.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

চোর-পুলিশ (কৌতুক-গল্প)

১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮

শেয়ার করুন:                   Facebook

এ কৌতুকটার অনেকগুলো রুপ রয়েছে। এখানে একটা রুপকে আমার লেখনীতে তুলে ধরলাম।

এক ভদ্রলোক সম্প্রতি বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তার বয়স নিতান্তই কাঁচা। বিবাহ পরবর্তি বিষয়গুলোর ব্যপারে স্পষ্ট ধারনা নেই সেই মেয়ের। যাইহোক, ভদ্রলোক প্রথম কিছুদিন অনেক ভাবে চেষ্টা করেও ব্যর্থ হলেন তার নুতন বৌ-এর লজ্জা ভাঙ্গাতে। অতঃপর শেষ চেষ্টা হিসেবে একটা খেলার আশ্রয় নিলেন।

তিনি তার নবপরিনীতাকে বললেন, এসো আমার চোর-পুলিশ খেলি। স্ত্রী খেলার নাম শুনে বেশ উৎসাহি হয়ে উঠলো। নিয়ম জানতে চাইলো। ভদ্রলোক তখন জানালেন এই খেলায় একটা চোর আছে যাকে জেলে নিয়ে বন্দি করতে হবে। বিষয়টা ভদ্রলোকের স্ত্রীর কাছে খুব মজার মনে হলো। তারা পরবর্তি বেশ কিছু সময় চোর-পুলিশ খেলার মধ্যদিয়ে চোরটাকে জেলে নিয়ে বন্দি করতে সক্ষম হলো।

ভদ্রলোক পাশ ফিরে শুয়ে আছেন। পাঁচ মিনিটও যায়নি, তার স্ত্রী চিৎকার করে উঠলো, "এই দেখো দেখো চোরটা জেল থেকে বের হয়ে গিয়েছে!" কি আর করা! অতঃপর আবার তারা চোর ধরতে ব্যস্ত হয়ে পড়লো এবং কিছুক্ষনের মধ্যে চোর ধরাও পড়লো। ভদ্রলোক স্ত্রীকে বললেন, "এবার খুশি?" স্ত্রী লাজুক হেসে জবাব দিলো, "হ্যা"।

ভদ্রলোক ক্লান্তিতে দুচোখ বন্ধ করে শুয়ে আছেন। এমন সময় শুনতে পেলেন স্ত্রী বলছে, "এই, দেখো না! চোরটা আবার জেল থেকে বের হয়ে গিয়েছে!" ভদ্রলোক বিরক্ত হয়ে আবারও চোর-পুলিশ খেলায় অংশ নিলেন এবং খেলা শেষে যথারীতি স্ত্রীকে বললেন, "খুশি?" স্ত্রী এবারও লাজুক হেসে জবাব দিলো, "হ্যা"।

ক্লান্ত-অবসন্ন ভদ্রলোক দ্রুত তন্দ্রায় চলে গেলেন। সেখান থেকে তিনি শুনতে পেলেন স্ত্রীর গলা, "এই, দেখো না! চোরটা আবারও জেল থেকে বের হয়ে গিয়েছে!"

এবার রাগে চিৎকার করতে করতে ভদ্রলোক বললেন, "তুমি এটা কেন বুঝতে পারছো না যে চুরির অপরাধে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় না?"

১৫ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ৩৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: দূরন্ত বলেছেন: =p~ =p~ =p~
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: :)

২. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫১
comment by: কিসলু বলেছেন: =p~
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: :) (আপনার হাসিটা হাসে কি করে? কোডটা একটু দিলে ভালো হয়।)

৩. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: মাইক্রোস্টেপ বলেছেন: একই সাথে সৃষ্টিকর্তার কাছে কৃতঙ্গ আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহনের সুযোগ দেয়ার জন্যে।

কৃতঙ্গ = কৃতজ্ঞ

জ+ঞ = জ্ঞ

১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক করে নিচ্ছি।

৪. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: ইউনুস খান বলেছেন: ভাল লাগল নিয়াজ ভাই।

১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
comment by: শরিফ খান বলেছেন: আমার টারেও নতুন চোর পুলিশ খেলা শিখামু.......
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: বিয়েতো এখনও করেন নি। না করেই চোর-পুলিশ খেলবেন নাকি? ;)

৬. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন:
ভালোই লাগলো। শালীন ভাবে একটা এডাল্ট জোকস। কিপ ইট আপ।
তবে 'ব্যর্থ' বানান কিন্তু 'ব্যার্থ' নয় এবং 'ব্যাস্ত' এর সঠিক বানান হবে 'ব্যস্ত'। তাছাড়া সবটা জোকসই ভালোলাগায় ভরা।

আপনার জন্য শুভকামনা নিয়াজ চৌধুরী।
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ঠিক করে নিয়েছি। আসলে বানানে আমি খুবই দুর্বল। মাঝে মাঝে ভুলগুলো ধরিয়ে দিলে খুশি হবো।

আরেকটি বিষয়। আমার ধারনা 'যাবজ্জিবন' বানানটাও আমি ভুল লিখেছি। সঠিক বানানটা দিতে পারলে উপকার হবে।

আপনার জন্যও শুভকামনা।

৭. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: অক্ষর বলেছেন: হা হা হা
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: হাসিটা এখন আরো কঠিন লাগছে!

৮. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
comment by: রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: জি, যাবজ্জীবন বানানটা সঠিক, যাবজ্জিবন নয়।
তবে চালিয়ে যান, ভুল-শুদ্ধ ব্যাপার না। লেখার বিষয় বস্তু এবং লেখার শৈলী হলো আসল কথা।
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: অনুপ্রেরনার জন্য আবারও ধন্যবাদ। বানানটা ঠিক করে নিচ্ছি।

৯. ১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: সিটিজি৪বিডি বলেছেন: এডাল্ট জোক। খুব ভাল লেগেছে।
১৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১০. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩০
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: =p~ =p~ =p~....:)
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: :) :) :)

১১. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৬
comment by: রকি খান বলেছেন: জটিল...
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১২. ১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৮
comment by: কিসলু বলেছেন: "নতুন ব্লগ লিখুন" এ যান, "আরো সুবিধা"র পাশে "ইমোটিকন যোগ করুন" বাটনে ক্লিক করেন,
অনেক রকম হাসি দিতে পারবেন B:-/
১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: ;) হে হে... পেয়েছি :-*

১৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: ওহহ... কি দিতে কি দিলাম!

১৩. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা............অনেক মজা পাইলাম।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: আবারও ধন্যবাদ।

 



 


আমি নিয়াজ, একজন খুব সাধারন মানুষ যার রয়েছে অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন। আমি গর্ববোধ করি আমার বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৮৩৬