(কিছুদিন আগে আমার লেখা টাইমস্ হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৭ ব্লগটি পড়ে অনেক পাঠক মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। র্যাঙ্কিং ব্যাপারটিই সব সময় সমালোচিত। এখানে আমি চেষ্টা করেছি আরেকটি জনপ্রিয় র্যাঙ্কিং-এর উপর একটি ব্লগপোস্ট তৈরী করতে। মূল র্যাঙ্কিংটি এখান থেকে সরাসরি দেখা যাবে - http://ed.sjtu.edu.cn/ranking.htm )
এ্যাকাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং যেটা নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে আসছে ২০০৩ সন থেকে। চীনের সাংহাই জিওতুং বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউট অব এডুকেশন এর একটি গুরুত্বপূর্ন প্রকাশনা এই র্যাঙ্কিং। ২০০৭ এর অগাস্টে প্রকাশিত হয়েছে এর সর্বশেষ সংখ্যা ( Click This Link )
বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর ব্যাপারটা সম্ভবত কখনই পক্ষপাতমুক্ত হবার নয়। বিশেষত এটি এবং টাইমস্ হায়ার এডুকেশনের মাঝে রয়েছে চরম দ্বন্দ। তারা একে অপরকে বিভিন্ন দোষত্রুটি ধরে সরাসরি সমালোচনা করে প্রায়ই। ফলস্বরুপ কিছু সেকেন্ডারী লেভেল র্যাঙ্কিংও প্রকাশিত হয়েছে যেখানে এই দুটোকে সমান ভরে বিভক্ত করে আরেকটি তুলানামূলক গ্রহনযোগ্য ক্রম তৈরীর চেষ্টা করা হয়েছে। সে বিষয়ে পরবর্তিতে লেখার ইচ্ছে রইলো।
ফিরে আসছি অলোচ্য র্যাঙ্কিংটির প্রসঙ্গে। অন্যান্য ক্রমগুলোর মত এখানেও অনেকগুলো প্যারামিটার ব্যবহার করা হয়ে থাকে। প্যারামিটারগুলো দেখলেই বোঝা যায়, এই র্যাঙ্কিংটি গবেষনা ভিত্তিক ফলাফল ও অর্জনকে প্রধান্য দেয় বেশি। এ্যালামনি স্কোর এবং স্কোর অব এ্যাওয়ার্ড দুটো গুরুত্বপূর্ন প্যারামিটার, যেখানে নোবেল বিজয়ী এ্যালামনি এবং গবেষককে প্রাধান্য দেয়া হয় সবচেয়ে বেশি। এছাড়াও অন্যান্য প্যারামিটারগুলোও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে গবেষনার ফলাফল থেকেই এসেছে। এজন্য যাঁরা গবেষনার জন্য উচ্চ শিক্ষা গ্রহন করতে আগ্রহী, তারা সাধারনত এই র্যাঙ্কিংটিকে বেশ গুরুত্ব দিয়ে থাকেন।
অন্যান্য বারের মত ২০০৭ সংখ্যাতেও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রথম অবস্থানে রয়েছে। এর পরপরই আছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে যথাক্রমে ২য় ও ৩য় অবস্থানে। যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ৪র্থ এবং যুক্তরাষ্ট্রের এম. আই. টি রয়েছে ৫ম স্থানে। সেরা দশের পরবর্তি চারটা অবস্থান যুক্তরাষ্ট্রের চারটা বিশ্ববিদ্যালয় তথা, ক্যালটেক, কলম্বিয়া, প্রিন্সটোন এবং শিকাগো দখল করার পর যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড অর্জন করেছে দশম অবস্থান।
সেরা ত্রিশের চিত্রটা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যায়গুলোর সুস্পষ্ট প্রাধান্য আরেকবার প্রমান করেছে। মাত্র চারটি যুক্তরাজ্যের, দুটি জাপানের, একটি কানাডার এবং একটি সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি ২২টি বিশ্ববিদ্যালয়ই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সেরা ত্রিশ
১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৩. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া - বার্কলে, যুক্তরাষ্ট্র
৪. ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
৫. এম. আই. টি, যুক্তরাষ্ট্র
৬. ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজী, যুক্তরাষ্ট্র
৭. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৮. প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৯. শিকাগো বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১০. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
১১. ইয়েল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১২. কর্নেল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১৩. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া - লস এন্জেলেস, যুক্তরাষ্ট্র
১৪. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া - সান ডিয়াগো, যুক্তরাষ্ট্র
১৫. প্যালসেনভিনিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১৬. ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় - সিটেল, যুক্তরাষ্ট্র
১৭. উইসকনসিন বিশ্ববিদ্যালয় - ম্যাডিসন, যুক্তরাষ্ট্র
১৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া - সান ফ্রানসিসকো, যুক্তরাষ্ট্র
১৯. জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
২০. টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান
২১. মিশিগান বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
২২. কিওটো বিশ্ববিদ্যালয়, জাপান
২৩. ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্য
২৪. টরোন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা
২৫. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউ.সি.এল), যুক্তরাজ্য
২৬. ইউনিভার্সিটি অব ইলিনয়েস - আরবান কাম্পেইন, যুক্তরাষ্ট্র
২৭. ই. টি. এইচ - জুরিখ, সুইজারল্যান্ড
২৮. ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় - সেইন্ট লুইস, যুক্তরাষ্ট্র
২৯. নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৩০. নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
(পূর্নতালিকা - Click This Link )
ইউরোপের সেরা দশে যুক্তরাজ্যের বৃহৎ চার বিশ্ববিদ্যালয় ছাড়াও সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস্ এবং ডেনমার্কের বিশ্ববিদ্যালয় রয়েছে। চিত্রটা অনেকটা এরকম:
ইউরোপের সেরা দশ
১. ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
৩. ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্য
৪. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউ.সি.এল), যুক্তরাজ্য
৫. ই. টি. এইচ - জুরিখ, সুইজারল্যান্ড
৬. প্যারিস বিশ্ববিদ্যালয় - ৬, ফ্রান্স
৭. উটরেচট্ বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস্
৮. কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, ডেনমার্ক
৯. ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১০. প্যারিস বিশ্ববিদ্যালয় - ১১, ফ্রান্স
ইউরোপের পূর্নতালিকাটি এই লিঙ্ক থেকে দেখা যাবে ( Click This Link )
এছাড়াও এলাকা ভিত্তিক সেরা পাঁচ/তিন-এর একটা সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো।
যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ
১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
৩. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া - বার্কলে, যুক্তরাষ্ট্র
৪. এম. আই. টি, যুক্তরাষ্ট্র
৫. ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজী, যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সেরা পাঁচ
১. ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
৩. ইম্পেরিয়াল কলেজ লন্ডন
৪. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউ.সি.এল)
৫. ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়ার সেরা পাঁচ
১. অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি
২. মেলবোর্ন বিশ্ববিদ্যালয়
৩. কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়
৪. সিডনি বিশ্ববিদ্যালয়
৫. ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়
কানাডার সেরা পাঁচ
১. টরোন্টো বিশ্ববিদ্যালয়
২. ব্রিটিশ কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়
৩. ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
৪. ম্যাকম্যাস্টার বিশ্ববিদ্যালয়
৫. আলবার্টা বিশ্ববিদ্যালয়
জার্মানীর সেরা তিন
মিউনিখ বিশ্ববিদ্যালয়
মিউনিখ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
ফ্রান্সের সেরা তিন
১. প্যারিস বিশ্ববিদ্যালয় - ৬
২. প্যারিস বিশ্ববিদ্যালয় - ১১
৩. ইকোল নরম্যাল, প্যারিস
সুইজারল্যান্ডের সেরা তিন
১. ই. টি. এইচ - জুরিখ
২. জুরিখ বিশ্ববিদ্যালয়
৩. ব্যাসেল বিশ্ববিদ্যালয়
সুইডেনের সেরা তিন
১. কে. আই. এস - স্টকহোম
২. উপসালা বিশ্ববিদ্যালয়
৩. স্টকহোম বিশ্ববিদ্যালয়
আয়ারল্যান্ডের সেরা তিন
১. ট্রিনিটি কলেজ ডাবলিন (টি. সি. ডি)
২. ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (ইউ. সি. ডি)
৩. ইউনিভার্সিটি কলেজ কর্ক (ইউ. সি. সি)
নরওয়ের সেরা তিন
১. অসলো বিশ্ববিদ্যালয়
২. নরওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. রার্জেন বিশ্ববিদ্যালয়
নেদারল্যান্ডের সেরা তিন
১. উটরেচট্ বিশ্ববিদ্যালয়
২. লেইডেন বিশ্ববিদ্যালয়
৩. গ্রনিনজেন বিশ্ববিদ্যালয়
জাপানের সেরা তিন
১. টোকিও বিশ্ববিদ্যালয়
২. কিওটো বিশ্ববিদ্যালয়
৩. ওসাকা বিশ্ববিদ্যালয়
চীনের সেরা তিন
১. ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, তাইওয়ান
২. শিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মেইনল্যান্ড
৩. চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, হংকং
সিঙ্গাপুরের সেরা দুই
১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
২. নানইয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কোরিয়ার সেরা দুই
১. সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি
২. কোরিয়ান এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজী
তথ্যসূত্র - http://ed.sjtu.edu.cn/ranking.htm
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


