somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ শতকের বিশেষ নিয়োগ পদ্ধতি

১৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি. দ্র. - আমাদের নটরডেমিয়ানদের একটা ইহাহু গ্রুপ আছে। সেখানে আজ আরিফ ভাইয়ের একটা পোস্ট পেলাম। পড়ে বেশ মজা লাগলো। ভাবলাম সা. ইন-এ শেয়ার করি। উল্লেখ্য যে মূল পোস্টটা ইংরেজীতে ছিল, আমি বাংলায় রুপান্তর করে একটু বদলে নিয়েছি।

একুশ শতকের বিশেষ নিয়োগ পদ্ধতি

দেশে কর্পোরেট হাউজ বেড়ে গিয়েছে অনেক। উঠতে বসতে চার পাশে এখন মোবাইল ফোন-সিগারেট থেকে শুরু করে ওষুধ-টয়লেট পেপার - সবই কর্পোরেটদের হাতে। যাইহোক, এ বিশাল জগৎ চালাতে তাদের প্রচুর লোকবল প্রয়োজন হয়। কাকে রেখে কাকে নিবে সেটা নির্ধারন করা এক চিন্তার বিষয়। তাছাড়া সঠিক লোক সঠিক জায়গায় নেয়াও আরেকটা বড় সমস্যা। সা. ইন-এর পক্ষ থেকে এখানে আমরা একটা বিশেষ নিয়োগ পদ্ধতি প্রস্তাব করছি। যদি কোন কর্পোরেট হাউজ তাদের নিয়োগ প্রক্রিয়াতে এ পদ্ধতি ব্যবহার করেন, তা হলে সা. ইনে আগামী একবছর বিজ্ঞাপন দেয়া তাদের জন্য বাধ্যতামূলক।

যা যা করতে হবে
প্রার্থীগনকে ছোট ছোট দলে বিভক্ত করে আলাদা আলাদা কক্ষে প্রবেশ করান। অতঃপর প্রতিটা দলতে একশ করে ইট ধরিয়ে দিন। দিন শেষে নীচের ফলাফলের উপর ভিত্তি করে তাদের বিভাগ নির্ধারন করুন (উল্লেখ্য যে এ পদ্ধতি ধারনা করে নেয় যে সবাই চাকরী পাবার যোগ্য!)।

দলটি যদি ইটগুলো গুনতেই থাকে, গুনতেই থাকে এবং গুনতেই থাকে....। দিন শেষে তাদের জন্য একাউন্টস বিভাগ নির্বাচন করুন।

দলটি যদি ইটগুলোকে এলোমেলো করে একটা জগাখিচুড়ীর সৃষ্টি করে, তাহলে তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ দিন।

দলটি যদি ইটগুলোকে আগের মতই রেখে দেয় কিন্তু "কিছু করতে হয় তাই করি"-এর খাতিরে ইটগুলোকে অন্যভাবে সাজিয়ে রাখে তাহলে তাদের স্থান প্ল্যানিং বিভাগে।

দলটি যদি নিজেদের মধ্যে ইট ছোড়াছোড়ি শুরু করে, তাহলে চোখ বন্ধ করে তাদের অপারেশন বিভাগে নিয়োগ দিন।

দলটি যদি সারা দিন মাথার নীচে ইট দিয়ে ঘুমিয়ে পার করে তাহলে তাদের জন্য সিকিউরিটি বিভাগ যথার্থ।

দলটি যদি ইটগুলো ভেঙ্গে টুকরো টুকরো করে রাখে তাহলে তাদের ইনফরমেশন টেকনোলজী (আ.টি.) বিভাগে নিয়োগ দিন।

দলটি যদি ইটগুলোকে ছুড়ে ছুড়ে বাহিরে ফেলতে থাকে, তাহলে তাদের স্থান হওয়া উচিত মেইনটেনেন্স বিভাগ ।

দলটি যদি ইটগুলো আকড়ে ধরে বসে থাকে সারা দিন, চোখ বন্ধ করে তাদের ট্রেজারী বিভাগে নিয়োগ দেয়া যেতে পারে।

দলটি যদি দিন শেষে এসে বলে যে তারা বিভিন্ন ভাবে সাজানোর কথা চিন্তা করেছে কিন্তু একটা ইটও তখনও নড়েনি, তাহলে তারা সেলস্ বিভাগের জন্য যথার্থ।

দলটি যদি দিন শেষ হবার আগেই কোন কাজ না করেই এলাকা ত্যাগ করে, ধরে নিন তারা আপনার মার্কেটিং বিভাগের যোগ্য কর্মী হতে পারবে।

দলটি যদি সারাদিন চুপচাপ বসে বসে রুমের বাহিরে প্রকৃতি দর্শন করে তাহলে তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগে নিয়োগ দিন।

দলটি যদি সারাদিনে একটাও ইট না নাড়িয়ে নিজেদের মধ্যে গল্প করতে থাকে, তাহলে তাদের স্থান হওয়া উচিত ম্যানেজমেন্ট বিভাগে।


যদি এমন হয় দলটি উপরের কোনটিই করছে না....

তারা ইট বিষয়ক কোন কিছু নিয়ে মাথা না ঘামিয়ে বরং আপনার সাথে আজাইরা আলাপ জমাতে এসেছে... তাহলে বুঝে নিন তারা আপনার দলভুক্ত! তাদের হিউম্যান রিসোর্স বিভাগে নিয়োগ দিন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৮
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×