নোটিশবোর্ড

ব্লগ সিকিউরিটি সংক্রান্ত একটি ব্যাখ্যা...

১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

শেয়ার করুন:                   Facebook

গত রাতে আমাদের একটি ভুলের কারণে আমাদের লগইন সিস্টেমে কিছু সমস্যার সৃষ্টি হয় ফলে আমাদের কিছু ব্লগারকে(আশরাফ রহমান, হিমু রুদ্র, জাগারণ এবং সমকালের গান) একটি বিব্রতকর অবস্থায় পরতে হয় । আমরা এই ভুলের জন্য এই সকল ব্লগারদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী । আমরা সকল ব্লগারকে আশ্বাস দিতে পারি যে তাঁদের অ্যাকাউন্ট তথ্য এবং পাসওয়ার্ড সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে । এবং গতকাল রাতে যা ঘটেছে তা কোন হ্যাকিং সংক্রান্ত বিষয় না, বরং এটি আমাদের ভুলের ফলশ্রুতিতে ঘটেছে । যে কারণে একজন ব্লগার এ ধরণের ঘটনা ঘটাতে পেরেছিলো তার বিস্তারিত বিবরণ নিচে দেয়া হলো :

ব্লগারদের ব্লগিং সুবিধা বাড়াতে এবং সহজসাধ্য করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । এরই অংশ হিসেবে আমরা “সেন্ট্রাল প্রোফাইল” নামে একটি নতুন সিকিউরড্ সার্ভিস নিয়ে কাজ করছি । ব্লগের লগইন সিস্টেম এই “সেন্ট্রাল প্রোফাইল” এর সাথে একীভূত হলে ব্লগে আরও অনেক নতুন ফিচার যোগ করা সম্ভব হবে ।

এই সুবিধাটির ইন্টিগ্রেশন চলার সময় একটি অপটিমাইজেশন আপডেটের ছোট্ট লজিক্যাল ভুলের কারণে আমাদের লগইন সিস্টেম এ কিছু কিছু ব্লগের পাসওয়ার্ড চেকিং অল্প সময়ের জন্য ডিসেবলড্ হয়ে ছিলো ।
গতকাল রাতে এই সিকিউরিটি সমস্যাটি আবিষ্কার করে একজন ব্লগার কিছু সংখ্যক ব্লগারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁদের নিক ব্যবহার করে কিছু আপত্তিকর পোস্ট লিখে।

আমরা সাথে সাথেই সেই দুষ্কৃতিকারী ব্লগারের নিকটি আই.পি সহ ব্যান করেছি এবং তাঁর দেয়া পোস্টগুলি সরিয়ে ফেলেছি ।

ব্লগ সিস্টেমের সিকিউরিটির ব্যাপারে আমরা বরাবরই সর্বোচ্চ সতর্ক থাকি । এবং বেশ কয়েকটি টেস্টিং সার্ভারে টেস্ট সম্পন্ন করেই তা লাইভ সার্ভারে আপডেট করা হয় । সুতরাং এই ধরণের ভুলের সম্ভাবনা খুবই ক্ষীণ । কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত বিভিন্ন ফিচার/সার্ভিস এর আপডেটের মাঝে অনবধানতাবশত এই ভুলের কারণে আমরা ক্ষমাপ্রার্থী ।

ভবিষৎতে এই ধরণের ত্রুটি যেন আর না ঘটে সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে । ধন্যবাদ । শুভ ব্লগিং ।

 

 

  • ৪২ টি মন্তব্য
  • ৮২৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: রবিউলকরিম বলেছেন: যাক তবুও ভুলটা ধরা পড়েছিল।
২. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২০
comment by: মাইনুল বলেছেন: ইটস ওকে । ধন্যবাদ।
৩. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: র‌্যাভেন বলেছেন:
কে সেই ব্লগার তার নাম জানতে চাই
৪. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: লাল পিপড়া বলেছেন: কে সেই ব্লগার তার নাম জানতে চাই
৫. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: মানব মানিক বলেছেন: অনেক ধন্যবাদ সা ইনকে আমাদের কে এমন নিশ্চয়তার আশ্বাস দেবার জন্য।

তবে আমার একটু সমস্যা হচ্ছে আজ দু/চার দিন ধরে । লগ আউট হবার পরেও এমনকি পিসি বন্ধ করে পরদিন চালু করার পর এই সাইটে আসালেই দেখি আমি লগ ইন অবস্থায় আছি। এটা কি করে সম্ভব ? আর একটা সমস্যা হলো লগ ইনে নাম দেবার সাথে সাথেই অটোমিটিক পাসওয়ার্ড চলে আসে এবং এই অবস্থায় যে কেউ আমার আইডি ব্যাবহার করতে পারে । এছাড়া আমি লগ ইন অবস্থায় কমেন্ট করতে গেলে প্রতিবার লগ আউট হয়ে যাচ্ছি এবং আবার নতুন করে লগ ইন করতে হচ্ছে।

এই নিয়ে বেশ চিন্তায় আছি । কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন । আশা করি এর যথাযথ উত্তর পাবো সা..ইনের কাছ থেকে।

শুভ ব্লগিং ........
সবাই কে মা দিবসের শুভেচ্ছা ।
৬. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: সেকেতুরে বলেছেন: এরকম ভুল থাকবেই। তাতে মাথা গরম করা ঠিক নয়।
৭. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
comment by: র‌্যাভেন বলেছেন:
মানব মানিক আপনার ইনটারনেট এক্সপ্লোরারের হিস্ট্রি মুছে ফেলুন আর অটো কমপ্লিট অপসানের পাসওয়ার্ড সেভের অপসানটা বন্ধ করে দিলে আপনার সম্যসার সমাধান হয়ে যাবে
৮. ১১ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: ত্রিভুজ বলেছেন: অনেক ধন্যবাদ।
৯. ১১ ই মে, ২০০৮ রাত ৮:৩৫
comment by: হিমু রুদ্র বলেছেন: কর্তৃপক্ষকে হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ জানাই।

ধিক্কার সেইসব ব্লগার নামধারী দুষ্কৃতকারীদের যারা আমাদের হেয় প্রতিপন্ন করাতে সর্বদা তৎপর
১০. ১১ ই মে, ২০০৮ রাত ৮:৪৬
comment by: মুকুল বলেছেন: এতকিছু কখন হৈলো!!!! সংশ্লিষ্ট ব্লগারের নাম জানতে চাই।
১১. ১১ ই মে, ২০০৮ রাত ৮:৪৮
comment by: হিমু রুদ্র বলেছেন: @ মুকুল ভাই -- কালকে রাত্রে ব্লগে আসলে মজা দেখতেন !

কী যে করুণ অবস্থা !

রাত ১টা ২৪ মিনিটে !
১২. ১১ ই মে, ২০০৮ রাত ৮:৫৯
comment by: জাগারণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
কর্তৃপক্ষকে হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ জানাই।

ধিক্কার সেইসব ব্লগার নামধারী দুষ্কৃতকারীদের যারা আমাদের হেয় প্রতিপন্ন করাতে সর্বদা তৎপর ।
১৩. ১১ ই মে, ২০০৮ রাত ১০:৪১
comment by: সমকালের গান বলেছেন: ধন্যবাদ...
১৪. ১১ ই মে, ২০০৮ রাত ১০:৫৭
comment by: খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: আইচ্ছা, সেনটারাল পোরোফাইল ডা কি জিনিস????
১৫. ১১ ই মে, ২০০৮ রাত ১১:১৬
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সম্ভবত এই প্রথম কর্তৃপক্ষ কাওকে আই পি সহ ব্যান করলেন, নাকি ? এই তথ্যটা জানতে চাই । আর আইপিসহ ব্যান যখন করাই হয়েছে, সেই ব্লগারের নাম জানালে কৃতার্থ হতাম ।
১৬. ১১ ই মে, ২০০৮ রাত ১১:৩৩
comment by: নেমেসিস বলেছেন: হ । কালকে অনেক কিছুই দেখলাম

ঐ ব্লগারের নাম জানালে সত্যিই কৃতার্থ হতাম ।কে সেই ব্লগার তার নাম জানতে চাই।
১৭. ১১ ই মে, ২০০৮ রাত ১১:৫৭
comment by: কোপা সামছু বলেছেন: মডুরাম এইটা কি কইল?

তাজ্জব হইয়া গৈলাম।
মডুরাম যাহা করে তাহাই বৈধ। মডুরাম যে কুনু সময যে কুনু কারনে যে কাউকে ব্যন করতে পারে, সো ভূলটা কোথায়?
১৮. ১২ ই মে, ২০০৮ রাত ১২:২২
comment by: রাতমজুর বলেছেন: ধন্যবাদ।
১৯. ১২ ই মে, ২০০৮ রাত ১:৫০
comment by: ক্রিকেট ফ্যান বলেছেন: কে সেই ব্লগার তার নাম জানতে চাই।
২০. ১২ ই মে, ২০০৮ রাত ৩:২৬
comment by: আশরাফ রহমান বলেছেন: অনেক দিন পর নোটিশ বোর্ডের চেতনা ফিরে এসেছে বলে মনে হলো। গত বছর আমি দেশে থাকা অবস্থায় আমার পাসওয়ার্ড হ্যাকড হলে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত জানতে পারলাম না সংশ্লিষ্ট হ্যাকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছিল।

সম্প্রতি আমার কিছু প্রিয় ব্লগারকে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে। তাদের অপরাধ তারা একজন নারী উত্যক্তকারী ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এসব কারণে দিনদিন সামহোয়ারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি।

আরো অনেকের অবস্থাই আমার মত । তারাও লেখালেখি ছেড়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে এই ভেবে যে, সামহোয়ারের কিছু অন্যায় আচরণের কারণে হয়ত একদিন আমাকেও চলে যেতে হবে।
২১. ১২ ই মে, ২০০৮ রাত ৩:৪৪
comment by: নভেম্বর ইলেভেন বলেছেন: কোনো প্রকাশ্য বিচার ছাড়াই নিজেদের ইচ্ছামতো একজন ব্লগারকে "দুষ্কৃতিকারী" হিসেবে আখ্যায়িত করা অন্যায়। আই.পি সহ ব্যান করা আরো বেশি অন্যায়। এর নিন্দা জানাচ্ছি।
২২. ১২ ই মে, ২০০৮ রাত ৩:৫১
comment by: নেমেসিস বলেছেন: নামটা এজন্যই শুনতে চাই ।
২৩. ১২ ই মে, ২০০৮ রাত ৩:৫৮
comment by: দ্বীপবালক বলেছেন: যাক শেষ পর্যন্ত একটা কাজ হল।
ধন্যবাদ।
২৪. ১২ ই মে, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: হিমু রুদ্র বলেছেন: নভেম্বর ইলেভেন বলেছেন: কোনো প্রকাশ্য বিচার ছাড়াই নিজেদের ইচ্ছামতো একজন ব্লগারকে "দুষ্কৃতিকারী" হিসেবে আখ্যায়িত করা অন্যায়। আই.পি সহ ব্যান করা আরো বেশি অন্যায়। এর নিন্দা জানাচ্ছি।

----------------------ব্লগে আবার প্রকাশ্য বিচার কি? আপনার ক্ষেত্রে ঐ রকম ঘটনা ঘটলে নিজেও তোলপাড় শুরু করে দিতেন !
২৫. ১২ ই মে, ২০০৮ বিকাল ৫:১৪
comment by: আতিক ১৭ বলেছেন: আমি ব্লক লিখিনা বললেই চলে তবে অন্যের মন্তব্য করি। আমি এই পর্যন্ত দুইটি ব্লক লিখে ছিলাম কিন্তু আজ ৪টার দিকে দেখি আমার একটা ব্লক নেই।৪ টার আগেও ছিল আমি দেখেছি আমি আমার ব্লক মুছেও ফেলিনি ব্যাপারটা বুঝতে পারছি না কে এই আকাম করলো।
২৬. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ নোটিশবোর্ড
২৭. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: র‌্যাভেন বলেছেন:
কে সেই ব্লগার তার নাম জানতে চাই
২৮. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারতো মনে হইতাছে নভেম্বর ইলেভেন-ই সেই...............
২৯. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: অন্তীম বলেছেন: নাম জানতে চাই সেই ব্লগারের, তথ্য জানার অধিকার সবার আছে..
৩০. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: খালেক বলেছেন: কতৃপক্ষের উচিত সেই অপরাধী ব্লগারের নাম প্রকাশ করার । এবং সেই ব্লগারকে উপযুক্ত শাস্তি প্রদান করার। তা হলে হয়ত ভবিষ্যতে এ ধরনের কাজ আর কোন ব্লগার করার সাহস পাবে না । এবং দিক্কার জানাচ্ছি ঐ ব্লগারকে যে এই ধরনের ঘৃণ্য কাজ করে ।
৩১. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: মহাকাল বলেছেন:
না জানি আবার কবে নোটিশবোর্ড কে হ্যাক কইরা বিপ্লব ঘটাইয়া দে কেউ
৩২. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: শফিকুল বলেছেন: its ok.
৩৩. ১৬ ই মে, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: সবুজমিয়া বলেছেন:


হ্যাকারের নামটা প্রকাশ করতে অসুবিধা কোথায়?

তাকে আইপিসহ ব্যান করেছেন বলছেন,
কিন্তু সে নতুন নিকে এসে ঘুরে বেড়াচ্ছে...

তাই আপনাদের উচিত সেই "আবেগী হ্যাকার" এর
নামটা প্রকাশ করে দেওয়া...
যাতে সাধারন বলগারগন তাকে বর্জন করতে পারে..






৩৪. ১৭ ই মে, ২০০৮ রাত ২:৩০
comment by: এরশাদ বাদশা বলেছেন: সুপ্রিয় নোটিশ বোর্ড, আমি কোন ক্যাচালে পড়লাম বলেন তো? আমার পোস্ট প্রথম পাতায় আসছেনা কেন?

প্রায় একবছরের ব্লগিং লাইফে এ ধরনের সমস্যা এই প্রথম। আমার ব্লগে লেখা আসছে ঠিকই, কিন্তু প্রথম পাতায় পোস্ট আসছেনা।

প্লিজ, সমাধান দেন, জলদি।
৩৫. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:১৪
comment by: ডিয়ার বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩৬. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:১৫
comment by: ডিয়ার বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩৭. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৩১
comment by: আরিফুর রহমান বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩৮. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৩২
comment by: আরিফুর রহমান বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩৯. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৩৮
comment by: ডিয়ার বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৪০. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৩৯
comment by: আরিফুর রহমান বলেছেন: দ্বারে দ্বারে ভিক্ষা করছে শিবিরের 'ডিয়ার'... ;)
৪১. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:৪১
comment by: তামিম ইরফান বলেছেন: ঢিয়ার কি কয়;)
৪২. ২৪ শে মে, ২০০৮ দুপুর ২:২০
comment by: ডিয়ার বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

 



 


নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৪৩৭৪