নোটিশবোর্ড

স্পন্সর বিষয়ে...

২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১১

শেয়ার করুন:                   Facebook

আপনাদের প্রতিটা এসএমএস-এর বিপরীতে সামহোয়্যার ইন এবং স্পন্সররা একটি নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করবেন এবং সেটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রদত্ত অর্থ শেষ হয়ে যায়। যেমন ধরুন, প্রতিষ্ঠান 'ক' বলল তারা এসএমএস প্রতি ৫ টাকা করে দেবে এবং তাদের মোট প্রদেয় টাকার পরিমান হবে ১০০০ টাকা। সুতরাং মোট ২০০টি এসএমএস-এর পর প্রতিষ্ঠান 'ক' এর প্রদত্ত অর্থ শেষ হবে এবং তখন প্রতিষ্ঠান 'ক' এর নাম-ও আর প্রদর্শিত হবেনা। এভাবেই নতুন স্পন্সর এলে তাদের নাম যুক্ত হবে এবং যেই স্পন্সরদের প্রদত্ত অর্থ শেষ হয়ে যাবে তাদের নাম সরিয়ে দেয়া হবে।

সামহোয়্যার ইন অচিরেই সমস্ত স্পন্সরদের তালিকা প্রকাশ করবে।

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ৩৪১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
comment by: নাজিরুল হক বলেছেন: স্পন্সররা তো তাদের বাজেট কৃত অর্থ আলাদা করেই দিতে পারতো। সেটা এস এম এস এর সাথে কেন যুক্ত করা হয়েছে?
আর যারা এস এম এস করে অর্থ প্রেরন করতে চায়, তাদের টা আলাদা করলেই তো হত।
২. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাল

৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
comment by: নূরে আলম বলেছেন: ৫
এস.এম.এস. এর কথা বলা হল এই জন্য যে তাতে স্পন্সরদের টাকার পাশাপাশি আরও টাকা যুক্ত হবে(এস.এম.এস এর টাকা)।
৪. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪২
comment by: উন্মনা রহমান বলেছেন: ক্লাস ফাইভে কিছু অদ্ভুত ও মজার অংক ছিল- যেমন- ২ রকম নল দিয়ে চোবাচ্চায় পানি আসা যাওয়া, বানরের পিচ্ছিল বাঁশে আরোহনের চেষ্টা- এসব অংক বা ধাঁধা কেন এবং কাদের মাথা থেকে বেরিয়েছে, সেসময় খুব ভাবতাম। আপনারা এই যে এসএমএস খেলার আংকটা আবিষ্কার করেছেন, এটাও ক্লাস ফাইভের বইয়ে যোগ করা যায়। লীলাবতীর পর ঐসব মজার ধাঁধা আর বোধ হয় হয়নি। তবে ঘূর্ণিঝড় দূর্গতদের জন্য এটা আবিষ্কার করা হয়েছে- এই কথাটা বইয়ে না বললেই ভাল হয়।
৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
comment by: কেএসআমীন বলেছেন: হুমমম....
৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
comment by: হাসিব বলেছেন: তাইলে আপনেরা যে প্রথমে বলছেন যে এসএমএস প্রতি অমুক কোম্পানী এত টাকা করে দেবেন সেইটা অর্ধসত্য ।
যাউগ্গা, পুরো সত্য জানানোর জন্য ধন্যবাদ ।
৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৪
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: এসএমএস দিয়া তাইলে কর্পরেটদের পকেট কাটুম কেমনে!! কেও ১০০০, কেও ৫০০০ দিয়াই ভাগতাছে!!

যাহোক এখন ক্লিয়ার হইল, ধন্যবাদ।
৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
comment by: মুকুল বলেছেন: হায়রে স্পন্সর!!!


আমি যদি কিছু টাকা দিই, আমার নাম কি স্পন্সর হিসেবে দেখাবেন??? সর্বনিম্ন স্পন্সরের পরিমান কত??? @ নোটিশবোর্ড
৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: উন্মনা রহমান বলেছেন: মুকুল তো ভাল বলেছেন! আমরা যদি ৫০০-১০০০ টাকা দেই, প্রতি মেসেজ এ ১ টাকা করে, তাহলে অনেকক্ষণ স্পন্সর হিসেবে নাম দেখা যাবে! সস্তায় ভাল বিজ্ঞাপন!
১০. ২৫ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: হাসিব বলেছেন: @ মুকুল ও উন্মনা
১১. ২৫ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: মামু বলেছেন: স্পনসরের জায়গায় কি আমার নাম ব্যবহার করা যাবে? (যদি আমিও স্পন্সর করি)
১২. ২৫ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: নাজিরুল হক বলেছেন: আমার সওয়ালের জওয়াব দিল না।
১৩. ২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৭
comment by: বিরক্তিকর বলেছেন:
* orient is donating 5 taka per sms
* escenic as is donating 6 taka per sms
* adcomm is donating 5 taka per sms

স্পনসর এর টাকা দেখাচ্ছে ৩টা মাত্র কোম্পানী কিন্তু লোগো দেখাচ্ছে ৫টা। বিষয়টা বুঝলামনা। বাকি ২টা কোম্পানীগুলোর টাকার পরিমাণ কি শো করছেনা? একটু দেখবেন কি?

 



 


নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৪৪১৭