বিষয়টি বেশ কিছুক্ষণ ধরে মাথায় মধ্যে ঘুরঘুর করছিলো!
আমার এখন ইচ্ছে করছে বেশ কয়েকজন ব্লগারদের সাথে কথা বলতে। কিন্তু সেটি সহজে সম্ভব হচ্ছে না।
যদি তারা ব্লগে উপস্থিত থাকেনও, তাহলে তার সাথে কথা বলার জন্য কিংবা তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে অন্য একটি পোস্টের উপর।
কারণ, অন্য পোস্টটিতে তিনি যদি মন্তব্য করেন, তাহলে ভেবে নেওয়া যায়, তিনি ওই পোস্টটির দিকে নজর রাখছেন। যদি আমি সেই পোস্টে তার কমেন্টের পরে তার নাম উল্লেখ করে কমেন্ট দেই, তো সেটা সহজেই তার কাছে পৌছে যাচ্ছে। তিনি রিপ্লাই করতে পারছেন। কিন্তু বিষয়টি সময়সাপেক্ষ।
এটার চেয়ে সহজ উপায় হলো, তার প্রোফাইলে গিয়ে তার লেটেস্ট পোস্টে কমেন্ট করে রাখা। তিনি যখন তার প্রোফাইল খুলবেন, তখন অদেখা মন্তব্যে সহজেই আমার বক্তব্য জানতে পারবেন।
কিন্তু এই দুই ক্ষেত্রেই কেমন যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে এবং সেই আসল পোস্টটি অপ্রাসঙ্গিক কমেন্টে ভরে যাচ্ছে।
এর থেকে পরিত্রাণের সহজ উপায় আমার কাছে মনে হলো নিজের নামে আলাদা একটি পোস্ট খোলা, যেটিতে যে কোন ব্লগার যখন খুশি, তাকে কমেন্ট দিয়ে রাখতে পারবে; শুধু তাই-ই নয়, মুড জমে গেলে সেখানেই চ্যাটিং শুরু করে দিতে পারবে; আর বাড়তি হিসেবে কমেন্ট কনফারেন্সও সম্ভব!
কিন্তু এমন পোস্ট কি সামগ্রিক ভাবে একটাই থাকবে?
সহজ উত্তর হলো- না!
কারণ, তাহলে এত কমেন্টের সাগরে হাবুডুবু খেতে হবে এবং সেই পোস্টটি এত বড় হবে যে, খুলতে খুলতেই অনেক সময় লেগে যাবে। তাই সবার যদি একটি করে স্বাধীনভাবে মন্তব্য করার জন্য আলাদা পোস্ট থাকে, তাহলে বিষয়টির কিছুটা সমাধান সম্ভব। আর এখানেও যদি কমেন্ট এত বেশি হয়ে যায় যে, লোড নিতে সময় লাগছে, তো আগেরগুলো নিশ্চিন্তে মুছে ফেলা যাবে।
সেই পোস্টটির একটি নাম আমি প্রস্তাব করেছি, যেটি আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন।
ফর্মটি হলো- কথোপকথন পোস্ট (ব্লগারের নাম)
সবার যে এই বিষয়ে আমার মতো আগ্রহ থাকবে, এমনটি আশা করা ভুল হবে। তবে যারা আগ্রহী, দয়া করে এমন একটি পোস্ট খুলে রাখুন; ইচ্ছে মতো নামে খুলুন; শুধু জানিয়ে দেবেন যে, এটিই আপনার মন্তব্য দেওয়ার পোস্ট।
তবে আমার মনে হয়, যেহেতু এখানে আমরা সবাই কথার সমুদ্রে বাস করি, এমন একটি পোস্ট সবার থাকলে মন্দ হবে না। আশা করি, বিষটি অভিজ্ঞ ও নবীন, সকল ব্লগার বন্ধুই একটু ভেবে দেখবেন। তাছাড়া, একটি বিষয় এমনিতেই আমার অনুভূতিতে চলে এসেছে যে, somewhere in...blog অনেক সদস্যের একটি বড় পরিবার!
সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথোপকথন পোস্ট খুলে রাখলাম!
আপনার পোস্টটি খুলে রাখবেন কি?
পুনশ্চ: যারা বড় লেখা পছন্দ করেন না, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


