.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

ওয়াইড আর্ট (ফটোগ্রাফি)

১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০২

শেয়ার করুন:                   Facebook

ওয়াইড আর্ট শব্দটা আমার নিজের বানানো। প্রশস্ত ছবিগুলোকে নিয়ে যে শিল্প তাকে আমি এ নামে ডাকি। আমার দৃষ্টিতে প্যানোর‌্যামিক ছবিগুলোও এ ক্যাটাগরীভুক্ত। হয়তো ফটোগ্রাফির ভাষায় এর অন্য কোন নাম রয়েছে, তবে আমার কাছে ওয়াইড আর্টই বেশ লাগে। বলে রাখা ভালো ফটোগ্রাফিতে আমি নিতান্তই শিশু এবং কোন রকম অসাধারন ছবি দেখার আশা না করাই ভালো। মাঝে মাঝে যে দুচারটা ছবি তুলি, সবই শখের বশে। এখানে আমার তোলা কিছু ওয়াইড আর্ট সা. ইনের বন্ধুদের সাথে শেয়ার করছি।

গোধুলি লগ্নে ব্যালিকুলেনের আকাশ

বড়-ভার্সন: Click This Link

এম ৫০ সড়ক (চলন্ত বাস থেকে ২ মাস চেষ্টার পর তোলা)

বড়-ভার্সন: Click This Link

আইরিশ ফেরী

বড়-ভার্সন: Click This Link

ক্লনটার্ফের সমুদ্র সৈকত

বড়-ভার্সন: Click This Link

ডাবলিনের গোধুলি

বড়-ভার্সন: Click This Link

আইরিশ উপসাগর

বড়-ভার্সন: Click This Link

ট্রিনিটির মাঠে ক্রিকেট - বাংলাদেশ (এ) বনাম আয়ারল্যান্ড (এ)

বড়-ভার্সন: Click This Link

ঝড়ের দিন (প্যানোর‌্যামা - ৪টি ছবি কে সংযুক্ত করা হয়েছে)

বড়-ভার্সন: Click This Link

উল্লেখ্য যে সবগুলো ছবি স্যামসং এল ৮৩ টি দিয়ে তোলা এবং গিম্প ২ দিয়ে এডিট করা।

 

 

  • ৫৭ টি মন্তব্য
  • ৩৪১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৯
comment by: তানিয়া রেহমান বলেছেন: ভাল লাগল ।
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।

২. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০৯
comment by: আরিফ থেকে আনা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । এম ৫০ সড়কের টা বেশী সুন্দর হয়েছে।
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ছবিটা দুইমাস চলন্ত বাসের ভেতর থেকে প্রায় ষাটটা ছবি তোলার পর মোটামেটি এসেছে। তবে আরো ভালো একটা ছবি তোলার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে।

সব ছবির বড়-ভার্সন সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন।

৩. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১২
comment by: তারকে বলেছেন: খুব ভালো হয়েছে ছবিগুলো ।
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: তারেক, অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সব ছবির বড়-ভার্সন সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন।

৪. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১২
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: মন স্পর্শে গেল।
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ভয়ে ভয়ে দিয়েছিলাম কারন এই ফিল্ডে আমি নিতান্তই শিশু। তবুও আপনাদের ভালো লেগেছে জেনে নিজের কাছে সত্যিই অনেক ভালো লাগছে।

সব ছবির বড়-ভার্সন সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন।

৫. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩০
comment by: দ্রগবা বলেছেন: ঝড়ের দিনের ছবিটা ফাটাফাটি হইছে।
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ওটা একটা প্যানরোমিক ছবি। চারটা ছবিকে সংযুক্ত করে একটা করা হয়েছে। বড় ভার্সনটা দেখতে পারেন। ফ্লিকার থেকে সংযুক্ত করেছি।

৬. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: একটা ডিএসআর কেনার শখ জেগেছে। ফটোগ্রাফীর প্রতিও শখ জেগেছে। লাইব্রেরী থেকে বই বাসায় এনেছি ডিজিটাল ফটোগ্রাফীর :)

১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: আবার জিগস্! আমার নিজেরও জেগেছে। কিন্তু এত্ত দাম :-( . কি বই? নামটা দিলে আমিও আমাদের লাইব্রেরীতে চেক করে দেখবো।

৭. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: সবগুলো ছবি অসাধারণ!!!
শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা রইলো।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: অনুপেরনার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সবগুলো ছবির বড়-ভার্সন ফ্লিকার থেকে সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন।

৮. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৯
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো। আপনি তো খুব সুন্দর ছবি তুলেন..
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তবে আমি এখনও নিতান্তই শিশু। শেখার চেষ্টা করছি।

৯. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: উপরের রাস্তা থেকে তুলেছেন? চলন্ত বাস থেকে? কঠিন কাজ করেছেন।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: দুইমাস চেষ্টা করে প্রায় ৬০টা ছবি তুলেছি। তার ভেতরে এটাই বেস্ট। ছবির মাঝে কিন্তু বাসের গ্লাসও আছে! ছবিটা আসলে উইকিপিডিয়ার জন্য তোলা।

১০. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: এরকম ছবি আগে দেখেছি, নামটা আমিও ঠিক জানিনা, ভালো লাগে খুব, বিশেষ করে পিপিটি ফাইলের পেজের নীচে সেট করার জন্য এ ধরনের ছবি কার্যকরী।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ছবিগুলো কিন্তু ছোট না। বেশ বড়। শেষেরটা ১৩ মেগা! সব ছবির বড়-ভার্সন (দেখার যোগ্য) সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন।

১১. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১২. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৮
comment by: হার্ড পয়েন্ট বলেছেন: ভালো হয়েছে।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৩. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৭
comment by: আইরিন সুলতানা বলেছেন: সুন্দর ফটোগ্রাফী, প্রতিটাই ।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব ছবির বড়-ভার্সন সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন। শুভেচ্ছা রইলো।

১৪. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩০
comment by: ইন্টেল বলেছেন: Class ea achi,mobile thekea deklam,
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: আপনি এখন কোথায় আছেন? অর্থাৎ কোন দেশে? যুক্তরাষ্ট্র ?

১৫. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৮
comment by: কালপুরুষ বলেছেন: আপনার দেয়া "ওয়াইড আর্ট" নামকরণটা সুন্দর। তবে ফটোগ্রাফির ভাষায় এই ব্যাপক বিস্তৃত এলাকা জুড়ে ছবির জন্য যে শট নেয়া হয় সেটাকে "এয়াইড এ্যাঙ্গেল শট" বলে। এক্ষেত্রে এসএলআর ক্যামেরায় ১৬মি.মি. ওয়াইড এ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে অল্প দূরে দাঁড়িয়েও অনেক বিস্তৃত জায়গা কভার করা যায়। ২৪ থেকে ১৬ মিমি লেন্স ব্যবহার করে ছবির শট নিলে সেই ছবিতে ডিসটরশন লেভেল খুব কম হয়। আরও ব্যপক এরিয়া কাভারেজের জন্য রয়েছে "ফিশ আই লেন্স"। এই লেনস্ প্রায় ১৮০ থেকে ২৭০ ডিগ্রী (লেন্সের উপর নির্ভর করে, ৬.৫মিমি- ১১মিমি, তবে ৮ মিমি বেশী ব্যবহৃত হয়) পর্যন্ত এরিয়া কভার করে। তাই সেটা অনেক ব্যপক এলাকা জুড়ে ছবি দিতে সক্ষম।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: কালপুরুষ ভাই, অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ। আপনার থেকে শেখার আছে এ বিষয়ে আরো। ভবিষ্যতে ক্যামেরা কেনার আগেও পরামর্শ নেবো। ফটোগ্রাফির টুক-টাক জানার জন্য মাঝে মাঝে বিরক্ত করবো কিন্তু :-)

১৬. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫১
comment by: কালপুরুষ বলেছেন: ও হ্যাঁ, আপনার তোলা ছবিগুলো কিন্তু দারুণ হয়েছে। ভাল লাগলো।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: আবারও অসংখ্য ধন্যবাদ। সব ছবির বড়-ভার্সন সংযুক্ত করা হয়েছে। ইচ্ছে হলে বড় করেও দেখতে পারবেন এখন। :)

১৭. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ১১:০৮
comment by: এম্নিতেই বলেছেন: ১,৬,৮ নং জোস! ভাইয়া বোধহয় কখনো আমার ব্লগে আসেন নাই, আইসেন। (আজকে সবাইকে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছি :P )
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ব্লগে আজই যাবো। দেখা হবে :)

১৮. ১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: দূরন্ত বলেছেন: আপনার শেষ ছবিটার জোড়াগুলোর দিকে বারবার চোখ আটকে যাচ্ছিলো। এজন্য একটু এডিট করলাম। আপনার ই-মেইল অ্যাড্রেস খুজছিলাম। না পেয়ে এখানেই দিলাম....
১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। জোড়া এডিট করার পদ্ধতিটা কাল সারা রাত খুঁজেও বের করতে পারিনি। আপনার ইমেইল অথবা মেসেঞ্জারটা দিলে ভালো হয়। তাহলে ব্যপারটা শিখে নিতাম।

আমি notredamean এট জিমেইল ডট কমে সব সময় থাকি। মেইল এবং মেসেঞ্জার।

অনেক অনেক ধন্যবাদ আবারও।

১৯. ১৯ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
comment by: ফারহান দাউদ বলেছেন: কোনরকম বাড়তি প্রশংসা না করেই বলা যায়,ছবিগুলো দুর্দান্ত হয়েছে।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। যদিও এখনও নবীন এ পথে, তবে চেষ্টা করবো আরো সুন্দর কিছু ছবি উপহার দিতে। শুভেচ্ছা রইলো।

২০. ২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৭
comment by: নিহন বলেছেন: জাক্কাচ হয়েছে ।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৮

লেখক বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২১. ২০ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১১
comment by: ত্রিভুজ বলেছেন: অসাধারন!! ফটোগ্রাফি নিয়ে নিয়মিত লিখুন। আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি...

কালপুরুষ দা ফটোগ্রাফি গ্রুপে সিরিজ পোস্ট দিবেন বলে কই হাওয়া হয়ে গেলেন ....?
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি আসলে নিতান্তই নুতন এ পথে। লেখার যোগ্যতা অর্জন করতে এখনও অনেক দূর যেতে হবে। তবে মাঝে মাঝে আপনাদের সাথে টুকটাক তোলা ছবিগুলো শেয়ার করার ইচ্ছা আছে। অনুপ্রেরনার জন্য আবারও বাড়তি শুভেচ্ছা।

২২. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১২
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ফটোশপ থাকতে জোড়াতালির চিন্তা কি?
ফটোশপ ইনষ্টল করে ফেলুন। তারপর ছবিকেএটা দিয়ে কি কি করা যায় তা একদিন দেখাব নে :)


বেলফাস্ট ভ্রমনের খরব কি?
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: গিম্প আসলে ফটোশপেরই ওপেনসোর্স ভার্সন। অপশন একই। সাথে ফু-স্ক্রিপ্টও আছে। তবে এখনও কাজ শেখা হয়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। :)

২৩. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৮
comment by: রন্টি চৌধুরী বলেছেন: তাই? জানা ছিল না।
আমার ফেবারিট ফটোশপ ৬। খুবই মজা লাগে ফটোশপে কাজ করতে।
শিখে নিলে দেখবেন আপনারও ভাল লাগবে।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৮

লেখক বলেছেন: শেখার ইচ্ছা রয়েছে ষোল আনা। কিন্তু এখানে পাব কোথায় ? :(

২৪. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
comment by: দূরন্ত বলেছেন: আমি ফটোশপ সিএস৩ ব্যবহার করি। এটাতে বেশ কিছু নতুন অপশন আছে। ব্যবহার করে দেখতে পারেন।
আর ফটোশপ ব্যবহার করার জন্য আমার কম্পিউটারের তারিখ দুই বছর পেছাতে হয়েছে। এ কারনে ম্যাসেঞ্জার বন্ধ আছে। আপনার ই-মেইল অ্যাড করে নিলাম।
আমারটা হচ্ছে ospallab অ্যাট জিমেইল ডট কম।
ফটোশপে জোড়া এডিট করার জন্য ক্লোন স্ট্যাম্প নামের একটা অপশন বেশ কাজে লাগে। বাম পাশের টুলে পাবেন (অথবা s চাপলে আসবে)।
এরপর আপনার কাজ হবে পাশের ভালো কোনো জায়গার ফিল বা কালার কপি করে জোড়ার উপর বসানো। এজন্য যেখান থেকে কপি করবেন সেখানে কি বোর্ডের অল্টার চেপে রেখে মাউসের একটা ক্লিক করবেন। এরপর মাউসটা সরিয়ে জোড়ার উপর রেখে ক্লিক করবেন। মাউস সরানোর সাথে সাথে উৎস (যেখানকার ফিল কপি হবে) তাও সরতে থাকবে.....
গিম্পেও একই পদ্ধতিতে কাজ হওয়ার কথা।
ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: প্রথমত এ্যাড করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত কথা হবে। এবং এরপর আবার ধন্যবাদ ফটোশপের তথ্যের জন্য। আমিও 'ফ্রি' ব্যবহার করতে না পেরে শেষ পর্যন্ত গিম্প খুজে বের করি। গিম্পে আপশনটা আজ খুজে দেখবো।

শুভেচ্ছা রইলো।

২৫. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩০
comment by: প্রিয়তি বলেছেন: প্রথম ছবিটা তুলনাহীন।

তুলতে থাকুন..
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো ছবি উপহার দেয়ার।

শুভেচ্ছা রইলো।

২৬. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৪
comment by: শান্তির দেবদূত বলেছেন: আপনার লেটেস্ট ভদ্র কৌতুক পোষ্টটা কি ডিলিট করে দিলেন, নাকি মডারেশনের কোপে পড়ছে ? কমেন্ট পোষ্ট করতে গিয়ে দেখি লিখা উঠছে, "Get Away " :( !!!!!
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ওটা সম্ভবত মাডারেটরদের পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়নি আপত্তিকর, তবুও যদি হয়ে থাকে, দুঃখ প্রকাশ করছি।

২৭. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩২
comment by: মুহিব বলেছেন: গুরু যা দেখাইলেন। আমি ছবি তোলায় আগ্রহী। যদি কিছু টিপস দেন
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: ভাই, নিতান্তই নুতন এ পথে। সত্য কথা বলতে কি, টিপস দেয়ার মত জ্ঞান এখনও হয়নি। তবে আপাদের সাথে থাকলে হয়তো ধীরে ধীরে পরিনত হতে পারবো। বিশেষত কালপুরুষ ভাই অনেক ভালো জানেন বিষয়গুলো। ফটোগ্রাফির গ্রুপটাকেও একটিভ করা দরকার যাতে অভিজ্ঞ যারা, তারা মতামত এবং টিপস দিতে পারেন সবাইকে।

অনুপ্রেরনার জন্য অনেক অনেক শুভেচ্ছ।

২৮. ২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
comment by: শিবলী বলেছেন: চালায় যান.....
ওফ দারুন হয়েছে।
অসাধারন.......
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আরো কিছু ছবি তুলেছি, আগামী মাসে আপ করবো।

২৯. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: শিবলী বলেছেন: আপনার সামসাং কেমন সাার্ভিস দেয়? আমি সামসাং এল ১০০ কিনব বলে ভাবছি।
কেমন হবে? দামটাই বড় ফ্যাক্ট, ৯০০০টাকা, আইডিবিতে। এত কমে ৮ মে. পি.আর নাই।

 



 


আমি নিয়াজ, একজন খুব সাধারন মানুষ যার রয়েছে অসাধারন কিছু রঙ্গিন স্বপ্ন। আমি গর্ববোধ করি আমার বাঙালী এবং বাংলাদেশী পরিচয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৮৩৪