somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভাষার মাসে বাংলা ব্লগের একটি মিলনমেলার আয়োজন হতে যাচ্ছে।
মাতৃভাষার মাসে সবাইকে জানাচ্ছি মহান একুশের শুভেচ্ছা।

বাংলাকে মাতৃভাষার স্বীকৃতি এবং প্রতিষ্ঠার দাবীতে ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে অনেক রক্ত, অনেক অশ্রুর বিনিময়ে পাওয়া আমাদের 'একুশ'। আমাদের ভাই সালাম, বরকত, জব্বারের আত্নাহুতির মূল্যে আমরা যে ভাষায় 'মা' বলে ডাকি, যে ভাষায় 'স্বাধীন বাংলাদেশ' লিখি তার নাম 'বাংলা', তার রঙের নাম 'শহীদের রক্ত'। বিশ্বজুড়ে মাতৃভাষার জন্যে এমন গৌরবময় ইতিহাস আর নেই। আজ বিশ্ব জুড়ে মাতৃভাষা দিবস পালিত হয় আমাদের ভায়ের রক্তে গড়া ২১ শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের কাছে আমরা ঋণী। বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁদের।

রাষ্ট্র ভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠা পাওয়ার পর এদেশের সর্বস্তরের মানুষ নিজের ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে একটি স্বকীয় মর্যাদায় ফিরে পেয়েছেন। একটি স্বাধীন ও সার্বভৌম স্বদেশ গড়ায় উদ্বুদ্ধ হয়েছেন। যার ফলাফল জাতীয় জীবনে গৌরবময় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। হারাবার পাহাড়সম বেদনা এবং লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, আমাদের দেশ 'বাংলাদেশ'। পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই ত্রিশ লক্ষ আত্নদানকারীদের যাঁরা পরাশক্তিকে পদদলিত করে প্রাণ দিয়ে বিশ্ব দরবারে পরিচিত করেছেন 'অখণ্ড স্বাধীন বাংলাদেশ'।

এবার ভাষার মাসে আমরা সামহোয়্যার ইন... ব্লগ টিম, সকল বাংলা ব্লগারদের জন্যে খুব সাদামাটা একটি বাংলা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি। ১৯শে ডিসেম্বর ২০১১, তৃতীয় বাংলা ব্লগ দিবসে ব্লগারদের মিথস্ক্রিয়ার স্বল্পতা নিয়ে আমাদের আন্তরিক আক্ষেপ রয়েছে। নানারকম অপ্রতুলতা এবং প্রতিবন্ধকতায় যা আমরা সুষ্ঠুভাবে করে উঠতে পারিনি। বরং আমাদের উচিত ছিল বাংলা ব্লগ দিবসে বাংলা ব্লগের প্রাণ, ব্লগারদের মিথস্ক্রিয়ার আরও বড় পরিসর নিশ্চিত করা। যাতে সবার স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর অংশগ্রহণ সম্ভব। ৩য় বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠানে সেই নৈকট্যের অভাবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সেই আক্ষেপ থেকেই আমরা খুব শিগগীরই একটা ব্লগ আড্ডার আয়োজন করতে যাচ্ছি এই ভাষার মাসের যে কোন একটি সুবিধাজনক দিনেই। তবে তা অবশ্যই ২১শে ফেব্রুয়ারি বাদ দিয়ে যে কোন ছুটির দিন হতে পারে। এ বিষয়ে একটি নির্ধারিত দিন, সময় এবং স্থান জানাতে আপনাদের কাছে আবারও ফিরে আসবো। ভাল থাকুন সকল বাংলা ব্লগার, মঙ্গল হোক সবার।

শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম

]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29535998 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29535998 2012-02-06 14:12:57
অমর একুশে গ্রন্থমেলা ২০১২'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলোর তালিকা আমরা এই পোষ্টে জানতে চেয়েছিলাম সামহ্যোয়ারইন ব্লগারদের প্রকাশিতব্য বইগুলোর সম্পর্কে। এবার দেখে নিন অমর একুশে গ্রন্থমেলা ২০১২'তে ব্লগার, লেখকদের প্রকাশিতব্য বইগুলোর তালিকা। এই তালিকা নিয়মিত আপডেট হবে।


১। বইয়ের নাম: মা (উপন্যাস)
২। লেখকের নাম: রেজা ঘটক
৩। প্রকাশকের নাম: আল আমিন প্রকাশন
৪। মূল্য: ২৫০ টাকা
৫। প্রাপ্তিস্থান: আল আমিন প্রকাশন, স্টল নং-৪৪, অমর একুশে বইমেলা, বাংলা একাডেমী
ও রেডটাইমসবিডিডটকম, লিটল ম্যাগাজিন চত্বর

১। বইয়ের নাম: বেতাল রম্য
২। লেখকের নাম: আসিফ মেহ্‌দী
৩। প্রকাশকের নাম: শুভ্র প্রকাশ
৪। মূল্য: ৭৫ টাকা মাত্র
৫। প্রাপ্তিস্থান: উন্মাদ, স্টল নং: ৫৬৪-৫৬৫, শুভ্র প্রকাশ, স্টল নং: ১৮৯

১। বইয়ের নামঃ "জেন্ডার স্টাডিজ"
২। লেখকের নামঃ আরজু নাসরিন পনি
৩। প্রকাশকের নামঃ মোরশেদ আলম, জাতীয় গ্রন্থ প্রকাশন
৪। মূল্যঃ দুইশত টাকা
৫। প্রাপ্তিস্থানঃ জাতীয় গ্রন্থ প্রকাশণ, অমর একুশে গ্রন্থ মেলা, স্টল নম্বর: ১১৭-১১৮

১। বইয়ের নাম: কয়েকটি অপেক্ষার গল্প
২। লেখকের নাম: শেরিফ আল সায়ার
৩। প্রকাশকের নাম: আদর্শ প্রকাশনী
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান:স্টল নং: ৯৭

১। বইয়ের নাম: যাপিত জীবনের কান্না
২। লেখকের নাম: রউফ হিমেল
৩। প্রকাশকের নাম: সৈয়দ শফিউল আজম
৪। মূল্য: ১২০ টাকা
৫। প্রাপ্তিস্থান: জাতীয় গ্রন্থকেন্দ্র, ষ্টল নং-২৬০,২৬১,২৬২

১। বইয়ের নাম: নিকাশের দায় রেখে
২। লেখকের নাম: হানিফ রাশেদীন
৩। প্রকাশকের নাম: সাঈদ বারী (সূচীপত্র)
৪। মূল্য: ৮০ টাকা
৫। প্রাপ্তিস্থান: সূচীপত্র, ষ্টল নং-২১১, ২১২, ২১৩ এবং উলুখাগড়া, (লিটল ম্যাগাজিন চত্বর)

১। বইয়ের নাম: ট্যালেন্ট কাব (উপন্যাস)
২। লেখকের নাম: আহমেদ রিয়াজ
৩। প্রকাশকের নাম: শুভ্র প্রকাশ
৪। মূল্য: ১০০ টাকা
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: ইচ্ছেপূরণ দিন (তিনটি বড়গল্প)
২। লেখকের নাম: আহমেদ রিয়াজ
৩। প্রকাশকের নাম: সৃজনী
৪। মূল্য: ১২০ টাকা
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: ঝুটি বাঁধা ডাকাত (গল্প)
২। লেখকের নাম: আহমেদ রিয়াজ
৩। প্রকাশকের নাম: গাজী প্রকাশন
৪। মূল্য: ১০০ টাকা
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: হাডসন স্ট্রিটের সুন্দরী এবং (গল্প সংকলন )
২। লেখকের নাম: তমিজ উদদীন লোদী
৩। প্রকাশকের নাম: আ্যডর্ন পাবলিকেশন
৪। মূল্য: ১২০ টাকা
৫। প্রাপ্তিস্থান: আ্যডর্ন এর ষ্টলে একুশে বইমেলায়

১। বইয়ের নাম: ধূসর ক্যানভাসে একাত্তর (উপন্যাস)
২। লেখকের নাম: সুফিয়া বেগম
৩। প্রকাশকের নাম: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: জলের খোঁজে জলপ্রপাত (গল্প গ্রন্থ)
২। লেখকের নাম: সুফিয়া বেগম
৩। প্রকাশকের নাম: প্রিতম প্রকাশ
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: এক জীবনের গল্প
২। লেখকের নাম: আমিনুল ইসলাম মামুন
৩। প্রকাশকের নাম: তুষারধারা
৪। মূল্য: ১০০ টাকা
৫। প্রাপ্তিস্থান: তুষারধারা ভূঁইয়া ভিলা, সেক্টর # ১১, তুষারধারা আ/এ (উত্তর ভূঁইগড়)
ফতুল্লা, নারায়নগঞ্জ।

১। বইয়ের নাম: নি:সঙ্গ
২। লেখকের নাম: মিলটন রহমান
৩। প্রকাশকের নাম: আড়িয়াল
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান: একুশের বইমেলা আড়িয়াল স্টল

১। বইয়ের নাম: সরলরেখা – বক্ররেখা (বারোয়ারি উপন্যাস)
২। লেখকবৃন্দের নাম: নাজমুল হুদা, অপাংক্তেয়, আমিন শিমুল, শব্দপুঞ্জ, ডাক্তারের রোজনামচা, জুলিয়ান সিদ্দিকী, আরিশ ময়ূখ রিশাদ, আকাশগঙ্গা, নাঈফা চৌধুরী অনামিকা, সাহাদাত উদরাজী, পাপতাড়ুয়া এবং জ. ই মানিক
৩। প্রকাশকের নাম: অন্যপ্রকাশ
৪। মূল্য: ২০০ টাকা
৫। প্রাপ্তিস্থান: অন্যপ্রকাশ (স্টল নং: ২৪৮,২৪৯,২৫০)

১। বইয়ের নাম: গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায়
২। লেখকের নাম: মাহমুদুল হাসান ফেরদৌস
৩। প্রকাশকের নাম: পারভেজ রানা (বাংলাদেশ রাইর্টাস গিল্ড)
৪। মূল্য: ১০০ টাকা
৫। প্রাপ্তিস্থান: বই মেলা,স্টল নং-৪৭৫

১। বইয়ের নাম: জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল
২। লেখকের নাম: ড: হালিমা সাদিয়া খান ও ড: সাইফুল ইসলাম
৩। প্রকাশকের নাম: আগামী প্রকাশনী
৪। মূল্য: ৬০০ টাকা
৫। প্রাপ্তিস্থান: একুশে বইমেলা ২০১১

১। বইয়ের নামঃ মেঘ হয়ে যাই
২। লেখকের নামঃ সাবরিনা সিরাজী তিতির
৩। প্রকাশকের নামঃ বিভি রঞ্জন, নন্দিতা প্রকাশ
৪। মূল্যঃ ১২০ টাকা
৫। প্রাপ্তিস্থানঃ নন্দিতা প্রকাশ, স্টল নং ৬০, ৬১

১। বইয়ের নাম: ভালোবাসার রোদ বৃষ্টি (উপন্যাস)
২। লেখকের নামঃ সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু
৩। প্রকাশকের নাম: সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু (একুশে প্রকাশন)
৪। মূল্য: ১১০ টাকা
৫। প্রাপ্তিস্থান: বই মেলার বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির ২৫৪ নং স্টলে

১। বইয়ের নামঃ আমাদের গল্প
২। লেখকের নামঃ সাদাত শাহরিয়ার
৩। প্রকাশকের নামঃ ফয়সাল আরেফিন দীপন, জাগৃতি প্রকাশনী।
৪। মূল্যঃ ১২৫ টাকা
৫। প্রাপ্তিস্থানঃ একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলঃ ২৪০,২৪১,২৪২

১। বইয়ের নামঃ মৌনমুখর বেলায়
২। লেখকের নামঃ রেজওয়ান তানিম
৩। প্রকাশকের নামঃ মোর্শেদ আলম, জাগৃতি প্রকাশনী।
৪। মূল্যঃ ১১০ টাকা
৫। প্রাপ্তিস্থানঃ একুশে বইমেলায় জাতীয় গ্রন্থ প্রকাশণ স্টলঃ ১১৭,১১৮

১। বইয়ের নাম: 'টাইন নদী ওপার থেকে'
২। লেখকের নাম: জিয়াউল হক (ব্লগীয় নিক)
৩। প্রকাশকের নাম: রাইটার্স গিল্ড
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান:

১। বইয়ের নাম: সবুজ অঙ্গন ১৭শ সংখ্যা
২। লেখকের নাম: ব্লগের ব্লগারগণের একঝাঁপি লেখা (ব্লগার পান্থ বিহোসের সম্পাদনা)
৩। প্রকাশকের নাম: ইত্যাদি গ্রন্থ
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান: ইত্যাদি গ্রন্থ প্রকাশকের স্টল নং : ২৩৫-২৩৭

১। বইয়ের নামঃ ইসলাম ও সমসাময়িক বিতর্কের জবাব
২। লেখকের নামঃ আনিসুল ইসলাম
৩। প্রকাশকের নামঃ মোফাজ্জ্বল হক
৪। মূল্যঃ ৮০ টাকা
৫। প্রাপ্তিস্থানঃ সাথী প্রকাশনী

১। বইয়ের নামঃ বাংলাদেশের প্রকৌশলবিদ্যার ভবিষ্যৎ
২। লেখকের নামঃ প্রকৌশলী হাসান আমিন জাবির
৩। প্রকাশকের নামঃ তরফদার হোসেন
৪। মূল্যঃ ১৭০ টাকা
৫। প্রাপ্তিস্থানঃ জ্ঞানকোষ প্রকাশনী

১। বইয়ের নাম: যেমন আছি লন্ডনে
২। লেখকের নাম: আসাদুজ্জামান জুয়েল
৩। প্রকাশকের নাম: বৈশাখী প্রকাশ
৪। মূল্য:
৫। প্রাপ্তিস্থান:
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29533851 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29533851 2012-02-02 13:49:22
অমর একুশে গ্রন্থমেলা ২০১২'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলো
সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এর জন্মলগ্ন থেকেই আমরা লক্ষ্য করেছি, প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় ব্লগারদের বিভিন্ন বই প্রকাশিত হয়ে আসছে। আমাদের মাঝেই এমন ব্লগার, লেখকেরা রয়েছেন যাঁদের লেখার শৈলী, বিষয়বস্তু, গুণগত মান অত্যন্ত চমৎকার। কবিতার বই থেকে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সংকলন, শুধুই ব্লগের লেখা নিয়ে সংকলন - সবই আছে ব্লগারদের প্রকাশিত বইয়ের তালিকায়। বিষয়টা আমাদের সকলের জন্যই অত্যন্ত গর্ব আর আনন্দের।

এবারের অমর একুশে গ্রন্থমেলাও এর ব্যতিক্রম নয়। আমাদের জানামতে এবারের মেলাকে কেন্দ্র করে ব্লগারদের নানান বই প্রকাশিত হতে যাচ্ছে এবং সংখ্যায় তা গতবছরের চেয়েও অনেক বেশী। ব্লগারদের প্রকাশিত বইয়ের সাথে সবার পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা এমন একটি তালিকা তৈরি করতে চাচ্ছি, যাতে থাকবে ব্লগারদেরঃ


১। বইয়ের নাম

২। লেখকের নাম

৩। প্রকাশকের নাম

৪। মূল্য

৫। প্রাপ্তিস্থান


ব্লগাররা এই পোস্টে মন্তব্যের ঘরে এই তথ্যগুলো সরবরাহ করতে পারেন। খুব শীঘ্রই আমরা ব্লগারদের বইয়ের একটি আপডেটেড তালিকা আপনাদের সামনে রাখবো।


সবাইকে মহান একুশে বইমেলার শুভেচ্ছা।

অমর একুশে গ্রন্থমেলা ২০১২'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলোর তালিকা

শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29532760 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29532760 2012-01-31 18:20:50
সামহ্যোয়ার ইন সবসময়ই বাক স্বাধীনতার পক্ষে সামহ্যোয়ার ইন সবসময়ই বাক স্বাধীনতার পক্ষে।

খবরের লিঙ্ক ]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29529249 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29529249 2012-01-25 21:10:20
দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত দায়িত্বহীন অপপ্রচারমূলক খবরের প্রতিবাদ “জামায়াতপন্থিদের ওয়েব ঠিকানা হিসেবে পরিচিত সোনার বাংলাদেশ ডটকম, সামহোয়ার ইন ব্লগ, হিউম্যান রাইট ইন বাংলাদেশ_ এসব ব্লগে সেনা অভ্যুত্থানচেষ্টায় জড়িতদের পক্ষে প্রচারণা চালিয়ে উস্কানি দেওয়া হয়।” সূত্র: কালের কণ্ঠ
“জামায়াতপন্থীদের ওয়েব ঠিকানা হিসেবে পরিচিত সোনার বাংলাদেশডটকম, সামহোয়ার ইন ব্লগ, হিউম্যান রাইট ইন বাংলাদেশ- এসবে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের পক্ষে যেসব প্রচারণা চালানো হচ্ছে তার মূল উদ্দেশ্যও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা।” সূত্র: সমকাল

এই অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।


বিনীত
সামহোয়্যার ইন ব্লগটিম



আমরা গতকাল 'দৈনিক সমকাল'কে উক্ত বিষয়ে একটি প্রতিবাদলিপি পাঠালে তাঁরা ঐ অপপ্রচারমূলক সংবাদটি অন্তত তাঁদের সাইট থেকে মুছে ফেলেন। তবে এ বিষয়ে তাঁদের দৈনিকে কোন সংশোধনী বা দুঃখ প্রকাশ পাওয়া যায়নি। উল্লেখ্য 'কালের কণ্ঠেও একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29528331 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29528331 2012-01-24 12:56:07
১৯’শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালিত…
ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ১৩টি ব্লগ প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে ১৯শে ডিসেম্বর পালিত হলো ৩য় বাংলা ব্লগ দিবস উদযাপন অনুষ্ঠান। এই আয়োজনে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে আরও বেশ কয়েকটি ব্লগ। একই সাথে অনলাইনে লক্ষাধিক মানুষ উপভোগ করেছেন এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গণসংযোগ ও সামাজিক যোগাযোগ বিষয়ে বিশেষজ্ঞ, সরকারী ও বেসরকারী পর্যায়ের তথ্য, প্রযুক্তি ও পলিসি বিষয়ক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দায়িত্বশীল বক্তব্য রাখেন এবং মত বিনিময় করেন। বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের পরিচালকগণ তাঁদের ব্লগ সম্পর্কে সবাইকে অবহিত করেন।

ব্লগ দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে এই পর্যন্ত ব্লগারদের লেখা পোস্টগুলোর লিংক ও কিছু ছবি দেখে নিন এই পোস্ট থেকে।












































ব্লগারদের লেখা পোস্ট:

৩য় বাংলা ব্লগ দিবস, আমি আর অন্য ব্লগাররা !!!! - তাশফী

আমার এই পোষ্ট আপনারা লিখুন। বিষয়বস্তুতে আমি শুধু একটি ছবি দেব। লিখবেন আপনারা, যারা ৩য় বাংলা ব্লগ দিবসে অংশ নিয়েছিলেন,... - জিশান শা ইকরাম

ব্লগর ব্লগর, ব্লগ করতে যেয়ে ব্লক যেন না হই - এস েজ রতন

গতকাল ছিল ৩য় বাংলা ব্লগ দিবশ - ইব্রাহীমলিজা

আমার যাত্রা হল শুরু............... - আশিকুর রাসেল

দুঃখিত ... এই মুহুর্তে ফটো ব্লগ টি প্রকাশ করতে পারছি না ... - অস্তমিত গন্তব্য

সামুর সেরা দশের সাত জনই ধর্মীয় কুসংস্কারমুক্ত কিংবা নাস্তিক। - পিটার প্যান

আমার অসমাপ্ত ব্লগডে (ছবি ব্লগ) - মোঃমোজাম হক

৩য় বাংলা ব্লগ দিবসঃসেরা দশ বিশ্লেষণ(একটি সমালোচনা ও নন ছাগু পোস্ট) - নাঈম আহমেদ আকাশ

যেমন ছিলো ব্লগ ডে!! যেমন হওয়া উচিত ছিলো!! / - ধুর!!

৩য় বাংলা ব্লগ দিবসের আয়োজন- কেকটা সেইরকম লাগছে-সবাই একটা কইরা খাইছে কিন্তুক আমি দুইটা--- - মুখপোড়া

ল্যাপটপজয়ী ব্লগার........... / / - ফয়সাল তূর্য

প্রচন্ড ঠান্ডার কারণে ব্লগ দিবসে যাইনি, কতিপয় ব্লগারের নিকট আমি ক্ষমাপ্রার্থি। - মাহমুদুল হাসান কায়রো

ব্লগ দিবস নিয়ে ব্লগারের সাথে চ্যাটকথন - আকাশটালাল

৩য় বাংলা ব্লগ দিবস : সামুর সেরা দশ ব্লগার এবং যে কারণে সেরাদেরকে একযোগে অভিনন্দন জানানো যাবে না - দাঁড়িপাল্লা

ঠান্ডায় হিমায়িত হইয়া যাইতে পারলাম না। নইলে কম্পু আইজকে আমারেই দিত - বাপি রায়

সামুর সেরা ব্লগার নির্বাচন কি প্রশ্নবিদ্ধ নয়? - আকাশটালাল

তৃতীয় বাংলা ব্লগ দিবস (একটি ছবি ব্লগ) - মোঃ মুনাব্বির হোসেন

সবাইকে অভিনন্দন। শুভ ব্লগিং!
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29506540 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29506540 2011-12-20 15:27:12
আজ ১৯শে ডিসেম্বর ৩য় বাংলা ব্লগ দিবসে আমন্ত্রণ
গৌরবময় বিজয় মাসের শুভেচ্ছা নিন। আসছে ১৯শে ডিসেম্বর, সোমবার, ২০১১, বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত দুই বছর যাবৎ বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগের যাত্রা শুরু হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় বাংলা ব্লগ দিবস। বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের সাথে পরিচয়, ব্লগারদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও ব্লগের সাথে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিতে দিবসটি ইতিমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে। এবছর ১৯শে ডিসেম্বর পালিত হচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’

অনুষ্ঠানস্থল: পাবলিক লাইব্রেরী, সম্মেলন কক্ষ, নীচ তলা
সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদযাপনে শামিল ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্ম:
১. উন্মোচন, http://unmochon.net/blog
২. একুশে ব্লগ, http://ekusheyblog.com
৩. প্রজন্ম ফোরাম, http://forum.projanmo.com
৪. কমজগত ব্লগ, http://blog.comjagat.com
৫. মুক্ত ব্লগ, http://www.muktoblog.net
৬. প্রথমআলো ব্লগ, http://prothom-aloblog.com/welcome
৭. বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ব্লগ, http://blog.bdnews24.com
৮. প্রিয় ব্লগ, http://blog.priyo.com
৯. টেকটিউনস ব্লগ, http://techtunes.com.bd
১০. দৃষ্টিপাত, http://www.drishtipat.org
১১. বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ, (নির্মানাধীন)
১২. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, Click This Link
১৩. সামহোয়্যারইন...ব্লগ, http://www.somewhereinblog.net

আয়োজনটি সম্পূর্ণ উম্মুক্ত। প্রয়োজন নেই কোন নিবন্ধনের! অনুষ্ঠানে ব্লগাররাই সঞ্চালক, বক্তা এবং অতিথি। এছাড়া বাংলা ব্লগ দিবস অনলাইনের সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত।

অনলাইনে/অফলাইনে যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই অনষ্ঠানে বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্ম একটি নির্ধারিত সময় জুড়ে তাদের নিজ নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন উপস্থাপন করবে এবং ব্লগারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেবে। বাংলা কমিউনিটির সাথে যুক্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি ব্লগার। তাঁরা অনেক খবরকে ব্লগের মাধ্যমেই প্রথমে প্রকাশ করেছেন। সমাজের অনেক অন্ধকার দিক, অচেতন জায়গার কথা যা প্রথাগত মিডিয়া তুলে ধরতে দ্বিধা করেছে, তা কখনো নিরপেক্ষ বক্তা অথবা কখনো সিটিজেন জার্নালিজম এর চেতনায় ব্লগে প্রকাশিত হয়েছে। এই আয়োজনে সেসবের স্বীকৃতি থাকবে।

বাংলাদেশের সাইবার পরিসরে ব্লগের ভূমিকা অগ্রগণ্য। আমরা আশা করছি এই অনুষ্ঠান হয়ে উঠবে ব্লগার ও নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের একটি মিলন মেলা। যেখানে থাকবে অনলাইনে যুদ্ধাপরাধের পক্ষের তৎপরতা নিষিদ্ধসহ সকল বাক স্বাধীনতা ও গণজাগরণের নিশ্চয়তার কথা। এভাবেই পলিসি এবং সাইবার আইনের পরিকাঠামো নির্মাণে উভয় পক্ষের এই যোগাযোগ অর্থবহ হয়ে উঠবে।

আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

বিনীত

সামহোয়্যার ইন ব্লগ পরিবার]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29504553 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29504553 2011-12-17 12:30:17
মুক্তিযুদ্ধের চেতনার সমুজ্জ্বল রশ্মি বিকিরণে বিজয় র‍্যালীতে অংশ নেবার আহবান
আমরা এ কথা দাপটের সাথে বলতে পারি সাইবার জগতে যত বাংলা অক্ষর দেখা যায় তার সিংহভাগ বাংলা ব্লগসমূহে লিখিত, আরো নির্দিষ্ট করে বললে বাংলাদেশের ব্লগসমূহের। ১৬ই ডিসেম্বরের বিজয় চেতনার সাথে মিলেমিশে এ যেন আমাদের আরো এক অর্জন। আমরা একে সম্মিলিতভাবে উদযাপন করবো বাস্তবে, প্রতি বছরের মত, বিজয় র‍্যালীতে, বিজয়ীর বেশে।

বেশ কয়েকটি কমিউনিটি ব্লগ প্ল্যাটফর্মের ব্লগারদের সাথে ঐক্যবদ্ধভাবে র‍্যালীতে সবাইকে অংশ নেবার আহবান জানাই। র‍্যালীটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে। র‍্যালীতে অংশ নেবার জন্য প্রত্যেকে নিজের ইচ্ছেমতন বিজয়ের বার্তাবাহী, বর্ণিল কোনো ফেস্টুন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন করতে পারেন। সাথে নিয়ে আসতে পারেন স্ত্রী, সন্তান, বন্ধু বা আত্মীয় স্বজন। ক্যামেরা নিয়ে আসতে পারেন সময়টাকে অ্যালবামে বন্দী করার জন্য।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ১৬ই ডিসেম্বরকে ব্লগারদের সংঘবদ্ধতার দিবস হিসাবেও প্রতিষ্ঠিত করবে। এই যূথবদ্ধতা আমাদের বিজয়ের চেতনার ভাস্বর হয়ে যুদ্ধাপরাধীদের বিচারকে তরান্বিত করতে শক্তিশালী জনমত হিসাবে আবির্ভূত হবে। আসুন বিজয়ের র‍্যালীতে, জীবনে ব্লগের বাস্তবময় একটি অধ্যায়ে।

তারিখ: ১৬ই ডিসেম্বর
র‍্যালী শুরু হবার স্থান: শাহবাগ জাদুঘরের সামনে থেকে।
সময়: সকাল ৮টা ৩০ মি:

বাংলা ব্লগের শুরুর দিকে বিকল্প মিডিয়া হিসাবে এর উন্মেষের সাথে সাথে অবাস্তব এক ধারণার সূত্রপাত ঘটানো হয়েছিল। মুক্তিযুদ্ধে শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে নারী সম্ভ্রম বিনষ্টকারী যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে কতিপয় ব্যক্তি এক প্ল্যাটফর্মে চেতনায় জ্বালাময়ী পোস্ট প্রকাশ করে ভিন্ন এক প্ল্যাটফর্মে বিকৃত যৌনাচারের গল্প লিখে নারীর প্রতি চরম অবমাননার দৃষ্টান্ত স্থাপন করেছিল। একদিকে নারীকে ক্রমাগত অপমানজনকভাবে উপস্থাপন, অন্যদিকে একাত্তরের নারী অবমাননাকারীদের বিচারের দাবী – এ পরস্পরবিরোধী অবাস্তবতা তরুন প্রজন্মের কাছে অনলাইন কমিউনিটিকে পরিচয় করিয়ে দেয় বিকৃতভাবে। তবে শেষ পর্যন্ত এই বিকারগ্রস্থদের অবাস্তব জগত গুঁড়িয়ে দিয়েছে সচেতন ব্লগাররা। ভার্চুয়াল অঙ্গন হলেও ব্লগ কোনোভাবেই অবাস্তব-সমাজ বিচু্যত জগত নয়, এখন স্পষ্টতর, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী হয়ে উঠেছে সাইবার জগত। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা হয় যেমনটি জীবনে, তেমনটিই সাইবার স্পেসে যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিচ্ছুরণের কেবল এক বর্ধিত অংশ।

এবছরও রাষ্ট্রীয়, সামাজিক, মানবিক অস্থি ও মাংসপিণ্ডসমেত আমরা সমবেত হবো বিজয়ের র‍্যালীতে, মুক্তিযুদ্ধের চেতনার সমুজ্জ্বল রশ্মি বিকিরণে। অনলাইন ও অফলাইনে যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

আপনার উপস্থিতি নিশ্চিত করতে পারেন এই ফেসবুক ইভেন্টে

পোস্টটি একযোগে প্রকাশিত হয়েছে ১৩টি কমিউনিটি প্ল্যাটফর্ম থেকে:
১. সামহোয়ারইনব্লগ, ২. টেকটিউনস, ৩. প্রথমআলোব্লগ, ৪. দৃষ্টিপাত, ৫. বিডনিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ, ৬. উন্মোচন, ৭. মুক্তব্লগ, ৮. একুশেব্লগ, ৯. কম্পজগৎব্লগ, ১০. প্রিয় ব্লগ, ১১. বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগ, ১২. প্রজন্ম ফোরাম ও ১৩. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।


* ছবিসূত্র: পোস্টে ব্যবহৃত পতাকার ছবি নেয়া হয়েছে উইকিমিডিয়া কমন্স থেকে।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29500680 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29500680 2011-12-11 14:04:00
আজ বেলা ৩টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত ব্লগিং এ সাময়িক অসুবিধার জন্য দুঃখিত
আজ দুপুর ৩টা থেকে ৫:৩০মিনিট পর্যন্ত আমরা সার্ভার আপগ্রেডেশন এবং মেইনটেনেন্সের কাজ করবো। তাই এই সময়টুকু সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

শুভ ব্লগিং,
সামহোয়্যার ইন…ব্লগ টিম।
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29444247 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29444247 2011-09-07 13:53:18
বিশ্বজুড়ে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারাক।

এই মুহূর্ত পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন সামহোয়্যার ইন ব্লগের প্রায় ৮৮০০০ (আটাশি হাজার) ব্লগার। আর তার মধ্যে স্থান এবং সময় ভেদে আজ ৩০শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল ৩১শে আগস্ট, বুধবার ২০১১ ঈদ উল ফিতর উদ্‌যাপিত হতে যাচ্ছে।

এই বিশেষ দিনটিতে যাঁরা আপনজনদের সান্নিধ্যে রয়েছেন এবং যাঁরা দূরে রয়েছেন তাঁদের সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় প্রতিমুহূর্ত, ভালবাসা আর মঙ্গল কামনা করছি।


সমস্ত ব্লগার এবং ব্লগ পরিবার।
শুভ ব্লগিং । ]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29441097 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29441097 2011-08-30 17:46:13
আদমশুমারি ও গৃহগণনা ২০১১ তে নিজেদের অন্তর্ভূক্ত করি এবং অন্যদেরও উৎসাহিত করি

প্রিয় ব্লগার,
গত ১৫ ই মার্চ থেকে সারাদেশে ৫ম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ শুরু হয়েছে, চলবে ১৭, ১৮ এবং ১৯ মার্চ ২০১১ পর্যন্ত। এবারের আদম শুমারির শ্লোগান: দশ বছর পর এলো শুমারি নিজেকে গণনায় অন্তভূর্ক্ত করি। আরো দেখুন ফেইসবুকেও


শুমারিতে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করা হবে:
গৃহ ও খানা সম্পর্কেব্যক্তি সম্পর্কে
* খানার ঠিকানার

* খানার সদস্য সংখ্যা কত জন

* ভাসমান খানা কি-না

* খানা কি ধরণের

* গৃহের সংখ্যা কতটি

* খানার প্রধান গৃহ কেমন

* বাসস্থান নিজস্ব না ভাড়া

* খাবার পানির উৎস

* পায়খানা কি ধরণের

* বিদ্যুতের সংযোগ আছে কি-না

* ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন সম্প্রদায়ের

* খানার সদস্যদের বয়স

* খানা প্রধানের সঙ্গে সম্পর্ক

* পুরুষ না মহিলা

* বৈবাহিক অবস্থা

* ধর্ম

* প্রতিবন্ধী হলে কি ধরণের

* ছাত্র কি-না

* সর্বোচ্চ শ্রেণী পাশ

* পাশের ক্ষেত্র

* চিঠি লিখতে পারেন কি-না

* কাজে নিয়োজিত কি-না

* কাজের ক্ষেত্র




আসুন এই ৫ম আদমশুমারিতে নিজেরা অংশগ্রহণ করি এবং সফল করতে সহযোগিতা করি।

]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29345350 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29345350 2011-03-16 13:03:10
আজ জাপানে ভয়াবহ ভূমিকম্প; আক্রান্ত এলাকাসমূহে এবং তার আশে পাশে বসবাসরত ব্লগাররা সম্ভব হলে নিজেদের অবস্থান এবং পরিস্থিতির আপডেট দিন

আজ বাংলাদেশ সময় বেলা ১১:৪৬ মিনিটে জাপানে ভয়াবহ ভূমিকম্প (রিখটার স্কেলে ৮.৯) হয়ে গেল এবং এর রেশ ধরে একের পর এক এ পর্যন্ত বিভিন্ন মাত্রায় আরও ১৭টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে । যার কারণে ব্যাপক সুনামির ফলে অসংখ্য প্রাণহানি ও মারাত্নক ক্ষয়-ক্ষতির আশংকায় রয়েছে সবাই। জাপানে বা এর আশে-পাশে বসবাসকারী ব্লগার বন্ধুরা কেমন আছেন জানিয়ে সম্ভব হলে এখানে আপডেট দিন। প্রয়োজনে ব্যবহার করুন 'google person finder: 2011 japan earthquake '


বাংলাদেশীসহ আক্রান্ত এলাকাসমূহের সবার মঙ্গল হোক।

সামহোয়্যার ইন ব্লগটিম এবং ব্লগার বৃন্দ।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29342740 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29342740 2011-03-12 00:16:50
ডয়চে ভেলে' আয়োজনে 'সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ২০১১' শুরু হয়েছে
প্রিয় ব্লগার,

শুভেচ্ছা রইলো।
আপনারা ইতিমধ্যেই জেনেছেন, ডয়চে ভেলে সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ২০১১ শুরু হয়েছে৷ আগামী ১১ই মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতায় ব্লগ জমা দেওয়া যাবে। বাংলা ভাষাসহ এই প্রতিযোগিতায় অংশ নেবে এগারোটি ভাষা।

আর মাত্র চার দিন পরই শুরু হচ্ছে 'ডয়চে ভেলে'র আয়োজনে আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা 'ববস' । আজই আপনার পছন্দের বাংলা ব্লগটি মনোনয়ন দেবার সুযোগ নিন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১তম দেশ বাংলাদেশ এবং ১১তম ভাষা 'বাংলা'কে আরও বড় পরিসরে তুলে আনুন।

সর্বপ্রথম সেই ২০০৫ সালের ১৫ই ডিসেম্বরে বাংলা কমিউনিটি ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ এর যে যাত্রা শুরু হয়েছিল তা আজ বিশ্বময় বিস্তৃত। গৌরবময় ইতিহাস বিজড়িত আমাদের মাতৃভাষা 'বাংলা'র ব্যাপক চর্চা আর বিশ্বময় বহুল পরিচিতির লক্ষে বাংলা ব্লগারদের ভুমিকা আজ প্রশ্নাতীত। আনন্দের কথা, মাতৃভাষার প্রতি এই ভালবাসা, মমতায় আজ একের পর এক বাংলা ব্লগ গড়ে উঠছে এবং এর ফলে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষিদের 'বাংলা' চর্চার ক্ষেত্র বাড়ছে দ্রুত।

আপনারা জানেন, বিশ্বজুড়ে খ্যাতিমান রেডিও, জার্মানির 'ডয়চে ভেলে' গত কয়েক বছর ধরে একটি আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গত বছর এই প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত হয় 'বাংলা ব্লগ' ডয়চে ভেলে'র বাংলা বিভাগে কর্মরত হাতেগোনা কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায়। এই আয়োজনটিতে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ভাষা, সংষ্কৃতি ও কৃষ্টি তুলে ধরার সুযোগ পায়। এবার দ্বিতীয়বারের মত 'এই প্রতিযোগিতায় 'বাংলা ব্লগ' আপনাদের পছন্দের মনোনয়নের অপেক্ষায়। মনোনয়ন দিন এখানে.... http://thebobs.com



শুভ ব্লগিং

সামহোয়্যার ইন ব্লগটিম।


]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29339797 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29339797 2011-03-07 12:36:22
আজ মাঠ কাঁপাবে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা
প্রিয় ব্লগার বন্ধুরা,

আজ একটি বিশেষ দিন, আমাদের দিন।

স্বদেশের মাঠে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর প্রথম খেলাটি শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। আজ প্রথম দিনটিতেই প্রতিবেশী দেশ ভারতের সাথে ব্যাট-বলের প্রলয় লড়াইয়ে নামবে আমাদের দল, স্বাগতিক বাংলাদেশ।। এবার বিশ্বকাপের সহ আয়োজক দেশ হিসেবে, নিজেদের মাটিতেই, লাল-সবুজের গৌরবময় পতাকা হাতে মাঠে নামবে আমাদের বাঘারা। চিনিয়ে দেবে বিশ্বময় এই দেশ, আমাদের বাংলাদেশ।



বিশ্বময় আমাদের গৌরব আরও ছড়িয়ে পড়ুক এই মাতৃভাষার মাসে, বিশ্বময় আমাদের পতাকা সমুন্নত থাকুক। জয়ই হোক আমাদের একমাত্র
মন্ত্র, একমাত্র স্লোগান। আমরাই করবো জয়।


শুভ ব্লগিং।
সামহোয়্যার ইন ব্লগ টিম।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29329775 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29329775 2011-02-19 11:33:02
স্বদেশের মাটিতে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১, আমরা করবো জয়...
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে আমাদের উঠোনে, এ দেশের মাটিতেই আর কয়েক ঘন্টা পরেই। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫০ মিনিটে শুরু হচ্ছে পাঁচটি পর্বে বিভক্ত দুই ঘণ্টা ১৫ মিনিটের এ অনুষ্ঠান। এই নিয়ে এখন চারিদিকে সাজ সাজ রব; আনন্দের বন্যা। গৌরবের কথা, বিশ্বময় তুমুল জনপ্রিয় এই ক্রীড়া ইভেন্ট ক্রিকেটে আমাদের দেশও অনেক এগিয়ে এখন। আমাদের বাঘা ক্রিকেটদল আজ অহরহই বিদেশের মাটিতে বাঘা সব ক্রিকেট দলকে জব্দ করে বাড়ি ফেরে স্বগর্বে। এবার বিশ্বকাপের সহ আয়োজক দেশ হিসেবে, নিজেদের মাটিতেই এই মাতৃভাষার মাসে, লাল-সবুজের গৌরবময় পতাকা হাতে মাঠে নামবে আমাদের বাঘারা। চিনিয়ে দেবে বিশ্বময় এই দেশ, আমাদের বাংলাদেশ।


বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ব্যানার চেয়ে আমরা একটি পোস্ট দিয়েছিলাম গত ০৫ ই জানুয়ারি, ২০১১ তারিখে। কিন্তু ব্লগারদের কাছ থেকে অন্যবারের মত এবার বেশি সাড়া পাওয়া যায়নি। খুব কম সংখ্যক ব্যানার পাওয়ায় আমরা আর ভোটের আয়োজনে যেতে পরিনি। তবে, ব্যানারের সংখ্যা এবং মান যাই হোক, আগের মত আমরা প্রায় প্রতিটি ব্যানারই ব্যবহার করবো বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে তৈরি করা একটি বিশেষ ওপেন গ্রুপ ব্লগে, খানিকটা ভিন্ন আঙ্গিকে। থাকছে কিছু নতুন সংযোজন। এই বিশ্বকাপ ক্রিকেটের উপচে পড়া আনন্দে আসুন তৈরি হয়ে নিই; মিলে মিশে সাজিয়ে নিই আমাদের এই বর্ণমালার খোলা মাঠ, আমাদের প্রিয় 'বাঁধ ভাঙার আওয়াজ'। চমকদার খবরে, বর্ণনায়, ছবিতে, আলোচনায় আর আনন্দে ব্লগার বন্ধুদের হাতেই ঝলমলিয়ে উঠুক এই বিশ্বকাপের প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগ।

বিশ্বময় আমাদের গৌরব আরও ছড়িয়ে পড়ুক এই মাতৃভাষার মাসে, বিশ্বময় আমাদের পতাকা সমুন্নত থাকুক। সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জন‍্য রইলো অশেষ শুভকামনা। জয়ই হোক আমাদের একমাত্র মন্ত্র, একমাত্র স্লোগান।

শুভ ব্লগিং।
সামহোয়্যার ইন ব্লগ টিম। ]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29328504 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29328504 2011-02-17 14:55:55
অমর একুশে বইমেলা ২০১১ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগ/কার্যক্রম: আপডেট: প্রিয় ব্লগার/লেখক/প্রকাশক, অমর একুশে বইমেলা উপলক্ষে সামহোয়্যার ইন... ব্লগে বিজ্ঞাপণ আহবানে আমরা আপনাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছি, এজন্য সবাইকে ধন্যবাদ । ইতিমধ্যে যাঁরা আমাদের বিজ্ঞাপণ পাঠিয়েছেন, তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট কোড নম্বর জানিয়ে এবং বিজ্ঞাপণ মূল্য (৫০০ টাকা) পরিশোধের নিয়মাবলী জানিয়ে তাঁদের মেইলের উত্তর দেয়া হয়েছে এবং হচ্ছে যাতে মূল্য পরিশোধে তাঁরা অসুবিধায় না পড়েন। ধন্যবাদ।



প্রিয় ব্লগার,

এবারের একুশে বইমেলা উপলক্ষে আমরা সামহোয়্যার ইন... ব্লগে কিছু উদ্যোগ নিয়েছি যা লেখক, পাঠক এবং প্রকাশক সবাইকে ঘিরে আবর্তিত।

১. অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এবং প্রকাশ পেতে যাচ্ছে এমন সব বইগুলোর নাম, লেখকের নাম এবং প্রকাশকের নামসহ একটি তালিকা তৈরী করছি যাতে সার্চ বাটনের সাহায্যে সহজেই পছন্দের বইগুলো খুঁজে পাওয়া যাবে। প্রকাশকগণ এই লিস্টটি সমৃদ্ধ করুন বিনামূল্যে। এজন্য আমাদের যে তথ্যগুলি প্রয়োজন হবে:

ক) বইয়ের নাম।
খ) লেখকের নাম।
গ) প্রকাশকের নাম।
ঘ) প্রকাশের তারিখ।
ঙ) বইয়ের প্রকৃতি (ক্যাটাগরি)।
চ) ISBN (যদি থাকে)।


২. এবারের বইমেলায় প্রকাশিত সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলো প্রয়োজনীয় তথ্যসহ একটি তালিকা তৈরি করা হয়েছে যা নিচের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নেয়া যাবে এবং এই লিস্টটি ক্রমশ আপডেটেড হতে থাকবে। অমর একুশে বইমেলা ২০১১ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগারদের বইয়ের তালিকা


৩. যে কোন লেখক এবং প্রকাশকই তাঁর এক বা একাধিক সংখ্যক বইয়ের প্রচ্ছদসহ প্রচারণার জন্য সামহোয়্যার ইন... ব্লগের প্রথম পাতায় এখনই বিজ্ঞাপণ দিতে পারছেন পুরো মাসব্যাপী। আপনার বই/বইগুলোর বিজ্ঞাপণ সম্পর্কিত তথ্যগুলো দেখে নিন:

ক) প্রচ্ছদসহ প্রতিটি বইয়ের বিজ্ঞাপণ প্রদর্শনকাল হবে দশ সেকেন্ড এবং এভাবে সার্বক্ষণিক প্রদর্শন চলতে থাকবে দিবা-রাত্রি চব্বিশ ঘন্টা।
খ) বিজ্ঞাপণের জন্য আপনার বইয়ের/বইগুলোর নাম, প্রচ্ছদ, বইটি সম্পর্কে তিরিশ শব্দের মধ্যে একটি ছোট্ট পরিচিতি, প্রকাশকের নাম এবং প্রকাশকের লোগোসহ বইটির মূল্য জানিয়ে আমাদের পাঠিয়ে দিন ঠিকানায়।
ঘ) প্রতিটি বইয়ের বিজ্ঞাপণ মূল্য ৫০০(পাঁচশত টাকা)। আপনার প্রদত্ত বিজ্ঞাপণের মূল্য পরিশোধ সংক্রান্ত তথ্যাবলী আমরা খুব শীঘ্রই এখানে জানিয়ে দেবো।

বইমেলা আমাদের সকলের জানাজানিকে বিস্তৃত করুক, আমাদের প্রাণের মেলা হয়ে উঠুক। সবাইকে একুশের শুভেচ্ছা।


শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগটিমপ্রিয় ব্লগার,

এবারের একুশে বইমেলা উপলক্ষে আমরা সামহোয়্যার ইন... ব্লগে কিছু উদ্যোগ নিয়েছি যা লেখক, পাঠক এবং প্রকাশক সবাইকে ঘিরে আবর্তিত।

১. অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এবং প্রকাশ পেতে যাচ্ছে এমন সব বইগুলোর নাম, লেখকের নাম এবং প্রকাশকের নামসহ একটি তালিকা তৈরী করছি যাতে সার্চ বাটনের সাহায্যে সহজেই পছন্দের বইগুলো খুঁজে পাওয়া যাবে। প্রকাশকগণ এই লিস্টটি সমৃদ্ধ করুন বিনামূল্যে। এজন্য আমাদের যে তথ্যগুলি প্রয়োজন হবে:

ক) বইয়ের নাম।
খ) লেখকের নাম।
গ) প্রকাশকের নাম।
ঘ) প্রকাশের তারিখ।
ঙ) বইয়ের প্রকৃতি (ক্যাটাগরি)।
চ) ISBN (যদি থাকে)।


২. এবারের বইমেলায় প্রকাশিত সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলো প্রয়োজনীয় তথ্যসহ একটি তালিকা তৈরি করা হয়েছে যা নিচের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নেয়া যাবে এবং এই লিস্টটি ক্রমশ আপডেটেড হতে থাকবে। অমর একুশে বইমেলা ২০১১ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগারদের বইয়ের তালিকা


৩. যে কোন লেখক এবং প্রকাশকই তাঁর এক বা একাধিক সংখ্যক বইয়ের প্রচ্ছদসহ প্রচারণার জন্য সামহোয়্যার ইন... ব্লগের প্রথম পাতায় এখনই বিজ্ঞাপণ দিতে পারছেন পুরো মাসব্যাপী। আপনার বই/বইগুলোর বিজ্ঞাপণ সম্পর্কিত তথ্যগুলো দেখে নিন:

ক) প্রচ্ছদসহ প্রতিটি বইয়ের বিজ্ঞাপণ প্রদর্শনকাল হবে দশ সেকেন্ড এবং এভাবে সার্বক্ষণিক প্রদর্শন চলতে থাকবে দিবা-রাত্রি চব্বিশ ঘন্টা।
খ) বিজ্ঞাপণের জন্য আপনার বইয়ের/বইগুলোর নাম, প্রচ্ছদ, বইটি সম্পর্কে তিরিশ শব্দের মধ্যে একটি ছোট্ট পরিচিতি, প্রকাশকের নাম এবং প্রকাশকের লোগোসহ বইটির মূল্য জানিয়ে আমাদের পাঠিয়ে দিন ঠিকানায়।
ঘ) প্রতিটি বইয়ের বিজ্ঞাপণ মূল্য ৫০০(পাঁচশত টাকা)। আপনার প্রদত্ত বিজ্ঞাপণের মূল্য পরিশোধ সংক্রান্ত তথ্যাবলী আমরা খুব শীঘ্রই এখানে জানিয়ে দেবো।

বইমেলা আমাদের সকলের জানাজানিকে বিস্তৃত করুক, আমাদের প্রাণের মেলা হয়ে উঠুক। সবাইকে একুশের শুভেচ্ছা।


শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগটিম]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29322062 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29322062 2011-02-07 17:57:36
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত সামহোয়্যার ইন ব্লগারদের বইগুলো
সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এর জন্মলগ্ন থেকেই আমরা লক্ষ্য করেছি, প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় ব্লগারদের বই প্রকাশিত হয়ে আসছে। আমাদের মাঝেই এমন ব্লগার, লেখকেরা রয়েছেন যাঁদের লেখার শৈলী, বিষয়বস্তু, গুণগত মান অত্যন্ত চমৎকার। কবিতার বই থেকে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সংকলন, শুধুই ব্লগের লেখা নিয়ে সংকলন, সবই আছে ব্লগারদের প্রকাশিত বইয়ের তালিকায়। বিষয়টা আমাদের সকলের জন্যই অত্যন্ত গর্ব আর আনন্দের।

এবারের অমর একুশে গ্রন্থমেলাও এর ব্যতিক্রম নয়। এবারের মেলাকে কেন্দ্র করে ব্লগারদের নানান বই প্রকাশিত হতে যাচ্ছে। ব্লগারদের প্রকাশিত বইয়ের সাথে সবার পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা এমন একটি তালিকা তৈরি করতে চাচ্ছি, যাতে থাকবে ব্লগারদের,

১। বইয়ের নাম

২। লেখকের নাম

৩। প্রকাশকের নাম

৪। মূল্য

৫। প্রাপ্তিস্থান

ব্লগাররা এই পোস্টে মন্তব্যের ঘরে এই তথ্যগুলো সরবরাহ করতে পারেন। যাতে করে আমরা ব্লগারদের বইয়ের একটি আপডেটেড তালিকা আপনাদের সামনে রাখতে পারি।


সবাইকে শুভেচ্ছা।


শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29319607 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29319607 2011-02-03 16:41:30
ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে পরিবর্তিত হলো পোস্ট রেটিং সুবিধা...
আপডেট: ব্লগারদের মতামতের ভিত্তিতে এবং ফেইসবুক সংশ্লিষ্টতার অসুবিধা বিবেচনা করে প্রতি পোস্টের শেষে ফেইসবুক লাইক এর পরিবর্তে একটি নতুন "ভালো লাগলো" বোতাম যোগ করা হয়েছে।
সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এর জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে এবং প্রয়োজনে এর নানান পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে। শুরুতে ব্লগের প্রতিটি লেখার রেটিং এর জন্য আমরা ১ থেকে ৫ নম্বর রেখেছিলাম যা দিয়ে পাঠক তাঁর পঠিত লেখাটির মান, পছন্দ ও অপছন্দের প্রকাশ করতেন। এই পদ্ধতির কিছু নেতিবাচক দিক বিবেচনা করে আমরা পরে নিয়ে আসি মাইনাস এবং প্লাস এর প্রয়োগ।

আমাদের দীর্ঘ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আলোকে সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এ একটি লেখার রেটিং তথা প্লাস-মাইনাস এর পরিবর্তে আমরা নতুন করে আবারও ভাবতে শুরু করি। আজ, ২০ জানুয়ারী ২০১১, বিকেল থেকে তাতে কিছুটা পরিবর্তন এনে শুধুমাত্র 'পছন্দ' প্রকাশের একটি সুবিধা এবং লেখাটি কতবার পঠিত হয়েছে তা প্রথম পতায় দেখার একটি সুবিধা রাখা হয়েছে। এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলো:

১। প্লাস-মাইনাস রেটিং এর অপব্যবহার রোধ।
২। এই অবস্থায় কোন ব্লগে পাঠক কেবল মাত্র মাইনাস-প্লাস না দিয়ে মন্তব্যের মাধ্যমে মতামত এবং উৎসাহ দিয়ে সংশ্লিষ্ট ব্লগে তাঁর উপস্থিতি জানাতে পারেন।
৩। কোন পোস্টে আপনার দ্বিমতের জন্য 'মন্তব্য' এবং 'অভিযোগ' এর জন্য 'পোস্টটি আপত্তিকর' বোতামটি তো রইলোই।

আমরা বিশ্বাস করি কোন ব্লগে মাইনাস রেটিং একজন ব্লগারকে তাঁর লেখায় নিরুৎসাহিত করে।

সবাইকে শুভেচ্ছা।


শুভ ব্লগিং
সামহোয়্যার ইন ব্লগ টিম
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29310974 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29310974 2011-01-20 16:53:27
বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এ সামহোয়্যার ইন ব্লগের জন্য ব্যানার আহবান
বিশ্বকাপ ক্রিকেট এবার শুরু হতে যাচ্ছে আমাদের উঠোনে, এ দেশের মাটিতে। এই নিয়ে এখন চারিদিকে সাজ সাজ রব; আনন্দের বন্যা। গৌরবের কথা, বিশ্বময় তুমুল জনপ্রিয় এই ক্রীড়া ইভেন্ট ক্রিকেটে আমাদের দেশও অনেক এগিয়ে এখন। আমাদের বাঘা ক্রিকেটদল আজ অহরহই বিদেশের মাটিতে বাঘা সব ক্রিকেট দলকে জব্দ করে বাড়ি ফেরে স্বগর্বে।

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী এইতো দোরগোড়ায়। হাতে তেমন আর সময় নেই। আসছে ১৯শে ফেব্রুয়ারী ২০১১ থেকে ২রা এপ্রিল ২০১১ পর্যন্ত পুরো সময়টা বিশ্বকাপ ক্রিকেটে মেতে রইবে সারা বিশ্ব, সজ্জিত হবে নানা রঙে নানা রূপে। এই বিশ্বকাপ ক্রিকেটের উপচে পড়া আনন্দে আসুন তৈরী হয়ে নিই; মিলে মিশে সাজিয়ে নিই আমাদের এই বর্ণমালার খোলা মাঠ, আমাদের প্রিয় 'বাঁধ ভাঙার আওয়াজ'। আগ্রহী ও উদ‍্যমী ব্লগার বন্ধুদের হাতেই নানান ব্যানারে সেজে উঠুক প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগ।

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, শুরু করে দিই। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনাদের তৈরী সামহোয়্যার ইন...ব্লগ এবং বিশ্বকাপ ক্রিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যানার, নাম/নিক সহ বিশ্বকাপের পুরো সময়টা জুড়ে পর্যায়ক্রমে এই ব্লগে শোভা পাবে।


আপনার ডিজাইন/ব্যানার সাবমিট করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, টেক্সট পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।
- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না।
- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র‍্যান্ডিং এবং লোগো থাকবে না।
- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।
- ব‍্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফরম‍্যাটের হতে পারে কিন্তু ব‍্যানার নির্বাচিত হলে আমরা পিএসডি বা এআই(.psd/.ai) ফরম্যাটও চাইতে পারি।

যেভাবে ব্যানার সাবমিট করবেন:
লগইন থাকা অবস্থায় http://www.somewhereinblog.net/submit_banner এই পেইজে গিয়ে ব‍্যানার ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন ৭ই জানুয়ারী ২০১১ থেকে ৫ই ফেব্রুয়ারী ২০১১ এর মধ্যে।

শুধুমাত্র অনলাইন ভোটের মাধ্যমেই ব্যানার নির্বাচিত হবে এবং ৬ই ফেব্রুয়ারী ২০১১ ভোটিং শুরু হয়ে শেষ হবে ১০ই ফেব্রুয়ারী ২০১১ দুপুর দুটোয়।

ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক।

শুভ ব্লগিং।
সামহোয়্যার ইন ব্লগ টিম
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29302357 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29302357 2011-01-05 17:01:43
বাংলা ব্লগ দিবসে এখন'ই আপনাদের আমন্ত্রণ
আজ ১৯শে ডিসেম্বর, রোববার, ২০১০, বিকেল ৫টায় সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য সব বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট সমস্ত দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।

বর্তমানে ওয়েব জগতে "ব্লগিং" শব্দটি পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে বিশ্বজুড়ে নিজের মত বিনিময়, জনমত তৈরী, সাহিত্য ও সংস্কৃতি চর্চা তথা যোগাযোগের সূত্র তৈরীর ক্ষেত্রে "ব্লগিং" এর ভূমিকা অসীম। ২০০৩ সালের দিকে এই ব্লগিং ধারণার জন্ম এবং তা বিশ্বময় ছড়িয়ে পড়লেও তা ছিল কেবল ইংরেজীতে।

বাংলায় সর্বপ্রথম সাধারণ মানুষের ব্যবহারোপযোগী সর্বোচ্চ সুবিধা সম্বলিত কমিউনিটি ব্লগিং ধারণা নিয়ে আসে আমাদের সোশ্যাল মিডিয়া কোম্পানী সামহোয়্যার ইন...। এই দেশেই ২০০৫ সালের ১৫'ই ডিসেম্বর জন্ম নেয় বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ"। বর্তমানে ৬৫,০০০(পয়ষট্টি হাজার) রেজিস্টার্ড ব্লগার নিয়ে বিশ্বজুড়ে প্রায় সবক'টি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের কাছে সবচে' জনপ্রিয় বাংলা ব্লগ সাইট এ'টি।

আজ এই ৫(পাঁচ) বছরে বাংলা ব্লগারের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ১(এক) লক্ষতে। এ'টি অত্যন্ত আনন্দ ও আশার কথা যে ইতিমধ্যে বেশ ক'টি বাংলা ব্লগ সাইট তৈরী হয়েছে এবং আরও নতুন নতুন বাংলা ব্লগ সাইট তৈরীর অনুপ্রেরণা পাচ্ছেন অনেকেই।

আপনারা অবগত রয়েছেন যে বাংলা ব্লগিংকে একটি গুরুত্বপূর্ণ ও জোরালো মাত্রা দিতে এবং তা বিশ্বময় ছড়িয়ে দিতে গত বছর ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস ঘোষিত হয়। তাই এই বিশেষ দিনটি উদযাপন গুরুত্বপূর্ণ।

আজ ১৯শে ডিসেম্বর, রোববার, ২০১০, বিকেল ৫টায় সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য সব বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট সমস্ত দািয়ত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আনন্দময়, সফল ও গুরুত্বপূর্ণ করে তুলবে।
ধন্যবাদ।

সৈয়দা গুলশান ফেরদৌস জানা
পরিচালক
সামহোয়্যার ইন নেট লিমিডেট

আমাদের ঠিকানা:
'ইসলাম লজ'
সামহোয়্যার ইন...
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
ঢাকা-১২১২]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29292413 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29292413 2010-12-19 16:14:02
বাংলা ব্লগ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ব্লগ প্রতিযোগিতা
মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা নিন। বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক বিশেষ আনন্দময় সাফল্যের মাস। এই সাফল্যের সাথে জড়িয়ে রয়েছে আমাদের দেশ, সার্বভৌমত্ব, ভাষা, সংস্কৃতি ও লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতা।

মাতৃভাষা বাংলার ব্যাপক প্রচার, প্রসার ও বিশ্বময় পরিচিতি দিতে বাংলা ব্লগিং এক অতুলনীয় ভূমিকা রেখে আসছে। আমাদের মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক ব্লগিং প্রতিযোগিতায় ঠাঁই করে নিয়েছে। এই বিজয়ের মাসেই মাতৃভাষা বাংলার বিশ্বময় গৌরব প্রতিষ্ঠার লক্ষে গত বছর ১৯শে ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস ঘোষণা করা হয়।

আসছে ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। আমরা অত্যন্ত আনন্দের সাথে দিনটি উদযাপনের জন্য বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে জড়িত সকল ব্লগার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

বাংলা ব্লগ দিবস উপলক্ষে আমরা দিবসটি উদযাপণে একটি আন্ত:ব্লগীয় বাংলা ব্লগ প্রতিযোগিতার আয়োজন করেছি। সামহোয়্যার ইন ব্লগ সহ বাংলা ব্লগ পরিমন্ডলের যে কোন ব্লগারের অংশগ্রহণ এই প্রতিযোগিতাটিকে গুরুত্বপূর্ণ ও সফল করে তুলবে। এই ব্লগ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাষা সৈনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন প্রধান ড. আনিসুজ্জামান এবং আরও কয়েকজন শ্রদ্ধেয় গুণীজন। বাংলা ব্লগ দিবস ১৯শে ডিসেম্বরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখাগুলোর মধ্য থেকে মোট ১০টি লেখা বিজয়ী ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে:

১। "বিজয়, মুক্তিযুদ্ধ ও মাতৃভাষা" হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখার বিষয়।

২। প্রতিটি লেখা হতে হবে অনধিক ১০০০ শব্দের মধ্যে।

৩। ১৩ই ডিসেম্বর বিকেল ৪টা থেকে আপনার লেখা গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।

৪। আপনার লেখাটির সাথে আপনার নাম (নিক), ব্লগের লিঙ্ক এবং ইমেইল আইডি জানাতে ভুলবেন না।

৫। এই ইমেল আইডিতে আপনার লেখা পাঠিয়ে দিন।

বিজয়ের এই মাসে বিজয়ী প্রত্যেকটি ব্লগ ধারাবাহিকভাবে সামহোয়্যার ইন ব্লগের স্টিকি পোস্ট হিসেবে প্রথম পাতায় থাকবে এবং পরবর্তীতে ই'বুকে সংযোজিত হবে। বিজয়ী দশজনের জন্য পুরস্কার হিসেবে থাকছে একসেট বই এবং তা বিজয়ীদের হাতে তুলে দেবেন বাংলা ভাষা এবং সংষ্কৃতির সাথে সম্পৃক্ত গুণীজনেরা।

আপনাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রচেষ্টাকে সফল করবে।

বিনীত
সামহোয়্যার ইন ব্লগ টিম


এই প্রতিযোগিতার ১০টি পুরস্কার হিসেবে ১০ সেট বই থাকবে প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' এর সৌজন্যে।

আরও দশটি পুরস্কার হিসেবে ১০ সেট বই থাকবে প্রকাশনা সংস্থা 'শুদ্ধস্বর' এর সৌজন্যে

বি:দ্র: বিজয় দিবসের ব্লগ প্রতিযোগিতা নিয়ে ব্লগাদের ইতিবাচক সাড়া পাওয়া যাওয়ায় ব্লগ জমাদানের সময় সকাল ৮টা, ১৭ই ডিসেম্বর ২০১০ পর্যন্ত বর্ধিত করা হল। এই সময়ের মধ্যে ব্লগাররা তাদের লেখা মেইল করতে পারবেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29288734 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29288734 2010-12-13 10:33:04
সামহোয়্যার ইন নেট ২০১০ সালের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে






প্রিয় ব্লগার,


অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সামহোয়্যার ইন নেট, ২০১০ সালের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে।

গত ১৬ই নভেম্বর, ২০১০ স্থানীয় সময় রাত ৯টায় চীনের সাংহাই শহরে রেড হেরিং তার টপ ১০০ এশিয়া এ্যাওয়ার্ড ঘোষনা করেছে। এই এ্যাওয়ার্ড এর উদ্দেশ্য এশিয়ার সেইসব নেতৃত্বশীল প্রাইভেট কোম্পানীগুলোকে চিহ্নিত করা যারা তাদের পথ প্রদর্শনকারী উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে স্ব স্ব শিল্প ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখেছে। তাদের এই অগ্রদূত ভূমিকাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং উদযাপণ করা এর মুখ্য উদ্দেশ্য। সামহোয়্যার ইন নেট-ই বাংলাদেশের প্রথম এবং একমাত্র কোম্পানী যেটি রেড হেরিং ১০০ এওয়ার্ডের বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে।

রেড হেরিং টপ ১০০ এশিয়া লিস্ট , ক্রমান্বয়ে নতুন ও সম্ভাবনাময় কোম্পানী এবং উদ্যোক্তাদের চিহ্নিত করার বিশেষ স্বাতন্ত্রমন্ডিত তালিকা হয়ে উঠেছে। রেড হেরিং এর সম্পাদকরা ছিলেন সেই নির্বাচকদল যারা একেবারে শুরুতেই ফেইসবুক, টুইটার, গুগল, ইয়াহু, স্কাইপ, সেলসফোর্স.কম, ইউ টিউব এবং ই-বে এর মত কোম্পানীগুলোর অপার সম্ভাবনাকে চিহ্নিত করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এই কোম্পানীগুলো একদিন আমাদের জীবন ও কাজের পদ্ধতি পরিবর্তন করে দেবে।

“অনেক কোম্পানীর ভিড় থেকে সবচেয়ে সম্ভাবনাময় কোম্পানীগুলোকে খুঁজে বের করা মোটেও সহজ অর্জন/কাজ ছিল না” এমনটাই বলছিলেন রেড হেরিং এর প্রকাশক এবং সিইও এলেক্স ভিয়েক্স। “কঠোর পরীক্ষণ, গভীর বিবেচনা ও নিবিষ্ট আলোচনার মাধ্যমে আমরা সমগ্র এশিয়ার নানান ক্ষেত্রের শত শত প্রার্থীর মধ্য থেকে টপ ১০০ বিজয়ীর তালিকা প্রস্তুত করেছি। আমরা বিশ্বাস করি সামহোয়্যার ইন নেট সেইসব স্বপ্ন, চালিকাশক্তি এবং উদ্ভাবনী শক্তিকে আত্মস্থ করেছে যা একটি সফল উদ্যোগ প্রচেষ্টাকে নিশ্চিত করে। সামহোয়্যার ইন নেট, এর এই অর্জনে গর্বিত হওয়া উচিৎ, কেননা খুবই জোরালো প্রতিযোগিতা অতিক্রম করেই তারা বিজয়ী হয়েছে”।

রেড হেরিং এর সম্পাদনাকারীরা গুণগত ও সংখ্যাগত উভয় মানদন্ডে কোম্পানীগুলোর মূল্য বিবেচনা করেছিলেন। এর মধ্যে ছিল অর্থনৈতিক দক্ষতা, প্রাযুক্তিক উদ্ভাবন, ব্যবস্থাপনার গুণগত মান, কৌশল এবং বাজারে অনুপ্রবেশের ক্ষমতা ইত্যাদি। সম্ভাবনার এই মান নির্ধারণের সাথে যুক্ত হয়েছে তাদের ট্র্যাক রেকর্ডের পুন:বিবেচনা এবং সূচনাকারী হিসেবে তাদের স্ব স্ব ক্ষেত্রের সমকক্ষদের সাথে তুলনামুলক বিচার। এর ফলে রেড হেরিং কোন কোম্পানীর অতীতকে কেবল “বাজ” হিসেবে গণ্য করতে পারে। ফলত এই তালিকাটি এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসায়ীক মডেলগুলো আবিষ্কার ও পক্ষ সমর্থনের একটি মূল্যবান হাতিয়ারে পরিণত হয়েছে।


সামহোয়্যার ইন নেট সর্ম্পকে:

সামহোয়্যার ইন নেট, ঢাকা ভিত্তিক একটি কোম্পানী যা বাংলা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর উন্নয়নে ও পরিচালনায় নিবেদিত। যার মধ্যে রয়েছে খুবই জনপ্রিয় http://www.somewhereinblog.net, বিশ্বের বৃহত্তম বাংলা ব্লগ কমিউনিটি, রয়েছে http://www.aawaj.com, একটি জনপ্রিয় স্থানিক যোগাযোগ ভিত্তিক কমিউনিটি; যেখানে প্রতিমুহূর্তের এক্টিভিটি শেয়ার করা যায়, খুব সহজে বাংলা অক্ষর ব্যবহার করা যায়, এমনকি যেখানে এসএমএস থেকে ওয়েবে যাওয়ার অনন্য বৈশিষ্ট্য সংযুক্ত হয়েছে। প্রতি মাসে এই প্লাটফর্মে ৭,৫০,০০০ এর বেশি ভিজিট দেখা যায়, ৭,৫০,০০০০ এর বেশি পেইজ এটি ডিসপ্লে করে। যেখানে বাংলা ভাষাভাষী ব্যবহারকারীরা ওয়েব বা মোবাইল থেকে এই সেবাগুলো প্রবেশের সুযোগ রয়েছে।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন, আরিল ক্লোক্কেরহৌগ (০১৭১১৫২৫২০০) অথবা সৈয়দা গুলশান ফেরদৌস জানা (০১৭১৩০০৮৯০০) অথবা আমাদের মেইল করতে পারেন এই ঠিকানায়,

রেড হেরিং সর্ম্পকে:

রেড হেরিং একটি গণমাধ্যম কোম্পানী, যার লক্ষ্য হল সকল ধরণের উদ্ভাবন, প্রযুক্তি, অর্থায়ন এবং উদ্যোগী কর্মতৎপরতা সর্ম্পকে খোঁজখবর রাখা এবং বিশ্বকে সেগুলো সম্পর্কে অবহিত করা। এর সংবাদকর্মীরা, গবেষণা বিশেষজ্ঞরা এবং নিউজলেটার সম্পাদকরা সারা বিশ্বব্যাপী তাদের অনুসন্ধান জারি রাখেন। তারা আমাদের অবহিত করেন কীভাবে নানা উদ্ভাবন ও উদ্যোক্তাদের মাধ্যমে ব্যবসা ক্রমশ রূপান্তরিত হয়ে চলেছে এবং কীভাবে প্রযুক্তি ভিত্তিক ব্যবসা আমাদের বিশ্বকে রূপান্তরিত করছে।

রেড হেরিং সর্ম্পকে আরো জানতে ভিজিট করুন: http://www.redherring.com



আমাদের এই অর্জন প্রকৃতপক্ষে আমাদের দেশের অর্জন, আমাদের পুরো সামহোয়্যার ইন টিম, ৬২,০০০(বাষট্টি হাজার) ব্লগার বন্ধু এবং ১৫,০০০ (পনর হাজার) 'আওয়াজ' বন্ধুর অর্জন। অভিনন্দন সবাইকে।


বিনীত
সামহোয়্যার ইন টিম

শুভ ব্লগিং।

]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29274899 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29274899 2010-11-20 17:26:34
সবচে' সহজ ও সার্বক্ষনিক সঙ্গী 'মোবাইল ফোন' থেকে একইসাথে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এবং 'আওয়াজ' ব্যবহারের সুযোগ তৈরী হলো।
প্রিয় ব্লগার,

আমাদের বাংলা আড্ডা সার্ভিস, “আওয়াজ” নিয়ে অনেকেই অভিযোগ করেছেন যে আমাদের অন্যান্য সার্ভিস সর্ম্পকে তারা একদমই জ্ঞাত নন। এ অবস্থায় আমরা আপনাদের একটি নতুন “আওয়াজ” এক্সপেরিয়েন্সে যুক্ত হবার জন্য এবং টেস্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি? এই “আওয়াজ” কে ব্যবহার করে আমরা বাংলা আড্ডাকে একটি নতুন স্তরে নিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। তাই একদম শুরুর অবস্থায় এই বিষয়ে আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, যাতে পূর্ণাঙ্গভাবে লঞ্চ করার পূর্বে আপনাদের অভিজ্ঞতার আলোকে সঠিক ও গঠনমূলক পরামর্শগুলোকে এর সাথে যুক্ত করার সুযোগ থাকে।

আপনারা ইতিমধ্যেই ব্লগে কিছু নতুন পোস্ট শেয়ারিং সুবিধা, পছন্দনীয় ব্লগ/ব্লগারের পোস্ট প্রথম পাতায় 'অনুসারিত' ট্যাবে দেখার সুবিধা পাচ্ছেন। পছন্দনীয় ব্লগ অনুসরণ করার জন্যে একটি 'অনুসরণ করুন' বাটন প্রতি ব্লগ পাতায় সংযোজিত হয়েছে। এই সুবিধাগুলো ছাড়াও সবচে' সহজ ও সার্বক্ষনিক সঙ্গী মোবাইল ফোন থেকে নতুন আঙ্গিকে 'আওয়াজ' ব্যবহারের সুযোগ তৈরী হলো, যা আপনাদের একই সার্ভিসের আওতায় আওয়াজ, ব্লগ ও ফেইসবুক আপডেট দেখার সুযোগ দেবে এবং আরো সহজভাবে যোগাযোগ তৈরী করতে সক্ষম হবে। আমরা লক্ষ্য করছি যে, সাধারণ ওয়েব ট্রাফিক ছাড়াও আমাদের নানান সার্ভিসগুলোতে মোবাইল এক্সেস এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নতুন আওয়াজ আপনাদের অনেক চাহিদা পূরণে সক্ষম হবে বলে আমরা আশা করছি। একদম শুরুর দিকে বলে আপনারা সাম্প্রতিক আপডেট, মন্তব্য, মেসেজ ও ফ্রেন্ড রিকোয়েস্ট সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে পারবেন। তবে, আপডেট ও কমেন্ট ইংরেজিতে পোষ্ট করতে পারবেন। যদিও এখনো আপনারা বাংলায় লিখতে পারবেন না, ব্লগ পোষ্ট লিখতে পারবেন না, মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট এর রিপ্লাই করতে পারবেন না। তবে, আপনাদের সবসময় নোটিফাই থাকার, আপডেট জানার নিশ্চয়তা থাকছে।

শুরু করার কয়েকটি ধাপ:

· আপনার মোবাইল থেকে aawaj.com ভিজিট করুন এবং আপনার ব্লগের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েই লগইন করুন। আপনি এখন সোশ্যাল কানেকশন পেজ এ, যেখানে আপনি আওয়াজ, সামহোয়্যার...ইন ও ফেইসবুকের যোগাযোগগুলো ম্যানেজ করতে পারবেন।

· ব্লগার হিসেবে আপনি আপনাতেই ব্লগে কানেকটেড হবেন। সোশ্যাল কানেকশন পেজ এ আপনি আপনার ফেইসবুক এর সেটাপ করতে পারেন যাতে এটা আওয়াজের সাথে কানেক্ট হয়। এটি আপনাকে আপনার ফেইসবুক একাউন্টে ডাইভার্ট করবে, যেখানে আপনি লগ ইন করতে পারবেন এবং আওয়াজ এপ্লিকেশন এক্সেপ্ট করতে পারবেন। ( যা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন)।

· এরপর আপনি হোমপেজ এ যান, যেখানে আপনি স্ট্যাটাস আপডেট পোষ্ট করতে পারবেন। সামগ্রিকভাবে বা আলাদা করে ব্লগ, আওয়াজ কিংবা ফেইসবুকের আপডেট দেখতে পারবেন এবং এই সার্ভিসগুলোর নোটিফিকেশনও পাবেন। আমরা আন্তরিকভাবে আপনাদের ফিডব্যাক প্রত্যাশা করছি, কোনটা ভালো, কোনটা মন্দ বা কোনটা সহজ কোনটা দুর্বোধ্য, সবকিছুর।

এখন, এতটুকুই আপনাদের জানাচ্ছি। আমরা আশা করছি বাকীটা আপনারা সহজভাবেই আয়ত্ত করতে পারবেন। একই সাথে আমরা আমাদের ইন্টারফেসকে আপনাদের সহযোগীতায় আরো ইউজার ফ্রেন্ডলী ও ইনটিউটিভ করার চেষ্টা করবো।

এই সুযোগে আমরা আমাদের ব্লগের সাম্প্রতিক নতুন ফিচারটিও আপনাদের সাথে পরিয়চ করিয়ে দেবার সুযোগ নিচ্ছি।

প্রায় তিন মাস হলো আমরা সামহোয়্যার ইন ব্লগ এর মোবাইল ভার্সন শুরু করেছি: দেখুন m.somewhereinblog.net .

আপনার মোবাইলে বাংলা না দেখা গেলে স্ক্রীনের উপরে 'ইমেজ ভার্সন' সিলেক্ট করুন।

আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি এবং করে যাচ্ছি যাতে আওয়াজ আপনাদের জন্য সহজ ও আরামদায়ক হয়। যদিও পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা অনুমান করি যে কিছু কিছু বাগ তারপরও থাকতে পারে। আর এজন্যই আপনাদের সহযোগীতা আমাদের আরো প্রয়োজন যাতে আমরা আরো দক্ষতার সাথে সেগুলো দূর করতে পারি। আপনাদের মতামত/পর্যবেক্ষণ আমাদের ইমেইল করে জানান, । আপনাদের গঠনমূলক আলোচনা-সমালোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত।
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29254796 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29254796 2010-10-14 13:38:35
দুঃখিত বাংলালিংক, আপনারা এক বছর দেরী করে ফেলেছেন।

বাংলালিংক দাবী করছে যে তারাই বাংলাদেশে প্রথম এসএমএস এর মাধ্যমে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করার বিষয়টি শুরু করেছে। আমরা তাদের কেবল স্মরণ করিয়ে দিতে চাই যে, এই কাজে তারা নন বরং সামহোয়্যার ইন অগ্রবর্তী ভূমিকা পালন করেছে। ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকেই সামহোয়্যার ইন এসএমএস এর মাধ্যমে ফেইসবুক স্ট্যাটাস আপডেট করার সুবিধা দিয়ে আসছে।

আপনারা উপরে যেমনটা দেখতে পাচ্ছেন, গত শুক্রবারের খবরের কাগজে প্রকাশিত বাংলালিংক এর বিজ্ঞাপণ কিছুটা পরিবর্তন করার স্বাধীনতাটুকু আমরা নিয়েছি।

যদিও আমরা "আওয়াজ " এর এই সেবা নিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে বাড়তি প্রচারণায় অংশ গ্রহণ করিনি। তবুও এই সেবা "আওয়াজ" ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার "আওয়াজ" ব্যবহারকারী এই সার্ভিস ব্যবহার করে আসছেন । যদিও সামহোয়্যার ইন এর লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের সামহোয়্যার ইন এর নিজস্ব প্ল্যাটফর্মে বাংলা সোশ্যাল মিডিয়া সার্ভিস তুলে দেয়া, তবে ব্যবহারকারীদের সুবিধা আর পছন্দের উপর ভিত্তি করে অন্য প্ল্যাটফর্মের সেবাও যুক্ত করা হচ্ছে।

আমরা প্রত্যাশা করছি যে বাংলালিংক নিজেদের এক্ষেত্রে প্রথম দাবী করে দেয়া বিজ্ঞাপণগুলো বন্ধ করবে এবং সামহোয়্যার ইন... কে সোশ্যাল মিডিয়ার সত্যিকার পথীকৃত হিসেবে গণ্য করতে সক্ষম হবে।





sorry banglalink, you are one year late!

banglalink claims to offer sms to facebook status update for the 1st time in bangladesh. we just want to remind banglalink that they are not the pioneers, somewhere in... is!

we have offered facebook updates through sms via aawaj since mid 2009. as you see above, we have taken the liberty to modify the banglalink ad found in the newspapers last friday.

though we have not promoted this service through media ads, the service has so far been used by a few thousand aawaj members. afterall, our mission is to bring you bangla social media through our own platform, therefore support to other platforms is just something we do to give you more freedom.

we hope that banglalink will stop their ads claiming to be first and recognise somewhere in... as the real pioneer in social media. to our knowledge, grameenphone users has also been able to update their facebook status through a shortcode for a while.

arild klokkerhaug
head of opportunities
somewhere in...]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29248910 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29248910 2010-10-03 12:42:30
সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা........
ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারাক।

বিশ্বজুড়ে ২০৯ (দু'শ নয়) টি দেশে ছড়িয়ে রয়েছেন সামহোয়্যার ইন ব্লগের প্রায় ৫৭০০০ (সাতান্ন হাজার) ব্লগার। আর তার মধ্যে সম্ভবত বাংলাদেশ ছাড়া সারা পৃথিবী জুড়েই আগামীকাল ১০ই সেপ্টেম্বর, শুক্রবার ঈদ উদ্‌যাপিত হতে যাচ্ছে। এই বিশেষ দিনটিতে যাঁরা আপনজনদের সান্নিধ্যে রয়েছেন এবং যাঁরা দূরে রয়েছেন তাঁদের সবার জন্য আনন্দময় প্রতিমুহূর্ত, ভালবাসা আর মঙ্গল কামনা জানাচ্ছি।


সমস্ত ব্লগার এবং ব্লগ পরিবার।
শুভ ব্লগিং ।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29237767 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29237767 2010-09-09 23:39:04
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত প্রিয় ব্লগার,

আমাদের সার্ভারে কিছু টেকনিক্যাল কাজ চলছে। এ, জন্য এখন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য আপনাদের ব্লগের হিট কাউন্টারটি বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।
ধন্যবাদ।
ব্লগ পরিবার ।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29193054 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29193054 2010-07-05 16:29:39
জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ



ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতেছেন আলী মাহমেদ শুভ । এটা কোন নতুন খবর নয়, কিন্তু সেই পুরস্কারটি মঙ্গলবার তিনি গ্রহণ করেন গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে।

জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে তাঁর সঙ্গী ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার।

পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ার বুকে বাংলা অক্ষর৷ সমগ্র বাংলাভাষী ব্লগারদের এই প্রতিনিধি মঞ্চে সগর্বে বলেন, জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির।

এসময় আবেগ আপ্লুত শুভ, ধন্যবাদ জানান এই ব্লগ প্রতিযোগিতার আয়োজকদের৷ সেইসঙ্গে জানান, তার লেখনী কোন বাধা মানতে রাজি নয়। রাজি নয় নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে।

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়। এই প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে জুরি এবং ব্লগারদের ভোটে বিজয়ী হন আলী মাহমেদ শুভ।

২২ জুন গ্লোবাল মিডিয়া ফোরামে এক বিশেষ অনুষ্ঠানে শুভসহ আরো ১১টি ভাষার এবং কয়েকটি ক্যাটেগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় আরো অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রতিযোগিতার বাংলা অংশের জুরি সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক।

শুভ’র পুরস্কার গ্রহণ নিয়ে বিশেষ রেডিও অনুষ্ঠানের লিংক এখানে

ব্লগ মডারেশন নিয়ে সরাসরি আলোচনায় শুভ ও জানা

ব্লগ বিজ্ঞপ্তি]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29183988 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29183988 2010-06-24 11:33:58
জিপি ইন্টারনেট ব্যবহারকারী ব্লগারদের সামহোয়্যারইন ব্লগ এ ঢুকতে না পারার কারণ অনুসন্ধান
বেশ কিছুদিন যাবৎ কিছু সংখ্যক গ্রামীণফোন এজ ইন্টারনেট ব্যবহারকারী ব্লগাররা সামহোয়্যার ইন ব্লগ এ ঢুকতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং প্রায়শই ব্যবহার করতে পারছেন না। ব্লগারদের এই অসুবিধার ব্যাপারে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল। বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকেই গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছি এবং এ' বিষয়ে তাঁদের কাছ থেকে একটি নির্দিষ্ট কারণ ও সমাধান চেয়েছি। এ বিষয়ে নোটিশবোর্ডের পূর্ববর্তী পোস্ট দ্রষ্টব্য

আমাদের পক্ষ থেকে কোন সমস্যা নেই জানিয়ে এবং সম্ভাব‍্য কারণ উল্লেখ করে একটি নিবিড় পর্যবেক্ষণ রিপোর্টসহ গত ২৬শে মে ২০১০ থেকে আমরা গ্রামীণফোন কর্তৃপক্ষসহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আসছি। এর মধ্যে তাঁরা আমাদের জানিয়েছেন যে সম্ভবত এটি জিপি'র ব্যবহারকৃত কোন একটি এক্সটার্নাল, আন্তর্জাতিক গেইটওয়ের রাউটিং সম্পর্কিত সমস্যা(a routing error in an external, international gateway used by GP)। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য গ্রামীণফোন তাদের সাথে যোগাযোগ করেছে। এ অবস্থায় যেহেতু সমস্যাটির সমাধান সামহোয়্যার ইন ব্লগ বা গ্রামীণফোন এর হাতে নয়, তাই এর সমাধান পেতে আরও কয়েকদিন লাগতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

সামহোয়্যার ইন ব্লগ পরিবার। ]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29177217 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29177217 2010-06-15 11:19:33
"বাঁধ ভাঙার আওয়াজ" এ ব্লগারদের অংশগ্রহণে বিশ্বকাপের এই মৌসুম আরও বেশি বর্ণিল হোক...
আপনাদের প্রিয় ফুটবল দলকে সাপোর্ট করার সুবিধা সম্বলিত একটি ফিচার ব্লগে যোগ করা হয়েছে এবং খুব শীঘ্রই আরও কিছু ফিচার যোগ করা হবে। সেই সাথে আপনার ফুটবল বিশ্বকাপ আরও আনন্দদায়ক করতে বিশ্বকাপ উপলক্ষে‍্য তৈরি বিশেষ গ্রুপ ব্লগ বিশ্বকাপ ফুটবল ২০১০ এ যোগ দিন। বিশ্বকাপ ফুটবলের প্রতিটি খেলা নিয়ে আপনার ভাবনা প্রকাশ করুন এই গ্রুপ ব্লগে এবং বিশ্বকাপের উত্তেজনা ও এর উৎসবমুখর রং ছড়িয়ে দিন সকলের মাঝে।

বিশ্বকাপ ফুটবল ২০১০ গ্রুপ ব্লগে ব্লগারদের ভোটের ভিত্তিতে যে ১২টি ব্যানার নির্বাচিত হয়েছে...

১) ব্লগার আবদুল্লাহ আল মনসুর - ব্যানার ২৪, এই ব‍্যানারটি ব্লগের প্রথম পাতায় দেখানো হবে।

নিচের ব‍্যানারগুলো পর্যায়ক্রমে বিশ্বকাপ ফুটবল ২০১০ গ্রুপ ব্লগে দেখানো হবে...
২) ব্লগার ডেমিয়েন থর্ন - ব্যানার ৩৩
৩) ব্লগার সবুজ১ - ব্যানার ১০
৪) ব্লগার জেমিনি - ব্যানার ২৫
৫) ব্লগার আফসানা আফসার - ব্যানার ১৩
৬) ব্লগার সবুজ১ - ব্যানার ১৫
৭) ব্লগার ভাবনাহীন আমি - ব্যানার ৯
৮) ব্লগার প্রিয়তমা - ব্যানার ২২
৯) ব্লগার রেক্স_মিজান - ব্যানার ৩২
১০) ব্লগার ফিরেফোক্সস - ব্যানার ২৬
১১) ব্লগার ~স্বপ্নজয়~ - ব্যানার ৫
১২) ব্লগার জেমিনি - ব্যানার ৮


আরও যারা ব্যানার সাবমিট করেছিলেন তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন...
ব্লগার আইরিন সুলতানা, ব্লগার রুহু্ননবী, ব্লগার সুরক্ষিত জঞ্জাল, ব্লগার রুহুল জাকি, ব্লগার মন মণষা, ব্লগার কুন্তল_এ, ব্লগার আব্দুল গণি, ব্লগার বিপ্লবী স্বপ্ন, ব্লগার Esshan, ব্লগার মামুনও, ব্লগার অয়ন আহমেদ, ব্লগার রিফাত হোসেন, ব্লগার আমার এই মন, ব্লগার মুনতাসির বিল্লাহ মুন্না

ধন্যবাদ, শুভ ব্লগিং।
]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29174775 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29174775 2010-06-11 13:24:51
বিশ্বকাপ ফুটবল ২০১০ ব্যানার ডিজাইনে ব্লগার বন্ধুদের অংশগ্রহণ: ব্লগারদের তৈরি ব্যানার থেকে সেরা ব্যানার নির্বাচন করুন
আসছে ১১'ই জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্ট ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০। এই বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় ব্যানার তৈরিতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে সামহোয়‍্যার ইন...ব্লগের জন‍্য ব্যানার ডিজাইন এর আমন্ত্রণ জানিয়েছিলাম নোটিশবোর্ডের পূর্ববর্তী একটি পোস্টে

আমাদের আহবানে সাড়া দিয়ে গত কয়েকদিনে অনেক ব্লগার বন্ধু দৃষ্টিনন্দন সব ব্যানার সাবমিট করেছেন। প্রাপ্ত ব্যানারগুলো দেখে ব্লগাররা রেটিং এর মাধ্যমে সবচেয়ে আকর্ষণীয় ব্যানার নির্বাচন করবেন।

ব্যানারগুলো দেখতে এবং রেটিং এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করতে ভিজিট করুন বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষ্যে খোলা বিশেষ গ্রুপ ব্লগ বিশ্বকাপ ফুটবল ২০১০এই গ্রুপে ব্লগারদের তৈরি প্রতিটি ব‍্যানার আলাদাভাবে পোস্ট আকারে দেয়া আছে। এই ব্যানারগুলো দেখে আপনার পছন্দের ব‍্যানার/ব‍্যানারগুলোতে প্লাস রেটিং দিন। ব্লগারদের রেটিং এর ভিত্তিতে সবেচেয়ে আকর্ষণীয় সর্বোচ্চ ১২টি ব্যানার বাছাই করা হবে।

সর্বোচ্চ প্লাস রেটিং প্রাপ্ত ব‍্যানার থেকে বিজয়ী ব‍্যানার নির্বাচন করা হবে। বিজয়ী ব্যানারটি ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং বাকি রানার আপ ব্যানারগুলো পর্যায়ক্রমে দেখানো হবে বিশ্বকাপ ফুটবল ২০১০ গ্রুপ ব্লগে।

ব্লগার'রা শুধুমাত্র কোন ব্যানার কত বেশি আকর্ষণীয় আর দৃষ্টিনন্দন তা দেখেই ভোট দেবেন। ভোটিং এ স্বজনপ্রীতি এড়ানোর জন্য আমরা আপাতত ব্যানারের সাথে তার ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ করছি না।

শুধুমাত্র অনলাইন ভোটের মাধ্যমেই ব্যানার নির্বাচিত হবে এবং ৮ই জুন ভোটিং শুরু হয়ে শেষ হবে ১০'ই জুন সকাল ৮'ঘটিকায়।

আপনাদের আনন্দঘন অংশগ্রহণের জন্য আবারো অভিনন্দন।

শুভ ব্লগিং।]]>
http://www.somewhereinblog.net/blog/noticeblog/29172890 http://www.somewhereinblog.net/blog/noticeblog/29172890 2010-06-08 15:29:30