আমার প্রিয় পোস্ট
- একজন ক্রাচের কর্নেল, রাষ্ট্রকর্তৃক সংঘটিত অপরাধ আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎসের হলফনামা: জাতিগত লজ্জার আরও একটি অধ্যায়,সংশোধন হউক এখনই! - মাসুদুল হক
- "বাঁধ ভাঙার আওয়াজ" নতুন ফন্টটি ডাউনলোড করার পদ্ধতি। - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- বাঁধ ভাঙার আওয়াজ এর ভবিষ্যৎ নীতিমালা... - নোটিশবোর্ড
সকল ব্লগারের উদ্দেশ্যে
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬
"বাঁধ ভাঙার আওয়াজ" কে সকল বাংলা ভাষাভাষীর জন্য মুক্তচিন্তা প্রকাশের একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি। এই দীর্ঘ পথচলায় আমাদের সকল পদক্ষেপ হয়ত সকলের কাছে সঠিক বা গ্রহণযোগ্য বলে মনে হয়নি। কিন্তু আমাদের চেষ্টার কখনই কমতি ছিল না। আমাদের কোন পদক্ষেপ যথাযথ মনে না হলে কিংবা পদক্ষেপ নিতে বিলম্ব হলে আপনারা আমাদের জানাবেন, সেটাও আমরা চাই। তবে ব্লগ সংক্রান্ত কোন অভিযোগ বা পরামর্শ প্রকাশ করার জন্য ব্লগের প্রথম পাতা প্রাথমিক মাধ্যম হোক, সেটি আমাদের কাম্য নয়।
আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বিভিন্ন সময়ে যখন কারো কারো ব্লগীয় আচরণ স্বেচ্ছাচারীতায় পরিণত হয় এবং অন্যের মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে যায় তখন মডারেশনের প্রয়োজন হয়ে পড়ে। এখন ব্লগে দিনে প্রায় পাঁচ হাজারের উপর ভিজিটর, দুই শতাধিক পোস্ট ও কয়েক হাজার মন্তব্য লেখা হয়। সকল পোস্ট ও মন্তব্য যাচাই করে মডারেশন করা আমাদের একার পক্ষে সম্ভবপর নয়। এসব কথা মাথায় রেখেই চালু করা হয় রিপোর্ট এবিউজ বাটন, যা চেপে যে কেউ মডারেশনের ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এই ব্যবস্থায় আপনাদের সহযোগিতাও আমরা পেয়ে আসছি আশাতীতভাবে।
আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি কিছুসংখ্যক ব্লগার বিভিন্নভাবে ব্লগে বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করে থাকে। ব্লগে কারও মতের সাথে দ্বিমত থাকলে আলোচনায় অংশগ্রহণের পরিবর্তে দলবেঁধে আক্রমণ করাই তাদের অধিকতর পছন্দ। বিভিন্ন ব্লগার, বিশেষ করে নতুন ব্লগারদের জন্য যা খুবই অস্বস্তিকর এবং কমিউনিটি ব্লগের চরিত্রের সাথে বিরোধপূর্ণ। বিভিন্ন ব্লগার, ব্লগ প্ল্যাটফরম ও ব্লগ পরিচালনাকারী প্রতিষ্ঠান সম্পর্কেও কিছু ব্লগার বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে থাকে। কোন ব্লগারের পোস্ট বা মন্তব্যের ব্যাপারে অভিযোগ যথাযথ নিয়মে কর্তৃপক্ষকে না জানিয়েই কর্তৃপক্ষকে অভিযুক্ত করে প্রথম পাতায় পোস্ট দেয়া হয়। বিশেষ করে গত কিছুদিনের ঘটনায় যারা পোস্ট দিয়ে বিভিন্ন ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন, তাদের অনেকেই কর্তৃপক্ষের কাছে ইমেইল বা এবিউজ রিপোর্ট বা "কোন সমস্যা" ব্যবহার করেননি। এ ব্যাপারে বিভিন্ন ব্লগারকে বিভিন্ন সময় অনুরোধ করা হলেও তারা কেউ গুরুত্ব দেননি। অথচ প্রথম পাতার এরকম ব্যবহারে কমিউনিটি ব্লগের চরিত্র দিনের পর দিন বাধাগ্রস্থ হচ্ছে এবং ব্লগ কর্তৃপক্ষ সম্পর্কে অন্যান্যদের মাঝে ভুল ধারনা তৈরী হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এবং ব্লগের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সামহোয়্যার ইন... ব্লগ কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয়ী।
এখানে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে -
১. সামহোয়্যার ইন... কর্তৃপক্ষের সাথে কোন ব্লগারের কোনপ্রকার ব্যবসায়িক স্বার্থ নেই। ব্লগিংয়ে স্বাধীন মতপ্রকাশ এবং ব্লগীয় নীতিমালাকে যেকোন ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থের উর্ধ্বে স্থান দেয়া হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
২. কোন ব্লগারের পোস্ট বা মন্তব্য বা অন্য কোন ব্যাপারে অভিযোগ সংশ্লিষ্ট পোস্টের এবিউজ রিপোর্ট বাটন অথবা পাতার উপরের "কোন সমস্যা" তে ক্লিক করে জানানোর অনুরোধ করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের একদিন পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে আহবান জানিয়ে অথবা কর্তৃপক্ষকে দোষারোপ করে কোন পোস্ট প্রথম পাতায় দেয়া যাবে না।
ধন্যবাদ, শুভ ব্লগিং।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিশাচর বলেছেন:
পিলাচ..........+
নেমেসিস বলেছেন:
হাসিবের ব্যানের ডিসিসন টা পুরা ফালতু হইছে।
সুন্দর এই পোস্টটির জন্য ধন্যবাদ।
গিফার বলেছেন:
পুরপুরি ভাবে একটা ব্লগ কে বাতিল করে দিয়া এটা কেমন কথা!!!
লেখক বলেছেন: কারো ব্লগ স্থগিত করা হলে তার কোন পোস্ট পড়া যায়না, এ পদ্ধতি অনেকদিন ধরেই চলে আসছে। তবে এখন পুরনো পোস্টগুলো প্রদর্শনের বিকল্প ব্যবস্হার কথা বিবেচনা করা হচ্ছে।
নেক্সাস বলেছেন:
যৌক্তিক।ধন্যবাদ কতৃপক্ষ.... +
বিপ্লব কান্তি বলেছেন:
আজ তো সবাই নিরাপদ পৌষ্ট দিতেছে, এখন পর্যন্ত যা দেখলাম। জেবতিক ভাইয়ের কাছ থেকে দুপুরের খাবার নিয়ে একটা পৌষ্ট আশা করছি, আমি এখন ও খাইতে পারি নাই,
আর আমি নিরাপদ ও না, সাধারনের খাওয়া না খাওয়া নিয়ে পৌষ্ট দেয়া ঠিক না ।
পূর্ব বলেছেন:
বাহ ... চলতে থাকুক
জয়িতা বলেছেন:
নিরেপেক্ষ মডারেশন কি করা হয়?সকালেই একটা পোষ্টকে দেখেছি প্রথম পাতা থেকে সরাতে কিন্তু এর কারণ বুঝতে পারিনি।আপত্তিকর কিছু ছিলো বলে মনে হয় না।মডারেশন অবশ্যই প্রয়োজন তবে সেটা স্বচ্ছ হলে ভালো হয় , বিতর্ক ৈতরী হবে না।আমি সাধারণ একজন ব্লগার তবে এই ব্লগকে ভালোবাসি।সবাই যেন সুস্থ ব্লগিং করে সেটা চাই,আবার কেউ যেন অবিচার পেয়ে ব্লগ থেকে দূরে না যায় তা চাই।
লেখক বলেছেন: মডারেশনে গৃহীত পদক্ষেপ যার পোস্ট বা মন্তব্যের কারণে ব্যবস্থা নেয়া হয় তিনি পেয়ে থাকেন। স্বচ্ছ মডারেশনের জন্য যদি সকলে সম্মত হন যে তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সবাই দেখতে পাবে, তাহলে আমরা সেটাই করবো।
ব্যান হবে।
তবে তার গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিভাবে রক্ষা করা যায় সে ব্যবস্থা করুন।
অন্তত প্রিয়তে রাখা পোস্টগুলো।
লেখক বলেছেন: আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছে। যদি লেখক চান তবে তার লেখাগুলো থাকবে - এভাবে হতে পারে। এখনই হয়ত সম্ভব হবে না, তবে বিবেচনাধীন থাকলো।
ধন্যবাদ।
বাবুই বলেছেন:
এইটা ক্যামনু কথা।
মোহাম্মদ আরজু বলেছেন:
একটা 'নীতিমালা' যদি থাকবোই তয় মডারেটিং কেন স্বশাসিত হয় না? কেন মিছিল টিছিল বহুত করার পর মডারেটিং হয়? যার ব্যাপারেই হোক এইটা অব্লগীয় আচরন মডারেটরদের।মডারেশন স্ট্যাটাসের ধারনা কেবলই নতুন ব্লগারদের মন্তব্য করার সুযোগ দানের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। যে ব্লগারের লেখা একবার প্রথম পাতায় আসে তারে আবার জেনারেল ইত্যাদিতে পদোন্নতি দেয়ার ধারনা যে আপনাগো দিছে সে কুবুদ্ধি দিছে আপনাগো।
একটা নিক বাতিল বা স্থগিত যাই করা হোক না কেন সেইটার ব্যাপারে ব্লগার দের জানানোর দরকার আছে। না হইলে আমরা কি বুঝি? কারো ব্লগে ক্লিক কইরা যখন আমরা দেখি সে নাই বাতিল তখন যদি না জানি যে কেন সে বাতিল, তাইলে অবস্থা কি দাড়ায়! যাকে বাতিল করা হইতাছে তারেও তো আগাম জানানো উচিত। তাই না?
জবাব দিয়েন।
শুভ মডারেটিং!
লেখক বলেছেন: মডারেশনে আপনাদের সাহায্যের প্রয়োজন কারণ - প্রথমত, আমাদের রিসোর্সে সীমাবদ্ধতা এবং দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে আপনারা আমাদের চাইতে ভালো বিচার-বিশ্লেষণ করতে পারেন। "মিছিল টিছিল করার পর মডারেশন হয়" - এটিই আপাত সৃষ্ট ভুল ধারণা। প্রতিটি পোস্টের নিচেই এবিউজ বাটন রয়েছে। সেটি চাপলে আরো দ্রুত মডারেশন সম্ভবপর হয়।
ধন্যবাদ,
শুভ ব্লগিং।
উদ্ধৃতি:
"ব্লগে কারও মতের সাথে দ্বিমত থাকলে আলোচনায় অংশগ্রহণের পরিবর্তে দলবেঁধে আক্রমণ করাই তাদের অধিকতর পছন্দ। বিভিন্ন ব্লগার, বিশেষ করে নতুন ব্লগারদের জন্য যা খুবই অস্বস্তিকর এবং কমিউনিটি ব্লগের চরিত্রের সাথে বিরোধপূর্ণ।"
লোকালটক প্রায় এই ভাষায়ই নসিহত দিছিল।
যাই হোক হাসিবের দোষ কি? ওরে তো কোনোদিন গালাগালি করতে দেখি নাই। গালাগালির কারণে ব্যান না হইয়া থাকলে দুইটা কারণ হইতে পারে।
১. বাবুয়ার বিকৃত কথা তুইলা ধরা।
২. লোকাল টকের সাথে ব্লগিয় আড্ডা।
ধইরা নিলাম এই দুইটার যে কোনো একটায় হাসিব ব্যান হইছে। ১ নম্বর হইলে ঠিকি আছে এই ব্লগের অতীত কার্যকলাপে। মনে আছে নিশ্চয় বাবুয়া আমারে গালি দিছিল সেই কারণে বাবুয়া না আমি ব্যান হইছিলাম। এখন তাইলে বাবুয়ার ব্যান উঠায়া নেয়া হোক।
কাক ভুষুন্ডি বলেছেন:
হাসিব তার পোস্টে বলেছিলেন যে তিনি দুবার কোনো সমস্যায় তার অভিযোগ পাঠিয়েছেন। কিন্তু তার কোন রেসপন্স আসে নাই বলেই তিনি ঐ পোস্ট টা দেন। এবং ঐ পোস্টে সাধারণ ব্লগাররা তাদের প্রতিবাদ জানান। এর একদিন পরে হাসিব হঠাৎ কি এমন করলো যার দরূণ তার ব্লগটা বাতিল ঘোষণা করা হলো শুধু সেটা জানতে চেয়ে এখন অনেকেই জেনারেল বা ওয়াচ স্ট্যাটাসে চলে গিয়েছেন। এটা তো স্বেচ্ছাচারিতা হলো। তাই নয় কি?
আমিনুল ইসলাম বলেছেন:
মোহাম্মদ আরজুর সঙ্গে অনেকটা একমত আমি। কাকে কেন ব্যান করা হলো সেটা জানানো উচিৎ বলে মনে করি আমি। এতে বিষয়টা পরিষ্কার হওয়ার পাশাপাশি অন্য ব্লগাররাও ব্যানের কারণটা জানতে পারে এবং ঐ কাজ থেকে বিরত থাকতে পারে।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ভাল হয়েছে । মাইনাচ । সোকেচে রাকলাম । ইস্তেণ্জারের সময় ব্যবহার করমু ।
স্কাউট বলেছেন:
আমার কথা হচ্ছে অন্যায় করলে শাস্তি পেতে হবে...ব্যান হবে।
তবে তার গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিভাবে রক্ষা করা যায় সে ব্যবস্থা করুন।
অন্তত প্রিয়তে রাখা পোস্টগুলো।
লেখক বলেছেন: ধন্যবাদ। এই ব্যবস্থাটি এভাবেই অনেকদিন ধরে চলে আসছিল। আপনার পরামর্শ বিবেচনাধীন থাকলো।
সুদীপ্ত বলেছেন:
১৯তম মাইনাস।
ক. শুধুকি কি ধারার আওতায় তিনি আপত্তিকর
খ. তার কোন কোন কাজটা কি কি ধারার আওতায় আপত্তিকর
জানিনা কোনটা দেন, তবে আমার মনে হয় 'খ'টা দেয়া উচিত।
লেখক বলেছেন: তার পোস্ট বা মন্তব্য কোন নিয়ম ভঙ্গ করেছে এবং কি পদক্ষেপ নেয় হয়েছে সেটি জানানো হয়। কোন কোন ক্ষেত্রে আরেকটু বিস্তারিতও জানানো হয়।
শামীম রিয়াজ বলেছেন:
ধুর! আজাইরা...
আপনের লগে এক্কের একমত বডুয়া আফা। আমি কৈ গালি দিলাম মনে করতে পারতেছিনা। যদি একটু দেখায় দিতেন। আফনের লগে আরো একটা দাবি যুগকরি, বাবুয়া ভাইয়ের ব্যান চাই।
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
অরণ্য আনাম বলেছেন:
ব্লগ হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে স্বাধীন ও মুক্ত গণ-মাধ্যম। এখানে সবাই মুক্ত চিন্তন-এর প্রকাশ ঘটাতে পারে। তবে, যতটুকু মডারেশন প্রয়োজন তা থেকে বেশি হলে ব্লগ-এর অর্থই পাল্টে যায়।যেমন অতি শাসনের ফলে সন্তান খারাপ হয়ে যেতে পারে।
লেখক বলেছেন: আমরা এখনও সেভাবেই মডারেশন পরিচালনা করছি, যেভাবে এতদিন করে আসছি। নীতিমালার কোন সংশোধন কিংবা আরো কড়াকড়িভাবে আরোপ, কোনটাই করা হয়নি। তবে মুক্ত চিন্তার নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো কিংবা অন্যের মুক্ত চিন্তাকে আক্রমণ করা সমর্থনযোগ্য নয়।
ধন্যবাদ।
"ব্যানের কারণ" ডিসক্লোজ না করার পেছনে কারণ দেখাচ্ছেন যে ব্লগারের প্রাইভেসী ...
তাহলে প্রায়ই যে কোন কোন ব্লগারের ব্যান দাবী করে পোস্ট দেখা যায়, সেটা এ্যালাউ করা হচ্ছে কেন?
ব্যানের কারণ ডিসক্লোজ করলে যেটা হয়, মানে, ব্লগারের দোষটা সবার সামনে প্রকাশ হয়, ব্যানের দাবীওয়ালা পোস্টও কি একই কাজ করেনা?
আমার মনে হয়, ব্যানের কারণ প্রকাশ করা উচিত, বিশেষ করে যে ব্যানটা নিয়ে অবজেকশন হিসেবে পোস্টের পর পোস্ট আসে, সেটার কারণ আপনারা প্রকাশ করতেই পারেন।
যেমন ধরেন, আমাকে কোন একটা "অপরাধে"র জন্য ব্যান করলেন। তো, সেই অপরাধটা তো অবশ্যই এমন একটা অপরাধ হবে যেটা ব্লগেই ঘটেছে, মানে অনেকেই অলরেডী দেখেছে, নাকি? (কারণ ব্লগের বাইরে কে কি পাপ করে তা নিয়ে নিশ্চয়ই আপনারা মাথা ঘামাননা, তাইনা?)
তো সেটা যদি ব্লগের আলোচনায় প্রশ্নবিদ্ধ হয়, তাহলে প্রকাশ করতে দোষ কোথায়?
লেখক বলেছেন: ব্লগাররা যদি এ ব্যাপারে একমত হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই।
ধন্যবাদ।
বেঞ্জিন বলেছেন:
কৌতুক ভালো হয়েছে
সেজুঁতি বড়ূয়ার ব্যক্তিআক্রমন করা ভিত্তিহীন অভিযোগের ২১ নাম্বার মন্তব্যটি, যেখানে কয়েকজন ব্লগারকে নিষিদ্ধের দাবিও করা হয়েছে, তা এখন আছে।
অথচ এর পরের আরেকজনের কমেন্ট মুছে ফেলা হয়েছে।
সাবাস নোটিশবোর্ড!
"কোন সমস্যা" বাটনে না জানিয়ে নোটিশবোর্ডের পোস্টে ব্যানের দাবি করাটা এখন নীতিমালা বিরোধী হয় না?
নির্বাসন বলেছেন:
সামহোয়্যার ইন... কর্তৃপক্ষের সাথে কোন ব্লগারের কোনপ্রকার ব্যবসায়িক স্বার্থ নেই...হে হে হে
ডিজুষ আঙক্ষেল বলেছেন:
আপনারা এত স্লো কেনো? এত বড় একটা ব্যাবসা প্রতিস্ঠান চালান, দিনে ৫০০০ ভিসিটর আসে, দুই শতাধিক পোস্ট ও কয়েক হাজার মন্তব্য আসে, আর আপনারা বলেন যে আপনাদের পর্যাপ্ত রিসোর্স নাই? কয়েকটা বেশি লোককে চাকরি দিলে কি হয়? মডারেশনের গতি দ্রুত করলেই তো আর এত ঝামেলা হয় না।ব্যাবসার খাতিরে ব্যাবসা না করার জন্য আহবান জানাই। তারপরও আপনাদের ভাষায় "হ্যাপি ব্লগিং"
আমার জন্য লেখা বলেছেন:
হাসিব ভাইয়ের ব্লগ বাতিলের কারন কি??
অক্ষর বলেছেন:
মডারেশান কর্তেছেন খুব ভালো কথা। মডারেশান না কর্লে সম্ভবো না। কিন্তু আপনারা এত মরিয়া হয়ে যেকোন পোস্ট মুছে বা সরিয়ে দিতেছেন কেন? আপনাদের খেয়াল খুশী মত। ভালো পোস্টও আপ্নারা সরাইতেছেন!!!!এইটা তো মডারেশান না।
It's like "Might is right"
লেখক বলেছেন: আমরা এখনও সেভাবেই মডারেশন পরিচালনা করছি, যেভাবে এতদিন করে আসছি। নীতিমালার কোন সংশোধন কিংবা আরো কড়াকড়িভাবে আরোপ, কোনটাই করা হয়নি। তবে মুক্ত চিন্তার নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো কিংবা অন্যের মুক্ত চিন্তাকে আক্রমণ করা সমর্থনযোগ্য নয়।
ধন্যবাদ।
রাতুল" বলেছেন:
হাসিবের ব্যান ও ব্লগ ডিলিট নিয়ে অস্থিরতা। আপনারা ওকে ব্যান করার জন্য যে কারন দেখিয়েছেন তাতে সুস্থ মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। মেইলে মনে হয় আর কোন নীতিমালার ধারা বাদ ছিল না যেটা আপনারা দেন নাই। যেটা আপনাদের দৈন্যতা প্রকাশ করে। আপনাদের অসহিষ্ঞুতা প্রকাশ করে।
আপনারা কি নূনতম দায়িত্ব বইলা মনে করেন নাই যে হাসিবকে জানানো দরকার কি তার দোষ ? কেন তার ব্লগ ডিলিট হবে ? আপনাদের কি মনে নাই এই পুরাতন ব্লগাররাই কতভাবে সামইনের নতুন ব্লগারদের গাইড করছে।
একজন হাসিব না থাকলে আপনারা আজকে হয়ত এত ব্লগার দেখতে পেতেন না। কিবোর্ড লেআউটের সময় কিন্তু হাসিব এগিয়ে এসেছিল প্রথমে, ঐ অনেককে হাতে ধরে বুঝিয়েছে কিভাবে এই কিবোর্ড ইউজ করতে হয়!
আপনারা না কত তাড়াতাড়ি শ্বাশতের কথা ভুলে গেলেন ? মেহেরুল সুজন ব্লগে পরিচিত কোন নাম নয়। ঐ হাসিব নীচ থেকে ঐ পোস্টটা বের করে এনেছিল আমাদের সামনে, জনে জনে মেইল করে লেখার অনুরোধ জানিয়েছে শ্বাশতের ব্যাপার নিয়ে লিখতে। যার ফলশ্রুতিতে আমরা এই ব্লগ থেকে এত বিশাল অংকের একটা তুলতে পারি। আমি অন্য ব্লগার দের অবদানকে ছোট করছি না। আমি হাসিবের উদ্দ্যেগের কথা বলছি, যেটা কিন্তু অন্যরা কোনদিন নেয় নি। অন্যরা সারাক্ষন ব্যস্ত থাকে কি করে তাদের পোস্ট স্টিকি হবে, মানুষ তাদের কে মহত বলে জানবে ?
আমি এরকম আরো উদাহরন দিতে পারব, যেটাতে দেখা যাবে হাসিব আগেই পয়েন্ট আউন্ট করেছে সমস্যাটার।
হ্যা, হাসিবের নেগেটিভ দিকও খুব একটা কম নেই। যা নিয়ে পিচ্চি একটা পোস্টও দিয়েছিল। তবে আমি বলব একটা শ্বাশতকে সাহায্য করার আমার এমন হাসবকে দরকার আছে, একটা বাংলা ব্লগ বাচানোর জন্য হাসিবকে দরকার আছে। ও যদি কোন দোষ করে থাকে তবে তা বলেন আপনারা, তারপর ঐ পরিমান শাস্তি দিন যা অন্য ব্লগাররা পাই----৫ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস---। আপনেরো পয়েন্ট খুজে পাবেন না আর হঠাৎ করে ওর ধর কেটে ফেলবেন, তা কি করে অন্যরা মেনে নেবে ?
সব ডিসিশন নেবার ক্ষমতা আপনাদের থাকলেও তার প্রয়োগ কিন্তু অনেক বিবেচনার সাথে আসতে হবে। মনে রাখতে হবে মানুষ ভাল আর মন্দের মিশেল। কিন্তু তার মন্দটা কত মন্দ ( একটা রাজাকারের সমান ?), অথবা তার ভাল কাজগুল কতটা ভাল ?
ডিসিশন সব আপনাদের!
রাহামনি বৃষ্টি বলেছেন:
অচেনা বাঙালি বলেছেন: স্যরি লাস্ট লাইন হইব "বাবুয়া ভাইয়ের আনব্যান চাই।
মেঘবাজি বলেছেন:
সেজুঁতি বড়ূয়া' ta ke?
পান্থ বিহোস বলেছেন:
হাসিব কে ক্যানো ব্যান করা হৈছে জানি না। কাহিনী আমি পড়ি নাই। তবে সেঁজুতি যা বলেছেন তার সাথে আমি একমত। এক্সেস পাওয়ার পর আমি যেই ঝামেলায় পড়েছিলাম সেটা রেগের চেয়েও ভয়াবহ। কয়েকজন সিন্ডিকেট ব্লগার বন্ধু আছেন যাদের কাজ হলো নতুন এক্সেস পাওয়া যারা তখনো বুঝে উঠতে পারে নাই ব্লগ ব্যাপারটা তাদের কে হেস্তনেস্ত করে নাজেহাল করা। হাসিব কি সেরকম কিছু করছে? আমি জানি না। আমার মনে হয়, আমরা এতো বড় একটা সুযোগ পাচ্ছি ব্লগ লেখার কিংবা স্বাধীন মত প্রকাশের। তাই মডারেটরদের নিয়ম মেনেই আমাদের লেখালেখি বা ব্লগ লেখা উচিত।
বিপ্লব কান্তি বলেছেন:
ইয়ার্কি - ফাজলামি অনেক হয়েছে।ব্লগিং ইজ নট আওয়ার প্রফেশন। উই কিলিং আওয়ার পারসনাল টাইম হোয়েন ব্লগিং ! গ্রাব ওনলি এনজয় ফ্রম ইট। উই রেসপেক্ট টু সাম-ইন ফর প্রভাইডিং দি চান্স। এন্ড হোপ রেসপেক্ট ফ্রম সাম-ইন।
আই ব্লগিং হেয়ার উইথ মাই নেইম। সো অলওয়েজ উইল ট্রাই টু সেভ মাই নেম।
এবার মডারেশনের বিপক্ষে যা বলতে চাই তা হলো : কিছু কিছু মডারেশন এবং স্টেস্টাস পরিবর্তন আপনারা সত্যিই ভুল করে থাকেন।
যেমন আমাকে জেনারেল করে রেখেছেন, কারন হিসেবে বলেছেন (তাও ৩-৪ টি অশোভনীয় মেইল চালাচালির পর) যে আমি নর্থ সাউথ ইউনিভার্ষিটির বেতন বৃদ্ধি নিয়ে ছাত্রদের আন্দোলনের যে পৌষ্ট দিয়েছি তা সঠিক নয়, সেই জন্য আমাকে জেনারেল করা হয়েছে। একই ঘটনা নিয়ে একই পৌষ্ট ব্লগার ত্রিশোংকু ও দিয়েছিলেন।
আমাদের দেয়া ঘটনাটি সঠিক ছিল। তাহলে আমি ভুল মডারেশনের শিকার।
কেউ একজন আমার উপর রিপোর্ট করেছিল ভুল রিপোর্ট বাটন চাপার জন্য তাকে তো শাস্তি
দেয়া উচিত। নর্থ সাউথের পুলা-পান যখন মাইক নিয়ে আন্দোলন করতেছে তখন উনি ঘরে বসে ব্লগাইতেছে আমার উপর রিপোর্ট করলো
কিন্তু আমি মনে করি এসব ব্যাপারে জেনারেল করা কখন ও শাস্তি হতে পারে না। বড় জোর পৌষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা
দরকার।
গালাগালি, ধর্মবিদ্ধেষের (নাস্তিকতা ইস্যু) পৌষ্ট অবশ্যই সরিয়ে ফেলা উচিত, কিন্তু এই ধরনের পৌষ্টগুলি খুব দু:খজনক ভাবে সরান না।
কেউ ঈশ্বরের পক্ষে লিখতে পারে কিন্তু কখনই বিপক্ষে নয়,
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
যারা এখানে বসে ব্লগিং করেন, তারা সবাইই এই জায়গাটাকে ভালোবাসেন। আমি একদমই নতুন ব্লগার। মাস তিনেক হলো এখানে আছি। আমিও এই প্লাটফরম টাকে ভালোবাসি বলেই এখানে আছি। আরো একটা ব্লগে মাঝে মাঝে পোষ্ট দেই। তবে কেন যেন এই জায়গাটোকেই বেশী ভালো লাগে। এখানে যারা লিখেন তাদের মুক্ত চিন্তার অধিকারী মনে হয়। তবে এই মত প্রকাশের স্বাধীনতাকে অনেকেই কাজে লাগিয়ে অকথ্য গালাগালি করে। তাদের অনেকের হয়তো সভ্য সমাজে বসবাসের অধিকারই নেই। তারাই এখানে এসে অনেক মুক্তচিন্তার মানুষের মাঝে এসে মুক্ত চিন্তার অধিকারী সাজতে চায়। মুক্তমনা ব্লগাররা সেটার প্রতিবাদ করে। অন্যায় আর অসভ্য গালির প্রতিবাদ করতে হলে মনে হয় দলবদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। সবাই যখন ঠিক কথাটা বলে, প্রতিবাদ করে তখন সেটাকে দলবদ্ধ আক্রমন বলার কি মানে? এখানে প্রায়ই তাই বাবুয়া বা তারমতো ব্লগারদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করে। প্রতিবাদ তো, আর আমরা বাঙ্গালী, প্রতিবাদের সময় হয়তো একটু বেশীই আবেগী। সেই প্রতিবাদের আবেগকে ব্যান করে কি আটকানো যাবে? এই আবেগ আছে বলেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। ভাষা পেয়েছি। এটাকে ব্যান করে আটকাতে গেলে কি লাভ হবে? এক এক করে দারুন লেখনীশক্তির ব্লগাররা ব্লগ ছেড়ে যাবেন। প্রথম আলো ব্লগ আছে, সচলায়তন আছে। সেখানে হয়তো চলে যাবেন। হয়তো লেখাই ছেড়ে দিবেন।
এই মন্তব্যটি হয়তো মুছে ফেলা হবে, হয়তো আমাকে ব্যানও করে দেয়া হবে। কিন্তু মনে হয় যাদেরকে ব্যান করা উচিৎ, যারা এখানকার সত্যিকারের মুক্ত চিন্তার মানুষগুলোর মাঝে মিশে নিজেদের সঙ্কির্নতাকে প্রতিষ্ঠা করতে চাইছে, তাদেরকেই ব্যান করা উচিৎ। নিতীমালা সত্যিকারের শিক্ষিত মানুষের জন্য দরকার হয় না। অশিক্ষিতদের জন্য দরকার।
হাসিবের ব্যান ও ব্লগ ডিলিট নিয়ে অস্থিরতা। আপনারা ওকে ব্যান করার জন্য যে কারন দেখিয়েছেন তাতে সুস্থ মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। মেইলে মনে হয় আর কোন নীতিমালার ধারা বাদ ছিল না যেটা আপনারা দেন নাই। যেটা আপনাদের দৈন্যতা প্রকাশ করে। আপনাদের অসহিষ্ঞুতা প্রকাশ করে।
আপনারা কি নূনতম দায়িত্ব বইলা মনে করেন নাই যে হাসিবকে জানানো দরকার কি তার দোষ ? কেন তার ব্লগ ডিলিট হবে ? আপনাদের কি মনে নাই এই পুরাতন ব্লগাররাই কতভাবে সামইনের নতুন ব্লগারদের গাইড করছে।
একজন হাসিব না থাকলে আপনারা আজকে হয়ত এত ব্লগার দেখতে পেতেন না। কিবোর্ড লেআউটের সময় কিন্তু হাসিব এগিয়ে এসেছিল প্রথমে, ঐ অনেককে হাতে ধরে বুঝিয়েছে কিভাবে এই কিবোর্ড ইউজ করতে হয়!
আপনারা না কত তাড়াতাড়ি শ্বাশতের কথা ভুলে গেলেন ? মেহেরুল সুজন ব্লগে পরিচিত কোন নাম নয়। ঐ হাসিব নীচ থেকে ঐ পোস্টটা বের করে এনেছিল আমাদের সামনে, জনে জনে মেইল করে লেখার অনুরোধ জানিয়েছে শ্বাশতের ব্যাপার নিয়ে লিখতে। যার ফলশ্রুতিতে আমরা এই ব্লগ থেকে এত বিশাল অংকের একটা তুলতে পারি। আমি অন্য ব্লগার দের অবদানকে ছোট করছি না। আমি হাসিবের উদ্দ্যেগের কথা বলছি, যেটা কিন্তু অন্যরা কোনদিন নেয় নি। অন্যরা সারাক্ষন ব্যস্ত থাকে কি করে তাদের পোস্ট স্টিকি হবে, মানুষ তাদের কে মহত বলে জানবে ?
আমি এরকম আরো উদাহরন দিতে পারব, যেটাতে দেখা যাবে হাসিব আগেই পয়েন্ট আউন্ট করেছে সমস্যাটার।
হ্যা, হাসিবের নেগেটিভ দিকও খুব একটা কম নেই। যা নিয়ে পিচ্চি একটা পোস্টও দিয়েছিল। তবে আমি বলব একটা শ্বাশতকে সাহায্য করার আমার এমন হাসবকে দরকার আছে, একটা বাংলা ব্লগ বাচানোর জন্য হাসিবকে দরকার আছে। ও যদি কোন দোষ করে থাকে তবে তা বলেন আপনারা, তারপর ঐ পরিমান শাস্তি দিন যা অন্য ব্লগাররা পাই----৫ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস---। আপনেরো পয়েন্ট খুজে পাবেন না আর হঠাৎ করে ওর ধর কেটে ফেলবেন, তা কি করে অন্যরা মেনে নেবে ?
সব ডিসিশন নেবার ক্ষমতা আপনাদের থাকলেও তার প্রয়োগ কিন্তু অনেক বিবেচনার সাথে আসতে হবে। মনে রাখতে হবে মানুষ ভাল আর মন্দের মিশেল। কিন্তু তার মন্দটা কত মন্দ ( একটা রাজাকারের সমান ?), অথবা তার ভাল কাজগুল কতটা ভাল ?
ডিসিশন সব আপনাদের!
বিপ্লব কান্তি বলেছেন:
সেজুঁতি বড়ূয়া বলেছেন: কর্তিপক্ষের সুন্দর সিদ্ধান্তের জন্য অভিনন্দন।আমি ব্লগে মাত্র কয়েক্মাস এসেছি। সব সময়ই লক্ষ করেছি কতিপয় ব্লগার সব সময় অহেতুক নোংড়া মন্তব্য করে। গালাগালি করে। দল্বদ্ধ হয়ে কোন কোন ব্লগারদের আক্রমন করে। যার নেতৃত্ব দিচ্ছে হাসিব, লুকার, বিশাক্ত মানুষ, পেয়াজু, অচেনা বাংগালী, দেশী পোলা, বেয়াকুফ, আমি কে, মুকুল, হাটুপানির জলদস্যু, কলাবাগান, গিফার, হাতেম তাঈ সহ আরো অনেকেই। কর্তিপক্ষের উচিত অমন ব্লগারদের সম্পুর্ণ নিষিদ্ধ করে ব্লগের সুন্দর পরিবেশ বজায় রাখা।
আমি জানি এই মন্তব্যের পর এখন থেকে আমিও নোংড়া মন্তব্যের শিকার হবো। তারপর অপ্রিয় স্ত্যকথা বলে গেলাম।
===========================================
গিফার, হাসিবের নাম কেমনে ঢুকলো এ লিষ্টে ?
লেখিকা কি কোন প্রমান দিতে পারবেন ?
ওরা তো ভাল ব্লগার বলে জানি।
কায়েস মাহমুদ বলেছেন:
পোষ্টের জন্য ধন্যবাদ। কারো কোন অপরাধ থাকলে তাকে চিরকালের জন্য ব্যান করুন, কিন্তু তার ব্লগ বাতিল করবেন না।
তার ব্লগ বাতিল করলে সেই ব্লগারের অনেক মূল্যবান পোষ্ট হারিয়ে যায়।
আর আমার বন্চিত হই সেই পোষ্ট থেকে। তাই কারো ব্লগ বাতিল না করাই ভালো।
হাসিব ভাইকে অনেক আগ থেকে জানি উনি গালি ব্যবহার করেন না।
আর বাবুয়া ব্লগার নামে যতটুকু জানলাম উনি সার বিষয়ক পোষ্টের
পর থেকেই অনেক ব্লগারের মন থেকে উঠে গেছেন তার বাস্টার্ড
গালির কারনে।
তার আগে উনি ভালই ছিলেন।উনার আগের লিখাগুলো ও খারাপ ছিলনা।
অনেক ব্লগার এখন ব্যান, জেনারেল,ওয়াচ।
সামুকে আবেদন জানাই সব ব্যান, জেনারেল,ওয়াচ ওয়ালা ব্লগারদের সেইফ করা হোক।
এবং সকল বাতিল ব্লগগুলোকে সচল করার জন্য। নইলে হয়ত ভাল ব্লগাররা সামু ব্লগার থেকে চলে যেতে পারেন।
বিগব্যাং বলেছেন:
হাসিবের আনব্যান দাবি করছি...
বিগব্যাং বলেছেন:
মাইনাস...
জ্যাক দ্য রিপার বলেছেন:
মাইনাচ...আনব্যান হাসিব
আরিফ থেকে আনা বলেছেন:
কৌতুক ভাল হৈচে
ছাই চাপা আগুন বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
মোহাম্মদ আরজু বলেছেন:
জবাব `দিলেন নাতো প্রশ্নটার।যাকে বাতিল করা হইতাছে তারেও তো আগাম জানানো উচিত। তাই না? আগাম মানে আগাম আরকি! ব্যান করার পরে না। আগেই জানানো যে আপনাকে ব্যান করা হচ্ছে। এইটা কি আপনেরা করেন?
জবাব দিয়েন।
শুভ মডারেটিং!
ছাই চাপা আগুন বলেছেন:
২৯ নম্বরের মাইনাসটা আমার।
ক-খ-গ বলেছেন:
৩৩ (যদিও জানিনা ওটায় কি ছিলো)নং কমেন্ট মুছে ফেলা হয় কিন্তু ২১ নং ঠিকই থাকে.......নতুন রেসিডেন্ট পদপ্রার্থীর কথার লগে এই লেখার দারুন মিল।
ক-খ-গ বলেছেন:
লুখালরে দিয়া যেই নোংরা খেলা খেলাইয়া হাসিবরে ব্যান করা হৈলো তার কোন জবাব নাই..... মিরজাফর সব যুগেই জন্মায়!
গত তিনবছরে এইটুকু তো বুঝতেই পারি, নাকি? অবশ্য আপনাদের কোনও কিছু বলাও বিপদ, আমরা কোনও মতামত জানালে উল্টা এসে বলেন আমরা আপনাদের নাকি কাজ করতে দিচ্ছি না আপনারা এতো কনফিউজড কেনো সেটা অবশ্য আমার বোধগম্য নয়।
তবে এটুক তো বুঝতেই পারছি ,স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী আপনারা নন। বার বার কোনও সমস্যা তে জানানোর পরেও যদি আপনারা অভিযোগ না পান সেটা আপনাদের সিস্টেমে সমস্যা, ব্লগারদের নয়।
নীতিমালা দেখাতে আসবেন না, আগে নিজেদের মডারেশনে স্বচ্ছতা আনুন। আমরা নাহয় আপনাদের বিরুদ্ধে কথা বলে( যার জন্য মোটেও দুঃখিত নই) জেনারেল আর ওয়াচে গেছি কিন্তু অনেক এমন ব্লগার আছে যারা জেনারেল হবার তো কোনও কাজ করেনি তারপরেও তারা জেনারেল। এইটার ও জবাবদিহিতাও দিন, ব্যক্তিগত কোনও মেইলে না, এখানে সবার সামনে দিন।
আমাদের সাধারণ ব্লগারদের প্রতি আপনাদের কনসার্ণ দেখে আমি যারপরনাই অভিভূত। পোষ্ট পড়ে চোখে পানি চলে আসছে। আপনাদের দুঃখে আমরাও সমব্যথী।
লেখক বলেছেন: যখন কোন ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়, তখন একটি ইমেইলে কারণসহ জানিয়ে দেয়া হয়। নীতিমালাও প্রকাশিত আছে। এরপরও যদি আমাদের কোন সিদ্ধান্তের ব্যাপারে আপনার বা অন্য কারও আপত্তি থাকে, তাহলে আমাদের ইমেইল করে জানান। এভাবে আলোচনা হতে পারে। ব্লগ কতৃপক্ষ আপনাদের সহযোগী হিসেবে থাকতেই আগ্রহী, প্রতিপক্ষ নয়।
শাহারিয়ার আহমেদ বলেছেন:
ভালোদের (হাসিব সহ অনেকে) আনব্যান করুন আর খারাপদের ব্যান করুন।
ছাই চাপা আগুন বলেছেন:
হাসিব ব্যানের একটি পর্যালোচনা আমি পেশ করতে চাই। জনৈক বিকৃতরুচির শিল্পপতি ব্লগারের নোংরা মন্তব্যের কারণে তার ব্লগটি বাতিল করা হয়। হাসিব সাধারন ব্লগারদের পক্ষ থেকে এই বাতিল আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও কর্তৃপক্ষ শিল্পপতি ব্লগারকে ব্যান করেন।সামহোয়ার কর্তৃপক্ষ কখনও মন থেকে ঐ ব্গারকে ব্যান করেননি অথবা মেনে নেননি। সম্ভবতো সামহোয়ারের সাথে ঐ ব্যক্তির অন্তরঙ্গতাই এর পেছনে প্রধান ভূমিকা পালন করেছে।
যাহোক, সামহোয়ার ঐ ব্যক্তিকে তুষ্ট করার সর্বাত্বক চেষ্টা চালাবে এটাই স্বাভাবিক। তাই তারা মিল্টনকে দিয়ে একটা পোস্ট দেয়। সবাই জানে মিল্টন সামহোয়ারের ঘরানার লোক। উল্লেখ্য এই মিল্টনই ৪৮ ঘন্টা আগে বাবুয়া ব্যানের সবচেয়ে কড়া সমর্থক ছিলেন। তবে ৪৮ ঘন্টা পরে যেয়ে তিনি বুঝতে পারলেন বাবুয়াকে কিছু বলতে দেয়া উচিত ছিল। তাই তিনি একটা পোস্ট দিলেন।
পোস্টটা উদ্দেশ্যমূলক এবং সামহোয়ারের সাথে যুুক্তি করে এটা করা হয়েছিল। এতে তিনি এমন কিছু বক্তব্য পেশ করেন যাতে হাসিব উত্তেজিত হয়ে কিছু কমেন্ট করতে বাধ্য হন এবং কর্তৃপক্ষও তাকে ব্যান করার বাহানা খুঁজে পান। এর মাধ্যমেই তারা শিল্পপতিকে সন্তুষ্ট করার একটা চেষ্টা করেন।
আমার বিশ্বাস সামহোয়ার আমার বক্তব্যের সাথে একমত হবেন।
এই মন্তব্যের কারণে আমার ব্লগটি বাতিল করলে ২৪ ঘন্টা আগে আমাকে একটু ইনফর্ম কইরেন। কিছু পোস্ট আছে যা সংরক্ষিত নয়। এগুলো অন্যত্র সরাতে হবে। আশা করি সামহোয়ারের কাছ থেকে এতোটা আনকুল্য পাব।
Click This Link
নানাজন নানাভাবে এব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবার চেষ্টা করেছেন। কিন্তু, তাঁরা কোন পদক্ষেপ নেন নি। যাইহোক, "better late than never"
এদিকে আবার,এতদিনে কর্তৃপক্ষের যাও বা টনক নড়েছে, তাও প্রশ্নবিদ্ধ।এখানে, একটা কথা পরিষ্কার হওয়া দরকার। এই ব্লগে কোন দুধের বাচ্চা ব্লগিঙ করতে আসে না। সবাই যথেষ্ট পরিণত। ভালো-মন্দের নিজস্ব একটা মাপকাঠি সবারই আছে। যে ব্যক্তি বাযে মন্তব্য করেন, মন্তব্যের পাঠকেরাই তার বিচার করে দেন! ব্যক্তিগত ভাবে এজন্য আমি আমার নিজের ব্লগে কারো মন্তব্যই মডারেট করি না! যার যা বলে ভালো লাগে, তাকে তাই বলতে দিন। বাবুয়া, হাসিব এর অনেক লেখার ব্যাপারেই আমি দ্বিমত পোষন করি। কিন্তু, ব্যান করে দিলে এই দ্বিমতটুকু ও তো পোষন করতে পারবো না। এই দৃষ্টিকোণ থকে দেখলে, ব্লগ কর্তৃপক্ষ আমাদের অধিকার ও হরণ করেছেন।
ধন্যবাদ।
অফ টপিক বলেছেন:
ধরণী দিধা হও.........
ছাই চাপা আগুন বলেছেন:
শেষ কথা হইতাছে শিল্পপতিরে আনব্যান করতে হইবো। তাই সামহোয়ার ইচ্ছা করিয়াই এই জাতীয় নাটকগুলা মঞ্চায়িত করিয়াছেন।এখন একসাথে সবাইরে আনব্যান করা হইব। সাথে সাথে শিল্পপতিরেও। সবাই খুশি হইয়া বাড়িত যাইব। সামহোয়ার সাকসেসফুল।
লেখক বলেছেন: অপ্রাসঙ্গিক ও মনগড়া মন্তব্য না করার অনুরোধ রইল।
ধন্যবাদ।
ব্লগ দিন দিন বড় হচ্ছে। শোষ বার শুনেছিলাম ৩০০০০ রেজিষ্টার্ড নিক আছে এখানে। এরমধ্যে দেহধারী মানুষের সংখ্যা কত হবে - ৫০০ জন বড়জোর। ৫০০ যখন ১০০০ হবে তখন পরিস্থিতিটা কি হবে ? আপনাদের আমার মনে হয় ৮ ঘন্টা শিফট হিসেবে ৩ জন মডারেটর নিয়োগ দেয়া খূবই দরকার। প্রয়োজনবোধে পরীক্ষামূলক ভাবে ব্লগারদের মধ্যে থেকেই। সমালোচনা হবে, ভূল-ত্রুটি হবে তারপরও মনে হয় এটা করা দরকার।
আর পরিপূর্ণ ব্যানের বদলে সাময়িক রেসট্রিকশন আরোপ করাটাই যুক্তিযুক্ত। হাসিব বলেন আর বাবুয়াই বলেন, সবার ব্লগেই পড়ার মতো বা কাজের পোষ্ট কিছু না কিছু তো ছিলই, আমরাই কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত হলাম সেগুলো পড়া থেকে।
তন্ময় ভট্টাচার্য বলেছেন:
কোন লেখাটা ব্লগে আসবে আর কোন লেখাটা আসবে না, এসব লেখা নিয়ে ব্লগে বিভিন্ন পোস্টের আমি কোন যুক্তি দেখি না। কাকে ব্যান করা হল কাকে না, কে গালিগালাজ করল কে না- এসব নিয়েও আমার মনে হয় ব্লগ পোস্ট করা ব্লগের বিষয়বস্তু না। এ বিষয়ে একমত। কিন্তু মডুদের কাছে প্রশ্ন থাকল,ব্লগার কিভাবে এসব বিষয়ে জনমত দেখবে এবং আপনাদের সিদ্ধান্ত জানতে পারবে ? ( ব্লগ পোস্ট না করে )
ডিজুষ আঙক্ষেল বলেছেন:
সামুকে আবেদন জানাই সব ব্যান, জেনারেল,ওয়াচ ওয়ালা ব্লগারদের সেইফ করা হোক।এবং সকল বাতিল ব্লগগুলোকে সচল করার জন্য। নইলে হয়ত ভাল ব্লগাররা সামু ব্লগার থেকে চলে যেতে পারেন।
মানুষ বলেছেন:
মডারেটরদের স্বেচ্ছাচারীতা সীমা অতিক্রম করেছে। এর ফলাফল কখনোই শুভ হবে না।
তনুজা বলেছেন:
আনব্যান হাসিব
দোলাহাসান বলেছেন:
আনব্যান হাসিব
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
এটা সত্য মিনিটে মিনিটে কারো লেখা বা মন্তব্য পর্যবেক্ষণ করা সম্ভব নয়। কিন্তু কারো লেখা বা মন্তব্য সমন্ধে অভিযোগ পাওয়া মাত্র সময় নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনে ব্যাবস্থা নেওয়া যেতে পারে। গতকাল রাসুল(সাঃ) ও আয়েশা(রাঃ) এর বিবাহ নিয়ে http://www.turntoislam.com এর সৌজন্যে একটি লেখা দিয়েছিলাম। কিন্তু ১০ মিনিটের মধ্যেই কোন সূনির্দিষ্ট কারণ না দর্শিয়ে আমার লেখা ডিলিট সহ আমাকে সাধারণ ব্লগার করা হল। এ নিয়ে ই-মেইল করেছি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের নিকট হতে জবাব পাই নি। যতদিন না আবার নিরাপদ ব্লগার হচ্ছি ততদিন আর কোন নতুন লেখা নয়। তবে +/- এবং অন্যের লেখায় মন্তব্য চলবে। তাই কারো লেখা ও মন্তব্য কে মুছা বা তাকে ব্যান করার আগে ভালভাবে তার লিখিত বিষয়গুলো যাচাই করে নিয়ে ব্যাবস্থা নিলে সামু ব্লগ কর্তৃপক্ষ ভাল করবে।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
হাসিবের ব্যান অযৌক্তিক ....মাইনাস
ছাই চাপা আগুন বলেছেন:
আমার মন্তব্যের প্রেক্ষিতে অচেনা বাঙ্গালীর মন্তব্যটা কৈ গেল। কর্তৃপক্ষ মুচছেন?এইখানেও মডারেশন।
এছাড়া মতবিরোধ থাকতেই পারে, তাই বলে এভাবে গালাগালি কখনই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না, আশা করছি সুস্থ-সুন্দর পরিবেশ বজায় রাখতে মডারেটর গালিবাজদেক ঠেকাবেন!!!
খেড়োখাতা বলেছেন:
সা.ইন এর সকল ব্লগারের ব্যান চাই.......
সেলটিক সাগর বলেছেন:
-৩৭
আবদুল হক বলেছেন:
প্রিয় কর্তৃপক্ষ, ব্লগে শব্দ বিকৃতি কি গ্রহণযোগ্য মনে করেন? সুন্দর বাংলা শব্দগুলোকে সবাই এই যে আঞ্চলিক ঢঙে অপব্যবহার করছে, কেনো এসব? আপনাদের কি ভাষার শুদ্ধাশুদ্ধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই?এই যে আপনি লিখলেন, "সকল ব্লগারের উদ্দেশ্যে" -- ভুল। এখানে হওয়া উচিৎ "উদ্দেশে"।
এরশাদ বাদশা বলেছেন:
হাসিব ভাইয়ের কোনো মন্তব্য বা পোস্টে কোন সময় গালাগালি চোখে পড়েছে বলে মনে হয়না। হঠাৎ এমন কি করলেন তিনি যার কারনে তাকে একেবারে বান মারা হলো; জানি না। আমি তার আনব্যান দাবি করছি। গনহারে সবাইকে জেনারেল বানিয়ে দেওয়ার মতো ফানি বিষয়টাও পরিহার করার দাবি জানাচ্ছি।
এবং সবশেষে- বাবুয়ার মতো সুশীল এবং উন্নত জাতের ব্লগারের আনব্যান দাবি করছি।
ছাই চাপা আগুন বলেছেন:
একটা প্রশ্নের উত্তর হা এবং না'তে দিবেন।সামহোয়ার বিশেষ গোষ্ঠীকে আনকূল্য দেয় কি না?
একটা বিশেষ ঘটনা বলি। ঘটনা হয়তো আপনারাও জানেন। তারপরেও বলি, গত পরশু আমি একটা পোস্ট দিয়েছিলাম। এক বিশেষ ব্লগার প্রথমে আমাকে পোস্টটি ড্রাফট করতে বলেন। আমি না করাতে দেখা গেল পোস্টটি হাওয়া। ওনি এতো ক্ষমতা কোথায় পেলেন? এর কোন উত্তর আছে আপনাদের?
আইরিন সুলতানা বলেছেন:
আমার মনে হয়, এতো সব ত্বত্ত কথা, বিশৃংখলা, ভুল বোঝাবুঝির মূল সূত্রপাত হলো গালি দেয়া..
ক্ষেত্র বিশেষে গালি দেয়াটাকে আমরা অনেকেই জাস্টিফাই করি...তবে যত যাই বলি না কেন আমরাই এর অপব্যবহারও করি । আর ইট মারলে পাটকেলটি খেতে হবে ... একবার গালি দেয়া শুরু হলে সেটা যত মহৎ কারণেই হোক না কেন...রেওয়াজ চালু হয়ে গেলে একসময় না এক সময় কেউ না কেউ ভুক্তভোগী হবেই ...
তবে এখানে আবার গ্রুপিং আছে, বন্ধুতা আছে, শত্রুতা আছে ---- বন্ধুতার খাতিরে আমাকে সাপোর্ট দিতেই হবে, শত্রুতার খাতিরে আমাকে তীব্র বিরোধীতা করতেই হবে ...
এতে আমার মনে হয় চাইলেও নিজের সততা ধরে রাখা যায় না... উমুকের এই অবস্থান ভাল লাগে কিন্তু মন্তব্যের ধরন ভাল লাগে না ...আবার কারো মন্তব্যে ধরন ঠিক আছে কিন্তু নীতিগত অবস্থান ভাল লাগে না ...
এই খানে সব ব্লগারদের মেলা...বহু মানুষ...তাই বহু মত তো হবেই ...কিন্তু সমস্যা হলো বিশৃংখলা হয় কেন ???????
কারণ খুঁজলে একটাই মনে হয়...গালি..গালি ..গালি ...
একজন গালি দিল...কেউ মুছে দিল...কেউ স্ক্রীন শট দিল...কেউ প্রমাণ চাইল...কেউ একে দোষ দিল..কেউ অতীত টেনে ধরল...তার হিসেব বুঝিয়ে দিল বর্তমানে .... কেউ পক্ষে অবস্থান নিল..কেউ বিপক্ষে..... কেউ অভিমান করল...কেউ রাগ...কেউ অপমানিত বোধ করল...পোস্টের পর পোস্ট...মন্তব্য...প্লাস আর মাইনাস ......
ব্লগ উত্তপ্ত ...............
শুরু হয় স্ট্যাটাসের পরিবর্তন .......আবার আরেক গোল ......
কোন রহস্যের জটই খোলেলা ....
আমরা রাজনীতিবিদদের চেয়ে কম খেলতে জানি না বটে ...
একটা সহজ সমাধার হওয়া উচিৎ...
কোন গালিই ..এমনি একটি অশ্লীল শব্দও যাতে ব্লগে না আসে অযাচিতভাবে ......তা সে যেই ব্লগারই হোক না কেন...উদ্যেশ্য বা বিধেয় যাই হোক না কেন ....
এটুকু করলে আমার মনে হয় ...ব্যান-আনব্যানের বিভেদটা কমে আসতে পারে ।
বৃত্তবন্দী বলেছেন:
আনব্যান হাসিব...
েপচাইললা বলেছেন:
আমি কোন দোষে একজন নিরাপদ ব্লগার থেকে জেনারেল পদোন্নতি পেলাম তার কিছুই আমি জানি না। আমি হয়ত খুব পুরোনো ব্লগার না, অন্যদের সাথে আমার তেমন বিরোধ কিংবা বন্ধুতাও নেই। তাই বলে কোন কারণ দর্শানো ছাড়াই আমার পরপর দুইটি পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে এটা কি মেনে নেবার মত ঘটনা? দয়া কনরে উত্তর দেবেন। আর আপনারা ব্লগ কর্তৃপক্ষ হবার কারণে যদি স্বেচ্ছাচারিতা করতে চান তাহলে বলে দিন আমরা আর ব্লগিং না করি।এখান থেকে আমরা খোরাকি পাই না যে ব্লগিং না করলে মরে যাব।
বৃত্তবন্দী বলেছেন:
আইরিন সুলতানা- কবিতা অথবা গদ্যে অনেক সময় প্রয়োজনের তাগিদে অশ্লীল শব্দ আসে, সেগুলোর কি হবে? আলু ব্লগের মতো কি ****চিহ্ন দেখাবে?
ছাই চাপা আগুন বলেছেন:
সমালোচনা সহ্য করার ক্ষমতা বা জবাবদিহিতা আশা করা যায় প্রতিষ্ঠানের কাছ থেকে, ব্যক্তিগত সম্পত্তির কাছ থেকে নয়। আচরণের কারণে সামহোয়ারকে আমার কখনই প্রতিষ্ঠান মনে হয়নি। বরং ব্যক্তিগত সম্পত্তিই মনে হয়েছে।আপনারা দেখবেন প্রাইভেট এন্টারপ্রাইজগুলো বিশেষ কারণে একটা বিশেষ গোষ্ঠীকে পোষে থাকে। সামহোয়ারও একটি বিশেষ শ্রেণীর গোষ্ঠীকে আনুকূল্য প্রদান করে এবং এটা প্রতিষ্ঠিত সত্য।
কিন্তু কেন? প্রতিষ্ঠান হতে বাঁধা কোথায়? সকলের হতে সমস্যা কোথায়?
আর আপনারইতো বলেন, আপনাদের কোন ব্যবসায়ীক উদ্দেশ্য নেই।
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
শুভ ব্লগিং আপনাদের উপর সরকার বা অন্য কারো কোন নিষেধাজ্ঞা আছে কি? কারণ ইদানিং ১-২ সপ্তাহ ধরে ডজন ডজন ব্লগার সেফ হতে জেনারেল হচ্ছে। যা আমার ৪ মাস ধরে ব্লগিং এর সময় এ রকম অস্বাভাবিকতা দেখিনি।
রিসাত বলেছেন:
মাইনাস
রবিনহুড বলেছেন:
যখন কোন ব্লগ বাতিল করা হয় তখন আমরা দেখি ...."এই ব্লগটি(্্্্) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে । "
কিন্তু অত্যন্ত দুক্ষের সাথে জানাতে হচ্ছে যে, সেই ব্লগারকে কোনো মেইল দিয়ে ধারা সহ জানানো হয় না, কেন তার ব্লগ বাতিল করা হলো। যে কোনো শাস্তির কারন জানার অধিকার শাস্তি প্রাপ্ত ব্যক্তির আছে, এটা তার "মৌলিক অধিকার"।
যে কোন ব্লগারকে তার শাস্তির কারন কেন ব্যাক্ষা করেন না? এটা তো একধরনের ব্লগারের অধিকারের লঙ্ঘন।
অথচ সেই ব্লগারের অনেক লেখা নিয়ে আপনারা সংন্কলন প্রকাশ করেন। এবং সাইন আপের প্রথমেই একটা ঘোষনা দিয়ে রেখেছেন, প্রকাশিত যে কোন অংশ আপনারা ব্যবহার করতে পারবেন।
এটা অনেকটা প্রয়োজনের সময় না বলে নিয়ে নেয়া আর প্রয়োজন ফুরালে 'তুই কে?" বলার মত অবস্থা। আপনারা ব্লগারের মৌলিক অধিকার রক্ষায় আগ্রহী না।
যদিও একটা কথা বলা থাকে (ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে । ) এটা কি কোনো নীতিমালার কোনো ধারা ব্যাক্ষা করে? এই ভাবে কি কোন শাস্তির রায় ঘোষনা করা যায়? শাস্তি যখন দেন, শাস্তির ধারাটা একটু ব্যাক্ষা করবেন। তা না হলে মনে হয় যাচ্ছেতাই ধারা বিহীন শাস্তি দিচ্ছেন। এটা একটা "অস্বচ্ছ ভাবে শাস্তি প্রদানের পদ্বতি"।
ধারা সহ শাস্তি দিন, এতে করে আপনাদের শাস্তি প্রদানের স্বচ্ছতা প্রকাশ পাবে। তা না হলে ব্লগাররা অনুভব করে যে "দিনের অলোতে নয়, রাতের অন্ধকারে শাস্তি দেওয়া হচ্ছে।"
শাস্তি প্রদানের কয়েকটি উদ্দেশ্য থাকে তার মধ্যে ১.অপরাধীর শাস্তি প্রদানের মাধ্যম্যে কৃত কর্মের অনুশোচনা তৈরি করা এবং ভবিষ্যতে যেন এটা না করে ২.সমাজের অন্যাণ্যরা যাতে সেটা করতে নিরুস্বাহিত হয়,
যা কিনা সমাজের অপরাধ প্রবনতাকে হ্রাস করে।
আপনাদের বর্তমান শাস্তিপ্রদান ব্যবস্থায় ২. উদ্যেশ্যটা সম্পূর্ন অনুপস্থিত।
আপনাদের বর্তমান পদ্বতিতে হিতের বিপরীত হচ্ছে, ব্লগারদের ক্রোধ আরো বাড়ছে। যা কিনা গত কয়েকদিন ধরে ব্লগারদের মাঝে দেখা যাচ্ছে।
========================================
আর একটা কথা যখন কোন ব্লগারের ব্লগ বাতিল করা হয় সেই ব্যাপারে একটা অপসন লিষ্ট রাখেন যেখান থেকে অন্যান্য ব্লগাররা জানতে পারে কাকে বাতিল করা হয়েছে, কবে থেকে বাতিল করা হয়েছে এবং অবশ্যই সেখানে ধারা উল্লখ করবেন।। এটা একটা আলাদা পেইজে করতে পারেন। তা হলে ব্লগারদের নিক সার্চের ঝামেলা দূর হবে। ব্লগারদের চেচামেচি অনেকটা দূর হবে।
তা না হলে সকাল বেলা দেখা যায় "ওমুক ব্লগারকে আজ সকাল থেকে খুজে পাওয়া যাচ্ছে না, তমুক ব্লগারকে গত রাত থেকে দেখা যাচ্ছে না.... সবাই মাইক নিয়ে খোজ করতে বাহির হচ্ছে....
==========================================
ব্লগারের সব পোষ্ট মুছে দেওয়াটা আমি সমর্থন করতে পারি না। একটা লেখা লেখকের কাছে নিজ সন্তান তূল্য ব্যাপার। বহু পরিশ্রমের ফসল।
ব্লগারের যে ফসল নিয়ে আপনারাও ব্যাবসা করেন। অথচ সেই সন্তানকে আপনারা গলাটিপে মেরে ফেলেন।
নির্দিষ্ট আপত্তিকর পোষ্ট মোছা যেতে পারে সেটা যখন বিষবাষ্প ছড়ায়। তাই বলে যেটা থেকে ফুলের সুবাস বের হয় সেটা কেন বন্ধ করেন?
একজন হয়তো হটাৎ মারাত্বক কোনো ভূল করতে পারে, তাই বলে তার অতীতের গৌরব তো অস্বীকার করা যায় না।
একটা ব্লগ বাতিল করা মানে সেই ব্লগারের সৃজনশীলতাকে সমাজে অন্যান্য মানুষের কাছ থেকে বন্চিত করা । অথচ সেই সৃজনশীলতাকে অন্যন্যরা পেলে উপকৃত হতো।
ব্লগ লেখার অধিকার বন্ধ/হরন করে ব্লগারকে শাস্তি দেওয়া যেতে পারে, তাই বলে তার "তৈরি কর্ম" তো শাস্তি পেতে পারে না। ভালো কর্মগুলোর কি অপরাধ ছিল?
=========================================
অফটপিক:
আপনারা কর্তপক্ষ হিসাবে যখন কোনো কিছুর ঘোষনা দেন তখন কর্তপক্ষ হিসাবে অফিশিয়াল মুখপাত্রের নিক নিয়ে যেমন "নোটিশ বোর্ড" দিলে ভালো হয়। "নোটিশ বোর্ড" এটা একটা অফিসিয়াল নিক।ব্যাক্তিগত নিকে কোন নোটিশ না দেওয়াই ভালো। কারন ব্যক্তিগত নিক আর অফিশিয়াল মুখপাত্র এক না। এটা বিভ্রান্তি ছড়ায়।
রবিনহুড বলেছেন:
কর্তপক্ষের ভূল সিদ্বান্তের শাস্তিটা কার উপর দিয়ে যায় এবং কি শাস্তি পেল সেটা কি ব্লগারদের জানানোর ব্যবস্থাটা করা যায়?
আইরিন সুলতানা বলেছেন:
বৃত্তবন্দী বলেছেন: আইরিন সুলতানা- কবিতা অথবা গদ্যে অনেক সময় প্রয়োজনের তাগিদে অশ্লীল শব্দ আসে, সেগুলোর কি হবে? আলু ব্লগের মতো কি ****চিহ্ন দেখাবে?=====
মন্তব্যটি এক ধরণের জাস্টিফিকেশন মনে হলো....এর প্রেক্ষিতে অবশ্য চাইলেই অনেক বিতর্ক করে ফেলা যায়...আবারও পক্ষ-বিপক্ষও চলে আসবে.....কিন্তু কবিতা-গল্প নিয়ে আমাদের মাঝে বিশৃংখলা হয় না কিন্তু ...
এখানে মূল বিশৃংখলতা হয় কোন ব্যক্তির সাথে ব্যক্তির ...কবিতা-গল্পকে টেনে আনার কোন অবকাশ দেখছিনা তাই ...
নিবিড় অভ্র বলেছেন:
প্রিয় নোটিশবোর্ড,ভাল আছেন নিশ্চয়ই। আপনার পোস্টটি পড়লাম। আপনার কথা বেশ যৌক্তিক মনে হচ্ছে।
বাংলা ব্লগিংকে প্রাণ দেওয়া একটি সাইট হলো সামহ্যোয়ার ইন.... ব্লগ। এর সাফল্যের একমাত্র কারণ হল সকল ব্লগারের লেখা প্রথম পাতায় প্রকাশ, সঠিক মডারেশন ও ফোনেটিক কি-বোর্ডের ব্যবহার।
কিন্তু গত ক'দিনের ঘটনায় যা দেখা গেল, তাতে আমার মনে হচ্ছে সামুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য_" সঠিক মডারেশন" এর উপর বড় ধরনের একটা আঘাত এসেছে।
"ব্লগ সংক্রান্ত কোন অভিযোগ বা পরামর্শ প্রকাশ করার জন্য ব্লগের প্রথম পাতা প্রাথমিক মাধ্যম হোক, সেটি আমাদের কাম্য নয়।" এই বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি। কিন্তু "রিপোর্ট" করার পরও যদি কোন পোস্ট বহাল তবিয়তে থাকে অথচ পোস্টটির আক্ষরিক অর্থেই মডারেশন দরকার তাহলে প্রতিবাদ আসবেই।
প্রিয় নোটিশবোর্ড, বাঙালী অন্যায় খুব সহজে মেনে নিতে চায় না; তাই প্রথম পাতায় পোস্ট দিয়ে তারা সংগঠিত হতে চায়। রিপোর্ট অ্যাবিউজ বাটনের চেয়ে এই ব্যাপারটি বেশি কার্যকর বলে মনে হয়েছে বলেই ব্লগাররা প্রথম পাতায় পোস্ট দিয়ে প্রতিবাদ করতে চান।
জনাব নোটিশবোর্ড, "বিভিন্ন সময়ে যখন কারো কারো ব্লগীয় আচরণ স্বেচ্ছাচারীতায় পরিণত হয় এবং অন্যের মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে যায় তখন মডারেশনের প্রয়োজন হয়ে পড়ে।" আমি এ কথাতেও একমত।
কোন অযৌক্তিক দাবিতে স্বেচ্ছাচারিতা কাম্য নয়। এবং এটা বন্ধ করতে মডারেটররা মডারেশন করতে পারেন, সেটাও ঠিক আছে।
কিন্তু.........
"কিন্তু" ,"কিন্তু" গত কয়েকদিনে ব্লগার বাবুয়া'র ব্লগ স্হগিত করার পর মডারেটরগণ যখন অযৌক্তিকভাবে অনেক ব্লগারকে একসাথে সাধারণ ব্লগার করে দিলেন; এবং ক্রমান্বয়ে কয়েকজন ব্লগারের ব্লগ স্হগিত, কারো কারো মন্তব্য করার ক্ষমতা রহিতকরণ এবং কাউকে কাউকে নজরবন্দী করে দিলেন, তখনই মডারেটরদের মডারেশন প্রশ্নের মুখে পড়ল।
এখন যদি মডারেটরগণ এইসব করে দেখাতে চান যে " দেখ, আমরা চাইলেই এভাবে তোমাদের রাশ টেনে ধরতে পারি, তাই তোমরা ভদ্র হয়ে যাও"..... তাহলে বলতেই হয় যে মডারেটরদের ব্লগীয় আচরণই স্বেচ্ছাচারিতায় পরিণত হল,; গণতন্ত্র আর স্বাধীন মতপ্রকাশের সূর্য এখানেই ডুবল।
" আমরা মডারেটরা চাইলেই এসব করতে পারি," এই বোধ ব্লগারদের দেওয়া কি এতই জরুরি ছিল? মডারেটররাও যে মানুষ, সত্য কথা কিংবা খোঁচায় যে তাদের গায়েও জ্বুলুনি ধরে এই সত্য কি এতটাই নগ্ন ভাবে প্রকাশের কোন দরকার ছিল? যদি তাই হয়, তাহলে কি আমরা বলতে পারিনা যে, মডারেটরগণও কমিউনিটি ব্লগের মডারেটিং করার যোগ্যতা হারিয়েছেন??
প্রিয় নোটিশবোর্ড, সামুকে আমরা খুব ভালবাসি। সামু টিকে আছে ব্লগারদের সাপোর্ট আর মডারেটরদের উদার মডারেটিংয়ের সমন্বয়ে।
একবার ভেবে দেখুন, "প্রথম আলো" ব্লগের কি না ছিল? চাইলেই ভাল ব্লগার, প্রচারের জন্য বিশাল গণমাধ্যম, ভাল প্রযুক্তি.... আর সবকিছু.... শুধু ছিল না একটা জিনিস, সেটা হল ভাল মডারেটিং; যেটা সামুর ছিল। আর সেকারণেই সামু আজো প্র.আ. ব্লগের চেয়ে এগিয়ে আছে, ভালভাবেই বেঁচে আছে। আমাদের প্রিয় সামুর উপর এমন আঘাত আসুক তা আমরা কেউ চাই না।
আমরা চাই "সামু" থাকুক। সামু, সামালু() না হয়ে যাক। ব্লগারদের কথা ডানা মেলুক প্রথম পাতায়। ব্লগাররা উচ্চারণ করতে ভুলে যাক "উঁ!"
তাই আপনার মাধ্যমে মডারেটরদের অনুরোধ করব, আপনারাও স্বেচ্ছাচারিতার খোলস থেকে বেরিয়ে আসুন, ব্লগারদেরও সেকাজে এবং "রিপোর্ট করুন" বাটন ব্যবহারে উৎসাহী করুন।অযৌক্তিক ভাবে ব্যান করা ব্লগারদের যথাযথ স্ট্যাটাস ফিরিয়ে দিন। আমাদের সামুতে প্রাণ ফিরে আসুক। যুক্তি আর সত্যের আলোতে আলোকিত হই আমরা ব্লগাররা।
শুভ ব্লগিং
আমি হনুমান বলেছেন:
- দিতে আসছি
ভিন্ন বলেছেন:
30
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন:
আমি কোটিপতি হইতে চাই।সেজন্য টিপস চেয়ে পোস্ট দিয়েছিলাম।সেটি কেন প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হলো?
আমিতো সাহায্য চেয়েছিলাম মাত্র
নুটিশবোর্ডের কাছে জবাব চাই।
বিষাক্ত আলো বলেছেন:
মডারেশন এর কোনো সমস্যাই নাই, আমি জেনারেল হইতে চাইছি, তাই আমাকে বানিয়ে দেয়া হইছে, তাও ৫-১০ মিনিটের মধ্যেই, আমি খুবই কৃতজ্ঞ।
রাতুল" বলেছেন:
হমমম
অনন্ত দিগন্ত বলেছেন:
সা.ইন এর মতো বড় একটি কমিউনিটি ব্লগে এমন অস্হির অবস্হা তৈরীর পিছনে যে কারন গুলো আমার কাছে মনে হয়েছে (উপরে অনেকেই অনেক কারন বলেছেন সেগুলো বাদ দিয়ে বলছি) তার মধ্যে প্রধান একটি হলো মডারেশন... এ সম্পর্কে কিছু বলতে চাই ---কোন ব্লগ যদি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয় তাহলে অটোমেটিক ঐ ব্লগারের স্ট্যাটাস পরিবর্তন হয়ে থাকে। সে সাধারন থেকে জেনারেল বা ওয়াচ হয়ে যায়... এবং প্রথম পাতা থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এই কাজটি যদি ম্যানুয়ালী + ওয়ার্নিং দেয়ার পরে করা হয় তাহলে তো কোন সমস্যা হওয়ার কথা না ...
কারন -- যে কোন ব্লগকে প্রথম পাতা থেকে একজন মডারেটরই সরিয়ে থাকে... নিজে নিজে ডিলিট হয়না। সেই ক্ষেত্রে এর সাথে স্ট্যাটাস পরিবর্তন এর সম্পর্ক থাকা আমার মতে ঠিক না ... কেউ যদি অপ্রীতিকর কোন ব্লগ দিয়ে থাকে তবে মডারেটরের কাজ হবে সবার সামনে খোলাখুলি ভাবে ঐ ব্লগে কমেন্ট করা , যে - এই ব্লগটি এই কারনে ডিলিট করা হতে পারে, কর্তৃপক্ষের এই কাজ করার আগে সে যেন ব্লগটি ড্রাফট / ডিলিট করে... এর পরেও যদি সে তা না করে তখন একজন মডারেটর / এডমিন ব্লগটি মুছে / প্রথম পাতা থেকে সরিয়ে ফেলতে পারে ...
ঠিক তেমনি .... কারো স্ট্যাটাস পরিবর্তন করতে হলে প্রথমে তাকে তার ব্লগে ওপেনভাবে তার ভুল ধরিয়ে দিয়ে এবং কমপক্ষে ১ - ২ দিন আগে ওয়ার্নিং ম্যাসেজ দেয়ার পরেও যদি সে তার কৃত কাজের বিপরীতে যথাযথ কারন না দেখাতে পারে তবেই স্ট্যাটাস পরিবর্তন করা উচিত।
মডারেটর টা যদি তাদের মডারেশন প্রকাশ্যভাবে করে তাহলে অনেক ব্যাপারগুলো আমাদের সামনে এসে যাবে ... এ ক্ষেত্রে সবার অনেক প্রশ্নের উত্তর আমরা তাদের কমেন্ট দেখেই জানতে পারবো .... সে ক্ষেত্রে কর্তৃপক্ষ / মডারেটররা কারো পক্ষ নিচ্ছে কি না অথবা কাউকে পক্ষপাতদুষ্ট হয়ে ব্যান / আনব্যান করছে কি না সেটা ও সবার সামনে আসবে ... কর্তৃপক্ষকে একটা কথা মাথায় রাখতে হবে -- তারা একটি ব্লগ চালাচ্ছেন এখানের প্রতিটি ব্লগারের মানসিকতায় পার্থক্য থাকবে ... তাদের সবাইকে এক-পাল্লায় মাপা ঠিক না ... যে যেমন তাকে সেইভাবে বুঝাতে হবে ... ভালভাবে বুঝিয়ে যে কোন মানুষের ভুল ধরিয়ে দেয়া ব্যান / স্ট্যাটাস পরিবর্তনের চেয়ে অপেক্ষাকৃত ভাল উপায়।
উপরে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের কম জনবল এবং ব্লগারদের রিপোর্ট না করা / ঠিকভাবে না জানানোর কারনে যথাযথ ব্যাবস্হা নিতে আপনাদের সমস্যা / দেরী হয়ে থাকে ... একটি প্রথম সারির ব্লগকে ঠিকভাবে চালাতে যে পরিমান জনবল থাকা প্রয়োজন তা আপনাদের নাই এইটা কিন্তু সাধারন ব্লগাররা বুঝবে না ... তাদের নেক্সট প্রশ্ন হবে --- দরকার থাকলে নতুন মডারেটর নেন না কেন ? .... এইটা কিন্তু কর্তৃপক্ষের নিজস্ব কাজ ... যখনই দেখছেন আপনাদের কাজ বেশী মানুষ কম, তখনই আপনাদের প্রয়োজনে আরো মডারেটর নিবেন ... এতে তো কোন সমস্যা থাকার কথা না ... ব্লগাররা যেমন কোন টাকা পয়সা ছাড়া নিজের মনের টানে ব্লগিং করে তেমনি এখানে যারা অনেক পুরোনো ও অভিজ্ঞ ব্লগার আছে তাদের অনেকেই খুশীমনে বিনা পয়সায় মডারেটর হবে (যদিও এটা আমার পার্সোলান অপিনিয়ন, কিন্তু আমি বিশ্বাস করি এটা অসম্ভব নয়) ...
হাসিব আর বাবুয়ার ব্যাপারে একটি কথা ই বলবো -- দু জনের ব্লগ জীবনকে দেখা হোক .... আজকের সা.ইন ব্লগে দুজনের অবদান কতটুকু তা বিশ্লেষন করলে কিন্তু তা স্পষ্ট হয়ে যায় সবার সামনে ... সে সব জানার ও বুঝার পরেও কর্তৃপক্ষ কার সাথে কেমন ব্যাবহার করছে সেটাও কিন্তু আজকের দিনের একটা বড় ফ্যাক্ট ...
সব কথার শেষ কথা -- আপনারা এই মডারেশন প্রক্রিয়ায় আরো স্পষ্টতা এবং কিছু পরিবর্তন আনুন ... যা করবেন সামনা-সামনি করুন ... জবাবদিহিতা শুধুমাত্র ব্লগারদের পক্ষ থেকে না বরং কর্তৃপক্ষের দিক থেকেও যদি পাওয়া যায় তাহলে সা.ইন এর অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে।
(যদিও আমি কোন নামকরা / অভিজ্ঞ / বড়মাপের কোন ব্লগার নই তবুও আশাকরি নোটিসবোর্ড আমার কমেন্টের উত্তর দিবেন )
ব্লগের বিভিন্ন ঘটনার কারনেই যেখানে ব্যান-আনব্যান তখন আর ব্লগারদের প্রাইভেসী নিয়া টানাটানি করার কোন কারন দেখিনা। সবকিছু স্বচ্ছ থাকাই শ্রেয়।
পুরানপাগল বলেছেন:
রাতুল" বলেছেন: হাসিবের ব্যান ও ব্লগ ডিলিট নিয়ে অস্থিরতা। আপনারা ওকে ব্যান করার জন্য যে কারন দেখিয়েছেন তাতে সুস্থ মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যাবে। মেইলে মনে হয় আর কোন নীতিমালার ধারা বাদ ছিল না যেটা আপনারা দেন নাই। যেটা আপনাদের দৈন্যতা প্রকাশ করে। আপনাদের অসহিষ্ঞুতা প্রকাশ করে।
আপনারা কি নূনতম দায়িত্ব বইলা মনে করেন নাই যে হাসিবকে জানানো দরকার কি তার দোষ ? কেন তার ব্লগ ডিলিট হবে ? আপনাদের কি মনে নাই এই পুরাতন ব্লগাররাই কতভাবে সামইনের নতুন ব্লগারদের গাইড করছে।
একজন হাসিব না থাকলে আপনারা আজকে হয়ত এত ব্লগার দেখতে পেতেন না। কিবোর্ড লেআউটের সময় কিন্তু হাসিব এগিয়ে এসেছিল প্রথমে, ঐ অনেককে হাতে ধরে বুঝিয়েছে কিভাবে এই কিবোর্ড ইউজ করতে হয়!
আপনারা না কত তাড়াতাড়ি শ্বাশতের কথা ভুলে গেলেন ? মেহেরুল সুজন ব্লগে পরিচিত কোন নাম নয়। ঐ হাসিব নীচ থেকে ঐ পোস্টটা বের করে এনেছিল আমাদের সামনে, জনে জনে মেইল করে লেখার অনুরোধ জানিয়েছে শ্বাশতের ব্যাপার নিয়ে লিখতে। যার ফলশ্রুতিতে আমরা এই ব্লগ থেকে এত বিশাল অংকের একটা তুলতে পারি। আমি অন্য ব্লগার দের অবদানকে ছোট করছি না। আমি হাসিবের উদ্দ্যেগের কথা বলছি, যেটা কিন্তু অন্যরা কোনদিন নেয় নি। অন্যরা সারাক্ষন ব্যস্ত থাকে কি করে তাদের পোস্ট স্টিকি হবে, মানুষ তাদের কে মহত বলে জানবে ?
আমি এরকম আরো উদাহরন দিতে পারব, যেটাতে দেখা যাবে হাসিব আগেই পয়েন্ট আউন্ট করেছে সমস্যাটার।
হ্যা, হাসিবের নেগেটিভ দিকও খুব একটা কম নেই। যা নিয়ে পিচ্চি একটা পোস্টও দিয়েছিল। তবে আমি বলব একটা শ্বাশতকে সাহায্য করার আমার এমন হাসবকে দরকার আছে, একটা বাংলা ব্লগ বাচানোর জন্য হাসিবকে দরকার আছে। ও যদি কোন দোষ করে থাকে তবে তা বলেন আপনারা, তারপর ঐ পরিমান শাস্তি দিন যা অন্য ব্লগাররা পাই----৫ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস---। আপনেরো পয়েন্ট খুজে পাবেন না আর হঠাৎ করে ওর ধর কেটে ফেলবেন, তা কি করে অন্যরা মেনে নেবে ?
সব ডিসিশন নেবার ক্ষমতা আপনাদের থাকলেও তার প্রয়োগ কিন্তু অনেক বিবেচনার সাথে আসতে হবে। মনে রাখতে হবে মানুষ ভাল আর মন্দের মিশেল। কিন্তু তার মন্দটা কত মন্দ ( একটা রাজাকারের সমান ?), অথবা তার ভাল কাজগুল কতটা ভাল ?
ডিসিশন সব আপনাদের!
শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্লগারের কারনে এই ব্লগ চরম নোংরামির আস্তানায় পরিনত হতে চলেছে। যারা দলবেধে নেমেছে এই ব্লগকে কালিময় করে তুলতে। কর্তৃপক্ষ এভাবে সুযোগ দিতে থাকলে এই ব্লগ একসময় সেই নোংরাদের দখলেই থাকবে। কোনো সুষ্হ রুচির মানুষ এখানে থাকতে চাইবে না। কর্তৃপক্ষ যদি এইসব উচ্ছৃংখল, নোংরা মানসিকতার নিকগুলিকে নির্মুল না করে, তাহলে এখানে আর কোনো স্বচ্ছ মানসিকতার কেউ তো আসবেই না, বরং এখনো যারা এখানে আছেন একটা সুন্দর পরিবেশের আশায়, তারাও একসময় এখান থেকে অবশ্যই চলে যাবেন।
এখন সিদ্ধান্ত কর্তৃপক্ষের, তারা কি গুটি কয়েক নোংরাদেরকে, উচ্ছৃংখলদের স্থান দিবেন, নাকি অসংখ্য ভাল মনের ব্লগারদেরকে স্থান দিয়ে লেখার সুযোগ দিবেন, যারা হয়তোবা সামহোয়ারইন-কে অনেক উচুতে নিয়ে যেতে পারবে।
অথচ দুঃখজনক যে, ভাল কিছুর জন্য লিখতে গিয়ে আমাকে কর্তৃপক্ষ এখন নজরদারিতে রেখেছে।
তারপরও সামহোয়ারইন-এর জন্য শুভ কামনা।
গিফার বলেছেন:
আমাকে হুদাি জেনারেল বানানোর কারন কি? আমি তো খালি একটা প্রশ্ন করে পোষ্ট দিসিলাম। কেন আমার নামে ঐ ব্লগার ওরকম কথা বলল কোন প্রমান ছারা? তাছারা আপনার ঐ কমেন্ট টাকে কেন মুছে ফেলছনে না ওটা কি ব্যক্তিগত আক্রমন নয়? ওখানে আর কয়েকজন ব্লগারের নামে ভিত্তহিন মন্তব্য করা হয়েছে।
লেখক বলেছেন: আপনার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়া হলে আপনার কাছে ইমেইল যাওয়ার কথা। দ্বিতীয়ত এই পোস্টেই বলা আছে অন্য ব্লগারের বিরুদ্ধে কিভাবে অভিযোগ জানাতে হয়। সেই পদ্ধতি প্রথমে অনুসরণ করুন।
ধন্যবাদ।
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
যাদের এ পর্যন্ত ব্যান করা হয়েছে, তাদের আনব্যান দাবি করছি।
কোন অন্যায়ের কারনে কাউরে সাময়িক ব্যান করাটা খারাপ কিছু না। তবে তার ব্লগ পুরো পুরি ডিলেট করাটা চরম অপমান করা।
আর হ্যা ৩৫ নাম্বার কমেন্টের সাথে আমি সহমত। আলাদা একটা বিভাগ খুলা যাইতে পারে যে কাউরে কোন অন্যায়ে কি সাজা দেয়া হয়েছে আর সেটা হতে হবে ব্যাখ্যা সহ।
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
মডারেশন আমরা দ্রুত করার চেষ্টা করি। তবে অনেক ক্ষেত্রে, বিশেষ করে মন্তব্য মডারেশনে বিলম্ব হয়। কিন্তু এ ব্যাপারে পূর্বেই আমরা বলেছি আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ নতুন পুরাতন সকল পোস্টে মন্তব্য পর্যবেক্ষণ করা কতৃপক্ষের একার পক্ষে সম্ভবপর নয়। দ্বিতীয়ত, শুধু শব্দের গুন বিছার করেই বাক্যের অর্থ বা গুরুত্ব বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়।
মডারেশনের ক্ষেত্রে প্রাথমিকভাবে সেই পোস্ট বা মন্তব্য ডিলিট করা হয়। গুরুতর ক্ষেত্র না হলে তাকে আবার লেখার সুযোগ দেয়া হয়। কিন্তু যখন কোন অন্যায় কেউ বারবার করেন তখন কমিউনিটির জন্য বিপদজনক ধরে নেয়া ছাড়া কোন উপায় থাকে না। তবে আবারও বলছি আপনারা চাইলে গৃহীত ব্যবস্হা কারণসহ সর্বসম্মুখে প্রকাশ করা যেতে পারে। তবে সিস্টেম এজন্য তৈরী না থাকায় হয়ত এটি আসতে কিছুটা দেরি হবে।
ফাতাহ্ বলেছেন:
আশা করি আমরা সবাই নিয়ম মেনে চলব।
মনির হাসান বলেছেন:
সুপ্রিয় নোটিশ বোর্ড ..মোটামুটি একজন নতুন ব্লগার হিসেবে আমার মন্তব্যটি আপনাদের পাত্তা পাবে না সে ব্যাপারে আমি নিশ্চিত .. তারপর'ও কথা ছিলো ।
ব্লগিং শুরু করেছিলাম ব্লগ দেখে নয় .. ব্লগার'দের দেখে .. তাদের অসাধারন ব্লগগুলো পড়ে .. তাদের মাঝের সম্পর্ক দেখে .. কমেন্ট দেখে .. ব্লগীয় টার্ম, ভাষা, রীতিনীতি দেখে ..
মোটের উপর একটা সুন্দর ব্লগ পরিবার দেখে ..
কখনই ব্লগ সাইটের নাম দেখে নয় ..
তো যাই হোক .. মানুষ ব্লগার'গুল আসলে মানুষই ... তারা ভুল করে .. গালি গালাজ করে .. আবার একসাথে কাধ মিলিয়ে যুদ্ধ'ও করে ..
আবার নেট যুদ্ধ শেষে .. .. অবসরে পরস্পরে খুনশুটিতে মেতে ওঠে ..
এই না হলে পার্ফেক্ট ব্লগিং ..
নতুন হিসেবে ইতিহাস খুব বেশি জানিনা .. তবে জানি বস্তু জগতে ব্লগার'রা ভেলোরীর জন্য লড়েছিল ... শাশ্বতর জন্য ভিক্ষা করেছিলো .. জনির জন্য লড়েছিলো ... উপমার জন্য লড়েছিলো এবং লড়ে যাচ্ছে ..
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে গণসাক্ষর সংগ্রহাভিযানের ব্যাপারটা তা আর বলার অপেক্ষা রাখে না .. স্বয়ং ব্লগেশ্বরও সেখানে প্রশংসার যোগ্য অংশগ্রহন করেছে ..
.. বাবুয়া এবং হাসিব শব্দ দুটি যদি না অশ্লীল এবং আপত্তিকর হয় তো বলি ..
এদের দুইজনেরই ব্লগ বাতিল হয়েছে .. খুব ভালো কাজ করেছেন আপনারা .. গালিবাজদের বাতিল করাই ব্লগের জন্য নিরাপদ ।
তাহলে খেয়াল করুন ... প্রকারান্তরে বাবুয়া এবং হাসিব দুজনকেই আপনারা এক কাতারে নামিয়ে এনেছেন ..
কাজটা কি ঠিক হয়েছে ?
সাময়ীক সুবিধার কথা চিন্তা না করে আসুন .. নতুন করে সিম্পল'ভাবে ভাবিঃ
বাবুয়া সাহেব মিথ্যা অজু হাতে অশ্লীল কমেন্টে আহত করতে চেয়েছেন একজন বয়োঃজোষ্ঠা ব্লগারকে ..
আর হাসিব কি করেছে ?
তার অপরাধ সেই সবার প্রথমে "ঐ বিশেষ মন্তব্যটি" সবার সামনে তুলে আনে .. মন্তব্যকারীর ব্যান দাবী করে ..
স্রেফ একটি অন্যায়ের প্রতিবাদ ...
স্রেফ একটি অন্যায়ের শাস্তি দাবী ..
মূলতঃ আর কোন অপরাধ (?) সে বোধহয় ইদানীং কালে আর করেনি।
করেছি কি ?
আমি জানিনা .. চোখে পড়েনি ..
তবে ব্লগেশ্বর আপনি এবং আপনারা .. বাবুয়া ( অন্যন্যায়কারী )আর হাসিব ( অন্যায়ের প্রতিবাদকারী ) ... দুজন'কেই অদ্ভুত নিয়মের গ্যাড়াকলে ফেলে .. এক কাতারে নামিয়ে নিয়ে এসেছেন ...
এই না হলে ব্লগেশ্বর .. ঠিক কারিগরি ত্রুটি'যুক্ত অপরাপর ঈশ্বর ।
ভালো থাকুন .. ( নো রেটিং )
নাফিস ইফতেখার বলেছেন:
এ পোস্টের চয়নরীতিতে ক্লাসিক কর্পোরেট নীতি ও শোষণ নীতির মেইলবন্ধন ঘটেছে। ঠাডাইয়্যা চটকনাসহ মাইনাস! উজবুক পোস্ট! ফানপোস্টে নোটিশবোর্ড অজেয় - কথা সত্য!
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বরাবরই আপনারা সঠিক কাজ সঠিক সময়ে করতে পারেন না । সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না । সিদ্ধান্তগুলো বেশীর ভাগ সময়েই ব্লগের জন্য ক্ষতিকর হয় ।
অসংখ্য গালিবাজ আছে ,ব্লগের নীতিমালা যারা প্রতিদিন ভাঙ্গছে, সেইসব স্বীকৃত গালিবাজদের ক'জনের ব্লগ আপনারা একদম বাতিল করে দিয়েছেন ?
হাসিব,সত্য কথাটা মুখের উপর বলে ফেলে, এছাড়া কোন দোষতো তার দেখিনা । হাসিবকে সেভাবে গালি দিতেও কখনও দেখিনি ।
এখন কথা হচ্ছে, স্বীকৃত গালিবাজ হিসেবে যারা প্রতিষ্ঠিত তাদের বাঁচিয়ে রেখে ভালো ব্লগারদের ব্লগ বাতিল করাতে আখেরে কোন কাজ দিবে না ।
হাসিবের আনব্যান চাই ।
সুদীপ্ত বলেছেন:
প্রথম পাতায় লেখা বর্জন করলাম। সেই সাথে যারা নোটিশবোর্ডের সাথে একমত না তাদেরকেও তাই করার আহ্বান জানালাম।
লুকার বলেছেন:
মেঘের বিষয়ে একটা মন্তব্য করেছিলাম যে বৃত্তাবদ্ধ সুশীলের চিন্তা মেধার নাগাল পায় না, তাই ওয়াচ করে।
এখানে অত্যন্ত মেধাবী কিছু ব্লগার ছিলেন, যারা চলে গেছেন। এখনো যে ক'জন আছেন, তারাও ভাল অবস্থায় নেই। আপাত: আচরণের গভীরে কি আছে সেটা বোঝার মত বুদ্ধি কোন কর্তৃপক্ষেরই সাধারণত থাকে না। ক্ষমতা হাতে পেয়ে কিছু হামবড়া ভাবও চলে আসে।
আর সুশীলদের মতই ভিনদেশী কারো পক্ষে বাঙালীর মেধা-মননের সূক্ষ্ম বিশ্লেষণ সুদুর পরাহত।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরেকটা কথা, 'কোন সমস্যা' নিজেই একটা বিরাট সমস্যা হয়ে ঘুমিয়ে থাকে । কোন সমস্যাতে রিপোর্ট করে তাৎক্ষণিক ফল পাওয়া গেছে এরকম নজির এ ব্লগে কেউ দেখাতে পারবেন বলে মনে হয় না ।
আপনারা কি 'কোন সমস্যা'কে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখেন ?
হাসান মাহবুব বলেছেন:
আমার মনে হয় আপনাদের রসবোধ এবং সহনশীলতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।অনেক ক্ষেত্রেই আপনারা স্বৈরাচারি আচরণ করেন।মডারেটরদের খোঁচা দিয়ে কিছু বললেই মইন উ বানায় দ্যান।যার প্রমাণ বেশ কয়েকবার দেখেছি।এটা ক্যাডেট কলেজ না যে সবাইকে প্রিন্সিপালের ভয়ে তটস্থ থাকতে হবে।আমাদের বদলানোর আগে নিজেদের বদলান।
ওহ ভুলে গিয়েছিলাম বলতে,মাইনাস।
পূর্ব বলেছেন:
কিছু কমোনা । খালি পড়মু
পলাশমিঞা বলেছেন:
মন্তব্য করতে চাইনি তবুও করছি, somewhereinblog একটা বিশিষ্ট সাইট আমাদের জন্য যা আপনারাও জানেন এবং এ জানাটাই কাল হয়ছে। যার মন যা চায় করেছেন। কিছু নিয়ম কানুন অবশ্য করণিয় করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আপনারই চোঙা দিয়ে হাওয়া দিয়ে কেরসিন কাঠে আগুন ধরিয়ে দেন।
কেন যে এমন করে জানিনা, আপসুস, আরেকটা কথা আমার কবিআব্দুল ইমেইলে ব্যান করার হুমকি দিয়ে মেইল পাঠাবার কারণটা জানতে পারি কি?
ফাহমিদুল হক বলেছেন:
ব্যান জিনিসটাই আমার পছন্দ না। তবে ব্লগাররাই আবার মনে করেন ব্যান-পদ্ধতি থাকার দরকার আছে। যেমন বাবুয়ার ব্যান ব্লগাররাই চেয়েছেন। আবার হাসিবের ব্যানটা ব্লগারদের পছন্দ হচ্ছেনা। আর কর্তৃপক্ষের হিসেবে দুই ব্যানই যথাযথ।
সমস্যাটা এইখানে।
সবাই জানি ব্যানেরও কম-বেশি আছে।
যে-কায়দায় হাসিবের ব্যান হয়েছে সেটা অতি-কঠোর হয়েছে। একজন ব্লগার হিসেবে মারাত্মক বিপজ্জনক মনে হচ্ছে এই কায়দাটা। পুরো ব্লগ স্থগিত করে দেয়ার বিষয়টি কিছুতেই মেনে নেয়া যায়না। আমি ভাবলেও শঙ্কিত হয়ে পড়ি যে কোনো কারণে কোনো একদিন আমার পুরো ব্লগবাড়ি হাওয়া হয়ে যেতে পারে। আমার বাড়ি আমার কাছে গুরুত্বপূর্ণ। সামহোয়ার কর্তৃপক্ষ এখানে বাড়ি বানানোর জায়গা দিয়েছে বলেই তা হাওয়া করে দেবার নৈতিক অধিকার রাখেনা। আইন থাকলে থাকুক। কারণ সবাই পরের জায়গাতেই বাড়ি বানায়। বাউল বলেন ''পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই ..."।
পোস্টে যে-বিষয়টার প্রতি আপনারা দৃষ্টি-আকর্ষণ করতে চেয়েছেন সেটা ঠিকই আছে।
কিন্তু হাসিবের ব্যানটা মানতে পারছি না।
আনব্যান হাসিব!
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। স্হায়ীভাবে ব্লগ ব্যান মডারেশনের সর্বশেষ পদক্ষেপ। বেশ কয়েকবার নিয়ম ভঙ্গ করলে কিংবা অনেক ক্ষেত্রে নিয়ম ভঙ্গের গুরুত্ব বিবেচনা করে নেয়া হয়। যাদের ব্লগ স্থগিত করা হয়েছে তাদের সবাইকেই ইমেইলের মাধ্যমে জানানো হয় কেন করা হয়েছে। এক্ষেত্রে কারও বিরুদ্ধে কেন সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে সে ব্যাপারে আপনার ধারণা সঠিক নাও হতে পারে। কিন্তু এই তথ্যের ব্যক্তিগত গোপনীয়তা বিবেচনা করে সেটিই এতদিন করে আসা হয়েছে। ব্লগাররা ট্রান্সপারেন্ট মডারেশনের খাতিরে এই তথ্যের প্রকাশ হওয়া প্রয়োজন মনে করলে তাও করা যেতে পারে।
এ্যাশপরী বলেছেন:
সামুর ভাবেসাবে মনে হয় হে আমারে ব্লগিং করলে টাকা দেয়। নইলে মেন্টোসের এডের মত আমি তাগো কাছে সারা জীবন বান্ধা।
স্বপ্নদুয়ার বলেছেন:
৪৯ নং মাইনাস!গেলমান দাউদ্রে উপর্যুপুরি গালাগাল করার জন্য আমার প্রলয় হাসান নিকের ব্লগটা বাতিল করা হয়েছে। কিন্তু কেন? আমাকে কি শুধু ব্যান করা যেত না? আমার পোস্টে যে গল্প, কবিতা আর লেখালেখি আছে, ঐ গুলা কি দোষ করেছিলো? নুটিশবুট পারলে ঐ রকম একটা কবিতা লেখে দেখাক দেখি কেমন ক্ষমতা! অন্যের কষ্টের ফসল তো একটা ক্লিকেই ধ্বংষ করা যায়!
কিন্তু আমার "একজন ব্লগার" নিকটা কি দোষ করেছিলো? আমি তো এই নিকে কখনও বাজে কথাও বলিনি। ব্লগনীতিও ভঙ্গ করিনি! আর আামাকে মেইল করে এটার ব্যাপারে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি? আমি তবু দেবরা আপাকে পর পর ৭/৮ টা মেইল করে কারন জানতে চেয়েছি। একটারও রিপ্লাই পাইনি। এইটার ব্যাখা কি দিবেন নুটিশ বুড?
তাছাড়া, ব্লগদুটো বাতিল করারাগে কি একটাবারও আমাকে ব্যাক আপ রাখার সুযোগ দেয়া যেত না? একজন ব্লগার নিকে আমার একটা আর্কাইভ ছিলো ইন্টারনেটের সমস্ত বাংলা ওয়েব সাইটের। সেইটাও আপনারা মুছে ফেল্লেন।
মানু ভাইর সাথে একমত। আপনাদের স্বেচ্চাচারীতা সীমা অতিক্রম করে ফেলেছে। এর ফল কখনই শুভ হবে না। মাইন্ড ইট।
শুভ মডারেটিং!
বিষাক্তয়ালো আর মুন্নের কমেন্ট পইড়া হাসতে হাসতে শেষ!!
জেরী বলেছেন:
'কোন সমস্যা'তে সমস্যার কথা জানালে সমাধান খুব-কমই পাওয়া যায়।
স্বপ্নদুয়ার বলেছেন:
@সেজুতি, মুকুল ভাই কাউরে গালি দিছে এই রকম একটা স্ক্রিনশট দেখান পারলে। দেখি কেমন ক্ষমতা আপনার!!!
সংসপ্তক বলেছেন:
ফাহমিদুল হক বলেছেন: ''যে-কায়দায় হাসিবের ব্যান হয়েছে সেটা অতি-কঠোর হয়েছে। একজন ব্লগার হিসেবে মারাত্মক বিপজ্জনক মনে হচ্ছে এই কায়দাটা। পুরো ব্লগ স্থগিত করে দেয়ার বিষয়টি কিছুতেই মেনে নেয়া যায়না। ''@ফাহমিদুল হক
ব্যান মানেই কিন্তু পুরো ব্লগ স্থগিত করে দেয়া!
স্বপ্নদুয়ার বলেছেন:
ব্যান মানেই কিন্তু পুরো ব্লগ স্থগিত করে দেয়া!
@সংশপতক, আপনারে এই তথ্য কে দিলো? ব্লগে আইছেন কয়দিনইছে???
তবে ব্লগাররাই আবার মনে করেন ব্যান-পদ্ধতি থাকার দরকার আছে। যেমন বাবুয়ার ব্যান ব্লগাররাই চেয়েছেন। আবার হাসিবের ব্যানটা ব্লগারদের পছন্দ হচ্ছেনা। আর কর্তৃপক্ষের হিসেবে দুই ব্যানই যথাযথ।
সমস্যাটা এইখানে।
সবাই জানি ব্যানেরও কম-বেশি আছে।
যে-কায়দায় হাসিবের ব্যান হয়েছে সেটা অতি-কঠোর হয়েছে। একজন ব্লগার হিসেবে মারাত্মক বিপজ্জনক মনে হচ্ছে এই কায়দাটা। পুরো ব্লগ স্থগিত করে দেয়ার বিষয়টি কিছুতেই মেনে নেয়া যায়না। আমি ভাবলেও শঙ্কিত হয়ে পড়ি যে কোনো কারণে কোনো একদিন আমার পুরো ব্লগবাড়ি হাওয়া হয়ে যেতে পারে। আমার বাড়ি আমার কাছে গুরুত্বপূর্ণ। সামহোয়ার কর্তৃপক্ষ এখানে বাড়ি বানানোর জায়গা দিয়েছে বলেই তা হাওয়া করে দেবার নৈতিক অধিকার রাখেনা। আইন থাকলে থাকুক। কারণ সবাই পরের জায়গাতেই বাড়ি বানায়। বাউল বলেন ''পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই ..."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কারো পুরো ব্লগ ডিলিট করার অধিকার কারো নেই
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন:
মুনির হাসান বলেছেন:"বাবুয়া সাহেব মিথ্যা অজু হাতে অশ্লীল কমেন্টে আহত করতে চেয়েছেন একজন বয়োঃজোষ্ঠা ব্লগারকে ..
আর হাসিব কি করেছে ?
তার অপরাধ সেই সবার প্রথমে "ঐ বিশেষ মন্তব্যটি" সবার সামনে তুলে আনে .. মন্তব্যকারীর ব্যান দাবী করে ..
স্রেফ একটি অন্যায়ের প্রতিবাদ ...
স্রেফ একটি অন্যায়ের শাস্তি দাবী .."
--------------------------------------------------------------------------------
এটাই হাসিবের সবচেয়ে অপরাধ।
গ্রামের মোল্লারা যেমন বিচার করে ধর্ষিতাকে দোররা মেরে তেমনি সামুর মডুরাও গ্রামের মোল্লাদের মত বিচার করল।
বেশ বেশ
হাসান মাহবুব বলেছেন:
চল্ব।হান্ড্রেড না কৈরা যাইবোনা।ডেনড্রাইটরে টার্গেট কর্সে কিনা কেডা জানে।
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন:
সামু মডু আর গ্রামের মোল্লাদের মধ্যে পার্থক্য কোথায়?
স্বপ্নদুয়ার বলেছেন:
ঠিক আছে। আমি বাকী সবার মত বলতেছি না যে আপনাদের অধিকার নাই পুরা ব্লগ মুছে ফেলবার। আমি বলতেছি, ব্লগ বাতিল করারাগে কি একটা বার তাকে (যাদের ব্লগ বাতির করা হয়েছে) "ভবিৎষতে আপনার ব্লগটি বাতিল করা হতে পারে" - এটা বলে ওয়ার্নিং দেয়া যেত না? ওয়ার্নিং না মানলেও ব্লগারকে সুযোগ দেয়া উচিৎ তার সমস্ত পোস্টের ব্যাক আপ রাখার জন্য।
আমার মতে, বিনা ওয়ার্নিয়ে বা ব্যাক আপ রাখার সুযোগ না দিয়ে কারো ব্লগ বাতিল করার অধিকার আপনাদের নেই। আপনাদের সাইটে ব্লগিং করি বলে তো আর মাথা কিনে নেন নাই। তাই না?
আপনাদের এই মডারেশন নীতির উপর বীত শ্রদ্ধ হয়েই শান্তদা আমার ব্লগে "নো মডারেশন" নীতি চালু করেছিলেন।
যাইহোক, আপনাদের দয়ায় আর কত? এবার আমার নিজের ব্যক্তিগত একটা ব্লগিং সাইট খুলেছি। http://www.shopnoDuar.com
হাসিব ভাইকে তার ব্লগটা এ.এস.এ.পি ফিরিয়ে দেয়া হোক।
পুরানপাগল বলেছেন:
হাত মুখ বাঁধা ব্লগিং কে না বলুন
নাফিস ইফতেখার বলেছেন:
শুনতে চাইলে: View this link
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা........এই জনতা
তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শোধবে তারা ওজনে তা এই জনতা
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা........এই জনতা
তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা
তোমার রাজা মহারাজা, করজোরে মাগবে বিচার
ঠিক যেনো তা এই জনতা
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা........এই জনতা
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে.........প্রাণ পেয়েছে
তারা ক্ষুদিরামের রক্তবীজে প্রাণ পেয়েছে.........ক্ষুদিরামের রক্তবীজে প্রাণ পেয়েছে
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে......... জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে - প্রাণ পেয়েছে.........প্রাণ পেয়েছে
তারা গুলির ঘায়ে কলজে ছিঁড়ে - প্রাণ পেয়েছে.........প্রাণ পেয়েছে
প্রাণ পেয়েছে এই জনতা
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা........এই জনতা
নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে
সেই নিপীড়িত জনগণের পায়েরও ধারে
ক্ষমা তোমায় চাইতে হবে, নামিয়ে মাথা হে বিধাতা!
রক্ত দিয়ে শুধতে হবে, নামিয়ে মাথা হে বিধাতা!
ঠিক যেনো তা এই জনতা
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা........এই জনতা
# ব্লগ লিখেছেন: ৮ মাস ২ সপ্তাহ
# ব্লগটি মোট ১৫০০২৩ বার দেখা হয়েছে
স্বপ্নদুয়ার বলেছেন:
নোটশিবোর্ড, ব্লগার ফাহমিদুর হকের মন্তব্যের জবাবে আপনি বলেছেন, ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। স্হায়ীভাবে ব্লগ ব্যান মডারেশনের সর্বশেষ পদক্ষেপ। বেশ কয়েকবার নিয়ম ভঙ্গ করলে কিংবা অনেক ক্ষেত্রে নিয়ম ভঙ্গের গুরুত্ব বিবেচনা করে নেয়া হয়। যাদের ব্লগ স্থগিত করা হয়েছে তাদের সবাইকেই ইমেইলের মাধ্যমে জানানো হয় কেন করা হয়েছে।
আমার দুটো নিকের ব্লগ বাতিল করা হয়েছে। কিন্তু এতদসংক্রান্ত কোন মেইলই আমি পাইনি। অন্যান্য ব্লগাররাও হয়ত আমার সাথে একমত হবেন কারন অনেককেই কারন দর্শানো ব্যতিরেকে তাদের ব্রগ বাতিল করা হয়েছে।
তাহলে কি আপনার মন্তব্যের শেষ লাইনটাকে আমি কর্তৃপক্ষের ডাহা মিথ্যা কথা বা শিশু ভুলানো ছড়া হিসেবে ধরে নেবো?
স্বপ্নদুয়ার বলেছেন:
স্হায়ীভাবে ব্লগ ব্যান মডারেশনের সর্বশেষ পদক্ষেপ। এই বাক্যটি কেন আপনাদের "ব্লগ ব্যবহারের শর্তাবলীতে" নেই? এই কথাতো আপনার কোথাও এরা আগে বলেন নি?
ব্লগ মুছে ফেলার পর একজন ব্লগারকে এই কথা বলে কৈফিয়ত দেবার মানে কি?
পুরানপাগল বলেছেন:
ব্লগটা কেমন ঝিমায়া পড়ছে।
স্বপ্নদুয়ার বলেছেন:
নাফিসের বোল্ড করা শব্দগুলা ভাল লাগছে!! তোমার হিটের সংখ্যাটাও বোল্ড করছো, এইটা দেখে আরো ভাল লাগছে!
আপনার লেখার খাতায় কেউ কালি ঢেলে দিলে কেমন লাগবে ..
ব্লগ টা ডিলিট করা শেষ পন্থা ? ! ..এতো চরম পন্থা হয়ে গেল ;
এক বারে মৃত্যুদন্ড?
একবার ভার্চুয়াল ঈশ্বরের আসন থেকে নেমে সাধারন পর্যায়ে আসুন ;
কেমন লাগবে আপনার যদি আপনার জিমেইল, হটমেইল বা ইয়াহু একাউন্টটা কেউ মুছে দেয় ?
এক মাঘে শীত যায় না ;
দিন কারোই সমান যায় না ;
With great power comes great responsibility.
৫ মিনিট ঠান্ডা মাথায় ভাবুন @
পারভেজ বলেছেন:
সা ইন কর্তৃপক্ষের এর নানা পদক্ষেপেরব্যাপারে আমার পর্যবেক্ষণ গুলি এরকম-১। ব্যান বা পোস্ট মুছে দেয়ার পর পর সেটা সাধারণ ব্লাগারদের জানিয়ে দেয়া উচিত, কি কারণে, কোন পোস্টের জন্য, কোন ধারায় এই ব্যান করা হলো। যাতে এই ভুল(?) সম্পর্কে সবাই সচেতন থাকে।
২। ব্যান করা ব্লগারের আগের সব পোস্ট তার সাইটে থাকা উচিত।
৩। সব ধরণের গালাগালি মডারেশন হওয়া উচিত। গালাগালির পক্ষে কোন যুক্তি নেই। শিল্পের কারণে শব্দের ব্যবহার আর ব্যক্তিগত আক্রমন; এই দুই এর মধ্যে তফাত আছে। এই প্রসণ্গে বলতে চাই সব ব্লগাররা এখন যুদ্ধাপরাধীদের গালি দেয়াতে নয় বরং আইনের সামনে হাজির করে বিচারের প্রত্যাশাতেই এখন কাজ করছে। তা না হলে আরো ৩৫ বছর গালি দিয়েও কোন লাভ হবে না।
৪। বাবুয়া প্রসঙ্গে সা ইন তার নীতিমালা অনুযায়ী কাজ করেছে মনে করি, ধন্যবাদ। তবে ব্লগের সব পোস্ট বাতিল করাটা কোন যুক্তিতে? সেটা পরিষ্কার হয়নি। হাসিবের ক্ষেত্রে বলবো তার অপরাধটা খুব একটা পরিষ্কার নয়, এখানে আরো ব্যাখ্যার দাবী রাখে। আর যাদের নানা সময়ে নানা পদে উঠানো নামানো হচ্ছে, এটা কিছুটা বালখিল্য হয়ে গেছে। ভুক্তভুগিরাও মাঝে মাঝে আবেগের তাড়নায় পড়ছেন।
৫। ব্লগ ঠিক আন্দোলনমুখী কোন প্লাটফর্ম নয়। এখানে এ টিম, বি টিম হিসাবে কাউকে চিহ্নিত করা ঠিক নয় বা কেউ যদি নিজেরা চিহ্নিত হতে চায়, সেটাও কাম্য নয়।সবার বাক স্বাধীনতার সুষ্ঠু প্রয়োগ চাই; সে যেই হোক না কেন; যতক্ষণ পর্যন্ত না তা বৃহত্তর ব্লগার গোস্ঠীকে ক্ষতিগ্রস্থ করছে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
স্বপ্নদুয়ার বলেছেন:
হাসিব ভাই এই ব্লগের একদম প্রথম দিককার ব্লগার। একজন ফাইন্ডার মেম্বার বা ব্লগার হিসেবে নূন্যতম সন্মানও সে পায় নাই। বলতে গেলে বিনাদোষে এর আগে বহুবার তাকে ব্যান করা হয়েছে। এইবার পুরা ব্লগটাই বাতিল করে দিলো!! বুঝাই যাই অনেকদিনের জমানো আক্রোশ!@পার্ভেজ ভাই।
স্বপ্নদুয়ার বলেছেন:
@নোটিশ বোর্ড, আমি সবাইকে সুস্ঠুভাবে যার যার ব্লগের সব পোস্টের ব্যাকাপ রাখার আহবান জানালাম। সেইজন্য আমাকে আজ সকালে জেনারেল বানিয়ে দেয়া হয়েছে। অথচ উচিৎ তো ছিলো আপনাদের কাজ আমি করে দিচ্ছি বলে আমাকে আরো প্রমোশন দেয়া!!! এই অবিচারের ব্যাখা কি?
পান্হপাদপ বলেছেন:
" আলোচনায় অংশগ্রহনের পরিবর্তে দলবেঁধে আক্রমন করাই তাদের অধিকতর পছন্দ'।যদি আপনাদের এ বক্তব্য সত্যি হয়ে থাকে তবে তাদের তালিকা প্রকাশ করুন।জেরীর মন্তব্যর সাথে একমত।আপনাদের মূল্যায়ন আপনারা নিজে করুন দয়া করে।আপনাদের এত ক্ষমতা প্রয়োগ করা উচিত নয়।একটু উদার আর সহনশীল হোন।
সকল গালাগালি, ধর্মীয় মনীষীদের বিরুদ্ধে কুৎসা কারীদের ব্যান চাই। এরা জাতিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে।
বিডি আইডল বলেছেন:
রির্পোট এবিউজ বাটন টা শুধুমাত্র নিরপাদ ব্লগাররা ব্যবহার করতে পারে....অন্যদের ক্ষেত্রে তাহলে ব্যবস্হা কি?এই বাটন সব ব্লগারদের জন্য থাকা উচিত...একই ভাবে রির্পোট কমেন্ট অপশনও থাকা উচিত
এস্কিমো বলেছেন:
গতকালের একজন ব্লগারের পোস্ট আর আজকের নোটিশবোর্ডের পোস্টের অভাবনীয় মিলটাকি কি কাকতালীয়?গতকাল জাহানারা ইমামকে গালি বিষয়ক একটা পোস্ট দিয়েছিলাম। কারন আমার মনে হয়েছে মডারেশন একটা বিশেষ এজেন্ডা আর টার্গেটেট ব্লগারদের বিষয়ে যতটা সক্রিয় - ব্লগের পরিবেশ বা ভাল ব্লগিং এর পরিবেশ তৈরীতে মডারেশন ততটা কার্যকর হচ্ছে না।
"সম্মিলিত আক্রমন" কথাটার মাধ্যমে কোন বিশেষ গোষ্ঠিকে বুঝানো হয়েছে কিনা জানিনা। তবে সমমনা ব্লগাররা অবশ্যই একই ভাষায় কথা বলবে - এইটা কোন অরাধ হতে পারেনা।
মডারেশন করে যদি "ভাষা শিক্ষা" বা "ভদ্রলোক" বানানোর কোন প্রজেক্ট চালানোর চিন্তা করা হয় তা হলে ভুল হবে।
যাই হোক - হাসিবের ব্যানের বিষয়টা এখনও পরিষ্কার করতে পারলেন না। অসচ্ছতাই নানান থিয়োরীর জন্ম দেয়। মডারেশনের উচিত সুস্পষ্ট আর স্বচ্ছ ভাষায় কথা বলা।
গত দুই বছরের অনেক ঘন্টার ফসল আমার লেখাগুলো নিয়ে এখন চিন্তিত। কারন মন খুলে কথা বলার অপরাধে হয়তো আমার ব্লগ মুছে ফেলা হতে পারে। এই ধরনের মানসিক চাপ কি সুস্থ আর সৃষ্টিশীল পরিবেশের জন্যে সহায়ক? উত্তর হবে না। বিশ্বাস না হয় একজন মনোবিজ্ঞানীকে ফোন করুন।
কথা হলো - একজন বিশেষ ব্লগারের গত কয়েকদিনের কথা আর নোটিশ বোর্ডের কথা এক হয়ে যাওয়ায় আমরা হতাশ। আবারও বলি - আশা করি এই এক সুরে কথা বলার কোন বিশেষ কারন নেই এবং এইটা কোন দলবদ্ধ চিন্তা না।
সবশেষ কথা - হাসিবকে আনব্যান করুন। এইটা আপনাদের স্বচ্ছতা আর ইন্টিগ্রিটির জন্যে জরুরী।
আরিফুর রহমান বলেছেন:
হাসিবের আনব্যান চাই।
সুদীপ্ত বলেছেন:
আমি আপাতত জিরাইতেছি। দেখা যাক। নিয়মিত ব্লগারেরা স্ট্রাইক (শব্দটা কি যথার্থ হল?) করলে ামু কতদিন টিকে থাকে সেটা দেখার বিষয়।
জানজাবিদ বলেছেন:
কারো ব্লগ মুছে দেয়া উচিত নয়, আপত্তিকর লেখা থাকলে সেটা মোছা যেতে পারে। পোস্টে প্লাস দিয়েছি কারণ ব্লগে কোন না কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা দরকার। আর ব্যাক্তিগত রেষারেষির খবর প্রথম পাতায় দেখতে ভাল লাগেনা। এই ধরণের পোস্ট এখন থেকে দেখার সাথে সাথে প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা উচিত।
সুদীপ্ত বলেছেন:
*সামু
নেক্সাস বলেছেন:
বরাবরের মত আইরিন সুলতানা আপুর মতামত কে সমর্থন জানালাম..এমন হলে ভাল হত
রাতুল" বলেছেন:
সবার উত্তর দিচ্ছেন আমারটা পেলাম না। ৪৪ নম্বরে একটা কমেন্ট করেছিলাম। আসলে গরীব মানুষের আর্জি কেও শুনে না, কেও উত্তরও দেবার প্রয়োজন করে না।
রোকন বলেছেন:
বাবুয়র আনব্যান চাই
গিফার বলেছেন:
তার মানে কি কেউ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করে নোটিশ বোর্ডকে না জানিয়ে তাইলে তারে জেনারেল বানাতে হবে? আর তার পোষ্ট ও মুইছা ফেলাতে হবে?ভালো কথা তাহলে সেজুতি বড়ুয়া আর অচেনা যে কয়েকজন ব্লগার কে
কোন প্রমান ছারা একটা ফাউ মন্তব্য করল সেইডা আপনার মুছেন না কেন?
সব সময়ই লক্ষ করেছি কতিপয় ব্লগার সব সময় অহেতুক নোংড়া মন্তব্য করে। গালাগালি করে। দল্বদ্ধ হয়ে কোন কোন ব্লগারদের আক্রমন করে। যার নেতৃত্ব দিচ্ছে হাসিব, লুকার, বিশাক্ত মানুষ, পেয়াজু, অচেনা বাংগালী, দেশী পোলা, বেয়াকুফ, আমি কে, মুকুল, হাটুপানির জলদস্যু, কলাবাগান, গিফার, হাতেম তাঈ সহ আরো অনেকেই। কর্তিপক্ষের উচিত অমন ব্লগারদের সম্পুর্ণ নিষিদ্ধ করে ব্লগের সুন্দর পরিবেশ বজায় রাখা।
আমি জানি এই মন্তব্যের পর এখন থেকে আমিও নোংড়া মন্তব্যের শিকার হবো। তারপর অপ্রিয় স্ত্যকথা বলে গেলাম।
এই মন্তব্য কতটা যৌক্তিক? ইচ্ছা মত মানুষের নামে বানায় বলবে আপনারা তাদের কিছু বলবেন না আর যে প্রতিবাদ করবে তারে
ব্যান করবেন জেনারেল বানাবেন এটা কেমন কথা ?
আপনাদের সম কিছুই অনেক ধির গতিতে চলে বাবুয়া বিষয়ে
তার বিরুদ্ধে যদি আগেই ব্যবস্তা নিতেন তাহলে এত ব্লগার
প্রতিবাদ করত না তাদের ব্যান ও খেতে হত না।
বিবর্তনবাদী বলেছেন:
প্রথমত এটা বলে নেই যে, ক্রমাগত অপরাধ করলেই তবে কারো ব্লগ বাতিলের জন্য বিবেচিত হওয়া উচিত। ব্লগের বাইরের কোন ঘটনা, বা দুই-একটি অভিযোগের ভিত্তিতে (তা যত জন ব্লগারই করে থাকুক না কেন) সম্পূর্ণ ব্লগ বাতিল একেবারেই অবিবেচকের মত আচরণ। অভিযোগ আছে অনেকের বিরুদ্ধেই তবে হাসিব, প্রলয়, বাবুয়া বা অতিতের মৈথুনান্দ বা সা. চৌ কারোরই সম্পূর্ণ ব্লগ বাতিলের কোন কারন দেখি না।
বাতিল ব্লগ ফিরিয়ে আনবার দাবী জানাচ্ছি।
জ্যাক দ্য রিপার বলেছেন:
ফাজলামোর একটা সীমা আছে...মডারেশন যদি সম্পাদকের উপস্থিতিতে করা হয় তাহলে সেজুতি বড়ুয়ার >>>>"সব সময়ই লক্ষ করেছি কতিপয় ব্লগার সব সময় অহেতুক নোংড়া মন্তব্য করে। গালাগালি করে। দল্বদ্ধ হয়ে কোন কোন ব্লগারদের আক্রমন করে। যার নেতৃত্ব দিচ্ছে হাসিব, লুকার, বিশাক্ত মানুষ, পেয়াজু, অচেনা বাংগালী, দেশী পোলা, বেয়াকুফ, আমি কে, মুকুল, হাটুপানির জলদস্যু, কলাবাগান, গিফার, হাতেম তাঈ সহ আরো অনেকেই। কর্তিপক্ষের উচিত অমন ব্লগারদের সম্পুর্ণ নিষিদ্ধ করে ব্লগের সুন্দর পরিবেশ বজায় রাখা।
আমি জানি এই মন্তব্যের পর এখন থেকে আমিও নোংড়া মন্তব্যের শিকার হবো। তারপর অপ্রিয় স্ত্যকথা বলে গেলাম।"
কর্তৃপক্ষের কি করা উচিৎ---সেটা সেজুতি বড়ুয়া কোনো প্রবলেম বাটনে না দিয়ে এখানে দিলো কিভাবে? এটা কিভাবে টিকে যায়? এটাকে অটোমেশন সিস্টেম বলাটা তো আরো এককাঠি অপরাধ!!
জ্যাক দ্য রিপার বলেছেন:
নোটিশ বোর্ড মহোদয়, এই যুক্তি নিয়া হাইকোর্টে গেলেও লাভ নাই...যা দেহাইলেন সত্যিই চমেৎকার....কারো বিরুদ্ধে অভিযোগ করতে হলে নীতিমালা অনুযায়ী যেভাবে কর্তে বলা হলো, সেজুতি বড়ুয়ার মন্তব্য সেই পর্যায়ে পড়েনা?এটা কি কথা?????????!!!!!!!!!!!!!!
বিবর্তনবাদী বলেছেন:
দ্বিতীয়ত, অভিযোগ সংক্রান্ত পোস্ট প্রথম পাতায় থাকা না থাকা প্রসঙ্গ।এই যে আপনারা গর্ব ভরে প্রচার করেন যে সামোহ্যারইন সবচাইতে বড় বাংলা ব্লগ কমিউনিটি এর ভিত্তি কি। এর ভিত্তি হল ব্লগাররা। এই ব্লগ একটি কারনেই বিখ্যাত হয়েছে, সেটি হল এখানে প্রথম পাতায় আমাদের লেখা অনেক ব্লগারের সম্মুখে প্রদর্শিত হয়। প্রথম পাতা, সাম্প্রতিক মন্তব্য, বা লগইন ব্লগারের লিস্ট আমাদের এক্সপোজার বাড়ায়। আমাদের লেখা অনেকে পড়ে, আমরা অনেকের লেখা পড়তে পারি এটাই এই ব্লগ সাইটের সাফল্যের মূল ভিত্তি।
আমাদের অভিযোগ ব্লগের কোণ ব্লগারের বা ঘটনার প্রতি আমাদের আগ্রহকেই প্রমান করে। এটা সেই আগ্রহ যার ভিত্তিতে আমরা ব্লগিং করে যাচ্ছি। এটা কোন কর্পোরেট অফিস নয় যেখানে সিসি বিসিসি করে মেইল চালাচালি করতে কেউ আগ্রহি। নিজ বিবেকের কাছে দায়বদ্ধ আমরা সামাজিক একটা পরিবেশ বজায় রেখে ব্লগিং করি। সেই সামাজিকতার একটি অংশ আমাদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের অন্যকে সামিল করবার চেষ্টা।
ব্লগের অনেক ব্লগারের কথা যদি হয় কোন অভিযোগ কেন্দ্রিক তবে তা শুধু কর্তৃপক্ষের সাথে মেইল আদান প্রদানের ভেতর সীমাবদ্ধ রাখবার চেষ্টা স্বতস্ফুর্ত ব্লগিং এর পরিপন্থি। প্রথম পাতায় যদি অধিকাংশ ব্লগারের মতামত প্রকাশক পোস্টই না থাকে তবে ব্লগের পরিবেশ তবে কি ভাবে স্বাভাবিক থাকবে?
লেখক বলেছেন: আলোচনা বা সমালোচনায় বাধার কোন প্রসঙ্গ এখানে আসেনি। কারও সাথে দ্বিমত থাকলে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, প্রতিবাদও করতে পারেন। প্রয়োজনে একই পোস্টে মন্তব্য আকারে কিংবা প্রয়োজনে ভিন্ন পোস্ট লিখে। কিন্তু যদি কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর প্রয়োজন পড়ে, তাহলে সেটি কতৃপক্ষের কাছে জানানোর প্রাথমিক পদ্ধতি প্রথম পাতা নয়। এমনকি অনেক ক্ষেত্রে সেধরনের কোন অনুরোধ না জানিয়েই কতৃপক্ষকে দোষারোপ করে বিষোদাগার করা হয়ে থাকে। এই চর্চাকে অনুৎসাহিত করার জন্যই এই পোস্টের অবতারনা।
ধন্যবাদ।
রোবোট বলেছেন:
গালি বিষয়ে আইরিনের সাথে ১মতআমি ৩ বার জেনারেল হ্ইসি। এখন ওয়াচ।
আমার গালিগালাজের প্রমাণ দিলে খুশী হইতাম।
ইমেইলে বলা হয় আপনি এত ধারা ভংগ করসেন। কিনতু কেমনে সেটা বলা হয় না। ইমেইল তুলে দিতে পারি।
অনেকেই ইমেইল ছাড়া জেনারেল হন।
পুরা ব্লগ বাতিল করার বিরোধী। এমনকি বাবুয়ারও (যদিও তার লেখা আমার কাছে অখাদ্য মনে হত)
ব্যানের বিরুদ্ধে না। তবে রয়েসয়ে।
হাসিবের ব্যান দেখে মনে হ্য়, আমার ৪ বছরের বাচ্চা মডারেশনে আছে। দিলাম একটা বাটন টিপা।
বাই দি ওয়ে, আমি কিন্তু নোটিশবোর্ডের পোস্ট দেখতে আসিনা, ব্লগারদের পোস্ট/কমেন্ট দেখতে আসি।
আগামি বলেছেন:
ব্লগ কি স্বাধীন মতামতের প্লাটফরম ? যদি উত্তরটা হ্যাঁ বাচক হয় তাহলে এই স্বাধীনতার মাত্রাটা একটু বেশি হওয়া উচিত । এক্ষেত্রে বাচ্চামো কাম্য নয় ।একটি সচেতন এবং স্বাধীনচেতা গোষ্ঠীকে এভাবে নিয়মনীতির মারপ্যাচে আটক রাখার চেষ্টা ব্লগের জন্য শুভ হবেনা ।আপনারা ব্লগারদের মতামতের ভিত্তিতে এর জন্য একটা মানদন্ড দাঁড় করাতে পারেন । নিজের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা কখনোই ভাল ফল বয়ে আনেনা ।
হুমায়ুন কবির হাকিম বলেছেন:
কেউ ব্যান হলে তার লেখাগুলো থাকবে কি না??? আমার মনে হয় থাকলে ভাল........আর ব্যান হলে তার পোষ্টের নিচে ব্যান করার কারণ উল্লেখ থাকলে ভাল হয়........
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
শিরোণামহীন আপুর মতো একজন ব্লগার যদি ওয়াচে থাকে তাহলে আর কিছু বলার থাকে না নোটিশবোর্ড। আমি ভেবে পাচ্ছিনা আমি কিভাবে সেফ আছি!!!!!
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
নোটিশবোর্ড ,এই ব্লগটির পিকচার নিয়ে কেন আপনাদের আপত্তি নাই?Click This Link
নাফিস ইফতেখার বলেছেন:
নুটিশ্যায় চিপায় পড়ছে.........ইয়া নফসী পড়রে........ইয়া নফসী পড়........
গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
হা হা হা । মত প্রকাশের স্বাধীনতার কথা বলে.... কিন্তু নিয়ম মেনে.......। কয়দিন পর পর নোটিশবোর্ডে ইচ্ছামত অনুচ্ছেদের(চোখ রাংগানি) সংখ্যা বাড়ায় ।
তাহলে আর স্বাধীনতা রইল কই ?
হাসিব ভাইকে তার ব্লগটা দ্রুত ফিরিয়ে দেয়া হোক।
তাপস ঘোষ বলেছেন:
বাক স্বধীনতায় আমরা সবাই বিশ্বাসকরি। তবে অগাধ বাক স্বাধীনতা কিন্তু অনেক সময় মানুষকে অযৌক্তিক কথাবার্তা উপস্থাপনা করাতে সাহায্যে করে..........। তাই আমরা যৌক্তিক বাক স্বধীনতায় বিশ্বাসী! অযৌক্তিক কোন কথাবার্তা আমাদের কাম্য নয়.....................!
এখনই সময় বলেছেন:
বিধিবদ্ধ দৃষ্টি আকর্ষনঃ এটা হলো গত কয়েকদিনের আলোচনার দৃষ্টি অন্যদিকে ফেরানোর প্রচেষ্টার অংশ বিশেষ। আর কিছু না।
(গত কয়েকদিনের আলোচনার (ব্যান করার যোক্তিকতার) সাথে এই নোটিশের বিষয় বস্তুর কোন সম্পর্ক নেই)
রূপক বলেছেন:
এই পোষ্টের যতগুলো কমেন্ট এখনো মুছা হয়নি, ধরে নিচ্ছি সেগুলো নীতিমালা ভাঙে নি। তাই আশা করব, একে একে নোটিশবোর্ড সবগুলো কমেন্টের জবাব দেবেন। এই পোষ্টের কমেন্টগুলোর জবাবের মাধ্যমেই অনেকগুলো বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে মনে করি। কারন, এখন পর্যন্ত যতগুলো জবাব দেয়া হয়েছে, সেগুলো কর্তৃপক্ষের অবস্থানটা আমাদের কাছে পরিষ্কার করেছে।আর ব্যক্তিগতভাবে বলতে গেলে, আমি গত কয়েকদিন ব্লগে নিয়মিত আসি নি। আজকে অন্যান্য ব্লগারদের কমেন্ট, পোষ্ট পড়ে যতটুকু ধারনা পেয়েছি, তা খানিকটা হলেও দৃঢ় হয়েছে ২১ নং কমেন্টে। কারন এই কমেন্টটিতে শুধু একজন নয়, নাম ধরে বেশ কয়েকজন ব্লগারকে সরাসরি আক্রমন করা হয়েছে। উনার কি উচিত ছিল না, এবিউস বাটনে চেপে উনার ক্ষোভ জানানো? উনার কমেন্টটি কি নীতিমালা বিরোধী হয়নি?
আশা করছি, নোটিশবোর্ড অন্তত আমার এই কমেন্টের জবাব দেবেন। নয়তো দুঃখজনকভাবে, আমারো অন্য সব ব্লগারদের মত ধারনা দৃঢ়তর হবে।
* আমার এই কমেন্টটা যদি নীতিমালা বিরোধী হয়, তবে নির্দিধায় আমাকে শাস্তি দিতে পারেন। আর যদি বিরোধী না হয়, তবে অবশ্যই মন্তব্য আশা করব।
শুভ ব্লগিং।
জ্যাক দ্য রিপার বলেছেন:
ইয়া রাহীমু, ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বীর...
আলী আরাফাত শান্ত বলেছেন:
বারবার একই ঘটনা ঘটে যে আপনারা সাধারন ব্লগারদেরকে বুঝেন না!বুঝার চেস্টা ও করেন নাই কোন দিন।তাই মাইনাস আবার!
েক আিম বলেছেন:
জানতে পারি নিরাপদ ব্লগিং কি জিনিষ। আমার কাছে যেইটা নিরাপদ, আর একজনের কাছে সেটা নিরাপদ নাও হতে পারে। আমি রাজাকার রে গালি দিলাম: এইটা আমার বিবেকের কাছে নিরাপদ, ঐ রাজাকারের কাছে না। বা কোন মুক্তিযুদ্ধের সোল এজেন্টরে গালি দিলাম: আমার কাছে নিরাপদ, ওর কাছে না।আর ব্লগিং এ যারা আছেন: তারা সব মত, পথ দেখতে, বুঝতে আর বুঝাতে আসেন, এখানে কেউ ফিডার খায় না: বরং কেউ কেউ খাওয়ায়। তো গালাগালি যে পোষ্টে আছে কারো আপত্তি থাকলে ঐ পোষ্টে আর যাবে না, বা ঐ ব্লগারের কোন পোষ্ট পড়বে না।
ব্যান করে পুরা ব্লগ মুছে ফেলা তো চরম হারামি পনা: এমন অনেক ব্লগার আছেন যারা অতি ভালো মানের লেখা হয়ত ব্লগেই লেখছেন: আপনারা মুছে দিলেন মানে টা কি!! আপনারা তো বুদ্ধিবৃত্তিক আইনের লংঘন করছেন: এখানে রেজি করার সময় তো কোথাও এই শর্ত ছিলো না যে এখানকার সকল পোষ্ট সা ইন এর সম্পত্তি!!
আশা করি আপনাদের আওয়াজ পাবো এই বিষয়ে।
প্রগতিশীল বলেছেন:
সহমত পোষণ করিছ।একই সাথে কয়েকটি পরামর্শ দিতে চাই।
যে কোন বিষয়য়ে নিয়মের কড়াকড়ি ঐ বিষয়ের আনন্দ নষ্ট করে দেয়। ফলে মডারেশন বা অন্যান্য নিয়ম যেন বাড়াবাড়ির পর্যায়ে না যায় সেদিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। তাছাড়া মনে করি প্রথম পাতায় একসেস আরো সহজ হওয়া উচিত।
কাউকে অকারণে শাস্তি দেয়া উচিত নয়। আমার পোস্ট গুলোর মধ্যে আপত্তিকর কোনটি নেই। অথচ আমাকে জানানো হয়েছে আমি নাকি আপত্তিকর পোস্ট দিয়েছি। এতে আহত বোধ করেছি। এ জাতীয় বিষয়ের পুনরাবৃত্তি না হওয়া প্রয়োজন।
কাউকে ব্যান করার আগে তাকে অবশ্যই সতর্ক করতে হবে।
আর কাউকে ব্যান করা হলেও তার দরকারী পোস্ট গুলো যেন পড়া যায় সে ব্যবস্থা থাকা উচিত।
তবে কিছু ব্লগারদের ব্যাপারে করা-
'ব্লগে কারও মতের সাথে দ্বিমত থাকলে আলোচনায় অংশগ্রহণের পরিবর্তে দলবেঁধে আক্রমণ করাই তাদের অধিকতর পছন্দ।'
এই মন্তব্য অবশ্যই সঠিক।
এসব ব্লগারদের চিহ্নিত ও ব্যান করা উচিত।
গিফার বলেছেন:
রূপক ভাই ওরা এই মন্তব্য দেখে না কিন্তু আমি এই মন্তব্যের প্রতিবাদ করেছি বলে আমাকে জেনারেল করা হয়েছে।
জ্যাক দ্য রিপার বলেছেন:
ব্রাইট খালি হাইসোনা দাঁতও মাইজো....
রূপক বলেছেন:
@গিফার ভাই: আমি আমার মন্তব্যের জবাবের অপেক্ষায় আছি... দেখা যাক, উনারা কি জবাব দেন...
রাফা বলেছেন:
প্রত্যেককেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত।সম্পুর্ণ ব্লগ মুছে ফেলা সৈরাচারি মনোভাবের প্রকাশ।যদি কোন ব্লগার হঠাৎ করে কোনো ভুল করে ফেলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত।কাউকে ব্যান করলে তার কারনটি সেই ব্লগে প্রদর্শিত হওয়া উচিত।সকল ব্লগারবৃন্দ তাহলে সহজেই বুঝতে পারতেন কি কারনে কোন ব্লগারকে ব্যান করা হয়েছে।আপত্তিকর বাটনের মাধ্যমে রিপোর্ট করে খুব কমই সমাধান পাওয়া যায়।ধন্যবাদ
বিবর্তনবাদী বলেছেন:
নো বি বলছেন: কিন্তু যদি কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর প্রয়োজন পড়ে, তাহলে সেটি কতৃপক্ষের কাছে জানানোর প্রাথমিক পদ্ধতি প্রথম পাতা নয়। এমনকি অনেক ক্ষেত্রে সেধরনের কোন অনুরোধ না জানিয়েই কতৃপক্ষকে দোষারোপ করে বিষোদাগার করা হয়ে থাকে।ব্লগ কোন অফিস নয়। এটা আমাদের টাইম পাসের ক্ষেত্র। এখানে প্রাথমিক পদ্ধতি, মুখ্য পদ্ধতি, গৌন পদ্ধতি বিবেচনা করে স্বতস্ফুর্ত ব্লগিং সম্ভব নয়।
সুমন আজাদ বলেছেন:
............পড়লাম।
আলমগীর কুমকুম বলেছেন:
বেহুদা হাসিবের ব্লগ মুছে ফেলা এবং রাসেল(........)সহ আরো কিছু ব্লগারকে ওয়াচে নেয়ার ব্যাপারটা মেনে নিতে পারিনি। তাই জোরে মাইনাস। ...আর কালকে আমার ১০০% নিরাপদ পোস্টখানা সরিয়ে ভাল কাজ করেন নাই, তাই আবার মাইনাস।
সেকেতুরে বলেছেন:
ধন্যবাদ আপনার পোষ্টটির জন্য!!
আরিফ থেকে আনা বলেছেন:
সামু আস্তে আস্তে আলুর ক্ষেতে পরিণত হইতাছে
একরামুল হক শামীম বলেছেন:
নিবিড় অভ্র এবং অনন্ত দিগন্ত- এই দুইজনের কমেন্টে অনেক বিষয় উঠে এসেছে।পারভেজ ভাইয়ের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।
ব্লগ বাতিলের আগে ব্লগ কর্তৃপক্ষকে ভেবে দেখা উচিত।
১। ব্যান বা পোস্ট মুছে দেয়ার পর পর সেটা সাধারণ ব্লাগারদের জানিয়ে দেয়া উচিত, কি কারণে, কোন পোস্টের জন্য, কোন ধারায় এই ব্যান করা হলো। যাতে এই ভুল(?) সম্পর্কে সবাই সচেতন থাকে।
২। ব্যান করা ব্লগারের আগের সব পোস্ট তার সাইটে থাকা উচিত।
এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ।
ব্লগার হাসিব ভাইয়ের ব্লগ বাতিলের কারনটি পরিস্কারভাবে জানতে পারছি না। কারনটা কি তা জানানো উচিত স্বচ্ছ মডারেশনের খাতিরে।
সুমন অহেমদ বলেছেন:
অপরাধীর শাস্তি পাওয়া উচিৎ, কিন্তু নিরপরাধির নয়. . . .আর যদি নিরপরাধি শাস্তি পায়, তবে শাস্তির বিধান যে করল তার শাস্তি পাওয়া উচিৎ. . .
নির্মোহ বলেছেন:
এত সিরিয়াস ব্যাপারের মধ্যেও দুটো কমেডির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ না করে পারছিনা -
বিপ্লব কান্তি বলেছেন: ...উই কিলিং আওয়ার পারসনাল টাইম হোয়েন ব্লগিং ! ...আই ব্লগিং হেয়ার উইথ মাই নেইম।
!!!!
আবদুল হক বলেছেন: এই যে আপনি লিখলেন, "সকল ব্লগারের উদ্দেশ্যে" -- ভুল। এখানে হওয়া উচিৎ "উদ্দেশে"।
!!!!
হক ভাইজান বোধহয় চাইনিজ ব্যাকরণ ফলো করেন!
রোবোট বলেছেন:
নির্মোহ না হক সাহেবের কথা ঠিক। উদ্দেশ্য হলো অবজেকটিভ/রিজন, আর উদ্দেশ হলো টু। নিচে দেখেন:
"নোটিশবোর্ড ব্লগারদের ব্যান করিবার উদ্দেশ্যে সামু অফিসের উদ্দেশে যাত্রা করেন"
অ্যামাটার বলেছেন:
কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ জানানো বাকি ছিল, সেইটা জানালাম এখন প্রয়োজনীয় সময়ে তড়িৎ ব্যাবস্হা গ্রহনের জন্য। আসলে বিদেশ বিভূইয়ে থাকা বিনোদন বঞ্চিত কিছু উগ্র এবং করুনা ও শানুভুতি প্রার্থি কিছু সংখ্যক ব্লগার এই ব্লগসাইটটাকে ড্রইংরুমের আড্ডাঘর বানিয়ে ফেলেছে, বিশৃঙ্খলাটা মূলত তাদের কারনেই সৃষ্টি হয়। সত্যিকার অর্থে ব্লগের উপর তাদের কোনও দায়বদ্ধতা নাই।
অ্যামাটার বলেছেন:
শানাভুতি= সহানুভুতি*
এখনই সময় বলেছেন:
নীতিমালা প্রয়োগের ব্যাপারে আপনাদের মনোভাব কি রকম?, অর্থাৎ
ক. কোন আপোস করা হবে না, নীতির ব্যাপারে সব সময় "অটল থাকিব" যতই বাধা বিপত্তি আসুক। সব ব্লগার ব্লগ ছেড়ে চলে গেলেও কোন আপোস হবে না।
খ. নাকি ব্লগারদের দাবীর মুখে সত্য ও নায্য কে পদদলিত করিয়া অন্যায় নীতি মানিয়া নিবো শুধু মাত্র অধিকাংশ ব্লগারদের মুখের দিকে, মতামতের দিকে চাহিয়া, কারন সবই তো ব্লগারদের জন্য।
একটু পরিশ্কার করে উত্তর দিবেন। ঘুরিয়ে পেচিয়ে নয়। ভাল হয় উত্তর ক/ খ এই ভাবে দিলে।
এখনই সময় বলেছেন:
আরেকটা বিষয়ঃ অনেক সুশীল ব্লগারদের দেখি "চুতিয়া" শব্দটা ব্যবহার করে গালি দিতে, এটা কি আপনারা অশ্লীল শব্দ বলে গন্য করেন না? নাকি শ্লীল এর মাঝে পরে।তেমনি "রাজাকার" শব্দটা কোন পর্যায়ে পরে? শ্লীল না অশ্লীল। হুট করে যখন তখন যারে তারে রাজাকার বলা হয় (সত্যিকারদের বাদে), সেটা কি সামহয়্যারের নীতিমালা ভংঙ্গের আওতায় পরে না? উত্তর হা / না দিন।
প্লিজ এই ব্যাপারে নিজের দের অবস্থান পরিষ্কার করুন।
দ্বিধা বলেছেন:
যার ক্ষমতা যত বেশি, তার বিনয় তত বেশি হওয়া জরুরি...
আতিকুল হক বলেছেন:
নোটিশ পড়তে ভালো লাগেনি।গালাগালি বা অশ্লীল পোষ্ট/কমেন্ট মুছে দেয়া উচিত, এজন্য শাস্তিও হতে পারে। কিন্তু অভিযোগ জানানো পোষ্ট প্রথম পাতায় থাকতে পারবে না, এটা স্বেচ্ছাচারিতা। একজন ব্লগারের যেমন অধিকার আছে, আরেকটা পোষ্টকে স্টিকি করার দাবি জানিয়ে পোষ্ট দেয়ার, তেমনি অধিকার আছে কোন পোষ্ট/কমেন্টকে মুছে ফেলার দাবি জানিয়ে পোষ্ট দেয়ার। সা. ইনের নীতিমালা/মডারেশনের সমালোচনা করে পোষ্ট হতেই পারে, এতে মডারেটরদের বিব্রত বোধ করার কিছু নাই। কিন্তু এর জবাবে নীতিমালার অজুহাত দিয়ে পোষ্ট মুছে দেয়া ঘৃণ্য আচরন, সভ্য স্বাধীন মাধ্যমের কাজ নয়।
কেউ বারবার নীতিমালা ভাঙলে তাকে চিরতরে ব্যান করা হতে পারে, কিন্তু তার সব লেখা মুছে ফেলা অপরাধ নয়, তবে অন্যায় অবশ্যই। আর যে কোন স্ট্যাটাস পরিবর্তন বা মডারেশনের ব্যক্ষা সুস্পষ্ট হওয়া উচিত। সুস্পষ্ট বলতে কোন পোষ্ট/কমেন্ট নীতিমালার কোন ধারা ভেঙ্গেছে তা উল্লেখ করা উচিত। ব্লগ যেহেতু সবার জায়গা, লুকোছাপার কিছু নয়, এটা জানার অধিকার সবার।
নুশেরা বলেছেন:
একটা প্রস্তাব ছিল; সম্ভব হলে বিবেচনা করার অনুরোধ রইল।কর্তৃপক্ষের কাছ থেকে একটা স্থায়ী পোস্ট (একাধিক থ্রেডসম্পন্ন) থাকতে পারে ফ্রন্ট পেইজে। কেউ কোন পোস্ট বা মন্তব্য নিয়ে আপত্তি জানালে কে আপত্তি জানাচ্ছেন, কেন আপত্তি জানাচ্ছেন সেটার উল্লেখ থাকবে। অন্যরা সেটার পক্ষে-বিপক্ষে বলতে বা ভোট দিতে পারবেন। বিষয়টি উন্মুক্ত এবং চোখের সামনে থাকলে পোস্ট ফ্লাডিং এবং তার কুফল (গণ-জেনারালাইজেশন) এড়ানো যাবে। ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে। নিষ্পত্তি হওয়া মাত্র নিয়মিত এটা আপডেট করা হবে। আর কোন ব্লগারের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া হলে কারণসহ সেই তথ্যটাও ফ্রন্টপেজে একটা স্থায়ী থ্রেডে জানান দেয়ার ব্যবস্থা রাখলে ভাল। ব্লগাররা প্রতিক্রিয়া সেখানেই জানাতে পারবেন, এমন ব্যবস্থা থাকুক।
(একান্ত ব্যক্তিগত মতামত)
রাশেদ বলেছেন:
আরেকটা রম্য পোস্ট!
মেঘবালক অর্ভনীড় বলেছেন:
বেশ্ ক'দিন ব্লগে আসি নাই। আজ এসে দেখি মাডুরা আমাকে "জনোরেল" করে দিয়েছে!!!!কিন্তু কেন???
Click This Link
বাফড়া বলেছেন:
নোটিশবোর্ডরে ভালা পাইহাসিবভাইরে ঘিন্নাই...
মাইনাস দিয়া নোটিশবোর্ডের প্রতি ভালোবাসার অনাবিল প্রকাশ ঘটাইলাম...
শব্দ০০৭ বলেছেন:
I have been Genarel because of my a fair and nice post given with the photoes of my beloved. If I share my personal affairs, is there any problem and why?
ব্লগাররা যদি এ ব্যাপারে একমত হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই।
আমার মনে হয় ব্লগাররা এটা চাইবে, বিশেষ করে কন্ট্রোভার্শাল কেইসগুলোতে ... যেমন হাসিবের ব্যানের ক্ষেত্রে, হৈ চৈ যা হচ্ছে সেটা কিন্তু অন্য ব্লগাররা করছ ... তার ঠিক কোন কাজগুলোর জন্য তার ব্লগই বাতিল হয়ে গেছে, সেটা যদি ক্লিয়ার করতেন, তাহলে যেটার যৌক্তিকতা থাকলে এমন হৈ চৈ হয়তো হতোনা ... সারাক্ষণ ফ্রন্টপেজে পাণনচটা করে লোকের রসুইঘরের খবরাখবর ঝুলতনা ...
কাজেই আপনারা হাসিবের কেইসটা দিয়েই শুরু করতে পারেন
কঁাকন বলেছেন:
এত কথা না বইলা হাসিবের কোন পোষ্ট অথবা মন্তব্যের কারনে কোন ধারায় ব্যানাইছেন জানাইলেই যদি সেইটা যুক্তিযুক্ত হয় ল্যাঠা চুকে যায়
সুদীপ্ত বলেছেন:
হ@ কাঁকনত্যানা অনেক প্যাচাইছেন। এ টীমকে সাইজ করা ছাড়া হাসিবের ব্যানের অন্য উদ্দেশ্য আছে কিনা জানতে চাই।
হাসান বায়েজীদ বলেছেন:
বেশ অনেকদিন পরে এলাম সা.ইনে। অবস্থাদৃষ্ঠে মনে হচ্ছে কোনো শিশুর হাতে পড়েছে এর কর্তৃত্ত্ব। কর্তৃপক্ষ মাইনকাচিপায় পড়ে গেছে বলেও বোধ হচ্ছে।
যুগান্তকারী বলেছেন:
পোস্টে প্লাস।গালীবাজরা হটেযাও তা সে যেই হোক।
উচিত কথা বলেছেন:
@ সুদীপ্ত এ টীম কে? হাসিব কি এটীমের পক্ষ হয়ে দলবাজী করে? আশ্চর্য্য!! এখানে দলবাজীর কি আছে?
নোটিশবোর্ড
নাকের উপর এই পোষ্ট ঝুলিয়ে রাখার প্রয়োজনীয়তা দেখি না।
হাসান মাহবুব বলেছেন:
তো নুটিস বাই/আফা, কি মনে হৈল?কি সিদ্ধান্তে আইলেন?পাবলিকের অনেক কতাই তো শুনলেন,এখন ভাইবা দেহেন কি কর্বেন।
তাইলে শোনেন বলেছেন:
নোটিসবোর্ডের সাথে আমি সম্পুরন একমত।সবাইকে নিতিমালা মেনে চলটে হবে।+++++
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
বিপ্লব কান্তি বলেছেন: গালাগালি, ধর্মবিদ্ধেষের (নাস্তিকতা ইস্যু) পৌষ্ট অবশ্যই সরিয়ে ফেলা উচিত, কিন্তু এই ধরনের পৌষ্টগুলি খুব দু:খজনক ভাবে সরান না। সহমত +++
জিনাত বলেছেন:
অরণ্য আনাম বলেছেন: ব্লগ হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে স্বাধীন ও মুক্ত গণ-মাধ্যম। এখানে সবাই মুক্ত চিন্তন-এর প্রকাশ ঘটাতে পারে। তবে, যতটুকু মডারেশন প্রয়োজন তা থেকে বেশি হলে ব্লগ-এর অর্থই পাল্টে যায়।যেমন অতি শাসনের ফলে সন্তান খারাপ হয়ে যেতে পারে।..........খাটি সত্য.........
নুশেরা বলেছেন: একটা প্রস্তাব ছিল; সম্ভব হলে বিবেচনা করার অনুরোধ রইল।
কর্তৃপক্ষের কাছ থেকে একটা স্থায়ী পোস্ট (একাধিক থ্রেডসম্পন্ন) থাকতে পারে ফ্রন্ট পেইজে। কেউ কোন পোস্ট বা মন্তব্য নিয়ে আপত্তি জানালে কে আপত্তি জানাচ্ছেন, কেন আপত্তি জানাচ্ছেন সেটার উল্লেখ থাকবে। অন্যরা সেটার পক্ষে-বিপক্ষে বলতে বা ভোট দিতে পারবেন। বিষয়টি উন্মুক্ত এবং চোখের সামনে থাকলে পোস্ট ফ্লাডিং এবং তার কুফল (গণ-জেনারালাইজেশন) এড়ানো যাবে। ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছতাও নিশ্চিত হবে। নিষ্পত্তি হওয়া মাত্র নিয়মিত এটা আপডেট করা হবে। আর কোন ব্লগারের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া হলে কারণসহ সেই তথ্যটাও ফ্রন্টপেজে একটা স্থায়ী থ্রেডে জানান দেয়ার ব্যবস্থা রাখলে ভাল। ব্লগাররা প্রতিক্রিয়া সেখানেই জানাতে পারবেন, এমন ব্যবস্থা থাকুক।
সহমত
জেমসবন্ড বলেছেন:
আপনারা গত দুইমাস ধরে আমাকে নজরদারী পরে জেনারেল বানাইয়া রাখসেন...আমার অপরাধ ...মানুষকে নাস্তিকতা থেকে আস্তিকতার দিকে আনার জন্য পোষ্ট দেই । ....অথচ গালাগালির পোষ্ট আর নাস্তিকদের পোষ্ট প্রথম পাতায় থাকে...তাদের বিরূদ্ধে কড়া অভিযোগ না করলে কিছু হয় না । আর আমার বিরূদ্ধে একটা নাস্তিক একটু কিছূ বলসে ,,,আর আমারে অনিরাপদ করে রাখসেন..গত দুইমাস...
তাহলে...কি বুঝে নিব....আপনারা অধার্মিকতা এবং নাস্তিকতা উস্কে দেওয়ার জন্য এই ব্লগিং চালু করসেন ?
....অনিরাপদ রাখবেন..তাই বলে এত দীর্ঘ সময় কেন ?
.....একটা পোষ্ট মুছার আগে তো ..নোটিশ দিবেন..যে আপনার পোষ্টটা মুছে দেয়া হবে...তাহলে ব্লগার নিজেই তো মুছে দিতে পারে...সে না মুছলে তখন ব্যবস্হা নিবেন...এটা কি আরো ভালো হয় না ?
....ধন্যবাদ...জানি না এই কমেন্টর কারণে ...আবার ব্যান খাই কিনা ।
ক-খ-গ বলেছেন:
কঁাকন বলেছেন: এত কথা না বইলা হাসিবের কোন পোষ্ট অথবা মন্তব্যের কারনে কোন ধারায় ব্যানাইছেন জানাইলেই যদি সেইটা যুক্তিযুক্ত হয় ল্যাঠা চুকে যায়
মইনুল িমঠু বলেছেন:
গালাগলি, অশ্লীল মন্তব্য বন্ধ করার ব্যাপারে আপনারা কি করলেন বা কি করতে চান?
মাহমুদ রহমান বলেছেন:
এতগুলা প্লাস পড়ল!!! ইন্টারেস্টিং!!!!
ইসানুর বলেছেন:
কঁাকন বলেছেন: এত কথা না বইলা হাসিবের কোন পোষ্ট অথবা মন্তব্যের কারনে কোন ধারায় ব্যানাইছেন জানাইলেই যদি সেইটা যুক্তিযুক্ত হয় ল্যাঠা চুকে যায়
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
যে কাজটা আপনাদের করার কথা ছিল সেই কাজটা করলো হাসিব ভাই । এজন্য হাসিব ভাইকে মডু বানানো হোক । এবার আসি আসল কথায় । মন্তব্য আপত্তিকর হলে কোন বাটন নেই অভিযোগ করার । তখন যদি ঐ পোস্টটায় আপত্তিকর বলে বাটন চাপি তাহলে ঐ পোষ্টটাকে আপনারে ব্যান করবেন । কারণ আপনাদের সেই ভাষাজ্ঞানের যথেষ্ট অভাব আছে ।
আপনাদের যদি বলি,
ঘরে চাল আছে
আপনারা কি বুঝবেন ?
--------------------------------------------
নীতিমালাটা আপনারা ভাল করে পড়ে তারপর গলায় ঝুলিয়ে ঘুরুন ।
হাজার হাজার কথা বললেও আপনাদের অন্যায় কাজ ঢাকতে পারবেন না । এই পোষ্টটাকে আমি আপত্তিকর হিসেবে চিহ্নিত করে অভিযোগ করলাম । কারণ আপনারা ব্লগারদেরকে অপমান করেছেন ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
সাধারণ ব্লগারদের অনুভূতিতে এই পোষ্ট আঘাত করেছে । তাই এই পোষ্ট মুছে ফেলা হোক । নোটিশবোর্ড নামক ব্লগারকে ব্যান করা হোক ।
নির্মোহ বলেছেন:
@ রোবোট,
আপনার উদাহরণের বাক্যটা সুন্দর হওয়ায় সেটা দিয়েই শুরু করছি –
"নোটিশবোর্ড ব্লগারদের ব্যান করিবার উদ্দেশ্যে (লক্ষ্যে) সামু অফিসের উদ্দেশে (লক্ষ্যে) যাত্রা করেন" । এবার নোটিশবোর্ড এর বাক্যটা দেখি – “সকল ব্লগারের উদ্দেশ্যে”। এখানে নোটিশবোর্ড “সকল ব্লগারের লক্ষ্যে” বা “সকল ব্লগারকে লক্ষ্য করে বলছি” অর্থে “উদ্দেশ্যে” লিখেছেন। সুতরাং নোটিশ বোর্ডের বাক্য “সকল ব্লগারের উদ্দেশ্যে” তে ভুল নেই বলেই মনে করছি।
আপনার মতে উদ্দেশ এর মানে এখানে টু । আপনার দেয়া উদাহরণ বাক্য অনুযায়ী তাহলে সেটার মানে দাঁড়ায় দিকে। সেটা যদি হয় তাহলে উদ্দেশ দিয়ে লিখলে নোটিশবোর্ড এর বাক্যটা হয় – “সকল ব্লগারের দিকে”। অথচ বাক্যটা আসলে “সকল ব্লগারের তরে নিবেদন” অর্থে উপস্থাপিত।
যদিও উদ্দেশ্য এবং উদ্দেশ দুটোর অর্থ হিসেবেই লক্ষ্য কে অন্তর্ভূক্ত করা হয়েছে, তবুও উদ্দেশ্য এর বদলে উদ্দেশ ব্যবহার করা যায়না। বরং আবদুল হক এর “উদ্দেশ”এর অর্থ হিসেবে নোটিশবোর্ডের “উদ্দেশ্য” কে উল্লেখ করেছে বাংলা একাডেমী।
যাহোক, দুটোর ক্ষেত্রেই “লক্ষ্য” অর্থ হিসেবে রাখায় বিষয়টা স্পষ্ট হতে সমস্যা হচ্ছে হয়তো।
উনার সাথে একমত হয়ে বলতে চাই, কারো ব্লগ সম্পূর্ণ নষ্ট বা বাতইল করে ফেলাটা বন্ধ করুন ...
কাউকে যদি অতিরিক্ত উৎপাতের কারণে আর ব্লগে না রাখতে চান, সেক্ষেত্রে তার মেম্বারশীপের চিরতরে বন্ধ করে দিতে পারেন, তবে তার ব্লগ পুরোপুরি মুছে ফেলার কোন দরকার নেই।
আর আপনারা দয়া করে একটু ফ্রিকোয়েন্টলি আলোচনায় অংশ নেন ...
নির্মোহ বলেছেন:
@ নোটিশবোর্ড
যে প্রসঙ্গে এই লেখা – হাসিবের ব্যান কেন হলো আমি জানিনা ঠিক। কিন্তু যদি লোকালটকের সাক্ষাৎকার পোস্টের বক্তব্য এই ব্যানের কারণ হয় তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে সামহোয়্যার কোন পত্রিকার “ছোট্ট সোনামোণিদের খেলাঘর” টাইপের কোন পাতা নয়। এখানে যারা আসে তারা অনেক “সম্পাদকীয় পাতা পড়া পাঠকের” চেয়েও প্রাপ্তমনষ্ক মানুষ। কেউ যদি ঐ লেখা পড়ে নালিশ দিয়ে থাকে তাতে তো আপনাদের বিচলিত হওয়ার কথা না। যাহোক, কারণাটা যেহেতু এখনো স্পষ্ট না, সেহেতু এখানেই থামছি। আর সবাই চাইছে যখন, তখন কারণটা স্পষ্ট করে জানিয়ে দিন প্লিজ।
@ ব্লগের সব চাইতে শক্তিশালী ইউনিটি
যদ্দুর মনে পড়ে, “কেন এটিম সমর্থন দিলোনা” সবাকের এমনতর কান্নাকাটির জবাবে বলা হয়েছিলো যে হুট করে কাউকে বিশ্বাস করলে সমস্যা আছে। কথাটা আমার পছন্দ হয়েছিলো। কিন্তু এখন কেন এ কথা বলা হচ্ছে যে যাকে বিশ্বাস করা হয়েছিলো সে “দাগা” দিয়েছে! সবাকের ক্ষেত্রের সেই সচেতনতা, লোকালের ক্ষেত্রেও কি টিকে থাকাটা কাম্য ছিলোনা?
.......................................................................................
শেষে আর একটা কথা মনে হচ্ছে – “ কোথাও না কোথাও ইগো পুড়ছে”। নোটিশবোর্ড, এত বকাবকি ধমকাধমকি দেখতে ভাল লাগেনা। কত ব্লগার আপনাদের ভাই দুলাভাই আপা ভাবী ডাকে!!! তারপরও এত কঠিন মন করে থাকাটা কি ঠিক?
স্পাইডারওয়েব বলেছেন:
ব্যান হলেও কারো পুরা ব্লগ না মুছে ফেলার পক্ষে আমি। অনেক পোষ্ট থাকে যেগুলি খুবই দরকারী।
ইরতেজা বলেছেন:
মাইনাস
শাহাদাত হোসেন মজুমদার বলেছেন:
মাননীয় নোটিশবোর্ড উপরে যে দুইটা স্ত্রীন শট দিলাম সে সর্মর্কে কিছু বলবেন কি?এগুলো কি গালি নয়।নাকি আপনাদের কর্তক সার্টিফায়েড গালি এগুলা যে যে কেই এগুলা ইউজ করতে পারবে।
আফসোস, কেউ গালি দেয় অন্যকে রাজাকার বানিয়ে, কেউ দেয় নিজেকে ব্লগের হিতাকাংখী বানিয়ে।
যার যখন স্বার্থের প্রয়োজন পড়ে তখন সে সেভাবে গালিকে ইউজ করে।
আমি জানি এই স্ক্রীন শট তুলে দেওয়ার ফলে আমাকেও ব্যান করা হবে কারন আমরা জানি তিনি নাকি কারো কারো করুনাপ্রাপ্ত।
ভালো থাকেন।
যুগান্তকারী বলেছেন:
হ্যা মানলাম কিন্তু যারা ব্লগকে বাবার সম্পত্তির মত ম্নে করে গালাগালি সুচনা করছে তাদের বিপক্ষে সামু ঠিক কাজ়ই করেছে।সব জায়গাতে সিন্ডিকেট কি আর চলে।
কিসলু বলেছেন:
১ মাস বয়সী নিককে গালাগালির কারনে তার ব্লগ সহ সবকিছু মুছে দিলে তেমন ক্ষতি নেই । কিন্তু ১ বছর বয়সী কাউকে গালাগালির কারনে তার ব্লগ সহ সবকিছু মুছে দিলে , তার খারাপ লাগতেই পারে । ভুলে যাচ্ছেন কেন, সামহোয়্যার ইন ব্লগ ভাল লেগেছিল বলে, সে ১ বছর ধরে এখানে লেখালেখি করেছিল । যতই সুশীল আর যতই ভদ্র হোক না কেন , কোন দিন মুখ দিয়ে গালি বের হবে না , এমন কোন গ্যারান্টি নেই । সবশেষে বলব , আপনাদের মধ্যে দৃঢ়তার অভাব আছে । কিছুদিন খুব কঠোর থাকেন , আবার , কিছুদিন পরে আপনাদের কঠোরতা দেখা যায় না ।
এস আই শান্ত বলেছেন:
ব্লগে সুস্থধারা বজাই রাখার জন্য মডারেটদের পদক্ষেপ প্রসংসনীয়।
এই ব্লগে কথা বলতে ভয় পাই। কখন আবার আমাকে ব্যান করে দেয়া হয়। তবে অনেক সাহস জমিয়ে এটুকু বলছি, আপনার এই কথাগুলোকে আমার অভিজ্ঞতার আলোয় বিশ্বাস করতে কষ্ট হয়। দুইজন ব্লগার, এহহামিদা এবং বাবুয়াকে যেসব অশ্লীল কথা বলার জন্য ব্লগ স্থগিত করা হয়েছে, তার চেয়ে অনেক বাজে ভাবে এক ব্লগার একজন নারী ব্লগারকে বেশ্যা ডেকে বিছানায় নেবার আমন্ত্রন জানিয়েছিল। সে এখনও এই ব্লগে আছে। তার ব্লগ ঠিক আছে।
তাই অনুরোধ, সবার ব্লগ খুলে দিন। শুধু শুধু একজন দুজনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে? নীতিমালা থাকলে তার সুষ্ঠু প্রয়োগ করুন। নতুবা, এভাবেই থাক।
শাহরিয়ার হাসান বলেছেন:
মাহমুদুল হাসান রুবেল বলেছেনঃ এই পোষ্টটাকে আমি আপত্তিকর হিসেবে চিহ্নিত করে অভিযোগ করলাম । কারণ আপনারা ব্লগারদেরকে অপমান করেছেন ।---------------------------------------
সাবাশ!!!
শাহরিয়ার হাসান বলেছেন:
আামও নোটিশ বোর্ডের এই পোস্টটাকে আপত্তিকর হিসেবে অভিযোগ করলাম।
দেবার্নব রায় বলেছেন:
আনব্যান চাই
রূপক বলেছেন:
আমি এখনো আমার প্রশ্নের জবাব পাইনি.............
পাগল@মন বলেছেন:
পাগলে কিনা বলে?
উন্মোচক বলেছেন:
কথাগুলো অত্যন্ত চমৎকার। কিন্তু, কর্তৃপক্ষকে মাঝে মাঝে একপেশে আচরণ করতে দেখা যায়। যেসব ব্লগার বাজে মন্তব্য করেন বলে আপনার অভিযোগ করেছেন, তাদের ভিত্তিহীন পোস্ট আপনারা মুছে দেন না। পক্ষান্তরে আপনাদের ফেভারিট কারো বিরুদ্ধে যৌক্তিক পোস্ট দেয়া হলে তা মুছে দেন।সবচে খারাপ লাগে, পোস্ট মুছে আবার আইনের ধারা উল্লেখ করে মেইল করেন।
এখন প্রশ্ন হলো, আইন কি সবার জন্যে সমভাবে প্রযোজ্য নয়?
উত্তর আশা করছি।
অপু ফিরোজ বলেছেন:
নোটিশবোর্ডের পোস্টে এত মাইনাস কেন ? ?
গিফার বলেছেন:
কি মন্তব্যের উত্তর পাইসেন রুপক ভাই? আমি ও এখনো পাইলাম না
টুশকি বলেছেন:
শুদ্ধ হও নোটিশবোর্ড
প্রণব আচার্য্য বলেছেন:
৮৮
সুদীপ্ত বলেছেন:
পর্দার আড়ালে কি হৈতেছে জাতি জান্তে চায়।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
এই জায়গাটার নাম বাঁধ ভাঙ্গার আওয়াজ। তাই হয়তো সবাই এখানে মডারেটরদের বিরুদ্ধে বলতে পারে। তাহলে ব্লগারদের হাজারো প্রশ্নের মাঝে কতৃপক্ষ নিরব কেন? একটা নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়ে হাওয়া কেন? আমি নতুন ব্লগার। এ টিম, বি টিম বুঝি না এখনো।কোন আমলে কে কাকে কি বলেছিলেন, সিনিয়র ব্লগোরদের সেই আলোচনাও তাই বুঝি না। তবে এটা দেখেছি যে কেউ একজন খুব খারাপ ভাষায় মন্তব্য লেখার পর যে সেই মন্তব্যটা কে সবার সামনে তুলে ধরেছে, তাকে ব্যান করে দেয়া হয়েছে। সাদা চোখে দেখলে এটাকে অন্যায় ই মনে হয়। তাই ব্যাপারটা তখনই ভালো লাগে নি। এরপর নোটিশ বোর্ড এ একটা নোটিশ ঝুলিয়ে দিয়ে, আর পুরো ব্যাপারটা পারিষ্কার না করে, একরকম সরকারী চালে ব্লগারদের মন্তব্যের উত্তর দেয়া হচ্ছে এখানে। আর এখন তো কোন উত্তরই দেয়া হচ্ছে না। এই ব্লগটাকে মাত্র তিনমাসে যতটা ভালো লেগেছে, তা মনে হয় আর কোন কিছুকেই লাগে নি। এই ব্লগটাকে যারা মাতিয়ে রাখেন, সেই সব ব্লগারদের চলে যেতে দেখছি। একদমই নতুন হয়ে তাই খুব অসহায় বোধ করছি। বাঁধ ভাঙ্গার আওয়াজ সত্যিকারের বাঁধ ভাঙ্গার আওয়াজে নিশ্চুপ কেন? আশা করি একটা কিছু জবাব না দিয়ে নোটিশ বোর্ডটা সরিয়ে ফেলা হবে না। আমরা নতুনরা কি এটা চাইতে পারি না?
দুরের পাখি বলেছেন:
কি ব্যাপার কমেন্ট গেলো কই ??
ডিমওয়ালা বলেছেন:
আপনেরা এক কাম করেন, আমরা নতুন একটা বাংলা চ্যাটের আসর খুলছি, ঐখানে আপনেরা সব আসেন, আইসা মুখোমুখি কথা বলেন।দরকার হইলে একটা টাইম ফিক্স করা যাইতে পারে, ধরেন আগামিকাল রাইত ৮টা? লিংকটা হলো
http://chapabazi.com/
চোরকাঁটা বলেছেন:
@ডিমওয়ালা ভাই! বইলা লাভ নাই।এখানে ব্লগাররা ইতং বিতং যত কথাই কক্, "চাপাবাজিতে" আপনি আমি ছাড়া আর কেউ যাইবো না। থলের বেড়াল বাহির হয়া যায় যদি!!!
শফিকুল বলেছেন:
+++++++++++++++++++++++++++++++
++++++++++++++
+++++++++++++
++++++++++++
+++++++++++
++++++++++
+++++++++
++++++++
+++++++
++++++
+++++
++++
+++
++
+
শাহরিয়ার হাসান বলেছেন:
৯০
ডেজার্ট ফক্স বলেছেন:
নোটিস পোষ্টে মাইনাশ দিলে পুন্য হয়, বিস্মিল্লাহ, মাইনাশ ১০১
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





























