নোটিশবোর্ড

৩য় সংস্করনের ফিচার লিস্ট ।

১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩

শেয়ার করুন:                   Facebook

পোস্ট সম্পর্কিত :


১। আপনি যখন কোন নতুন পোষ্ট করছেন তখন আপনাদের সুবিধার্থে আমরা " অটো সেভ ড্রাফ্ট" এবং " অটো ড্রাফট কমেন্ট" এর ব্যাবস্থা শুরু করেছি। এখন থেকে আপনারা ব্লগ লিখার সময় সিস্টেম নিজ থেকে আপনার লেখা ও মন্তব্য কিছুক্ষন পর পর সংরক্ষন করে নিবে।

২। এখন ব্লগে সময় ও তারিখ দেখানোর জন্য আমরা একটি নতুন পদ্ধতি করছি যাতে করে ফ্রন্ট পেজে আপনারা ঠিক যে মুহুর্তে পোস্ট করবেন সেই সময়টি দেখতে পাবেন।


মন্তব্য সর্ম্পকিত :

১। এখন থেকে আপনি আপনার ব্লগের যে কোন মন্তব্য মডারেশন করার জন্য একটি মন্তব্য মডারেশন প্যানেল পাবেন। তা ছাড়া আপনাদের মডারেশনের সুবিধার্থ আমরা আপনাদেরকে নিরাপদ তালিকা এবং সন্দেহ তালিকা তৈরি করার সুযোগ করে দেব যাতে করে আপনারা পছন্দের ব্লগারদেরকে নিরাপদ তালিকায় রাখতে পারেন এবং তাদের করা মন্তব্য সরাসরি আপনার পোস্টে দেখা যায়। একই ভাবে যখন আপনারা কোন ব্লগারদেরকে সন্দেহ তালিকায় রাখবেন তখন তাদের করা প্রত্যেকটি মন্তব্য আপনার মডারেশন প্যানেলে এসে জমা হবে,আপনি যতক্ষন না মন্তব্য প্রকাশের ছাড় দিচ্ছেন ততখন এই মন্তব্যগুলি মডারেশন প্যানেলেই জমা হয়ে থাকবে।


২। আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এখন থেকে, আপনারা আপনাদের পোষ্টে যে মন্তব্য পাবেন ঠিক তার নিচে নিজেদের মন্তব্য দিয়ে উত্তর দেওয়ার সুবিধা করে দেওয়া হয়েছে।


নোটিস সম্পর্কিত :

১। একটি নতুন লেখা লিখার পর আপনি এখন আপনার বন্ধু ও পরিচিতদের কে তা জানাতে পারবেন ই-মেইলের বা তার ব্লগ নাম বা url উল্লেখ করার মধ্য দিয়ে উল্লেখ করার মধ্য দিয়ে।

২। আমরা ব্লগে ব্যাক্তিগত নোটিশ বক্স নামে একটি ফিচার দিয়েছি যাতে করে প্রত্যেক ব্লগার লগ ইন করলেই তার জন্য ব্লগ টিম বা সে যদি কোন গ্রুপের সদস্য হয়ে থাকে সেই গ্রুপের এডমিনের পাঠানো নোটিশগুলো তার নোটিস বক্সে দেখতে পাবে।


অনুসন্ধান সম্পর্কিত :

১। এখন ব্লগে কিছু খোজার জন্য যেমন, ব্লগার এবং পোস্টের বিষয় আপনারা আপনাদের পছন্দের বাংলা কি-বোর্ড টি ব্যবহার করতে পারবেন।

২। ঠিক একই ভাবে আপনার পছন্দের কি-বোর্ড দিয়ে গ্রুপ অনূসন্ধান করার ব্যবস্থা আমরা করে দিয়েছি।


ভাষা সম্পর্কিত :

১। আপনারা এখন থেকে " বাঁধ ভাঙ্গার আওয়াজ" বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দেখতে পারবেন। মেনু বার থেকে খালি একটি বাটন ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগের ভাষা পরিবর্তিত হয়ে যাবে।

রাইটিং প্যানেল সম্পর্কিত :

আমরা নতুন রাইটিং প্যানেল আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যার মধ্যে আপনারা পাবেন ছবি এবং লেখা পরিবর্তন করার জন্য কিছু অসাধারন নতুন ফিচার, যেমন-

১। এখন বাংলা লেখা আরো সহজ করার জন্য আমরা একটি ভার্চুয়াল ফোনেটিক কি-বোর্ড আপনাদের কে দিচ্ছি যার মাধ্যমে খুব সহজেই আপনারা এখন ব্লগ করতে পারবেন।

২। রাইটিং প্যানেলে এখন একটি টুলবার বক্স পাবেন যাতে আপনারা বেশ কিছু প্রোয়জনীয় ফিচার পেয়ে যাবেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো


ক) পোস্ট লেখার সময় তা নিজ থেকে সংরক্ষন হয়ে যাবে।

খ) পোস্ট লেখার পর তার প্রিভি্উ দেখতে পাবেন।

গ) লেখাতে bold,italics এবং underline প্রয়োগ করতে পারবেন।

ঘ) আপনার পোস্টটিকে আরও আকর্ষনীয় করতে আপনি এখন পোস্টের যেকোন জায়গায় ছবি সংযুক্ত করতে পারবেন।

ঙ) এই নতুন ভার্সনে লিংক দেওয়া আরো অনেক সহজতর করা হয়েছে

চ) এবার ভিডিও সংযুক্ত করার সুবিধাও আমরা দিয়েছি ।

ছ) এখন আরও অনেক সহজ উপায়ে ইমটিকন সংযুক্ত করা যাবে এবং আরো অনেক নতুন ইমটিকনও দেওয়া হয়েছে।



অন্যান্য সুবিধা :

১। এখন আপনারা আপনাদের প্রোফাইল আরো সহজে পরিবর্তন করতে পারবেন।

২। আমরা এখন আপনাদের কে template পরিবর্তনের সুবিধা দিচ্ছি। আমরা কিছু template তৈরি করে দেব যা থেকে আপনারা আপনাদের পছন্দসই template বেছে নিতে পারবেন।

৩। এখন থেকে আপনারা ব্লগ পোস্ট প্রিন্ট করার সুবিধা পাবেন।

৪। ব্লগের সমস্ত বিষয় বস্তু এখন ইউনিকোডে স্থানান্তর করা হয়েছে।

৫। প্রথম পাতার কোডের উন্নয়েনের ফলে এখন এই ব্লগের ফ্রন্ট পেজটি আরো অনেক দ্রুত load হবে। প্রায় অর্ধেকের কম সময় লাগবে।

৬। এখন ব্লগে আপনাদের পাসওয়ার্ডের নিরাপত্তা আরো জোরদার করার জন্য আমরা পাসওয়ার্ড test করে আপনাদেরকে feedback দেব যার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি কতটা বিপদমুক্ত।

 

 

  • ৮১ টি মন্তব্য
  • ১৫২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৭
comment by: মাহবুব সুমন বলেছেন: সোলেমানরে খুঁজে পাই না।
লিংক কাজ করছে না
২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২৮
comment by: প্রচেত্য বলেছেন: সাধুবাদ জানাই
৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২৮
comment by: হাসিব বলেছেন: ইন্টারনেটে সার্চ লাগান মাহবুব সুমন । ফন্টের নাম ধৈরা গুগল মারলেই পাওনের কথা ।
৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৫
comment by: মাহবুব সুমন বলেছেন: করছি @ হাসিব। নামাইও লইছি।
৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৭
comment by: নাস্তিকের ধর্মকথা বলেছেন: রেটিং সিস্টেম আগের টাই ভালো ছিল।
১ থেকে ৫।


তবে, এটাও ঠিক বেশিরভাগ ক্ষেত্রেই রেটিং হয় ৫ নয় ১ দেয়া হয়।




৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮
comment by: চন্দন বলেছেন: এক কথায় চমৎকার

ধন্যবাদ জনাব..
৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫০
comment by: মাইক্রোস্টেপ বলেছেন: গ্রুপ ব্লগিং সম্পর্কে বিস্তারিত বলুন।
৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
comment by: রতনবিডি২০০৪ বলেছেন: নতুন ব্লগ লিখার সময় বিজয় কীবোর্ড নীচে থাকে, যা সহজেই বাংলা লিখা যায়,এইখানে ( কমেন্ট লিখার সময়) বিজয় কীবোর্ড নীচে থাকেলে খুব ভাল হতো!!
৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৩
comment by: আদিপ্ত বলেছেন: সুন্দর হইছে
১০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪
comment by: `হাসান বলেছেন: কমেন্টে ফরম্যাটিং অপসান থাকা উচিত আর ফন্ট কালারিং করার অপসান থাকা উচিত মানে লাল নিল সবুজ লেখার ব্যাবস্হা থাকা উচিত।
১১. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪
comment by: `হাসান বলেছেন: হলুদ রংএর কারনে ৫ মিনিটেই মাথা ব্যাথা করতে লাগলো
১২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: জামাল ভাস্কর বলেছেন: এই উদ্ভট রঙটা কিয়ের লেইগা? চোখের ব্যায়াম করানের দরকার কি আমাগো? এমনেই বহুত ঝামেলায় থাকি...
১৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
comment by: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: গ্রুপ ব্লগিং কেমনে করমু বিস্তারীত জানান।
১৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: ডানপাশের হলুদ রঙ টা আমারও ভালো লাগছেনা
১৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সাধু..সাধু ! খুব-ই ভাল হয়েছে মনে হচ্ছে । তবে ফন্ট কালার-এর ব্যাপারটার দিকে সুনজন দিলে আরো ভাল হতো । ব্লগের সৌন্দর্য এবং আর্কষণ আরো অনেকাংশেই বাড়তো ব্লগারদের কাছে ।

বাঁধ ভাঙ্গার আওয়াজ-এর ক্রম অগ্রগতিকে সাধুবাদ ।

নিরন্তর ধন্যবাদ সা.ইন. টিম ।
১৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: স্বপ্নময় বলেছেন: দুর্দান্ত,
চরম,
ঝাকানাকা ;)

শুভেচ্ছা টীমের সবাইকে।
১৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
comment by: হাসিব বলেছেন: বাংলাদেশে শুনছি দ্রব্যমূল্য খুব বাড়তেছে । বাংলা একাডেমির ডিকশনারির দামও কি বাড়ছে অনেক ?
১৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৫
comment by: সাইফুর বলেছেন: ভালো
১৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: মিরাজ বলেছেন: চমত্কার । ধন্যবাদ কর্তৃপক্ষকে ।
২০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: কোলাহল বলেছেন: ফ্রন্ট পেজে ঢোকার পরেই প্রথমে যেটা চোখে পড়ছে তা হচ্ছে কালার স্কীম। আমিই সহ্য করতে পারছি না আর যাদের মাইগ্রেশন সমস্যা আছে তাদের বোধ হয় এখান থেকে বিদায় নিতে হবে। সফট এবং কুল স্কীম বাদ দিয়ে এমন ষ্ট্রাইকিং কালার স্কীম কেন বেছে নেয়া হল বুঝতে পারছি না। এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। চারুকলার ছাত্ররা কালারের ব্যাপারে আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন আশা করি।
২১. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭
comment by: মাহবুব লীলেন বলেছেন: দেখি। আগে ব্যবহার করি তারপর বলব
২২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫
comment by: পথহারা বলেছেন: দেখি। আগে ব্যবহার করি তারপর বলব
২৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
comment by: নীতিশ বৈরাগী বলেছেন: দেখি। আগে ব্যবহার করি তারপর বলব
২৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬
comment by: জিয়ান বলেছেন: খুবই ভাল হয়েছে । নতুন ফিচারগুলো ভাল হয়েছে।
২৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
comment by: রিজভী বলেছেন: এখনও দেখছি.... নতুন ফিচারে অভ্যস্ত হতে সময় লাগবে।

তবে বেশ ভালো কিছু বিষয় এ্যাড করায় কর্তৃপক্ষকে সাদুবাধ জানাই।৫
২৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
comment by: নাজিরুল হক বলেছেন: মন্তব্যের প্রথম শর্তটি আমার খুব পছন্দ হইছে।
২৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
comment by: কেএসআমীন বলেছেন: কিছু জিনিষ এ্যাড হয়েছে সেজন্য ধন্যবাদ। কিন্তু কিছু নতুন সমস্যা দেখছি। এগুলো নিয়ে পরে বিস্তারিত জানাবার আশা রাখি...
২৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
comment by: সাইফুর বলেছেন: হলুদ রং টা কোন ডিজাইনার পছন্দ করছে??
২৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৯
comment by: ফজলে এলাহি বলেছেন: কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ পছন্দের অনেকগুলো সুবিধা যুক্ত করার জন্য।

বিশেষ করে মন্তব্যের সুবিধাগুলো, বোল্ড করা, প্রোফাইল পরিবর্তনসহ সবগুলো সুবিধাই।

লিংক কোন লেখার আড়ালে দেয়ার ব্যাপারটা আছে না কি আমি এখনো খুঁজে পাইনি, বুঝতে পারছি না।
৩০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
comment by: চির সবুজ বলেছেন: সবই ভাল লাগলো। কিন্তু আপনারা যে বিজি কালারটা দিয়েছেন (সবুজাভ হলুদ) তা অনুগ্রহ করে পরিবর্তন করুন। চোখে খুব সমস্যা হচ্ছে।
৩১. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫
comment by: আবু সালেহ বলেছেন: কতৃপক্ষকে সাধুবাদ জানাই....

ব্লগে অনেক সুবিধা প্রদানের জন্য....

সবই ঠিক আছে তবে স্রোত রাখাটা দরকার ছিল.....আমার মতে....

৩২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬
comment by: তীরন্দাজ বলেছেন: ভাল লাগছে। ধন্যবাদ!
৩৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০০
comment by: রুধীণ বলেছেন: ধন্যবাদ ,নতুন সংস্করণের জন্য। আমি ভার্চুয়াল কি বোর্ড ব্যবহার করি। এখন অক্ষর গুলা খুজেঁ পাইতে দেরি হচ্ছে।

গ্রুপে আলাদা করে লগ ইন করতে হবেনা।
এইটা খুব ভাল হইছে।

পাশের হলুদ রং টা কি চোখে লাগার মত , আমার মনে হচ্ছে না। কালার স্কীম মন্দ নয়।
৩৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫
comment by: নাঈম বলেছেন: হলুদ রংটা আসলেই বিরক্তিকর
৩৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: মানচুমাহারা বলেছেন: একটা ব্যাপার আমার কাছে যেন কেমন লাগে। উনি বলেছেন তিনি বলেছেন... মানে কমেন্টের আগে কোন ব্লগার এর নাম এর পাশের ''বলেছেন' এই শব্দটা দেখতে কেমন যেন লাগে। ''বলেছেন' শব্দটা বাদ দিয়ে শুধু ব্লগার এর নাম দেখালেও হতো না ? তিনি যদি না বলেন বা লেখেন তাহলে তো আর এখানে শো করতো না।
৩৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
comment by: আহমাদ মুজতবা বলেছেন: জট্টিলস এক কথায় আমার পচন্দ হইচে।
৩৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫
comment by: `হাসান বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ১০ টির বদলে ২০ টা করা উচিত
৩৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৮
comment by: আহমাদ মুজতবা বলেছেন: মন্তব্যের হিসাব ভুল দেখায়। কোন পোস্টে ২ টি মন্তব্য হলে প্রথম পাতায় ১ টি দেখাচ্ছে। এর সমাধান করুন অতি দ্রুত। বিরক্তিকর জিনিশ টা।
৩৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: লাইটহাউজ বলেছেন: অতিসত্বর হলুদ রংটা পরিবর্তন করুন।
বাকী সব চমৎকার।
৪০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
comment by: মিরাজ বলেছেন: প্রোফাইলের ছবি অনেক বড় হয়ে যাবার পর সেটা সরানোর পর এখন আর নতুন ছবি আপডেট করতে পারছিনা।

জানিনা অন্য কারো একই সমস্যা হচ্ছে কি না!!
৪১. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
comment by: মানুষ বলেছেন: "ৎ" সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ।
৪২. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৯
comment by: পদ্মানন্দ বলেছেন: কয়েকটি নতুন সুবিধা খুব কাজে লাগবে ;


কিন্তু ব্যানারটা পুরোনো কেন !?
৪৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৫
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: খুব সুন্দর হয়েছে।
৪৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১২
comment by: পদ্মানন্দ বলেছেন: পেজ গুলো খুব স্লো আসছে ;

এতো সময় লাগছে কেন !?
৪৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
comment by: দেবদারু বলেছেন: দারুন লাগলো........... এবার ট্রাই করে দেখি............
৪৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
comment by: লাভলুদা বলেছেন: @পদ্মনন্দ: আপনি কি এখনো স্লো পাচ্ছেন ?
৪৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
comment by: মামু বলেছেন: হলুদ রং জানিয়ে দিল এখন ও হলুদ সাংবাদিকতার উপস্থিতি আচে...
৪৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪২
comment by: মামু বলেছেন: ...........XXXX বলেছেন:

লেখাটা আগের মত সবার উপারে করলে ভাল হইত।
একন ধরতে পারি না এইটা কি মন্তব্য না লিখকের নাম এর কথা বলা হচ্ছে... কালি প‌্যাচ লাইগ্যা যাইতাচে...
৪৯. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪২
comment by: শাওন বলেছেন: ঝাক্কাস । তবে আধুনিক এই জিনিসে অভ্যাস্ত হতে সময় লাগবে ।
৫০. ১৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৭
comment by: স্বপ্নদ্রষ্টা বলেছেন: লাভলুদা ঘুমান নাই? মিয়া টানা ৩৪ ঘন্টা কাজ করছেন, একটু রেস্ট নেন। আপগ্রেড এর জন্য ধন্যবাদ।


:) ;)
৫১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৩
comment by: রাগ ইমন বলেছেন: ঝাক্কাস । অতীব খুশি । তবে দৌড়ের উপর আছি তাই সব কিছু ব্যবহার করে দেখা হচ্ছে না।
সবাইকে আমার গ্রুপে নিমন্ত্রন।
৫২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২২
comment by: রহমান মাসুদ বলেছেন: ভালো লাগে নি। কারণ ঐ হলুদ রং। বড্ড চোখে লাগে। মনে হয় মাথা চেপে বসে থাকি।
৫৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪০
comment by: সুখী মানুষ বলেছেন: "ইউনিকোড কনভার্ট" বাটনটি কই? সুতন্নীতে লেখা ডকুমেন্টগুলা আগে কত সুন্দর এখানে নতুন ব্লগে পেষ্ট করে, কনভার্ট করেই পোষ্ট করে দিতে পারতাম। কিন্তু এখনতো বসে বসে লিখতে হবে সব :(

প্লিজ ইউনিকোড কনভার্ট বাটনটি দিয়ে দেন (নতুন ব্লগ লেখার সময়)
৫৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৮
comment by: নাজিম উদদীন বলেছেন: একজনের ভাল লাগে নাই।

এটা খুব মজার হয়েছে।
৫৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২
comment by: শাওন বলেছেন: প্রোফাইলের ছবি পালটানোর অপশন কই ?
৫৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৯
comment by: রাগ ইমন বলেছেন: প্রতিটা মন্তব্য আলাদা করে জবাব দেওয়ার ফিচারটার প্রেমে পড়লাম। যার মাথায় এসেছে ,তারে গরুর মাংসের চাপ উপহার । ঃ)
৫৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
comment by: সুনীল সমুদ্র বলেছেন:
বয়স আর অভিজ্ঞতায় অনেককিছুই সমৃদ্ধ হয়।
সামহয়্যার তার দ্বিতীয় বছর পেরুতে না পেরুতেই এমন একটি চমৎকার অবয়ব পেল যে তার প্রশংসা না করে পারছিনা।

আমি মুগ্ধ। সত্যিই মুগ্ধ।
রূপে, কারুকার্য্যে ও অসম্ভব উপযোগী সব কৌশলীপনায়।...
ধন্যবাদ হাসিন ও সংশ্লিষ্ট সবাইকে।

আমরা যারা একসময়ে অনেক আবেগ নিয়ে এই ব্লগভুবনে অন্তর্ভুক্ত হয়েছিলাম, ব্লগের এই নতুন সৌন্দর্য্য ও বিভা হয়তো ফিরিয়ে আনবে তাদের অনেককেই।

আবারো শুভেচ্ছা-তাদের সবাইকে- যারা নেপথ্যে পরিশ্রম করে ব্লগটিকে ফিরিয়ে আনলেন-আমাদের ভাললাগা অনুভবের আরো কাছাকাছি।এরকম অসাধারন দীপ্র ঔজ্জল্যে।...

ভালো থাকো, প্রিয় সামহয়্যার ইন।
তুমিতো আমার প্রিয় সেই জানালা, যাতে মুগ্ধ চোখ রাখতে ইচ্ছে করে প্রতিদিন।

পারি কিংবা না পারি।
ইচ্ছেরা বাঁধ ভেঙ্গে পৌছে যায় তোমার জানালায়।......
৫৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০০
comment by: লাভলুদা বলেছেন: মোহাম্মদ অরুন: কনভটর এখনো আছে, রাইট প্যানেলে এডভান্স অপশন থেকে পাবেন।
৫৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১২
comment by: বিপ্র বলেছেন: ধন্যবাদ স্যামহোয়ারইন কতৃর্পক্ষকে...
৬০. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৮
comment by: মুজিব মেহদী বলেছেন: স্বল্প বিরতিতে এত এত সুবিধা নিয়ে উপস্থিত হওয়ায় সামহ্যোয়ারইন কর্তৃপক্ষ ধন্যবাদার্হ।

সুবিধার যে লম্বা তালিকা, তাতে মুগ্ধতা প্রকাশ করতেই হয়। তবে ব্যবহার করবার আগে ভালোমন্দ বিষয়ে বলা যাচ্ছে না। আশা করছি আগের চেয়ে ভালোই লাগবে।
৬১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
comment by: সামিহা এষা বলেছেন: রাগিমন আপু, comment on comment এর জন্য আপনি আমাকে ice-cream খাওয়াছেন তাহলে Right !! :)
৬২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
comment by: সামিহা এষা বলেছেন: যারা ব্লগের নতুন ডিজাইন দেখতে অসুবিধা মনে করছেন তারা একটু দয়া করে ctrl+f5 ক্লিক করুন। আশা করি তাহলে আপনারা কোন হলুদ রং দেখতে পাবেন না।
৬৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
comment by: কেএসআমীন বলেছেন: কয়েকটি বিষয়ে উন্নয়ন হয়েছে:
১) অটো সেভ
২) ফন্টের সমস্যা, যেমন: 'উত্তরা', 'তাৎক্ষণিক' এখন লিখতে পারছি।
৩) মন্তব্যের উপর মন্তব্য
৪) ইংলিশ ফন্ট যুক্ত করায় সুবিধা হয়েছে।

কিন্তু গ্রাফিক্সের মান অত্যন্ত জঘন্য। অদেখা মন্তব্য কাজ করছে না। আগের চেয়ে slow হয়েছে মনে হচ্ছে। বেশ কিছু বানান ভুলও আছে।
Simplicity is the best solution. আগের ভার্সনের এদিক দিয়ে তেমন অসুবিধা ছিল না।
সবকিছু ঠিক রেখে উপরোক্ত উন্নয়নগুলো করা সম্ভব ছিল।
গ্রাফিক্সের অবস্থা দেখে একেবারে ক্ষেত ক্ষেত মনে হচ্ছে।
সাজেশন : একজন ভাল গ্রাফিক্স ডিজাইনারের সহায়তা নেয়া যেতে পারে। না পেলে আমার সাথেও...
৬৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
comment by: `হাসান বলেছেন:
সামিহা এষা বলেছেন: যারা ব্লগের নতুন ডিজাইন দেখতে অসুবিধা মনে করছেন তারা একটু দয়া করে ctrl+f5 ক্লিক করুন। আশা করি তাহলে আপনারা কোন হলুদ রং দেখতে পাবেন না।

হইলদ্যা রঙতো একনো দোকা যাচ্ছে
৬৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
comment by: বইপাগল বলেছেন: কয়েকদিন ব্যবহার করে দেখি, ভালোই লাগবে আশা করি।
৬৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
comment by: শাওন বলেছেন: প্রথম পাতায় আসেনা কেনো লেখা ?? :-(
৬৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: অক্ষর বলেছেন: পোস্ট পর্যবেক্ষণটা আগের মতো করা হোক
৬৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
comment by: আন্ধার রাত বলেছেন: হলুদ রংটা বড়ই চোখ বিদারক। যিনি এই রং পছন্দ করেছেন তিনি মনে হয় হেপাটাইটিস সি তে আক্রান্ত ।

পেইজ আসতে অনেক সময় খেয়ে ফেলছে--যা বিরক্তি প্রসব করে।

অন্য কিছু এখনো চাখাচাখি করতে পারিনি।
৬৯. ২০ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৭
comment by: মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: থ্যাংক্কু
৭০. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৩
comment by: সন্ধ্যাবাতি বলেছেন: এখনও পুরাটা দেখিনি। যতটুকু দেখেছি ভালো লেগেছে। মোটামোটি টেকনো ইগনোরেন্ট মানুষ হিসেবে একটা মন্তব্য করব, আমার অসুবিধা লেগেছে তাই। আগের সামহোয়ারে, যেই সব কম্টিউটারে ইউনিকোড নেই, সেখান থেকেও দেখা যেত। এখন প্রথম পাতা শুধু দেখা যাচ্ছে, ভিতরের পাতাগুলোতে শুধু গুল্টু গুল্টু অপঠ্য চিত্রকলা। আগে সামহোয়ারের ইউনিকোড প্যাডটা অনেক কাজে লাগতো, ইউনিভার্সিটি থেকে ইউনিকোড বাংলায় লেখা ইমেইল পড়তে গেলে সাই এর ইউনিকোড প্যাড ওপেন করে সেখানে পেস্ট করতাম। পড়া যেত। এখন যাচ্ছে না। এটা কি ফিক্সেবল?
৭১. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৯
comment by: মদনবাবু বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ১০ টির বদলে ২০ টা করা উচিত ।
৭২. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৬
comment by: ধুসর গোধূলি বলেছেন: গ্রুপ ব্লগের আবেদনে সাড়া দিতে সাধারনত কতোদিন সময় নেন আপনারা?
৭৩. ২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
comment by: `হাসান বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ১০ টির বদলে ২০ টা করা হউক
৭৪. ২০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫০
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ২০ করা হক
৭৫. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
comment by: এরশাদ বাদশা বলেছেন: আমার ড্রাফটগুলো খুঁজে পাচ্ছিনা!!
গেলো কই?
সব ঠিকই আছে। কিন্তু ফন্ট আগেরটাই ভালো ছিলো।
৭৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫০
comment by: নিহন বলেছেন:
প্রোফাইলের ফটুক পুরা আইতাছেনা কেলায় ? এই সমচ্যা দেখি চব ব্লগারগো !
প্রোফাইলের ছবি-ই বা বদলামু ক্যামতে ? সামিহা আপা কইবেন্নি ?


স্রাম্পতিক মন্তব্য ১০টার জায়গায় ২০টা চাই ।
৭৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৩
comment by: আবূসামীহা বলেছেন: সবই ভাল লাগল। তবে ছবির ব্যাপারটা যেন কেমন ভাল কাজ করেনি আমার ক্ষেত্রে। ছবি লাগাতে চাইলে ইতোমধ্যে আপলোড করা ছবির লিঙ্ক দিতে বলে।
৭৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আরে! এতদিন তো পড়তেই ভুইলা গেছি। এখন পইড়া বুঝলাম। ধন্যবাদ এতসব নতুন ফিচার উপহারের জন্য।
৭৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪
comment by: সুমনকুমার দাশ বলেছেন: ধন্যবাদ। ব্যবহার চলছে...। দেখা যাক কি হয়...
৮০. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
comment by: এরশাদ বাদশা বলেছেন: অনেক কিছু ভালো লেগেছে। কিছু কিছু ভালো লাগেনি। প্রোফাইলের ছবির ব্যাপারে সমাধান বাতলান।
৮১. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২২
comment by: দৃষ্টির ছায়া বলেছেন: নোটিশবোর্ড,
মন্তব্য মডারেশন সিস্টেমটা সংযোজন করে অনেক উপকার করলেন। কিন্তু মন্তব্য মডারেশন অপশন একটিভ করার পর যদি কেউ সে পোষ্টে মন্তব্য করে তখন দেখা যায় যে, তা প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্যে আসে না। ভাল কথা। তখন না আসাই শ্রেয়, কেননা মন্তব্য তো মডারেশনের অপেক্ষায় রয়েছে। কিন্তু যখন তা লেখক কর্তৃক অনুমোদিত হয়, তখন তো প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্য লিস্টে আসা উচিত।

আশা করছি ব্যাপারটা গুরুত্বের সাথে দেখবেন।
ধন্যবাদ।

 



 


নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৪৩৮১