শব্দ ক্রটির কোলাহল ও প্রস্থানগামী জ্যোৎস্নার নীরবতায়
বেড়ে উঠা নারী তুমি আমাকে মুক্তি দাও,
আমি দিগন্ত প্লাবিত নন্দনের কাছে এবার দাঁড়াতে চাই।
আমি একটু মুক্তি চাই; প্রিয় নারী আমাকে মুক্তি দাও।
কোন এক সকালে নৈঃরাজ্যের কাছে নিজকে চিনতে গিয়ে
``রাষ্ট্র ভাষা বাংলা চাই" শ্লোগান মুখরিত আকাশ হলো রক্ত লাল
মাটির বুকে লালিত খোকা পেল মা ডাকের অধিকার।
মা কিনা অনাধুনিক আজ তাদের কাছে!
বাংলার আগে তারা শেখে ইংরেজী পাঠ,
আমিও তাদের সাথে যাবো; আমাকে মুক্তি দাও
আমি মুক্তি চাই; প্রিয় নারী আমাকে মুক্তি দাও,
আমি দিগন্ত প্লাবিত নন্দন কাছা-কাছি যাবো।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



