আসলে সরকারের ধরণটা কি?
২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪০
এর আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতি ও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ একবার বলেছিলেন, বর্তমান সরকার (ওই তত্ত্বাবধায়ক সরকার) রাষ্ট্রপতি শাসিত সরকার। আর যায় কোথায়, সংবাদমাধ্যমগুলো হামলে পড়েছিল তার বক্তব্যের চুলচেরা বিশ্লেষণে।
তারপর ওই তত্ত্বাবধায়ক সরকার ভেঙ্গে গেলো। গঠিত হলো নতুন তত্ত্বাবধায়ক সরকার। তাও প্রায় আট মাস হতে চললো। কিন্তু এতোদিন পরে এসেও সরকারের ধরনটা আসলে কি তা বোধহয় স্পষ্ট হলো না।
কারন গতকালণ আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছিলেন, বর্তমান সরকার সেনা সমর্থিত জাতীয় সরকার। আজ আবার সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বললেন, এই সরকার নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনী সরকারের একটা অংশ।
কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিলো। সরকার যেভাবেই হোক সেটা সামাল দিয়েছে। এখন কোনো কারনে যদি সরকারের ধরণ নিয়ে আবারও জনমনে প্রশ্ন জাগে সেটা হবে অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার।
গণমাধ্যম ও তথাকথিত বুদ্ধিজীবীরা বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করতে পারে। এতে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থেকে যায়। তাই সরকারের মুখপাত্র হিসেবে কেউ কিছু বলার আগে তার উচিত হবে সেটার প্রতিক্রিয়া কি হবে তা ভেবে দেখা। যাতে জনমনে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি না হয়।
ব্লগাররা, আপনাদের কি মনে হয়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
জগাখিচুড়ী
দিবাচর বলেছেন:
এটা বেওয়ারিশ সরকার
প্রশ্ন কত বলেছেন:
water
অনিশ্চিত বলেছেন:
আমি জানি না।
প্রমিত প্রবাল বলেছেন:
১. আপদকালীন২. কেয়ারটেকার
৩. আর্মি ব্যাক্ড
৪. জাতীয়
৫. (সেনাবাহিনী সরকারের অংশ)
এখন পর্যন্ত। পরেরটা পরে বলা যাবে।
বন্ধনহীন বলেছেন:
সমস্যাটা লেজিটিমেসির। এই কারণেই এত নার্ভাসনেস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














