নোটিশবোর্ড

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...

২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:১৬

শেয়ারঃ
0 2 0

২৬’শে মার্চ । আমাদের মহান স্বাধীনতা দিবস । বাঙ্গালির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাফল্যমন্ডিত একটি দিন । স্বাধীনতা ঘোষণার দিন ।

এই মহান স্বাধীনতা দিবসে ‘বাঁধ ভাঙার আওয়াজ’ এর সকল ব্লগারের প্রতি রইলো শুভেচ্ছা আর অভিনন্দন ।

আপনাদের ব্লগিং জীবন আরও আনন্দদায়ক করতে এবং ব্লগিং সুবিধাকে আরও সহজ ও বর্ধিত করতে আমরা বরাবরই সচেষ্ট । তারই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আপনাদের প্রিয় 'বাঁধ ভাঙার আওয়াজ' এ আরও নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে ।
ব্লগের নতুন ডিজাইন আর ফিচারগুলো ভালোভাবে উপভোগ করতে CTRL+F5 চেপে ‘বাঁধ ভাঙার আওয়াজ’ ব্লগ সাইটটিকে একবার রিফ্রেশ করে নিন ।


সংযোজিত নতুন ফিচার লিস্ট:

১। আমরা প্রথম পাতা কে দুইটি ট্যাবে ভাগ করেছি যার একটির নাম হলো “সংকলিত পোস্ট” এবং আরেকটি হলো “ক্রমানুসারে পোস্ট”। “সংকলিত পোস্ট” এর পাতায় থাকবে বাছাইকৃত ভালো পোস্টগুলো। “ক্রমানুসারে পোস্ট” এর পাতায় ঠিক আগের মতো সর্বশেষ প্রকাশিত একটির পর একটি পোস্ট আসবে।

২। এখন থেকে আপনারা আপনাদের “নোটিশ বক্সে” কর্তৃপক্ষের কাছ থেকে কোন মেসেজ থাকলে তা সরাসরি পেয়ে যাবেন ।

৩। এখন আমরা “পোস্টটি আপত্তিকর” বা “রিপোর্ট এবিউজ” নামে একটি বাটন দিচ্ছি যার মাধ্যমে আপনারা কোন আপত্তিকর পোস্ট দেখলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। কিন্তু কেউ যদি এই বাটনটি যথেচ্ছা ব্যবহার করে মিথ্যা অভিযোগ করেন অথবা ব্লগে হয়রানি সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে তিনি এই সুবিধাটি ভবিষ্যতে ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন । যদি একের অধিকবার এটি হয়,তাহলে আপনার ব্লগকে নির্দিষ্ট সময়ের জন্য ব্যান করা হতে পারে।

৪। এখন থেকে আপনাদের ব্যক্তিগত ব্লগে সাম্প্রতিক যেই ব্লগ গুলিতে আপনি মন্তব্য করেছেন তার তালিকা “সাম্প্রতিক মন্তব্য করেছি” নামে একটি নতুন বক্সে দেখতে পাবেন ।


ফ্লাডিং এবং প্রথম পাতায় বিশৃঙ্খলা রোধের জন্য আরো কিছু ফিচার:

৫। এখন থেকে প্রতি আধা ঘন্টায়(৩০ মিনিটে) একজন ব্লগারের সর্বোচ্চ দুইটি পোষ্ট প্রথম পাতায় দেখা যাবে,এর ঠিক পরের পোস্টটি তার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হবে এবং ৩০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর তা সরাসরি প্রথম পাতায় চলে আসবে। তবে পোস্টটি প্রথম পাতায় আসলেও তা ক্রমানুসারে অন্যান্য পোষ্টের পরে থাকবে।

৬। “অটো মডারেশন” নামে একটি অপশন এখন থেকে ব্যবহার করা হবে,যা কিনা যখন কোন মডারেটর উপস্থিত থাকবেন না তখন চালু থাকবে ।
এই অটো মডারেশন চলাকালে প্রথম পাতায় কেবল “নিরাপদ তালিকা” ভুক্ত ব্লগারদের লেখা প্রকাশিত হবে এবং অন্য যেই ব্লগাররা “সন্দেহ তালিকায়” থাকবেন তাদের লেখা অপেক্ষায় থাকবে যতক্ষণ না লেখাগুলো মডারেটর দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণের পর এই পোষ্ট গুলি প্রথম পাতায় আসবে।


এছাড়াও ছোটখাটো আরও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে ।
আশা করি ব্লগিং আপনাদের জীবনে আরও আনন্দদায়ক কিছু মুহূর্তের সৃষ্টি করবে ।



ধন্যবাদ সবাইকে । শুভ ব্লগিং ।

 

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩১
লাইটহাউজ বলেছেন: ধন্যবাদ চমৎকার ফিচারগুলোর জন্য।
স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।
২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৭
মাহমুদ রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বিশেষ দিনে সুন্দর একটা ব্লগ উপহার দেয়ার জন্য।
৩. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০
বৃত্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগল নতুন ফিচারগুলো। আশা করি মডারেটরদের সন্দেহ তালিকাটা নিরপেক্ষভাবে সঠিক নিয়মে করবেন। ফ্লাডিং রোধে গৃহীত পদক্ষেপটিকে স্বাগত জানাই। তবে অনেকে একাধিক নিক দিয়ে ফ্লাডিং করেন। এজন্য সেটাকে ফ্লাডিং বলে ধরা যায় না। ধরুন, কোন লেখা প্রথম পাতা থেকে সরাতে হবে। সে ক্ষেত্রে তারা তাদের ১৫ টি নিক ব্যবহার করে ১৭-১৮ টি লেখা দিল। ফ্লাডিং হল ঠিকই, কিন্তু বোঝা গেল না! এ জন্য একটি পোস্ট প্রকাশিত হবার দশ মিনিটের মাঝে আর কোন পোস্ট প্রকাশিত হবে না বা এই জাতীয় কোন নিয়ম থাকলে ভালো হত।

আর রিপোর্ট অ্যাবিউজ বাটনটি রেটিং এর ঠিক নিচে থাকায় ভুলে চাপ পড়ে যাবার শঙ্কা করছি।

+++++++
৪. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০
আরিফ জেবতিক বলেছেন: নিরাপদ তালিকাভুক্ত ব্লগার এবং সন্দেহজনক ব্লগার ..এর কি কোন লিস্ট করা হবে ।
আমি কিভাবে জানতে পারি যে আমি নিরাপদ নাকি বিপজ্জনক ?
৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪১
নেমেসিস বলেছেন: ধন্যবাদ নতুন নতুন ফিচার উপহার দেবার জন্য ।
দেখা যাক এই সব ফিচারের আপাত ফলাফল ।
৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৩
নেমেসিস বলেছেন: আমার ব্লগের শেষ পোস্টটি খুজে পাচ্ছি না :(
৭. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৩
মুকুল বলেছেন: জেবতিক আরিফ ভাইয়ের মত আমারো প্রশ্ন।

নিরাপদ তালিকাভুক্ত ব্লগার এবং সন্দেহজনক ব্লগার ..এর কি কোন লিস্ট করা হবে ।
আমি কিভাবে জানতে পারি যে আমি নিরাপদ নাকি বিপজ্জনক ?
৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৫
মুকুল বলেছেন: আরেকটা কথা, কালার কম্বিনেশন ভালো লাগছে না। চোখে লাগছে। মাথা ঘরে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: @জেবতিক আরিফ, মুকুল :
এখন সব ব্লগারই নিরাপদ তালিকাভুক্ত । আমরা আশা করবো প্রায় সব ব্লগারই নিরাপদ তালিকায় থাকবেন। নিরাপদ তালিকা শুধুমাত্র অটো মডারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ ভাবে অটো মডারেশন খুব অল্প সময়ের জন্য থাকবে। কারো পোস্ট অটো মডারেশনের সময় অপেক্ষায় থাকলে, ব্লগার পোস্ট করার পরপরই সেই মেসেজ পাবেন।

প্রথম পাতাকে পরিচ্ছন্ন রাখতে অটো মডারেশন একটা অপশন হিসেবে আছে । এখনও অটো মডারেশন চালু হয়নি। সুতরাং এখনি নিরাপদ তালিকা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই । অটো মডারেশন নিয়ে পরে বিস্তারিত আরও জানানো হবে।

ধন্যবাদ।

৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৬
মিরাজ বলেছেন: ধন্যবাদ চমৎকার ফিচারগুলোর জন্য।

বিশেষ করে "রিপোর্ট এবিউজ এবং অটো মডারেশন" এই দুটি ফিচার আশা করি সুস্থ ব্লগিং এবং সামহোয়্যারইনকে পরিচ্ছন্ন একটি ব্লগ সাইট হিসাবে গড়ে তুলবে ।


স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।
১০. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৮
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ নতুন ফিচারের জন্য।
১২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫১
নাঈম বলেছেন: খুবই পছন্দ হয়েছে নতুন ফিচারগুলো......শুভ ব্লগিং.....
১৩. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫১
মানুষ বলেছেন: নতুন ফিচারের জন্য ধন্যবাদ।

আমি কি বিপজ্জনক না নিরাপদ এটা জানার জন্য মারা যাচ্ছি।

আমার শেষের পোষ্ট ফিচারের ফিচলামিতে গায়েব হয়ে গেছে। সমস্যা নাই ঐটা আবার পোষ্টাবো।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: @নেমেসিস,মানুষ, মুকুল :

আপনাদের পোস্ট “ক্রমানুসারে পোস্ট” ট্যাব এ পাবেন । শুরুতে “সংকলিত পোস্ট” ট্যাবটি ডিফল্ট হিসেবে ছিলো বলে পোস্ট করেই তা প্রথম পাতায় “সংকলিত পোস্ট” ট্যাবে পাননি । অবশ্য এখন “ক্রমানুসারে পোস্ট” ট্যাবটি ডিফল্ট করা হয়েছে, ফলে এখন আর “ক্রমানুসারে পোস্ট” ট্যাবটি ক্লিক করতে হবে না । এই দুটো ট্যাব এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আরও একটি পোস্ট দেয়া হবে ।

ধন্যবাদ ।

১৪. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫১
নাজিরুল হক বলেছেন: ৫। এখন থেকে প্রতি আধা ঘন্টায়(৩০ মিনিটে) একজন ব্লগারের সর্বোচ্চ দুইটি পোষ্ট প্রথম পাতায় দেখা যাবে,এর ঠিক পরের পোস্টটি তার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হবে এবং ৩০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর তা সরাসরি প্রথম পাতায় চলে আসবে।


ফ্লাডিং বন্ধে এটি চমৎকার হয়েছে।
১৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫২
রাশেদ বলেছেন: ধন্যবাদ নতুন ফিচারের জন্য।
১৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫২
রাশেদ বলেছেন: কিন্তু গোলাপি রংটা জানি কেমুন কেমুন লাগতেছে!
১৭. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩
সু-শান্ত বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। নতুন ফিচারগুলো পর্যবেক্ষনে থাকলো।
১৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩
মুকুল বলেছেন: হায় হায়। আমার সর্বশেষ পোস্ট গেলো কই!!!!!!!!!
:((
১৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৪
মুকুল বলেছেন: এখনো অনেক বাগ আছে। ইমোটিকন আসছে না।
২০. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
তীরন্দাজ বলেছেন: আমি তো প্রথম পাতায় কোন ট্যাব দেখতে পাচ্ছি না।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: CTRL+F5 চেপে ‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ ব্লগ সাইটটিকে একবার রিফ্রেশ করে নিন ।

ধন্যবাদ ।

২১. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৬
রাশেদ বলেছেন: আছে। এক্কেরে মাতায়। দুইটা ভাগ কর্ছে তারা।।
২২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৭
মিরাজ বলেছেন: আমার সর্বশেষ পোষ্ট "সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ" প্রথম পাতায় আছে কিন্তু নিজের ব্লগে পাচ্ছিনা । আর এতে মন্তব্য করতে গেলে দেখাচ্ছে

get away!!!

২৩. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৮
নাভদ বলেছেন:
ব্যনার সহ নতুন পরিবর্তন গুলো ভালো লাগছে।

“পোস্টটি আপত্তিকর” বাটনটির জন্য ধন্যবাদ। অলরেডী সেক্টর কমান্ডারদের চরিত্র হনন করে দেয়া একটু পোস্টের ব্যপারে সেটাকে কাজ লাগানো হয়েছে!
২৪. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
রাশেদ বলেছেন: আপত্তিকর পোস্ট বাটনটা পছন্দ হইছে খুব। থ্যাঙ্কু। :D
২৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
নাজিরুল হক বলেছেন: ঠিক বলেছেন মিরাজ ভাই।

আমারও একই সমস্য দেখলাম, কিন্তু ব্যাক বাটনে ক্লিক করে দেখি লগিন এ তেই আচি।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: @মিরাজ,নাজিরুল হক :
প্রথমেই চেক করুন লগইন আছেন কিনা । আর “সংকলিত পোস্ট” করার কারণে মন্তব্য করতে কোন সমস্যা হচ্ছে কিনা, আমরা তা চেক করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি । ধন্যবাদ ।

২৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
রাশেদ বলেছেন: একি! এমোর নতুন কোডগুলো কি বাতিল নাকি!! :( আবার কি মনখারাপ পুরা লেখতে হবে! :(
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: ইমোটিকন এর কোডগুলির কোন পরিবরর্তন করা হয়নি । আগের মতই আছে ।
ইমোটিকন ইনসার্শন এ কোন সমস্যা আছে কিনা, আমরা আবার চেক করে দেখবো ।
ধন্যবাদ ।

২৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:০২
অক্ষর বলেছেন: পোস্টগুলো দেখতে পাচ্ছি একেবারে নিচে। মানে উপর দিকে ফাঁকা আর নিচের দিকে অনলাইনে আছেন যারা আর নতুন ব্লগ এরপর থেকে আসতেছে। এটাকি শুধু আমারই সমস্যা?
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: এখন নিশ্চয়ই ঠিকমতো দেখতে পাচ্ছেন। ইন্টারনেট এক্সপ্লোরারে এমনটা হতে পারে যদি কোন পোস্টের লাইন অত্যধিক বড় হয়।ধন্যবাদ।

২৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৪
নেমেসিস বলেছেন: এখনো অনেক বাগ রয়ে গেছে :(
৩০. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৪
মুকুল বলেছেন: পুরা বাগে ভর্তি। আমার সর্বশেষ পোস্ট নিজের ব্লগে পাচ্ছি না। আবার হিস্টোরী থেকে ক্লিক করে ওপেন করতে পারছি। কমেন্ট যোগ হচ্ছে , কিন্তু প্রথম পাতায় আসছে না।
৩১. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৭
রাশেদ বলেছেন: একটা প্রব্লেম।


ক্রমানুসারে ট্যাবে ক্লিক করে পোস্ট দেখে যখন প্রথম পাতায় ক্লিক করি সেইটা আবার সংকলিত পেইজগুলো দেখায়। এইটা চেঞ্জ করা প্রয়োজন মনে করি, সেটিংস সেইভ থাকা দরকার।
৩২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৯
হাসিবুল বলেছেন: সংকলিত পোস্ট ফিচারটি ভাল লাগল, ফালতু পোস্টের ভীড়ে ভাল পোস্ট চাপা পড়ে যাবেনা।

রিপোর্ট এবিউজ এবং অটো মডারেশন সুস্থ ব্লগিং সংস্কৃতি গড়ে তুলবে।

ধন্যবাদ,
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
৩৩. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:১১
মুকুল বলেছেন: কালার টেমপ্লেটটা একেবারেই শিশুতোষ হয়েছে। জঘন্য লাগতেছে। এরচেয়ে পুরোনো কালার টেমপ্লেটটাই হাজার গুনে ভালো ছিলো।
৩৪. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৩
লাল দরজা বলেছেন:
মনে হয় বাগটাগ ফিক্স হয়ে গেলে ভালই হবে। আবার বিজ্ঞাপন ও দেখি আছে, চালু। বিজয় দিবসের শুভেচ্ছা।
৩৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৩
একরামুল হক শামীম বলেছেন:
সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

বেশ কিছু নতুন ফিচার আমার বেশ পছন্দ হয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ।
৩৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৭
একরামুল হক শামীম বলেছেন:
একটা বিষয় ইট্টু জানতে চাইছিলাম। আমার ব্লগ পেজে দুইটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। এরমধ্যে একটা সামহোয়ারইনব্লগ এর মুল প্রতিষ্ঠানের অন্য একটা সার্ভিসের। কিন্তু অন্য একটা বানিজ্যিক মনে হচ্ছে।
ধরা যাক সামহোয়ারের বিজ্ঞাপন টা এইজন্য যে আমরা যেহেতু ফ্রি ব্লগিং করছি তার বিপরীতে এইটা...
কিন্তু অন্য বিজ্ঞাপনটার জন্য কি আমি কোন অর্থ পাবো???
৩৭. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৭
গিফার বলেছেন: আমার একটা পোসট খুজে পাছি নাহ..
৩৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৫
অক্ষর বলেছেন: দুইটা আলাদা ট্যাব দিছে। তাইলে দুইটাতেই দৃষ্টি আকর্ষণ ঝুলে কেন?
৩৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩২
রাশেদ বলেছেন: আমার একটা পোস্ট মুছে গেছে! লাস্টের আগেরটা!! ammaaaaaa
৪০. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৩
রাশেদ বলেছেন: ঐটা কি ফিরে পাবো না!!
৪১. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: ধন্যবাদ । স্বাধীণতা দিবসের শুভেচ্ছা। :)
৪২. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৬
মুকুল বলেছেন: আমার পোস্ট ফেরৎ দেন (আম্মাআআ)
৪৩. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৮
রাশেদ বলেছেন: আম্মাআআআআআ!

পোস্ট ফেরত দেন! :(
৪৪. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩
আকডুম বাকডুম বলেছেন: কাজ নাই ? যান, ঘুরে আসুন...

এ্যাইটা ক্যামন কথা?
সামওয়্যারে আইছি বইল্যা কি ভাবতাছেন আমাগো কোন কাজ কাম নাই যে জোর কইরা ঘুরতে পাটাইবেন??
৪৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৮
মেহেদী হাসান নাসিম বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে । সব মিলিয়ে নোটিশটি ভাল লাগল না । যে কারনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রয়োজন হয়েছিল, সেটা যেন সামহোয়্যারে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ রইল । বিমাতাসুলভ আচরন থেকে বিরত থাকলে কি ভাল হত না?
৪৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৯
আরিফুর রহমান বলেছেন: রাশু, কান্দে না।

আইচ্ছা কে কে 'বিপদজনক'?
৪৭. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫২
হাসিব মাহমুদ বলেছেন: আপডেটগুলো সন্দেহের তালিকায় রাখা হলো ।
৪৮. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৩
কণা বলেছেন: চমৎকার সংযোজনী....

ধন্যবাদ + :)
৪৯. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৩
রাশেদ বলেছেন: Click This Link

আমার পোস্ট পাইছি সংকলিত বিভাগে। কিন্তু কমেন্ট করতে গেল্লে বলে Get Away!!!!

আমার ব্লগে এই পোস্ট দেখায় না!
৫০. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
রাশেদ বলেছেন: সন্দেহজনক তালিকায় কে কে আছে?
৫১. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
মরিযাদ হারুন বলেছেন: জেবতিক আরিফ বলেছেন: নিরাপদ তালিকাভুক্ত ব্লগার এবং সন্দেহজনক ব্লগার ..এর কি কোন লিস্ট করা হবে ।
আমি কিভাবে জানতে পারি যে আমি নিরাপদ নাকি বিপজ্জনক ?
আমারও প্রশ্ন ?
ধন্যবাদ।
৫২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:০১
মদন বলেছেন: স্বাধিনতা দিবসের শুভেচ্ছা।
ব্যানারটি সুন্দর হয়েছে।
বাগ গুলো তাড়াতাড়ি ঠিক হলে ভাল হয়।
৫৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৩
আলম ভাই বলেছেন: খুব দুঃখজনক খবর দিলেন, নোটিশবোর্ড ভাই৷ সামহোয়ার নিয়ে আশাবাদি ছিলাম এখানে অন্তত মন খুলে লেখা বা মন্তব্য করা যায়, কিন্তু উপরের অধ্যাদেশ ১ এবং ৬ দেখা যাচ্ছে সে আশায় গুড়ে বালি ঢেলে দিল৷ তাহলে আর অন্যান্য সুশীল ব্লগসাইটগুলো দোষ করলো কোথায়? খুব হতাশ লাগতাছে, হয়তো আম্গো দ্বিচারিতার ফলাফল, কে জানে ...
৫৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৩
মানবী বলেছেন: আপনাদের জন্য শুভেচ্ছা নোটিশবোর্ড।

" বাঙ্গালির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাফল্যমন্ডিত একটি দিন । স্বাধীনতা ঘোষণার দিন ।"

দিনটি মনে হয় বাঙালীর জীবনে নয় বরং বাংলাদেশীদের জীবনে গুরুত্বপূর্ণ! কোলকাতার অধিবাসীরা বাঙালী, আজকের দিনটি কি তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ! আবার চাকমা, মগ, মণিপুরী সহ বিভিন্ন আদিবাসীদের কাছে দিনটি গুরুত্বপূর্ণ অথচ তাঁরা বাঙালী নন, বাংলাদেশী :)

পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

+
৫৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৯
রাশেদ বলেছেন: সমস্যাগুলোঃ

১. সংকলিত পোস্ট কি আপ্নারা সিলেক্ট করবেন? তাহলে মডারেশন প্যানেল কি সারাক্ষন ব্লগের সব পোস্ট পড়বে? সিস্টেমটা বুঝি নাই।

২. ইমোর msgn স্টাইল কোডগুলো কাজ করে না।

৩. সংকলিত পোস্ট এ কমেন্ট করলে Get Away!!!! বলে।

৪. আমার পোস্ট একটা আমার ব্লগে দেখায় না। কিন্তু সঙ্গকলিত পেইজে দেখায়। আমি কোন কমেন্ট করতে পারি না ঐ পোস্টে।

৫. সন্দেহজনক ব্লগার কারা? আমি বুঝবো কিভাবে আমি কোন ক্যাটাগরিতে পড়ি।

৬. গ্রুপ ব্লগ এর প্রথম পেইজে গ্রুপের নাম ছাড়াও অন্য বেশ কিছু পোস্ট দেখা যায়।
৫৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১০
হাসিবুল বলেছেন: “সংকলিত পোস্ট” বিভাগের কোন পোস্টে মন্তব্য করলে সেটা প্রথম পাতায় দেখাচ্ছেনা,
“সাম্প্রতিক মন্তব্য করেছি”এই তালিকাতেও মন্তব্যটা নেই
৫৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১০
রাশেদ বলেছেন: সমস্যাঃ

৭. ডাইন আর বামের কালারটা তেমন ভালো লাগে নাই। বিশেষ করে গোলাবি কালারটা।
৫৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১১
মানবী বলেছেন: রাশেদ, "গোলাবি কালারটা" কোনটা? :-)
৬০. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১২
অক্ষর বলেছেন: ৮. পুরাটাই ভূয়ামি
৬১. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১২
রাশেদ বলেছেন: বামের টা। গোলাপি। :)
৬২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৮
অক্ষর বলেছেন: ভারতের পতাকাটারে বাঁকা কইরা ধরলে এইরকম দেখায়

৬৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০
রোডায়া বলেছেন: আল্লাই জানে সংকলিত পোষ্ট আর ক্রমানুসারে পোষ্টের মধ্যে পার্থক্য কি!
৬৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪১
রাশেদ বলেছেন: সমস্যাগুলোঃ

১. সংকলিত পোস্ট কি আপ্নারা সিলেক্ট করবেন? তাহলে মডারেশন প্যানেল কি সারাক্ষন ব্লগের সব পোস্ট পড়বে? সিস্টেমটা বুঝি নাই।

২. ইমোর msgn স্টাইল কোডগুলো কাজ করে না।

৩. সংকলিত পোস্ট এ কমেন্ট করলে Get Away!!!! বলে।

৪. আমার পোস্ট একটা আমার ব্লগে দেখায় না। কিন্তু সঙ্গকলিত পেইজে দেখায়। আমি কোন কমেন্ট করতে পারি না ঐ পোস্টে।

৫. সন্দেহজনক ব্লগার কারা? আমি বুঝবো কিভাবে আমি কোন ক্যাটাগরিতে পড়ি।

৬. গ্রুপ ব্লগ এর প্রথম পেইজে গ্রুপের নাম ছাড়াও অন্য বেশ কিছু পোস্ট দেখা যায়।

৭. ডাইন আর বামের কালারটা তেমন ভালো লাগে নাই। বিশেষ করে গোলাবি কালারটা।

৮. আমি যেই ট্যাব সিলেক্ট করবো, সেইটা পারমানেন্ট থাকা উচিত। মানে আমি যদি ক্রমানুসারে ট্যাবে ক্লিক করে একটা পোস্ট পরে আবার প্রথম পাতা বাটনে ক্লিক করি তাইলে যেন ক্রমানুসারে পোস্টগুলোর প্রথম পৃষ্ঠায় ফেরত যাই। একটা অপশন দিয়ে দিতে পারেন প্রোফাইলেঃ কোন প্রথম পাতা আমি বাই ডিফল্ট অপেন করতে চাই সব সময়ে।
২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: @হাসিবুল, রাশেদ, গিফার, নেমেসিস, মুকুল :
“সংকলিত পোস্ট” এর কারণে পোস্ট ও মন্তব্য সংক্রান্ত যে সমস্যাগুলো হচ্ছে তা আগামীকালের মধ্যে ফিক্স হয়ে যাবে বলে আশা করছি।
আর ট্যাব প্রেফারেন্সটা(প্রথম কোন ট্যাব সিলেক্টেড থাকবে)যেন ব্লগার তার ইচ্ছানুযায়ী সেট করতে পারেন তা করার চিন্তা ভাবনাও আমাদের আছে।
ধন্যবাদ।

৬৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৩
পথিক!!!!!!! বলেছেন: আপত্তিকর বলতে আসলে কি বোঝায় , বিষয়টা কি ক্লিয়ার। .......কি বিচারে আপত্তি উত্থাপন করা যাবে ,,স্পষ্ট নয়।

৫ নং ব্যাপারটি সুন্দর মনে হয়েছে বেশ। সাধুবাদ।

নিরাপদ তালিকা ভুক্ত ব্লগার নির্ধারনের ক্যরাইটেরিয়া বিষদ জানালে বিষয়টা আরও স্পষ্ট হয় মনে হয়।



একটু ভেবে দেখবেন। ....

ধন্যবাদ নতুন্তর জন্য।
৬৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: নতুন ব্যানার আর ফিচারগুলো ভাল্লাগছে । ধন্যবাদ সংশ্লীষ্টদের ।

আমি নিরাপদ নাকি সন্দেইজনক-এইটা জানার উপায় কি ?!

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

হ্যাপী ব্লগিং ।
৬৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আর হ্যা, ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগছে না ।
৬৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১৭
ভার্চুয়াল বলেছেন: আমি নিরাপদ নাকি বিপজ্জনক ?
৭০. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:২২
রাগিব বলেছেন: আমার সাম্প্রতিক পোস্টটিও মূল পাতায় দেখছি না। তাহলে কী ধরবো, আমি "নিরাপদ" নাকি "বিপদজনক"?
৭৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:২৮
আকাশ কুশুম বলেছেন: ধন্যবাদ চমৎকার information জন্য। সবার জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।
৭৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবার জন্য................
ঘুরে দেখি কি কি নতুন সংযোজন হলো।
৭৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫
তীরন্দাজ বলেছেন: default হিসেবে সংকলিত পোষ্ট নেয়া হয়েছে।

তবে আমার মনে হয়, default হিসেবে ক্রমানযিয়ী পোষ্ট নেবার অনুরোধ জানাচ্ছি। যার দরকার তিনি ফিলটার করে সংকলিত পোষ্টে যাবেন।

৭৭. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:০৫
বিবর্তনবাদী বলেছেন: স্বাধিনতা দিবসের শুভেচ্ছা।

নতুন ব্লগ অনেক সুন্দর হয়েছে। আশা রাখি একে একে বাগগুলোও দূর হবে। কে কে নিরাপদ তালিকায় আছেন তা কি জানা যাবে?

সবাইকে ধন্যবাদ।
৭৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:২৮
তীরন্দাজ বলেছেন: default হিসেবে নেয়া হয়েছে সংকলিত পোষ্টকে। কেউ ক্রমানুসারে পোষ্টকে ক্লিক করে নিলেও প্রতিবারই প্রথম পাতার যাবার পর সংকলিত পোষ্টে ফিরে আসছে বারবার। তখন আবার ক্রমানুসারে পোষ্ট এ ক্লিক করে নতুন পোষ্ট বা নিজের পোষ্ট খুজে বের করতে হয়। তাতে নতুন পোষ্ট চোখে পড়্যে না অনেকেরই।

তাই কতৃপক্ষকে অনুরোধ

১) দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। তাতে নতুন লেখাগুলো সহজে চোখে পড়বে। কারো ফিলটারের প্রয়োজন হলে নিজেই তা করে নিতে পারবেন।

২) কোন পোষ্ট সংকলিত পোষ্টে যাবে, তার নীতিমালা দয়া করে জানান।

আগাম ধন্যবাদ জানাচ্ছি।

৭৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:৩১
নাজিরুল হক বলেছেন: নিজের ব্লগে যেন জানিয়ে দেয়া হয় ব্লগারের Status যেমন কেউ সন্দেহ জনক বা নিরাপদ আছে কিনা।
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: @ পথিক, আবদুর রাজ্জাক শিপন, ভার্চুয়াল, রাগিব, বিবর্তনবাদী, নাজিরুল হক:
এখন সব ব্লগারই নিরাপদ তালিকাভুক্ত । নিরাপদ তালিকা শুধুমাত্র অটো মডারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারো পোস্ট অটো মডারেশনের সময় অপেক্ষায় থাকলে, ব্লগার পোস্ট করার পরপরই সেই মেসেজ পাবেন।
অটো মডারেশন একটা অপশন হিসেবে আছে । এখনও অটো মডারেশন চালু হয়নি।

আপনাদের পোস্ট প্রথম পাতায় “ক্রমানুযায়ী পোস্ট” ট্যাবে খুঁজুন, সেখানে পাবেন ।
ধন্যবাদ।

৮০. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৩
আজহার ফরহাদ বলেছেন: নতুন ডিজাইনটি মোটেও দৃষ্টিনন্দন ও তৃপ্তিদায়ক হয়নি। তারচেয়ে আগের ব্যানারটাই বরং ভালো। অনেকটা স্কুলের দেয়ালপত্রিকা ধাঁচের এই ডিজাইন ব্লগীংয়ের মেজাজটাই বিগড়ে দিতে পারে।

নতুন বিজ্ঞপ্তিতে যা প্রকাশ পেল তাতে ব্লগারদের কোন রকম বিড়ম্বনায় যাতে পড়তে না হয় সে দিকে কর্তৃপক্ষের অবশ্যই নজর রাখতে হবে।
৮১. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:৫১
রামন বলেছেন: ভালো কথা । সে সাথে সবাইকে স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ।
৮২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৪
দস্যু বনহুর বলেছেন:
নিম্নলিখিত কারণে নতুন সামহোয়ারইন আমার নিকট মোটেও ভাল লাগেনি -

১) ব্যানার একেবারে খেত
২) গ্রাফিক্স এবং কালার সিলেকশান খু্বই নিম্নমানের এবং অরুচিকর
৩) বাগে ভর্তি। ইএ৬ এবং অপেরাতে ঠিকমতো লোড হয়না
৪) আমি নিরাপদ না বিপদজনক বুঝার উপায় কি?
৫) ব্যানার এডগুলার ডিজাইন এবং প্লেসমেন্ট দৃষ্টিকটু
৬) ফ্রন্টপেজ সেটিং (সংকলিত/সব) সেভ করার ব্যবস্থা নাই
৭) কয়েকটি পোষ্ট অলরেডী উম্মে গায়েবুল হয়া গেছে
৮) সংকলিত পোষ্টে কমেন্ট করা যায় না
৯) ইমোটিকন কাজ করছে না
১০) তুলনামুলক স্লো

সেকারণে আমার পরামর্শ :
তিনমাস আগে ব্লগ যা ছিল সে অবষ্থায় রিস্টোর করা হোক ।
ধন্যবাদ।
৮৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৫
দৃষ্টির ছায়া বলেছেন: নতুন কিছু সুবিধা যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। ধীরে ধীরে দেখবো কতটুকু সুবিধা পাচ্ছি কিংবা অসুবিধায় পড়ছি। জানাবো।

তবে, রঙের সিলেকশনে এবারে উচ্চমাত্রা যুক্ত হয়েছে; সন্দেহ নেই।
৮৪. ২৬ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৪২
ধুসর গোধূলি বলেছেন:

নিজের ব্লগের পেট বরাবর "কাজ নাই? ঘুরে আসেন" টাইপের জিনিষটা সামান্য দৃষ্টিকটু লাগে। যদি পেট থেকে সরিয়ে অন্য কোথাও লাগিয়ে দিতেন, বড়ই উপকার হতো তাহলে।

ফীচারের বাকী জিনিষগুলো নিয়ে অনেকেই ইতোমধ্যে পয়েন্ট-টু-পয়েন্ট কথা বলছেন। আমার কেবল একটা জিজ্ঞাস্য ছিলো,

"যেকোনো লেখা যেকোনো সময় পোস্ট করার পর সেটা কি আপনাদের (অটো কিংবা ম্যানুয়েল মডারেশন) হাত হয়ে তবে প্রথম পাতায় আসবে?"
৮৫. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাদের সক্কলকে। সামহোয়ার ইন এগিয়ে যাক ভবিষ্যতের দিকে। তবে একটা কাজ করলে ভাল হয়। “ক্রমানুসারে পোস্ট" অপশনটাকে ডিফল্ট করে দিন।
৮৬. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৪৫
দোলাহাসান বলেছেন: সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৮৭. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৪৬
রাতুল" বলেছেন: অনেক এট্রাকটিভ হইসে, যদিও গোলাপী রংটা একটু অন্যরকম লাঘছে, তারপরেও আগেরটা থেকে অনেক অনেক ভাল।
৮৮. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০০
আহমদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বিশেষ দিনে সুন্দর একটা ব্লগ উপহার দেয়ার জন্য। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
৮৯. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৯
রোবোট বলেছেন: আজ ২৬শে মার্চ। আজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
৭১ এর স্বাধীনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বাণী পোষ্ট করা যাবেনা ।
ব্লগাররা সাহায্য করুন।
৯০. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৯
সক্রেটিস বলেছেন: ঘুরে আসেন http://www.somewhereindhaka.net

এখানে ঘুরা-ঘুরি করা যাচ্ছে না। গেলেই নীচের লেখাগুলো বার বার ঘুরে ফিরে আসে।

The XML page cannot be displayed
Cannot view XML input using XSL style sheet. Please correct the error and then click the Refresh button, or try again later


--------

Use of default namespace declaration attribute in DTD not supported. Error processing resource 'http://www.somewhereindhaka..

<html>

৯১. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩০
ত্রিভুজ বলেছেন:

সকল ব্লগার ও বিবিএ টিমকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...

৯২. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবার জন্য ,
ব্লগ টিমকে আলাদাভাবে অভিনন্দন
৯৩. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: ধন্যবাদ নতুন ফিচারের জন্য। স্বাধীনতা দিবসের শুভেচ্ছ।
৯৪. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
মুকুট বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবার জন্য। সামহোঃ ব্লগ টিমকে আলাদাভাবে অভিনন্দন !

চমৎকার উদ্যোগ নেবার জন্য সাধুবাদ!
৯৫. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৮
আন্ধার রাত বলেছেন:
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

প্রথমেই জানতে ইচ্ছা করছে আমি নিরাপদ না সরাপদ?

তারপর বলতে ইচ্ছা করছে ব্যানার সুন্দর নয়, মনে হচ্ছে কোন কিন্ডারগার্টেন এর বাচ্চার আকাঁ।

দু'পাশের ফুটপাথের রং কেমন যেন। কালার কম্বিনেশন জ্ঞান পুরানা দা'য়ের মত ভোতা ও জং ধরা।

আর নতুন ফিচার মনে হচ্ছে চমৎকার। তাই ধন্যবাদ।
৯৬. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩০
পথিক!!!!!!! বলেছেন: সেই কাল বিকেলের পোষ্টগুলোই কেবল সংকলিত মনে হচ্ছে...এর পরের কোন লেখা আর সংকলন যোগ্য না হওয়াটার মধ্যে কেমন যেন পরিসংখ্যান ভুল দেখতে পাচ্ছি।
৯৭. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৩
সন্ধ্যাবাতি বলেছেন: নিরাপদ ব্লগার কারা?
৯৮. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:০১
ঝুমী বলেছেন: চমৎকার এই উদ্যোগ নেয়ার জন্য অভিনন্দন এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...। +:)
১০০. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৩
ব্লুজ বলেছেন: সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

১। "বাঙ্গালির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাফল্যমন্ডিত একটি দিন । স্বাধীনতা ঘোষণার দিন ।
"- উক্তিটি সঠিক নয়। কলকাতার বাংগালীদের কাছে এটি গুরুত্বপূর্ন নয় আবার এর মাধ্যমে অবাংগালী উপজাতীদের উপেক্ষা করা হয়েছে। তাই বাংগালী না হয়ে বাংলাদেশী হওয়া উচিত।

২। এই ধরনের ব্যানার দেয়া মানে হচ্ছে পুরো ছেলেখেলা। বাপু কষ্ট করে যদি ভাল একটা ব্যানার দিতে না চান তাহলে আগেরটিই বহাল রাখুন।

৩। দয়া করে 'ক্রমানুসারে পোস্ট' টিকে ডিফল্ট করুন। ব্লগে আমার মতো অনেক অবুদ্ধিজীবি ক্ষেত ব্লগার ও লেখে। আর লেখার উদ্দেশ্য এক্টাই প্রথম পাতায় এসে নিজেকে ধন্য করা। জন্মাইয়াই কেউ বুদ্ধিজীবি হতে পারেনা।

৪। কিভাবে বুঝব আমি বিপদজনক না সাধু। আমিতো নিজের কাছে সবসময় সাধু।

৫। মডারেটরদের উপস্থিতির হার যা তাতে অটো মডারেশন চালু থাকবে দিনকে দিন, আর আমার পোস্ট খালি আমিই দেখমু। (ধরে নিলাম আমি সন্দেহজনক)

৬। ব্লগে যা মারামারি কাটিকাটি চলে তাতেতো এখন ব্লগার দেইখাই আপত্তি বাটনে চাপ দিব। কেম্নে যে কি করবেন একটু ক্লিয়ার করেন ভাই।

আমি বাংগালি তাই সমালোচনায় পারদর্শী তাই শুধু সমালোচনাই করলাম। ভাল গুলো বল্লাম্না। অন্যে বলে দিয়েছে।
১০১. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৯
প্রণব আচার্য্য বলেছেন: নোটিশটা সার্বিক ভাবে অস্পষ্ট
১০২. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
জাতক বলেছেন: গতকালকের সকালের "সঙ্ঘবদ্ধ দান আনে অফুরন্ত কল্যান- ১" পোষ্ট টা কিভাবে মেইন পেইজে দেখতে পাব- কেউ বলবেন কি দয়া করে ।
১০৩. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০১
বিপ্র বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।।
১০৪. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০৭
রুদ্র আনোয়ার বলেছেন: আমি প্রচন্ড কনফিউজড
১০৫. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০৮
জ্বিনের বাদশা বলেছেন: সংকলিত পোষ্ট কতক্ষণ পরপর আপডেট করবেন?

প্রথম পাতায় যেহেতু ম্যানুয়ালি মডারেটেড এবং অটোমডারেটেড পোস্ট ছাড়া অন্য পোস্ট যাবেনা, সেক্ষেত্রে তীরুদার অভিমতটা গ্রহন করুন ... ডিফল্টে ক্রমানুসারের পোস্টগুলোকে রাখুন ... অথবা নিদেনপক্ষে এমনব্যবস্থা করুন যাতে প্রথম পাতায় গেলেই "সংকলিত" আর "ক্রমানুসার" ট্যাব দুটো দেখা যায়

বারবার প্রথম পাতায় গিয়ে কন্ট্রোল এফফাইভ টিপতে হচ্ছে
১০৬. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১৪
সামী মিয়াদাদ বলেছেন:
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা......এখনও তো কিছু ইউজ করলাম না...ধীরে ধীরে বুঝতে হবে ভাল হলো না মন্দ হলো
১০৭. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৪২
মনের কথা বলেছেন: সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...

(সুন্দর হয়েছে। ক্রমানুসারে পোস্ট কে ডিফল্ট করলে ভাল হয়। অযথা জটিলতা বৃদ্ধি পাঠক এবং লেখকের বিরক্তির কারন হতে পারে, যেমন আমার হচ্ছে)
১০৮. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৮
সামী মিয়াদাদ বলেছেন:

বুঝলাম না......সাইটে ঢুকার পরই কেন ক্রমানুসারে পোষ্ট পাতাটি আসেনা। প্রথমে আসে সংকলিত পোষ্ট পাতাটি, তারপর ক্লিক করে যেতে হয় ক্রমানুসারে পাতাটিতে। এতো যন্ত্রনার কি আছে? প্রথমেই ক্রমানুসারে পাতাটি আসলে সমস্যা কোথায়?

নোটিশবোর্ড ভেবে দেখুন...ধন্যবাদ
১০৯. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৫০
সবুজমিয়া বলেছেন:

নতুন ফিচারের জন্য ধন্যবাদ...এতে ব্যক্তিআক্রমন কমবে..


সংকলিত পোস্ট কতক্ষন পর পর আপডেট হবে....?
সেই গতকালের নিয়াজ মোহাম্মদ খান লেখা পোস্ট এখনও দেখছি


নিরাপদ ব্লগারের তালিকায় যাওয়ার উপায় কি..?
সংকলিত পোস্টে যে ধরনের লেখা দেখতে পাচ্ছি....
নিরাপদ ব্লগারের তালিকায় যেতে আমাকে কি সে ধরনের লেখা লিখতে হবে...?


১১০. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৬
সামী মিয়াদাদ বলেছেন:

অটো মডারেশন কিসের উপর ভিত্তি করে হবে? ওটার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাচ্ছি। আর সংকলিত, ক্রমানুসার বেশ বিরক্তিকর মনে হচ্ছে।

ধন্যবাদ
১১১. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৪
সাগর নীল বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
১১২. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৫
মুক্তির কথা বলেছেন: ট্যাব গুলো সিলেকশন করতে দিলে ভালো হতো। আমি যদি সিলেক্ট করি আমি ক্রমানুসারে দেখতে চাই, তাহলে আমার সব সময় ওটাই আসবে।


নোটিশবোর্ড ভেবে দেখুন...ধন্যবাদ
১১৩. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২৩
অহেতুক অকারণ বলেছেন: আমার লেখা প্রথম পাতায় আসছে না কেন?
১১৪. ২৬ শে মার্চ, ২০০৮ দুপুর ২:২৭
রাগ ইমন বলেছেন: লেখা প্রথম পাতায় এলো না । তার মানে কি ? আমি অনিরাপদ সদস্য !!!!!
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: @অহেতুক অকারণ, রাগ ইমন :
আপনাদের পোস্ট "ক্রমানুযায়ী পোস্ট" ট্যাবে পাবেন । শুরুতে "সিলেক্টেড পোস্ট" ট্যাবটি ডিফল্ট অবস্থায় ছিলো । ধন্যবাদ ।।

১১৬. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৭
সুমন বলেছেন: সব ঠিক আছে। ব্লগাররা বিজ্ঞাপন দিতে পারবে, এই রকম একটা ফিচারের কথা কতৃপক্ষ বলেছিলেন, সব আসতেছে, কিন্তু এইটা কই?
১১৭. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৯
দস্যু বনহুর বলেছেন: সংকলিক পোস্ট মনে হয় আপডেট হবে মাসে একবার !
১১৮. ২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭
সততার আলো বলেছেন: আমরা সকলেই আনন্দিত। হু হো হা হা হা......
১১৯. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
সুনীল সমুদ্র বলেছেন:

প্রথমেই ধন্যবাদ সুন্দর সুন্দর ফিচারের জন্য।


পোস্ট রেটিং (+) এবং (-) এবং রিপোর্ট এবিউজ- এই তিনটি বাটনই ক্লিক করার পর সাথে সাথে যেন "একটিভেট" বা "কার্যকর" হয়ে না যায়। প্রথমে যেন একটি কনফার্মেশান মেসেজ আসে- যেমন...

"আপনি কি সত্যিই এ লেখাটিকে প্লাস (+) রেটিং দিতে চাচ্ছেন?" অথবা,

"আপনি কি সত্যিই এ লেখাটিকে মাইনাস (-) রেটিং দিতে চাচ্ছেন?" অথবা,

"আপনি কি সত্যিই এ লেখাটিকে আপত্তিকর (রিপোর্ট এবিউজ) বলতে চাচ্ছেন ?

এই প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট ব্লগার "হ্যাঁ" বাটন চাপলে তারপর যেন সেই রেটিং বা রিপোর্ট কার্য়কর হয়।

এতে করে কোন ব্লগার আর ইচ্ছে করে - রেটিং দিয়ে বা আপত্তিকর রিপোর্ট করে বলতে পারবেন না যে- "ভুল করে দিয়ে দিয়েছি।"

বা বলতে পারবেননা যে- "একটা ক্লিক করতে গিয়ে অন্যটা ক্লিক করে ফেলেছি।"




১২০. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
বিবর্ণ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
১২১. ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
িদদারুল আলম বাননা বলেছেন:


অসংখ্য ধন্যবাদ নোটিশবোর্ডকে এমন সুন্দর একটি প্রকাশ উপহার দেয়ার জন্য।
১২২. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে ।

আমার শেষ পোস্টটা কোথাও খুজে পেলাম না :(

নতুন নিয়ম পছন্দ হইসে । আমি নিরাপদ কিনা কেমনে বুঝুম !! আমিতো বেশীর ভাগ রাতেই বসি ..... রাতেই গানের পোস্ট দেই আবার ছাগুদের লাফালাফি দেখলে লাত্থি মারি ।

আর আপত্তির বাটনটা ঐখান থিকা সরান যায় না !!! রেটিং দিতে গিয়া ভুল হবেই ।
১২৩. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৮
সাইফুর বলেছেন: নোটিশ বোর্ডকে অভিনন্দন....নতুন নিয়ম আশা করি..সকলের জন্য উপকারী হবে...
১২৪. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: আমার পোষ্ট কে প্রথম পাতায় দেখছি না কেন ?
তবে আমি আপত্তিকর লিষ্টে আছি ?..............
১২৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৮
মুকুল বলেছেন: নোটিশবোর্ড বললেন, "ক্রমানুযায়ী পোস্ট” ট্যাবটিকেই এখন ডিফল্ট করা হয়েছে।"

কিন্তু আমিতো দেখতে পারছি সংকলিত পোস্টই ডিফল্ট আছে এখনো। প্রথম পাতা লিঙ্কে ক্লিক করলে সংকলিত পোস্ট পাতাই আসছে!!!
২৬ শে মার্চ, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: দুঃখিত, এখনও "সিলেক্টেড পোস্ট" ট্যাবটিই ডিফল্ট অবস্থায় আছে ।

লগইন করার পর ব্লগার তাঁদের প্রেফারেন্স সেট করে দিতে পারবেন যে, কোন ট্যবটি তাঁরা ডিফল্ট দেখতে চান । আশা করি দুই একদিনের মধ্যেই এই ফিচারটা আপনারা পেয়ে যাবেন । ধন্যবাদ ।

১২৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৯:০০
মুক্তির কথা বলেছেন: মুকুল ভাই, পোলাপানরে একটু টাইম দেন। দেখেন ১/২ দিন এ সব ঠিক হয় নাকি। নইলে আরিল রে জানাতে হবে, ব্লগ তো আমাদের জন্য তাই না
১২৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫০
মামু বলেছেন: হাঃ হাঃ হাঃ

স্বধীনতা দিবসে মডুরাম আবার পাবলিকরে হাসাইল......

এই দেকেন মডুরাম পাবলিক দেইক্যা দেইক্যা উত্তর দিতাচে, সুতরাং আগামীতে উনি কি যে করব একনই বুজা যাইতাচে.... চালাইয়া যান...এইটা আপনার নতুন কুনু বিষয় না....


“নিরাপদ তালিকা" ভূক্ত কাদের কি নিতিদে করা হইব?

একন যদি সবাই নিরাপদ তালিকা হয় তাইলে “সন্দেহ তালিকায়” কারা তাকব?
তাইলে বলা যায়, নতুন নিক মাত্রই "নিরাপদ তালিকা" ভুক্তি পাবলিক হইব।(বিনাকারনেই তাকে সন্দেহের তালিকায় ফেলাযায় না)

১৩০. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:১০
কতবতবকতকত বলেছেন: এখনও অনেক বাগ রয়ে গেছে:

১.একটু পর পর অটো লগ আউট হয়ে যায়।
২. এখনো থিম চেন্জ করা যায় না।
৩. ব্লগার পরিসংখ্যান এ "শেষবার লগ ইন করেছেন" ফিচারটা চাই। এইটা খুবই দরকার!!! (last log in: 12:00 am, wednesday, 26th march, 2008)--এরকম।
১৩১. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৫
নাবিক বলেছেন: সাইটটিকে জনপ্রিয় করার জন্য কতৃপক্ষের প্রচেস্টাকে সাধুবাদ।

দু'টি জিনিস বল্গারদের অস্বস্তি বাড়াবে।

সংকলিত পোস্ট কি হিসেবে নির্বাচন করা হচ্ছে সেটা পরিস্কার না।

কি কি কারণে একজন ইউজার অনিরাপদ বিবেচিত হবেন তাও অন্ধকারে।

এ দুটি বিষয় যত দ্রুত পরিস্কার করা যায় ততই ভালো।

১৩২. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৭
নাবিক বলেছেন: আপনারা যদিও বলেছেন, ক্রমানুসারেকে ডিফল্ট করেছেন, আমার কম্পিউটারে সংকলিতকেই এখনো ডিফল্ট দেখাচ্ছে।

১৩৩. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:৪২
কাল্‌বেলা বলেছেন:
স্বাধীনতাদিবসের কিছু উষ্ণ শুভেচ্ছা। নতুন উদ্যোগ সাবাসি পাওয়ার যোগ্য। অনেকে অনেক বাগ তুলে ধরেছেন। সেগুলো আশাকরি ২ / ১ দিনেই ঠিক হয়ে যাব।

অন্যরা এখন পর্যন্ত না দেয়ায় ,আমার ২ টি অবজারভেশন দেয়ার সুযোগ ঘটলঃ
১। যে পোস্ট গুলো স্টিকি করা হচ্ছে সেগুলো শুধু সংকলিত পাতায় থাকুক, সেগুলো আবার পোস্ট ক্রমানুসার পাতেয় ডুপ্লিকেট করার দরকার নাই।
২। সংকলিত এবং ক্রমানুসারে প্রকাশিত - এই ট্যাব দুটো এমন ভাবে ডিজাইন করুন যেন ব্লগ খুললেই যে কারো দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়।

এছাড়া অন্যদের বলা একটি পয়েন্টের সাথে একটু বলতে চাই...ব্লগ খুলে (লগ ইন করা ছাড়াই) যেন প্রথমে ক্রমানুসার পাতাটি চোখে পড়ে। তা না হলে মনে হচ্ছে ব্লগটি এক জায়গায় দাঁড়িয়ে গেছে.........
১৩৪. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: মিরাজ বলেছেন: ধন্যবাদ চমৎকার ফিচারগুলোর জন্য।

বিশেষ করে "রিপোর্ট এবিউজ এবং অটো মডারেশন" এই দুটি ফিচার আশা করি সুস্থ ব্লগিং এবং সামহোয়্যারইনকে পরিচ্ছন্ন একটি ব্লগ সাইট হিসাবে গড়ে তুলবে ।


স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।

একমত।

তবে সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্ট নিয়ে সমস্যা হচ্ছে। সংকলিত পোস্ট আপনাদের বাছাইকৃত, সেখানে অনেক ভাল পোস্ট পাচ্ছিনা। সেজন্য ক্রমানুসারে পোস্টে চাপ দিলাম। দেখি, দ্বিতীয় পৃষ্ঠায় গেলে আবার সেই সংকলিত পোস্ট। ক্রমানুসারে যাওয়া যাচ্ছে না।

যা হোক, আশা করি সব সমস্যার সমাধান হবে।

১৩৫. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫২
আবু সালেহ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
নোটিশ বোর্ডকে অভিনন্দন....নতুন নিয়ম আশা করি..সকলের জন্য উপকারী হবে...
১৩৬. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩১
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
১৩৭. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০৭
বুমবুম বলেছেন: সংকলিত পোস্ট কেন ডিফল্ট হিসাবে থাকবে।ক্রমানুতে ক্লিক করে একটি পোস্ট পড়ে আবার যখন ব্যাক করছি তখন আবার আমি চলে যাচ্ছি সংকলিত তালিকায়।চরম বিরক্তিকর।আমাকে প্রতিটি পোস্টের জন্য ক্রমানু ট্যাব এ ক্লিক করে করে পড়তে হবে।এটা হতেই পারেনা।অতি সত্বর এটা ঠিক করা হোক।ক্রমানু টা ডিফল্ট দিতে হবে।
১৩৮. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৯
বুমবুম বলেছেন: এখনো ঠিক হয় নাই ক্যান?
১৩৯. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:১২
কাঙাল মামা বলেছেন: ১) আমার পোস্টে কেউ মন্তব্য করলে আমি তার জবাব দিতে পারি। কিন্তু আমার জবাব ভুল হলে তা মুছে ফেলতে পারি না। শুধুমাত্র আমার জবাব মুছা যায় না, মুছতে হলে দুইটাই মুছতে হয়। শুধুমাত্র আমার জবাব মুছার ব্যবস্থা করা যায় না?

২)অনেক প্রিয় ব্লগার আছেন যাদের ব্লগ প্রতিদিন ভিজিট করা সম্ভব হয়ে উঠে না। যার ফলে তাদের নতুন লেখাগুলো পড়ে পড়তে হয়। এরকম একটা নোটিফিকেশনের ব্যবস্থা করা যায় না যাতে তাদের ব্লগ ভিজিট করব না, কিন্তু মেইল বা ব্লগের নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের নতুন লেখাগুলোর একটা লিংক আসবে?

৩)"নতুন ব্লগ লিখুন"- এখানে উপরে ইমোটিকন যোগ করার অপশন থাকে। মন্তব্যে রেডিমেড ইমোটিকন যোগ করার অপশন দেয়া যায় না

৪)কে মাইনাস দেয় আর কে প্লাস দেয় তার নাম প্রকাশ করার ব্যবস্থা থাকা।

৫)শোকেসে ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হত।

৬)ব্লগার পরিসংখ্যানে: "লাস্ট লগইন" ডেটা চাই!!!
১৪০. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৯
কতবতবকতকত বলেছেন: আমার ব্লগটা নিয়ে অনেকেই অভিযোগ করেছেন যে, আমার ব্লগের হোমপেজের সব লেখা স্ক্রীনের ডানদিকে চেপে বসে থাকে। দয়াকরে ব্যাপারটা একটু খতিয়ে দেখবেন কি? ধন্যাবাদ।
১৪২. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
পথিক!!!!!!! বলেছেন: ব্লগ কি দাঁড়িয়ে গেলো থমকে--

ছন্দ ভাবনা- খানাদানা
লিখেছেন নিয়াজ মোহাম্মদ খান, ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪১

এই পোষ্টের পরে কি আর কোন পোষ্টই সংকলিত হতে পারে না। ...

কেমন হয়ে লাগছে ব্যাপারটা।

একটু প্লিজ একটু কষ্ট করে ,,,,,সমস্যাটা ঠিক করে সুন্দর ভাবে ব্লগটাকে গতিময় করুন না কর্তৃপক্ষ
১৪৩. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৬
মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ, কিছু কিছু ফিচার ভালো লাগল।
পাতার মাঝখানে "কাজ নাই?", "সিনেমা দেখবেন?" - ভালো লাগছেনা।
কালার প্লাস গ্রাফিক্স আগেরটাই ভালো ছিলো।
ধন্যবাদ।
১৪৪. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৯
কাঙাল মামা বলেছেন: ১) আমার পোস্টে কেউ মন্তব্য করলে আমি তার জবাব দিতে পারি। কিন্তু আমার জবাব ভুল হলে তা মুছে ফেলতে পারি না। শুধুমাত্র আমার জবাব মুছা যায় না, মুছতে হলে দুইটাই মুছতে হয়। শুধুমাত্র আমার জবাব মুছার ব্যবস্থা করা যায় না?

২)অনেক প্রিয় ব্লগার আছেন যাদের ব্লগ প্রতিদিন ভিজিট করা সম্ভব হয়ে উঠে না। যার ফলে তাদের নতুন লেখাগুলো পড়ে পড়তে হয়। এরকম একটা নোটিফিকেশনের ব্যবস্থা করা যায় না যাতে তাদের ব্লগ ভিজিট করব না, কিন্তু মেইল বা ব্লগের নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের নতুন লেখাগুলোর একটা লিংক আসবে?

৩)"নতুন ব্লগ লিখুন"- এখানে উপরে ইমোটিকন যোগ করার অপশন থাকে। মন্তব্যে রেডিমেড ইমোটিকন যোগ করার অপশন দেয়া যায় না

৪)কে মাইনাস দেয় আর কে প্লাস দেয় তার নাম প্রকাশ করার ব্যবস্থা থাকা।

৫)শোকেসে ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হত।

৬)ব্লগার পরিসংখ্যানে: "লাস্ট লগইন" ডেটা চাই!!!
১৪৫. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৯
সোনার বাংলা বলেছেন:
পছন্দ হয় নাই....

পেচাল পেচাল লাগছে .....

পোষ্টি আপত্তিকর মনে হইচে...... হা হা হা :)
১৪৭. ২৮ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৮
বৃত্ত বলেছেন: হুমমম....
ভালো।
রিপোর্ট অ্যাবিউজে যে সমস্যার কথা বলেছিলাম, তা রিপোর্ট করতে গিয়ে দেখলাম কোন সমস্যাই নয়!
আমি ভেবেছিলাম রেটিং এর মত দেওয়ার সাথে সাথে রিপোর্ট চলে যায়!
কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১৪৮. ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫২
দ্বিতীয়নাম বলেছেন: 'ক্রমানুসারে পোস্ট' ট্যাবের ২য়, ৩য়.. পাতায় ক্যামনে যাওয়া যায়?
১৪৯. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
পথিক!!!!!!! বলেছেন: যাক অবশেষে টনক নড়িয়াছে।
ক্রমানুসারে ট্যাব টি স্টিকি হয়েছে। ধন্যবাদ।
১৫০. ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
মুক্তি বলেছেন: নোটিশ বোর্ড তুমি যে সাগর নীল, পাঞ্চেরীর মতো আরো কিছু ব্লগারকে হিউমিলিয়েটেড করছো এটা কি বুঝতে পারছো? যদিও তোমার ঢেড় বুদ্ধি তবুও তোমাকে একটা বুদ্ধি দেই তোমার ভ্রাতাকুলের স্টিকি একটা পোষ্টে (যেটা সাপ্তাহিক ছুটির দিনের সুবিধা ভোগ করে নোংরামীর চরম মাত্রা কিন্তু ওবায়েদরা পোষ্ট করলে যেটাতে তোমার রুচিজনক সমস্যা হয় এবং তুমি সেখানে নাক সিটকিয়ে মন্তব্য করে আসতে দ্ধিধাবোধ করো না) মানবী একটা মন্তব্য করেছিলো সেটা বেড় করে বারবার পড়। একবার না দুবার না বারবার পড়ার চেষ্টা করবে। মিরাজের মতো সমমনা কিছু ব্লগারের বিরুদ্ধে তুমি সাগর নীল, পাঞ্চেরীর মতো কিছু ব্লগারকে লেলিয়ে দিতো সাহয্য করছো এটা বুঝতে পারবে আশা রাখি।

আমি জানি এটার দায়ভার তুমি নেবেনা কারন ব্যবসায়িরা দায়ভার নিতে জানে না তারা নেয় মুনাফা বা লভ্যাংশ। দায়ভারটা নিতে হয় একটি বুদ্ধিবৃত্তিক সমাজের। এর ঘানি টানতে হবে আপামর জনতার।
১৫১. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩১
ফারজানা মাহবুবা বলেছেন: এক কথায় বলি- সব মিলায়ে সামোয়ারের নতুন গেটাপ আমার কাছে বেশ লাগছে। কিন্তু প্রথম পাতাটা বেশী হিজিবিজি লাগছে বিজ্ঞাপনের কারনে।
১৫২. ৩০ শে মার্চ, ২০০৮ রাত ৯:৪৫
কতবতবকতকত বলেছেন:
অবিলম্বে রাশেদ এবং এস্কিমোর আন ব্যান দাবী করছি। নতুবা মুক্তিযুদ্ধের পক্ষের সবকটা নিককে ব্যান করা হোক। এক দফা এক দাবী।

"keep me logged in"-----এই অপশন চাই।

 

মোট সময় লেগেছে ১.১৯২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ