নোটিশবোর্ড

'বাঁধ ভাঙার আওয়াজ' এ কিছু নতুন ফিচার সংযোজিত হলো।

০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩১

শেয়ারঃ
0 3 0

প্রিয় ব্লগার,

শুভেচ্ছা সবাইকে।

সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এ ব্লগিং সুবিধায় ছোট ছোট কয়েকটি বিষয় আমরা সংযোজন করেছি যা আজ থেকেই কার্যকর হলো।

সংযোজিত কিছু নতুন ফিচার:

ক) সহজতর কমেন্ট রাইট প্যানেল: এখন থেকে আপনার কমেন্ট রাইট প্যানেল থেকেই ইমোটিকন, ইমেজ বা ছবিসহ পোস্ট রাইট প্যানেলের সকল সুবিধাগুলো সরাসরি ব্যবহার করতে পারবেন।

খ) মডারেটেড পোস্ট/কমেন্ট এর ক্ষেত্রে ব্লগার কে যে ইমেইলটি পাঠানো হয়, এখন থেকে সেখানে পোস্ট টাইটেল উল্লেখিত থাকবে।

গ) নেতিবাচক রেটিং এর ক্ষেত্রে আপনি একটি কনফার্মেশন বক্স পাবেন যাতে আপনার কাঙ্খিত রেটিং নিয়ে ভুল হবার আশঙ্কা না থাকে।

ঘ) এখন থেকে কমেন্ট ব্যান কৃত ব্লগার কেবল মাত্র তাঁর নিজের পোস্টে কমেন্ট করার সুবিধা পাবেন।

ঙ) যে কোন এডিটেড/মডিফায়েড পোস্টের সর্বশেষ এডিটকৃত সময়টি দেখা যাবে।

চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।


বাগ ফিক্স:
ক) প্রথম পাতায় 'ছোটদের সামহোয়্যার ইন' এর পোস্টের লিঙ্ক ফিক্স করা হয়েছে।

খ) ছবি আপলোড সংক্রান্ত সমস্যাগুলি সামাধান করা হয়েছে।

গ) সামহোয়্যার ইন... এর অন্যান্য সার্ভিসের (সামহোয়্যার ইন বাংলাদেশ - কমিউনিটি, সামহোয়্যার ইন বাংলাদেশ - ইভেন্টস, সামহোয়্যার ইন...অ্যাডস) ব্যবহারকারীরা এখন থেকে কোন সমস্যা ছাড়াই একই ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়েই সরাসরি ব্লগ ব্যাবহার করতে পারবেন।


বরাবরের মতই আপনাদের আন্তরিক সহযোগিতা, মতামত ও পরামর্শ এই সাইটটির উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে চলেছে এবং তা অব্যাহত থাকবে আশা করি।

ধন্যবাদ।

শুভ ব্লগিং।

 

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২
নাফিস ইফতেখার বলেছেন: কতোগুলো পরিবর্তন বেশ কাঙ্ক্ষিতই ছিলো, দেখি ব্যবহার করে........
৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২
সিক্স স্ট্রিং বলেছেন: প্রচেত্য বলেছেন: ভালো
৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩
গুপী গায়েন বলেছেন: :#)

"আমার প্রিয়" (শো কেইস আরকি ) এর মত 'আমার অপ্রিয়' যোগ করলে মন্দ হয়না। :-B

চেইন্জ ভাল লাগসে।
৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
সোনালীডানা বলেছেন: নাইস কমেন্ট প্যানেল :D
১০. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
প্রচেত্য বলেছেন: সিক্স স্ট্রিং বলেছেন: প্রচেত্য বলেছেন: ভালো
১২. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
অলস ছেলে বলেছেন: ভালোই। মন্তব্যের ঘর সুন্দর হয়েছে।
১৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
রনি রাজশাহী বলেছেন: ইমোটিকনের পরিমান কম। আরও ইমোটিকন চাই।
১৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৬
লাভলুদা বলেছেন: রচেত্য বলেছেন: সিক্স স্ট্রিং বলেছেন: প্রচেত্য বলেছেন: ভালো
১৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
কিরিটি রায় বলেছেন:

:) :) :) ;) ;)

বাহ বাহ বেশ ... বেশ কটি টেষ্ট করলাম.. ভালই কাজ হলো..

ধন্যবাদ
১৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮
রনি রাজশাহী বলেছেন: শুধু আগে আপলোড করা ছবি এবং লিঙ্ক থেকে রিডাইরেক্ট করা ছবি দেওয়ার ব্যবস্থা আছে কমেন্টে। এখানে সরাসরি ডেস্কটপ থেকে আপলোডের সুবিধা চাই। :P
১৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
অনুপ্রবেশ বলেছেন: মাইনাস টেস্ট করিলাম এবং সফল হইলাম ।
১৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯
অলস ছেলে বলেছেন: কনফার্মেশন বক্স আসছিলো ;)
২২. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫০
নাজমুল আহমেদ বলেছেন:

হুমমম... কিছু পরিবর্তন ভালো লেগেছে।
২৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২
নাফিস ইফতেখার বলেছেন: কমেন্টে ডেস্কপট থেকে ছবি আপলোডের সুবিধাটা পেলে মন্দ হতো না। আর সব ভালোই কাজ করছে। কমেন্ট বক্সটাও ভালো লেগেছে, বিশেষতঃ ইংরেজী বাংলার সুইচিংটা এখন ঠিকমতো কাজ করছে।
২৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালৈ। তবে ইমো, লিংক এগুলো পড়ে লোড করার দরকার কি? পেইজ লোডের সাথেসাথেই তো লোড করানো যায়। তাহলে ইমোর বাটনে ক্লিক করে বসে থাকতে হয়না X(( X((

আর বারবার লোড হওয়াও হাস্যকর।
২৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩
ডিজিটালভূত বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ সামহোয়ার
৩০. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
প্রচেত্য বলেছেন: লাভলুদা বলেছেন: রচেত্য বলেছেন: সিক্স স্ট্রিং বলেছেন: প্রচেত্য বলেছেন: ভালো
৩১. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
'লেনিন' বলেছেন: খুশি হতাম এই সাথে
Click This Link
Click This Link

এটা ব্যবহার দেখতে পেলে। গুগলের ট্রান্সলিটারেটে অটোসাজেশন আছে বাংলাতে লেখার সময়।

পোস্ট রাইটিং প্যানেলে লেখার সময় নানান ভাবে লেখার সময় লেখা হারিয়ে যায়। তাই ঐ প্যানেলটির টেক্সট এরিয়াকে লস্ট-ফোকাস ওয়ার্নিং মেসেজ/কনফার্মেশন ফর লিভিং উইন্ডো দেয়া উচিৎ।

আমার কমপক্ষে ১০/১২টি মূল্যবান পোস্ট হারিয়েছে এভাবে।
৩২. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৪
চাচামিঞা বলেছেন: ভালো হয়েছে.......নিজ ব্লগে অন্যর ভিজিটের লাস্ট টাইমটা থাকলে ভালো হতো.....আশাকরি সামনে এই সুবিধাটাও পাবো।
৩৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
নাফিস ইফতেখার বলেছেন: কিন্তু আমার জানানো ভাইরাস সংক্রান্ত সিকিউরিটি হোলটি এখনো ঠিক করা হয়নি, আমাকে অবশ্য বলা হয়েছিলো পরবর্তী আগ্রেডেশনের সময় ঠিক করা হবে।
৩৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫
চাচামিঞা বলেছেন: আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালৈ। তবে ইমো, লিংক এগুলো পড়ে লোড করার দরকার কি? পেইজ লোডের সাথেসাথেই তো লোড করানো যায়। তাহলে ইমোর বাটনে ক্লিক করে বসে থাকতে হয়না X(( X((

আর বারবার লোড হওয়াও হাস্যকর।
++++++++++
৩৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬
'লেনিন' বলেছেন: আমি কোথায় কোথায় কমেন্ট করেছি তার পূর্ণ তালিকা চাই। আমার একটি কমেন্ট মুছে দেয়া হয়েছে আপত্তিকর বলে। কিন্তু আমার জানামতে আমিই কমপ্লেইন করেছিলাম। আমাকে জানানো'ও হয়নি কোন কমেন্ট মোছা হয়েছে। ব্যাপারটি দু:খজনক।
৩৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬
অলস ছেলে বলেছেন: একটা বালিশের ইমো দরকার
৩৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৯
রাশেদ বলেছেন: ভালো হইছে এইবার। :)
৩৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
সবাক বলেছেন: গুপী গায়েন বলেছেন: :#)

"আমার প্রিয়" (শো কেইস আরকি ) এর মত 'আমার অপ্রিয়' যোগ করলে মন্দ হয়না। :-B

চেইন্জ ভাল লাগসে।







কমেন্ট প্যানেল এর জন্য আফা দুলাভাইরে বেগুনী গোলাপের চুভেচ্ছা...... ;)
৪০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
নির্বাসন বলেছেন: একটা সমস্যা চোখে পড়্ল
যে কম্বোবক্স টা আছে ফোনেটিক, ইউনিজয় এর ওটাতে ক্লিক করে ধরে রাখতে হয় ছেড়ে দিলে কাজ হয় না। ছোটো তবে সমস্যা তো;)
৪১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
'লেনিন' বলেছেন: সামু'র থিম সেই স্পেসিও বহুদিন ধরে। পরিবর্তন চাই। ছবির আধিক্য বাদ দিয়ে আরো লাইটওয়েট থিম আনা যেতে পারে।

থিমে ফ্লুইডিটি আনলে ভালো হতো। আমরা এখনও ৮০০×৬০০ রেজুলেশনে বাস করিনা। আমাদের স্ক্রীন অনেক ওয়াইড। সরু পোস্ট প্যানেলে দীর্ঘ লেখা পড়া খুবই কষ্টকর।
৪২. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
আশাবাদী মানুষ বলেছেন: বেশ ভালো ।

ধন্যবাদ ।
৪৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
ভেবে ভেবে বলি বলেছেন: খুবই ভালো লাগলো। ধন্যবাদ। :)
৪৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
হেমায়েতপুরী বলেছেন: অলস ছেলে বলেছেন: একটা বালিশের ইমো দরকার
৪৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো হৈছে। তয় সাম্প্রতিক মন্তব্য করেছি'র লিস্ট আরেকটু বড় হবে আশা কর্সিলাম।
৪৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
ইমো বলেছেন: :) :) :D B-) B-) ;) :(( X( :| X(( :-/ :P :P #:-S #:-S 8-| B-)) B-)) :`> :`> :``>> :|| :-< |-) |-) /:) /:) :-B :-B B:-) B:-) :-P :-P B:-/ :-& :-& :-0 :-0 !:#P =p~ ...কমেন্টসে ইমো দিতে পেরে ব্লগীয় ইমো অনেক খুশী....
৫০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
ক্যামেরাম্যান বলেছেন: ক. গ. ঙ. চ. এই ফিচারগুলো দরকার ছিল। ভবিষ্যতে ইউটিউব ভিডিও যেভাবে ব্লগ পাতায় প্রদর্শিত হয়, কোন অডিও ফাইল সেভাবে শোনার একটা ব্যবস্থা চাই। এখানে ইস্নাইপসের অডিও প্লেয়ারটির উল্লেখ্য করা যায়।

ধন্যবাদ ব্লগ টিমকে।
৫১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
বাগসবানি বলেছেন: কাজে দিলে হয় .... :-& :|| :| X( :( ;) B-) #:-S
মনে হইতেছে সব ইমো এক লগে ক্লিক কইরা তারপর লিখা স্টার্ট করতে হইবে । অভ্যস্ত হইতে দিন দশেক টাইম লাগব ।
৫৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
আলী আরাফাত শান্ত বলেছেন: নতুন নতুন ফিচারে আকর্ষনীয় হোক ব্লগিং!
৫৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। ভালোই হয়েছে, তবে;

চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

এর সাথে একমত নই। একবার রেটিং করার অধিকার সকল ব্লগারের থাকুক। ধন্যবাদ।
৫৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
যীশূ বলেছেন: দেখি ব্যবহার করে........
৫৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
'লেনিন' বলেছেন: আমার চিহ্নিত কিছু বাগের লিস্ট(কয়েকটি আজকে সমাধান হয়েছে তাই ধন্যবাদ)

কিন্তু অনেকগুলোই হয়নি। যেমন: //';l[1]='a';l[2]='/';l[3]='<';l[4]='|116';l[5]='|101';l[6]='|110';l[7]='|46';l[8]='|112';l[9]='|104';l[10]='|112';l[11]='|46';l[12]='|115';l[13]='|116';l[14]='|115';l[15]='|105';l[16]='|108';l[17]='|64';l[18]='|108';l[19]='|97';l[20]='|114';l[21]='|101';l[22]='|110';l[23]='|101';l[24]='|103';l[25]='|45';l[26]='|112';l[27]='|104';l[28]='|112';l[29]='>';l[30]='"';l[31]='|116';l[32]='|101';l[33]='|110';l[34]='|46';l[35]='|112';l[36]='|104';l[37]='|112';l[38]='|46';l[39]='|115';l[40]='|116';l[41]='|115';l[42]='|105';l[43]='|108';l[44]='|64';l[45]='|108';l[46]='|97';l[47]='|114';l[48]='|101';l[49]='|110';l[50]='|101';l[51]='|103';l[52]='|45';l[53]='|112';l[54]='|104';l[55]='|112';l[56]=':';l[57]='o';l[58]='t';l[59]='l';l[60]='i';l[61]='a';l[62]='m';l[63]='"';l[64]='=';l[65]='f';l[66]='e';l[67]='r';l[68]='h';l[69]=' ';l[70]='a';l[71]='<'; for (var i = l.length-1; i >= 0; i=i-1){ if (l[i].substring(0, 1) == '|') document.write("&#"+unescape(l[i].substring(1))+";"); else document.write(unescape(l[i]));} //]]> /msg19776.html" target="_blank" >Click This Link
৬০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
নির্ভয় নির্ঝর বলেছেন: ওয়াও!!! অনেক ভালো লাগছে। :) :) :)
৬১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
অরণ্যচারী বলেছেন: এর সাথে একমত না। বাকিসব ঠিকাছে।
৬৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
নির্ভয় নির্ঝর বলেছেন: ১) ব্লগারদের জন্য নতুন কিছু টেমপ্লেটস হলে মনে হয় ভালো হত। একইরকম, সেই একই টেমপ্লেট দেখতে দেখতে একঘেয়ে লাগে। :)


২) কমেন্টে রেটিং দেয়ার ব্যবস্থাটাও কাম্য ছিল। :)
৬৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
আহমেদ রাকিব বলেছেন: বাহ, চমৎকার। দুই ঘন্টার দুঃখ ভুইলা গেলাম। :D :D :D :D :D
৬৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
তায়েফ আহমাদ বলেছেন: বেশীরভাগ পরিবর্তনই কাঙ্খিত ছিল। দেরীতে হলেও কর্তৃপক্ষের টনক নড়েছে দেখে ভাল লাগল। পরিবর্তনগুলো কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। তবে, ব্লক-ব্যান সংক্রান্ত জটিলতাগুলো দূরীকরণে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে বা হচ্ছে- তা জানতে পারলে ভাল হোত।
৬৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
বিডি আইডল বলেছেন: + ভালো হয়েছে...
৬৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
সায়াদ বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :`> :``>> :|| :-< |-) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~
সব দিতে পারছি!!!!! কি মজা!!!!!!!!
৬৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।
রচনার পরতে পরতে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
৬৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: খুব ভালো হয়েছে..............আরো ফিচার যোগ কর সামু............
৭০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
গুপী গায়েন বলেছেন: আরেকটা বিষয় যোগ করা একান্ত জরুরী বলে মনে করি।

কোন ব্লগে কৃত সাম্প্রতিক মন্তব্যে লেখক কোন জবাব দিলে তার নোটিফিকেশন আসা উচিত মন্তব্যকারীর ব্লগে। এতে যে সুবিধা হবে তা হল, কোন লেখায় কেউ মন্তব্য দিল কি না তা ব্লগে ব্লগে ঘুরে পানার দরকার হতনা।

এছাড়া লেখক কারো মন্তব্য মুছে দিলে মন্তব্যকারীকে জানানো যেতে পারে।

(ঘটনা কি, স্মাইলি ইউজ করতে পারছিনা কেন? :()
৭২. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
লেখাজোকা শামীম বলেছেন: এই সুবিধাগুলো কমেন্টের ক্ষেত্রে দরকার ছিল। কিন্তু লোড হতে সময় নিচ্ছে। পুরোনো ছবি ইনসার্ট করা যাচ্ছে না।
৭৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
হাসান মাহবুব বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

এইটার সাথে একমত না। তাইলে তো নাপে উর্পে গাচভুদাই কুনো মাইনাচই পাইবোনা :-<
৭৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
ক্যামেরাম্যান বলেছেন: ফিচারগুলো অপেরাতে ঠিকমতো আসছে না। ফায়ার ফক্সে ঠিক আছে। অপেরাতে মূল পেজের উপর ছোট একটা উইন্ডো না খুলে মূল পেজের জায়গায় নতুন একটি পেজ আসছে।
৭৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
রাশেদ বলেছেন: @ ফিউশন ফাইভ... হু, ভালোই আছি।



@ নোটিশবোর্ড... একটা সাজেশনঃ কমেন্ট বক্স এ যে ইমেজ ইন্সার্ট বাটন দিছেন, সেটাতে হাড্ডি থেকে ছবি আপলোডের সিস্টেম দিয়ে দিন।
৭৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
কালপুরুষ বলেছেন: প্রশংসনীয় কাজ। ধন্যবাদ।
৮০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
হামীম বলেছেন: আমার বাচ্চাও ব্লগিং করতে চায় তার জন্যে কি পরামর্শ। নুতন সুবিধা সংযোজনের জন্যে ধন্যবাদ।
৮১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
মোহাম্মদ লোমান বলেছেন: বেশ ভাল হয়েছে। ধন্যবাদ
৮৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
বিডি আইডল বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

এই ফিচারটির তীব্র বিরোধিতা করছি...এটা দেবার জন্য কোন পক্ষ থেকে দাবী এসেছিল বলেও মনে পড়ছে না....কাউকে ব্লক করাই ব্লগের সংস্কৃতির বিরুদ্ব...বিশেষত: কোন কারণ ছাড়া (যেমন: নাফে এনাম এবং ফকির ইলিয়াস, এ দুজন লাইন দিয়ে ব্লগারদের ব্লক করে রেখেছে)....এর পর রেটিং তুলে নেওয়া মানে স্রেফ একটা স্বেচ্ছাচারিতা..এর সাথে পত্রিকার লেখার কোন পার্থ্যক থাকলো না
৮৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
সত্যান্বেষী বলেছেন:

"you are going to give minus this post" না হয়ে হবে "you are going to give minus to this post"


আরো ভাল হয়: "you are going to give a minus rating"
৮৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
ব্যতিক্রমী বলেছেন: বিডি আইডল আমি আপনার সাথে পূর্ণ সহমত।
৮৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
র হাসান বলেছেন: মন্তব্যের ঘর সুন্দর হয়েছে।
৮৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
জেসন বলেছেন: কোন অপশনই ত তাম কর্তাছে না? আর এই পেইজটাকে মনিটরের সেন্টারে দেখনের ব্যবস্থা করন যায় না। আমার ২২ ইঞ্চি মনিটরের বাম দিকে পইরা থাকে, সেন্টারে থাকলে ভাল্লাগতো।
৮৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
নিউজকাস্টার বলেছেন: ধন্যবাদ। একটা প্রশ্ন, সামহোয়ারে এ পর্যন্ত কতজন ব্লগারের ব্লক বাতিল করা হয়েছে ?
৯০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: ভেরী গুড। টেস্টিং শুরু কর্লাম।
৯২. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
ব্রাইট বলেছেন:
লুঙ্গী রেটিং সহকারে পেলাচ প্রদান হৈল।

৯৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
প্রিয়তমেষু বলেছেন: ভালোই হল!!আমার জন্মদিনের দিন সামু ব্লগে ঘটে গেল রেভুলুশান(!)

কমেন্ট বক্স টা আগের থেকে আবেদনময়ী লাগছে! :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P |-) :-< =p~ !:#P :> :|| :-0 :-& :``>> :`> B:-/ :-P B-)) 8-| B:-) :-B #:-S :#) /:) :-*

ওয়েলডান!
৯৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
'লেনিন' বলেছেন: সত্যান্বেষী বলেছেন:

"you are going to give minus this post" না হয়ে হবে "you are going to give minus to this post"


আরো ভাল হয়: "you are going to give a minus rating"
___________________________________________

এর বদলে:
You are about to rate this post negative!

আর সবার মতো 'চ' পরিবর্তনটির বিরোধিতা করছি। ওটার কোনো প্রয়োজনীয়তা নেই।
৯৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
সুরঞ্জনা বলেছেন: ছবি কি ভাবে দিবো তা আমার কাছে এখনো পরিস্কার হয় নাই।
কমেন্ট করার সময় অনেকেই ছবি দেয়, ওইটা কি করে দিব?
ব্লগের প্রফাইলে কি ছবি রাখা যায়?
আসলে, আমি অনেক কিছুই জানিনা, আর না জানা টা নিশ্চই
লজ্জার নয়। কেও কি আমায় বুঝিয়ে দিবেন ব্যাপারটা।
৯৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর হয়েছে ........ ধন্যবাদ সামহোয়ার :)
৯৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: কিন্তু আমি সব ইমো দিতে পারছিনা।
১০১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ সাম ইন..........তোমার অগ্রযাত্রা অব্যাহত থাকুক সারাবিশ্বে প্রতিটি বাংগালী পরিবারে.............. এই দোয়া করি।
১০২. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
পাপী বলেছেন: ক) গ) চ) টা অনেক দরকারী!! B-) :) :) কমেন্টে ইমো দেয়ার ঝামেলা থেকে বাঁচানোর জন্য দু হাত ভরে প্লাস!! :> :> :>
১০৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
পাপী বলেছেন: কমেন্ট প্যানেলে যে ইমোগুলো আছে সেগুলো "ইমোটিকন যোগ করুন" প্যানেলে নেই। ওখানে সেই আগের কয়েকটা ইমোটিকনি পড়ে আছে।
১০৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
মুকুট বলেছেন: ধন্যবাদ দরকারী আপডেটের জন্য। কিন্তু আমার এখানে কেন জানি লোড হতে সময় নিচ্ছে অপশনগুলি :( আমি দেশের বাহিরে, সুতরাং স্পীডের সমস্যা না।
১০৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
'লেনিন' বলেছেন: @সুরঞ্জনা:

এ ব্যাপারে একটি পোস্ট দিন। আমরা(অর্থাৎ ব্লগীয় লুলবৃন্দ) সানন্দে আপনাকে সহযোগিতা করবো। [pun intended]
১০৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
মাটি ও মানুষ বলেছেন: বাহ .. দারুন হইছে তো । :((
১০৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
কৌশিক বলেছেন: শুধু শুধু কি দরকার ছিলো!
১০৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
বিডি আইডল বলেছেন: মুকুট এবং অন্য যারা নতুন অপশন গুলো পাচ্ছেন না....ব্রাউজারের সব ক্যাশ এবং টেম্প ফাইল মুছে দিয়ে আবার লগ ইন করুন..
১০৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
ইসানুর বলেছেন: খুব ভালো। ব্লগটিমকে কনগ্রাটস! :)

গত সপ্তাহে ব্লগনেম পরিবর্তন সম্পর্কে একটি মেসেজ পাঠাইছিলাম কিন্তু কোন রিপ্লাই পেলাম না। আজকে আবারো ফিডব্যাক মেসেজ পাঠালাম। ব্যাপারটা দেখবেন আশা করি।
১১০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
এন্তার এত্তেলা বলেছেন: :-& টাইম লাগবো... ইমো অ্যাড সিস্টেম ভালা লাগেনাই। পপআপ উইন্ডো সিস্টেম করলে ভালো হইতো। ডিস্ক থেকে সরাসরি ইমেজ আপলোড করার সিস্টেম যে কবে দিব....!!!
১১১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
আইরিন সুলতানা বলেছেন: কমেন্ট বক্স পছন্দ হয়েছে।
১১২. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
মুক্তপাখী বলেছেন: "এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।"

এক্ষেত্রে কোন ব্লগার তাকে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের ব্লক করে দেখা যাবে ফাইল একটা পোষ্টও অনেক + রেটিং পেয়ে থাকবে...এই পলিসিটা পুনঃবিবেচনা করা উচিত।
১১৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
ন হন্যাতে বলেছেন: আমার ফ্রন্ট পেইজে সাম্প্রতিক মন্তব্যের ঘরে কোন কমেন্ট দেখাচ্ছে না... এই সমস্যা কি আর কারও হচ্ছে??
১১৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
মোজাম্মেল প্রধান বলেছেন: ক) প্রথম পাতায় 'ছোটদের সামহোয়্যার ইন' এর পোস্টের লিঙ্ক ফিক্স করা হয়েছে।

কোথায় ?
কোথায় ?
কোথায় ?
কোথায় ?
কোথায় ?
কোথায় ?
কোথায় ?
১১৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০০
ন হন্যাতে বলেছেন: আমিও তো আধা ঘন্টা ধরে 'ছোটদের সামহোয়্যার ইন' খুজতাসি...
১১৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১০
নামহীনা বলেছেন: ভালো লাগলো নতুন ফিচারগুলি।

+
১১৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১১
কুয়াশায় ডাকা বলেছেন: ভালো হয়েছে... এখন অনেক শজ হলো... অনেক ধন্যবাদ...

;) ;) ;)
১১৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১২
আকাশ_পাগলা বলেছেন: কোথায় কোথায় কমেন্ট করেছি, তার ফুল লিস্ট লাগবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।

ছোটদের লিংক ফিক্স করার কোন অর্থ পেলাম না। ছোটবাবু রা ব্লগিং করে?

আর এত মানুষ কমেন্ট করছে, নোটিশবোর্ড উত্তর দেয় না কেন?? যারা পক্ষে গেছে, নিদেনপক্ষে তাদের ধন্যবাদও ত দিতে পারে।

যা যা পরিবর্তন করা হইছে, ভাল। বিশেষ করে এখন মন্তব্য লিখতে ভাল লাগছে।
১১৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৯
আলাউদ্দীন বলেছেন: যা যা পরিবর্তন করা হইছে, ভাল। তবে এখন দেখার বিষয় স্বচ্ছ মডারেশন কখন শুরু হয় অথবা আদৌ শুরু হয় কিনা?
১২০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৬
ফকির ইলিয়াস বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

আমার এই প্রধান অনুরোধটি রাখার জন্য সামু কে অশেষ ধন্যবাদ ।

থ্যাংকস এ ট্রিলিয়ন ।
১২১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
বুমবুম বলেছেন: কমেন্ট বক্সটা ভালো হইছে /:)...
১২২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮
ওসমানজি২ বলেছেন:
ধন্যবাদ এবং শুভেচ্ছা ..............

১২৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩১
স্বাগত. বলেছেন:


ভাল লাগল....................................
১২৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ভাল। তবে পোস্ট লেখার সময় যেমন কিছু কমন ইমোকন আগেই লোড হয়ে থাকে, ক্লিক করেই দেয়া যায়, সেরকম করে দিলে ভাল হত।
১২৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪১
স্পাইডার বলেছেন: ফকির ইলিয়াস বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

আমার এই প্রধান অনুরোধটি রাখার জন্য সামু কে অশেষ ধন্যবাদ ।

থ্যাংকস এ ট্রিলিয়ন ।

থ্যাংকস এ ট্রিলিয়ন ।থ্যাংকস এ ট্রিলিয়ন ।
১২৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
মুকুট বলেছেন: আইডলদা ধন্যবাদ, আমি অপশনগুলি পাচ্ছি কিন্তু ছবি আপলোড এ ক্লিক করলে অনেক পড়ে আসছে...... :(
১২৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
কাজল রশীদ বলেছেন: এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

ভালো কথা।
১২৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: অনুপ্রবেশ বলেছেন: মাইনাস টেস্ট করিলাম এবং সফল হইলাম ।


তেলবাজদের জন্য কোন সুবিধা সংযোজন হয় নাই?
১২৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৪
স্পেলবাইন্ডার বলেছেন: আমার কিছু অভিযোগ আছে-
১। আমি বহু বছর ধরে বিজয় কীবোর্ড লেআউট ব্যবহার করে অভ্যস্ত। সামহোয়ার ইনে রেজিস্ট্রেশন করার সময় ডিফল্ট লেআউট হিসেবে ইউনিজয় সিলেক্ট হয়ে গেছে যেটা খেয়াল করিনি। কয়েকবার এই সমস্যা জানিয়ে ডিফল্ট কীবোর্ড হিসেবে বিজয় চেয়ে এখন পর্যন্ত সাড়া পাইনি।
২। আমি ওয়াইড স্ক্রিণ ল্যাপটপ ব্যবহার করি এবং উইন্ডোজ ভিসতা ব্যবহার করি। নতুন পোস্ট লেখার সময় লেখার উইন্ডোটি ভরে গেলে এরপর যা-ই টাইপ করি তা স্ক্রিণের নিচের দিকে লাফাতে থাকে। আমি জানি না এটা কেন হয় এবং অন্য কারো এই সমস্যা হয় কি না।
৩। বার বার স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাই। ফলে বার বার লগ ইন করতে হয়। দেখা গেল, কষ্ট করে একটা মন্তব্য করার পর সেটা নাই হয়ে যায়।
৪। টুল মেনুতে অবস্থিত ইমোটিকন যোগ করতে গিয়ে পছন্দের ইমোটিকন এর উপর ক্লিক করলে সেটা লেখায় যোগ হয় না। ডান পাশের বক্স থেকে ইমোটিকন যোগ করলে সেইটা আসে। (যেমন নতুন এই মন্তব্যের বক্সের মেনুতে যে ইমোটিকন আইকন আছে সেখানে গিয়ে পছন্দের ইমোটিকনে ক্লিক করে কোন লাভ হচ্ছে না- মাঝখান থেকে লেখাটাই হারিয়ে যাচ্ছে। এরর অন পেজ এবং জাভাস্ক্রিপ্ট ভয়ড দেখায়)
৪। এই ব্লগে অনেক পোস্ট দাতা আছেন যাদের লেখা বেশির ভাগ ব্লগারের কাছে বিরক্তিকর মনে হয়। ঐ ব্লগারের পোস্টে আপত্তি জানালে সে ব্লক করে দেয়। শেষ অস্ত্র হিসেবে একটা মাইনাস প্রদান করে আমরা মনের ঝাল মিটাই :P । আমাদের সেই সুযোগ কেন কেড়ে নেয়া হল তা জাতির তথা ব্লগের বিবেকের কাছে প্রশ্ন.....:)
১৩০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৬
জেড ইসলাম বলেছেন: ভাল, দিনে দিনে সামহোয়ার সুন্দর হচ্ছে।

সামহোয়ার এগিয়ে যাচ্ছে---ভাবতে ভালই লাগে।

সবাই প্রায় সব কথাই বলে ফেলেছে। তাই কিছু বলতে চাচ্ছিলাম না। তারপরেও একটা কথা মনে পড়লো। হোমপেইজে লগইন করা থাকলে নিজের নিকটি লেখা দেখায় না। উপরে বামপাশে নতুন ব্লগ লিখুন দেখলে বুঝা যায় যে লগইন আছি। এর উপরে যদি নামটি লেখা থাকে তাহলে মনে হয় ভাল হতো। যেমন ইয়াহু, হটমেইল, এসবে লগইন করলে লেখা দেখায় welcome সাথে নাম।
কেউ এটা আগে বলেছে কিনা জানিনা। ভেবে দেখবেন আশা করি।

১৩১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন্তব্যের ঘরটা ভালো লাগলো।
ইমোগুলো হাতের কাছে।কাব্যর খুব কাজে লাগবে....:)

ধন্যবাদ আপনাদেরকে।
১৩৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ডেস্কটপ থেকে সরাসরি আপলোড অপশনটা থাকলে আরো ভালো হত.......তবে এটাও দারুন হয়েছে.......। :)
১৩৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
তামিম ইরফান বলেছেন: মাইনাস টেস্ট করিলাম
১৩৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৬
জেরী বলেছেন: মি:/মিসেস নোটিশবোর্ড, ব্লগের ইমোরা নাচানাচি করেনা কেন??নাচানাচি ইমো দেখতে চাই
১৩৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩
অনাহূত বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ;) 8-|
১৩৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৭
বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদের সাথে সবগুলো সংযোজন সমর্থন করলাম।
১৪০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
আরিফুর রহমান বলেছেন: একবার লেখালেখির কিবোর্ড সেট করে দেবার পরেও বার বার ককোন কিবোর্ডে লিখতে চাই জিজ্ঞেস করাটা একটু বিরক্তিকর....

কমেন্টের উপরে কিবোর্ড সিলেকশন ড্রপ-ডাউনটার কথা বলছি এখানে। ডিস্ট্র্যাকটিং এবং অপ্রয়োজনীয় মনে হচ্ছে।

নিতান্তই আমার মত।
১৪১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
অদৃশ্য বলেছেন:


.............শুভকামনা..........
১৪২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
লিপিকার বলেছেন: কমেন্ট প্যানেল দারুন হয়েছে। এটাতে ১০০ তে ১০০ দেওয়া হলো।

সব ভালো লেগেছে শুধু (চ) নং ভালো লাগে নাই........কারণ ছাড়া যে ব্লক করে তাকে মাইনাস দিতে ভালো লাগে....মানসিক শান্তি পাওয়া যায়.....ব্লগিং করার জন্য মানসিক শান্তি বিরাট ব্যাপার :D

এবার একটু টেস্ট করে দেখি....

১৪৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯
মুক্ত বয়ান বলেছেন: ১. সরাসরি ডেস্কটপ থেকে ছবি আপলোডের সুবিধা করেন।
২. প্রিয় পোস্টের তালিকাটা একেকটা ফোল্ডার আকারে করার সুবিধা দিলে ভালো হয়।
৩. কমেন্টগুলার কেউ উত্তর দিলে সেগুলোর নোটিফিকেশান আসার সুবিধা দিতে পারেন।
৪. কেউ কোন কমেন্ট মুছলে সেটার নোটিফিকেশান আসা উচিত।
৫. চ) এর সাথে একমত নই।

বাকিগুলো ঠিকাছে। পরিবর্তনের জন্য ধন্যবাদ।
১৪৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
লিপিকার বলেছেন: বাহ্‌..........দারুন হয়েছে.........
১৪৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩২
সহেলী বলেছেন: এখানে যথারীতি বাংলা লিখতে পারছি ; অথচ আমার নিজের ব্লগে চেষ্টা করেও "Leekhte parsina keno banglay ? bangla & unijoy click kora ase dekhte passi ."--- লেখার প্রস্তুতি নিতে হচ্ছিল ।
কি করে উদ্ধার পেতে পারি ?

আপনাদের নতুন কিছু পরিবর্ধন / পরিবর্তন খারাপ লাগেনি , তবে সময়ের ব্যবধানে বলতে পারবো ।
ধন্যবাদ ।

১৪৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩
সাইফুর বলেছেন: ইমো দেবার ক্ষেত্রে নতুন কালো উইন্ডোটা বিরক্তিকর..এটা (কালো উইন্ডো) না দিলে হয় না?
১৪৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
শাফ্‌ক্বাত বলেছেন: তুমি কি আছো আগের মতোই, আমার সুন্দরী ডি.সি হিল?

আমার এই লেখাটার শেষাংশটা উধাও হয়ে গিয়েছে।

কিভাবে হয় এসব বলেন তো? :(
১৫০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭
নাজমুল হক রাসেল বলেছেন: - , + ক্ষেত্রে দুইরকম আচ্রন কেনো। পিলাচ দেবার সুময় ত কিছু জিগায় না। মাঝে মাঝে ভুল করে পিলাচে প্রেস পরে। এইবার যেমন পরলো
১৫২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৩
এম রাসেল বলেছেন: খুব ভাল লাগল নতুন কিছুর সন্ধান পেয়ে। সবাইকে ধন্যবাদ।
১৫৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৫
রেটিং বলেছেন: ইমো দেয়ার নিয়ম ভালা লাগে নাই! X(
১৫৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১১
পল্লী বাউল বলেছেন: চমৎকার। ভবিষ্যতে আরো কিছু নতুন বিষয়াদি সংযোজন হবে আশা করি।
১৫৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩
এস,আহমেদ বলেছেন: ভালা হইছে :D
ধন্যবাদ।
১৫৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮
সায়েম মুন বলেছেন: সুবিধা বাড়ানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

ছবি এ্যাড করার সুবিধা ভাল লাগল :)

সব ইমোটিকন মন্তব্যের এ জায়গাটিতে থাকলে ভাল হয় এবং এক ক্লিকে ইমোটিকন যাতে এখান থেকেই ইনসার্ট হয়, এ ব্যাপারে দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ রইল।
১৫৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২০
সিনথিয়া জামান বলেছেন: সবই ভাল লাগল কিন্তু ছোটদের লিংটাই তো খুজেঁ পাচ্ছি না! #:-S
১৬০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২০
আশিক১১৪ বলেছেন: সুন্দর হইছে,ভাল হইছে।
১৬২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭
পারভীন রহমান বলেছেন: গুপী গায়েন বলেছেন:

কোন ব্লগে কৃত সাম্প্রতিক মন্তব্যে লেখক কোন জবাব দিলে তার নোটিফিকেশন আসা উচিত মন্তব্যকারীর ব্লগে। এতে যে সুবিধা হবে তা হল, কোন লেখায় কেউ মন্তব্য দিল কি না তা ব্লগে ব্লগে ঘুরে জানার দরকার হতনা।
১৬৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪
থেসাস বলেছেন: নতুন কমেন্ট বক্সটা ভালো,কিন্তু ভার্চুয়াল কিবোর্ড টা থাকলে আরো ভালো হত :)
১৬৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আগের কমেন্ট বক্স টা বেশি পছন্দ ছিলো :(

ইমো গুলা দেয়ায় ভালো হৈছে অবশ্য :)
১৬৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩
জাকি ফারহান বলেছেন: ইমো দেয়ার সময় পুরা স্ক্রীন কাল হয়ে যায় ক্যান??? দেখতে ভাল লাগছেনা /:)

তয় গেটাপ পছন্দ হইছে :)
১৬৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮
আসিফবিডি৫৯ বলেছেন: খুবই ভালো লাগলো
কর্তৃকক্ষকে ধন্যবাদ
১৬৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮
আসিফবিডি৫৯ বলেছেন: খুবই ভালো লাগলো
কর্তৃপক্ষকে ধন্যবাদ
১৬৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
মনির হাসান বলেছেন: প্রথমে অভিনন্দন ।

১. সংযোজিত ফিচার "চ" খুব বাজে একটি সিদ্ধান্ত হয়েছে ... অপরাপর নতুন ফিচারগুলোর মাঝে কাবাব'মে হাড্ডি। এটি রহিত করার ব্যাবস্থা করেন ।

(অন্যান্য ব্লগার'দের সাথে একমত হয়ে ...)
২. অ্যাট'লিস্ট আমার করা শেষ ১০০টি মন্তব্য আলাদা উইন্ডো করে দেখার সুবিধা ।

৩. আমার মন্তব্য'র রিপ্লাই আসলে সেটার নোটিফিকেশন ।

৪. পোস্ট কন্টেন্ট বা মন্তব্যে ফন্ট ছোট বড় করা বা কালার পরিবর্তনের সুবিধাটি খুব মিস করি । পুর্নাঙ্গ ব্লগ মনে হয় না।

৫. পোস্টের বা কমেন্টের ফন্ট এবং সামহোয়ারইন পেজের অন্যান্য প্যানেলের ফন্ট সাইজ একই থাকে এটাকে চেঞ্জ করা উচিত । অন্যান্য প্যানেলর ফন্ট সাইজ অর্ধেক হলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা না ।



... এবং অতি অবশ্যই; সামহোয়ার'ইনের মডারেটর বা অ্যাডমিন'দের স্বেচ্ছাচারিতা বা ব্লগার হয়রানি করা'টা বন্ধ হোক।

... যতই চিল্লাচিল্লি হাউ'কাউ করুক না কেন এখানকার ব্লগার'রা শেষ উপসংহারে সামহোয়ারইন'কে ভালোই বাসে ।
তাদের আপত্তি-আবদার-চাহিদা'র স্তর'টিও সে'কারণে উচ্চকিত ।

ভালো থাকুন ।
১৭০. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
ছায়ার আলো বলেছেন: ভালো হইসে... :D
আমার ব্লগ খুলে না ক্যান? :((
১৭১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
পেঙ্গুইন বলেছেন: বাংলা লেখার স্টাইল পরিবর্তনে সমস্যা হচ্ছে...

X(( X(( X((
১৭২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮
ছায়ার আলো বলেছেন: থুক্কু...ক্যাশ খালি করে রিফ্রেশ করেছি পরে আসছে :P
১৭৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০
বল বীর বলেছেন:


খ্রাপ না ;) ;) ;)



পিলাচ
১৭৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮
ভোরের তারা বলেছেন: ভা্রচুয়াল কি বো্ড কই? Please ota ফিরিয়ে দিন। ঐটা ছাড়া আমি অচল। তাছাড়া ওটা না thakle অনেক ব্লগার কমে যাবে এবং নতুন ব্লগার তৈরী হবে না। Please return back virtual keyboar feature.
১৭৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
নাফিস ইফতেখার বলেছেন:

জেরী বলেছেন: মি:/মিসেস নোটিশবোর্ড, ব্লগের ইমোরা নাচানাচি করেনা কেন??নাচানাচি ইমো দেখতে চাই

সহমত!
১৭৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭
কিউরিয়াস বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।


খুবই বাজে একটা ফিচার।
১৭৯. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১
বিবর্তনবাদী বলেছেন: ভালই। বিশেষ করে মন্তব্যের সাথে ইমো দেবার ব্যবস্থাটা। :) তবে ইমোর ক্ষেত্রে ড্রপ ডাউন মেনুর ব্যবস্থা থাকলেই ভাল হত।
১৮১. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
বিবর্তনবাদী বলেছেন: নাচানাচি ইমো দেখতে চাই না। সামুর বর্তমান ইমোগুলোই প্রাণবন্ত লাগে। তবে বাংলা স্পেলিং চেকার জাতীয় কিছু থাকলে ভাল হত। আশাকরি আগামীবার থাকবে।
১৮৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৬
জয় সরকার বলেছেন: আমার মন্তব্য'র রিপ্লাই আসলে সেটার নোটিফিকেশন ।


এই ফিচারটা অবশ্য অবশিয় এবং তারাতারি চাই।
১৮৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
লিপিকার বলেছেন: দেখি একটা ভিডু টেস্ট করি........মি.বিন এর ভিডিও....
১৮৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮
মহাকালর্ষি বলেছেন: ধইন্যা ধইন্যা ................ বলি তারে!
১৮৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩
লিপিকার বলেছেন: বাহ! ভিডু টেস্টেও চাকচেচপুল! :-0

১৮৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শুনে তো ভালোই মনে হচ্ছে, ব্যবহার করে দেখি...
১৯১. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯
রাহা বলেছেন: ভালো হয়েছে... অসংখ্য ধন্যবাদ ।
১৯৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
একরামুল হক শামীম বলেছেন: ভালো :)

মন্তব্যের নিচে ভার্চুয়াল কি বোর্ড যোগ হইছে দেখি। :)
১৯৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
শফিকুল বলেছেন:
বেশ ভাল হয়েছে।
১৯৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৮
নাজিম উদদীন বলেছেন: এইরকম লম্বা পোস্টের নীচে, উপরে যাওয়ার জন্য একটা বাটন দরকার না হলে উপরে যাওয়ার জন্য অনেকক্ষণ স্ক্রল করতে হয়।

ব্লক করা বা রেটিং দেয়ার ক্ষেত্রে ব্লগারের স্বাধীনতা থাকা উচিত।
১৯৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
সব যদি আজ বদলে যেত বলেছেন: ফিচারগুলার জন্য ধন্যবাদ।

=p~
১৯৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
দস্যু বনহুর বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।


ছাগুদের পোস্টে কি এইবার থেকে আর কোন মাইনাস পড়িবেনা?
১৯৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: খারাপ হয় নাই তয় আরো অনেক কিছু বাকি রয়ে গেল মনে হয়।

যেমন :
১। একটা পোষ্ট কতজন প্রিয়তে নিছে সেটা দেখা গেলেও কে কে নিল তার লিষ্ট নাই।

২। প্রত্যেক ব্লগারের নিজস্ব পাতায় কিছু টেমপ্লেট দিতে পারতেন, যাতে ব্লগাররা নিজ নিজ ব্লগপেজ মনের মাধুরী মিশিয়ে সাজাত।

৩। কোন ব্লগারকে জেনারেল পদে অবনিত করলে সে কতদিন এই পদে থাকবে তা মেইল মারফত তাকে জানিয়ে দেয়ার ব্যবস্থা করতে পারলে ভাল হত। (এতে অনন্ত ঝিণাড়েল সাহেবরা কিছুটা চিন্তামুক্ত হত)।

৪। প্রত্যেক ব্লগারের নিজস্ব পেজে "সাম্প্রতিক আপনার ব্লগ দেখেছেন " নামক অপশনটি আপডেট করে যে ব্লগার যে পোষ্টগুলো দেখেছে সেই সেই পোষ্টে তাদের নাম যুক্ত করলে ভাল হত। (অনন্ত বুঝা যেত যে কোন ব্লগার আমার কোন পোষ্ট দেখেছে)।

৫। এই আব্দারটা একটু অন্য প্রসঙ্গে : প্রতি বছর অনন্ত একবার হলেও ব্লগারদের মিলনমেলার আয়োজন করা। অর্থ্যাৎ সামু কতৃপক্ষ কর্তৃক আয়োজিত। (লাগলে ব্লগাররা'ও চান্দা দিব)


জানিনা নোটিশবোর্ডের চোখে এই ৫টি দাবি পড়বে কিনা !!! ধন্যবাদ।
২০০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৬
পথিক!!!!!!! বলেছেন: নতুন কে সদাই স্বাগতম
২০২. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২
মুভি পাগল বলেছেন: খুব ভাল লেগেছে ব্যাপারগুলো।
২০৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
আসিফ বলেছেন: ;) ভালা হইচে ... good work!
২০৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৪
দ্রোহি বলেছেন: কমেন্ট এর ক্ষেত্রে কিছু ফিচার ভাল হয়েছে। আরও উন্নতি আশা করছি। ধন্যবাদ সামু টিম।
২০৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৬
ডিজিটাল কলম বলেছেন:

খ্রাপ্না............... তবে আরো অনেককিছুই দরকার.......

*** ফিচার আপডেট করার আগে ব্লগারদের মতামত নেয়াটা উচিত ছিলো।তাহলে বোধহয় কাজটা অনেক ইতিবাচক হতো।
২১০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: একটা দরকারী অপশন মনে হয় ইচ্ছে করলে কর্তৃপক্ষ এখনো এ্যাড করতে পারেন ....

কোন কোন পোষ্টের কমেন্ট করেছি তাতে শেষ ১০ টির যায়গাতে , শেষ ২৫ - ৫০ টি পোষ্টের নাম থাকলে খুবই সুবিধা হতো ... আশাকরি নোটিশবোর্ড এটার দিকে দৃষ্টি দিবে
২১৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯
আবু সালেহ বলেছেন: গুড গুড.............. বেরী গুড.................. হ্যাপি ব্লগিং...... :D :D

কমেন্টের ঘরের আপডেট এর জন্য স্পেশাল ধন্যবাদ.....................
২১৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫২
আরেফিন জিটি বলেছেন: বাহ! ভালই হয়েছে। মন্তব্য'র রিপ্লাই আসলে সেটার নোটিফিকেশনের ব্যবস্থা থাকলে আরও ভাল হয় । সর্বপরি মডারেটরদের ধন্যবাদ। গুডওয়ার্ক! :)
২১৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: খ নাম্বার টা খুব ই দরকার ছিলো । চ একেবারেই অপ্রয়োজনীয় ।

এর সাথে সাথে ব্যানের মেয়াদ , কেউ ব্যান হলে তা অন্য ব্লগারদের জানানোর জন্য কোনো নোটিফিকেশনের ব্যবস্থা করা জরুরি । মতামত ও পরামর্শ গ্রুপ কার্যকর না হওয়াটা দুঃখজনক ।
২১৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৬
নিঃসঙ্গ বলেছেন: আরে দারুন থ্যান্কু।
২২১. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৪
রিমঝিম বৃষ্টি বলেছেন: অনুপ্রবেশ বলেছেন: মাইনাস টেস্ট করিলাম এবং সফল হইলাম ।
২২৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১০
জ্বিনের বাদশা বলেছেন: নোটিশবোর্ডকে অনেক ধন্যবাদ

কিন্তু আমি এখনও ছবি যোগ করতে পারছিনা ... ছবি চুজ করতে গেলে পেজ এরর আসে! ... একটু খতিয়ে দেখবেন?
২২৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২০
ল্যাটিচুড বলেছেন: নতুন টুলস সংযোজন এর জন্য কতৃপক্ষকে ধন্যবাদ।

ব্যবহার করে দেখি পরে মন্তব্য জানাবে।
২২৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: পরিবর্তনগুলো ভালই মনে হচ্ছে.. ধন্যবাদ..:)
২২৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬
মো. লুৎফর রহমান বলেছেন: আমি কোন কোন পোস্টে মন্তব্য করেছি তার তালিকা আরো দীর্ঘ হলে জবাব দেখতে সুবিধা হতো।

অথবা,

আমি কারো পোস্টে কমেন্ট করলে পোস্টদাতা যদি কমেন্টের জবাব দেয় তাহলে তার নোটিফিকেশন আমার ব্লগে দেয়া উচিত। তাহলে সহজে উত্তর পাওয়া সম্ভব হতো।

এবং

কমেন্ট বক্সে সরাসরি হার্ডডিস্ক থেকে ছবি সংযোজনের সুবিধা চালু করা উচিত।

সবচেয়ে ভালো হতো, ফিচার সংযোজনের পূর্বে ব্লগারদের মতামত নিলে। কিন্তু আগে আমাদের মতামত না নেয়ার অপরাধে সচেতনভাবে একটা মাইনাস ট্রাই করলাম।
২৩১. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৮
মো. লুৎফর রহমান বলেছেন: নোটিশবোর্ডকে মাইনাস দিতে পেরে গর্ববোধ করছি। আশা করছি ভবিষ্যতে ব্লগে কোন পরিবর্তন আনার আগে ব্লগারদের সাথে পরামর্শ করে নেবেন।
২৩২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২
মো. লুৎফর রহমান বলেছেন: কমেন্ট বক্সের নিচে মন্তব্য প্রকাশ করুন এর পাশে পোস্ট পর্যবেক্ষণ এর বামের চেক বক্সে টিক চিহ্ন দিলে কি হবে?
২৩৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২
ল্যাটিচুড বলেছেন: দৃষ্টি আর্কশনীয়

গুপিগায়েনের সাথে সহমত প্রকাশ করে বলতে চাই

সামুতে যে বিষয় যোগ করা একান্ত জরুরী বলে মনে করি।

কোন ব্লগে কৃত সাম্প্রতিক মন্তব্যে লেখক কোন জবাব দিলে তার নোটিফিকেশন আসা উচিত মন্তব্যকারীর ব্লগে। এতে যে সুবিধা হবে তা হল, কোন লেখায় কেউ মন্তব্য দিল কি না তা ব্লগে ব্লগে ঘুরে পানার দরকার হতনা।

এছাড়া লেখক কারো মন্তব্য মুছে দিলে মন্তব্যকারীকে জানানো যেতে পারে।
২৩৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮
মো. লুৎফর রহমান বলেছেন: ২৩২ নম্বর মন্তব্যটির জবাব পেয়ে গেছি। পোস্ট পর্যবেক্ষন ব্যাপারটা ভাল লেগেছে। আগেও ছিল কিনা বুঝতে পারছি না।

নোটিশবোর্ডকে এবার একটা প্লাস দিতে চাই। দুইবার রেটিং দেয়ার সুযোগ করে দেয়া উচিত। প্রথমবার তো.....
২৩৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
ল্যাটিচুড বলেছেন: ঁ মো. লুৎফর রহমান বলেছেন: কমেন্ট বক্সের নিচে মন্তব্য প্রকাশ করুন এর পাশে পোস্ট পর্যবেক্ষণ এর বামের চেক বক্সে টিক চিহ্ন দিলে কি হবে?

- কষ্ট করে মন্তব্য না লিখে যদি জানান দিতে চান যে আপনি এই পুষ্ট ঢু মারছেন তাইলে পোষ্ট পর্যবেক্ষনে ক্লিকান
২৪০. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১২
ল্যাটিচুড বলেছেন: আপনার মন্তব্য লিখুন এর

কী বোর্ড অপশনে - বাংলা এবং English এর সাথে ভাচুয়াল কি বোর্ড অপশন থাকলে ভালো হত।
২৪১. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৬
তৃষ্ণার্ত বলেছেন: সবের জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ। আরো কিছু চাওয়া ছিলোঃ

" 'লেনিন' বলেছেন: সামু'র থিম সেই স্পেসিও বহুদিন ধরে। পরিবর্তন চাই। ছবির আধিক্য বাদ দিয়ে আরো লাইটওয়েট থিম আনা যেতে পারে।"

"এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রত্যেক ব্লগারের নিজস্ব পাতায় কিছু টেমপ্লেট দিতে পারতেন, যাতে ব্লগাররা নিজ নিজ ব্লগপেজ মনের মাধুরী মিশিয়ে সাজাত।"

আর ব্লগারদের সাথে কর্তৃপক্ষের আরো বেশী মতবিনিময়ের সুযোগ থাকা উচিৎ।


২৪২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২০
আমি আমার বলেছেন: সরাসরি ডেস্কটপ থেকে আপলোডের সুবিধা থাকলে ভালহয়।

সামহোয়ার সুন্দর হচ্ছে।
সামহোয়ার এগিয়ে যাচ্ছে-;এগিয়েচলো;এগিয়েচলো। মজাপাইলা:D


২৪৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: মন্তব্যের ঘরটা কাজে আসবে। ভালো লাগলো।

আপনাদের শুভেচ্ছা ।
২৪৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
এম আই টু বলেছেন: মন্তব্যের অপশান এর জইন্য ধইন্যা :D । কীবোর্ড এর ড্রপডাউন টা ক্লিক করে ধরে রাক্লেই শুধু থাকে। ক্লিক ছাড়লেই আউট B:-) । ইমো এর অপশানটা ভার্চুয়াল কিবোর্ডের মত আসলে বেস্ট হতো।এখনকার ব্ল্যাক পপ-আপ ভালো লাগলো না /:) ।তারপর আবার close বা Esc কী চাপতে হবে X(( । ইমো বক্স এর টাইটেলের এড বানানটা কি ঠিক আছে?(নাকি আমার পিচিতে ঝামেলা? :( ) ।ভার্চুয়াল কিবোর্ড কই :(( ?
২৪৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
জেরী বলেছেন: নয়া আপডেটের পর সামু তো আরো স্লো হয়ে গেছে......১০টার পরে সামুতে লগ-ইন করে ফ্রেশ হয়ে চা-নাস্তা করে আসলাম......সম্ভবত ১৫ মিনিট আগে পেইজ লোড হওয়া শেষ হলো পরে মন্তব্য করছি.......


আরো দুঃখের বিষয় এই মন্তব্যটা নতুন ব্লগ লিখুনে গিয়ে লিখে কপি-পেস্ট করলাম:((
২৪৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
এম আই টু বলেছেন: আমার পিসি থেকে ফটুক আপলোড কর্তে পার্লাম না /:) ।থাকা উচিত আছিলো /:)
২৪৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮
জেরী বলেছেন: আগের ভাচুর্য়াল কি-বোর্ডটা ভালো লাগতো......এখন যিনি আছেন তেনারে বৈদেশীদের মতন লাগছে:|
২৫০. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
বজ্রকণ্ঠ বলেছেন: সবই ঠিক আছে, তবে ভার্চুয়াল কীবোর্ডটি ফিরিয়ে আনা হোক। তা না হলে খুবই সমস্যা হবে। কারণ, যারা নতুন নিক রেজিঃ করবে তারা নতুন নিক রেজিঃ করতে পারবে না। তাছাড়া প্রথমে ভার্চুয়াল কীবোর্ড ছাড়া অনেকেই লিখতে পারে না। এই পরিবর্তনের জন্য অনেক ব্লগারই কমে যাবে। যারা ভার্চুয়াল কীবোর্ডের সাহায্যে কেমন্ট করতো তারা এক্কেবারে অসহায়। তাই আমার অনুরোধ, ভার্চুয়াল কীবোর্ডটি দ্রুত ফিরিয়ে আনা হোক। তাহলে অনেক ব্লগারই এর সুবিধা পাবে। অন্যথায়, নির্বাক থাকবে। আশাকরি আপনারা ভার্চুয়াল কীবোর্ডটি ফিরিয়ে আনবেন।
২৫২. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
অমুক বলেছেন: ;) বহুত মজা পাইচি কমেন্ট লিখতে :)
২৫৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪
জইন বলেছেন: অসাধারণ.... লাভ ইউ নোটিশ বোর্ড
২৫৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
জইন বলেছেন: সরি আগের মন্তব্যে ছবিটা ভুলে চলে গেছে...
২৫৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
জইন বলেছেন: প্লিজ আগের মন্তব্যটা মুছে দিন ...
২৫৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৭
জইন বলেছেন: আমি সামুরে ভালবাসি
২৬১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
জইন বলেছেন: সরি নোটিশবোর্ড আমি একটু টেস্ট ম্যাচ খেললাম .........

:-B :-B :-B :) :D :#) :-* |-) /:) ;) :(( :`> B:-/ B-)) !:#P
২৬২. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২
অমুক বলেছেন: জইন ভাই খেপছেন কেন ;)
২৬৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭
জইন বলেছেন: ছবি এড করতে মজা পাইতেয়াছি..... কেউ কিছু মনে নিয়েন না ... লুলপুরুষ ভাই --- সরি ( কারে বলছি সে জানে ;) )
২৬৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২
জইন বলেছেন: রবীন্দ্রনাথের মতই আমি সামুরে লাভ করি
২৭১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭
জইন বলেছেন: আল্লাহ যারে দেয় উজাড় কইরা দেন ..... সামুরে দিছে.... আমি সামুরে দিলাম আমারে জানি আল্লাহ দেয় .... আমিন
২৭৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪
তেলাপোকা বলেছেন:
অসাধারণ! আলু ব্লগ, অচেতন ব্লগ, এতিম ব্লগ আসো এখুনি এটারে নকল কইরা ফেলাই

ধন্যবাদ নুটিশ ভাই।
সাথে আছি।
হ স্বার্থ সহ-ই!
২৭৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১
মজনু মিয়া বলেছেন: লেনিন' বলেছেন: সামু'র থিম সেই স্পেসিও বহুদিন ধরে। পরিবর্তন চাই। ছবির আধিক্য বাদ দিয়ে আরো লাইটওয়েট থিম আনা যেতে পারে।

থিমে ফ্লুইডিটি আনলে ভালো হতো। আমরা এখনও ৮০০×৬০০ রেজুলেশনে বাস করিনা। আমাদের স্ক্রীন অনেক ওয়াইড। সরু পোস্ট প্যানেলে দীর্ঘ লেখা পড়া খুবই কষ্টকর।

তাই বলি প্রস্থ বাড়ান।
২৭৬. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৩
অন্যরকম বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।

এটার কারণে মাইনাস দিলাম!
২৭৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০
শয়তান হন্তারক বলেছেন: সংযোজনগুলো ভাল হয়েছে। তবে ভার্চুয়াল কিবোর্ডটি রাখা উচিৎ বোধ হয়।
২৭৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
শয়তান হন্তারক বলেছেন: Preemptive ব্লক করার হিড়িক লাগতে পারে। কে চায় নিজের পোস্টে ' মাইনাস ' দেখতে?
২৭৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
অন্যরকম বলেছেন: কোন রেজিস্টার্ড ব্লগার যদি কোন একটা লেখা পড়েন এবং সেটা তার ভাল না লাগে তাহলে তিনি সেটা মাইনাস দিতেই পারেন। তিনি সেই ব্লগে ব্লকড হোন আর নাই হোন, লেখাটাতো পড়েছেন। কাজেই লেখাটা ভাল লাগল না লাগল না সেটা প্রকাশ করার অধিকার তার আছে। কোন নির্দিষ্ট ব্লগে ব্লকড কোন ব্লগার যদি ঐ ব্লগটিই পড়তে না পারতেন তাহলে এটা নিয়ে কোন প্রশ্ন ছিল না। কিন্তু ব্লকড হলেও তিনি তো পড়তে পারছেন।

কাজেই কর্তৃপক্ষের কাছে এই চ) ধারা বাতিলের আহবান জানাই।

উল্লেখ্য আমি কোন বা কারও ব্লগে ব্লকড নই (ব্যাতিক্রম নুরে আলম! ;)), কাজেই +/- দিতে পারা বা না পারা নিয়ে আমার মাথা ব্যাথা নাই, কিন্তু আমার পরিচিত অনেক ব্লকড ব্লগারই আছেন যারা কোন ব্লগ পড়ার পর আর তাদের ভাল লাগা বা মন্দ লাগাটা শেয়ার করতে পারবেননা।

আর যদি তাঁরা বাতিল না করেন তাহলে একবার আমাদের জানতে দিন কে বা কাদের পরামর্শে (ব্লগার) এই ধারাটা বা ফিচারটা যোগ করেছেন, তাদের নামটা প্রকাশ করুন! নাম প্রকাশের পর বাকি কাজ আমাদের ম্যাঙ্গো ব্লগারদের!!!!! B-)




শুভ ব্লগিং!
২৮০. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭
মো. লুৎফর রহমান বলেছেন: জইন, আপনার কালেকশন নিয়ে একটা পোস্ট দেন না। এখানে কমেন্টের ঘরে টেস্ট করে কি লাভ?
২৮১. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮
জানপরী বলেছেন: অনেক সমাধানের মধ্যে সামান্য কিছু সমস্যা ! ব্যাপারস না। ধন্যবাদ।
২৮২. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০০
নকীবুল বারী বলেছেন: চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না।


খুবই বাজে একটা ফিচার।
২৮৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮
ব্যতিক্রমী বলেছেন: সবগুলো ফিচারই ভালো লেগেছে। তবে ভার্চুয়াল কীবোর্ড সরিয়ে ফেলাটা একটুও সমর্থন করিনা। কারন, নতুন যারা নিক রেজিঃ করবে তারা সমস্যায় ভোগবে। আর অনেকেই প্রথম প্রথম ভার্চুয়াল কীবোর্ড ছাড়া লিখতে পারে না। যারা টাইপিং করতে পারে না তারা নিশ্চিত সমস্যায় পড়বে। আর লিখতে না পারার দরুন ব্লগারও কমে যাবে। তাই, ব্লগারদের সুবিধার্থে ভার্চুয়াল কীবোর্ড'টি ফিরিয়ে আনা হোক।
২৮৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ভাবনাহীন আমি বলেছেন: ইমোটিকন গুলোর নাম গেল কোথায়.....
!:#P !:#P =p~ =p~ :-P :-P :D :D
২৮৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০২
শাল্লা, ভািটর আই িপ. বলেছেন: সামহোয়ার ইন ব্লগ ডট নেট হয়ে উঠুক মুক্তি স্বাধীনতা আর সত্যের সাহসী চারণ ভূমি।

সামহোয়ারইনব্লগ এর নতুন ফিচারগুলো এক নজরে দেখে এলাম। চমৎকার করেছে, ভালো ডিভালপমেন্ট। বাংলাদেশের মানুষ দেশের ভেতর এবং দুনিয়া যে কোন লোকেশন থেকে এমন একটা প্লাটফর্মে ক্রাউড করতে পারবে সেটা সত্যই সৌভাগ্যের বিষয়।

এটা ধীরে ধীরে স্বাধীন দেশের মুক্ত কন্ঠস্বর হয়ে উঠুক এটাই আমাদের অন্তরের ছোট অথচ গভীর ভালোবাসার প্রত্যাশা।

সাজেশনঃ পোষ্ট কমেন্ট এবং কমেন্ট নোটিফিকেশ তারাতারি ডিভলপ করা দরকার করন এটা ব্লগার্স ইন্টারেকশন সহজ এবং বহু গুন বৃদ্ধি করে তাছাড়া খুব প্রয়োজনীয়ও বটে।

একই পোষ্ট অন্তত ৩ বার রি-পোষ্ট করার অপসন থাকা উচিত কারন ইহা একটি লেখা আরও উন্নত এবং ইফেক্টিভ হতে অনেক সাহায্য করবে।

অনুরোধঃ আমার নামের ইডিট করার যদি একটা উপায় থাকতো। ভার্চুয়াল কী বোর্ডে লিখে এই অবস্থা করেছি।
২৯০. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: বলা হয়েছে: ঙ) যে কোন এডিটেড/মডিফায়েড পোস্টের সর্বশেষ এডিটকৃত সময়টি দেখা যাবে।

কিন্তু এটা কি দেখছি:

প্রকাশ করা হয়েছে: , আড্ডা বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

সামহোয়ারইনের শুরুর দিকের সব পোস্টের নিচেই এই লেখাটি দেখতে পেলাম। ২০০৫-এ সামহোয়ারইনের যাত্রা শুরু আর পোস্ট সর্বশেষ এডিট ৩১ ডিসেম্বর ১৯৬৯-এ হয় কিভাবে?
২৯৩. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
ব্লগ ৪১৬ বলেছেন: ও ভাই এডমিন, আমার দিকে একখানা নজর দিয়েন। আমি আইজও সেইভ হই নাই। ব্লগে আদু ভাই হইয়া আর কয়দিন থাকতে হইবো....
আমার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৮টি
* মন্তব্য করেছেন: ৮৬টি =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
* মন্তব্য পেয়েছেন: ১০টি
* ব্লগ লিখেছেন: ৩ মাস ১ সপ্তাহ |-) |-) |-) |-) |-) |-)
* ব্লগটি মোট ২৬০ বার দেখা হয়েছে

২৯৪. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১
সাংবাদিক বলেছেন: কেমন যাচ্ছে বাঙালী শিক্ষার্থীদের দিনকাল? পর্ব -১

মনে করেছিলাম, ব্লগে আর লিখবো না, লেখার তেমন সময়ও পাওয়া যায় না। দেশে থাকতে মনে হতো সময়টা যেন যাচ্ছে না, আর এখন সময়টাকে খুজে পাওয়াই দুষ্কর। যা হোক...মিডিয়ার সুবাদে হয়তো এখন প্রায় সবাই জেনে গেছেন, লন্ডনে নতুন আসা বাঙালী শিক্ষার্থীদের আসল পরিস্থিতি কি?
কেন হচ্ছে এমন পরিস্থিতি- এই রহস্য কিন্তু এখনো কেউ খুজে বের করছে না- কোথায় আমাদের সমস্যা।
স্বপ্নের শহর লন্ডন- এখন আর আগের মতো নেই। পাল্টে গেছে অনেকখানি। মূলথ, বাংলাদেশ থেকে এখন প্রচুর লোক আসছে স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট সীল লাগিয়ে লন্ডন এসে কাজের সন্ধানে হণ্যে হুয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো লন্ডনশহর। কাজ নেই, নেই বাসস্থানের ঠিকানা? এ যেন এক যাযাবার পল্লীর বাসিন্দা হয়ে গেছে এরা। বাংলাদেশে থাকতে যারা, নিজের খাবার প্লেটটুকু ধুয়ে রাখে নি, কাজের বুয়া এসে ধুয়ে দিয়েছে। আর এরাই নাকি এখানে এসে রেষ্টুরেন্ট এ কাজ করবে?? বাহ বেশ ভালো লাগে শুনতে.. কিন্তু এখন তো এই রেষ্টুরেন্ট জবও নেই। আর থাকলেও যেতে পারছেনা কলেজগুলোর কারণে।
বাঙালী শির্ক্ষাথীদের অজ্ঞতার কারণে অনেকই বিপদের সম্মুখীণ হচ্ছে। বৃটিশ আইনে ফুলটাইম স্টুডেন্ট এর জন্য সপ্তাহে ১৫ ঘন্টা ক্লাস করা বাধ্যতামূলক। সেটা বৃটেনের যে কোন জায়গা থেকে এসে করলেই হবে। এতে কোন বাধ্যবাধকতা নেই। এরপর বাকি ২০ ঘন্টা (সপ্তাহে) কাজ করুক, তাতেও কোন সমস্যা নেই। এসব তথ্য হয়তো অনেকেই জানে না।
দেশে এজেন্টদের মিথ্যা আশ্বাস ::
বাংলাদেশে কলেজগুলোর এজেন্ট মিথ্যা আশ্বাস দিয়ে বাঙালী শিক্ষার্থীদের মাথা ঘুরিয়ে দেয়। তারা বলে, লন্ডন গিয়ে দেখ, পরের সপ্তাহ থেকেই লাখ টাকা আয় করা যাবে। কলেজে ক্লাস নিয়মিত করা প্রয়োজন নেই। এসব মিথ্যা আশ্বাস দিয়ে লন্ডন পাঠায়, কিন্তু যখন ছেলেটি লন্ডন এসে দেখে পুরো ভিন্ন চিত্র........ কি করবে???
যা হোক সময়ের অভাবে আর লিখলাম না.. আজ নিচের এই লিংকগুলো দেখুন ::

Click This Link

Click This Link

ই-মেইল ::
ওয়েব :: http://www.ukbdnews.com
২৯৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০২
জুহো. বলেছেন: সবই ঠিক আছে।
কিন্তু আরো অনেকের মত 'চ' নম্বরের বিরোধী। অশোভন মতামতের জন্য কমেন্ট হয়তো ব্লক করতে হয়, কিন্তু এতটুকু অধিকার সেই নারাজ ব্লগারের যেমন আছে যে একটা ভাল লাগা খারাপ লাগা জানাবার, তেমনি যে লিখেছে তারও জানা প্রয়োজন তার লেখা ব্লগ পরিবারে কতটুকু গ্রহনযোগ্যতা পেয়েছে। ইচ্ছা মতন বিরুদ্ধবাদীদের ব্লক করে নিজের স্বগোত্রীয়দের প্লাসের জোয়ারে ভাসার মধ্যে কি সার্থকতা দুই-একজন ছাড়া আর কেউ বুঝেছে বলে মনে হয় না !
লেখা পড়তেও তো কাউকে ব্লক করা হচ্ছে না।
ক্যামেরাম্যান বলেছেনঃ ভবিষ্যতে ইউটিউব ভিডিও যেভাবে ব্লগ পাতায় প্রদর্শিত হয়, কোন অডিও ফাইল সেভাবে শোনার একটা ব্যবস্থা চাই। ____ সহমত
২৯৬. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩
জুহো. বলেছেন: আরেক টা কথা। প্রথম পাতায় ব্লগারদের পছন্দের ভিত্তিতে সেরা লেখার একটা তালিকা দিতে এমন কি অসুবিধা? নিজের লেখা ঐখানে ওঠানোর জন্য বলছি না, কারন আমার পোষ্ট খুবই কম এবং সাধারন। কিন্তু অল্প সময়ে জরুরী লেখাগুলো পাওয়ার এটা একটা কার্যকর ব্যবস্থা হতে পারে। এ ব্যাপারে লেঃ জোঃ শাঃ এর কয়েকটা পোষ্ট এবং অনেকের সমর্থন কোনটাই গুরুত্ব পেল না? বিষয়টা বিবেচনার অনুরোধ রইল।
২৯৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯
আজম মাহমুদ বলেছেন: ব্লগের জন্য আমাদের সামু সবচেয়ে শ্রেষ্ঠ। একে আরও ডেভেলপ করার জন্য অশেষ ধন্যবাদ।
২৯৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭
রাগ ইমন বলেছেন: নতুন ফিচারগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ , ডেভেলপার টিম এর সবাইকে বিশেষ শুভেচ্ছা । কোনটা কেমন কাজ করছে , আগামিতে আরো ভালো করে বুঝতে পারবো । তবে মন্তব্য থেকেই স্মাইলি দেওয়ার ব্যবস্থাটা খুব ভালো লাগলো, অনেক পুরানো দাবী তো!

ব্লকড ব্লগারের রেটিং অধিকার কেড়ে নেওয়ার ব্যাপারটা এর ব্যাপারে ধীরে চলো নীতি নেব ভাবছি । এখনো বুঝে উঠতে পারছি না এর প্রতিক্রিয়া আসলে কি হবে । কারণ , ফিচার একটা থাকলেই তো হলো না , সেই ফিচার " সকল ব্লগার" কিভাবে ব্যবহার করছেন তার ওপরেই নির্ভর করে সেইটার ভালো মন্দ ।

ব্লগের চরম নোংরা , বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ কিংবা ধর্ম আক্রমনকারী পোস্টে যেমন অনেকেই চাইবে মাইনাস দিতে , সেই রকম মাইনাসের নোংরা ব্যবহার এর যেই ইতিহাস এই ব্লগেই আছে ( একটু আগে দেখলাম রিনয় ও তার মায়ের কিডনী অপারেশনের পোস্টেও মাইনাস) তাতে মাইনাস দেওয়ার "অধিকার" টার প্রয়োগ একটু সাবধানে হওয়াই আমার মনে হয় ভালো ।

মাইনাস দেওয়ার রাস্তা বন্ধ করাটা আমার কাছে গ্রহনযোগ্য মনে হলো না তেমন । যদিও প্রথম ক্ষেত্রে " মাইনাস না দিতে পারলে রিপোর্ট করুন" বাটন ব্যবহারে ব্লগাররা উৎসাহী হইতে পারে । সেইটা একটা সম্ভাব্য সমাধান । ভালো না লাগলে মন্তব্য না করেও মাইনাস দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া যায় , সেক্ষেত্রে অনুরোধ থাকবে মাইনাসপ্রদানকারীর পরিচয় জানিয়ে দেওয়া হোক । যারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বাঙ্গালীত্বের বিরুদ্ধে পোস্ট দেয় তাদের মাইনাস দেওয়া তো দেশপ্রেমের পরিচয় , সুতরাং পরিচয় প্রকাশে আপত্তি থাকার কথা না ।অবশ্য যারা ব্যক্তিগত আক্রোশ থেকে মাইনাস দেয়, তাদের এতে আপত্তি থাকতে পারে । ব্লককারী কোন পোস্টদাতার পোস্টে প্লাস দিতে মন চাইলে কি হবে?

যাক গে, অনেকে প্লাস মাইনাস নিয়ে আলাপ করছে দেখে আমারও একটু খায়েশ হলো কিছু বলি , কিন্তু আমার আসল গুরুত্বপূর্ণ দাবী, অনুরোধ , স্বপ্ন , দুরাশা অন্য একটা জায়গায় ।

ব্লগারদের সাথে সামহোয়ার ইনের যে কয়টা মিটিং হয়েছে তার প্রথম দিকের একটা মিটিং সবাই মিলে অনুরোধ করা হয়েছিলো , ব্লগের মাথায় - কবিতা, গল্প, রাজনীতি , খেলাধুলা ইত্যাদি আলাদা আলাদা বিভাগ করে দেওয়া হোক । এতে যারা কেবল একটি নির্দিষ্ট ধরনের ব্লগ পোস্ট দেখতে চান তারা সুবিধা পাবেন । পাতার পর পাতা পিছনে গিয়ে পোস্ট খোঁজাটা খুবই খুবই খুবই " ইউজার আনফ্রেন্ডলি" ব্যাপার।

তারপর গঙ্গা , যমুনায় অনেক জল গড়িয়েছে । আমাদের আলোচিত ধ্যান ধারনা , সুযোগ সুবিধা অন্য বাংলা ব্লগে বাস্তবায়িত হতে দেখা গেছে ( তাদেরকে ধন্যবাদ) কিন্তু সামহোয়ার ইন সর্বাধিক ব্লগার ও ভিজিটর নিয়েই এই ব্যাপারে এখনো কিছু করলো না!

এখন ব্লগারের সংখ্যা ও পোস্টের সংখ্যা - দুইই বেড়েছে । সংকলিত পাতার আদৌ তেমন কার্যকারিতে নাই বললেই চলে ।

আমার অনুরোধ , সংকলিত, ক্রমানুসারে --- এই রকম বিভেদ না রেখে বরং প্রথম পাতায় সবাইকেই আসতে দিন আর কবিতা, গল্প, রাজনীতি ইত্যাদি বিভাগ খুলে ট্যাগিং অনুযায়ী বিভাগ ওয়ারী পোস্ট পড়ার সুযোগ দিন ।

আমি জানি , এতে সকলেই অনেক বেশি খুশি হবে। যাদের হাতে সময় খুব কম থাকে তাদেরও সুবিধা হবে । এই সব ব্যস্ত মানুষেরা বেশি বেশি ব্লগ ভিজিট করার উৎসাহ পাবেন, ব্লগ লেখারও উৎসাহ পাবেন । একটু সময় বাঁচিয়ে , গুছিয়ে লিখতে -পড়তে কে না চায়? এখনকার হযবরল , অগোছালো অবস্থায় অনেকেই হয়ত লেখার উৎসাহ পান না -- কেউ তার লেখা খুঁজেই পাবে না , পড়ার আগেই হারিয়ে যাবে ভেবে!

ব্লগার বাড়ানোর জন্য এবং এখনকার ব্লগারদের সুবিধার জন্য এই ফিচারটি যোগ করার জোর দাবী রইলো।
৩০০. ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩
অতন্দ্র তওসিফ বলেছেন: 'বাঁধ ভাঙার আওয়াজ' এ কিছু নতুন ফিচার সংযোজিত হলো।
০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩১
৩০২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
রাগ ইমন বলেছেন: আমার মন্তব্যে উল্লেখিত ফিচারটির ব্যাপারে আপনাদের কোন উত্তর নেই । ৬ই অক্টোবরের পরে আজকে ৪ঠা ডিসেম্বর । রিএকশন টাইম হিসেবে এইটা কি খুব বেশি লম্বা না?

আজকে একটা পোস্ট দিলাম। আবার বইলেন না যে আপনার এই কথা গুলো ফিড ব্যাকে দিতে পারতেন ব্লা ব্লা ব্লা ।

আপনাদের সামনে বলেছি। মেইল করেছি। ফোনে বলেছি । এইখানে মন্তব্যে বলেছি ।

আপনাদের যার সাথেই যখন কথা হয়েছে , এই ফিচারটার ব্যাপারে জিজ্ঞেস করেছি।

উত্তর দেওয়ার ভদ্রতাটুকু দেখালেন না ।
৩০৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ইয়াহু...........মাইনাস বাটন কাজ করতেছে.....একটা টেস্ট করছি.....মাইন্ড কইরেন না।
৩০৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: মাইনাস টেস্ট করিলাম এবং সফল হইলাম :D :D :D
৩০৬. ১০ ই মার্চ, ২০১০ রাত ৯:১৩
রাগ ইমন বলেছেন: প্রিয় নোটিশ বোর্ড ,

কি করলে উল্লেখিত সমস্যাটিকে আপনি নোটিস করবেন জানতে পারি?
৩০৭. ১০ ই মার্চ, ২০১০ রাত ৯:১৮
সকাল রয় বলেছেন:

আমার তো সমস্যর আন্ত নাই

 

মোট সময় লেগেছে ১.৪০৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ