সামহোয়্যার ইন... এর নতুন ফিচার - প্রোফাইল উইজেট
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪
প্রিয় ব্লগার,
আপনাদের বিভিন্ন প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে ব্লগ ছাড়াও আরও কিছু সার্ভিস সামহোয়্যার ইন... ডেভেলপ করছে। এইসব সার্ভিসগুলোর একটি বড় সুবিধা হচ্ছে একজন ব্যবহারকারী একই ইউজারনেম সেগুলোতে ব্যবহার করতে পারবেন। এইসব সার্ভিসের সাথে ব্যবহারকারীকে আরও সম্পৃক্ত করার জন্য 'বাঁধ ভাঙার আওয়াজ' এ যোগ করা হয়েছে একটি 'প্রোফাইল উইজেট' টুল।
আপনি যদি সামহোয়্যার ইন... এর অন্য কোন সার্ভিস ব্যবহার করে থাকেন, তবে সেই সংক্রান্ত তথ্য আপনি চাইলে আপনার উইজেটে প্রদর্শন করতে পারবেন। উইজেট এ কোন তথ্য যোগ করতে চাইলে লগড ইন অবস্হায় আপনার ব্লগের উইজেট এর নিচে সেটিংস পরিবর্তনের প্যানেল থেকে সেটি নির্ধারন করুন।
উইজেটটি পরীক্ষামূলকভাবে তৈরী করা হয়েছে এবং একে আরও উপযোগী করার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। এছাড়াও এ সংক্রান্ত আপনাদের যেকোন পরামর্শ ও মতামত আমাদের আন্তরিকভাবে কাম্য।
আপডেট:
প্রোফাইল উইজেট টুলটি প্রাথমিকভাবে কিছু ব্লগে এবং কিছু ব্রাউজারের সাথে সঠিকভাবে কাজ করছে না। আমরা চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধান করার। ইতিমধ্যে কিছু সমাধান করা হয়েছে। আপনাদের দেয়া অভিযোগের ভিত্তিতে সমস্যাগুলোর বর্তমান অবস্হা তুলে ধরা হল:
১. পূর্ণ বাংলা নামটি না দেখানো: সমাধান করা হয়েছে
২. কিছু কিছু ব্লগে উইজেটটির ভিন্ন মাপে আসা: সমাধান করা হয়েছে
৩. কোন কোন ক্ষেত্রে উইজেটের স্হলে এরর মেসেজ দেখানো, এবং পেজের ডিজাইন নষ্ট হয়ে যাওয়া: এ সংক্রান্ত সবগুলো সমস্যার সমাধান এখনও সম্ভব হয়নি। তবে যেসকল ব্লগে উইজেটটি ঠিকভাবে কাজ করছে না, সেসব ব্লগে উইজেট আপাততঃ বন্ধ রাখা হয়েছে।
৪. কিছু কিছু ব্লগে উইজেটটি একেবারেই না আসা: ৩নং সমস্যা সমাধান করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে কিছু ব্লগে উইজেট বন্ধ রাখা হয়েছে।
৫. বাংলা লেখা ঠিকভাবে না দেখানো: আমরা সমাধানের চেষ্টা করছি।
৬. উইজেটের ইন্টারফেস ইংরেজীতে: অতি শীঘ্রই আমরা ইন্টারফেসটি বাংলা করব
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মিলটন বলেছেন:
ভালো, তবে প্যানেলের কালারটা এডযাষ্ট করলে মনে হয় ভালো লাগতো।
লেখক বলেছেন: সকল সামহোয়্যার ইন... সার্ভিসেই একই প্যানেল প্রদর্শিত হবে। আপাতত কালো রংটি বেছে নেয়া যাতে এটি সবগুলো সার্ভিসের ডিজাইনের সাথেই সামঞ্জস্যপূর্ণ হয়।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
কৌশিক বলেছেন:
contents blocked by your browser!please double-click on the privacy settings icon below and select "always allow cookies from this site" for all items from http://service.somewherein.net.
এই ম্যাসেজ আসছে
লেখক বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরারে প্রথমবার এ সমস্যা হবে। আপনার ব্রাউজারে নিচের ডানদিকে প্রাইভেসি আইকনে (ছবিতে প্রদর্শিত) ডাবল ক্লিক করুন। এরপর লিস্টে আসা সামহোয়্যার ইন এর এড্রেসগুলোতে মাউসের রাইট বাটন ক্লিক করে এলাউ করে দিন।
পেইজটি আবার লোড করুন। এখন ঠিকভাবে আসবে।
ধন্যবাদি।
রাজামশাই বলেছেন:
আমার টা হইছে
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
মানব মানিক বলেছেন:
আমি এখনো কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা আগে বুঝে নিই ,তারপরে বলছি।
অহনা বলেছেন:
বুঝতে পারছি না, কী পেলাম?
লেখক বলেছেন: ভালই তো। এটি সামহোয়্যারের অন্যন্য সার্ভিসে (আপাতত ব্লগ ছাড়া শুধু সামহোয়্যার ইন... অ্যাডস এ) আপনার প্রোফাইলে দেখাবে।
অক্ষর বলেছেন:
কিন্তু নিক আর নেম একই দেখায় কেন? নেম তো আমার ভিন্ন!!!
লেখক বলেছেন: নেমটি হচ্ছে ইংরেজীতে দেয়া আপনার পূর্ণ নাম। প্রথমদিকের কিছু ব্লগারের ক্ষেত্রে এটি ব্লগ নেম হতে পারে
অক্ষর বলেছেন:
লাস্ট ব্লগগুলো শো করার তো দরকার নাই, ঐগুলোতো ঐ পেইজেই আছে, নির্বাচিত কিছু শো করতে দিলে ভালো হতে, আর ফন্ট এর সাইজটা আরো বড় করে দিলে
লেখক বলেছেন: নিজের কিছু নির্বাচিত পোস্টের ব্যাপারে আপনি সহ আরও কয়েকজন চাইলেন। আমরা দেখব করা যায় কি না।
ধন্যবাদ পরামর্শের জন্য।
জরিণা বলেছেন:
বুঝতে পারছি না,
প্রচেত্য বলেছেন:
বুঝিনাই, ঠিক মত
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
We're sorry, but something went wrong.
We've been notified about this issue and we'll take a look at it shortly.
আমার ব্লগটা ক্যারাবেরা হৈয়া গেছে ক্যান? কর্তৃপক্ষ জবাব চাই
লেখক বলেছেন: আমরা দেখছি ব্যাপারটা।
লেখক বলেছেন: আপনার সমস্যাটির সমাধান হয়েছে।
অক্ষর বলেছেন:
"নেমটি হচ্ছে ইংরেজীতে দেয়া আপনার পূর্ণ নাম"আমিতো ইংরেজীতে আমার পূর্ণ নাম দেই নাই, দিছি বাংলাতে মোঃ নাজমুল হাসান।
তাহলে নাম এর জায়গাতে নিক দেখায় কেনো?
আর ঠিক করবো কেমনে?
লেখক বলেছেন: ভাল কইরা ভাইবা-চিন্তা কন...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ইশশ... শরম পাইছি ... নুটিশ বোর্ডরে ধইন্নাপাতা... নুটিশ বুড মাইয়া হৈলে আইলাবইউ
লেখক বলেছেন: আপনেরেও ধইন্যাপাতা। উইলাবইউ টু ![]()
লেখক বলেছেন: আমরা দেখছি সমস্যাটা।
অক্ষর বলেছেন:
দেখছি, কিন্তু কেউ কিছু কয় না, তাই ভাবছি আগে থেকেই হইছে, আর নোটিশবোর্ডও কিছু কয় নাই @গ্রাউন্ড ফ্লোর
আন্দালীব বলেছেন:
বাহ ভালো লাগলো শুনে। নোটিশবোর্ডকে ধন্যবাদ জানাই।সবার ব্লগেই দেখলাম জিনিসটা; প্রোফাইল উইজেটের ভেতরের লেখাগুলো সব বক্স-বক্স দেখাচ্ছে কেন? এর সমাধান কি?
আর আমার ব্লগে এখনো "প্রোফাইল উইজেট" ফিচারটি এনাবলই হয়নি
লেখক বলেছেন: কয়েকটি ব্লগে উইজেটটি লোড হতে সমস্যা হওয়ার কারনে সেগুলোতে আপাতত উইজেট বন্ধ রাখা হয়েছে। আপনার ব্লগও সম্ভবত তাদের মধ্যে একটি। আশা করছি আগামীকালের মধ্যেই সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং আপনার ব্লগেও উইজেট দেখতে পাবেন। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
ধন্যবাদ।
লেখক বলেছেন: কয়েকটি ব্লগে উইজেটটি লোড হতে সমস্যা হওয়ার কারনে সেগুলোতে আপাতত উইজেট ফিচারটি বন্ধ রাখা হয়েছে। আপনার ব্লগও সম্ভবত তাদের মধ্যে একটি। আশা করছি আগামীকালের মধ্যেই সমস্যাটির সমাধান হয়ে যাবে এবং আপনার ব্লগেও উইজেট দেখতে পাবেন। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
ধন্যবাদ।
লেখক বলেছেন: একই সমস্যায় আরও কয়েকজন পড়েছেন। আমরা সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করছি।
ধন্যবাদ।
যীশূ বলেছেন:
আমারটা সাদা হইয়া আছে। কিছু দেখায় না। আমি খেলমু না........।
লেখক বলেছেন: এখন দেখাচ্ছে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আমারটা সাদা হইয়া আছে।
রাকিব বলেছেন:
আমার নিক নেম এ ক্লিক করলে যে ওয়েবপেইজটি আসে সেটাতে invalid username দেখায়। কতৃপক্ষ জবাব চাই।
লেখক বলেছেন: নিকনেমে ক্লিক করলে যে সাইটটিতে নিয়ে যায় তা সামহোয়্যার ইন এর আরেকটি সার্ভিস আওয়াজ । সেখানে আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে (ব্লগের ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে লগইন করে একটি সংক্ষিপ্ত ফরম পূরন করতে হবে)।
সেই সার্ভিসটিতে এখনও ডেভেলপমেন্ট চলছে। এখনও অনেক সমস্য থাকতে পারে তাই আলাদা করে কিছু বলা হয়নি।
ধন্যবাদ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
সবকিছু ঠিক আছে। ধন্যবাদ নতুন ফিচারের জন্য। কিন্তু সমস্যা খালি তিনটা। ১. নোটিশবোর্ডের ব্লগে সাইজটা ঠিক থাকলেও আমার ব্লগে কেমন যেনো প্রস্থে একটু বেশি বড় হয়ে গেছে।
২. রং-টা কালো দেয়ার খারাপ দেখাচ্ছে। যেহেতু পুরো ব্লগের মূল থিমটা হালকা রং-এর সেহেতু হালকা একটা রং দিলে ভাল হত।
৩. পুরো ফিচারটা খালি নাম বাদে ইংরেজীতে। এটাকে বাংলায় করতে পারলে ভাল হয়। নিকটা ইংরেজীতেই লেখা হক।
হয়তো ভাববেন আমাদের চোখে খালি ভূলটাই ধরা পড়ে।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
১. কিছু কিছু ব্লগে এ সমস্য হচ্ছে। আমরা সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করছি।
২. কালো রংটি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে যাতে অন্যন্য সামহোয়্যার ইন... এর অন্যন্য সাইটের সাথে মানানসই হয়। অন্য কোন পছন্দসই রং খুঁজে পেলে আমরা সেটিই ব্যবহার করব।
৩. অতি শীয্রই উইজেটটিকে পুরোপুরি বাংলায় রূপান্তর করা হবে।
অক্ষর বলেছেন:
আমারটায় ঠিকমতই যায়, কিন্তু tutul00m didn't updated his profile yet আসে
লেখক বলেছেন: এখন সম্ভবত ঠিক হয়েছে।
"বাংলাভাষী" বলেছেন:
আমার ব্লগে উল্টাপাল্টা এরর দেখাচ্ছে, দেখুন প্লীজ।
লেখক বলেছেন: এখন সম্ভবত ঠিক হয়েছে।
লেখক বলেছেন: ছোট ছবি আপলোডের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ সমস্যাটি দেখয়ে দেবার জন্য।
একরামুল হক শামীম বলেছেন:
আমারটাতে আমার রিসেন্ট ব্লগ পোস্টগুলা যোগ করে দিলাম। তবে একটা বিষয় বলার আছে- আমার রিসেন্ট পোস্টগুলা মানে যে পাঁচটা দেখায় উইগেট এ তাতো এমনিতেই আমারব্লগ ফার্স্ট পেজে আছে। আলাদা করে উইগেটে দেখানোর দরকার কি? তারচেয়ে এখানে নিজের লেখা প্রিয় পাঁচটি পোস্ট দেখাতে পারলে ভালো হতো।
অ্যাভাটার আপডেট করা যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। মনে হচ্ছে এই প্রোগ্রামটি ডেভলাপ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। জুলাই মাসে এসে তা বাস্তবায়ন করা হলো। ঠিক আছে।
লেখক বলেছেন: অ্যাভাতার আপডেটের ব্যবস্হা এখনও রয়েছে। তবে ছোট সাইজের ছবি আপলোডের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। আমরা সমাধানের চেষ্টা করছি।
ধন্যবাদ।
প্রান্তজাকির বলেছেন:
ভাল্লাগলো....!
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালই হয়েছে।
বাংলা ফন্ট টা খুবই বাজে। ব্লগের ফন্ট টা ব্যবহার করা যায় না ?
যেকোন একটাতে লগ ইন করলে বাকি দু'টো সার্ভিসে লগ ইন হয়ে যাবে এরকম একটা ব্যবস্থা থাকলে ভাল হয়।
ব্লগের প্রোফাইলে যেহেতু ছবি আর নিক আছে তাই এখানে আলাদা করে এগুলো না দেয়াই ভাল।
~টক্স~ বলেছেন:
ফ্রেন্ডস অন আওয়াজ ফিচারটার ব্যাপারে আমি শিওর হতে পারলাম না।আসলে আমার জানা নাই বন্ধু হিসেবে কিভাবে মানুষজন যোগ করা যায় এখানে ! নাকি যায়না ? আর ভবিষ্যতে যদি ইউজারদের মধ্যে ব্যক্তিগত ম্যাসেজের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ভাল হবে।অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বন্ধুদের যোগ করা, ব্যক্তিগত মেসেজ পাঠানো - এই সব সুবিধাই আওয়াজ এ আছে। লগইন করলেই দেখতে পাবেন।
তবে আওয়াজ সার্ভিসের এখনও ডেভেলপমেন্ট চলছে। তাই সব ফিচার ঠিকভাবে কাজ নাও করতে পারে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: অন্যন্য সাইটে এম্বেড করার উপযোগী করেই এটি তৈরী করা হয়েছে। পুরোপুরি বাগমুক্ত হলে এম্বেড করার পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানো হবে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
রবিনহুড বলেছেন:
কপি কইরা রাখলাম পরে বাসায় আইস্যা পড়ুম।
নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
এটি মনে হয় ভাল একটা সংযোজন। আমি ট্রাই করে দেখছি।
লেখক বলেছেন: ব্যবহার করে দেখুন। কোন মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের জানান।
ধন্যবাদ।
সাঈদ সৌদিআরব বলেছেন:
১। হেডিং এর ফন্ট সাইজটা একটু বড় হলে ভাল হত।
২। মেনুগুলো বাংলা হলে সুন্দর দেখা যেত। (যেমন- কারেন্ট স্ট্যটাস এর পরিবর্তে এর বাংলা অর্থটা)
সর্বপরি দারুন একটা ফিচার। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অতি শীয্রই আমরা এটিকে বাংলায় রূপান্তর করব।
সাঈদ সৌদিআরব বলেছেন:
৩। নিক এর নীচে, কারেন্ট ষ্ট্যাটাস এর উপরে অনেক জায়গা খালি। এখানে সংক্ষেপে কোন তথ্য সংরক্ষন করার ব্যবস্থা করলে ভাল হত।
লেখক বলেছেন: ফাঁকা জায়গাটিতে আপনার অনুমতি সাপেক্ষে আপনার অবস্হান, বয়স, জন্মতারিখ ইত্যদি বসবে। আপাতত ফাঁকা রাখা হয়েছে।
রুবেল শাহ বলেছেন:
এখনকার ডিজাইটাই মানানসই সামহোয়্যার ইন ব্লগের সাথেহেডিং এর ফন্ট সাইজটা একটু বড় ভাল হত
ধন্যবাদ নতুন ফিচারের জন্য
লেখক বলেছেন: ফন্টের কিছু পরিবর্তন আনার ব্যাপারে আমরাও ভাবছি। ধন্যবাদ আপনাকে।
কিসলু বলেছেন:
আমারটা কিছু দেখায় না
মুকুল বলেছেন:
আমি সাইটটা প্রথম তৈরির পর রেজি: করেছিলাম। এখন আমার প্রোফাইল হয়ে গেছে দুইটা! আগেরটার পাসওয়ার্ড ভুলে গেছি। যাই হোক, নতুনটাই ব্যবহার করতেছি।
আশিকুর রহমান বলেছেন:
উইজেট লোড হওয়ার সাথে সাথে পুরো পেজের ফন্ট সাইজ অনেক ছোট হয়ে যায়। যা পড়া সম্ভব না....
এফ আই দীপু বলেছেন:
please double-click on the privacy settings icon below and select "always allow cookies from this site" for all items from http://service.somewherein.net.এই মেসেজটা শো করছে। কোনো কাজ করছেনা।
লেখক বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরারে প্রথমবার এ সমস্যা হবে। আপনার ব্রাউজারে নিচের ডানদিকে প্রাইভেসি আইকনে (ছবিতে প্রদর্শিত) ডাবল ক্লিক করুন। এরপর লিস্টে আসা সামহোয়্যার ইন এর এড্রেসগুলোতে মাউসের রাইট বাটন ক্লিক করে এলাউ করে দিন।
পেইজটি আবার লোড করুন। এখন ঠিকভাবে আসবে।
ধন্যবাদ।
নুরুন্নবী হাছিব বলেছেন:
@আশিকুর রহমান বলেছেন: উইজেট লোড হওয়ার সাথে সাথে পুরো পেজের ফন্ট সাইজ অনেক ছোট হয়ে যায়। যা পড়া সম্ভব না....
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
ফিচার ঠিক আছে কিন্তু মেমরিতে প্রভলেম হচ্ছে।
মাহবুবা আখতার বলেছেন:
এত থাকতে আমার আগের প্রোফাইলের ছবিটা উইজেটে দেখাচ্ছে কেন? যেটা বেশ আগেই চেঞ্জ করে ফেলেছি।
জিনিসটা বোধ হয় খারাপ হয়নি।
দেবদারু বলেছেন:
excellent!!
লেখক বলেছেন: thank you!
সবাক বলেছেন:
কালো রংটাকে চেঞ্জ করা যায় না??
লেখক বলেছেন: আমরা বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছি।
লেখক বলেছেন: আমরা দেখছি ব্যাপারটি। ধন্যবাদ।
লেখক বলেছেন: সমাধান করা হয়েছে। ধন্যবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
নতুন ছবি এড করতে পারছি না এভারটারে।
লেখক বলেছেন: অ্যাভাতারে ছোট সাইজের ছবি যোগ করতে কিছু সমস্যা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
ধন্যবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
কমেন্টের ব্যাপারে ফারহানের মতই সমস্যা হচ্ছে। প্রিয় পোষ্ট এড করতে গেলে দেখাচ্ছে ট্রাই এগেন।
লেখক বলেছেন: আবার চেষ্টা করে দেখুন। এখন আশা করছি ঠিক হয়েছে।
মুক্তির কথা বলেছেন:
ঠিক হইছে নাকি?
লেখক বলেছেন: আশা তো করি হইছে।
সিক্স স্ট্রিং বলেছেন:
জটিলস্ হইছে
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
নোটিশবোর্ডকে অনেক ধন্যবাদ।আমার আওয়াজ সংক্রান্ত একটা প্রশ্ন ছিল। আমি আওয়াজে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু এখন আর লগ-ইন করতে পারছি না। মাঝেমধ্যে আওয়াজে গিয়ে দেখি সবাই কত গল্প করছে।
আমি-ই খালি পারিনা
লেখক বলেছেন: আওয়াজ এখনও আন্ডার ডেভেলপমেন্ট থাকায় কিছু সমস্যা থাকা অস্বাভাবিক নয়। আপনার ব্লগের পাসওয়ার্ড সেখানে কাজ করার কথা। কাজ না করলে অনুগ্রহ করে ব্লগের ফিডব্যাকে ইমেইল করে জানান।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
স্বাধীন বাংলা বলেছেন:
নোটিশবোর্ডকে ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ![]()
নোটিশবোর্ড বলেছেন:
আপডেট:
প্রোফাইল উইজেট টুলটি প্রাথমিকভাবে কিছু ব্লগে এবং কিছু ব্রাউজারের সাথে সঠিকভাবে কাজ করছে না। আমরা চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধান করার। ইতিমধ্যে কিছু সমাধান করা হয়েছে। আপনাদের দেয়া অভিযোগের ভিত্তিতে সমস্যাগুলোর বর্তমান অবস্হা তুলে ধরা হল:
১. পূর্ণ বাংলা নামটি না দেখানো: সমাধান করা হয়েছে
২. কিছু কিছু ব্লগে উইজেটটির ভিন্ন মাপে আসা: সমাধান করা হয়েছে
৩. কোন কোন ক্ষেত্রে উইজেটের স্হলে এরর মেসেজ দেখানো, এবং পেজের ডিজাইন নষ্ট হয়ে যাওয়া: এ সংক্রান্ত সবগুলো সমস্যার সমাধান এখনও সম্ভব হয়নি। তবে যেসকল ব্লগে উইজেটটি ঠিকভাবে কাজ করছে না, সেসব ব্লগে উইজেট আপাততঃ বন্ধ রাখা হয়েছে।
৪. কিছু কিছু ব্লগে উইজেটটি একেবারেই না আসা: ৩নং সমস্যা সমাধান করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে কিছু ব্লগে উইজেট বন্ধ রাখা হয়েছে।
৫. বাংলা লেখা ঠিকভাবে না দেখানো: আমরা সমাধানের চেষ্টা করছি।
৬. উইজেটের ইন্টারফেস ইংরেজীতে: অতি শীঘ্রই আমরা ইন্টারফেসটি বাংলা করব
এছাড়াও প্রোফাইল উইজেট 'বাঁধ ভাঙার আওয়াজ' এ যুক্ত করতে গিয়ে ব্লগের সাধারন ব্যবহারে কিছু অসুবিধার সৃষ্টি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ডেভেলপাররা আপ্রাণ চেষ্টা করেছে স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনার। এরপরও কোন অসুবিধা দেখলে অনুগ্রহ করে "কোন সমস্যা" বিভাগকে লিখুন।
লিপিকার বলেছেন:
আমার ব্লগের ফন্ট সাইজ মাইক্রোস্কোপিক হয়ে গেছে। দিন তারিখ সব ছ্যাড়াব্যাড়া হয়ে গেছে। দয়া করে ঠিক করার ব্যাবস্থা নেন.........লেখক বলেছেন: আমরা দেখছি ব্যাপারটা।
নির্জন রহমান বলেছেন:
আমি ভাই পোলাপান , যদি একটু সহজ করে খাজ বাংলায় কইতেন। তাহলে মনে হয় ভাল বুঝতাম ।একটি নতুন কি জানি দেখতেছি এটা আসলে কি কে কি করবো আমি এটা দিয়ে কি করতে পারবো।
যদি একটু বলেন ভাল লাগবে.....
ধন্যবাদ সামের...সবাইকে...
লেখক বলেছেন: সহজ কথায় - সামহোয়্যার ইন... আরো কিছু সার্ভিস নিয়ে আসছে। এরকম যেকোন সার্ভিসে আপনার পাতায় অন্য সার্ভিসের অ্যাকটিভিটি দেখানোর জন্য এই প্রোফাইল উইজেট (যদি আপনি দেখাতে চান)। আপাতত বাঁধ ভাঙার আওয়াজ ও সামহোয়্যার ইন... অ্যাডস<

















আমি মুগ্ধ