somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেনা-বেচা নিয়ে সামহোয়্যার ইন নিয়ে এলো নতুন সার্ভিস

১৯ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার,

আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি "কেনা-বেচা" নিয়ে আমাদের নতুন সার্ভিস সামহোয়্যারইন অ্যাডস । এখানে আপনি যেমন পারবেন আপনার বিক্রয়যোগ্য পন্য বা সেবার বিজ্ঞাপন দিতে, একই সাথে পারবেন আপনার কাঙ্খিত সামগ্রী অন্যের দেয়া বিজ্ঞাপন থেকে সহজেই খুঁজে পেতে।

'বাঁধ ভাঙার আওয়াজে'র মতোই এই সার্ভিসটি ডেভেলপমেন্টের সময় আমাদের সজাগ দৃষ্টি ছিল বাংলাদেশী এবং অন্যান্য দেশের বাংলাভাষীদের জন্য সহজবোধ্যতা। এজন্য আমরা বেশ কিছু আকর্ষণীয় সুবিধা দেয়ার চেষ্টা করেছি -

১. ইংরেজি এবং বাংলা ইন্টারফেস।

২. ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা ও সার্চ করার সুবিধা। বাংলা কিবোর্ড হিসেবে আপনি ইউনিজয় অথবা ফোনেটিক ব্যবহার করতে পারবেন।

৩. ইতিমধ্যে যারা 'বাঁধ ভাঙার আওয়াজ' এ রেজিস্টার করেছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে 'সামহোয়্যার ইন... অ্যাডস' এও রেজিস্টার্ড হয়ে যাবেন। একই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখানে লগইন করতে পারবেন।

৪. উন্নততর সার্চের সুবিধা। আপনার পছন্দসই পন্য বা সেবা খুঁজে পেতে আপনি এক বা একধিক 'ফিল্টার' প্রয়োগ করতে পারবেন। যেমন আপনার প্রয়োজনীয় পন্য অনুসন্ধানের সময় যদি একই সাথে আপনার কোন পছন্দের ব্র্যান্ড, মূল্যের সীমা এবং আপনার জন্য সুবিধাজনক এলাকা থাকে, তবে সেই সংক্রান্ত ফিল্টার প্রয়োগ করে আপনার পছন্দের জিনিস সহজেই খুঁজে পেতে পারবেন।

৫. বিজ্ঞাপন প্রকাশ, অনুসন্ধান, বিক্রয়কারীর সাথে যোগাযোগ - এই সকল মূল সুবিধা ওয়েব এর পাশাপাশি আপনার মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমেও পেতে পারবেন। এজন্য আপনার মোবাইল ফোন অপারেটর কর্তৃক নির্ধারিত চার্জ ব্যতীত কোন অতিরিক্ত চার্জ/ফি প্রদান করতে হবে না।


প্রায় আড়াই বছর পূর্বে প্রথম বাংলা ব্লগিং মাধ্যম হিসেবে শুরু হয়েছিল বাঁধ ভাঙার আওয়াজ এর যাত্রা। এই দীর্ঘ সময়ে আপনাদের সহযোগিতায় এই ব্লগ মাধ্যম অনেক কিছুতেই পূর্ণতা পেয়েছে। আপনাদের কাছ থেকে যে সাড়া ও সহযোগিতা পেয়েছি তা অভূতপূর্ব। তাই আমাদের প্রাণের ভাষা বাংলাতে মনের ভাব প্রকাশের পাশাপাশি আমাদের আরও উপযোগী করার জন্য আমরা নতুন সার্ভিস ডেভেলপ করতে উত্সাহ পেয়েছি। তেমনি এক সার্ভিস সামহোয়্যার ইন অ্যাডস।

সামহোয়্যার ইন অ্যাডস এ বর্তমানে অল্পসংখ্যক বিজ্ঞাপন রয়েছে। বাঁধ ভাঙার আওয়াজ এর ব্লগারদের আমরা অনুরোধ করছি - সাইটটি ঘুরে দেখুন, বিক্রয়যোগ্য পন্য থাকলে অবশ্যই পোস্ট করুন, এবং আপনার মতামত জানান। আপনাদের পরামর্শ ও সহযোগিতা আন্তরিকভাবে কাম্য।

আমন্ত্রণ জানাচ্ছি - http://www.somewhereinads.net

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
১১৭টি মন্তব্য ৯৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×