আধ-খাওয়া আপেলের টুকরো,
নির্বাসিত একটা স্ট্রভেরী,
ফ্লোরে পড়ে থাকা কিছু খালি পানির বোতল।
বিছানার চাদর,
ঠিক হলো না, বিছানায়তো আর নেই,
প্রায় খসে পড়েছে;
দূরে উল্টে আছে ক্রাইম এন্ড পানিশমেন্ট,
এলোমেলো ডিভিডিগুলোর উপর
মিহি ধুলোর আস্তর।
ঘড়িতে রাত বাজে প্রায় একটা।
নিঃশব্দ নিরবতা জানিয়ে দিচ্ছে,
পুরো ইউরোপ এখন ঘুমিয়ে আছে।
তবু আমার চোখে ঘুম নেই কেন?
কেন অস্থির আবেগ
ফিরে ফিরে যায় শুধু তোমার কাছে?
ভালোবাসা,
নিঃসঙ্গ আমি হাত বাড়িয়েই আছি।
শুধু তোমার দেখার বাকি।
তুমি দেখছোতো?
২৬ জুন ২০০৮ (রাত ১:১০)
ডাবলিন, আয়ারল্যান্ড।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


