somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইমস্ হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৭

২৪ শে জুন, ২০০৮ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Times Higher Education World Universities Ranking বর্তমানে জনপ্রিয় বিশ্ববিদ্যলয় ক্রম সমূহের মধ্যে অন্যতম। প্রতি বছর অক্টোবর মাসে প্রকাশিত এই বিশ্ববিদ্যালয় ক্রমটি টাইমস্ হায়ার এডুকেশন এবং কিউ-ও-এস এর একটি যৌথ প্রকল্প। ২০০৪ সন থেকে নিয়মিত প্রকাশিত এই বিশ্ববিদ্যালয়ক্রমটি প্রতিবছর একটি আকর্ষনিয় ম্যাগাজিন আকারে প্রকাশিত হয়ে আসছে। (পূর্ন ম্যাগাজিন - Click This Link)

বিশ্বের পাঁচশতাধিক বিশ্ববিদ্যালয়কে ছয়টি নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা প্যারামিটার দিয়ে বিশ্লেষন করার পর এই ক্রম তৈরী করা হয়। ২০০৭ সনে প্যারামিটার সমূহের মধ্যে সবোর্চ্চ শতাংশ (৪০%) বরাদ্দ করা হয়েছিল পিয়ার রিভিউ-এর জন্য। এ অংশে, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাব্যক্তিত্বকে স্বতন্ত্রভাবে একটি বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরী করতে দেয়া হয়েছিল যেখান থেকে পরবর্তিতে সবগুলো তালিকার গানিতিক সমন্বয়ে একটি মূল তালিকা তৈরী করে তার ৪০ শতাংশ গ্রহন করা হয় চুড়ান্ত ক্রম তৈরীতে। এবারই প্রথম একটি শর্ত জুড়ে দেয়া হয়েছিল যে, কেউ তার নিজের বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে পারবেন না তার তালিকায়। একই ভাবে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন করপোরেট হাউজগুলোকে আরেকটি ক্রম তৈরী করতে দেয়া হয়েছিল যার থেকে ১০ শতাংশ চুড়ান্তক্রমে অন্তর্ভুক্ত করা হয় রিক্রুটিং রিভিউ নামে। ফ্যাকাল্টি পার স্টুডেন্ট এবং সাইটেশনস পার ফ্যাকাল্টি নামে আরও দুটো গুরুত্বপূর্ন প্যারামিটার ছিল যাদের স্বতন্ত্র ভর ২০ শতাংশ করে ছিল। এছাড়াও আর্ন্তজাতিক ছাত্র এবং আন্তর্জাতিক শিক্ষক স্কোর বলে আরো দুটো অংশ ছিল যেখানে ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ বরাদ্দ ছিল।

অন্যান্য বছরের মত এবারও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ক্রমের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থানটি ধরে রেখেছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং ক্যাম্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে যুক্তরাষ্ট্রের আরেকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইয়েলের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে। এর পরপরই রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন যারা গতবছরের নমব স্থান থেকে চার ধাপ এগিয়ে এবার পঞ্চম স্থানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন ৬ষ্ঠ এবং যৌথভাবে ক্যালটেক এবং শিকাগো বিশ্ববিদ্যালয় ৭ম স্থানে রয়েছে। লন্ডনের আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ইউ.সি.এল এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত এম.আই.টি রয়েছে এর পরই যথাক্রমে ৯ম এবং ১০ম স্থানে।

কানাডার মধ্যে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় (১২), ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (৩৩) ও টরোন্টো বিশ্ববিদ্যালয় (৪৫) প্রথম তিনটি স্থান এবং অস্ট্রেলিয়ার মধ্যে আস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (১৬), মেলবোর্ন বিশ্ববিদ্যালয় (২৭) এবং সিডনী বিশ্ববিদ্যালয় (৩১) প্রথম তিনটি স্থান অর্জন করেছে। এশিয়ার মধ্যে প্রথম পাঁচটি স্থান দখল করেছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় (১৭), হংকং এর হংকং বিশ্ববিদ্যালয় (১৮), জাপানের কিউটো বিশ্ববিদ্যালয় (২৫), সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (৩৩) এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (৩৬)। (বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা - Click This Link । এছাড়াও, যুক্তরাষ্ট্রের সেরা (Click This Link) এবং যুক্তরাজ্যের সেরা (Click This Link) বিশ্ববিদ্যালয় সমূহ।)

পূর্বে উল্লেখিত চারটি বিশ্ববিদ্যালয় সহ এডেনবার্গ এবং কিংস এর সমন্বয়ে ইউরোপের প্রথম ছয়টি স্থান এবার যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করেছে। এর পরপরই রয়েছে ফ্রান্সের ইকোল নরম্যাল এবং ইকোল পলিটেকনিক যথাক্রমে ২৬ এবং ২৮তম স্থানে। যুক্তরাজ্যের বাহিরে কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরপর আছে সুইজারল্যান্ডের ই.টি.এইচ. জুরিখ ৪২তম স্থানে, নেদারল্যান্ডের আমস্টাড্যাম বিশ্ববিদ্যালয় ৪৮তম স্থানে, আয়রল্যান্ডের ট্রিনিটি ৫৩তম স্থানে এবং জার্মানীর হাইডেলবার্গ ৬০তম স্থানে। ( ইউরোপ সেরার তালিকা - Click This Link)

এবারই প্রথম ইউকে-আয়ারল্যান্ড নামে আরেকটি বিশেষ ক্রম তৈরী করা হয় যেখানে মূলক্রম থেকে শুধু ইউরোপের ইংরেজীভাষী এলাকা সমূহের তথা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইমপেরিয়াল, ইউ.সি.এল, এডিনবার্গ (স্কটল্যান্ডে সেরা), কিংস, ম্যানচেস্টার, ব্রিস্টল, ট্রিনিটি (আয়ারল্যান্ডে সেরা) এবং ওয়ারউইক এই ক্রমের প্রথম দশটি বিশ্ববিদ্যালয়। (ইউকে-আয়ারল্যান্ড পূর্নক্রম - Click This Link)

এছাড়াও বিষয়ভিত্তিক আরো কিছু ক্রম তৈরী করা হয়েছে যার সবগুলো এই লিঙ্ক (Click This Link) থেকে দেখতে পাওয়া যাবে। মূলক্রমটির পূর্নরুপ দেখতে (৫০০ বিশ্ববিদ্যালয়ের ক্রম) এই লিঙ্কটির (Click This Link) সাহায্য নেয়া যেতে পারে। ২০০৪ (Click This Link), ২০০৫ (Click This Link) এবং ২০০৬ (Click This Link) এর ক্রম সমূহও প্রদত্ত লিঙ্ক থেকে দেখা যাবে। এ বছরের অক্টোবর মাসে এই ক্রমের নুতন ভার্সন তথা ২০০৮ সংখ্যা বাজারে আসবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ রাত ১:২০
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×