গত ২২ অক্টোবর ২০০৭ তারিখ রাত ৮ টার কয়েক মিনিট আগে মানবী এই ব্লগে একটি পোস্ট প্রকাশ করেন, যার শিরোনাম-
"সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....!"
এখন পর্যন্ত ২০৫ মন্তব্য এসে এই পোস্টটিতে জমা পড়েছে।
গড় রেটিং পয়েন্ট ৪.৯২ এবং রেটিং করেছেন ঠিক ১০০ জন!
অসাধারণ বললে কম হবে! এই ব্লগে কোন পোস্টে ১০০ জন রেটিং করেছেন, এটি কোন সাধারণ ঘটনা নয়।
মানবীর পোস্টের এই অন্যধরনের সেঞ্চুরির জন্য তাকে জানাই আমার উষ্ণ অভিনন্দন!
আর সবশেষে একটি কথা না বললেই নয়-
আমার প্রত্যাশা মানবী-র পোস্টটির উদ্দেশ্য এবং যে আশা নিয়ে এই পোস্টে সবাই সুন্দর মতামত ও রেটিং দিয়েছেন, তাদের সবার সেই অকৃত্রিম মনোকামনা পূর্ণ হোক!
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



