.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

পুরুষের কাছে নারীর চাওয়া! (রম্য-পোস্ট)

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

শেয়ার করুন:                   Facebook

একজন নারী একজন পুরুষকে কেমন দেখতে পছন্দ করে? পুরুষের কাছে তার চাওয়াগুলোইবা কেমন? সব চাওয়া কি সব বয়সে একই থাকে? সম্প্রতি গুগল ঘেটে একটা চমৎকার পর্যালোচনা পেলাম। ভাবলাম সা. ইন-এর বন্ধুদের সাথে শেয়ার করি। তবে এবারও পুরো বিষয়টাকে আমার মত করে পরিবর্তন করে নিয়েছি। বিশেষত চাওয়াগুলোতে কিছু 'ফ্লো' আছে যেগুলো সম্পূর্নই আমার তৈরী।

***সময়ের দর্পনে পুরুষের কাছে নারীর চাওয়া........!***

১৩-১৯ বছর বয়সে
..........................................
............অনন্ত চাওয়া.............
..........................................
..........................................
...গুনে শেষ করা সম্ভব নয়.....
..........................................
.....তাই শুরু করা হলো না......
..........................................

২০-২৯ বছর বয়সে
১. সুদর্শন হতে হবে।
২. মুগ্ধ শ্রোতা হতে হবে একশ ভাগ।
৩. ফ্যাশন সচেতন হওয়াও জরুরী।
৪. রোম্যান্টিক হতে হবে।
৫. শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে।
৬. সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল।
৭. আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের ছেলে হতে হবে।
৮. রোম্যান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন!

৩০-৩৯ বছর বয়সে
১. ভালো ব্যাঙ্ক ব্যলেন্স থাকা জরুরী
২. কথা বলার থেকে শুনবে বেশি
৩. জোকস্-এ হাসতে হবে (হাসি না আসলেও)
৪. রান্না খেয়ে প্রসংশা করতে হবে (অখাদ্য হলেও)
৫. কাজ সবাই করে, ওটার বাহানা দেয়া চলবে না।
৬. কারের দরজা খোলা, শপিং মলে ব্যাগ বহন করা ইত্যাদি ম্যানার(!) জানতে হবে।
৭. জন্মদিন এবং এ্যনিভার্সারী ভোলা চলবে না।
৮. নিয়মিত রোম্যান্সের জন্য প্রানশক্তি থাকতে হবে!

৪০-৪৯ বছর বয়সে
১. নোংড়া থাকা চলবে না।
২. টয়লেট সিট নামিয়ে আসতে হবে।
৩. অন্তত উইক-এন্ডে শেইভ করতে হবে।
৪. অফিস আগে, মাঝে মাঝে ডিনারে যাওয়া যেতে পারে।
৫. সংসার খরচের টাকাটা যেন অন্তত ঠিকমত আয় করতে পারে।
৬. স্ত্রীর কথা শুনে সব সময় 'হ্যা' সূচক ভাবে মাথা নাড়তে হবে।
৭. এমন একটা শার্ট পরতে হবে যেটা পেট (ভুড়ি) ঢেকে রাখতে সক্ষম।
৮. নিয়মিত ফার্নিচার রিএ্যারেঞ্জ করার মত শারীরিক শক্তি থাকতে হবে!

৫০-৫৯ বছর বয়সে
১. নাক এবং কানের চুল নিয়মিত পরিষ্কার করতে হবে।
২. পরিষ্কার মুজা এবং আন্ডারঅয়ার পড়তে হবে।
৩. মাঝে মাঝে শেভ করা জরুরী।
৪. কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া চলবে না।
৫. একই জোক তিনবারের বেশি রিপিট করা চলবে না।
৬. নাক ডাকা চলবে না।
৭. বেশি বেশি ধার না করাই ভালো।
৮. সপ্তাহে একদিন লনে বসে চা খাওয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে!

৬০-৬৯ বছর বয়সে
১. বাথরুম কোথায় সেটা মনে থাকতে হবে।
২. ঘুমের সময় নাক ডাকার শব্দ একটু কম হতে হবে।
৩. হাসার সময় বুঝতে হবে কেন সে হাসছে।
৪. দাতগুলো (কৃত্রিম) কোথায় রেখেছে মনে রাখতে হবে।
৫. খাওয়া নিয়ে যন্ত্রনা করা চলবে না।
৬. টাকা পয়সার চিন্তা বাদ দিয়ে বৌ-এর উপর ভার ছেড়ে দিতে হবে।
৭. ছোট বাচ্চাদের ভয়ের কারন হওয়া যাবে না।
৮. উইক-এন্ড মনে রাখার মত শারীরিক(!) শক্তি থাকতে হবে!

৭০-৭৯ বছর বয়সে
১. টয়লেট যেন টয়লেটে হয় সেটা মনে রাখতে হবে।
..............
.............. (চাওয়া গুলো নারীরও মনে পড়ছে না!)
..............
৮. শ্বাস নেয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে!


:)

১৭ জুলাই ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

 

 

  • ৫২ টি মন্তব্য
  • ৬৪৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১২
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ১। ২০ এর আগের কথা বলেন নাই।
২। প্রেক্ষাপট বাংলাদেশ কিনা বলেন নাই ।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: কিছু বিষয় সব প্রেক্ষাপটে খাটে।

২. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১২
comment by: পারভেজ বলেছেন: মজার তো। প্রিয় পোষ্ট হিসেবে রাখলাম।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: প্রিয়তে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৩. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: অনার্য তাপস বলেছেন: এগুলোর পরেও তাদের ১৬ কলা পূরণ হবে তো!?
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: আমি নিজেই এখন ভয়ে আছি.... বিশেষ একজন এটা পড়ার পর রিএ্যাকশন কি হয়...! :(

৪. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: আনমোনা বলেছেন: ১-২০ পর্যন্ত কি ডুবে গেল নাকি???
তাদের কি কোন চাওয়া নাই???
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ওটা অনন্ত......! গোনায় আসে নাহ.... :)

৫. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: একা পথচারী বলেছেন: চাওয়ার কুন শেষ নাই... চাওয়া চাওয়ি বৃথা তাই!
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: কঠিন কথা। তবে সত্য। :)

৬. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: আনমোনা বলেছেন: তাহলে বলে দিতেন এভাবে
১-২০ বছর বয়সে
................................................................................................................................................................অসীম.......অগনিত...............লিখে শেষ করতে পারবোনা তাই শুরুই করলাম না।।:)
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আইডিয়াটা দারুন। এখনই এডিক করে নিচ্ছি। :) অনেক অনেক ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: এডিট*

৭. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: ভালোকথা... বলেছেন: ধুরু ...
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: :)

৮. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩১
comment by: িনরুপমা.কম বলেছেন: লেখাটা অতি মাত্রায় নারী বিদ্বেষমূলক হয়ে গেছে। নারীকে খাটো করে কি মজা বলেন?
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: হায়! হায়! অন্যভাবে নেবেন না। পুরুষকে খাটো করার লেখাও আসছে। অপেক্ষায় থাকুন। :)

৯. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: সাইফুর বলেছেন: মজা্র তো
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: :)

১০. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: দ্রগবা বলেছেন: প্রিয়তে রাখলাম। সবগুলাই ফলার সম্ভাবনা ৯৫% বা তারও বেশী।
১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: হা হা হা.... আমি মন্তব্য করবো না! নারী ব্লগাররা মাইর দিবে। তবে কানে কানে বলি... ( সহমত )!

১১. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: শিমু নুমান বলেছেন: লেখা ভালো লাগচে । প্লাস
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১২. ১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: িনরুপমা.কম বলেছেন: কাউকেই খাটো করা উচিৎ নয়।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
comment by: কমুক্যা বলেছেন: কঠিন সত্যগুলোর মুখোমুখি হতেই হবে।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫১

লেখক বলেছেন: আবার জিগস্!

১৪. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: শফিউল আলম ইমন বলেছেন: :):):) ব্যাপক মজা পাইলাম।+++++
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: আ-নে-ক ধন্যবাদ।

১৫. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: দূরন্ত বলেছেন: সব্বনাশ কথা। এতো চাহিদা মেটানো কিভাবে সম্ভব?

বয়স বাড়লে চাহিদাও কমে। তাহলে উপায় ঐটাই :((
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: বুড়া বয়সে বিয়ে করা?

১৬. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: হাহাহাহা;আমি ভাই বিয়ে-সাদী'র মধ্যে নাই,কইয়া রাখলাম।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: লিভটুগেদার? ;)

১৭. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৪
comment by: দ্রগবা বলেছেন: আমি কি ডরাই সখি ফকিন্নি থুক্কু ভিখারী রাঘবে?
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: :)

১৮. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৩
comment by: হুমায়ুন কবির হাকিম বলেছেন:
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: :(

১৯. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৩
comment by: হুমায়ুন কবির হাকিম বলেছেন:
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: দুইবার বললেন, একবারও শুনতে পারলাম না। :(

২০. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪০
comment by: ফারহান দাউদ বলেছেন: আপনের বৌ পড়লে খবর আসে।
১৮ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: সেই ভয়েই আছি :(

২১. ১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৫
comment by: কঁাকন বলেছেন: আরেকটা পোস্ট দেন
***সময়ের দর্পনে নারীর কাছে পুরুষের চাওয়া........!***
১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: সেটাই এখন প্রিপেয়ার করছি। :)

২২. ১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৫
comment by: বিলাস আহমেদ খাঁন বলেছেন: হুমম....
১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: হুমমম....!

২৩. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: শিবলী বলেছেন: লেখক বলেছেন: আমি নিজেই এখন ভয়ে আছি.... বিশেষ একজন এটা পড়ার পর রিএ্যাকশন কি হয়...! :(

রিএকশন কি???
২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: এ যাত্রায় কোন রিএ্যাকশন আসেনি :)

২৪. ২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: শিবলী বলেছেন: একটু সাবধান। এইসব ব্যাপারে আগেভাগে কিছু না বলাই ভাল।
মনে মনে রাখেন...
২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: সেটাও ঠিক :)

২৫. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৪
comment by: হুমায়রা হারুন বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
comment by: যুগান্তকারী বলেছেন: হাচা কতা

 



 


আমি নিয়াজ, একজন খুব সাধারন মানুষ যার রয়েছে অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন। আমি গর্ববোধ করি আমার বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৮১৫