অপ্রত্যাশিত বদলির শোকে ক্ষুদ্ধ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান স্বেচ্ছা অবসরের ঘোষণা দিয়েছেন!
ব্যক্তিগতভাবে ভদ্রলোকটিকে খুব কাছ থেকে জানার সুযোগ আমার হয়েছে। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যার ডিকশনারিতে কম্প্রোমাইজ শব্দটি সম্ভবত নেই। অনেকেই মনে করেন, তিনি মোলায়েম ব্যবহার জানেন না। যে কাগজটি তার শরীরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষর পাবার জন্য দুই থেকে আড়াইমাস পর্যন্ত অপেক্ষা করেছে, চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান আসার পর সেই সময় কমে দাড়িয়েছে মাত্র আধা ঘন্টা! দারুন এফিসিয়েন্ট লোক ছিলেন তিনি এবং জানতেন যে, কোনটি করা উচিত বা উচিত নয়, কোনটি দেশের জন্য মঙ্গলজনক বা মঙ্গলজনক নয়।
আইএমএফ এর আগমন কোন দেশের জন্যই মঙ্গলজনক নয়। এবার আইএমএফ তাকে কিছু ইন্সট্রাকশন দিয়েছিলো যে, এভাবে এভাবে কাজ করেন। কিন্তু তিনি সে কথা আমলে আনেননি। এরকম আরো কিছু বিষয়ে তার খোলামেলা মতামত এবং গ্রহণ করা সিদ্ধান্ত তাকে কিছু মানুষের কাছে ভিলেন বানিয়ে দেয়। আর সেই কিছু মানুষের হাতে সেই সর্বময় ক্ষমতা রয়েছে, যা তারা সবার উপর চাপিয়ে দিতে পারে।
ফার্স্ট ইমপ্রেশন ইস দি বেস্ট ইমপ্রেশন! নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদকে কেন যেন আমার ফার্স্ট ইমপ্রেশনে ভালো লাগেনি। জানি না, দেশ কে তিনি ঠিক কতটুকু দিতে পারবেন?
গতকালের এই নিউজটির পর থেকে মনটা কিছুটা বিক্ষিপ্ত ছিলো। কিন্তু এটা ভেবে মনকে কিছুটা শান্ত করেছি যে, ভালো কাজ যেহেতু করেছেন, তা আবার এই দেশে, অন্তত কিছুটা শাস্তিতো তিনি পাবেনই!
তাই বলে এতটা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


