক্ষম হয়েছি। এই দুর্ঘটনার কারণে আমরা ব্লগারদের সময় মত কোন আপডেট জানাতে ব্যার্থ হয়েছি।

আমরা চেষ্টা করছি এসএমএস এর মাধ্যমে যেন আপনারা সাহায্য পাঠাতে পারেন তার একটি ব্যাবস্থা করতে। তাছাড়া আপনারা নিম্নলিখিত ওয়েব সাইট গুলির মাধ্যমে আপনাদের সাহায্য পাঠাতে পারেন :

যোগাযোগের ঠিকানা :

Bangladesh Red Crescent Society
A/C No. 01-1336274-01
Standard Chartered Bank
Dhaka Bangladesh
SWIFT Code: SCBLBDDX


সেইভ দ্যা চিল্ডরেন

দুর্যোগ মোকাবেলা করার ব্যাপারে আপনাদের কোন চিন্তা-ভাবনা থাকলে তা আমাদেরকে জানাতে পারেন ।
দুর্যোগের এ মুহুর্তে দেশের মানুষের পাশে থাকার জন্য সকল ব্লগারকে ধন্যবাদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নোটিশ সিডরনোটিশ সিডর ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে ।

 

  • ৪৬ টি মন্তব্য
  • ৭২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
comment by: এ এক অন্য আই বলেছেন: এত দেরিতে হলেও আমি খুশি।
২. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
comment by: গোপনীয়া বলেছেন: দেরিতে হলেও... ধন্যবাদ
কিন্তু সাহায্য-সহযোগিতার অবস্থা কী?
এ বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। কিন্তু কেউ পাত্তাই দিল না।
মনটাই খারাপ হয়ে গেছে।
আর কখনো এমন পোস্ট দিব না।
৩. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮
comment by: সাইফুর বলেছেন: অনেক ধন্যবাদ
৪. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: মহা পাজি বলেছেন: ধন্যবাদ নোটিশবোর্ড।
৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
comment by: সামী মিয়াদাদ বলেছেন: নোটিশবোর্ডকে ধন্যবাদ। যার যেরকম চিন্তা ভাবনা এখানে শেয়ার করেন লিংক দিয়ে।
৬. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৬
comment by: ব্রেইনিয়াক বলেছেন: ধন্যবাদ। বন্ধুসভার কী খবর?
৭. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: সাইফ সামির বলেছেন: শিগগির SMS Help চালু করুন!
৮. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: রাজপথ_থেকে_বলছি বলেছেন: চাচামিঞর পোস্ট
৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
comment by: চির সবুজ বলেছেন: ভাল লাগলো পোষ্ট দেখে। আমাদের সবার উচিত সাহায্যে এগিয়ে আসা।
১০. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
comment by: রাজপথ_থেকে_বলছি বলেছেন: @নোটিশবোর্ড আগের কমেন্ট গুলা মুছেফেলেন। প্লিজ!
১১. ১৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৬
comment by: আওরঙ্গজেব বলেছেন: সালাম,
দেরিতে হলেও... কর্তৃপক্ষকে ধন্যবাদ।
কিছু ব্লগারের পরামর্শ এখানে দেখুন
১২. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ।
১৩. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: রিজভী বলেছেন: ৫
১৪. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৭
comment by: নূরে আলম বলেছেন: ৫
১৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: Better late than never
খুব বেশী দেরি হয়ে যায়নি এখনও । আপনাদের শুভ উদ্যোগকে স্বাগত জানাই । সামর্থ অনুযায়ী আমাদের এগিয়ে আসা উচিত ।
১৬. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সামহোয়্যার ইন নিজ থেকে কি কোন উদ্যোগ নিবে? লাইক চিটাগাং?
১৭. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: নোটিশবোর্ডকে ধন্যবাদ এইরকম একটা সুন্দর পোস্টের জন্য।

১৮. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: যারা সাহায্য করতে ইচ্ছুক, তাদের বলছি -
দলগতভাবে সাহায্য করতে পারেন ; যেসব ব্লগার চাকরী করেন তারা অফিসের সহকর্মীদের সাথে মিলে নিজেরা একটা ফান্ড কালেক্ট করে নির্দিষ্ট জায়গায় জমা দিতে পারেন যেসব ব্লগার স্টুডেন্ট তারা শিক্ষক-ছাত্রদের কাছ থেকে ফান্ড যোগাড় করতে পারেন। একা একা সাহায্যে নিজে নিজে আত্মতৃপ্তি পাওয়া গেলেও আসলে যেটা দরকার তা হলো তড়িত গতিতে ফান্ড কালেকশন এবং তার বন্টন।
১৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
২০. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৯
comment by: চন্দন বলেছেন: ধন্যবাদ
আসুন আমরা সবাই ঘুর্নিদূর্গতদের পাশে দাড়াই।
২১. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: ভুইয়া বলেছেন: ধন্যবাদ অনেক হলো...
আমরা নিজেরা... ব্লগ community তে যারা আছি... তারা সবাই মিলে... নিজেরা কিছু করতে পারি না...? লাইক চিটাগাং? চলুন কিছু করি...
২৩. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
comment by: মদন বলেছেন: SMS এর মাধ্যমে ফান্ড কালেকশন করা গেলে খুবই ভাল হয়। যত তাড়াতাড়ি সম্ভব চালু করুন।

যদি সম্ভব হয় পেপ‌্যাল একাউন্ট চালু করুন (চট্টগ্রাম ট্রাজেডীতে সাদিক ভাই চালু করেছিলেন)। চেষ্টা করবো সেখানে কিছু ফান্ড এর জোগাড় করতে।

ধন্যবাদ।
২৪. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১০
comment by: একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ নোটিশবোর্ড। এখন কাজ করার পালা।
২৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
comment by: মুহিব বলেছেন: দেরীর অজুহাত গ্রহনযোগয নয়
২৬. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ধন্যবাদ
২৭. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
comment by: সামিহা এষা বলেছেন: আপনাদের যেকোন ধরনের মতামত এবং মানুষের উপকারে আসতে পারে এমন যে কোন suggestions আমাদেরকে অবশ্যই জানাবেন। ব্লগার কমিউনিটি থেকে আশা করছি আমরা সব ধরনের আইডিয়া পাব।
২৮. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৫
comment by: এখনও গল্প লিখি বলেছেন: শিগগির SMS Help চালু করুন
এটাই দ্রুত হবে। সহজ এবং নিরাপদ
মনে রাখবেন তারা দেরীর জন্যই মারা যাচ্ছে

২৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: শাহজাহান সিরাজ বলেছেন: পোস্টে তেমন কিছু হবে না। সামহ্যোয়ারইনকে অনুরোধ করব, খুব দ্রুত মোবাইলের কোন কন্টেন্ট প্রোভাইডারের সাথে যোগাযোগ করে কিংবা কোন মোবাইল অপারেটরের সাহায্য নিয়ে SMS এর মাধ্যমে অর্থ সংগ্রহের কোন ব্যবস্থা করুন। সবার হাতেই মোবাইল আছে, অন্তত একটা SMS তো আমরা সবাই করতে পারি। সংগৃহীত অর্থ পুরোটাই ক্ষতিগ্রস্থদের জন্য কাজে লাগানো হবে। আপনারা দেশী মোবাইল টেলিটকের আবেগকে কাজে লাগাতে পারেন।

পোস্ট এবং এই চিন্তার জন্য সবাইকে ধন্যবাদ। ও আর ব্লগের সবাইকে জানানোর জন্য শুধু ব্লগের উপর নির্ভর না থেকে সবাইকে কতৃপক্ষ মেইল করে জানাতে পারেন।
৩০. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
comment by: কাপালিক বলেছেন: ভাবছিলাম এই দূর্যোগে সামহোয়ারের হলো কি? এরা কি সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? দেরীতে হলেও উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ।

কিভাবে সবাই সাহায্য করতে পারে তা বিস্তারিত জানান দরকার। এসএমএস হেল্প সবচেয়ে বাস্তসম্মত বাংলাদেশের পক্ষে। বাইরের জন্য পে-প্যাল।

গরম কাপড় দিয়েও মনে হয় সাহায্য করা যায়। সবার বাসায় জমে থাকা পুরনো কাপড়ও অনেক সাহায্য করতে পারে। সেক্ষেত্রে কোন একটা ঠিকানা দরকার যেখানে সবাই পার্সেল পাঠাতে পারে।

মানবীয়া @ কেউ এগিয়ে আসেনি বলে অভিমান করে কোন লাভ নেই। নিজের স্থান থেকে যা সম্ভব তাই করুন। সেটাও তো অনেক।
৩১. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
comment by: কাপালিক বলেছেন: দুঃখিত। মানবীয়ার পরিবর্তে গোপনীয়া হবে।
৩২. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: আবু সালেহ বলেছেন: দেরিতে হলেও .....ধন্যবাদ....

যে যেভাবে পারেন সাহায্য করতে এগিয়ে আসুন...
৩৩. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮
comment by: িপপাস বলেছেন: @নোটিশ বোর্ড, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৩৪. ১৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৬
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: হুমম..
৩৫. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
comment by: মহারাজা বলেছেন: অরিল - দ্রুত একটা একাউন্ট খুলুন।
- একটা ঠিকানা দিন (সবাই যেখানে পুরানো/নতুন কাপড় পাঠাতে পারে।
( সামহোয়ার ব্লগের অফিস সম্ভবত গুলশানে ) ইচ্ছা করলে এই উপকারটুকু করতে পারে। অথবা আমরা যাদের অফিস গুলশানে তারাও একটা ঠিকানা দিতে পারি।
নেট টা একটু দেরিতে খোলা হয়ে গেল। আজই কিছু টাকা অফিস থেকে সংগ্রহ করে পাঠিয়ে দিলাম।
৩৬. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
comment by: লোটাস বড়ুয়া বলেছেন: ধন্যবাদ নোটিশ বোর্ড ।
৩৭. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
comment by: মিয়াবেপারী বলেছেন: এমনটাই প্রয়োজন এমন কঠিন সময়ে
সামহোয়ার বেচে আছে..........
৩৮. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
comment by: সুমি বলেছেন: ওপেক সামিটের জন্য সৌদিতো ব্যাংক বন্ধ তাই আমি আগামী কাল---
এই ঠিকানায়--
আমার ক্ষুদ্র প্রয়াস---
আমার জমানো কিছু রিয়াল পাঠাবো---- ইনশাল্লাহ
৩৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
comment by: মিসকল মফিজ বলেছেন: নোটিশ বোর্ডকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
৪০. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
comment by: সুমি বলেছেন: আমি আমার অনেক ক্লাসমেডদের অনুরোধ করেছি--
গুটি কয়েক ছাড়া অনেক কেই দেখলাম-- অনিহা ভাব বুঝলাম না,
৪১. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
comment by: মহারাজা বলেছেন: আমি আমার অর্গানাইজেশনের ব্যানারে পুরোনো কাপড় সংগ্রহ করছি। সামহোয়ার অরগানাইজ করলে আমি শেয়ার করব।
৪২. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮
comment by: রসের হাঁড়ি বলেছেন: কথা কম বলে সবার উচিত কাজ শুরু করা!!!
৪৩. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: মিলন মাহমুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামহোয়্যার ইন..ব্লগ, একটু দেরি হলেও। কিছু একটা করা উচিত
৪৪. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: ছায়ার আলো বলেছেন: ধন্যবাদ
৪৫. ২০ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:২১
comment by: মানবী বলেছেন: ধন্যবাদ নোটিশ বোর্ড।
৪৬. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৯
comment by: েমাস্তাি্ বলেছেন: thank you notice board



















































































 



 


নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৪৩৮০