আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
‘বাঁধ ভাঙার আওয়াজ’কে স্বনির্ভর করতে আপনাদের মতামত/পরামর্শ দরকার ।
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৮
প্রিয় ব্লগার,
‘বাঁধ ভাঙার আওয়াজ’, সামহোয়্যার ইন থেকে সবাইকে শুভেচ্ছা ।
আপনারা জানেন, গত ২০০৫ সালের ১৬ই ডিসেম্বর, বিজয় দিবসে ‘বাঁধ ভাঙার আওয়াজ’ এর যাত্রা শুরু। অনেক চাওয়া-পাওয়া, আশা-নিরাশা, অম্লমধুর আলোচনা-সমালোচনা সর্বোপরি আপনাদেরই আনন্দময় অংশগ্রহণে ‘বাঁধ ভাঙার আওয়াজ’ আজকে একটি সর্বোচ্চ জনপ্রিয় বাংলা ব্লগিং সাইট হিসেবে পরিচিত । এর উন্নয়ন এবং বাংলায় ব্লগিংকে মাতৃভাষা চর্চার একটি বিশ্বমানের উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি । এই অগ্রগতি ধরে রাখতে দরকার ব্লগের স্বনির্ভরতা যার জন্যে এখনি পদক্ষেপ নেয়া প্রয়োজন ।
অতীতে বহুবার আলোচনার প্রেক্ষিতে আমরা সাইটটির উত্তরোত্তর উন্নয়ন,মডারেশন, পরিচর্যা এবং প্রযুক্তিগত ব্যয়ভারে ‘বাঁধ ভাঙার আওয়াজ’কে স্বনির্ভর করার জন্য বিজ্ঞাপন নেয়া সহ অনেক দরকারী পরামর্শ পেয়েছি। এর মধ্যে বিজ্ঞাপন নেয়ার বিষয়টিই সবচে' সহজ এবং ফলপ্রসু হবে বলে আমরা বিশ্বাস করি।
ইতিমধ্যে এ, সংক্রান্ত যাবতীয় কাজের একটি খসড়া তৈরী হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই আমরা এর প্রক্রিয়া/পদ্ধতি আপনাদের জানিয়ে দেবো আশা করি।
‘বাঁধ ভাঙার আওয়াজ’ এ বিজ্ঞাপন নেবার বিষয়ে আপনাদের সহযোগিতা ও সুচিন্তিত মতামত সবসময়ই কাম্য ।
ধন্যবাদ । শুভ ব্লগিং ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
(অ)গাণিতিক বলেছেন:
খেয়াল রাখতে হবে ব্যপার টা যেন দৃষ্টিকটু না হয়। জন প্রিয় দৈনিক পত্রিকার প্রথম পাতার মত!
লেখক বলেছেন:
আপনার পরামর্শ আমরা সানন্দে গ্রহণ করছি। বিষয়টি আমাদের কাছেও অত্যন্ত গুরুত্বপুর্ন।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
সহমত @অ)গাণিতিক
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।
মোহাম্মদ আরজু বলেছেন:
সবচেয়ে দরকারি কথা হলো প্রথম পাতায় পোস্ট জায়গা দেবার ব্যাপারে মডারেশন এর বিকল্প নেই।
লেখক বলেছেন:
আমরাও তা বিশ্বাস করি।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
সামহোয়ারইন স্বনির্ভর করার সাথে সাথে মানবিক আবেদনগুলোতে সাহায্য করা যদি লক্ষ্যতে সন্নিবেশিত থাকে তবে বিজ্ঞাপন-সংস্কৃতির একটা মানে থাকে। এমন সব অসুস্থ্য মানুষগুলো দেখে আবার হা হা হি হি করতে মাঝেমাঝে নিজের কাছেই ঘেন্না ধরে যায়। তারপরে জীবনের দাবীর কাছে হেরে যাই। চটুল পোস্ট দিয়ে বসি। যদি একটা চ্যারিটি বক্স থাকে যেখানে ইচ্ছুকরা ডোনেট করতে পারবে, কেউ সমস্যায় পড়ুক বা না পড়ুক, কোন এ্যাপিল আসুক বা না আসুক, কিছু ফান্ড জমতে পারে। বিজ্ঞাপনের একটা অংশও সেখানে আসতে পারে। খুবই ভাল উদ্যোগ। আমি তো আশ্চর্য্য হয়ে যাই এতদিন কেন ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছেন। এই সাইটটার উত্তরোত্তর সমৃদ্ধি দেখতে চাই, একে উপার্জনক্ষম দেখতে চাই।
লেখক বলেছেন:
আপনার সাথে আমরা সহমত পোষন করি। তবে, চ্যারিটি বক্স রেখে যেখানে ইচ্ছুকরা ডোনেট করতে পারবে, কেউ সমস্যায় পড়ুক বা না পড়ুক, কোন এ্যাপিল আসুক বা না আসুক, কিছু ফান্ড জমতে পারে।---বিষয়টি আলোচনায় আসতে পারে। আপাতত 'হাত বাড়িয়ে দাও' বক্সটিতো রয়েছেই।
"আমি তো আশ্চর্য্য হয়ে যাই এতদিন কেন ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছেন।"- আপনার এই মন্তব্যটিতে আমরা ভিন্নমত পোষন করছি। আমরা বিশ্বাস করি, এই সাইটটির জন্য যাবতীয় ব্যয়, শ্রম, মনোযোগ সর্বপোরি এর জন্যে আপনাদের ভালবাসা; আমাদের সাফল্যময় অর্জন। এখন এই সাফল্যকে যত্নের সাথে ধরে রাখার জন্যই আমাদের প্রস্তাবনা।
আপনার মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।
মিলটন বলেছেন:
বিজ্ঞাপন যেন আমাদের কাজকে বাধাগ্রস্থ না করে।
লেখক বলেছেন:
কাজকে বাধাগ্রস্থ করবে কেন? আমাদের কাজের গতিময়তা ধরে রাখার জন্য এবং এই ব্লগের সংশ্লিষ্ট বিষয়গুলো সহজতর করার জন্যইতো এই ধারণা।
আশা করি আপনি স্বস্তিবোধ করছেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
মোহাম্মদ আরজু বলেছেন:
তাছাড়া, বিনোদন সংবাদ টাইপের কাট পেস্ট পোস্টগুলোকে প্রথম পাতায় জায়গা না দেবার সুপারিশ করছি।
লেখক বলেছেন:
খুব ভাল একটি বিষয় নিয়ে বলেছেন আপনি। এ,ব্যাপারে আমাদের নজর আরো জোরালো হবে।
মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসিফ আহমেদ বলেছেন:
বিজ্ঞাপন জিনিসটাকে এড়ানো গেলে খুশি হতাম। যদি কষ্ট করে হলেও চালিয়ে নেয়া যায়, তাহলে না নেয়ার ই পক্ষে।
লেখক বলেছেন:
ভাল বলেছেন। তবে, 'কষ্ট করে হলেও চালিয়ে নেয়া'র সময় বোধ করি শেষ হয়েছে।
সাইটটির উন্নয়ন এবং মসৃন গতির দিকটা নিয়ে আশা করি আপনি ভেবে দেখবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোপা সামছু বলেছেন:
কোন লাভ নাই, আপনাদের কিছু সুনির্দিষ্ট ব্লগার ছাড়া আপনারা কারো কথা শুনেন না।চাইলে প্রমান দিতে পারব।
দয়া করে শুধু মাত্র তাদের কাছেই মেইল করুন। সর্বসাধারনের কাছে নয়।
লেখক বলেছেন:
আপনার প্রথম বাক্যটিতে দুঃখের সাথে দ্বিমত জানাচ্ছি।
সবাই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপুর্ন। ভিন্নরকম ভাববার কোন কারণ নেই।
অনুগ্রহ করে ভুল বুঝবেন না।
আপনার সুচিন্তিত মতামতের আমাদের জানিয়ে দিন।
অনেক ধন্যবাদ।
বৃত্তবন্দী বলেছেন:
বিজ্ঞাপন আসুক। কিন্তু বিজ্ঞাপনের ভারে প্রিয় সামহোয়ারইন বিকলাঙ্গ না হয়ে যায় কামনা শুধু এটুকুই।
লেখক বলেছেন:
বিষয়টিতে আমরা সবসময়ই আন্তরীক থাকবো।
আপনাকে ধন্যবাদ।
লংকার রাজা বলেছেন:
মোহাম্মদ আরজু বলেছেন: তাছাড়া, বিনোদন সংবাদ টাইপের কাট পেস্ট পোস্টগুলোকে প্রথম পাতায় জায়গা না দেবার সুপারিশ করছি।
লেখক বলেছেন:
আগেই বলা হয়েছে এ,ব্যপারে।
আপনাকে ধন্যবাদ।
আওরঙ্গজেব বলেছেন:
বিজ্ঞাপন আর্থিক লাভ দেখাবে একথা সত্য, তবে এতে ইউজারদের বিরক্তির কারণ হলে নিশ্চিত ভাবেই তা সামহোয়ারের জনপ্রিয়তা কমাবে।এজন্য বিজ্ঞাপন দেতে হলে সীমিত ও পরিমিত হওয়া আবশ্যক। খায়াল রাখতে হবে তা যেন ইউজারদের বিরক্তির কারণ না হয়।
আমাদের মতামত নেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনার সাথে আমরা পুরোপুরি একমত।
মতামত দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
সবাই সহযোগীতার হাত বাড়িয়ে বিজ্ঞাপন নামক বিড়ম্বনা এড়াতে পারলেই ভাল। একটা ডোনেশন সিস্টেম করা যায়। প্রত্যেকে যার যার সামর্থ অনুযায়ী ডোনেট করলে বিজ্ঞাপনের পিছনে ছুটতে হবে না। আর বিজ্ঞাপন দিলেও তা পরিমিত এবং দৃস্টিনন্দন হওয়া উচিত।
লেখক বলেছেন:
সবাই সহযোগীতার হাত বাড়িয়ে একটা ডোনেশন সিস্টেম করার বিষয়টি ততখানি স্বস্তিকর নাও হতে পারে। উপরন্তু এ, নিয়ে বিতর্কের সুযোগ রয়ে যায়। তাই ওরকম কিছু আমরা ভাবিনি।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
পথিক মানিক বলেছেন:
কৌশিকের সাথে সহমত প্রকাশ করছি।
লেখক বলেছেন:
আপনার ইতিবাচক সহমতের জন্য ধন্যবাদ।
আরিল বলেছেন:
we are very interested to get your feedback and suggestion for this issue, and we will be very careful to maintain the good look and feel, the freedom and the openness of this somewhere in... blog. we dread as much as you the pityful way that online advertisement is implemented in most local websites. advertisement, when implemented, has to be done in a non-intrusive, attractive and interactive way. and regarding listening, we will to listen to all of your opinions, create a healthy debate with you and find a way that most bloggers support.
লেখক বলেছেন:
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরিল।
চন্দন বলেছেন:
অপেক্ষায় আছি
লেখক বলেছেন:
আশা করছি আমরা ভাল কিছু করতে পারবো যা সবার কাছেই ইতিবাচক হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
শফিকুল বলেছেন:
বিজ্ঞাপন আমাদের জন্য কোন বাধা না, তবে এটা যেন সুপারসিড না করে।আমাদের সকলের উচিৎ আমরাই আমাদের প্রিয় বাঁধ ভাঙ্গার আওয়াজ’কে স্বনির্ভর করতে আমাদের পরিচিতদের মাধ্যমে যোগার করে দেওয়া।আমার বিস্বাস আমার কথায় সবাই একমত হবেন।
লেখক বলেছেন:
আপনার আগ্রহ এবং মতামত আমাদের অনুপ্রাণিত করেছে।
অনেক ধন্যবাদ।
টাকাআনাপাই বলেছেন:
ব্যাপরটা চা কোম্পানীর মত যেন না হয় ফ্রি খাইয়ে সুদসহ আদায় করার প্রচেষ্টা হলে তখন জনপ্রিয়তা কমে যাবে। তবে বিজ্ঞাপনের ব্যাপারটা সাপোর্ট করছি কারন বিজ্ঞাপন থেকে পাওয়া আয় দিয়ে একটা প্রতিষ্ঠান বেশ ভাল ভাবেই চলতে পারে। সেটা যেন অতিরঞ্জিত না হয়। ধন্যবাদ
লেখক বলেছেন:
না, না। বিষয়টি তেমনতো নয়ই বরং সাইটটির জনপ্রিয়তা বৃদ্ধির দিকে আপনার মত আমাদেরও নজর রয়েছে সবসময়।
আপনাকে ধন্যবাদ।
বিটলা বলেছেন:
বিজ্ঞাপন যেন আমাদের কাজকে বাধাগ্রস্থ না করে ।
লেখক বলেছেন:
আস্বস্ত করছি, তেমন কোন আশংকা নেই।
আমাদের কাজের গতিময়তা ধরে রাখার জন্য এবং এই ব্লগের সংশ্লিষ্ট বিষয়গুলো সহজতর করার জন্যইতো এই ধারণা।
আপনাকে অনেক ধন্যবাদ।
নাঈম বলেছেন:
বিজ্ঞাপন থাকতে পারে, তাতে কোন সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে বিজ্ঞাপনের ভারে যেন সামহোয়্যার এর পোষ্টগুলোর গুরুত্ব যেন কমে না যায়।
লেখক বলেছেন:
বিষয়টিতে আমাদের জোরালো নজর থাকবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
If the proposed "advertisement" kills the look and feel of current site, its a big NO as far as visitors of the sites are concerned.
If your moderation is not effective which seemed to me the case in few occasions in cleaning up rubbish (content), then you will eventually lose a large portion of the loyal user base.
I would love to see few more features such as email notifications of new post of the bloggers I follow.
লেখক বলেছেন: we will be very careful not to kill the look and feel, as our designers have over long time carefully established the present design.
one of the reasons for taking advertisement is to fund a stronger support team including 24/7 moderation. you will also see that with increased revenues, more features and new services will come, as funds will be channeled back to research and innovation.
As of current blogging platform universally, third party tools integration is almost a taken as granted thing which somewherein lack. I would love to hear about your plan on that end.
লেখক বলেছেন: yes, there are many things on our wish list as well that we lack today. please suggest your ideas in a new comment or send us an email to , and we will consider each and every suggestion in the team :-)
এস্কিমো বলেছেন:
একটা বিষয় ধন্যবাদি দিতেই হয়। আমার জানামতে এই প্রথম সামহোয়ার কর্তৃপক্ষ ব্লগারদের মতামত দেবার একটা সুযোগ করে দিয়েছেন। সাধুবাদ জানাই এই উদ্যেগের। বিজ্ঞাপন নেওয়াকে অবশ্যই সমর্থন করি। আয় ছাড়া ব্যয় করে শুধু মাত্র রাজনীতিবিদরা - আর তাদের শেষ ঠিকানা বেশীরভাগ ক্ষেত্রে জেল।
দেশের বাইরে থেকে যদি কোন ভাবে সাহায্য করতে পারি - অবশ্যই করবো।
পরামর্শ - বাংলাদেশ থেকে অনেক প্রতিষ্টান প্রবাসীদের জন্যে পন্য রপ্তানী করে - তারা আগ্রহী হবে বলে মনে হয়।
লেখক বলেছেন:
আপনাদের সাথে কথা বলতে ফিরে এলাম আবার। ব্যাস্ততার কারণে খানিকটা দেরী হওয়ায় দুঃখিত। @সবাই।
আপনার সমর্থন ও সহযোগীতার আগ্রহ আমাদের কাজে অনুপ্রেরনা দেবে। সাথে সাথে আপনার পরমর্শটি নিয়েও আমরা আলোচনা করবো। দরকার হলে আপনার সাথে যোগাযোগ করবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
সাইফুর বলেছেন:
বিজ্ঞাপন নিতে পারেনন..তবে যেন দৃষ্টিকটু না হয় আর তা যেন ব্লগিং এর ধারাকে নষ্ট না করে....শুভ কামনা রইলো....
সামহ্য়্যারকে ভালোবাসি....
সামহয়্যার আরো উন্নতি করুক...
লেখক বলেছেন:
বিজ্ঞাপনের জন্য ব্লগ নয় বরং ব্লগের জন্যেই বিজ্ঞাপন। তাই এ,ব্যপারে নিশ্চিতভাবে আমাদের যথেষ্ট মনোযোগ থাকবে।
মতামতের জন্যে ধন্যবাদ আপনাকে।
মামু বলেছেন:
সাত সকালে মডুরাম এই টা কি কইতাচে?ভূতের মুকে রাম রাম.....
কিছু ব্লগার আচে যারা, কোন কারন চাড়াই যারে তারে যকন খুশি "রাজাকার' কইয়া বেরায়।
রাজাকার শব্দটা আমাদের সমাজে গালি হিসাবে ব্যবহার হয়, কিন্তু আপনারা এই ব্যপারে বড়ই উদার.... কাউরে রাজাকার কইলে আপনারা আরো মজা পান,....
বিনা কারনে কাউরে রাজাকার কইলে তারে গালিবাজ হিসাবে তার বিরুদ্বে ব্যবস্থা নেন....
আর ইচলাম বিরুধীদের বিরুদ্ধে ব্যবসথা নেনে, ইসলাম বিরদ্ধদের আর প্রেমোট কইরেন না।
পাবলিক এই গুলা ভালই বুজে, আপনারা ভাল হইয়া যান....
আপনাদের হেদায়েত কামনা করি।
শুভ ব্লগিং
লেখক বলেছেন:
জ্বী, প্রসংগের বাইরে হলেও একটি জরুরি বিষয় আপনি টেনে এনেছেন এবং নিঃসন্দেহে এটি একটি আপত্তিকর চর্চ্চা। এর উল্টোটাও সমানভাবেই আপত্তিকর।
আশা করি লক্ষ্য করে থাকবেন, এ ব্যাপারে আমরা এখন যথেষ্ট সচেতন।
পৃথিবীর সবার মংগল হোক।
এস্কিমো বলেছেন:
বাপের শালা পোস্ট পইড়া কমেন্ট করেন। দারগা দেখলেই বিচার দেওনের অভ্যাসটা হাস্যকর।
সুজনবাঙালী বলেছেন:
সরবোনাশ!আরিল মিয়া আংরেজি মনতোববো করিচ্ছে! আমি কিন্তু শপোত নিয়ি নিয়িচি। আংরেজি লিইকলে বিয়োগ দিমু। বুঝিচ্ছেও?
লেখক বলেছেন:
অপ্রাসংগিক।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
কোপা সামছু বলেছেন: কোন লাভ নাই, আপনাদের কিছু সুনির্দিষ্ট ব্লগার ছাড়া আপনারা কারো কথা শুনেন না।চাইলে প্রমান দিতে পারব।
দয়া করে শুধু মাত্র তাদের কাছেই মেইল করুন। সর্বসাধারনের কাছে নয়।
কোপা সামছুর সাথে একমত।
এ বিষয়ে এর আগে আমি একটি পোস্ট দিয়েছিলাম। সম্ভবতো কর্তৃপক্ষ পড়েননি। এতে আমার অন্যতম একটি পয়েন্ট ছিলো--
"Randomly যেকোন পোস্ট প্রথম পাতায় স্থান দিলে হয়তো ঘনত্ব বাড়ে, তবে নিঃসন্দেহে এর গুরুত্ব কমে। প্রথম পাতায় স্থান দিবার পূর্বে পোস্টগুলোকে কিছুটা হলেও যাচাই বাছাই করার প্রয়োজন আছে বলে মনে করি। এক্ষেত্রে আমি বিশ্বাস করি মৌলিক লেখাগুলোই প্রাধান্য দেয়া উচিৎ। 'আমি আমার প্রোফাইলে মানুষের স্থলে বান্দর বসাইছি কিংবা গতকালকে রাস্তায় হাটতে গিয়া বুড়ো নানীর সাথে ধাক্কা খাইছি অথবা কার প্রোফাইল কতো সুন্দর'---- এই ধরণের অহেতুক হালকা কথা সম্বলিত পোস্টগুলোর ভিড়ে অনেক বক্তব্যধর্মী লেখাও হারিয়ে যায়।কাজেই প্রথম পাতার গুরুত্বে স্বার্থে কর্তৃপক্ষ প্রথম পাতায় পোস্ট এলাও করার বিষয়ে একটও যত্নবান হবেন বলে আশা করি"।
কেউ কেউ আমার বক্তব্যের বিষয়ে দ্বিমত পোষণ করলেও বেশিরভাগ ব্লগারই আমার বক্তব্যকে সমর্থন করেছেন। আমি অনুরোধ করেছিলাম এ বিষয়ে আপনাদের মতামত আমাকে জানানোর জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আপনারা কোন রিসপন্স করেননি।
আমার ০৭ মাসের অভিজ্ঞতায় আমি বলতে পারি, এই পরামর্শ চাওয়াটা মেকি ছাড়া আর কিছু নয়। আপনাদের দরকার কিছু টাক মাথার ব্লগার যারা ব্লগটারে চিনাবাদামের মতো খেয়ে খোসাগুলোরে যেখাসে সেখানে ফেলে দেয়।
লেখক বলেছেন:
আপনার মন্তব্যের প্রথমাংশের জবাব আগেই আমরা দিয়েছি। পরের অংশের জবাবে বলছি, আপনার পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনাধীন। আর শেষের অংশটি আপত্তিকর। যা কিছু মন্দ তা আপনার আমাদের সবার জন্যই মন্দ।
আপনাকে ধন্যবাদ।
মিসকল বলেছেন:
নিজের খেয়ে পরের গীত গাওয়া আসলে কঠিন। আরও আগে আপনাদের এ বিষয়টি ভেবে দেখা উচিত ছিল।বিজ্ঞাপন ইতোমধ্যে আপনারা দিচ্ছেন যেমন কাজ নাই ঘুরে আসুন, সিনেপ্লেক্স ইত্যাদির এ রকম দেওয়া এখনও সমস্যা হয় নাই।
তবে বিজ্ঞাপনের কারণে যদি ব্লগ-ই হারিয়ে যায়। তাহলেতো সমস্যাই।
আশাকরি কর্তৃপক্ষ সবকুল বাঁচিয়ে সিদ্ধান্ত নিবেন।
শুভ ব্লগিং
লেখক বলেছেন:
আপনার মন্তব্য ও সুপরামর্শের জন্য ধন্যবাদ।
রিয়াজ শাহেদ বলেছেন:
নিশ্চিতভাবেই এখানে কেউ হলিউড বলিউড ঢালিউড ইত্যাদি ইত্যাদি উডের কপি-পেস্ট করা কোনো খবর জানতে আসেনা; সত্যি খুব বেশি খারাপ লাগে যখন দেখি প্রথম পাতাটাই এধরনের আবর্জনা দিয়ে ভরে আছে। এদিকটায় এখনো পর্যন্ত আপনাদের কোনো নজর নেই...খুব কড়া মডারেশন হচ্ছিলো গত কদিন ধরে, পান থেকে চুন খসেছে কি খসেনি সঙ্গে সঙ্গে পোস্ট/কমেন্ট ডিলিট অথবা সাময়িক ব্লগব্যান; আরেকটু নমনীয় হলে ভালো হতো...
আমরা যেমন জানি, তেমনি আপনারাও জানেন যে, এই ব্লগে দলীয় প্রচারণা চালাতে আসে একমাত্র জামায়াত-শিবির মতাদর্শীয় লোকজন। মত প্রকাশের স্বাধীনতার জুজুর অজুহাতেই কি আপনারা বিচ্ছিন্নভাবে কয়েকটা নিককে ব্যান করেই এবিষয়ে আপনাদের দায়িত্ব সারছেন? যেখানে কড়া হওয়া উচিত সেখানেই কড়া হোন, অন্য কোনোখানে নয়।
অসংখ্য ধন্যবাদ "হাত বাড়িয়ে দাও"-এর জন্য, অসংখ্য।
একান্তই যদি না চলে তাহলেই কেবল বিজ্ঞাপন দেয়া যেতে পারে, নইলে না দেয়াই ভালো। তাছাড়া দুটি বিজ্ঞাপন তো আছেই। আর বেশি বিজ্ঞাপন দিলে পেজ লোড হতেও সময় লাগতে পারে। তবে বিজ্ঞাপন যদি দেনই, অনুরোধ রইলো সেগুলো কারো ব্লগে দেবেননা, শুধু হোমপেজগুলোতেই থাকুক।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
জ্বি, এমন কপি-পেস্টের ব্যাপারে আমাদের আর একটু নজর রাখা দরকার। মডারেশনের ব্যাপারে মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি রয়েছে। আশা করি এর নিরসন হবে।
বিজ্ঞাপন নেয়ার ব্যাপারে খুব পরিষ্কার কারণ আমরা জানিয়েছি। আপনার অনুরোধ আমরা ভেবে দেখবো।
রিয়াজ শাহেদ বলেছেন:
আরেকটা তথা- দয়া করে গণতন্ত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নিন; এখানে নানাজনের নানামত পাবেন, সংখ্যাধিক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন, স্বজনপ্রীতি বা অন্যকিছুর ভিত্তিতে নয়।প্লিজ।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনার মতামত ও পরামর্শের যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের কাছে। আপনিও স্বজনদের বাইরের কেউ নন।
ধন্যবাদ।
রিয়াজ শাহেদ বলেছেন:
তথা=কথা।
হিডেন স্ট্রিট বলেছেন:
আমি বিজ্ঞাপন থাকার পক্ষে।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
মতামতের জন্য ধন্যবাদ আপনাকে
রাগিব বলেছেন:
বিজ্ঞাপন দিন, কোনো সমস্যা নাই। একটু দৃষ্টি নন্দন ভাবে দিলেই চলবে।তবে এই সাথে একটা দাবী পেশ করছি, আশা করি অন্য ব্লগারেরাও একমত হবেন। আপনারা ইউজারদেরকে একটা হলেও গুগল অ্যাডসেন্সের অ্যাড ব্লগে লাগাতে দিন। ইউজারদের ব্লগিং এর এটা বড় incentive হবে। ব্লগস্পটে অনেকে ব্লগিং করে, কারণ সেখানে নিজের সুবিধা মতো অ্যাডসেন্সের অ্যাড লাগানো যায়। এখানেও অনেক ব্লগার বেশ জনপ্রিয়, একটা প্যানেলে হলেও ইউজারদের নিজেদের অ্যাডসেন্সের অ্যাড লাগাতে দিন। ব্লগিং এ অনেকেই অনেক সময় দিচ্ছেন, কিছুটা হলেও তাদের আর্থিক লাভবান হতে সুযোগ দিন।
এতে করে ইউজারেরাও উৎসাহিত হবে, আর সামান্য একটা প্যানেলে ইউজারদের অ্যাড দিতে দিলে আপনাদেরও ক্ষতি বৃদ্ধি হবে না।
আশা করি আরো অনেক ব্লগার এই মতের সাথে সহমত পোষন করে গুগল অ্যাডসেন্স এর অ্যাড লাগানোর দাবী জানাবেন।
লেখক বলেছেন:
দেখতে ভাল লাগার ব্যাপারে আমরা সচেতন থাকবো। আর গুগল অ্যাডসেন্সের ব্যাপারে আরিলের মন্তব্য দেখুন। তবে বিষয়টি নিয়ে ভাববার সুযোগ রয়েছে যথেষ্ট।
আপনাকে ধন্যবাদ।
মদন বলেছেন:
বিজ্ঞাপন দিতে চাইলে রেট কম কইরেন যেন আমি বিজ্ঞাপন দিতে পারি। আর এমন বেশি বিজ্ঞাপন দিয়েন না যেন পোস্ট না পইড়া বিজ্ঞাপন পড়তে হয়। যেমনটি করে আমাদের সময় পত্রিকা।
লেখক বলেছেন:
![]()
ধন্যবাদ।
মেসবাহ য়াযাদ বলেছেন:
বিজ্ঞাপনের ব্যাপারে আমার ব্যক্তিগত আপত্বি নাই। আসলেই বিজ্ঞাপন ছাড়া একটা প্রতিষ্ঠান কন্টিনিউ করা খুব টাফ। তবে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে একটু সিলেকটিভ হবেন, আশা।শুভ ব্লগিং
লেখক বলেছেন:
আশা করি আমরা সেদিকে নজর রাখতে পারবো।
ধন্যবাদ আপনাকে।
মাইনুল বলেছেন:
বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্তটা খুবই ভাল সিদ্ধান্ত। কারন এই ওয়েবসাইট চালাতে অনেক খরচ। এই খরচ তুলে আনার জন্য বিজ্ঞাপনের কোন বিকল্প নেই। বিজ্ঞাপন দিলে যদি স্পেস কমে যায় সে ক্ষেত্রে একটা কাজ করা যায়। এখন যখন আমরা পোস্ট করি সেটা ইমেজ সহ দুই তিন ইঞ্চি জায়গা দখল করে। ফলে প্রথম পাতায় কমবেশী দশটির মত পোস্ট থাকে। বিজ্ঞাপন দিলে এই সংখ্যা হয়তো আরো কমে যাবে। সে ক্ষেত্রে যদি পোস্টের শুধুমাত্র হেডিংটা আর লেখকের নাম দেখানো হয়। তাহলে বিজ্ঞাপন দেবার পরে ও ২৫/৩০ টি পোস্ট প্রথম পাতায় থাকবে। দেখতে হবে অনেকটা এই রকম;
পোস্ট এক - একজন ব্লগার
পোস্ট দুই - আরেকজন ব্লগার
পোস্ট তিন - আরেক জন ব্লগার
লেখক বলেছেন:
আপনার পরামর্শটি আমরা ভেবে দেখবো।
সমর্থন ও পরামর্শের জন্য ধন্যবাদ।
কাঙাল মামা বলেছেন:
১)অনেক প্রিয় ব্লগার আছেন যাদের ব্লগ প্রতিদিন ভিজিট করা সম্ভব হয়ে উঠে না। যার ফলে তাদের নতুন লেখাগুলো পড়ে পড়তে হয়। এরকম একটা নোটিফিকেশনের ব্যবস্থা করা যায় না যাতে তাদের ব্লগ ভিজিট করব না, কিন্তু মেইল বা ব্লগের নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের নতুন লেখাগুলোর একটা লিংক আসবে?২)"নতুন ব্লগ লিখুন"- এখানে উপরে ইমোটিকন যোগ করার অপশন থাকে। মন্তব্যে রেডিমেড ইমোটিকন যোগ করার অপশন দেয়া যায় না
৩)কে মাইনাস দেয় আর কে প্লাস দেয় তার নাম প্রকাশ করার ব্যবস্থা থাকা।
৪) একটু পর পর অটোমেটিক্যাললী লগ আউট হয়ে যায়!
৫)শোকেসে ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হত।
৬)ব্লগার পরিসংখ্যানে: "লাস্ট লগইন" ডেটা চাই!!!
লেখক বলেছেন:
আপনার ৩ নম্বর পয়েন্টটি ছাড়া অন্যগুলো আমরা ভেবে দেখবো।
পরামর্শের জন্য ধন্যবাদ।
শান্তির দেবদূত বলেছেন:
অবশ্যই বিজ্ঞাপনের দেওয়া উচিৎ, বিজ্ঞাপনের ছাড়া প্রতিষ্ঠান চলবে কি করে। কিন্তু একটা ব্যক্তিগত অনূরোধ, বিজ্ঞাপন গুলো যেন সুন্দর, ক্রিয়েটিভ হয়। মানে "লাগবা বাজি" টাইপের বিজ্ঞাপন যেন না হয়
লেখক বলেছেন:
আপনার সমর্থন ও মতামতের জন্য ধন্যবাদ।
শান্তির দেবদূত বলেছেন:
@মাইনুল ভাইপোস্টগুলো ইঞ্চি হিসাব করে মোট দৈর্ঘ বের করে তারপর প্রথম পাতার পোস্ট সংখ্যা বের করা হয় না।
এইটা একটা কাউন্টার ভেরিয়েবলে প্রথম পাতায় কয়টা পোষ্ট থাকবে সেইটা প্রিডিফাইন করে দেওয়া আছে বলে মনে হয়। ইচ্ছা করলে ১০০ টা পোষ্টও প্রথম পাতায় আনা যাবে।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আরো ভাবনার প্রয়োজন ... বিজ্ঞাপন নেয়ার ভাবনায় কোন মতান্তর নেই। নেয়া উচিত। ব্লগ চালানোর পেছনে সময়, মেধা, শ্রম, অর্থের ব্যয় হচ্ছে। আয়ের উত্স যদি নিশ্চিত না হয় তাহলে একটা দাতব্য প্রতিষ্ঠানও চলতে পারেনা বেশী দিন। আশা করি সামঞ্জস্য রেখে বিজ্ঞাপন দেয়া যেতে পারে। দৃষ্টিকটু যেন না হয় সেই দিকে খেয়াল রাইখেন।
ধন্যবাদ হাত বাড়িয়ে দেয়ার জন্য..
লেখক বলেছেন:
আপনার সমর্থন ও মতামতের জন্য ধন্যবাদ।
আরিল বলেছেন:
happy to see this good engagement. very interesting suggestions coming up, and also concerns that we are noting down. arild mia is not too good in bangla, so comments in english, however, the team is trying to catch up and has started replying to your comments :-) i am trying to read what you say, i got some of it but have to get some translations. anyway, we will discuss all matters raised in daily review meetings until we launch, we use your input to refine our ad policy and we will keep you involved during this process. keep it up.
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ইয়র্কার বলেছেন:
প্রথম পাতায় একটা পোস্ট, একটা বিজ্ঞাপন, তারপর আবার পোস্ট এভাবে থাক। খুবই ভালো উদ্যোগ, টাকা না থাকলে চাকা চলে না।
লেখক বলেছেন:
ধন্যবাদ সমর্থনের জন্য।
রাগিব বলেছেন:
Arild, I welcome the move very much. SWI should be compensated for the wonderful blog they created, and ads are perfectly fine ... provided that they are added appropriately.My only request, do involve the bloggers ... allow people to add Google Adsense to their blogs. Not too many ... just one or two panels of fixed size should be allowed.
A lot of bloggers here are very popular and regularly get hundreds of hits in their blogs. This will be a good incentive for bloggers to write more (of course, they will write good posts anyway ...
This isn't meant to be a replacement for SWI's own ads, rather a small addition that will show up along with SWI's ads.
লেখক বলেছেন: thanks for the nice words, ragib. your request is very much taken, we will involve our bloggers and search ways they can be benefitted. previously we hoped to come up with a revenue sharing ad service by 2007 and thereby avoid a third party ad solution. however, not to delay this anymore we are strongly considering allowing spaces for google adsense for the bloggers.
we will try to find a good additional space on bloggers own pages for this, initially on a trial basis for evaluation.
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
বেশী যেন না হয় ...
লেখক বলেছেন:
![]()
বিজ্ঞাপনের সাথে যে নান্দনিকতা ও রুচিবোধের বিষয়টি জড়িত এইটা নিয়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবে তারপর বিজ্ঞাপন প্রকাশ করবেন।
সামহোয়্যারইনব্লগ এর উত্তরোত্তর সাফল্যের প্রত্যাশায়....।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
সাইটটির সাথে ব্লগাররা ও তঁাদের সুচিন্তিত মতামতই সবসময় মুখ্য ।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
বিজ্ঞাপন নিতে পারেন। তাতে কোন বাঁধা দেখি না। তবে বিজ্ঞাপনগুলো দেখতে যাতে সুন্দর হয়... প্রথম দিকে ব্লগে কিছু বিজ্ঞাপন ছিলো (সামহোয়্যারইনেরই)। ওগুলো দেখতে এতই সুন্দর ছিলো যে বিজ্ঞাপনগুলো তুলে নেয়ার পর অনেকে বিজ্ঞাপনগুলো মিস করেছিলো। এটা নিয়ে পোস্ট মন্তব্যও হয়েছিলো যতদুর মনে পড়ে।বাঁধ ভাঙার আওয়াজ টিকে থাকার জন্য বিজ্ঞাপন দিতে হলে দিক... আমাদের আপত্তি নেই। তবে ব্যবহারকারীদের নিজেদের ব্লগে কিছু বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা রাখলে আমার ধারনা সবাই ব্যাপক উৎসাহ পাবে। যতদুর জানি এরকম একটি পরিকল্পনা ছিলো।
শুভকামনা।
লেখক বলেছেন:
সৌন্দর্য্যের ব্যাপারে বরাবরের মতই খেয়াল থাকবে আমাদের।
জ্বি, পরিকল্পনাটি থেকে আমরা সরে যাইনি এবং তা নিয়ে এগিয়েও যাচ্ছি। বিস্তারিত জানাতে আমরা পরে আসছি।
আপনাকে ধন্যবাদ।
সুজনবাঙালী বলেছেন:
আরিল মিয়া!ভালা হবি নি কয়ি দিলাম। যারা একানে আংরজি লেকে তাদের আমারা বাটপার টাইপ মানুষ ঘোষনা করবানি।
বাংলা শিখি নাও কতিছি। নয়তো Click This Link
-------------------------------
পরামর্শ হইলো- বিজ্ঞাপন নিতেই হইবো। কারন ব্যবসা যদি ভালা বোঝো তয় ব্লগও ভালা চালাতে পারবা। দেখোনা প্রথম আলো ব্যবসা বোঝে ভালা , ওদের ভিউজ পেপার ও চলে ভালা।
তাছাড়া, নতুনদের প্রথম পাতায় জায়গা দেয়ার জন্য কিছূ সুনিরদিষ্প শরতো দিয়া দেও।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
. allow people to add Google Adsense to their blogs. Not too many ... just one or two panels of fixed size should be allowed.
Agree with Ragib Bhai..........
লেখক বলেছেন: thanks trivuz, see the reply on ragib´s comment.
মাহবুব মোর্শেদ বলেছেন:
গত দুই বছর সামহয়ার অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়া গেছে। একটা চালু করছে তো আরেকটা থামাইছে। এক গ্রুপকে মাথায় তুলছে তো আরেক দল দমন খাইছে। এক দল দমন খাইছে তো আরেক দল মাথায় উঠছে। একটা টুল যোগ করছে তো আরেকটা সরাইছে। সব মিলায়া একটা শব্দ খুব লাগসই মনে হয় সামহয়ারের ক্ষেত্রে : ইনকনসিসটেন্সি।সামহয়ার যে অভ্যাস দাঁড় করাইছে তাতে বিজ্ঞাপন-বিরোধী মনোভাব এইখানে প্রবল। আমি নিজে বিজ্ঞাপনের পক্ষের লোক হইলেও সামহয়ারে বিজ্ঞাপনের কথা যখন ভাবি তখন কেমন জানি খটকা লাগে। কাজ নাই, ঘুইরা আসেন টাইপ বিজ্ঞাপন দিয়া সামহয়ার একটা অভ্যাস দাঁড় করানোর কোশেশ করছে বটে। কিন্তু এক বিজ্ঞাপন সর্বত্র দেখে দেখে সামহয়ারের বিজ্ঞাপন-বোধ সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা তৈরি হইছে। তারপরও আমার মত হইলো, বিজ্ঞাপন যদি পান, আর সেইটা থেকে যদি টাকা আসে তো অসুবিধা কী? শুরু কইরা দেন।
গ্রুপগুলারে বিষয়ভিত্তিক কইরা রিঅরগানাইজ করেন। সেইখানেও বিজ্ঞাপন দেবার ব্যবস্থা করেন। ব্লগারদের গুগলঅ্যাডসেন্স ইউজ করতে দিতে পারেন। আপনাদের ঘোষণার অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন:
আপনার মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।
আরিল বলেছেন:
regarding adsense, i can say that we are strongly considering it based on present and previous requests form many bloggers. they don´t look too good, nor too bad if carefully placed. another thing which is sure, is that we have our mind set on how we can create revenue opportunities for our bloggers. please also give us suggestions on how blogging could, in different ways, be a side income for those who find their good niche and draw a good crowd for their writing.
লেখক বলেছেন:
সমর্থন।
যীশূ বলেছেন:
বিজ্ঞাপন নিয়ে এলার্জি সবারই আছে। আবার বিজ্ঞাপন নিজেই একটা প্রয়োজনীয় জিনিস হতে পারে। বিজ্ঞাপন ব্লগিংকে বাধাগ্রস্থ করতে পারে, আবার সে বিজ্ঞাপনই আবার এর জনপ্রিয়তা বাড়াতে পারে। সেক্ষেত্রে এখানে কি টাইপ বিজ্ঞাপন দিবেন তার উপরই অনেক কিছু নির্ভর করছে। বিজ্ঞাপনের একটা নিশ্চয়ই নীটিমালা থাকবে। সে নীতিমালায় বিষয়গুলো ভাবার জন্য অনুরোধ করছি।আর জায়গার কথা বলবো, পোস্টগুলোর মাঝে বিজ্ঞাপন খুবই বিরক্তিকর (যেমন কাজ নাই, ঘুইরা আসেন টাইপ বিজ্ঞাপন)। আশা করবো বিজ্ঞাপনের জন্য আলাদা জায়গা থাকবে। ব্লগিং এর মাঝে বিরক্তির সৃষ্টি করবে না।
লেখক বলেছেন: the post space in the middle is unfortunately the best space for advertisers, at the same time the least good space to disturb by ads. we are thinking of three commercial banners only in this space, one above the blog posts, one in the middle, and one at the bottom. in addition there may be one at the right side somewhere. however, ads on the side will be tall, not wide, and may not be so appreciated by the advertisers. in addition, we were thinking of a second banner in the middle (sorry), but a very cheap banner reserved for good initiatives and small businesses from your local community that you wish to promote to help them. could that be an idea, availing one space for the less resourceful ones?
বদ্যি বলেছেন:
খসড়া বানাইয়া পাবলিশ করনের দুই তিন দিন আগে ব্লগারগো কমেনট চাওনের মধ্য ধান্দাবাজি প্রকাশ পায়, তাই মাইনাস
লেখক বলেছেন:
আপনার মন্তব্যটি আপত্তিকর।
অনুগ্রহ করে সুচিন্তিত মতামত রাখুন যা নিয়ে আমরা ভেবে দেখতে পারি।
ধন্যবাদ।
বদ্যি বলেছেন:
নীল সার্ট পরা মাহবুব মোরশেদ সাহেব, প্রথম আলোর ব্লগ কতদুর
আরিফুর রহমান বলেছেন:
I have a few questions: 1. who is going to be the target of the ads? bloggers from within BD or outside?
2. how would you decide which one to display, certainly ads meant for NRBs has no significance in country, still they will be annoyed.
3. Can we not think about a subscription based blogging, rather than ad based one!
I do appreciate the current ads in place, i.e. somewhereindhaka.net, which seems to me as a good directory services, which dhaka lagged a lot!
I think SWI sould be choosy while accepting ads, not just anyone should be able to place an ad.
ad's that actually mean necessary things, (not just 'send gift', which floods daily newspaper front pages already), may be considered.
লেখক বলেছেন: thanks for these concerns and questions, arif. when somewhere in... blog started, it was a simple service for a small community. however, the present size and service is becoming demanding on our resources and we want to carefully start building revenues.
ans 1: about 75-85% of our viewers are in bangladesh, and for the advertisers, bloggers in bangladesh would most naturally be the main target, initially.
ans 2: most ads are seen as an annoyance if they are not of relevance to you, however, there are some ads that could even be useful information about products or services you were looking for. now, its our job (not easy) to try to select advertisers with a message that could break away from annoyance and hit more as information. with would try to keep local relevance for most ads.
ans 3: subscription based blogging would be difficult and not in line with the free space that badh bhangar aawaj is. we feel it would not be right to charge for blogging.
we are developing an ad policy that we will share with you soon to help guide which advertisers we are looking for. we are very much aware of the sensitivity of this issue and would not place just any ad on this space. it has to be with a good purpose and related to the local community. hopefully, the bigger advertisers will see the blog community as a great resource and join with respect for what you are creating here.
আইরিন সুলতানা বলেছেন:
সাইটটিকে স্বনির্ভর করতে বিজ্ঞাপন যদি প্রয়োজনীয় হয়ে থাকে তবে তা না করার কোন সুযোগই নেই । শুধু দেখতে হবে বিজ্ঞাপনের সাইজ এবং যথাযথ অবস্থান । একই সাথে দেখতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে অতিরিক্ত রিজ্ঞাপন যেন সাইটটির এক্সেসকে ধীরগতি সম্পন্ন করা না দেয় ।
লেখক বলেছেন:
আপনার মতামত ও পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
মিয়াভাই সিলটী বলেছেন:
আমিও বিজ্ঞাপনের পক্ষে,তবে যাতে বিজ্ঞাপন আমাদের কাজকে বাধাগ্রস্থ না করে সে দিকে একটু খেয়াল রাখবেন।
লেখক বলেছেন:
বিষয়টিতে নজর রয়েছে আমাদের।
ধন্যবাদ আপনাকে।
বদ্যি বলেছেন:
ক্যান নোর্টিশবোর্ড আফা আপত্তিকর কেন।আফনারে খসড়া বানাইয়া ডিসিশন নিয়া লন্চ করনের আগে দিলিকা লাড্ডু দেখাইবেন তাতে কি আসলে ব্লগার ইনপুটের কোন দাম আচে। আফনারা খসড়া বানানোর আগে ইনপুট চাইলে বুজতাম আফনারা ইনপুট নিয়া খসড়া বানাইবেন, একন তো ঘোড়া গাড়ী সব প্রস্তুত তারপর আমগো দিল্লিকা লাড্ডু দেখাইতেসেন
মন্তব্যের সাথে সাথে যেন বিজ্ঞাপনগুলোও মডারেট করার ব্যবস্থা থাকে।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
আমরা আনন্দিত আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখতে পেয়ে। না, বিজ্ঞাপনে ব্লগের চেহারা ঢেকে যাবার কোন আশংকা নেই।
ধন্যবাদ।
নির্বাক সুশীল বলেছেন:
স্বনির্ভর হইতে হবে ক্যান?
ত্রিভুজ ভাইরে বলেন। ওনার নাকি অনেক টাকা। কোথায় যেন কমেন্ট দেখছিলাম।
আরিল বলেছেন:
@যীশূ: বিজ্ঞাপন এলার্জি আমাদের ও। আরাই বছর দরে বিজ্ঞাপন ছারা চলছে আমাদের বাঁধ ভাঙ্গার আওয়াজ, আমরা অন্য কাজের প্রফিত ব্লগে ইনভেস্ত করেছি। (ওফফ, আর বাংলা লিখতে পারি না) perhaps i got lost in translation above :-) what i want to say is that for a community of this size, revenues from the services we make is a necessity to ensure good support, improvements and new innovations. whether we like it or not, advertisement or sponsorships are possible the best ways to raise that revenue. sponsorships may feel like hijacking, therefore ads remains.there will be a nitimala for advertisements, to guide us in the selection/approval and to guide the advertisers. however, as somewhere in... is the trendsetter for community blogging (at least in bangladesh), we also want to be a trend setter in advertisement. the higher value we can create for the advertisers, the less advertisement do we need, therefore we aim at few, high value ads combined with interactivity and possibly blog presence for the advertisers (separate page, if they want a presence). give us ideas to help us create better usage of adspace trying to see presence on the blog from the advertisers point of view (that hopefully also can inspire other popular websites to change from their ugly blinking multi-ads displays).
finally, ads in this community could be good if it can help upcoming local brands to increase their popularity in their own market. thus, in selecting advertisers, we hope to attract brands that you can relate to and support. more bangladeshi companies deserves more attention and with your support, they can gain confidence in their growth :-)
সবাক বলেছেন:
বিজ্ঞাপনের বিষয়টি ভালো কিন্তু তা যদি হয় দৈনিক পত্রিকার মতো, তবে শান্তি খুজে পাওয়া এই ব্লগ থেকেও বিদায় নেব নিরবে। সামহয়ারইনের ব্যান পক্রিয়াকে আমার কাছে স্বৈরাচারী মনে হয়। অধিক দৃষ্টিকটু , অশ্লীল (অশ্লীলতার কথা বলছি, সৃজনশীল দেহতত্বের নয়) পোস্ট গুলো মুছে ফেলা যায়। ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমন করলে, লিখিত ভাবেই তার জবাব দিতে হবে। এখানে কোনরকম অভিযোগ বা সেই অভিযোগের ভিত্তিতে ব্যান পক্রিয়া কি প্রশ্নবিদ্ধ নয়।
আমারতো মনে হয়, কাউকে ব্যান করলে তার মৃক্তির বিষয়ে পরিচালিত আন্দোলনের মাধ্যমে হিট বাড়ে এবং তাতে কর্তৃপক্ষের আয়ও বাড়ে। এ বিষয়টি মাথায় রেখেই মনে হয় ব্যান করা হয়। যদিও আমি এই পর্যন্ত কারও কোন অভিযোগের কবলে পড়িনি তবুও আমার মনে হয় ব্লগিং এর মতো পক্রিয়ায় ব্যান বিষয়টি কেমন জোর দেখানো এবং স্বেরাচারি মনে হয়। কর্তৃপক্ষ বিষয়টি ভাববেন কিনঅ, জানি না। তবে ভাবা উচিত।
আবার নতুন নিক যারা খোলে তাদের অনেকেই খুব তাড়াতাড়ি চান্স দেয়া হয় আবার অনেকে মাসের পর মাসও চান্স পায় না। আমার এখানে একটি সাইবার ক্যাফে আছে, তাদের সবাইকেই আমি ব্লগিং এর বিষয়ে উৎসাহিত করি। এবং অনেককেই নিক খুলে দিয়েছি। কিন্তু প্রায় ১মাস হতে চলরো একজনও ১ম পাতায় একসিস পায়নি। বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগে, বিশেষ করে তারা যখন এ বিষয়ে আমাকে প্রশ্ন করে।
সামহয়ারের মঙ্গল কামনায়...............সবাক
লেখক বলেছেন:
প্রথমত, ব্যান ও মডারেশন প্রক্রিয়া নিয়ে আপনার মন্তব্যে ব্লগের বর্তমান পরিস্থিতি আর একটু লক্ষ্য করতে অনুরোধ করবো।
"মৃক্তির বিষয়ে পরিচালিত আন্দোলনের মাধ্যমে হিট বাড়ে এবং তাতে কর্তৃপক্ষের আয়ও বাড়ে।"- তা হলে তো সাইটটি পরিচালনা এবং টিকিয়ে রাখার জন্য বিজ্ঞাপনের ব্যপারে ভাববার দরকার ছিল না।
নতুনদের প্রথম পাতায় আসার ব্যাপারে 'চান্স', 'সুযোগ', 'যোগাযোগ' জাতীয় কোন প্রক্রিয়া এখানে নেই। এ,ক্ষেত্রে আমাদের 'ফিডব্যাক' মেইল করুন/ 'কোন সমস্যা'য় জানিয়ে দিলেই আমরা সমাধান করবো/ উত্তর দেবো।
ধন্যবাদ।
বিজ্ঞাপন আসুক। সামহোয়ারের উন্নতি হোক। অতীতের দুঃখ ভুলে যাক সবাই।
আপনাদের মডারেশনই যথেষ্ট যেভাবে আপনারা ব্লগটিকে রাখতে চান। যাদেরকে ব্যান করেছেন তাদের ফিরিয়ে আনেন। আপনাদের অগ্রগতিতে তাদেরও অবদান রয়েছে।
সুস্থ পরিবেশের গ্যারেন্টি থাকলে দেখবেন ব্লগার সংখ্যা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
ব্লগারদের মধ্যে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থাও করতে পারেন।
মাল্টিপল নিক এ্যাবইউজ বন্ধ করতে হবে নইলে মেজরিটির অংশগ্রহনের সততা পাওয়া যাবে না।
ধন্যবাদ পরামর্শ চাওয়ার জন্যে।
লেখক বলেছেন:
বিষয়গুলোর ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরীকতা থাকবো।
খুব জরুরী কিছু পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।
দুষ্টছেলে বলেছেন:
দিন... অবশ্যই দিন....সেভাবে সম্ভব ঠিক সেইভাবে দিন.....
তবে সাবধান দেখবেন বিজ্ঞাপনের ঠেলায় যাতে মূল জিনিসিও হারিয়ে না যায়.....
দুষ্টছেলে বলেছেন:
দিন... অবশ্যই দিন....সেভাবে সম্ভব ঠিক সেইভাবে দিন.....
তবে সাবধান দেখবেন বিজ্ঞাপনের ঠেলায় যাতে মূল জিনিসিও হারিয়ে না যায়.....
ওমেগা থ্রি বলেছেন:
বদ্যির মন্তব্যের সঙ্গে একমত। পোস্ট পড়ে আমার নিজেরও মনে হয়েছে, "এ সংক্রান্ত যাবতীয় কাজের একটি খসড়া" যখন তৈরিই হয়ে গেছে "এবং অল্প কিছুদিনের মধ্যেই এর প্রক্রিয়া/পদ্ধতি" আমাদের জানিয়ে দেওয়া হবে না বলে এলান পেশ করেছেন, সেখানে ব্লগারদের সুচিন্তিত মতামতের মানে কী?
প্রতিবাদ বলেছেন:
কম্পিউটার বিভাগে আমাদের সমস্যাগুলোর প্রতি একটু নজর দিবেন । ছবিগুলোকে সুন্দরভাবে সাজানো যায় না । লেখার পাশাপাশি ছবিগুলো যদি সুন্দরভাবে দেখা না যায় পাঠকদর লখাটি বুঝতে সমস্যা হয় । ছবিগুলো যাতে সুন্দরভাবে সাজানো যায় সেদিকে একটু দুষ্টি দিবেন ।
আরিফুর রহমান বলেছেন:
One more thing, I dont know if you realize this or not....But...
The popularity of SWI definitely has got something to do with its clean (from ads) appearance.
Who knows... if you start infecting this with ads...., popularity might just begin to drop...
Just another reminder note!
লেখক বলেছেন: we do realize that an ad free space is more attractive than a place "infected" with ads. thats reality and that is why we have kept it ad free for so long. we just have to balance the trade-off in the best way. ads may somewhat diminish the popularity, however, ads will also give revenue that feeds innovation and support, giving a boost to your user experience. what you all can do is to stay in touch with us and tell us if you think we are on the right or wrong track when we start selecting advertisers.
চিকনমিয়া বলেছেন:
বিজ্ঞাপন আপনাগো জইন্য একডা দরকারী জিনিসতয় বিজ্ঞাপন নেন, আমার খুশি
তয় বিজ্ঞাপন যেন আমগোরে বিরক্ত না করে
যাক, ভালা,
নোটিসবোর্ড উত্তর দিতাছে, ভালাই লাগতাচে
শুধু একটা অনুরোধ- বিজ্ঞাপনে পেজের সাইজ যেন বড় না হয়ে যায়। পেজ ভারি হয়ে গেলে স্লো কানেকশনে ব্লগিং করা কষ্টকর হয়ে যাবে। অহেতুক অ্যানিমেশন জাতীয় বিজ্ঞাপন যেন না দেয়া হয়।
পেজ ভারী হওয়ার কারণে আমি অনেক পত্রিকার ওয়েবসাইটেও যাই না। প্রচুর সময় নষ্ট হয়।
রাশেদ বলেছেন:
আচ্ছা। তবে যেন দৃষ্টিকটু না লাগে। আর শব্দচয়নের দিকেও খেয়াল রাইখেন অ্যাডের।
রাশেদ বলেছেন:
অ্যাডে ইমেজ ব্যবহার কম করলে মনে হয় ভালো।
হ।স।ন বলেছেন:
এতদিন ধরে জানি SWIB জামাতের টাকায় চলে। খারাপ সম্পর্ক যাচ্ছে নাকি মগবাজারের সাথে?
রাশেদ বলেছেন:
যেমন ধরেন নীচের অ্যাডটা বলতেছে কাজ না? এইটা না বলে ফ্রি না বা এই টাইপ কিছু করলে সুন্দর দেখায়।এইসব আর কি!
I did contact you via various emails you provided on your main company web site and , I didn't hear back from you. Therefore, I figured you are flooded with many so...
I will resend .....I wish you guys all the best and I sincerely hope all of your plans are based on A. Simplicity B. Users C. Killer UI
T
লেখক বলেছেন: sorry to hear that, tushar. we try to answer as many feedback mails as we can and we see them all, but we probably miss a few. this is also one of the reasons why we want to generate revenues, knowing that our support service is not as good as it should be. thanks for your good wishes, we try to base our plans on your a, b and c. constantly trying for killer ui, though it is a constant learning process for us as well.
কৌশিক বলেছেন:
বদ্যি, ওমেগা থ্রি আর হাসান - এই তিনজন ভিন্নমত পোষণকারীকে ধন্যবাদ। একচেটিয়া ভোটে জিতে যাওয়া ঠিক হতো না।
লেখক বলেছেন:
![]()
পলাশমিঞা বলেছেন:
The layout must be cleverly done, otherwise it will mass everything. Wish you all the best.
লেখক বলেছেন: we will try to be as discreete and non-intrusive as possible, and we will let you have your say regarding layout, posting internal ads (for other somewhere in... products) before the commercial ads come.
কৌশিক বলেছেন:
বদ্যি, কাতুকুতু দিস না। ডঃ আইজউদ্দিন নামে একটা ফাস্ট ক্লাস রুচিবোধের মানুষ ছিল - হায় সে থাকলে কতই না এখন মজা হইতো!
I was part of a team who once worked on one of the first blogging platform - blogger (later took over by google). I would love to share some of those thoughts with you guys while in Dhaka. That was one of the reasons I had contacted you.
The amount of feedback you are getting from all fellow blogger, I think you are all set to take SWI to next level.
লেখক বলেছেন: really sorry we missed that, we hope you will come and see us next time you are in dhaka. and in the mean time, please do share with us, either through a blog post or through mail. we are amazed seeing the positive response to this post, and it feels good to get so many advises and suggestions that definitely will help us.
সাঈদ সৌদিআরব বলেছেন:
সহমত এবং অনেক ধন্যবাদ।
কতৃপক্ষের কাছে আবেদন জনাব সেলিম জাহিদের "আমার অব্যাহতি" সিরোনামের ব্লগটি স্টিকি করা হউক।
আবদুল হাই বলেছেন:
প্রথমে ধন্যবাদ জানাই সামহোয়ার কর্তৃপক্ষে ব্লগারদের মতামত নেবার জন্য।বিজ্ঞাপন দেওয়াকে সমর্থন করি।
কিন্তু কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখার জন্য কতৃপক্ষকে অনুরোধ করছিঃ
১। পেইজের সুন্দর্য যাতে নষ্ট না হয় সে দিকে খেয়াল রাখার জন্য।
২। পোষ্টের জন্য জায়গা না কমানোর জন্য।
৩। প্রথম পাতায় বিজ্ঞাপন না দেয়ার জন্য।
৪। বিজ্ঞাপনের সাইজ যাতে ছোট হয় সে দিকে খেয়াল রাখার জন্য।
৫। পেইজের নিচে দুই সাইটে খালি জায়গায় বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য।
(আশা করি কমেন্টের জবাব দেবেন)
লেখক বলেছেন:
আপনার পরামর্শ আমরা মনে রাখবো।
ধন্যবাদ।
Here, at the outset u have replied comment by comment. Later, it seems, u r declining some comments. Is it discrimination?
If u answer then answer for all at least one or two word.
লেখক বলেছেন: hi, we are two members of the blog team that took different responsibilities in replying. for this one, replying in english, it is easy to take the lead. it is not meant as discrimination, and everyone will get a reply in due time. just have some patience with us, you are positively overwhelming us :-)
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
প্রবাস কন্ঠ বলেছেন:
কি কি ধরনের বিজ্ঞাপন প্রাধান্য দিবেন ? জানতে পারি ?
মানব মানিক বলেছেন:
ভালো উদ্যোগ। তবে আমার কথা হলো - আমাদের যেন বিজ্ঞাপনের মাঝে সা...ইন কে দেখতে না হয় !
আর বিজ্ঞাপনটা ১ম পাতায় না দিয়ে প্রত্যেক ব্লগারের নিজস্ব পাতায় দিলে ভালো হবে। ১ম পাতা ওপেন হতে দেরী হলে মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে যায় আর ব্লগিংতো পরে থাকলো....।
ভাষাটা ভালো রেখে এই যেমন -জোঁকের তেল , অমুক গন্ধি , তমুক গোপন সমস্যা ..... ইত্যাদি ইত্যাদি জাতীয় বিজ্ঞাপন না দিলে সা..ইনের সৌন্দর্য বাড়বে ছাড়া কমবে না ।
নির্বাচনের সময় কোন নেতার পক্ষে বা বিপক্ষে কোন রকম রাজনৈতিক বিজ্ঞাপন চাই না।
আর সর্বোপরী সা ... ইনের নিজস্ব রকমারি বিজ্ঞাপন না দিলে বেশী খুশি হবো। সা....ইনের বিজ্ঞাপন তো আমরাই , তাই না ?
ভালো থাকবেন ।
Another point I mentioned which I would strongly (humbly off course) suggest:
One of the prime features which makes a sit web2.0 standard is the "widget" feature. The ability to take SWI to other web portals.
It will also take you guys to mainstream (blogger, wordpress, etc) which I believe is one of your goals.
লেখক বলেছেন: happy you mention the widget service. we don´t say to much now, but your point is very strong and will discuss it in the team at the next meeting :-) we are definitely interested to reach out to a wider market using widgets and supporting integration with other services.
কাঙাল মামা বলেছেন:
১)অনেক প্রিয় ব্লগার আছেন যাদের ব্লগ প্রতিদিন ভিজিট করা সম্ভব হয়ে উঠে না। যার ফলে তাদের নতুন লেখাগুলো পড়ে পড়তে হয়। এরকম একটা নোটিফিকেশনের ব্যবস্থা করা যায় না যাতে তাদের ব্লগ ভিজিট করব না, কিন্তু মেইল বা ব্লগের নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের নতুন লেখাগুলোর একটা লিংক আসবে?২)"নতুন ব্লগ লিখুন"- এখানে উপরে ইমোটিকন যোগ করার অপশন থাকে। মন্তব্যে রেডিমেড ইমোটিকন যোগ করার অপশন দেয়া যায় না
৩)কে মাইনাস দেয় আর কে প্লাস দেয় তার নাম প্রকাশ করার ব্যবস্থা থাকা।
৪) একটু পর পর অটোমেটিক্যাললী লগ আউট হয়ে যায়!
৫)শোকেসে ফোল্ডার তৈরী করার অপশন থাকলে আরো ভাল হত।
৬)ব্লগার পরিসংখ্যানে: "লাস্ট লগইন" ডেটা চাই!!!
ধীমান বলেছেন:
অবশ্যই বিজ্ঞাপন দেয়াকে সমর্থন করি। কারণ স্বনির্ভর হওয়ার জন্য এর কোন বিকল্প নেই। সব সাইটই পপুলার হয়ে গেলে বিজ্ঞাপন দেয়। এ ব্যাপারে আমাদের মতামতের জন্য ধন্যবাদ।
I feel there are couple of major issues on your UI which I had pointed out on my blog:
Click This Link
লেখক বলেছেন: thanks for this. we can agree with your good point of moving the search functionality up. also agreeing to the the box about bangla settings, we may need to find another place for that.
ফরিদ বলেছেন:
Hi Arild,I’ve quite a mixed reaction about online advertisement from Bangladesh. Because majority of online adverts are to lure visitors to another website for commercial reasons, i.e. for selling product or so on. Second type is to improve brand awareness and website visibility of other website. As there isn’t much of e-commerce going on within Bangladesh it is the second group of advertisers who will be benefited from ad service.
My proposal would be to have different adverts based on geographic location. As there are very few international advertisers who has real business in Bangladesh, I guess users from local IP to be directed to ads from local advertisers on the other hand for international visitors, I guess based on their IP, they should be left on the hands of Google Adsesnse. So the ads will be more relevant and customized to their local needs. But a banner/column might be left for the local advertisers who would like to advertise to the international Bangladeshi community.
Thank you
Farid
http://www.boi-mela.com
লেখক বলেছেন: hi farid, there are of course many things to consider when starting advertisement. as a popular blog community, we should be able to do better than just displaying banners. there must be a way to get the advertisers involved in the blog community with respect, appreciate the contribution of the bloggers and actively participate in blogging from a business point of view.
our initial target will be the local market. what we can develop for advertisers to serve the international bangladeshi community is something we will start looking at a little later. just to use your business as an example, as you target the nrb communities, advertisements combined with a business blog, how does that sound?
রুধীণ বলেছেন:
বিজ্ঞাপন গুলা দেয়ার পর ব্লগাররা যদি কোন প্রকার সমস্যা মনে করি বা পছন্দ অপছন্দের মত সা হো ইনে র কাছে প্রকাশ করি, তখন কি সেটার মুল্যায়ন করা হবে?
বাঁধ ভাঙ্গার আওয়াজ’ এ বিজ্ঞাপন নেবার বিষয়ে আপনাদের সহযোগিতা ও সুচিন্তিত মতামত সবসময়ই কাম্য ।
বিজ্ঞাপন নেবার পরেও আমরা সহযোগিতা ও সুচিন্তিত মতামত দিতে ইচ্ছুক।
সাম হো ইন আরো অগ্রগতি লাভ করুক, পেরিয়ে যাক সাফল্যের সিড়ি।
কোলাহল বলেছেন:
Dear Arild, thanks for invitation. I don't know if you are frequent in reading bangla comment. if you are, then fine.বিজ্ঞাপন অবশ্যই দিবেন আপত্তি নেই। তবে কথা হচ্ছে সেটা কি ফ্রন্ট পেজে দিবেন নাকি প্রত্যেক ব্লগারের নিজস্ব ব্লগে দিবেন ( এখন যেভাবে দিয়ে রেখেছেন)। ব্লগারদের নিজস্ব ব্লগে দিলে মৃদু আপত্তি আছে। তবে যারা গুগল অ্যাডের সুযোগ পাবে তাদের ব্লগে আপনাদের বিজ্ঞাপন দিন অন্যদের ব্লগে নয়।( যদি গুগল অ্যাড সংক্রান্ত কোন সিদ্ধান্ত হয়ে থাকে।)
কয়েকটি অনুরোধ
১.প্রিয় কিংবা তালিকাভুক্ত লেখকদের পোস্ট নোটিফিকেশন চালু করুন।
২."সংকলিত পোস্ট" আরো সক্রিয় করুন।
৩. সাময়িক পোস্টের জন্য আলাদা অপশন করুন।
৪. গ্রুপ ব্লগিং নিয়ে চিন্তা করুন।
___গ্রুপে মেম্বারদের মধ্যে চ্যাটিং সুযোগ দিন।
___গ্রুপ এডমিনের ব্যবহারের জন্য নোটিশবোর্ড কার্যকর করেন।
লেখক বলেছেন: arild is trying to read most comments if not too long :-) as you have seen, the advertisement space is set up for all blogs, but we will never force 3rd party ads onto any personal or group blog. ads will initially be placed on main page. if we get advertisers that want to post on personal blogs or group blogs, we will request matching bloggers whether they would like ads on revenue share. if bloggers bring in advertisers for their own space, we will soon also open for that on revenue share.
for your other questions, you will hopefully soon get a clarification when the team has reach your comment. just give them some time to answers comments one by one.
সা.ই. ব্লগ টিকে থাকুক এটা সবসময়ই চাই। আর এই জন্য বিজ্ঞাপন দেয়াটাও সমর্থন করি।
১. প্রথম পাতায় প্রতি ৫টি পোষ্ট পর পর ৪৭৮ X ৬০ বা কাছাকাছি সাইজের গোটা চারেক এড থাকতে পারে। এডগুলো যেন কালারফৃল এবং দৃষ্টিনন্দন হয়।
২. বাম এবং ডান দিকেও দু'টো এড থাকতে পারে।
৩. ইউজারদের ব্লগে রাগিব এর প্রস্তাব মতো গুগল এডসেন্সের এড যোগ করার সুবিধা চাই।
৪. "আমার প্রিয় পোষ্ট" স্ক্রল করা যায় এমন একটা নির্দিষ্ট মাপের প্যানেলে দিলে ভাল হয়।
আপাতত এইটুকুই।
শুভ ব্লগিং
লেখক বলেছেন:
আপনার সুচিন্তিত পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
অর্থাৎ বিজ্ঞাপনের ফাকে যেন পোস্ট না থাকে। পোস্টের ফাকে যেন বিজ্ঞাপন থাকে।
লেখক বলেছেন:
পরামর্শের জন্য ধন্যবাদ।
মো: খায়রুল বাসার বলেছেন:
স্বর্নিভর হওয়া উচিৎ, তবে বাংলা পত্রিকার প্রথম পেজের মত না ।
লেখক বলেছেন:
নিশ্চয়ই না।
আপনাকে ধন্যবাদ।
আমিনুল ইসলাম বলেছেন:
@ কোলাহল, গুগল অ্যাড নিয়ে আর কিছুই করার নেই। গুগল বাংলা সাইটে অ্যাডসেন্স সাপোর্ট করে না। ওদের অ্যাডসেন্সের ব্লগে গিয়ে কিছু ঝাড়ি মেরে এসেছি, দেখি এ বিষয়ে কোন পোস্ট করে কি না।
(অ)গাণিতিক বলেছেন:
রাগিব ভাই এর সাথে একমত !
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আমিনুল ইসলাম বলেছেন:
বিজ্ঞাপনের কস্টটা যদি সহনীয় হয় তাহলে আমার বিজ্ঞাপনেই ব্লগারদের ঘাম বের হয়ে যাবে
অভিক শাওন বলেছেন:
একটা ব্যাপার জিজ্ঞাস করি- ধরলাম বিজ্ঞাপন পাইলেন, আয় রোজগার হইল, উন্নতি হইলো- ব্লগাররা কি রয়ালিটি পাইবো? বিষয়টা পরিস্কার কইরা দিয়েন।
লেখক বলেছেন:
আপনি পোস্টটি কষ্ট করে আর একবার পড়ুন। আর বাকীটা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেয়া হবে।
আশরাফ মাহমুদ বলেছেন:
বিজ্ঞাপন যেন পাশে হয়, লেখার মাঝখানে বিজ্ঞাপন থাকা দৃষ্টি কটু আর বেদনাদায়ক।ধন্যবাদ আপনাদের সকলকে।
লেখক বলেছেন:
আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
েক আিম বলেছেন:
শুধু যেন কথা দেয়াটা বাংলাদেশের দৈনিকের মতো না হয়: আমরা পাঠকদের কথা খেয়াল রাখব: সত্যি সত্যি যেন বিজ্ঞাপনের চাপে প্রিয় ব্লগ সাইটুকু নুজ্ব্য হয়ে না যায়।
লেখক বলেছেন:
জ্বি না। তা হবার কোন আশংকা নেই।
আপনাকে ধন্যবাদ।
আমিনুল ইসলাম বলেছেন:
অভিক শাওন,ব্লগার কর্তৃপক্ষকে হাজী মুহসীনের সাথে তুলনা দেয়াটা ...................
লেখক বলেছেন:
বোঝা গেল না ।
ধন্যবাদ।
অ্যামাটার বলেছেন:
রাগিব এবং ত্রিভুজ ভাই-এর সাথে একমত;ব্লগটিম সুধু নিজের দিকটাই দেখছে, কিন্তু ব্লগারদের দিকটাও একটু ভেবে দেখা উচিৎ;
তাছাড়া আরও ভাল কোন বাংলা ব্লগিং সাইট আসলে সামহয়ার টার মনোপলি অবস্থানটা ধরে রাখতে পারবে তো!?
তাই ব্লগারদের অন্তত একটা হলেও অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেয়ার অনুমতি দেওয়া হোক।
লেখক বলেছেন:
আপনার মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ।
সৌমিত্রমজুমদার বলেছেন:
িবজ্ঞাপনের ভাের জর্জিরত না হলেই ভােলা হয়। ধন্যবাদ।
লেখক বলেছেন:
তা হবার কারণ নেই।
ধন্যবাদ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
স্বনির্ভর না হইলে ব্লগ ভালো করে চালানো কষ্টকর।সাথে আছি সবসময়।
লেখক বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমিনুল ইসলাম বলেছেন:
অ্যামাটার ভাই, আপনি কি বিশ্বাস করছেন না যে অ্যাডসেন্সের অনুমতি দিলেও এখন কোন লাভ নেই। গুগল বাংলা সাইটে অ্যাডসেন্স সাপোর্ট করেনা। এজন্য বিজ্ঞানী ডট কম বা অন্যান্য সাইট যারা বাংলা সাইটে গুগল অ্যাড দিয়েছিল, ওদের সবার সাইটে এখন পাবলিক সার্ভিস অ্যাড প্রদর্শিত হচ্ছে। সাইক্লোন ভিক্টিমকে সাহায্য করার আবেদন আসছে। ক্লিক করলেও টাকা বাড়ছে না। অতএব, আমাদের এই আবেদন টা করে কোন লাভ নেই।
র্যাভেন বলেছেন:
বিজ্ঞাপন দেয়া উচিততয় সবার আগে একজন ভালো ডিজাইনার দিয়া এই সাইটের আউটলুক ডিজাইন করা উচিত, এরম ক্ষ্যাত মার্কা ডিজাইন আর কালার সিলেকসান কুন ডিজাইনার যে করে!
লেখক বলেছেন:
সমর্থনের জন্য ধন্যবাদ।
ব্যক্তিগতভাবে এই সাইটটির ডিজাইন ও কালার আপনার ভাল না লাগতেই পারে। তবু কষ্ট করে এখানে নিয়মিত আপনার অংশ গ্রহণ আমাদের ভাল লাগছে।
ধন্যবাদ।
বুজতেশিখুন বলেছেন:
আমি বিজ্ঞাপন দেওয়ার পক্ষে।আরো ভালো পরামর্শ পাওয়া যেত যাদের কে ব্যান করে রেখেছেন।
প্লিজ সবাই কে আনব্যান করুন।
মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন:
Long time in a day i spend here. i like this. but i maintainhere authority should concious about writing. It is open to all. but several time i found personaly attact, old wtiting. coping and thousands problem. it seem to me fun one to another. we also come to update news here. but i think i may helpful different ways. it increase our knowledge dfifferent. popular writer of bangladesh or different country who are capable to write bangla may give offer to write here.
somewhere authority employee correspondent of different university of bangalesh.
i best luck
some..........................blog
best luck all
লেখক বলেছেন: thanks for spending so much of your day with us. the problem of personal attacks, copy paste and unsuitable posts is one of the reasons why we are seeking advertisement. somewhere in... blog is now so big that it is hard to provide a good service with the limited resources we have. we need revenues to hire more people for support and development.
we hope that with more resources, we can be present at universities and lobby with popular writers to get them to join us, just as you suggest.
শফিউল আলম ইমন বলেছেন:
First of all i would like to thank you for create a nice platform for people who love literature. I am a new bloger here compare to so many other popular blogger who are here from begining. I love to write the reason why i am here for. before i joined here i used to write for some popular bangladeshi newspaper and also some english daily as well. but since i am with somewherein i havent wrote anything in anywhere else. this is because i found this site very friendly and i am kind of happy with it as writing was always a habit for me i never thought to take it commercially and i still dont.it is good that somewherein are looking forward to the bloggers for their ideas, advice and etc. i appreciate it very much. thank you......
about the ads i would like to say.....i do support the idea but you have to be very carefull about it. do put some ads here but not too many like some popular bangla newspaper.......
do value bloggers for theier ideas......it will make this site more acceptable to them.
thank you.....
লেখক বলেছেন: very interesting to hear about how you started blogging with us. if you are happy, we are happy.
many local sites have ruined their look and feel by displaying too many ads blinking in sharp colours. we want advertisement to be interesting and not disturbing for the main purpose you have come, blogging. we will definitely be careful.
ফয়সাল আকরাম বলেছেন:
Since Anika left and I am very very very Upset, I was thinking how SWi Blog can make more money --> SWi Blog can start sponsored blogging where SWi get paid for publishing a blog. For example a company can pay SWi to write a blog about their product. They can hire bloggers too. Then SWi can share profits.
--> SWi can start SBS (Short Blogging Service) in place of SMS ( powered by aawaj preferebly..) coordinating with Cell Phone Operators. Where bloggers can send their SBS directly to a number and SWi Blog can get a share of the revenue from SBS.
আল্লায় জানে এখন মাইর খাইতে হইবো কি না ...
লেখক বলেছেন: we feel with you, ether. you are a strong and kind man, not easy to let go of your wife for so long. however, she has arrived safely, she will have an excellent training programme this summer, and she will benefit strongly in her career.
thanks for your ideas, we just came accross this nice article from businessweek, Click This Link which discusses how businesses could relate to blogging and social networks. there are definitely opportunities for bloggers to link up for businesses, especially because bloggers know something the corporates don´t.
for sbs or micro blogging, you are possibly thinking of twitter like services, which already was tried implemented through aawaj. aawaj is for the time being going through an overhaul, but will hopefully soon re-emerge as a micro blogging site. good point.
আপনিও জানেন মাইর খাওয়ার কোন কারণ নাই। ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
ফয়সাল আকবর,সম্ভবত গুগল অ্যাডসেন্সের সার্ভকৃত একটি বিজ্ঞাপনে এই জাতীয় একটি ওয়েবসাইটের ঠিকানা পেয়েছিলাম যারা নির্দিষ্ট কোম্পানীর প্রোডাক্ট সম্বন্ধে রিভিউ লিখে প্রকাশ করলে বিনিময়ে সম্মানী পায়। তবে আমার ধারণা বাংলাদেশে এমনটা হবে না। ভবিষ্যতে হলেও, আপাতত না।
আর দ্বিতীয় পদ্ধতিটা বুঝলামই না।
লেখক বলেছেন:
ভাল বলেছেন। ইতিমধ্যেই ব্যাবস্থা নেয়া হয়েছে।
ধন্যবাদ।
ছ্যাকামাইছিন বলেছেন:
র্যাভেনের কথাটাই বলার জন্য আসছিলাম
লেখক বলেছেন:
জবাব দেয়া হয়েছে।
ধন্যবাদ।
Ok Boss as u like.
Your hand is full of power
I am powerless, i can not overwhelm ha ha ha
লেখক বলেছেন:
ha ha ha.
মৃদুল মাহবুব বলেছেন:
বিজ্ঞাপন দেওয়া হোক। বিজ্ঞাপন দেওয়া হলে সাইটটির জনপ্রিয়তা কমবে বলে মনে হয় না। বরং বাড়বে। জনপ্রিয়তার সাথে বিজ্ঞাপনের সম্পর্ক আছে। বিজ্ঞাপন না দিলে বিনা পয়সায় এই সাইট আর কতদিনই বা চলবে। সাইটটারে বাঁচানোর জন্য বিজ্ঞাপনের দরকার আছে। তবে শুধু বাঁচালেই হবে না সাইটটাকে আরও বেশি সুস্থ এবং সবল করা প্রয়োজন।
সবলতাই বড় কথা, এ্যাড তেমন মূখ্য কথা না।
লেখক বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
পাগলা বাবু বলেছেন:
বাংলা ব্লগ আমাদের ভারতে বা কলকাতায় নেই ।হঠাৎ একদিন খোঁজ পেলাম এই ব্লগের ।এক মাত্র বাংলার টানে ভালোবেসে ফেলেছি এই ব্লগটিকে । বাংলা লিখতে পারবো বলে । আপনাদের অনেক ধন্যবাদ ,এখানে বাঙ্গালীআনা বজায় রাখতে পারছি বলে ।ব্লগে আপনারা যে ব্যবস্থাই করুন না কেন, দেখবেন আমরা যেন বাদ না যাই ।
ব্লগের সমৃদ্ধি কামনা করছি।
লেখক বলেছেন:
আপনার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
আরিফ থেকে আনা বলেছেন:
বিজ্ঞাপন দিলে এমনভাবে দেয়া যায় যাতে ব্লগিং করতে সমস্যা না হয়।ব্লগারদের মাঝে গুগলের অ্যাডসেন্স আমিও সমর্থন করি, কিন্তু অ্যাড দিলে পেজ কাভার কেমনে হবে ভাবছি, বর্তমানে ডান-বাম পাশে আছে যথাক্রমে প্রিয় পোস্ট এবং পোস্ট আর্কাইভ।
প্রিয় পোস্ট এবং পোস্ট আর্কাইভের বক্স দুটিকে ছোট করে দেয়া গেলে যেখানে স্ক্রল করে নিচে নামিয়ে দেখা যাবে তাহলেই অধিক সুন্দর হবে বলে মনে করি।
ব্লগারের সব তথ্যও দেখা গেল আবার হয়ত অ্যাড ও দেখা গেল
লেখক বলেছেন:
সবদিক বিবেচনা করেই বিজ্ঞাপনের বিষয়ে ভাববো আমরা।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন:
জবাব আগেই দেয়া হয়েছে।
ধন্যবাদ।
নিসর্গ পথিক বলেছেন:
বিজ্ঞাপন হোক...তবে যাতে ব্লগিং এর ক্ষেত্রে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে....
লেখক বলেছেন:
এ, ব্যাপারে আগেই নিশ্চিত করা হয়েছে।
ধন্যবাদ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্বনির্ভরতার দরকার আছে । স্বনির্ভর হওয়া ছাড়া নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার দায় এড়ানো প্রায় অসম্ভব ।
খেয়াল রাখতে হবে, "কাজ নাই ?"(বেশীর ভাগ সময়েই কি করে যেন ওইটাতে ক্লীক পইড়া যায়
লেখক বলেছেন:
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
হরিসূধন বলেছেন:
নাজিরুল হক বলেছেন: বিজ্ঞাপন দেয়াটা খারাপ কিছু না। তবে বিজ্ঞাপন গুলো যেন বিটিবি টাইপের না হয়।
অর্থাৎ বিজ্ঞাপনের ফাকে যেন পোস্ট না থাকে। পোস্টের ফাকে যেন বিজ্ঞাপন থাকে।
>একমত।
তবে তার আগে এতিম সন্ত্রাসীদের হাত থেকে সা.ইন কে মুক্ত করুন।
লেখক বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
সম্ভব হলে বই-প্রকাশনী এদের বিজ্ঞাপন দিন। আমি অবশ্যই বিজ্ঞাপন দেয়ার পক্ষে। আপনারা অগ্রসর হোন।
লেখক বলেছেন:
ধন্যবাদ পরামর্শের জন্য।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
গতকালকে রাতে পোস্টটাকে দেখেই একটা প্লাস দিয়ে চলে যাই। দ্বিতীয় প্লাসটা আমার। এখন মন্তব্য করছি।এই সাইটে আপনারা বিজ্ঞাপন দিলে নিঃসন্দেহে ভাল হবে। কিন্তু গুগলের দিকে নজর না দেওয়াই ভাল। কারণ গুগলের এডগুলো ইংরেজীতে। এড দিতে চাইলে বাংলায় দিন। এখনকার কয়েকটার মতো। এগুলো অন্তত গুগলের এডের চেয়ে ভাল।।।
লেখক বলেছেন:
পরামর্শ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুজিব মেহদী বলেছেন:
আমার মত সামহ্যোয়ারে বিজ্ঞাপন থাকার পক্ষে। তবে বিজ্ঞাপন থাকবে কি থাকবে না এ বিষয়ে ভোট নেয়ার পাশাপাশি সামহ্যোয়ারের বিজ্ঞাপন নীতিমালাটি কী হতে যাচ্ছে সেটা শেয়ার করাটাও গুরুত্বপূর্ণ ছিল। টাকা দিলে যে কেউ কি এখানে যেকোনো বিজ্ঞাপন ছাপতে পারবে? ধরুন একজন নির্ধারিত অংকের টাকা পরিশোধ করে এরকম একটি বিজ্ঞাপন ছাপতে বলল যে, 'এক ঘণ্টায় টাক মাথায় চুল গজিয়ে দিতে পারি। ঠিকানাসহ ১০০০ টাকা নিম্নঠিকানায় পাঠিয়ে দিন'। সামহ্যোয়ার কি এই বিজ্ঞাপনটি ছাপবে?অর্থাৎ অন্য অনেকের মতো আমিও বলতে চাচ্ছি যে বিজ্ঞাপনের নির্বাচনটা যেন সহনীয়তার মাত্রা ছাড়িয়ে না যায়।
আরেকটা কথা, সামহ্যোয়ারও তো অন্য মিডিয়ায় তার বিজ্ঞাপন দিতে পারে।
লেখক বলেছেন:
আপনার সমর্থন পেয়ে ভাল লাগলো। বিজ্ঞাপন নীতিমালাসহ প্রক্রিয়া/পদ্ধতি নিয়ে আমরা পরে আসছি। বিষয়টি আলোচনার যথেষ্ট সুযোগ থাকবে। আপাতত শুধু নিশ্চিত করে বলতে পারি, টাকে চুল গজানোর ১০০/% গ্যারান্টি সম্বলিত বিজ্ঞাপনের মোহময় পবিত্র দায়িত্বের
ওজন নেবার দুঃসাহস
মনে হয় আমরা কখনই পাবো না।
![]()
সামহ্যোয়ার আপাতত অন্য মিডিয়ায় তার বিজ্ঞাপন দেয়া নিয়ে ভাবছে না।
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
বিজ্ঞাপন দেন। নিয়মিত ব্লগাররা যাতে বিজ্ঞাপন দিতে পারে তার ব্যবস্থা রাখেন। ব্লগারদের জন্য ছাড় দিতে পারেন। ইচ্ছা করলে ব্লগারদের কমিশনও দিতে পারেন। একমাত্র বিজ্ঞাপন দেয়ার পরই বোঝা যাবে কোন ধরনের বিজ্ঞাপন দিতে হবে এবং দিতে হবে না। সে বিষয়ে এখন আলোচনা অবান্তর। বিজ্ঞাপন নীতিমালা সামান্য ফ্লেক্সিবল হওয়াই ভালো।
লেখক বলেছেন:
পরামর্শের জন্য ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
About advertisement policy I would like to say I do support the idea. It is necessary to run this bangla blog smoothly. But again I hereby cordially want to share the matter that you have to be very careful about advertisement on blog. You can put some ads here but not too many.Here, I want to write what I wish. So please try to keep in mind, whether the ads policy would not hamper the way of our writing. Suppose, I want to write about Grameen Phone, Banglalink, Aktel. or Citycell with criticism of their service. If you take ads from those company, the company may be unsatisfied if i write something against their service on the same blog. That we see on typical and popular newspaper. They are not published anything that will go against the corporate company who give regular advertisement. This controversial matter has to be made totally clear.
You can take a step. Then in execution level, you may face some problem. But you have to run first. Hope you can manage and solve also of these problems.
Looking for a very good and organized blogging platform.
Happy Blogging.
লেখক বলেছেন: it will be very important for us to convey the message to the advertisers that this is a space where they have to let go of control, they cannot interfere in the freedom of speech, and they have to accept criticism. the big mobile operators may partly control the newspapers through their truck loads of ad money, however, they cannot control a free blog space, nor can we. we will rather advice them, as we have learned from you, to listen and humbly reply to criticism.
we will propose that open criticism of advertisers is ok, bad language will be moderated as we also do for other posts, and feedback will be requested through kono shomosha.
রাশেদ বলেছেন:
ব্লগারদের মতামত থেকে ডিসিশন ফাইনালি কি নেয়া হবে তার একটা সামারি সম্ভব হলে দিয়েন।
লেখক বলেছেন:
ভাল কথা। আমরা চেষ্টা করবো।
আপনাকে ধন্যবাদ।
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
আমার অাত্ত বিশ্বাষ থেকে, এটা নিশ্চিত যে সামহয়্যার ইন কোন দৃষ্টি কটু বা আপনাদের খারাপ লাগবে এমন এড দিবেনা লেখক বলেছেন:
'সামহয়্যার ইন' এর উপর আপনার আস্থা সম্পর্কে জানতে পেরে ভাল লাগলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মানচুমাহারা বলেছেন:
কঃ বিজ্ঞাপন আমি ভালো চোখে দেখি। ফাও সার্ভিস এর চেয়ে প্রফেশনাল সার্ভিসে বেশি বিশ্বাস করি।খঃ আমাদের দেশের পত্রিকা সাইটগুলোর মতো যেমন ধরুন প্রথম আলোর মতো এমনতর নয় বিজ্ঞাপন নয়।
গঃ বিজ্ঞাপনের টাকা থেকে প্রফেশনাল মডারেটর রাখা যেতে পারে।
ঘঃ বিজ্ঞাপনের টাকা থেকে কিছু চ্যারিটিতে দিতে হবে যেন প্রাপ্তির মতো কেউ সাহায্য পেতে পারে এবং তা ব্লগারদের মাধ্যমে।
ঙঃ কিছু প্রয়োজনীয় ফিচার যুক্ত করা উচিৎ যেমনঃ
১। কমেন্টে পেজিনেশন
২। কমেন্ট অংশ মেইন এডিটরের মতো এডিটর যাতে ইমোকন বা স্ট্যাইল ঠিক মতো দিতে পারা যায়।
৩। এক ধরনের পোস্ট বা সিমিলিয়ার পোস্ট(টাইটেল অনুসারে)
৪। ব্লগার এর বয়স অনুসারে পোস্টের এক্সেস বা পোস্ট করার সময় বয়স অনুসারে এক্সেস দেওয়ার ব্যবস্থা থাকতে পারে মানে যে পোস্ট করবে যে পছন্দ করবে পোস্টটা কোন বয়স উপযোগী।
৫।ফেসবুকের মতো ব্লগারদের নিজদের ভেতর চ্যাট এর ব্যবস্থা থাকতে পারে।
চঃ নতুন ফিচার যুক্ত করার জন্য ডেভেলপার এর টাকা বিজ্ঞাপন থেকেই আসতে পারে
ছঃ পোল সিস্টেম থাকতে পারে । এটা এক ক্লিকে মতামত নেওয়ার জন্য সর্বোত্তম।
জঃ বিজ্ঞাপন নীতিমালা থাকতে হবে।
ঝঃ সামহোয়ার এর প্রান এর ব্লগারগন। তাই তাদের সুবিধা নিশ্চিত করেই কাজ করবেন আশা করি।
লেখক বলেছেন:
আপনার পরামর্শগুলো আমরা আলোচনা করে দেখবো।
আপনাকে ধন্যবাদ।
সততার আলো বলেছেন:
অ্যাড দেয়া যেতে পারে, তবে অ্যাড যেন পুরো পাতা কাভার করে না ফেলে। আর বেশি বেশি ফ্লাশ এর কাজ করা অ্যাড বর্জস করার আবেদন করছি। এতে আমরা যারা স্লো কানেকশন ব্যাবহার করি তাদের কাছে ব্লগ অপছন্দনীয় হয়ে যেতে পারে।
লেখক বলেছেন:
আমরা বারবার বলেছি, ব্লগের জন্য অ্যাড অ্যাডের জন্য ব্লগ নয়। ব্লগ ও ব্লগারই এখানে সবসময় মুখ্য বিষয়।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
নোবেলজয়ী বলেছেন:
আজাইরা কারনে ব্লগারদের ব্যান করা বন্ধ করা উচিত। একদমই বেহুদা কারনে অনেককে ব্যান করা হয়। তাছারা কাউকে ৭ দিনের জন্য ব্যান করার পর দেখা যায় ৭ দিন চলে গেলেও আর আনব্যান করার কথা মনে থাকে না কতৃপক্ষের...খোচায়া খোচায়া আনব্যান হইতে হয়।আরেকটি বিষয়, নতুন ব্লগারদের ক্ষেত্রে নিজেদের মত কিছু লিখতে থাকলে এক মাসেও প্রথম পাতা পাওয়া যায় না কিন্তু সামহয়ার কে পাম মেরে কিছু লিখলে সাথে সাথেই প্রথম পাতা পাওয়া যায়। আমার এই নিকটির একসেসো এভাবে পেয়েছি। ব্যাপারটি হাস্যকর। এই ব্যাপারে কিছু করা উচিত।
লেখক বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
নবাব সিরাজউদ্দৌলা বলেছেন:
বিজ্ঞাপন অবশ্যই দেয়া যেতে পার।
তবে বিজ্ঞাপনের কোয়ান্টিটি কম হলেই ভাল।
আমার মতে বিজ্ঞাপন দেয়া যেতে পারে:
১। হোমপেইজ এর উপরের দিকে
২। পেইজের এক সাইডে
৩। পারসোনাল ব্লগে
তবে লেখার মাঝখানে somewhereindhaka এড এর মত দেয়া উচিৎ হবে না বলে মনে করি।
------------
মানচুমাহারার প্রস্তাবিত কমেন্টের পেজিনেশন চাই না। কারন অনেক সময় কমেন্টের কারনেই পোষ্ট পড়া হয়। সেক্ষেত্রে ব্লগার রা এত ঝামেলা নাও পোহাতে চাইতে পারেন।
লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ, এই বিশেষ প্রস্তাবনার জন্য।
আশরাফ রহমান বলেছেন:
সামহোয়ারে বিজ্ঞাপন দিতে অনেক প্রতিষ্ঠানই আগ্রহী হবার কথা। আমি নিজেও একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সংগ্রহ করে দিতে পারি। তবে বিজ্ঞাপন যারা দেবেন তারা চাইবেন এখানকার পরিবেশটা দেখতে। এখানে প্রতিনিয়ত প্রতিপক্ষ ব্লগারদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে, অশ্লীলভাবে এবং আপত্তিকর ভাষায় আক্রমণ করে পোষ্ট দেয়া হয়। এসব দেখে কোন ভাল প্রতিষ্ঠান এ্যাড দিতে রাজি হবে না। অশ্লীল ব্লগ, গালীবাজ ব্লগার ও আপত্তিকর নিকগুলোর ব্যাপারে আগে সিদ্ধান্ত নিন। তাহলে দেখবেন খুব ভাল ভাল প্রতিষ্ঠান এ্যাড দিতে এগিয়ে আসবে।
লেখক বলেছেন:
জ্বি, এগুলোর ব্যপারে আমরা আমাদের সচেতনতা ও মনোযোগ রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
আপনাকে ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
ঠিক, ঈড়াণ কি বুমা বানাইছে টাইপ পোস্ট বন্ধ করা হউক।
লেখক বলেছেন:
মনে রাখবো।
ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
টাকে চুল গজানোর বিজ্ঞাপনকে অবজ্ঞা করার তীব্র নিন্দা জানাচ্ছি।
লেখক বলেছেন:
![]()
রণদীপম বসু বলেছেন:
ব্লগারদের মতামত চেয়েছেন এটা ভালো লাগলো। যদিও তা আদৌ গুরুত্ব পাবে কিনা বোধগম্য নয়।বাপের দিনের জমি বিক্রি করে তো আর ব্লগ চালানো সম্ভব না। তাই
অবশ্যই বিজ্ঞাপন দেবেন। স্বনির্ভর না হলে লক্ষ্য সুদূরপ্রসারী হবে কী করে ? তবে বাণিজ্যের কাছে শিল্প মার খেয়ে গেলেই সমস্যা। তখন হয়তো 'সামহোয়ারইন ব্লগ' কে 'এভরিহোয়ারইন ব্লক' অভিধায় অভিযুক্ত হতে পারে। সবক্ষেত্রেই সৃজনশীলতার ছোঁয়া থাকা বাঞ্চনীয়।
সেই শঙ্খ ঘোষের পঙক্তি যেন কাউকে আউড়াতে না হয় ফের- 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপণে !'
ভালো থাকুন সবাই। ব্লগটিকে সুন্দর সাবলীল আকর্ষণীয় ও নিরাপদ রাখুন। পারলে হোম পেজে পোস্টের কিঞ্চিত আয়তন কমিয়ে পোস্ট সংখ্যা বাড়ানো যায় কি না ভেবে দেখতে পারেন। জানামতে ব্লগস্রোতে সর্বোচ্চ হিটধারী সা-ইন পেজই সবচেয়ে বেশি অস্থিরতায় ভোগে। খ্যাতি ও সুযোগের বিড়ম্বনা কি না কে জানে।
ধন্যবাদ।
রণদীপম বসু বলেছেন:
@ বিরক্তিকরভাবে দ্রুত অটো লগআউট হয়ে যাবার সমস্যাটা কাটানো যায় কি না তা মাথায় রাখলে বিশেষ বাধিত হই।
লেখক বলেছেন:
ব্লগটিকে সুন্দর সাবলীল আকর্ষণীয় ও নিরাপদ রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ।
আপনার পরামর্শ নিয়ে আমরা ভাববো।
অটো লগআউট হয়ে যাবার ব্যাপারে কেউ কেউ অভিযোগ করে থাকেন, এর দ্রুত সমাধান হয়ে যাবে।
ধন্যবাদ।
ফরিদ বলেছেন:
This blog platform has always been one of the potential targets for advertising. As my own experience I’ve found an amazing crowd of visitors with regular interaction. Most of the visitors would say as well, addiction to blogging has changed me from advertising (initial intention) to serious no guilt blogging From my same website I have complete different expectation from different geographic location. I wouldn’t expect and hope money transactions from Bangladeshi visitors and students but I’d very much hope that they would enjoy writing reviews or rating their favorite books. On the other hand international visitors are more likely to be potential customers.
I’m quite deeply thinking on how “business blogging” can be a viable model. The BusinessWeek article you’ve given is a killer! Giving me a lot of things to think about. Would come back to you soon
লেখক বলেছেন: thanks. read the article, get inspired and come back with more ideas :-)
নবাব সিরাজউদ্দৌলা বলেছেন:
@আশরাফ রহমান
আপনার জামাতী মনোভাবের প্রতিস্ঠানের এড দরকার নাই।
আর লোভ দেখায়া লাভ নাই। মডুরা এখন আর আগের মত নাই।
রন্টি চৌধুরী বলেছেন:
খুবই ভাল সিদ্ধান্ত বিজ্গাপন দেবার সিদ্ধান্তটি। বিজ্গাপনের নাম শুনলেই মানুষ ভয় পায় বিজ্গাপনের ভুল ব্যবহারের কারনে। একগাদা দৃষ্টিকটু বিজ্গাপন অবশ্যই বিরক্তি উৎপাদন করবে। এমন বিজ্গাপন দিতে হবে যা বিজ্গাপনের পাশাপাশি ব্লগের শোভা বর্ধন করে। দৃষ্টিনন্দন এবং জায়গা মত। জাতে ব্লগ পড়তে গিয়ে বিজ্গাপনের বাধায় না পড়তে হয়। অনেক বেশী ছবিযুক্ত বিজ্গাপন থাকলে পেজ লোড হতে কিছু সময় বেশী নেবে, এটা অনেক ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে, দেশের ব্লগারদের জন্য ভয়াবহ একটা ব্যাপার হবে। এই ব্লগে ঘোরাফেরা করতে কোন সমস্যা হয় না, কারন এর স্পীড অনেক ভাল। তাই এ অবস্থা অক্ষুন্ন রাখতে বিজ্গাপনের ক্ষেত্রে শুধু টেক্সট বিজ্গাপন ব্যবহার করা উচিত হবে বলে মনে করি।আর ব্লগারদের নিজস্ব পেজে গুগল এডসেন্স এর ব্যবস্থা করে দেয়া উচিত। তাতে ব্লগাররা যে উৎসাহ পাবে, তাতে একটা জোয়ার আসবে বলে ধারনা করি। ব্লগ পোষ্টের মানও বৃদ্ধি পেতে পারে তখন। আর ব্লগাররা যেহেতু এ ব্লগের প্রান, তাই এ বিষয়টি আসলেই গুরুত্বদিয়ে বিবেচনা করা উচিত মুল ব্লগের বিজ্গাপনের ব্যাপারটার পাশাপাশি।
বিবর্ণ বলেছেন:
বিজ্ঞাপন বিহীন কোন মিডিয়া চলেনা, সো 'বাঁধ ভাঙ্গার আওয়াজ’ কে নিজ পায়ে দাড়াতে হলে বিজ্ঞাপনের কোন বিকল্প নেই। শুধু খেয়াল রাখা দরকার বিজ্ঞাপন দ্বারা ব্লগার'রা যেন অত্যাচারিত না হয়! যেমন অত্যাচারিত হচ্ছে ঢাকার টিভির দর্শকরা, বিশেষ করে খবর দর্শকরা।আর একটি বিষয়, ব্লগে ভার্চুয়াল মুক্তিযোদ্ধা ও অতি রাজনীতি চর্চা কারীদের অত্যাচার নিয়ন্ত্রন করা দরকার। নয়তো সব ভালর শেষ ভাল হবে না।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।
মশহ বলেছেন:
It very tough to open or register in your network. I have so many blog accounts in Indian blog site. But here I could not open a blog individually. At last one of my friend help me to open here. I don’t understand it. You people must easy this matter. When you will add some advertisement then page will be downloaded slowly.
Don’t use flash program too much in your site.
Make some category such as politics, entertainment, sports, story, current affairs, personal. Mention only caption and writer name. Such idea save your space in page. Then you people can publish more blog in front page.
Ban culture and rating culture must be concluded from that site.
লেখক বলেছেন: thanks for your good feedback. you are very right that the it is somewhat troublesome to register and open a new account here. after registration, there are two steps to pass through: a) you must activate your account from an email we send out to verify your email address. b) you must write at least one reasonable post before we manually approve you for front page access and comment rights.
we will make the site load the content first, then the advertisement.
we are working on creating more specific places, not categories, but dedicated sites. however, there will always be a chronological page accummulating all blog posts, we hope.
মহাকাল বলেছেন:
এমন বিজ্ঞাপন দিয়েন যেন তা আমাদের কোন না ভাবে কাজে আসে। যদি ধরেন রাঁধুনি সরিষার তেল টাইপের বিজ্ঞাপন দিলেন তাইলে তো কয়েক হাজার মাইনাস
লেখক বলেছেন:
জরুরী পরামর্শ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
খুব মজা পেলাম নোটিশবোর্ডের এই পোস্টে । এই প্রথম নোটিশবোর্ড উত্তর দিচ্ছেন । এর আগের পোস্টগুলো ঘাটলে দেখা যাবে তিনি বোবা-কালা । এজন্য ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত । কারণ এই উত্তর দেয়ার পেছনে কাজ করছে ব্যবসায়িক স্বার্থ । নিজেদের ব্যবসার স্বার্থে আপনারা বিশেষ করে জনাব আরিল শুয়োরের সাথে সহাবস্থান আশা করেছিলেন । কিন্তু লাভ হয়নি । দুই বছর আগে এ ব্লগটা কতো প্রাণবন্ত ছিল । এখন কবরস্হান মনে হয় । তার সবটুকু দায় অথরিটির । মডারেশনের পিছনের মানুষগুলোকে কখনো বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী মনে হয়নি । অনেক বার অবাক হয়েছি নোটিশবোর্ডের ভুল ভরা পোস্ট দেখে । আর সে ভুল ধরার জন্য হোসেন এর মত ব্লগারকে সাময়িক ব্যানও করা হয়েছিল । বিজ্ঞাপন নেন কোন আপত্তি দেখি না । যদি আপনারা তাতে আমাদের মহান মুক্তিযুদ্ধকে অপমানের হাত থেকে মুক্তি দেন তাহলে শান্তি পাব । আগে বুঝতে শিখুন তেল ও জল কখনো মিশবে না তেমনি রাজাকার আর মুক্তিযুদ্ধ সমান্তরালে চলতে পারে না । মানুষ হোন । ভুল হলে ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করুন ।
লেখক বলেছেন:
আপনার অবজার্ভেশনের জন্য ধন্যবাদ।
নেমেসিস বলেছেন:
বিজ্ঞাপন ছাড়া এতদিন কিভাবে সামহ্যয়ারের মত এতবড় সোশাল ব্লগ কম্যুনিটি চলছে একজন ওয়েব লাইনের লোক হিসেবে ভেবে অবাক হতাম । বিশাল সুযোগ থাকা সত্বেও এভাবে বিজ্ঞাপন বিহীন থাকাটা বোকামির পরিচয় ছিল এতদিন । যাই হোক কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে যে এটাই এখনকার শান্তনা এবং প্রাপ্তি ।
হ্যা !!! প্রাপ্তির কথায় মনে পরল একটা কথা ।
আপনারা কি বিজ্ঞাপন থেকে আয়ের উদ্বৃত্ত দিয়ে একটা সোশাল চ্যারিটি ফান্ড তৈরি করতে পারেন ?
দরকার হলে বিজ্ঞাপন এখানে আনার ব্যাপারে সাধারন ব্লগাররা সাহায্য করবেন যাদের কর্পোরেট হাউজগুলোর সাথে ভাল যোগাযোগ রয়েছে । এতে করে নানা সময়ে আগত সাহায্যের পোস্টগুলোর প্রতি তাৎক্ষনিক একটা অনুদান প্রদান করা খুবই সহজতর হবে ।
নেমেসিস বলেছেন:
ব্লগাদের ব্লগভিত্তিক এ্যাডসেন্স ব্যবহার করতে দেয়ার ব্যপারে দ্বিমত পোষন করি আমি । কেননা এতে করে একটা অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হবে বলে আমার ধারনা । এবং তার ফলশ্রুতিতে সামহ্যয়ার তার ঐতিহ্য হারিয়ে গুনগতমানহীন লেখার আধারে পরিনত হবে ।
এমনিতেও গুগোল এ্যাডসেন্স বাংলা ইউনিকোড সাপোর্ট করছে না আর অন্য এ্যাডসেন্সগুলোও আমাদের দেশী ট্রাফিককে তেমন মুল্যায়ন করে না ।
লেখক বলেছেন:
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
ইফতেখার ভূইয়া বলেছেন:
আমি প্রায় দু'বছর ধরে সামহয়্যারের সাথে আছি। সে অনুপাতে আমার লিখা এবং মন্তব্য দুটো'ই কম। তবে সাইটে আসছি প্রায় নিয়মিত। প্রথম দিকটাতে সাইটটি অনেক প্রানবন্ত ছিলো। কিন্তু কিন্তু ধীরে ধীরে যথাযথ মডারেশনের অভাবে অনেক উল্টো-পাল্টা বা অপ্রয়োজনীয় অনেক পোস্টও প্রথম পাতায় চলে আসছে। যেটা সত্যি দুঃখজনক। ভালো, গঠনমূলক ও মৌলিক লিখা বাদ দিয়ে কপি-পেস্ট জাতীয় লেখাকে প্রথম পাতায় স্থান দেয়ায় সত্যিকার অর্থেই হতাশ হয়েছি।দলাদলি, ব্যক্তিগতভাবে আক্রমণ করে পোস্ট করা লিখাগুলো এবং তাদের লেখকদের ব্যাপারে মডারেটরদের আরো বেশী মনোযোগী হওয়ার অনুরোধ করছি।
এ্যাড এরই মধ্যে চালু হয়ে গেছে, যেমন কাজ নাই, ঢাকায় অনেক কিছু হচ্ছে.. জাতীয়। তারপরও বাণিজ্যিক এ্যাড-এ সাইট তার স্বকীয়তা হারাবে নিঃসন্দেহে, দৃষ্টিকটু অব্শ্যই হবে। ব্যাক্তিগতভাবে আমি এ্যাডের পক্ষে নই। যদি দিতেই হয়, একটু বুঝে শুনে দিলে ভালো হয়। বিজ্ঞাপনগুলো যেন বেশী বড় এবং ঘন ঘন না হয়। ধন্যবাদ।
লেখক বলেছেন:
বিষয়গুলো নিয়ে আগেই বলেছি।
আপনাকে অনেক ধন্যবা।
মামু বলেছেন:
নুটি বোড রে একটা পরামর্শ দিচিলাম, হেইডা আবার এছকিমুর গায়ে লাগছে, হে আগে বাড়াইয়া উত্তর দিচে।আমি এছকিমুরে কইচিলাম "টাকুর গরে কে রে , আমি কলা কাই নাই; তুমারে তো কিচু জিগাই নাই"
আমার এই মন্তব্যটা নুটি বোর্ড মুইছ্যা দিচে।
আমার মন্তব্য অপ্রশঙ্গিক বইলা মুইছ্যা দিচে, কিন্তু এচকিমুরটা মুচে নাই।
হের লাইগ্যাই কই, সামহয়্যার যদি এই রমক তাগো পেইড ব্লগার গুলারে লালন পালন করে তাইলে বিচার বিবেচনা আর নীতি কই রইল?
এই ডারে কয় "সাহয়্যারের দৃষ্টিতে সবাইকে এক দৃষ্টিতে দেকা।"
আপচুস....
দন্যবাদ কানা চোকা নুটি বোর্ড।
--------------------------------------------------------------------
তুমাগো বিজ্ঞাপনের আই তেকে পেইড ব্লগারগো কত % দিবা?
লুলুপাগলা বলেছেন:
এ্যাড এর ব্যাপারে আরিফ জেবতিক এর পোষ্টে আমি একটি মন্তব্য করেছিলাম যে, এ্যাড বেশী হয়ে গেলে পেজ লোড হতে সময় বেশী লাগবে এবং যেহেতু ৮০-৮৫% দেশী ভিজিটর তাই ভিজিটররা এতে ব্লগ পেজ দেখার ধৈর্য্য হারাতে পাতে পারেন। অরিল উত্তরে বলেছিলেন, এ্যড এর কারণে পেজ এর উপর কোন প্রভাব পড়বেনা কারণ কনটেন্ট লোড হওয়ার পর এ্যাড লোড হবে। এটা হলে কোন সমস্যা নেই কিন্তু বিজ্ঞাপনের ধরণ নিয়ে আমরা সেই অন্ধকারেই রয়ে গেলাম। আমার মতামত হল বিদেশী বহুজাতিক কোম্পানীর চাইতে আমাদের দেশী প্রতিষ্ঠানগুলিকে বেশী উৎসাহিত করা উচিৎ। আরেকটি বিষয় হল ব্লগারদের ব্লগে পার্সোনাল এ্যাড যুক্ত করার সুবিধা, এটা একদিকে যেমন ভাল এটার খারাপ একটা দিকও আছে। অনেকেই নিজ ব্লগের হিট বাড়ানোর জন্য কোন নায়িকার মুরগী মারা গেল, কে পানি রান্না করতে পারে ইত্যাদি ইত্যাদি জাতীয় ফালতু ও সময় নষ্টকারী এবং কপি-পেষ্ট জাতীয় পোষ্টগুলিকে কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে পোষ্ট দেয়ার নীতিমালা প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে। তাহলে মান-সম্মত লেখাগুলি প্রথম পাতায় অধিক সময় অবস্থান করবে।
আমার মনে হয় ইমোটিকনগুলো দেয়ার জন্য মেইন উইন্ডোতে ইমোটিকনগুলোর শর্টকাট দেখানো দরকার। কোন মন্তব্যে বা লেখার জবাবে একটা ইমোটিকন দেয়ার জন্য আবার "নতুন ব্লগ লেখুন"-এ যেতে হয়। কারন এই ইমোটিকনগুলোর শর্টকাটের সাথে msn বা অন্যান্য চ্যাটিং ইমোটিকনগুলোর শর্টকাটগুলোর মিল নেই। তাই এগুলোর সাথে পরিচিত হতেই সময় অনেক বেশি লাগে। নতুন ব্লগারদের জন্য এটা খুব অসুবিধা হয়। আশা করছি ভেবে দেখবেন।
রিয়াজ শাহেদ বলেছেন:
মাহমুদুল হাসান রুবেল ভাইয়ের সাথে ভয়াবহভাবে একমত।আরেকটা প্রস্তাব দিচ্ছি (ব্লগাররাও লক্ষ্য করুন প্লিজ, এটা সামহোয়্যারইন ব্লগের মৌলিকতা এবং স্বকীয়তা বজায় রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ)। কপি-পেস্ট পোস্টগুলোকে প্রথম পাতায় অ্যাক্সেস দেয়া বন্ধ করা হোক। এখন প্রশ্ন উঠতে পারে কোনটা কপি-পেস্ট পোস্ট আর কোনটা নয় তা বোঝা যাবে কিভাবে? সেক্ষেত্রে এমন একটা নিয়ম করা হোক যে, এখন থেকে কপি-পেস্ট পোস্ট দিতে হলে অবশ্যই পোস্টের শিরোনামে বা প্রথমে বা শেষে উৎস উল্লেখ করে দিতে হবে, তাহলে সেই পোস্টগুলোকে সহজেই কপি-পেস্ট পোস্ট হিসেবে চিহ্নিত করা যাবে। কেউ যদি উৎস উল্লেখ না করেই পোস্ট দেয়, এবং পরবর্তীতে যদি জানা যায় যে এটা কপি-পেস্ট পোস্ট ছিলো (এটা বের করা খুবই সহজ, এখানকার শত শত ব্লগারের কেউ না কেউ এটা বের করতে পারবেনই, তাছাড়া আপনারা তো আছেনই), তাহলে সেই ব্লগারকে ব্যান করা হবে।
এম কে নিপু এবং এধরনের আরো কিছু ডিস্টারবিং ইলেমেন্টের হাত থেকে ব্লগ বাঁচাতে এটাই কার্যকরী পন্থা বলে মনে হয়, এবং এটা ব্লগারদেরকে মৌলিক লেখা বেশি বেশি লিখতেও উৎসাহিত করবে।
ধন্যবাদ।
আরো একজন বলেছে, আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি, আমরা মতামত দিলেই কি না দিলেই কি! এই মন্তব্যটাও দারুন বুদ্ধিদীপ্ত।
আমার একটা ধারনার সাথে সবাই একমত পোষন করবেন যে গত ৩ বছরে 'বাঁধ ভাঙার আওয়াজ' নেট দুনিয়ায় বাংলা ভাষায় সাহিত্য চর্চ্চার যতটুকু উন্নয়ন ঘটিয়েছে তার ধারেকাছে অন্য কোনো ফোরাম সাইট নাই। তারা গত তিন বছর যথেষ্ঠ আন্তরিক ছিলো। নি:শর্ত সেবা দিয়ে গেছে নিজে পকেটের টাকা খরচ করে! দুয়েকটা সিদ্ধান্তের কথা বাদ দিলে বাদবাদি সব কিছুই তারা করেছে আমাদের কথা ভেবেই। চোখ বন্ধ করে বলা যায় এখানকার ব্লগিং পরিবেশ আমাদের চলতি সমাজের প্রতিচ্ছবি।
বাতাসে ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকটা বাংলা ব্লগ/ফোরাম সাইটের আত্মপ্রকাশের কথা। সামহোয়্যার ইনকে পেছনে ফেলে তাদের এগিয়ে যাওয়াটা খুব দু:খজনক হবে। কর্পোরেট যুগে সামহোয়্যার ইনকেও স্বাবলম্বী হতে হবে। অবশ্যই।
সঙ্গে আছি।
শুভেচ্ছা।
আমিনুল ইসলাম বলেছেন:
Dear SWi authority, I have been here since last two years and a month. I don't know why I have been under-estimated since the first time I have come here. I see that bloggers with the same age as me can get at least a bit 'priority' here on this blogging network. I can remember when I came here for the first time, I asked you some questions like What is IP? What is Ban? etc. But nobody replied. Everybody thought that I was joking. I was extremely under estimated at around 2006 or 07. I never got a good appreciation like nowadays.There was no motive behind saying them. I just told you what was beating my heart. Bye. I hope you will care every single and simple blogger who cares you and your rules.
By the way, advertising is a good decision to make somewhere in blog self-dependence. I wish the best of luck for somewhere in team.
লেখক বলেছেন: dear aminul, we are sorry if you feel under-estimated. we know that you had good suggestions about the blog before as well (Click This Link), and appreciate your good efforts. we see the lacking in our support service and that is why we want revenues to strengthen this part as well.
we are trying our best to care for all, and we need your engagement in making this community even more interesting.
বিজ্ঞাপন অবশ্যই কাম্য তবে তা ব্লগারদের কাছে যেন বিরক্তিকর না হয়।
সাইটটা ঠিকঠাক থাকবে আশা করি ।
জানা বলেছেন:
সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপুর্ন পরামর্শের জন্য। সামহোয়্যার ইন ব্লগে আপনাদের সবার ভালবাসা, আন্তরীক সহযোগীতা ও সাইটটির মঙ্গলের জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছে।
‘বাঁধ ভাঙ্গার আওয়াজ’ সংশ্লিষ্ট যাবতীয় নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সবসময়ই কথা বলার ইচ্ছা রইলো।
আপনাদের প্রিয় সাইটটি আপনাদের অংশ গ্রহণেই আজকের অবস্থানে।
কৃতঞ্গতা জানাচ্ছি।
ধন্যবাদ।
আরিফুর রহমান বলেছেন:
জ্বি, দয়া করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী জামাতের প্রচারনা চালানো নিক গুলিকে পরিস্কার করা হোক।
সবুজমিয়া বলেছেন:
র্যাভেন বলেছেন: বিজ্ঞাপন দেয়া উচিত
তয় সবার আগে একজন ভালো ডিজাইনার দিয়া এই সাইটের আউটলুক ডিজাইন করা উচিত, এরম ক্ষ্যাত মার্কা ডিজাইন আর কালার সিলেকসান কুন ডিজাইনার যে করে!
১১ ই জুন, ২০০৮ রাত ১১:০৯
লেখক বলেছেন:
সমর্থনের জন্য ধন্যবাদ।
ব্যক্তিগতভাবে এই সাইটটির ডিজাইন ও কালার আপনার ভাল না লাগতেই পারে। তবু কষ্ট করে
এখানে নিয়মিত আপনার অংশ গ্রহণ আমাদের ভাল লাগছে।
ধন্যবাদ।
--------------------------------------------------------------------------
একটা কথা [সামু বিশেষ কয়েকজন গালিবাজ ব্লগারদের ভালা পায়]
আগে বিশ্বাস করতাম না...
এখন করি...
আপনাদেরকে ধন্যবাদ..
মুক্ত বয়ান বলেছেন:
বিজ্ঞাপনের ভারে ভারাক্রান্ত না হলেই হল। আগাম শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















