নোটিশবোর্ড

ব্লগ বলতে কি বুঝায়

৩০ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:৫৯

শেয়ার করুন:                   Facebook

সাধারণত ব্লগ বলতে আপনার নিজস্ব একটি স্থান বুঝায় যেখানে আপনি আপনার নিজের কথা প্রকাশ করতে পারেন। আমরা আপনাকে আপনার পৃথক ব্লগ ঠিকানা তৈরী করে দেই। এই ব্লগের ডান পাশে 'আমার পছন্দের লিংক' থেকে আপনি ব্লগ ঠিকানার উপস্থাপনটি দেখতে পারবেন। আপনার ব্লগের ঠিকানা আপনি নিজে পছন্দ করবেন। আপনি মন খুলে আপনার কাছের মানুষদেরকে আপনার এই ব্লগের ব্যাপারে জানাতে পারেন, আপনার ব্লগের তথ্য আপনার উপরে নির্ভর করে। আপনাদের মধ্যে কেউ কেউ আবার প্রফেশনাল ব্লগের প্রতি আগ্রহী, অন্যরা সেথায় একটি ব্লগকে নিজের ডায়ারি কিংবা কবিতার পাতা অথবা নিজের কর্মসূচি হিসেবে মনে করেন । আপনাদের মধ্যে অনেকেই প্রথম পাতায় কিছু পপ আপ দেখে হতাশ কিন্তু প্রথম পাতাটি কাজ করে শুধু মাত্র আপনার লেখার একটি প্রতিচ্ছবি হিসেবে। আপনার ব্লগ আপনার দায়িত্বের অধিনে, আমরা শুধু মাত্র আপনার লেখা কিংবা ভাব প্রকাশের একটি মাধ্যম হিসেবে প্রথম পাতায় আপনার ব্লগ পোষ্টের সুযোগ তৈরী করে দিচ্ছি, সেই লেখাটি যে ধরনেরই হোক।

 

প্রকাশ করা হয়েছে: ফ্রিকুয়েন্টলি আস্কড কুয়েশচেনস  বিভাগে ।

 

  • ১ টি মন্তব্য
  • ৫২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩১ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:০১
comment by: অতিথি বলেছেন: আমি জানিনা আপনাদের কাছে হোম পেজ এর মানে কি। তবে আমি যা বুঝতে পাড়ছি তা হচ্ছে অপব্যবহার। একটু বুঝিয়ে বলি। কেউ হোম পেজ খুলে আগে নজর দেয় সাম্প্রতিক মতামতের দিকে এবং ব্লগারের বিষয়বস্তু না পড়ে মতামত করে আগেরজন কি মন্তব্য করেছে তার উপর। আর তারপর নজর যায় সর্বোচ্চ ব্লগারের দিকে যারা লিখে উপরে উঠতে আগ্রহী, উপরে উঠা তাদের জন্য একটি বড় পাওয়া তারা এটাতে বিচলিত হচ্ছে এবং লেখার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে। ও আরেকটা কথা এখানে মন খুলে কাছের মানুষকে বললে কোন সমস্যা নেই সব ঠিকমতোই চলে কিন্তু সমস্যা হয় বিভিন্ন মাছি যখন উড়ে আসে। এমন স্থানে আপনার স্যামহোয়ারইন এর সাইটগুলোর লিংক থাকাই যথেষ্ট।

আমার কাছে এখানে হোম প্যাজ এর ধারণাটা অপব্যবহারের মতোই মনে হচ্ছে। আর অপব্যবহার আইন করে রোধ করা দুরহ একটি কাজ। এর জন্য সচেতনতা প্রয়োজন। যা বাঙ্গালীদের আছে বলে মনে হয় না। দুঃখিত এধরনের একটি মন্তব্য করতে হলো। তবে আমিও এর খুব একটা বাইরে না কিছু লেখা এবং মন্তব্য দেখে, মন্তব্য করার লোভ সামলাতে পাড়িনা।

 



 


নোটিশবোর্ড
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৪৩৯৫