বাঁধ ভাঙার আওয়াজে বিজ্ঞাপন নেয়া প্রসংগে....
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৪
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা সবাইকে।
'বাঁধ ভাঙার আওয়াজে' বিজ্ঞাপন নেয়া প্রসংগে গত পোস্টে আপনাদের বিপুল ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত।
'বাঁধ ভাঙার আওয়াজ'কে স্বনির্ভর করে তুলতে বিজ্ঞাপন নেয়াই সবচে' সহজ উপায় বলে প্রায় সকলেই একমত হয়েছেন। আপনাদের মতামতের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সহযোগিতায় আমরা অগ্রসর হবো।
আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শের ভিত্তিতে আমরা এ,বিষয়ে একটি সিদ্ধান্তে এসেছি যা এখানে জানিয়ে দেয়া হলো।
ক) এমন কোন বিজ্ঞাপন গ্রহণ করা হবে না যা দৃষ্টিকটু ও সাইটের সাথে মানানসই নয়।
খ) কোন ব্লগারের অনুমতি ছাড়া তাঁর পাতায় বিজ্ঞাপন দেয়া হবে না।
গ) অনুমতি সাপেক্ষে ব্লগারের নিজস্ব পাতায় বিজ্ঞাপন দেয়া হলে তা থেকে প্রাপ্ত অর্থের একটি নির্দিষ্ট অংশ তাঁকে দেয়া হবে।
ঘ) বিজ্ঞাপনদাতা ও সংস্থা কোন ভাবেই ব্লগারের লেখা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারবেনা। তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে অহেতুক কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।
ঙ) যে সব সংস্থা সমাজকল্যাণ মূলক কাজ করে ও বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা ও উন্নয়নের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করে তাদের আমরা অগ্রাধিকার দেয়ার চেষ্টা করবো।
চ) যে কোন সংস্থা বা পণ্য যা সমাজ ও জাতির জন্যে নেতিবাচক এবং দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন বিজ্ঞাপন নেয়া হবে না।
ছ) ক্ষুদ্র স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা হবে যেখানে তাঁরা স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন।
জ) ব্লগে বিজ্ঞাপন হিসেবে GIF, JPEG, PNG এবং SWF গ্রহণ করা হবে । যদিও ব্লগে I-FRAME এবং PLAIN HTML সাপোর্ট রয়েছে। তবে তা বিশেষ ক্ষেত্র ছাড়া ব্যবহার করা যাবে না।
ঝ) বিজ্ঞাপনের কারণে যাতে ব্লগারদের অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। এজন্য সাইটের কন্টেন্ট লোড হওয়ার পর বিজ্ঞাপন লোডের ব্যবস্থা করা হবে। এরপরও বিজ্ঞাপনদাতাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যাতে কোন বিজ্ঞাপনের সাইজ ৮০ কিলোবাইটের বেশি না হয়।
ঞ) ব্লগারদের জন্য অ্যাডসেন্সের (অনেকেই বিষয়টি নিয়ে ভেবেছেন) ব্যাপারটি আমাদেরও মাথায় রইলো। সুযোগ পেলেই আপনাদের জানিয়ে দেয়া হবে।
ট) বিজ্ঞাপন গ্রহণ/বর্জন করার ক্ষেত্রে সামহোয়্যার ইন... কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ধন্যবাদ
শুভ ব্লগিং।
নাঈম বলেছেন:
ভালো উদ্দ্যেগ...সমর্থন রইল.....
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ আরজু বলেছেন:
ধন্যবাদ। শুরু করুন।-------------------------
তবে আপনাদের গত পোস্টটা যে বিজ্ঞাপন নেয়া প্রসংগে ছিল তা এইমাত্র বুঝলাম। তখন তো সামগ্রিক ব্যাপারে পরামর্শ নেয়ার ভাব করেছিলেন।
লেখক বলেছেন:
ঠিক বোঝা গেল না।
গত পোস্টটা আরেকবার কষ্ট করে পড়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ।
মাহবুব সুমন বলেছেন:
ঘ) বিজ্ঞাপনদাতা ও সংস্থা কোন ভাবেই ব্লগারের লেখা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারবেনা। তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে সরাসরি কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না। ----
উদাহরনসরুপ বলছি, যদি গ্রামীন ফোনের বিজ্ঞাপন দেয়া হ্য় তবে কি গ্রামীন ফোনের সমালোচনা করা যাবে না ?
এর মাধ্যমে কি লেখার স্বাধীনতাকে ক্ষুন্ণ করা হবে না ?
সমালোচনা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় ( যেহেতু সরাসুরি করা যাবে না) সেটা শিখতে চাচ্ছি নোটিশবোর্ডের কাছ হতে।
লেখক বলেছেন:
গঠনমূলক সমালোচনা সবসময়ই শোভন। তবে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে যখন অহেতুক নেতিবাচক আলোচনা হয় তখন সেটি আর সমালোচনার পর্যায় থাকে না। এ ক্ষেত্রে কোন বিজ্ঞাপনদাতা নিশ্চিত ভাবেই নিরুৎসাহিত হবে।
সরাসরি সমালোচনা বলতে আমরা যা বোঝাতে চাই তা হলো কোন বিজ্ঞাপনই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত না হ্য়।
আপনাকে ধন্যবাদ।
রাতুল" বলেছেন:
চালু হোক ..।
লেখক বলেছেন:
ধন্যবাদ
আসিফ আহমেদ বলেছেন:
শুরু করুন।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
মোহাম্মদ আরজু বলেছেন:
''তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে সরাসরি কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।'' !!!কটাক্ষ গ্রহন না করাই উচিত।
কিন্তু সমালোচনা করা যাবে না ! কেন? সমালোচনা মানে দোষ গুনের সমান আলোচনা। যদিও সংস্কৃত সাহিত্যে সমালোচক কে বলা হয়েছে ''দোষদর্শী''।
বলুন তো সমালোচনা করা যাবে না কেন?
লেখক বলেছেন:
অনুগ্রহ করে মাহবুব সুমনের মন্তব্যের উত্তরটি দেখুন।
ধন্যবাদ।
চিকনমিয়া বলেছেন:
ঠিকাচে, কয়দিন যাক, তারপরে কমু, কুনু প্রবলেম বাইর হইলেও হইতে পারে
লেখক বলেছেন:
জ্বী, অপেক্ষা করুন সময় হোক। সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
ধন্যবাদ।
"তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে সরাসরি কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।"
মনে করেন গ্রামীণ ফোন আপনাদের বিজ্ঞাপন দিলো। আমি গ্রামীণ ফোনের সার্ভিসে সন্তুষ্ট না। আমি কি গ্রামীণ ফোনের সমালোচনা করতে পারবো না ?
লেখক বলেছেন:
তা পারবেন।
গঠনমূলক সমালোচনা সবসময়ই শোভন। তবে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে যখন অহেতুক নেতিবাচক আলোচনা হয় তখন সেটি আর সমালোচনার পর্যায় থাকে না। এ ক্ষেত্রে কোন বিজ্ঞাপনদাতা নিশ্চিত ভাবেই নিরুৎসাহিত হবে।
সরাসরি সমালোচনা বলতে আমরা যা বোঝাতে চাই তা হলো কোন বিজ্ঞাপনই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত না হ্য়।
আপনাকে ধন্যবাদ।
আর মাহবুব সুমনের কথায় একমত, বিজ্ঞাপন দাতার কি সমালোচনা করা যাবে না??অবশ্যই সেটা গঠনমূলক সমালোচনা!!! ভেবে দেখবেন আশা করি!
লেখক বলেছেন:
আমরা সবসময়ই বলেছি, ব্লগের জন্য বিজ্ঞাপন, বিজ্ঞাপনের জন্য ব্লগ নয়। এ, ব্যাপারে আমাদের নজর থাকবে।
পরের প্রশ্নের জবাব আগেই দিয়েছি। অনুগ্রহ করে পড়ে নিন।
ধন্যবাদ।
িজল্লুর রহমান সবুজ বলেছেন:
একটা ভাল উদ্দোগ, সমর্থন করছি।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
নাহিদ বলেছেন:
উদ্দ্যেশ সফল হউক এটাই কামনা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ
পেলাস দাগাইলাম
সমর্থন জানাইলাম
আগে বাড়েন
আর ইট্টু কথা কই
পিচ্চি আমির কথারে গুরুত্ব না দিলেও
অসুবিধা নাই আপা ও দুলাভাই-
যুক্তি বুদ্ধি দিয়া সুন্দর ভাষায় কেউ সমালোচনা করলে সেইটা রাখতে পারেন। অহেতুক হাউকাউ করলে ডান্ডাবেড়ি লাগায়া দিবেন। আমাগো কিছু পোলাপান বাক স্বাধীনতার মর্ম বুঝে না ঠিকমত।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
মিসকল বলেছেন:
ঘ) বিজ্ঞাপনদাতা ও সংস্থা কোন ভাবেই ব্লগারের লেখা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারবেনা। তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে সরাসরি কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না।
এই পয়েন্টটা ক্লিয়ার করলে ভাল হয়।
লেখক বলেছেন:
জবাবটি আগেই দেয়া হয়েছে। অনুগ্রহ করে পড়ে নিন।
ধন্যবাদ।
খালদুন বলেছেন:
সমালোচনা আটকে দেয়া মানে স্বাধীন মত প্রকাশের জায়গায় বাধা দেয়া এবং এ সুযোগকে ব্যবহার করে অন্যায়/বাজে উপাদান এক ধরণের স্বার্থ হাসিল করার অবকাশ পায়। এমনকি আমাদের পিতাও যদি কোনো প্রাপ্য থেকে আমাদের বঞ্চিত করে, তার প্রতিবাদ বা সমালোচনা করার অধিকার আমাদের আছে।
লেখক বলেছেন:
আপনাকে পোস্টটি আরেকবার পড়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ।
জরিণা বলেছেন:
অত্যন্ত ভাল উদ্যোগ স্বগত জানাচ্ছি।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
Admin ভাই আপনার নতুন উদ্যোগকে স্বাগতম তবে ভাই বেশি বিজ্ঞাপন দিয়েন না ...যেমন দেখেন ...টিভি, রেডিও চ্যানেল গলো প্রথমে খুব কম বিজ্ঞাপন দেয় পরে তাদের অবস্থা জানেন তবে বাচাঁর জন্য তো টাকা লাগবে সেটাও একটা ব্যাপার তবে ...ভাল বিজ্ঞাপন দেখতে চাই ..................ধন্যবাদ ....somewhereinblog.net এর আরো উন্নতি হোক এই কামনা করি ........আবাদাল্লাহ
লেখক বলেছেন: তেমন কিছু হবার আশংকা নেই।
ধন্যবাদ।
পারভেজ বলেছেন:
ঠি...ক আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মিলটন বলেছেন:
@ ক্যামেরাম্যানআপনার কথা সমর্থন করলাম। কর্তৃপক্ষ উত্তর দিবেন কি?
@নোটিশবোর্ড
ঠিক আছে শুরু করেন দেখা যাক। তবে প্রোফিট শেয়ারের ব্যাপারটা পরিষ্কার হওয়া উচিত।
কিসের উপর ভিত্তি করে কার পেইজে বিজ্ঞাপন দিবেন সেটাও পরিস্খার হওয়া উচিত বলে মনে করি। যেমন হতে পারে.......... হিট কাউন্টে যার ব্লগ বেশী ভিজিট হয় তার ব্লগ।
লেখক বলেছেন:
অনুগ্রহ করে ক্যামেরাম্যানকে দেয়া উত্তরটি পড়ুন।
এ, বিষয়ে বিজ্ঞাপন পলিসিতে বিস্তারিত উল্লেখ থাকবে।
ধন্যবাদ।
রাশেদ বলেছেন:
সবচেয়ে বড় যেই জিনিসটা, ডিজাইনের সাথে যেন ম্যাচ করে বিজ্ঞাপন, নাহলে ডিজাইনটা পুরা নষ্ট আর উলটাপালটা দেখাবে। বিজ্ঞাপন যদি খুব বেশি থাকে তাহলে অলটারনেটিভ করে করে শো করতে পারেন।বিজ্ঞাপণ দিলে কিছু রেস্ট্রিকশন আসবেই, এইটা মেনে নিতে হবে, কিছু করার নাই আসলে।
লেখক বলেছেন:
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
বিজ্ঞাপন দাতারা শেষ পর্যন্ত ব্লগের ড্যাডি-মাম্মী না হইলে ঠিকাছে।
লেখক বলেছেন:
বিষয়টি খুব পরিষ্কারভাবে আগেই বলা হয়েছে।
ধন্যবাদ।
হৃদয়হীনা বলেছেন:
এমনিতেই আমাদের দেশের ইন্টারনেটের যেই অবস্থা তার উপর বিজ্ঞাপন ? "ব্যাপরটার মরার উপর খাড়ার ঘা" এর মত, তাই নয় কি? তবে স্বনির্ভরতার জন্য বিজ্ঞাপনের বিকল্প নেই বলে আমি মনে করি। আমাদের দেশের বিজ্ঞাপনের যে হাল তার সমালোচনা না করে কি পার যায়? কর্তৃপক্ষের নিকট এটি আমার এই প্রশ্ন রইল। মিল্টন ভাইর সাথে আমিও একমত পোষন করছি, শেয়ারের ব্যাপারটা।
লেখক বলেছেন:
বিজ্ঞাপনের জন্য ব্লগে বাড়তি কোন চাপ পড়বে না এ,ব্যাপারে নিশ্চয়তা রয়েছে। আমরা আবার বলছি, বিজ্ঞাপন নেয়ার ব্যাপারে সবসময়ই ব্লগ এবং ব্লগারের দিকটা প্রাধান্য দেব।
ধন্যবাদ
সবাক বলেছেন:
সামহয়্যারইন ব্লগের সব কিছুই ভালো লাগে , শুধু মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাধারীদের প্রতি সহানুভূতিটাই ভালো লাগে না।বিজ্ঞাপনের এই উদ্যোগটি অবশ্যই সমর্থন পাওয়ার দাবী রাখে।
লেখক বলেছেন:
আপনার মন্তব্যে বিতর্কের সুযোগ রয়ে যায়।
উদ্যোগটি সমর্থনের জন্য ধন্যবাদ।
মোহিত বলেছেন:
কারণ, জাতি, কিংবা বানান ভুল।
হিডেন স্ট্রিট বলেছেন:
ঠিক আছে, চলুক, তয় বিজ্ঞাপনের যে রেইট আপনাদের! একটু কমানো গেলে ভালো হইতো।
লেখক বলেছেন: এ,বিষয়ে তো এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। সংশোধন করা হয়েছে।
হাসান বলেছেন:
বিজ্ঞাপনের রেট কি প্রকাশ করা হবে?
লেখক বলেছেন:
জ্বী, এ,ব্যাপারে যাবতীয় কার্যক্রম শেষ করে প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
ধন্যবাদ।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
"তবে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনকে অহেতুক কটাক্ষ বা সমালোচনা করা গ্রহণযোগ্য হবে না। "এই নীতির কারনেই কি আমাদের মিডিয়া বহুজাতিক কোম্পানীর আজ্ঞাবহ হয়ে যায়নি? সমালোচনাযোগ্য কাজ করলে অবশ্বই সমালোচনা করতে হবে - বিজ্ঞাপনদাতা নিরুৎসাহিত হবে এই অযুহাতে সবকিছু বৈধ করা কিছুতেই গ্রহনযোগ্য নয়।
লেখক বলেছেন:
সমালোচনার বিষয়টি পরিষ্কার করে আগেই বলা হয়েছে। অনুগ্রহ করে দেখে নিন।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
সংশোধন করা হয়েছে। আপনাকে ধন্যবাদ।
নেমেসিস বলেছেন:
বিজ্ঞাপন নীতিমালাতেও মডারেশন!!! এ বোধকরি একমাত্র সামহ্যয়ারেই দেখলাম ।
হাহাহাহা ............
[ অপ্রাসংগিকঃ বাঁধ এর ফুটা টা দৃষ্টিকটু লাগছে দেখতে ]
লেখক বলেছেন:
নীতিমালায় মডারেশন? আপনার বুঝতে ভুল হচ্ছে বোধ করি।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
আপনাদের ব্লগারদের মতামতকে গুরুত্ব দেয়ার ব্যপারটা খুব ভাল লাগলো। শুরু করুন। সামহোয়্যারের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
ধন্যবাদ।
এ,ব্যপারে আগেই বলা হয়েছে।
এফ আই দীপু বলেছেন:
ব্লগে থাকার কারণে একবার অফিস থেকে শোকজ নোটিশ খাইছিলাম। এবার মনে অয় কিছু ট্যাকা কামান যাইবো। জানতে চাই, ব্লগার কর্তৃক যদি বিজ্ঞাপন ম্যানেজ করে দেয়া অয় তাইলে তারে কি কোনো কমিশন দেয়া অইবো?
লেখক বলেছেন:
জ্বী, এমন চিন্তা-ভাবনা আমাদের আছে যা পরে জানানো হবে।
ধন্যবাদ।
এহাকিম বলেছেন:
ভাল উদ্যোগ স্বাগত জানাচ্ছি ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: এডসেন্সের বিষয়টা নিয়ে এখনই কোন সিদ্ধান্ত হয়নি তবে এ,ব্যাপারে আমরা ইতিবাচক। সবকিছু অনুকুলে থাকলে এ,টি সম্ভব।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
ব্লগারদের মতামতকে গুরুত্ব দেয়ার ব্যপারটা খুব ভাল লাগলো। শুরু করুন। সামহোয়্যারের সাফল্য কামনা করছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
খালদুন বলেছেন:
এখন ঠিক আছে...ধন্যবাদ।
অনিন্দিতা ০১ বলেছেন:
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: ভালো হয়েছে
রাহা বলেছেন:
অবশ্যই.... সুস্বাগতম ।
লেখক বলেছেন: ধন্যবাদ
অভিক শাওন বলেছেন:
গ) অনুমতি সাপেক্ষে ব্লগারের নিজস্ব পাতায় বিজ্ঞাপন দেয়া হলে তা থেকে প্রাপ্ত অর্থের একটি নির্দিষ্ট অংশ তঁাকে দেয়া হবে।---------এইখানে ম্রানিপুলেশন হইবে না-এর নিশ্চয়তা কে দিবো?
লেখক বলেছেন:
এ,রকম কোন আশংকা নেই। এর নিশ্চয়তা আমরাই দেবো।
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন:
শুভ উদ্যোগ। সমর্থন জানাচ্ছি। বর্তমান বিশ্বে বিজ্ঞাপনের বিকল্প কল্পনাও করা যায় না। অতএব এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। সমালচনার ক্ষেত্রে আগের জবাব থেকে যেটা বুঝলাম, এডমিন বোঝাতে চেয়েছেন ব্লগিং চলবে ব্লগিং-এর মত, সেখানে সমালচনাও থাকবে আগর মতই। কিন্তু কোন বিজ্ঞাপনকে কেন্দ্র করে নয়। এটাই আসলে হওয়া উচিত। দৈনিক পত্রিকাগুলো মোবাইল ফোন কোম্পানীর বিজ্ঞাপনও দেয়, আবার তাদের (কোম্পানীর) কোন ভুল হলে সেটা নিয়ে রিপোর্টও করে। অতএব ব্যাপারটা আমাদের (ব্লগারদের) ওভাবেই দেখা উচিত। তাছাড়া যে সব বিজ্ঞাপন আপত্তিকর হবার সম্ভাবনা রয়েছে, সেগুলোতো কতৃপক্ষ নেবেন না বলেই জানিয়েছেন। অতএব কতৃপক্ষের উদ্যোগ আমার কাছে পরিক্ষার এবং স্বচ্ছই মনে হচ্ছে।
একটা অনুরোধ রয়েছে। যেহেতু আর্থিক সমস্যার একটা সুন্দর সমাধান হতে যাচ্ছে, এখনকি ব্লগের আউট-লুকটা একটু ভালো করা যায় না? সচলায়তন দেখতে কিন্তু অনেক সুন্দর যদিও অপশনের দিক দিয়ে somewherein ভালো। সেজন্যই প্রধানত এখানে আসা। টেমপ্লেট এবং আউট-লুকটা যদি একটু সুন্দর করা যায়, তাহলে বিজ্ঞাপন যারা দেবেন, তারাও আরও বেশি উৎসাহিত হবেন। বিষয়টি একটু ভেবে দেখলে খুশি হবো।
আপনারা এগিয়ে চলুন। আমরা আছি অপনাদের সাথে।
লেখক বলেছেন:
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
মানুষ বলেছেন:
সমর্থন রইল।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
মানুষ বলেছেন:
পুনশ্চঃ "বাঁধ"টা ঠিক করে বাঁধান।
লেখক বলেছেন:
অপেক্ষা করুন।
ধন্যবাদ।
লেখাজোকা শামীম বলেছেন:
বিজ্ঞাপনের আয় থেকে ব্লগারদের দেয়ার আইডিয়াটা ভালো লাগল। ব্লগারদের কিছু উপার্জন যদি হয় খারাপ হবে না। মাস শেষে ইন্টারনেট বিলটা এলেও তো খারাপ না। বিজ্ঞাপন আগে আসুক, পরে সেটা নিয়ে কথা বলা যাবে।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আজিজুল পারভেজ বলেছেন:
গতকালই একটা পোস্ট দিয়েছিলাম। মোবাইল কোম্পানির আগ্রসনের নমুনা হিসেবে। বলেছিলাম বাংলালিংক কীভাবে বর্ষা বরণ উৎসব -এ আগ্রাসী তৎপরতা চালিয়েছিল। আয়োজক উদীচী হলেও তোরণ, মঞ্চ থেকে শুরু করে প্ল্যাকার্ড কোথাও উদীচীর নাম গন্ধ পর্যন্ত দেয়নি বাংলা লিংক। এই বাংলালিংকদের যখন এই ব্লগেও বিজ্ঞাপন দেবে তখন কি আর তাদের বিরুদ্ধে লেখা যাবে?
লেখক বলেছেন:
বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়ে গেছে। অনুগ্রহ করে দেখে নিন।
প্রবাস কন্ঠ বলেছেন:
চালাইয়া যান . . .
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমি ও আমরা বলেছেন:
ভালো উদ্দ্যেগ...সমর্থন রইল.....
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন:
বিষয়টি পোস্টেই বলা হয়েছে।
ধন্যবাদ
নিসর্গ পথিক বলেছেন:
পছন্দ হলো...তবে বিজ্ঞাপনের ভিড়ে যেন নিয়মগুলো হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ রইল....
লেখক বলেছেন: এ,ব্যাপারে সবসময়ই নজর থাকবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
হাসিব মাহমুদ বলেছেন:
মাইনাসটা আমি দিছি
বিটলা বলেছেন:
চলুক...
লেখক বলেছেন: ধন্যবাদ।

















